এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৫০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৯ জুন ২০১৪ ১২:৫৩640765
  • এ নিয়ে অনেক আগে লিখেছি। মোদ্দা কথাটা হচ্ছে যে অন্য কোন সোর্স থেকে বিদ্যুতের চাহিদা মেটার পরেই এরা পরমাণু ছাড়বে।

    একটা উদাহরণ মনে পড়ছেঃ সম্ভব্তঃ ডেনমার্ক কোন পরমাণু বিদ্যুত উৎপাদন করেনা কিন্তু জার্মানির পরমাণু বিদ্যুত কেনে।

    আমদের পরমাণু বিরোধিতা মস্তিষ্ক-বিবর্জিত ও হৃদয়-কেন্দ্রিক। সমস্যাটা সেখানেই।
  • তাপস | ২৯ জুন ২০১৪ ১৩:০০640766
  • একককে জিজ্ঞাসার - সরকার নিজের কর্মসূচির কোনো ওয়াচডগ রাখতে দেবে না - কারণ সেই ওয়াচডগ সরকার (তথা জনগণ?)-এর বিরুদ্ধে (মানে করদাতাদের বিরুদ্ধে?) 'বাগড়া' দেওয়ার কাজে অগ্রণী হয়ে উঠতে পারে l এরকম কোনো পরিস্থিতি সরকার (আই মিন রিপ্রেজেন্টিটিভ) নিজেও কি চাইবে? (করদাতারাও কি চাইবে?)
    একটি স্বচ্ছ ও টোটালি ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন ? নাকি টোটালিটারিয়ানিজমের লেজিটিমেসি?
  • pi | ২৯ জুন ২০১৪ ১৩:০১640767
  • এদুটো তো একটার উপর আরেকটা নির্ভরশীল। পরমাণু ছাড়া আর অন্যটার উপর জোর দেওয়া, এদুটো তো একসাথে হতে পারে, অনেক জায়গায় তাই হচ্ছে। পরমাণুর ফাণ্ডটা অন্যগুলোতে যাচ্ছে।নতুন করে ফান্ডিং পরমাণুতেই করা হতে থাকলে বা অন্যগুলোতে পোটেনশিয়ালের তুলনায় কম করা হতে থাকলে তো কোনোদিনই বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য অন্য সোর্স যথেষ্ট হয়ে উঠতে পারবে না, তাকে উঠতে দেওয়া হবে না। এদিকে, সেটা যথেষ্ট নয়, এই যুক্তি দেখিয়ে বলা হবে, পরমাণু বিদ্যুতের উপর নির্ভর করুন। এই সার্কুলার যুক্তি সত্যিই বোঝা দায়।
  • PT | ২৯ জুন ২০১৪ ১৩:১২640768
  • অনেক বুদ্ধিমান মানুষেরা এর সঙ্গে যুক্ত আছেন-সবাই শিং বের করা পরমাণু-সমর্থক দৈত্য নয়। শুধু কন্সপিরেসি থিওরি দিয়ে এই আলোচনা চালানো যাবেনা।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৩:৪৭640769
  • যাঁরা নিউক্লিয়ার এনার্জির বিপক্ষে তাঁরা সবাই বোকা হাবা মানুষ, কিচ্ছু বোঝেন না, কেবল কন্স্পিরেসি থিয়োরি কপচাচ্ছেন, এরকমটা মনে করলেও আলোচনা চালানো যাবেনা।
  • dd | ২৯ জুন ২০১৪ ১৬:০৬640770
  • এই সব লিং বাজীর জন্য।

    আমি গুগুলে টাইপ কল্লেম "harvard university supporting nuclear power"। ব্যাস, হুড় হুড় করে সাইট বেরিয়ে এলো। লিংএর পরে লিং।

    কতো চান?
    "Showing results for harvard university supporting nuclear power" কতো জানেন? ৩১লক্ষ। আমি আর লিং দিচ্ছি না। আপনেরাই খুঁজে নিন।

    তারপরে তক্কো কত্তে চান করুন, বার্কলে বড়ো না এম আইটি বড়ো

    এবারে ইউ ট্যুবে লিখলেম "benefit of nuclear power। ৬১ হাজার রেফারেন্স বেড়িয়ে এলো। গাব্দা গাব্দা ঘন্টা জুড়ে ডকু।

    আর বইএর জন্য সার্চ করি নি।

    দিতেই পারতেম। মিনিট পনেরো ঘেঁটেই বিশাল "তথ্য সমগ্র" নামিয়ে দেওয়া কোনো ঘটনাই নয়। যেমতি নেহাৎই হাসতে চান তো বার্কলে ইউনিভার্সিটি সাপোর্টিং নিউক্লিয়ার পাওয়ার মেরে দেখুন। তথ্যে ফেটে পরবেন।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৬:২৬640771
  • আপনি বরম একটু বুঝিয়ে বলুন না, বার্কলের ঐ উইন্ড পাওয়ার পোটেনশিয়াল এস্টিমেশনের কোথায় কী ভুল আছে। তার জন্য লিংবাজী করতেও পারেন, নাও পারেন।
    আপনি তো একটা পক্ষ নিয়েছেন বা বলা ভাল, কিছু জিনিসের বিপক্ষে। তো, সেটা কীসের ভিত্তিতে নিয়েছেন, সেটাও একটু শুনি।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৬:৩১640772
  • আর যদি ঘোড়াকে হাসাতে চান তো ফুকুশিমার ঘটনার প্রভাব নিয়ে সায়েন্টিস্টরা চিন্তিত নন, এটা বলে দেখতে পারেন। ঃ)
  • dd | ২৯ জুন ২০১৪ ১৬:৪০640773
  • ইয়েস। বলছি তো। কিন্তু আমার পোস্টগুলো পড়ে কে?

    উইন্ড পাওয়ারে সম্বৎসর বিদ্যুৎ পাওয়া যায় না। নিউক্লিয়ারে পাওয়া যায়। এ দুটোর তুলনাই হয় না।

    নিউক্লিয়ারে, অন দ্য আদার হ্যান্ড, ভয়ংকর অ্যাকসিডেন্টের চান্স আছে। হয়েছেও। উইন্ড পাওয়ারে নেই। খর্চাতেও এন পাওয়ার বেশী। উইন্ড পাওয়ার কম।

    এটা বুঝতে বা বোঝাতে অ্যাতো লিঙ দরকার আছে? না মতের বিরোধ আছে ? না "একটু পড়ে আসুন" বলার দরকার আছে? না বড়ো ইউনিভার্সিটির নেম ড্রপিংএর দরকার আছে?

    যাস্ট, যদ্দিন টেকনলজি উইন্ড/সোলার/জিও থার্মাল ইঃ দিয়ে জল/কয়লা/পরমাণুকে রিপ্লেস করতে না পারছে তদ্দিন এ সব চলবেই। দুনিয়া জুড়ে এইসব এনার্জি সোর্স নিয়ে প্রচুর গবেষণা চলছে। নিশ্চয়ই পথ বেড়োবে।

    তদ্দিন কোনটা কম ক্ষতিকারক সেটা ভাবা যায়। এর বেশী না। প্রতিটা বিদ্যুৎ প্রকল্পেই খারাব দিক আছে। সে তো সবাই জানে। একটা ব্যালান্স দরকার। না হলে ব্যাপারটা ডিবেট না হয়ে বাগড়া হয় যেটার কোনোই জনসমর্থন নেই।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৬:৪৪640775
  • আর হ্যাঁ, এটা আপনার তামিলনাড়ু সরকারের হিসেব। ২০১৩ র।


    আর তাঃনাঃ র সরকারী সাইটেই দেখলাম, এটা সারা দেশের হিসেব।
  • dd | ২৯ জুন ২০১৪ ১৬:৫০640776
  • এটাও দেখতে পারেন। খুব মনোজ্ঞ।

  • pi | ২৯ জুন ২০১৪ ১৬:৫২640777
  • এটা ভারি মজার ব্যাপার। সোলার আর উইন্ডের পোটেনশিয়াল আছে বললে লোকে বলবে কোথায় বলেছে, কোথায় বলেছে বললে বলবে, সেটা কোন পেপারে বলেছে, কোন পেপারে বলেছে বললে বলবে, পেপারে কী বলেছে, পেপারে কী বলেছে বললে বলবে এটা বলার কী ছিল, জানাই আছে তো ঃ)
    এদিকে নাকি জানাই আছে, তবু সেই পোটেনশিয়াল আরো বেশি করে ব্যবহার করার কথা যাঁরা বলবেন, ক্ষতিকর ও প্রচণ্ড অ্যাকসিডেন্ট প্রোন নিউক্লিয়ার এনার্জিতে না গিয়ে ( আপনার সম্বৎসর বিদ্যুত পাবার কনসার্ন নিয়ে আগেই উত্তর দেওয়া হয়েছে, হয়তো পড়েননি), তাঁরা হয়ে যাবেন বাগড়াপন্থী।
  • dd | ২৯ জুন ২০১৪ ১৬:৫৮640778
  • আর "লোকেদের" কথা আর কইবেন না মশাই। ঘেন্না ধরে গ্যাছে। কি হাঁদা কি হাঁদা।আর তেমনি কুচুটে।

    বরং কবিতা পড়ুন।

    "এখান থেকে মারলাম তীর
    লাগলো কলাগাছে।
    হাঁটু বাইয়া রক্তো পরে
    চোখ গ্যালো রে বাবা"

    এর কোনো লিং নেই।
  • kc | ২৯ জুন ২০১৪ ১৭:০২640779
  • ফুকুশিমা ফুকুশিমা অনেক কথা হয়েই চলে, তা আমিও কটি তথ্য যোগ করে যাই। তথ্যটি নিম্নরূপ,

    ভূমিকম্প আর সুনামি অ্যাফেক্টেড এরিয়াতে ফুকুশিমা ডাইচি পাওয়ার প্ল্যান্টের একটু দূরেই ছিল ওনাগাওয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ভূমিকম্প আর সুনামির তীব্রতা দু জায়গাতেই ছিল প্রায় একই। বরঞ্চ আইএইএ র মতে ওনাগাওয়া ছিল ক্লোসেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন টু দ্য এপিসেন্টার .... ফুকুশিমার থেকে প্রায় ষাট কিমি আগে ছিল এপিসেন্টার থেকে। সুনামির ঢেউ ওনাগাওয়া ছিল ১৪.৩ মিটার, ফুকুশিমাতে ছিল ১৩.১ মিটার। কিন্তু ওনাগাওয়া স্টেশন একদম সেফলি শাটডাউন হয়েছিল আর ক্ষয়ক্ষতিও হয়নি। আর পাশে ফুকুশিমা..... সবাই জানি।

    এর কারণ দেখতে গিয়ে বিজ্ঞানিরা দেখেছেন, প্ল্যান্ট ডিজাইনে কিছু গলতা আর তার থেকেও বেশী হল প্ল্যান্ট ম্যানেজমেন্টের ভুল। সেফটি পলিসি ঠিকভাবে ইম্প্লিমেন্ট না করা এটসেট্রা এটসেট্রা।

    এগুলোও আবার রিসার্চ ডকু, অ্যামেরিকান ইউনি থেকেই, ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৭:১৭640780
  • আর বিরোধটা কোথায়, তাও বুঝছিনা। আপনিও স্বীকার করছেন, তাপ/পরমাণু কে বায়ু/সৌর/জিও থার্মাল দিয়ে রিপ্লেস করার দরকার। লোকজনও সেটাও বলছে। নিউক্লিয়ারে ইনভেস্ট না করে অন্যগুলোর পোটেনশিয়াল হারভেস্ট করতে।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৭:২৪640781
  • কুদানকুলমে প্ল্যাণ্ট ম্যানেজমেন্ট আর ডিজাইন নিশ্ছিদ্র, নির্ভুল, তার গ্যারান্টি আছে তো ?
    নিউক্লিয়ার পাওয়ারের বিরোধিতা যাঁরা করেন, তাঁরা এখানে ছোটখাট ভুল জনিত বড় বিপদের আশঙ্কা থেকেই একে রিস্কি বলে বিরোধিতা করেন।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৭:৩৪640782
  • ল বাগড়াপন্থীদের ( এখানে উদয়কুমার) বাগড়া দেবার কারণসমূহ পয়েন্ট বাই পয়েন্ট লেখা আছে।

    অন্য কোন পয়েন্টে না গিয়েও শুধু এই পয়েন্টটার জন্যই কুদানকুলমকে সমর্থন করতে পারবোনা। আমার (এবং আরো অনেকের ধারণা), এই ৩০ কিমি রেডিয়াসের মধ্যে নিজেদের থাকতে হলে আমাদের মধ্যে অনেকেই করতেন না।

    More than 1 million people live within the 30 km radius of the KKNPP which far exceeds the AERB (Atomic Energy Regulatory Board) stipulations. It is quite impossible to evacuate this many people quickly and efficiently in case of a nuclear disaster at Koodankulam.
  • cm | ২৯ জুন ২০১৪ ১৭:৩৭640783
  • ইলিশ খাওয়ার ব্যাপারটা রিস্ক ফ্রী করা হচ্ছেনা কেন? কাঁটা ছাড়া ইলিশ নিয়ে গবেষণায় বিনিয়োগ চাই।
  • sch | ২৯ জুন ২০১৪ ১৭:৩৯640784
  • kc দা ওই বিষয়টা নিয়ে আরেকটু বলুন - জানতে আগ্রহী
  • kc | ২৯ জুন ২০১৪ ১৭:৫০640786
  • স্চ, আসল ডকুটার সিনপসিস তোমাকে মেইলে পাঠিয়ে দিচ্ছি। সেটা পড়ে বাকিগুলো নেট থেকেই নামিয়ে নিও। বেশ ইন্টারেস্টিং লেগেছে।
  • kc | ২৯ জুন ২০১৪ ১৭:৫৯640787
  • আরে প্ল্যান্ট ডিজাইন ঠিক আছে কিনা, সেটা দেখার জন্য এক্সপার্ট লোকজন আছেন তো। তাঁদের জ্ঞানগম্যিতে আমার ভরসা আছে, গুগলসর্বস্ব শখের "বাগড়াপন্থি" দের চেয়ে।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৮:১৮640788
  • যাঃ ! ফুকুশিমাতে বুঝি সেই এক্সপার্টরা ছিলেন না ? ঃ)
    আর প্ল্যাণ্ট ডিজাইন ঠিক নেই জেনেও চালিয়ে গেছিলেন ? আর আপনি এটা কিছু নতুন তথ্য দেন নি, বাগড়াপন্থীরা এটার উদাঃ দিয়েই বলেন যে এটাই দেখিয়ে দেয়, নিউক্লিয়ার পাওয়ার কেন এত বিপজ্জনক। ফুকুশিমাকে তাঁরাও ম্যান মেড ডিসাস্টারই বলেন।

    তবে হ্যাঁ, ডকুমেন্টগুলোর জন্যও শেষমেশ গুগলই ভরসা দেখে ভাল লাগল। ঃ)
  • pi | ২৯ জুন ২০১৪ ১৮:২৪640789
  • তবে এই কেসিদাকেই বোধহয় একসময় পোস্ট করতে দেখেছিলাম। দেশের নানাবিধ খনি নাকি প্লান্টে শ্রমিকদের সেফটি আর হেল্থ কন্ডিশন নিয়ে। সেগুলো কত খারাপ, লোকজন কত খারাপ আছেন (১০০% এর ক্যান্সার ..এরকম কিছুও লিখেছিলেন)। তো, সেসব জায়গায় এক্সপার্টরা কী করেন নাকি ভরসাযোগ্য এক্সপার্টরা কেবল নিউক্লিয়ার প্লান্টেই আছেন ? দেশের এক্সপার্টদের উপর এরকম ডিডি(দা নয়)সুলভ ভরসা করতে দেখে প্রশ্ন জাগলো।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৮:৩৬640790
  • দেশের Atomic Energy Regulatory Board এর প্রাক্তন চেয়ারম্যান গোপালাকৃষ্ণন কুদানকুলমের সেফটি নিয়ে কী কী বলেছেন ( the Instrumentation and Control system (I&C) of the KKNP, that is crucial for the safety of any nuclear power reactor, is faulty. This renders the plant highly unsafe ইঃ ইঃ,, সেটা পড়েই ভরসা রেখেছেন তো ?

    আরেকটা মজার ব্যাপার। প্রো নিউক্লিয়ার এনার্জির ব্যাপারে ভরসা রাখার কারণ হলেন এক্সপার্টদের বক্তব্য, ওদিক বিরোধিতা করলে বা অন্য এনার্জি নিয়ে মতামতের ব্যাপারে কোন এক্সপার্টকে কোট করলে সেটা হয়ে যায় নেমড্রপিং।
  • kc | ২৯ জুন ২০১৪ ১৯:২২640791
  • যাচ্চলে, ফাই পয়েন্ট গুলাচ্ছ। দেশের অনেক কেমিক্যাল প্ল্যান্টে ওয়েস্ট ডিসপোজাল যেভাবে হওয়ার কথা প্রসেসে বলা থাকে সেভাবে হয়না, তার ফলে সেই ওয়েস্টের সংস্পর্ষে এসে মানুসের বিভিন্ন রকম হেলথ হ্যাজার্ড হচ্ছে। তার জন্য কেমিক্যাল প্ল্যান্ট দায়ী কেন হবে? দায় তো যারা চালাচ্ছে এগুলো ভায়োলেট করে তাদের।

    সে হিসেবে, কলকাতায় কাটা তেলের ধোঁয়া থেকে সাংঘাতিক বিষক্রিয়া হওয়ার জন্য কাটা তেলের মেন ইঙ্গ্রেডিয়েন্ট ন্যাপথার প্ল্যান্ট বন্ধ করতে হয়। মুর্গীর খাবারে ট্যানারি ওয়েস্ট থাকার জন্য ট্যানারি আর পোলট্রি সব বন্ধ করতে হয়। এরকম আরও কতকি ....

    আর দেশের Atomic Energy Regulatory Board এর তো ব্বর্তমান চেয়ারম্যানও আছেন। তাঁর কী বক্তব্য? প্রাক্তনদের আনেকেই প্রাক্তন হওয়ার পর অনেক কিছু বলেন, সেনাবাহিনী, বিভিন্ন বোর্ডের প্রাক্তনরাই বলেন। তাঁদের অনেক সময়েই অনেকরকম উচ্চাশা থেকে বলে থাকেন। তাই প্রাক্তনদের কথা আমার পছন্দ না হলে একটু নুন মিশিয়ে নিই।

    ব্যস।
  • pi | ২৯ জুন ২০১৪ ১৯:৫০640792
  • উঁহু, আপনি পয়েন্টটা বোঝেননি।শুধু প্ল্যান্টেরই দায় তো আমি বলিনি। আপনার ঐ উদাঃ গুলো এই জন্য দেওয়া, যে আমাদের দেশে প্রসেসে এইধরণের ভায়োলেশন হওয়াটা খুব কমন। সেটা ভয়ের কারণ। আর এক্ষেত্রে এত বেশি ভয়ের কারণ হল, কিছু হলে বিপদের মাত্রা ভীষণরকম বেশি। কতটা বেশি সেটা তো জানেনই।

    এদিকে ফুকুশিমায় প্ল্যাণ্ট ডিজাইনে গলতা থাকার কথা আপনিও লিখেছেন। সেখানেও এক্সপার্টরা ছিলেন, ক্নিন চিট দিয়েছিলেন, সেজন্যই প্লান্ট চলছিল। তো, এখানে এক্সপার্টরা বলে দিলে তাতে এত ভরসা করছেন কীসের ভিত্তিতে, সেটাই প্রশ্ন ছিল। বিশেষ করে যখন প্লান্ট নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠে গেছে, এক্সপার্ট মহল থেকেই।

    আর নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সরকারি পদে থাকার সময় অনেক বেশি বাধ্যবাধকতা, বাধানিষেধ থাকে, অনেক সত্যি জানলেও প্রকাশ করা হয়না, করতে চাইলেও করতে দেওয়া হয়না। একথা ভীষণভাবে সত্যি। এবং এঁদের মধ্যে অনেকেই অবসর নেবার পরে সেই কথাগুলো প্রকাশ করেন।
  • kc | ২৯ জুন ২০১৪ ২০:০১640793
  • যেসব লোকেরা সরকারী পদে থাকার সময় একরকম আর প্রাক্তন হয়ে গেলে অন্যরকম কথা বলেন, তাঁদের আমি অদৎ লোক বলি। আর অসৎ লোকেদের কোনও কথাই বিশ্বাস করিনা। ঠিক হলেও করিনা।
  • pi | ২৯ জুন ২০১৪ ২০:০৫640794
  • সরকারি পদে থাকার সময় রেগুলেশন অনুযায়ীই আপনি সব কথা সর্বত্র বলতে পারেন না।
  • d | ২৯ জুন ২০১৪ ২০:৩৮640795
  • কুদান্কুলাম আর উদয়্কুমার নিয়ে কয়েকটা কথা বলি।

    উদয়কুমার বেশ কিছুদিন ধরে বাগড়া দেওয়ার চেষ্টা করেছিল। তখন আম্মা ওকে কয়েকদিন লেজে খেলায়, মেইনলি মনমোহনকে টাইট দেবার জন্য। একবার তো উদয়কুমার আম্মার সাথে দেখাও করে। আবার একবার আম্মাকে খোলা চিঠি দিয়েছিল, পবতে মমতা হরিপুরের বিরোধীতা করেছে, তো আপনিও TNএ নিউক প্ল্যান্টের বিরোধীতা করুন।

    মুশকিল হলো, পব আর তামিলনাড়ুর মানুষ এক্কেবারে আলাদা। পবতে বিরোধীতার ধোঁয়া দিলেই হলো, চলছেনা চলবেনা করে যেকোন প্রজেক্ট বান্চাল করে দেওয়া যায়। কিন্তু তামিলগুলো ব্যাটারা বোঝে ডেভেলপমেন্ট। যার জন্য উদয়কুমারকে চেন্নাই, কোয়েম্বাতুর, সালেম, কোথাও কোন সাধারন তামিল আদৌ কোন সাপোর্ট করেনি। আম্মা যখন দেখল মনমোহনকে যথেষ্ট বাঁশ দেওয়া হয়েছে, তখন পুলিশ পাঠিয়ে উদয়কুমার আর তার দলবলকে হঠিয়ে দিলো, সাধারন তামিলরা ফিরেও দেখল না, প্ল্যান্ট কমিশন হয়ে গেল, এখন সে প্ল্যান্ট দিব্যি চলছে। উদয়কুমার টাইপের বাগড়া দেনেওয়ালা লোকেদের জনসমর্থনও নেই, তাই বেশীদুর যাবার ক্ষমতাও নেই।
  • d | ২৯ জুন ২০১৪ ২০:৪১640797
  • গুজরাটেও মেধার প্রায় একই দশা। আন্দোলন তো অনেক করলো, কিছু আটকাতে পারল? ড্যামের হাইটও সরকার ঠিকই বাড়িয়ে নেবে, আটকাতে পারবে না। যদি পারত তো ভোটে দাঁড়িয়ে জিতে এসে লোকসভায় আটকাতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন