এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৩ ১২:৩৬621774
  • আমার বোধ হয় ন্যারেশনে খামতি হয়েছে, তাই জানাই, আমি কালই শুনলাম, এর আগেও কেস উঠেছিল কিন্তু এগোতে পারে নি, তেজপাল নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে সেইসব কেস ধামাচাপা দিয়ে দিয়েছিল। সম্ভবত মেয়েটির কানেকশনের কারণেই এবারের কেসটা ধামাচাপা দিতে পারে নি।
  • শ্রাবণী | ২৮ নভেম্বর ২০১৩ ১২:৪২621775
  • আরুশির কেস নিয়ে গুরুতে কখনো লিখবনা ঠিক করেছিলাম প্রথম থেকেই। তবে একটা সুন্দর মিষ্টি বাচ্চা মরা মেয়ের এই ক্যারেকটার অ্যাসাসিনেশন টা আর নেওয়া যায় না। যদিও জানি একেসও এক নিঠারি হয়ে রয়ে যাবে। নয়ডার বাসিন্দাদের অনুযায়ী নিঠারির সত্যিও যা সামনে এসেছে তা কোনোদিনই সত্যি নয়। কেউ মানেনা তবে কিছু করাও যায়না, এত বড় বড় লোক আর তাদের এত লম্বা হাত! শুধু নয়ডা মেডিকেয়ার সেন্টারের বাজার চুপচাপ পড়ে গেছে!
    আরুশির ক্লাসে পড়া কিছু ছেলেমেয়েদের চিনি, তার টীচারদেরও কাউকে কাউকে চিনি............মেয়েটির প্রতি এমন একটা অভিযোগ কেউ মেনে নেয়নি, কেউ কোনোদিন বিশ্বাসও করবেনা, জাজে লিখে দিলেও না (সেতো নিঠারীতেও জাজ কত কী লিখে দিয়েছে)।
    ওর মা বাবার হয়ত আজ আর সত্যি বলার মত অবস্থা নেই, কিন্তু ওর বাড়ির লোকেরাও যতটা তলোয়ারদের নির্দোষিতা নিয়ে চিৎকার করছে, তার মাঝে একবার মেয়েটার কথাও বলতে পারত, মরে গেলেই বা.....যে না সে ওরকম ছিল না!
    তলোয়াররা ফাইন্যালি কী রায় পায় না পায়, অন্তত এ কারণে অনেকেই ওদের ক্ষমা করতে পারবে না!
    বাংলা চ্যানেল আর বাঙালীরা এই অ্যাঙ্গেলটা নিয়ে বেশী সরব, উত্তর ভারতের সমাজকে সঠিক কিছুই জানেনা, জানলে নিজেদের থেকে আলাদা পেতনা, ঐ মোড়কের ফারাক!
    এই শেষ, আরুশি নিয়ে আর নয়:)
  • ml | ২৮ নভেম্বর ২০১৩ ১২:৪৪621776
  • "ম্ল, হইচই হয়ে যে ভালো হচ্ছে সে বিষয়ে আমি আগেই বলেছি, অবশ্য সকলের সব পোস্ট খেয়াল করা টইয়ে খুব মুশকিল। হইচই হচ্ছে কেন ঐ সেন্টেন্সে শুধু এই টুকুই বলা আছে।"

    সব পোষ্টই মোটামুটি পড়ার চেষ্টা করছি। তাও বুঝতে ভুল হলে ক্ষমাপ্রার্থী :-)

    "এইসব প্রচার মেয়েদের যারা সাধারণ হয়েও সাহসী হতে চায়, অন্যায়ের বিরূদ্ধে মুখ খুলতে চায় তাদের পিছিয়ে দেয়, খুবই বিরক্তিকর লাগে এবং দুঃখজনক!"

    এখানে সম্পূর্ণ একমত। দিনের পর দিন ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা, সেটা একটু সহজ হয় যদি চোখের সামনে একটা উদাহরণ থাকে, ঐ মেয়েটাও তো আমার মতোই সাধারন, ও যদি প্রতিবাদ করতে পারে তো আমি কেন পারবো না! যেখানে জানি যে মুখ খুললেই অনেকে অবিশ্বাস করার জন্য বসেই আছে, ওরকম ভাবে আবার কিছু করা যায় নাকি, বা ওরকম সবার সামনে কিছু করা যায় নাকি?
  • /\/\ | ২৮ নভেম্বর ২০১৩ ১৩:০৩621777
  • আরুশি কেস টা আসলে কী হয়েছিল? (অফ দ্য রেকর্ড)
    নিঠারি তে আসলে কী হয়েছিল? (নয়ডার বাসিন্দাদের অনুযায়ী)
  • lcm | ২৮ নভেম্বর ২০১৩ ১৩:১৮621778
  • তেহেল্‌কা নিয়ে সার্চ দিতে এই খবর এল -

    তেহেলকা-র এক একটি ১০ টাকার শেয়ার নাকি ১৩১৮৯ টাকায় বেচেছে সোমা চৌধুরী - মোট ৬৬ লাখ টাকা পেয়েছে। তরুন তেজপালের স্ত্রী ২.৬৪ কোটি টাকা শেয়ার বেচে পেয়েছে।
    কিন্তু তেহেল্‌কা কি প্রাইভেটলি হেল্ড কোম্পানী?

    Tehelka business: Murky deals, profits for Tejpal family, Shoma

    http://www.firstpost.com/india/tehelka-business-murky-deals-profits-for-tejpal-family-shoma-1254789.html

    কিন্তু, ফার্স্টপোস্ট কারা?
  • s | ২৮ নভেম্বর ২০১৩ ১৩:৪৪621779
  • এই কদিন আগেই আমাদের দোকানের "Prevention and Redressal of sexual harassment at workplace" ওপর একটা অনলাইন কোর্স করলাম। তাতে মোদ্দা কথা স্ত্রী পুরুষ নির্বিশেষে ওয়ার্কপ্লেসে (এখানে ওয়ার্কপ্লেস স্রেফ অফিস নয়, কাজ সংক্রান্ত যেকোনো জায়গায় ও পরিস্থিতিতে) যদি কোন আপত্তিকর কথা, কাজ, ছবি, ভিডিয়ো, ব্লগ বলা/ করা হয় তাহলেই কোম্পনির দায়বদ্ধতা থাকবে তা নিরপেক্ষ ভাবে তদন্ত করার। এই আপত্তি, রেস, জেন্ডার, সেক্স, কালার, প্রেগন্যান্সি ইত্যাদি নানা প্রহিবিটেড ব্যপারে হতে পারে। কোম্পানি তদন্ত করলেও অভিযোগকারি/নী কোর্টে কেস করতে পারে। সুপারভইসার এম্প্লয়ী সম্পর্কে এটা ইকনমিক অপ্রেশনের আওতায় পড়বে। এমনকি সুপারভাইসার এম্প্লয়ী যদি ডেটিং করে (বা স্বামী স্ত্রী হয়) এবং অন্য লোকেদের যদি মনে হয় একজন আরেকজনকে অন্যায় সুবিধা দিচ্ছে, তাহলেও সেটা সেক্স্যুয়াল সুবিধা বলে গন্য হবে। তাই ওয়ার্কপ্লেস ডেটিং নিয়ে বিভিন্ন দোকানের নির্দিষ্ট নিয়ম আছে।
    আমেরিকাতে এসব ক্ষেত্রে ভিক্টিম কোর্টে জিতলে কোম্পানিকে সাধারনত মিনিমাম ২০০,০০০ ডলার কম্পেন্সন দিতে হবে, যেহেতু ঘটনাটা কার্যক্ষেত্রে হয়েছে।
    সুতরাং তরুনবাবু পরিষ্কার অন্তত মোলেস্টেশনের কেস খাচ্ছেন।
    কিন্তু আমি মামুর সংগে একমত, এইভাবে একটা হোটেলের লিফটে রেপ করা অসম্ভব ব্যাপার। একমাত্র স্পাইডারম্যান হলে হতে পারে। আর আফিসের ঘটনা নিয়ে যে চিঠি বেরিয়েছে, তাতে মেয়েটা স্পষ্ট বলেছে মোলেস্টেশন। রেপ নয়।
  • /\/\ | ২৮ নভেম্বর ২০১৩ ১৩:৫৮621780
  • আঙুল দিয়ে যখন রেপ করা যাচ্ছে, তখন লিফট ট্রেন বাস, বেলুন প্যারাসুট গ্লাইডার কোথাওই রেপ করা অসম্ভব নয়, স্পাইডারম্যান না হলেও।
  • el fantástico | ২৮ নভেম্বর ২০১৩ ১৭:৪১621782
  • অর্ণব গোস্বামী শুধু বলতে দেয় না তা নয়, বড্ড হাই পীচে চেঁচায়। হার্ড টক-কে নকল করতে চাইলেই কী আর হয় রে ভাই? টিম সেবাস্টিয়ান আলাদা লেভেল।
  • দেব | ২৮ নভেম্বর ২০১৩ ১৮:১৩621784
  • টিভি দেখি খুব কম। মাসে আধঘন্টা মত। যে কবার দেখেছি, অর্ণব গোস্বামীকে দেখলে গায়ে কাঁটা দেয়।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১৩ ১৮:২০621785
  • http://sports.ndtv.com/cricket/news/217558-under-19-cricketer-accuses-mp-official-of-sexual-assault

    হাতে গরম খবর। নতুন কিছু না। লিং দিলাম এই কারণে যে MPCA-এর আচরণ প্রত্যাশিতই ছিল, কিন্তু মেয়েটি আর তার ফ্যামিলির মত আরো কিছু লোকে যদি ভাবতে পারত। মুখ বুজে মেনে না নিয়ে।
  • ml | ২৮ নভেম্বর ২০১৩ ১৯:৩১621787
  • শুধু তরুন তেজপাল না, শুধু অল্পেশ শাহ না, molestation, harassment এর ঘটনা প্রতিটি অফিসে, প্রতিটি শহরে রোজ ঘটছে। এই জানোয়ারগুলোর বিরুদ্ধে যত হৈচৈ হবে, ততো মেয়েরা আস্তে আস্তে মুখ খুলবে, সাহস পাবে, এগিয়ে আসবে। তেজপাল হয়তো কাল অ্যারেষ্ট হবে, আশা করি অল্পেশ শাহকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
  • শ্রাবণী | ২৮ নভেম্বর ২০১৩ ১৯:৩৩621788
  • এই যে আঁকিবুঁকি, নয়ডাবাসীদের ভার্সন জানতে হলে নয়ডায় এসে তাদের সঙ্গে কথা বলে জেনে যা.....:)
    এখানে কখনোই লিখব না।
  • riddhi | ২৮ নভেম্বর ২০১৩ ২১:৫৮621789
  • tejapaaler kichhu koTsa or lekhaa bai theke. ei smallest ইস্যুগুলো খুব ভোগাত মনে হয়। প্রথমটা মহাভারত প্রসঙ্গে।

    ...Thus works the perfect reward-and-punishment, cause-and-effect, code of the universe. ..But the great moral thriller also orders us to rage against karma and its despotic dictates. It teaches us to subvert it. To change it.
    It understands men will always fall in the shifting chasm between the tug of the moral and the lure of the immoral.
    It is in this shifting space of uncertitude that men become men.
    Not animals, not gods. It understands truth is relative. That it is defined by context and motive. It encourages the noblest of men - Yudhishtra, Arjuna, Lord Krishna himself - to lie, so that a greater truth may be served.
    It understands the world is powered by desire. And that desire is an unknowable thing. Desire conjures death, destruction, distress….It is our greatest undoing. And the only reason for all doing.
    And doing is life. .. it forgives even those who desire intemperately. It forgives Duryodhana. The man who desires without pause. The man who precipitates the war to end all wars. It grants him paradise and the admiration of the gods. In the desiring and the doing this most reviled of men fulfils the the mandate of man.
    You must know the world before you are done with it. You must act on desire before you renounce it.
  • riddhi | ২৮ নভেম্বর ২০১৩ ২১:৫৯621790
  • “There is no neatness in any life- great or small. It is only an illusion men foolishly pursue.
    All lived lives are a mess.
    The neatness in my life had begun to crumble some time before, but now it disintegrated completely as I vanished into a world of endlessly opening doors, teasing riddles and lives without boundaries.
    For the first time I began to understand how shallow neatness is.
    How cramping, how limiting.
    For the first time I understood neat lives are comatose lives. (the Alchemy of Desire 304)

    "Power is the engine of the world,and sex and money its oil and lubricants"

    “There was too much opinion in this country, too many sob stories. Nobody wanted to put a lid on anything; everyone wanted to say it all, about everything. If you as much as said hello to someone on a train or a plane, you were in for the unexpurgated memoirs…. For myself, I'd mastered a face of steel, and an inscrutable nod. It did not always shut everyone up, but it did to some extent dam the ghastly flow.”
  • π | ২৯ নভেম্বর ২০১৩ ০১:১৯621795
  • তহেলকার এই কংগ্রেসের কাছে বিকিয়ে যাবার অভিযোগটা নিয়ে বিস্তারিত জানতে চাই। একটু অদ্ভুত লাগছে। কবে থেকে কী বৃত্তান্ত ইঃ। সেদিন একটা সাম্প্রতিক প্রতিবেদন দিয়েছিলাম, যেখানে কংগ্রেস বিজেপি কে এক কয়েনের এপিঠ ওপিঠ বলা হয়েছে।
    এই লেখাটা বছর দু'য়েক আগের।
    http://www.tehelka.com/the-rules-of-entrapment/
    কংগ্র্সকে তো কিছু রেয়াত করা হয়নি। টুজি, কমনওয়েল্থ, শিখ রায়ট সব কিছু নিয়েই লেখা হয়েছে বলছে, পড়েছিলাম বলেও মনে হচ্ছে।
  • i | ২৯ নভেম্বর ২০১৩ ০২:৩২621796
  • অরুন্ধতী রায়ের একটা লেখা পোড়লাম। এখন খুঁজে পাচ্চি না। আউটলুকে বোধ হয়।
  • i | ২৯ নভেম্বর ২০১৩ ০২:৪৭621798
  • হ্যাঁ। এই লেখাটাই। থেন্কু পাই।
  • riddhi | ২৯ নভেম্বর ২০১৩ ০৪:১৯621799
  • তাবড় তাবড় প্রোগ্রেসিভ জনতাও, নারীবাদী,পরিবেশবাদি টাইমস নাউতেই কিন্তু আসেন বক্তব্য রাখতে। অর্ণবের শত দোষ সত্ত্বেও। কারুরি ঐ এন-ডি টিভির সুশীল ঝিমিয়ে পড়া ধরো-ধরো-সখী ভাব আর ঘিসাপিটা ডায়লগ ভাল লাগে না।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ০৪:২৪621800
  • গুরুতে আমার বক্তব্যের জন্য ফেবুতে আমি গাল খেয়েছি। যাঁরা গাল দিয়েছেন, তাঁদের এখানে লিখতে অনুরোধ করছি। একটা আলোচনাকে আমি অন্যত্র নিয়ে যাবনা।

    এছাড়াও সোমা চৌধুরির বাড়িতে নাকি বিজেপি ভাঙচুর করেছে।
  • jhiki | ২৯ নভেম্বর ২০১৩ ০৭:২৩621802
  • ভাঙচুড় করে নি, বাড়ীর সামনের রাস্তায় আর নেমপ্লেটে কালি লেপে দিয়েছে, মহিলাকে পুলিশ প্রোটেকশন না দিলে হয়ত তার মুখেও কালি মাখিয়ে দিত।
    কাজটা বিজেপির এক কর্মী ও তার দলবল করেছে, পরে সে টিভিতে ক্ষমাও চেয়েছে। বিজেপির বড় নেতারা বলেছে এটা বিজেপির দলগত স্ট্যান্ড নয়।

    সকালে বেরোনোর আগে সাহারা সময় এ দেখা।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ০৯:২৫621806
  • বেশ। এই "সম্পূর্ণ" মেল ট্রেল (বা "অসম্পূর্ণ" মেল ট্রেল) এর এই প্যারাগ্রাফটি যদি পড়ে থাকেন - At this point, he began to... - তাহলে হয়তো বুঝতে পারবেন যে লিফটের মধ্যেও কিছু করা যায়। আর প্যারাগ্রাফের শেষটুকু গোয়া পুলিশের মতে ভিডিও ফুটেজ থেকে সত্য প্রমানিত হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন