এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ১৯ আগস্ট ২০১২ ০৯:১১554698
  • একি !! কাল কেউ খেলা দেখেনি ???

    লিভারপুল আবার ছড়াইয়া সিজন স্টার্ট করল। অ্যাগারের কার্ডটাই চাপ হয়ে গেল। বোরিনি ঠিকঠাক।

    @ অনিতাদা/পাদফুটদা

    আপনার অনিতার জার্সীতে 'অনিতা'ই লেখা দেখলাম যে
  • গান্ধী | ২১ আগস্ট ২০১২ ১৩:০৯554731
  • আর্ভিপির কি হল? কিস্সুই তো খেললোনা কাল। কাগোয়া প্লেয়ারটা কাল বেশ খেলল।
  • গান্ধী | ২২ আগস্ট ২০১২ ২১:৫৬554742
  • আজকের খেলা কেউ দেখেনি ? সিরিয়াকে হারাল ২-১ য়ে। জলে জমা মাঠ দেখে মহামেডান মাঠ মনে হচ্ছিল
  • প্পন | ২২ আগস্ট ২০১২ ২২:১৫554753
  • হ্যাঁ, দেখলাম। তবে লাস্টে গোল খেল একটা।
  • গান্ধী | ২২ আগস্ট ২০১২ ২২:২৯554764
  • খেলা দেখে থাকলে কিছু কমেন্ট। কি কারণে ইবে কে সহ্য করা যায়না

    ১। রাজু - ব্যাটা গোল খাওয়ালো, যদি সুব্রত না থকতো ১স্ট হাফেই ২ খানা খাওয়াত

    ২। সন্জু - ব্যাটা সেই পঞ্চাশ বছর আগে থেকে শুনছি উদীয়মান প্রতিভা, একটাও সেন্টার করতে দেখলাম না এত বছরে।

    এক মেহতাবের জন্যই ইবেকে ক্ষমা করে দিলাম। খেলল কয়েকজন- মেহতাব,নবি আর সুনীল, সুব্রতকে হিসেবের বাইরে রেখে
  • গান্ধী | ২২ আগস্ট ২০১২ ২২:৩৪554775
  • বিটিডব্লু

    ওয়েলকাম ব্যাক। গেছলে কোতায় ??
  • প্পন | ২৩ আগস্ট ২০১২ ০০:২৮554786
  • কোথও যাইনি। একতু ব্রেক নিলাম। ঃ)
  • গান্ধী | ২৪ আগস্ট ২০১২ ০৩:৫৮554798
  • বছরের প্রথম এল-ক্লাসিকো। বার্সা ৩-২ এ জিতল। কি ছড়ু খেলা, ইনিয়েস্তাকে বাদ দিলে বাকিটা না বলাই ভালো।

    বার্সার র‌্যামোস না রিয়্যালের ভালদেজ !!! কে যে কার হয়ে খেলে কে জানে ?
  • Ben Arfa | ২৪ আগস্ট ২০১২ ০৯:৪১554809
  • ইউরোপা লীগের কোয়ালিফায়িং ম্যাচের প্রথম রাউন্ডে গ্রীসের অট্রোমিটস ১, নিউক্যাসল ১। অ্যাওয়ে ম্যাচ, আর প্রায় রিজার্ভ টীম ধরলে রেজাল্ট ভালোই। তবে স্কোয়াড ডেপ্‌থ এখনো বেশ কম।
  • গান্ধী | ২৪ আগস্ট ২০১২ ১৮:০৫554820
  • কার্লোস হার্নান্ডেজ আজ নামলো প্রথম মাঠে। ফিট নয়, তবু একটা যা গোল দিল ! অদ্ভুত

    প্রয়াগ ৩-১ এ জিতল
  • aranya | ২৬ আগস্ট ২০১২ ০৯:২৩554831
  • মালদ্বীপের এগেনস্টে ভারত ভাল খেলেছে মনে হচ্ছে, ৩-০ রেজাল্ট, কেউ দেখেছে খেলাটা ?
  • aranya | ২৬ আগস্ট ২০১২ ০৯:৩১554842
  • 'বিদেশের ক্লাবে খেলতে চাই। ইউরোপে খেলতে চাই।' - সুব্রত পাল বলেছে দেখলাম।
    ভারতীয় ফুটবলার-রা বিদেশের ক্লাবে যেতে চাইছে, এটা রিলেটিভলি নতুন ফেনোমেনন- গত কয়েক বছরের। খুবই ভাল ব্যাপার।
  • গান্ধী | ২৬ আগস্ট ২০১২ ১০:১০554853
  • দেখেছি। কাল বেশ ভালই খেলেছে। আগের থেকে বেটার।। পাস খেলার চেষ্টা করছে। নবী-সুনীল-সুব্রত খুব ভালো খেলেছে।

    ৩১শে ক্যামেরুনের সাথে ম্যাচে কি করে দেখতে হবে

    কয়েকজন বাইরে খেলার মতই আর চেষ্টাও করছে, যেমন সুব্রত,মেহতাব,গুরপ্রীত - এরা বাইরের চেষ্টা করছে
  • aranya | ২৬ আগস্ট ২০১২ ১০:২৮554864
  • ভাল। দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু ফুটবল অ্যাকাডেমি-ও হবে শুনেছি - কম বয়েসী বাচ্চাদের নিয়ে কাজ, দেখা যাক একটু আধটু স্বপ্ন দেখার মত জায়গায় পৌঁছনো যায় কিনা।
  • potke | ২৬ আগস্ট ২০১২ ১৪:৩১554875
  • বহু বছর বাদে ইন্ডিয়ান টিমকে পাসিং গেম খেলতে দেখলাম। ভালো কোচ অনেক কিছু বদলে দিতে পারে।
  • aranya | ২৬ আগস্ট ২০১২ ২২:১৭554886
  • মাঠে জল জমে থাকলে লং বলে খেলতে হতে পারে, সেটা ব্যতিক্রম। ভারতের খেলোয়াড়দের গড় উচ্চতাও কম। তাও কি করে এদ্দিন ঐ গগনে গগনে খেলা চলছিল কে জানে।
    ইংলন্ডের কোচদের নিয়ে মুশকিল।
  • গান্ধী | ২৬ আগস্ট ২০১২ ২২:৩২554897
  • ক্ষি ক্ষোরাক ! লিভারপুলের খেলা দেখতে বসলে কিছু একটা হবেই, আজ স্কার্টেলের অসাধারন গোল খাওয়ানো আর সুয়ারেজের গোল
  • গান্ধী | ২৬ আগস্ট ২০১২ ২২:৩৪554909
  • কাল বেশ গুছিয়ে খেলছিল পাশ অনেক মিসপাসও হয়েছে কিন্তু চেষ্টাটা ভালো লগছিল
  • aranya | ২৭ আগস্ট ২০১২ ০৭:০১554920
  • ক্যামেরুন ৫-০ হারিয়েছে নেপালকে, ইন্ডিয়ার ব্যথা আছে :-(
  • Ben Arfa | ২৭ আগস্ট ২০১২ ০৯:৩২554931
  • লিভারপুল টিমটা ব্রেন্ডন রজার্সের পাসিং ফিলোসফি অনেকটাই ধরেছে মনে হল। তবে শুধুই পাস-পাস করে গেলে বোরিং হয়ে যাবে।

    আর চেলসীর নতুন প্লেয়ারটা - হ্যাজার্ড - অপোনেন্টের পক্ষে বেশ হ্যাজার্ডাস।
  • গান্ধী | ২৭ আগস্ট ২০১২ ১১:৫৫554942
  • লিভারপুল কিন্তু আগেরবার থেকে ২টো ম্যাচই ভালো খেলেছে। খালি ডিফেন্সটা বড্ড কন্ফিউসড হয়ে যায়। আর লুকাসের আবার চোটটা চিন্তার
  • গান্ধী | ২৮ আগস্ট ২০১২ ২১:৪১554953
  • খুব বাজে খেলল আজ। কোভারম্যানস নাহয় জানেনা কিন্তু সহকারীগুলো তো জানে যে এরকম বর্ষার মাঠে বাঙালীরা বেটার খেলে। নবী-মেহতাব আর গৌরমাঙ্গীই যা খেলল। সেই লাস্টে ৮০ মিনিটে জুয়েলকে নামানোর পর খেলাটা কিছুটা হল।
  • প্পন | ২৮ আগস্ট ২০১২ ২৩:৩৫554964
  • প্রয়াগ এত ভালো টিম বানিয়ে সেশে কিনা ইস্টার্ন রেলের কাছে হারল!!

    খ্যা খ্যা খ্যা।
  • aranya | ২৯ আগস্ট ২০১২ ০০:২৩554975
  • গান্ধী, স্কোর-টা ? জিতেছে তো?
    ভেবেছিলাম নেপালকে অন্তত ৩ গোল দেবে :-(
  • প্পন | ২৯ আগস্ট ২০১২ ০০:৪৩554986
  • ০-০
  • aranya | ২৯ আগস্ট ২০১২ ০০:৪৫554997
  • তার মনে কেঁদে ককিয়ে ফাইনাল। ক্যামেরুন ঝেড়ে কাপড় পরিয়ে দেবে।
  • গান্ধী | ২৯ আগস্ট ২০১২ ০০:৪৭555008
  • ঝেড়ে কাপড় নাও হতে পারে, আজকের দিল্লির মাঠটা খেলার মত ছিলোনা। বৃষ্টিতে মহামেডান মাঠও এর থেকে ভালো ছিল।

    আর প্রয়াগের কি হল কে জানে? যদিও বছরের শুরুর দিকের ম্যাচ দিয়ে কিছু জাজ করা মুসকিল
  • aranya | ২৯ আগস্ট ২০১২ ০৪:০০555020
  • গান্ধী, তাই যেন হয়। ক্যামেরুন-কে হারাতে পারলে বড় খুশী হব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন