এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১৩৬৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:১৮655905
  • ওপরের পোস্ট dc কে। মাঝে অনেক পোস্ট পড়ে গেছে ঃ)
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:২১655906
  • অরিন্দম/সুবোধ-দের নিয়ে কোনো কথা নয় - এত বুদ্ধিজীবিদের ভিড়ে দু একজন প্রকৃত এবং ঘোষিত পরিবর্তনশীল আছেন - ওনাদেরকে ওদের মতন থাকতে দিন। বিরক্ত করবেন না।
  • s | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:২৫655907
  • যাক এই টইটাও গরুর রচনায় পুনরাবার্তন করেছে।

    পিটিদা মিরাক্কেলে গেলে নির্ঘাৎ সব সিজন চ্যাম্পিয়ন হতেন। ঃ)
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:২৭655908
  • সিপিএমের আমলে কোনো দুর্নীতি হয় নি, তার আগে সিদ্ধার্থ রায়ের আমলে হয়েছে, পরে হচ্ছে মমতার আমলে। মধ্যিখানে ছিল স্বর্ণযুগ। তাই তো? এ নিয়ে এত কথার কি আছে!
    অমন লোকে বলে।
    এই যেমন, স্বাধীনতার পরে অনেকে বলতেন বৃটিশ আমল স্বর্ণযুগ ছিল - যারা এ কথা বলতেন তারা তো আর মার্গারেট থ্যাচার-কে ভারতের প্রধানমন্ত্রী বানাতে চান নি।

    ওসব কথার কথা। রাজনৈতিক আলোচনা, তেমন গুরুত্ব দেবার কিছু নাই।
  • PT | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৩১655910
  • দ্যাখ কান্ড! আমার যে এত পোতিভা আছে তা কি আগে জানতুম? একদিকে গৌদের সমতুল্য অন্যদিকে মিরাক্কেলের চ্যাম্পিয়ন। বাকি সবাই দেখছি ইর্ফান হাবিব!!

    কিন্তু আবার না বলেই পারছি না। যিনি বিস্কুটের কারখানা, কোচিং চেন, চ্যানেল ইত্যাদির মাধ্যমে বামেদের লুঠের খবর রাখেন তিনি আশা করি সময়-সুযোগ করে জানাবেন যে মমতার হেলিকপ্টারে চড়ে প্রচারের খরচ কারা যুগিয়েছিল?
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৩১655909
  • PM, অনেকটাই একমত। ২০০৬ পর্য্যন্ত আমি ভোট দেবার মতো কোন দল খুঁজে পেতাম না। কারন বামপন্থা বা বামফ্রন্টকে কোনদিন সমর্থন করিনি, কিন্তু তিনোদের ভোট দেওয়ার মতো মাথা খারাপ ছিলনা। ২০১১তে যদি ভোটের সময়ে কলকাতায় থাকতাম তো বামফ্রন্টকেই ভোট দিতাম, কারন বুদ্ধবাবুর শিল্পনীতিগুলোকে বেশ পজিটিভ মনে হতো - শুধু মনে হতো বুদ্ধবাবু যদি আরো কড়া আর দক্ষ প্রশাসক হতেন তো সিঙ্গুর-নন্দীগ্রামে ওইভাবে পিছিয়ে আসতে হতোনা। আর অল্টারনেটিভকে ভোট দেওয়ার প্রশ্নই ছিলনা, কারন "সততার প্রতীক" ইমেজটা যে কতোটা ফাঁপা সেটা খুব ভালো করেই জানতাম।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪২655911
  • এই গপ্পের নাম অন্ধ বিরোধীর দশাঃ গপ্পোটা শুরুর আগে একটু জীবন বিজ্ঞান ঝালিয়ে নিই, আমাদের খাদ্যনালীর গড়ন একটা নলের মতন যার দুটো মুখ, একটা দিয়ে আমরা খাই আর অন্যটা নিয়ে আর বিস্তারিত বলার দরকার নেই। এখন দুই ভদ্রলোক একজনের নাম সিপিএম আর একজন জন হলো অন্ধবিরোধী। বিরোধীবাবু খুব বিরোধী, সিপিএম বিরোধীবাবুকে অনেক ভাবে বুঝিয়েছে বলেছে ভাই তুমি এমন কোরোনা, ওতে "লজিকাল" সমস্যা আছে। আমি যাই বলি আপনি উল্টো কথা বলেন, যাই করি, আপনি উল্টো করেন, অসুবিধেয় পড়তে পারেন। আর কিছু না হোক আপনার চয়েসগুলো কমে যায়। তা বিরোধী বাবু কোন মতেই মানবেন না। সব ইস্যুতেই বলেন সিপিএমের কি অবস্থান? আগে ও অবস্থান জানাক তারপরে আমার অবস্থান জানাব। ঘরে কি করেন জানিনা জনসমক্ষে প্রবল বিরোধিতা জারী রাখেন। ইনি ডান হাতে লেখেন তো উনি বাঁ হাতে লেখেন। সিপিএম আর পাঁচজনের মতন হাঁটেন কিন্তু বিরোধীবাবুকে কষ্ট করে হাতে হাঁটতে হয়। সবকিছুতেই একদম উল্টো। (ভাবছেন খাদ্যনালীর গপ্পো আগেই কেন করলাম? এইবার আসবে) একদিন এক নেমন্তন্ন বাড়ি থেকে নেমন্তন্ন এসেছে। গোলমাল হতে পারে বুঝে সিপিএম বলেছে হয় আমি যাবনা, নইলে বিরোধীবাবু যাবেননা। ব্যস শুনে বিরোধীবাবু রেগে কাঁই, কি এত বড় কথা, ভেবেছে কি আমি "লজিক" জানিনা। আমিও যাব আর সিপিএমও যাবে। উনি ঘাড় ধরে সিপিএমকে নিয়ে গেছেন। পাতে খেতে দেওয়া হয়েছে। এখন সিপিএম কোন মতেই খাওয়া শুরু করছেনা। তাইতে বিরোধী ক্ষেপে আগুন, উনিও শুরু করতে পারছেননা। কি ব্যাপার খাচ্ছেননা কেন? সিপিএম বলল না দাদা আসলে খাওয়া শুরু করলেই এক গভীর সমস্যা, আমি তো মুখ দিয়ে খাব, তা আপনি কোথা দিয়ে খাবেন?

    নীতিবাক্যটি আর দিলাম না। অন্ধভক্তি নয় সরাসরি রাজনীতি হোক। এ পাতায় বামফ্রন্টের সমর্থকেরা আছেন, আর আছেন তাদের বিরোধীরা। হাতে গোণা দুজন নিজেদের বিজেপির সমর্থক বলেন। গোটা খেলাটা কি ভালর অ্যাবসোলিউট কে বাছার, নাকি রিলেটিভলি ভাল কে বাছার? কোয়ান্টিটেটিভ আলোচনা ছাড়া একপাও এগুনো যাবেনা। অনেকের মধ্যে দুজনকে তুল্যমূল্য মনে হলে একজনকে বাছতে নানান নীতি নেওয়া যেতে পারে। কিন্তু সে বিচারও তো সরাসরি জানান যায়। কারু তৃণমূলকে ভাল লাগতে পারে কারু বামফ্রন্টকে কারু বিজেপিকে। কারু মনে হতে পারে তৃণমূল আর বামফ্রন্ট তুল্যমূল্য। কিন্তু সে গোত্রের কোন মন্তব্যই না করে শুধুই অন্ধবিরোধিতা কেমন গোলমেলে ঠেকে।

    ভোটে জয় কে পুরষ্কার মনে করলে আমার মনে হয় সাথে সাথেই আসে লুঠও। অবাক হওয়ার কিছু নেই, পরিবর্তনের সাথেই এসেছে সারদা। আর তা নিয়ে অনেকেরই হেলদোল নেই, ওতো পুরষ্কার।
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪৪655913
  • dc আগের পোস্টের সাথে সম্পুর্ন একমত। (তফাত হলো আমার একটু বামপন্থী টিল্ট আছে ঃ) অস্বীকার করবো না ঃ)।)

    ২০০৬ তে তে বাংলা উঠে দাড়নোর একটা বিরাট সুযোগ পেয়েছিলো ২০১১ তে সেটা হেলায় হারালো। পরের বাস আবার ক দশক পরে আসবে জানি না। ২০০৫/৬ এ কলকাতা ৩ টে কোয়ার্টারে জব ইন্ডেক্স এ দেশে সর্বপ্রথম শহর ছিলো। আজ বিশাস করে পারেন?

    এর জন্যে আমিও দায়ী করবো বুদ্ধের প্রাশসনিক ব্যর্থতা কে।
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪৪655912
  • কি জ্বালা, প্রকাশ কারাত কার পয়সায় বিলেতে ছুটি কাটাতে যান, মমতা কার পয়সায় হেলিকপ্টার চড়েন, এসব আমি জানব কিকরে। কমন সেন্স হল কোনো ব্যবসায়ী শিল্পপতি এরা টাকা দেয় নিশ্চয়ই। তাদেরও নিশ্চয়ই স্বার্থ থাকে।

    আর পিএমকে বলি, আমি এখনও মনে করিনা চাটু থেকে উনুনে পড়া হয়েছে। হ্যাঁ, দুর্নীতিতে তৃণমূল অনেক বেশি দক্ষতা দেখিয়েছে, খুব সম্ভবত গুন্ডামিতেও এগিয়ে। কিন্তু গণহারে মানুষ মারায় সিপিয়েম অনেক এগিয়ে ছিল। ২০১১ তে সিপিয়েম জিতলে, ওরে বাবা, প্রাণ নিয়ে বাঁচতে হতনা। ওই ক্রাইসিস আপুনেরা বুঝবেন না। এমনকি এই তৃণমূল জমানাতেও না।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪৫655915
  • "যাক এই টইটাও গরুর রচনায় পুনরাবার্তন করেছে।" টইএর নাম দেখছি, "সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ? " তা ঠিক কতটা ভাগ পেয়েছে বলে অভিযোগ কেউ দয়া করে বলবেন। বিস্কুট থেকে কোচিং চেন অপ্রাসঙ্গিক কথাতো কিছু কম দেখছিনা।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪৭655916
  • এই তো লেভির কথা খেয়াল করাবার সুযোগ এসেছে।
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪৮655917
  • ইশানকে --- ১৯৭৭ এর ইতিহাস ( তার আগের ৫ বছরে ১১০০ কর্মী খুন হবার পরেও) কিন্তু আমাদের তা বলে না। সিপিয়েম কি করতে পারতো তা ৩৪ বছরে আমরা দেখেছি। সুতরাং ঐ স্পেকুলেশন বাজারে খাওয়ানো মুস্কিল ঃ)
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৫১655918
  • আমার কাউক্কেই ভালো লাগেনা। বিজেপিকে খুব খারাপ লাগে। বাকি উনিশ-বিশ। তৃণমূল ক্ষমতায় আছে বলে বেশি তৃণমূল বিরোধী। সিপিয়েম ক্ষমতায় গেলে (যদি যায়) আবার উল্টে যাবে। এইরকমই চলবে। এ কি আইলিগ নাকি, যে, কাউকে বাছতেই হবে? কাউক্কে বাছবনা, ল্যান কি করবেন করুন। :-)

    আর যেখানে ডেটা নেই, সেখানে কোয়ান্টিটেটিভ আলোচনা হবে কি করে? ধরুন ৭০-৭২ -- এর কোনো রিপোর্ট বার করতে দেওয়া হয়নি। নন্দীগ্রাম নিয়ে কোনো তদন্ত হবেনা। কিসের ভিত্তিতে কোয়ান্টিটেটিভ আলোচনা হবে বলতে পারেন?

    এইটা সিয়েমকে। আমার আজকের শেষ বাণী।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৫৫655919
  • টাকা পয়সা নয়ছয়ের হিসেবতো বের করা যায় নাকি? এজি, সিএজি এরা আছে কি করতে? যদি অত বড় বিস্কুট কেলেঙ্কারি হয়ে থাকে, তাকি ওদের বের করার কথা নয়! বাকি কোচিং চেন আর চ্যানেলের গপ্পো জানিনা। কোচিং তো দল নির্বিশেষে বহু যোগ্য মাস্টারেরাই দিতেন বলে জানি।
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:৫৭655920
  • এই দেখুন, হাতে-হাতে প্রমাণ। "তার আগের ৫ বছরে ১১০০ কর্মী খুন হবার পরেও" -- সিএম লিখেছেন। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করলে এর কিন্তু কোনো ভিত্তি নেই। এই নিয়ে তিনটি কমিশন হয়েছিল। জ্যোতিবাবু একটিও প্রকাশ করেননি।

    আর পিএমকে বলি। স্পেকুলেশন নয় কমরেড। মরিচঝাঁপি, বিজনসেতু, করন্দা, ছোটো আঙরিয়া, ইত্যাদি নামগুলি সিপিয়েমের ট্র্যাকরেকর্ড দেখায়। এবং আরও অনেক নাম আছে। বললাম তো এই ক্রাইসিস আপুনেরা বুঝবেন না। যেজন্য ভোটে হারার কারণটাও বুঝবেন না।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:০৬655921
  • "এখন সিপিএম কোন মতেই খাওয়া শুরু করছেনা। তাইতে বিরোধী ক্ষেপে আগুন, উনিও শুরু করতে পারছেননা।"

    এখানে একটা ফ্যালাসি আছে, সিপিয়েম খাওয়া না শুরু করলে তো বিরোধী হৈহৈ করে শুরু করে দেবে! :p

    "ভোটে জয় কে পুরষ্কার মনে করলে আমার মনে হয় সাথে সাথেই আসে লুঠও। অবাক হওয়ার কিছু নেই, পরিবর্তনের সাথেই এসেছে সারদা। আর তা নিয়ে অনেকেরই হেলদোল নেই, ওতো পুরষ্কার।"

    এরকম অনেকেই মনে করে দেখেছি। অবশ্যই এখানে যারা লেখেন তাদের কথা বলছিনা। কিন্তু ঘরোয়া আড্ডায় বা আলোচনায় দেখেছি অনেকেই বলে, এতোদিন পরে এসেছে, এখন হাভাতের মতো তো খাবেই। এটা খুব নেগেটিভ দৃষ্টিভঙ্গী।
  • PT | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:০৮655922
  • এই ক্রাইসিস একমাত্র গুরুর ইরফান হাবিবই বোঝেন। আর এই প্রবল ইতিহাসবোধের কারণেই বিধানসভা লন্ডভন্ড্কারী একটি দলের সরকারের কাছে জনগণের উপকার চেয়ে "খসড়া" পাঠান!!
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:১১655923
  • একটা ব্যাপার লক্ষ্য করবেন যে আমি সাধারণত লোক মরা নিয়ে কথা বলিনা। গত কদিন দিল্লির কাগজ পড়লাম। অনলাইন পড়লে যে খবরগুলো মিস করি তারাও নজরে এলো। প্রায় রোজই আন-আইডেন্টিফায়েড ডেডবডির ছবি ছিল। কদিন আগেই মোট কৃষকমৃত্যুর সংখ্যা দিয়েছিলাম হয়ত। ও রকম কোন সংখ্যার রেফারেন্সে আমি এই সব হত্যার তুলনা করতে চাই। আমার বিচারে ওগুলো ও হত্যাই।
  • cm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:১৪655924
  • dc ওটা একটা গল্প, আবার পড়ে নিন। একই কথা এভাবেও বলতে পারি, স যদি সত্যাসত্য নির্ধারক হয় তাহলে (১-স) সত্যাসত্য নির্ধারক নয়। (খাসা পরিভাষা বানিয়েছি)।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:১৭655926
  • cm, বুঝেছি।
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:১৮655927
  • যা বুঝবো-ই না তা নিয়ে আর আলোচনা চালাই কি করে ঃ)
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:২৭655928
  • বরং আমি মনে করি নৈরাজ্য দমনে যা যা করা উচিত এক দক্ষ, শক্ত প্রশাসকের উদ্ধ সেগুলো করলে আজকের নৈরাজ্য দেখতে হতো না।

    বুদ্ধ প্রশাসক হিসেবে অতিরিক্ত নমনীয়। বাংলার ভবিষ্যতের থেকে লোকে কি ভাবছে তাকে নিয়ে সেটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:৩২655929
  • "মরিচঝাঁপি, বিজনসেতু, করন্দা, ছোটো আঙরিয়া, ইত্যাদি নামগুলি সিপিয়েমের ট্র্যাকরেকর্ড দেখায়। এবং আরও অনেক নাম আছে।"

    ইশান, হতেই পারে এরকম অনেক ঘটনায় সিপিয়েম বা সরকার লোক মেরেছে। কিন্তু এরকম নানান ছোট ছোট ঘটনা, যেখানে সরকার পক্ষ লোক মেরেছে, সেটা বোধায় খুঁজলে প্রত্যেক রাজ্যে পাবেন। প্রতিটা রাজ্যসরকার রাজ্য চালানোর কাজে এখানে ওখানে কিছু না কিছু ইন্সিডেন্টে জড়িয়ে পড়ে, পুলিশের গুলি চালানোর ঘটনা প্রতিটা রাজ্যে ঘটে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। এর জন্য সিপিয়েমকে কম বা বেশী ভালো, কোনটাই বলা যায়্না। আর অতোদিন ক্ষমতায় থাকার জন্য সিপিয়েম বেশী ঘটনায় জড়িয়ে পড়েছে। এই ঘটনা দিয়ে সিপিয়েম সরকার তাড়ানোর বোধায় কোন জাস্টিফিকেশন নেই, কারন প্রতিটা রাজ্যে প্রতিটা দলই কোন না কোন সময়ে লোক মেরেছে। আমার বরং মনে হয় এক, দুই বা খুব বেশী তিনবার ক্ষমতায় থাকার পরেই বামফ্রন্টকে হাটিয়ে দেওয়া উচিত ছিল। তাতে গনতান্ত্রিক প্রসেসটাও জারি থাকতো, আজকের পবতে রাজনৈতিক পরিবেশও এতোটা ডেসপারেট হয়ে উঠতো না।
  • dc | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:৩৯655930
  • "বরং আমি মনে করি নৈরাজ্য দমনে যা যা করা উচিত এক দক্ষ, শক্ত প্রশাসকের উদ্ধ সেগুলো করলে আজকের নৈরাজ্য দেখতে হতো না।

    বুদ্ধ প্রশাসক হিসেবে অতিরিক্ত নমনীয়। বাংলার ভবিষ্যতের থেকে লোকে কি ভাবছে তাকে নিয়ে সেটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন।"

    পুরো একমত। আম্মা কেমন চমত্কার কুদানকুলাম ম্যানেজ করলো, চোখের ওপর দেখলাম। কুদামকুলামের লিডারগুলোকে প্রথমে কয়েক মাস ঘোল খাওয়ালো, তারপর ঠিক সময়ে পুলিশ পাঠিয়ে আন্দোলনকারীদের হাটিয়ে দিল। বুদ্ধ থাকলে ঘেঁটে ঘন্ট বানিয়ে দিত। আর বুদ্ধ যদি দক্ষ হাতে নন্দীগ্রাম সামলাতো তো পরের ঝামেলাগুলো ফেস করতেই হতোনা। এই দিক থেকে মমতা কিন্তু বুদ্ধর থেকে দক্ষ প্রশাসক - ক্ষমতায় এসেই মাওদের বাঁশ দিয়ে জঙ্গলমহল পুরো ঠান্ডা করে দিয়েছেন।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৪ ১২:৩৪655931
  • সবই তো বুঝলাম। কিন্তু এইবার কি জাতীয় কংগ্রেসের বাড়ি থেকে নেমন্তন্ন আসবে? নীতিবাদী খাদ্যনালীতে সেই খাবার হজম হবে তো!
  • PT | ১৪ ডিসেম্বর ২০১৪ ১২:৫১655932
  • বুদ্ধ দুটি কারণে ব্যর্থঃ
    ১) আশা করেছিলেন মাওবাদীদের রাজনৈতিক ভাবে পরাজিত করা যাবে তাই বোধহয় কিষাণজীকে খতম করার কথা ভাবেননি।
    ২) মমতার আন্দোলনকে জারী রাখতে চেয়েছিলেন গণতন্ত্রের প্রতি আস্থা আছে বলে। হয়ত আশা ছিল যে good sense will prevail"!

    এইদিক দিয়ে মমতার তুলনায় বুদ্ধ সত্যি ব্যর্থ।
  • - | ১৪ ডিসেম্বর ২০১৪ ১২:৫৩655933
  • মমতাও তো গনতন্ত্রের প্রতি আস্থায় সিপুয়েমের আন্দোলনকে জারী রাখতে দিচ্ছেন। তবুও কিন্তু ব্যর্থ প্রশাসক হয়ে যাচ্ছেন না।
    তফাৎ-টা বুঝছেন, পিটি?
  • PT | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৩:১০655934
  • দিচ্ছে? তাই বুঝি? বিজেপির উত্থানের ভয়ে এখন কিছুটা চুপ মেরে রয়েছেন।
  • s | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৩:১১655935
  • :-D অসাম শালা। আবেগে চোখে জল এসে গেল।
    হাজার দুয়েক সিআর্পিএফ, কমান্ডো বাহিনী দিয়ে গ্রামকে গ্রাম সার্চ করে, ধরপাকর করে, খাবার জলের পাত্রে হিসি করে, বাঁশে করে লাশ বয়ে নিয়ে গিয়ে, স্কুলগুলো দখল করে ফোর্সের থাকার ব্যবস্থা করে, গ্রামে সশস্ত্র হার্মাদ শিবির করে, গ্রামের মানুষদের জোর করে হার্মাদদের সেবাযত্ন করাতে বাধ্য করে, বাচ্চা ছেলেদের বন্দুক চালানো শিখিয়ে 'মাওবাদীদের রাজনৈতিক ভাবে পরাজিত করছিলেন'।
    দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আর বল্লাম না। গড়বেতা, ছোট আঙারিয়া, শাসন ইঃ সব 'গনতন্ত্রের প্রতি পোবোল আস্থার' আরেক নাম।
  • SC | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৩:২৪655937
  • আহারে! আপনাদের দাদা বড় ভালোমানুষ। খুব নরম মনের মানুষ।
    আসলে কবি লোক তো, সংবেদনশীল, মননশীল মানুষ। দুষ্টু লোক গুলোকে চিনতেই পারেনি।
    ভেবেছিল গণতন্ত্রের প্রতি আস্থা দেখিয়ে সকলেই আন্দোলন বন্ধ করে দেবেন।
    নরম মনের মানুষ পেয়ে সকলে ঠকিয়ে নিল গো!
    #জালিমদুনিয়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন