এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৮১৫৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ২১ মার্চ ২০১২ ১৮:১১526560
  • গুরুতে তর্ক করা প্রচন্ড বোরিং ব্যাপার হয়ে গেছে।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:১২526561
  • দুখেদা, হ্যাঁ, সত্যি কথা। বায়োলজিক্যালি বাবা মা হলেই যে বাচ্চার পক্ষে সেটা সবচেয়ে ভালো তা কিন্তু নয়। কোনো দেশেই নয়। ভারতে ফস্টার কেয়ার সিস্টেম নেই, কিন্তু অ্যাবিউসিভ বাপ মার সংখ্যা কম নয়। বেবি হালদারের লেখা বইটা পড়েছ? নিজের মা বাচ্চাদের ফেলে উধাও হয়ে গেল। নিজের বাবা এবং সৎ মা ছেলে মেয়েদের রেগুলার পেটাত। (তোমার পিঠে ব্যাডমিন্টনের র‌্যাকেট ভাঙা আর বেবির বাবা মার বেবিকে পিটোনোর মধ্যে বিরাট তফাৎ)। বাচ্চা মেয়েকে ধরে একটা অত্যাচারী বয়সে অনেক বড় লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিল।

    যা হোক, আমি অনেক ফস্টার বাবা মাকে চিনি, যারা সত্যিই বায়ো বাবা মা র থেকে বাচ্চার যত্ন ভালোভাবে নিয়েছে। সেরকম একটি বাচ্চা (এখন ৪৩ বছর) আমার বন্ধু। সে বায়ো বাবা মার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। ফস্টার বাবা মাই তার সব।
  • aka | ২১ মার্চ ২০১২ ১৮:১৩526562
  • এই মনে হয় প্রথমবার আমি সিংফোটের সাথে একমত হলাম। :)

    তাও, সত্যের খাতিরে করতেই হবে। কবে লিং ফিং এর ওভারলোডে ২+২ = ৬ হয়ে যাবে, তখন হেব্বি কেলো হবে।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৮:১৪526563
  • নরওয়ের চাইল্ডকেয়ার নিয়ে ভুরি ভুরি নেগেটিভ রিপোর্ট বাজারে। সেগুলো না জেনে, না বুঝে সবকিছু জাস্টিফাই করতে যাওয়া অতীব জাজমেন্টাল।
  • sinfaut | ২১ মার্চ ২০১২ ১৮:১৬526565
  • প্রথম্বিশ্ব লিঙ্কের জোরে ২+২=৬ শেখাতে চাইছে। অ্যাবিউসিভ প্রথম্বিশ্ব। উহারে লইয়া তিতিয়বিশ্বের ফস্টার্কেয়ারে চালান করে দ্যাও।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:১৬526564
  • কেহই "সবকিছু জাস্টিফাই করে নি"।
    কাগজে, বাচ্চার বাবা মা যদি আজ একরকম, কাল একরকম বিবৃতি দেয়, তাহলে ...... হেঁ হেঁ
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:২১526567
  • সরকার এগুলো ঠিকঠাক করে দেখে সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, সেটা নিয়েই তো অভিযোগ। সেখানে নানা আইনি গাফিলতির অভিযোগ আছে। উপরের রিপোর্টে পয়েন্ট করে নানা অভিযোগ দেখানো হয়েছে। কালই এখানে লোকজন লিখে গেলেন যে, সরকার যখন করেছে, তখন দেখেশুনেই করেছে। এত অভিযোগ থাকলে সরকারের উপর এই আস্থা নিয়ে প্রশ্ন তো উঠবেই।
    সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠবে।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৮:২১526566
  • এমন লোক তো থাকতেই পারেন যিনি আমার চেয়ে আমার বাচ্চাকে অনেক ভালোভাবে মানুষ করতে পারবেন। স্টিভ জোবসই তো পালক বাবামায়ের সন্তান। আমি অ্যাবিউসিভ না হলেও সেটা সত্য। গরীব দম্পতির ছেলেমেয়ে আত্মীয়ের বাড়িতে মানুষ হয়ও তো।
    কিন্তু আমার বা আমার মেয়ের জন্য 'বেটার' বাবা মা আমি খুঁজতে চাইব না। এইটুকুই।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৮:২৩526568
  • আ: পাই ! কোনো প্রশ্ন নয়। কোনো প্রশ্ন নয়।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:২৬526570
  • বাচ্চাদের পিটুনি নিয়ে প্রথম বিশ্বের গপ্প বলি।

    দুখেদা যেমন কইল, সবসময় "উলে ছোনুমন্নু" এইসব করতে হয়, মোটেও তা না। আমার এক বন্ধু জোঅ্যান কিন্ডার্গার্টেনের টিচার। ইন ফ্যাক্ট সে আমার ছেলের টিচার ছিল, সেই থেকেই বন্ধুত্ব। সে বেজায় ভালো টিচার। স্কুলে বাচ্চারা তাকে যেমন ভালোবাসে, তেমনই কথাও শোনে। হ্যাঁ, কোনোরকম মারধোর ছাড়াই। শাস্তি বলতে, শুধু ২ মিনিট টাইম আউট। আমি তো জোঅ্যানের ধৈর্য্য দেখে তাজ্জব বনে যেতাম। কিন্তু জোঅ্যান খোলসা করে বল্ল, তুমি কি ভাবো বাচ্চারা দুষ্টুমি করলে আমার মেরে পাট করে দিতে ইচ্ছা করে না? খুবই করে, কিন্তু সেইটা করলে আমার চাকরিটি যাবে। :-)))

    জোঅ্যান আর তার হাজব্যান্ড বাড়িতে আবার "ওল্ড স্কুলে" বিশ্বাসী। নিজের দুই মেয়েকে মেরে পাট পাট করে দেয়। নিজেই বলেছে, উই বিট দেম ব্ল্যাক অ্যান্ড ব্লু। কিন্তু মেয়েরা সত্যি কোনো অন্যায় করলে তবেই। মেয়েদের তারা প্রাণপণ ভালোবাসে। মেয়েরাও তাই। কোনো ভুল বোঝাবুঝি নেই। জোঅ্যান বলেছে জিম, মানে ওর বর, যাই করুক না কেন, জোঅ্যান জিমকে কখনো ডিভোর্স দেবে না, শুধু একটাই কারণে, তার মেয়েদের সে কারুর সঙ্গে ভাগাভাগি করতে পারবে না। :-))
    মেয়েরা অবশ্য এখন বড় হয়ে গেছে, বড় মেয়ে এবছর কলেজে যাবে। পড়াশুনোয় খুবই ভালো।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:২৭526571
  • জোবস ফস্টার কেয়ার, না অ্যাডপশন ?

    অ্যাডপশন মানে তো কেউ নিজের সন্তানের মতই মানুষ করবেন।

    ফস্টার কেয়ারের মানে তাতে টাকা পয়সার লেন দেন আছে না ? আর ফস্টার কেয়ারে কি পার্মানেন্টলি রাখা যায় ? অ্যাডপশন বা অন্য কোন ব্যবস্থা নিতে হয়না ?

    যাই হোক, একটা কথা বলে যাই আমি ভীষণভাবেই অ্যাডপশনের পক্ষে। আমার খুব কাছের কেউ অ্যাডপ্টেড। তাকে দেখার পর থেকে তো আরৈ।
  • aka | ২১ মার্চ ২০১২ ১৮:২৮526572
  • প্রশ্ন করাও নয়, প্রশ্নের উত্তর দেওয়াও নয়। শুধু পিঠে র‌্যাকেট ভাঙুন। কে না জানে পিঠে খেলে পেটে সয়।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১৮:৩০526573
  • আজকাল র‌্যাকেটের দাম খুব কম নয়। একটু ইকোনমিক্যাল জিনিস ভাবুন।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৮:৩১526574
  • শুধু পিঠে র‌্যাকেট কী হে, আরেকজন অ্যাবিউসিভ পাওয়া গেছে। জোঅয়ান। পড় নাই?
  • kd | ২১ মার্চ ২০১২ ১৮:৩২526576
  • একটা গণতান্ত্রিক দেশ নানারকমের নিয়ম করে সেই দেশের নাগরিকদের ওয়েল-বিইংএর জন্যে। অনেক সময় সেই নিয়ম বাইরে থেকে আসা লোকেদের পছন্দের নাও হ'তে পারে - মোস্ট প্রবাবলি তারা অন্য নিয়মে অভ্যস্থ।

    এখন এই বহিরাগতরা যদি নিজের ইচ্ছেয় এসে থাকে, তাদের উচিত আগে থেকে এই নিয়মগুলো জেনেই আসা - হয়তো কনস্যুলেট ভিসা দেওয়ার আগে একটি এক্সটেন্সিভ পরীক্ষারও ব্যবস্থা করতে পারে। আর যদি সেই দেশ এই বহিরাগতদের অতিথি হিসেবে নিয়ে যায়, তখন সেই দেশের কন্স্যুলেটের উচিত ওনাদের এই সব নিয়মের ব্যাপারে aware করানো।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৩২526575
  • অনাথাশ্রম আর তার অ্যাডপশন পরবর্তী জীবন দেখার পর আরোই।

    হ্যাঁ, অনাথাশ্রমের এত এত বাচ্ছার জন্য অ্যাডপ্‌শনের বন্দোবস্ত না করতে পারুক, ফস্টার কেয়ার চালু হয় না কেন ? কিম্বা বাড়িতে বাড়িতে কি চায়ের দোকানে কাজ করা বাচ্ছাগুলোর জন্য ?

    তৃতীয় বিশ্বে এগুলো চালু হলে কিন্তু সত্যি খুশি হবো।
  • aka | ২১ মার্চ ২০১২ ১৮:৩৩526577
  • ডিউরেবল স্টিক টু বিট ইওর চাইল্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু। নো সিগনেচার লেফট বিহাইন্ড।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৩৫526581
  • সেই দেশ নিয়মগুলো ঠিক করে পালন করছে কিনা, প্রশ্ন তো সেই নিয়েও উঠছে !!
  • kd | ২১ মার্চ ২০১২ ১৮:৩৫526579
  • শ্রীলংকার এই শিশুদের চকোলেট খাওয়া ওই ভারতীয় শিশুদের হাত দিয়ে ভাত খাওয়ার মতোই কেস নয় তো!
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৩৫526578
  • রিমিদি, সেকি, প্রথম বিশ্বের নিয়ম অনুযায়ী জোয়ানের বাচ্চাদের তাহলে ফস্টার কেয়ারে যাওয়া উচিত নয় ?

    মানে, বাবা মার গতকালের কোনো নিজেদের মধ্যে আঁচড়ানোর রিপোর্টেই যাঁরা নিশ্চিত যে বাচ্ছাদের উপর অ্যাবিউজ হয়েছে, জোয়ান কে নিয়ে তাঁরা কী বলবেন ?
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:৩৭526582
  • অন্যদিকে, স্টেসির বাবা ছিল না, মা মারধোর করত না, কিন্তু ইমোশনালি ডিসকানেক্টেড ছিল। মাঝে মাঝে বাচ্চাদের অন্য কারুর কাছে রেখে উধাও হয়ে যেত। মোট কথা, বাচ্চাদের বেড়ে ওঠার জন্যে যে মিনিমাম যত্ন ও ভালোবাসার দরকার সেটা ছিল না।

    অন্য কোনো বাবা মা আমার বাচ্চাকে আমার থেকে বেটার কেয়ার দিতে পারে কি পারে না - সেটা বড় কথা নয়। এক্ষেত্রে আসল ব্যপার হল, বাচ্চার ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল গ্রোথ ঠিকমতন হচ্ছে কি না। এবং এগুলো মাপার ইন্ডেক্স আছে। এই তিনরকম গ্রোথের কোনোটা ঠিক মতন না হওয়া মানে বাচ্চার যা কিছু মিনিমাম দরকার তা মিসিং। সেক্ষেত্রে, প্রথম বিশ্বে, বাচ্চার বাড়ির পরিবেশ, বাবা মা কেমন যত্ন নিচ্ছে ইত্যাদি ইনভেস্টিগেট করা হয়।

    বাচ্চারা এমনিতে যথেষ্ট রেজিলিয়েন্ট, শুধু তাই নয়, বাচ্চাদের নিজস্ব বিচার বোধ আছে, বাবা মার শাসনকে তারা খুব ছোটো থেকেই জাস্টিফাই করতে পারে। তাই খুব মেজর সমস্যা না থাকলে, বাচ্চার ডেভেলপমেন্টাল সমস্যা হয় না। এবার সমস্যাটা বাবা মার নাকি কোনো মেডিকাল প্রব্লেম, সেইটা ইনভেস্টিগেট করে দেখা হয়।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:৪০526583
  • পাই, আমি কাল্কের পোস্টগুলো পড়লাম। কেউই "নিশ্চিত" নন, কিন্তু সকলেরই "সন্দেহ" হয়েছে, যে বাবা মা নিজেদের মধ্যে আঁচড়কামড়া করলে বাচ্চাদের সঙ্গে তাদের সম্পর্কও "হয়ত" ভালো ছিল না।

    সবই স্পেকুলেশন ভাই!!
    আর সবচেয়ে বড় কথা, গুরুতে কেউ নিশ্চিত হলেন কি না তাতে কিইবা এসে যায়? এরা তো কেউ নরওয়ের সরকারকে ইনফ্লুয়েন্স করছে না?? :-)))
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৪১526584
  • আর হোক না ইনে্‌ব্‌হস্টিগেশন। তার সাথে আরো অনেক নিয়মকাকুন থাকে। সেগুলোও ঠিক করে অনুসরণ করে সিদ্ধাত নেওয়া হোক। নরওয়ের ক্ষেত্রে সেই নিঅয়্‌মকানুন ভায়োলেশনের অভিযোগই তো উঠেছে।
  • aka | ২১ মার্চ ২০১২ ১৮:৪২526585
  • পায়ে বস্তা বেঁধে মারলেও কোন সিগনেচার থাকে না। ফস্টার কেয়ারের গপ্পো নেই। আমার এক পুলিশ কাকু বলেছিল, হিউম্যান রাইটস এড়াতে কি করে কেলায় তাই বলতে গিয়ে।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৪৪526586
  • রিমিদি, এই প্রসেস্টা 'খুব সায়েন্টিফিল্যালি চলে' বলে লোকজন যে সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন, আমার প্রশ্ন সেখানে। মানে, সরকারের এই সায়েন্টিফিক ব্যবস্তহর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় না। প্রথম বিশ্ব হলেও না।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:৪৬526587
  • নরওয়ের সরকার যদি নিয়ম কানুন ভেঙে থাকে, কিম্বা এমন নিয়ম তৈরী করে যেটা বেসিক হিউম্যান রাইটসকে ভায়োলেট করে, তাহলে তো অভিযোগ উঠবেই। আর যারা সেইটা ইনভেস্টিগেট করার, নরওয়ে সরকারের পলিসিকে ইনফ্লুএন্স করার মতন ক্ষমতা রাখে তারা সেইটা করবে।

    এই বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে সেইটাই জানার। এবার এই পরিবারটির যা কিছু তথ্য সামনে আসছে, তাতে নরওয়ের সরকার নিয়ম ভেঙেছে কি না সেই প্রশ্নে না গিয়েও, "সন্দেহ" হয় যে পরিবারটি বিশেষ রকম ডিসফাংশনাল। (
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৮:৫১526588
  • দেখ পাই, তাই যদি বলিস, তবে মানুষের তৈরী কোনো কিছুর উপরেই "চোখ বন্ধ করে ভরসা" করা যায় না। কোনো কিছুই পার্ফেক্ট নয়। নিয়ম ভাঙা, ক্ষমতা এক্ষপ্লয়েট করা সর্বত্র হয়। এক্ষেত্রে, বাচ্চাদের বাবা মা তো অভিযোগ এনেছে। এবার কোর্ট খতিয়ে দেখছে ব্যপারটা আসলে কি। কোর্টের বিচার পছন্দ না হলে অ্যাপিল করা যায়, হিউম্যান রাইটস সংগঠনগুলোর সাহায্য চাওয়া যায়। মোট কথা, যদি সত্যিই নরোয়ে সরকার গন্ডোগোল করে, তবে এক্ষেত্রে সেটা ঠিকই বেরিয় আসবে বলে আমার ধারণা। কারণ দুটো দেশ জড়িত, ভারতের সরকার হস্তক্ষেপ করেছ। দেখা যাক কি হয়।

    গুরুতে কে কি বল্ল তাতে কি এসে যায়?? কারুর যদি পার্সোনাল মত হয় নরোএর সরকার যা করেছে বেশ করেছে, তাতে কার কি বা এসে গেল???
  • aka | ২১ মার্চ ২০১২ ১৮:৫২526589
  • কেডির কথায় বলি। আইন জানা নাগরিক এবং ভিজিটরদের দায়িত্ব, সরকারের নয়। আম্রিগায় ডিইউআইতে ধরা পড়লে ভিসায় বাঁশ দেয় এটা জানা ভিসা হোল্ডারের দায়িত্ব। সৌদি আরবে যেকোন বিদেশীর বিচার হলেও সেখানকার নিয়ম মেনেই হবে। যেমন কোন বিদেশী মেয়ে যদি সৌদিতে যায় তাহলে তাকে স্কার্ফ জড়িয়ে ঘুরতে হবে। এটা না জানলে যা যা শাস্তি আছে তাই হবে। জানানোর দায়িত্ব সৌদি সরকারের নয়। পৃথিবীর সর্বত্র এরকমই নিয়ম।
  • kumu | ২১ মার্চ ২০১২ ১৮:৫৭526592
  • রাইটো,এটাই বলতে চাইছিলাম,রিমি যা বল্লো।

    সারা পৃথিবীর সামনে এই পরিবারটির(দেশেরও) সম্মান ধুলোয় মিশে যাচ্ছে।শিশু দুটি একেবারেই দুধের শিশু - প্রচুর ধকল সয়েছে তারা।পরিবারের কোন সুস্থবুদ্ধি সাহসী সদস্য বা কোন সংস্থা এগিয়ে আসুক ওদের একটা শান্ত,স্বাভাবিক জীবন দিতে।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৫৭526590
  • হ্যাঁ তো। আমিও তো তাই বলি। এব্যাপারে এত নিশ্চিত হবার জায়গাতে আমরা নেই।
    তবে কারুর পার্সোন্যাল মত নিয়েও কেউ আপত্তি জানাতেই পারেন। জালালেই সেটা হাস্যকর ও হয়ে যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন