এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২২৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ০১:৪৯494715
  • ইপিস্তাকে ক। তবে সদা বা টিম যেটা বলতে চাইছে তা হল দেশের ভালো ছাপ্পা না থাকলেও আমেরিকার মোটামুটি মানের ইউনিতে চান্স পাওয়া সম্ভব। আর সেখানে যদি ঠিকঠাক এম এসটা করে নেওয়া যায় তাহলে আরো বেটার জায়গাতে পিএইচডিতে ঢোকা যায়। মানে দেশে থাকলে যেখানে অ্যাকাডেমিক কেরিয়ারটাই স্তব্ধ হয়ে যেত, সেখানে আমেরিকা আরেকটা সুযোগ দেয় নিজেকে প্রমাণ করার। সেটা কম কথা নয়। আরেকটা কথা হল দেশের প্রথম সারির ইনস্টিটিউটগুলোতে পড়াশোনাটা বেশ ভালোই হয়। কিন্তু বাকিগুলোর হাল খুবই খারাপ। সেখানে আমেরিকার খুব সাধারণ মানের ইউনিতেও ভালো ল্যাব, যোগ্য প্রফেসরের অভাব নেই। কাজেই দেশে খুব ভালো জায়গায় যাওয়ার সুযোগ না থাকলে আমেরিকায় আসা অবশ্যই বেটার।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০১:৫৫494716
  • এবং ঘটনা হল, খুব কাছ থেকে দেখেই বলছি, সকলের এই আম্রিগা জ্ঞান, আম্রিগা ধ্যান, আম্রিগা চিন্তামণি জপে চলা কিন্তু শুধু গবেষণার বেটার সুযোগের কারণে ছিলনা। বেশ কিছুজনের জন্য ছিল। বেশ কিছুজনের জন্য গবেষণার সাথে অন্য ফ্যাক্টরও ছিল। আবার বেশ কিছুজনের, হ্যাঁ, বেশ কিছুজনের জন্য যেন তেন প্রকারেণ আম্রিগা যাওয়াটা দরকার ছিল এবং আম্রিগায় গিয়ে সেটল করাটা।
    আম্রিগান লাইফটা তাদের স্বপ্ন ছিল।
    আমি কোনোটাকেই ভালো খারাপ এমনি কোন জাজমেন্ট দিচ্ছিনা। দিতে চাইওনা। ফ্যাক্টটা বল্লাম।
    তবে অনেকেই ফিরেছে/ফিরছে। যারা সেটল করবে বলে গেছিলো, তাদের কেউ কেউও। ওসব বলে যায়নি, তাদের অনেকে বরং সেটল করে গ্যালো।

    আর হ্যাঁ, ব্যাচের আর যে দু'জন ( এবং আগের ব্যাচের একজন) জি আর ই দ্যায়নি, তারা থিওরিটিক্যাল কাজকম্মো করেছিল, দেশে। আই আই এক সি আর কাল্টিভেশনে। বেশ ভালো করেছিল। দেশে সব বিষয়ের থিয়োরীতেই বেশ ভাল কাজ হয় কিন্তু। করতে তেমন অসুবিধেও হয়না।
    ল্যাবওয়ার্কের জন্য একটা বিশাল বড় বাঁশ হল এক তো টাকা। কিন্তু অনেক ইন্সটিটিউটেই টাকার সমস্যা নেই। একটা মূল সমস্যা রিএজেন্ট পাবার। সব তৈরি করে বিদেশি কোম্পানিগুলো ( দেশি কোম্পানিগুলো কেন তৈরি করা এগুলো নিয়ে সিরিয়াসলি ভাবেনা, জানিনা )। দেশে ইদানীং তাদের কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়েছে বটে, কিন্তু তাও পেতে দেরি হয়। এখানে দু'দিন থেকে এক কি বড়জোর দু'হপ্তার মধ্যে চলে আসে, দেশে সেটা লাগতো বেশিরভাগই একমাস থেকে তিনমাস।
    একটা যন্ত্র খারাপ হলে বিদেশ থেকে মূল ইঞ্জিনীয়ার আসার জন্য ( সেই কোম্পানীগুলোর দেশের সার্ভিস ইঞ্জিনীয়াররা প্রায় কখনৈ কেন জানি মুশকিল আসান করতে পারতেন না ! ), কি কোন পার্টস আসার জন্য অপেক্ষা করো অন্তত দু'মাস। কখনো, ছয় মাসও।
    আবার এরকম ও একটা কথা শুনতাম, সত্যি, মিথ্যে জানিনা, বিদেশি কোম্পানিগুলো নাকি একটু চান্স পেলেই একটু খুঁতো মালগুলো ভারতের মত দেশে চালান করে দ্যায়। তবে নতুন যন্ত্রকে এতবার গোড়া থেকেই ডিফেক্টিভ হতে দেখেছি, যে বিশ্বাস করতে ইচ্ছা হয়। একি কাজ দেশ আর বিদেশের ল্যাব থেকে পাবলিশ করার সাফল্যের মধ্যেও তফাত আছে।
    জার্নালও অনেকসময়ই কিন্তু ছাপ্পা দেখে :)
    দেশের না বিদেশের। কোন ল্যাব, কত এস্টাব্লিশড ইত্যাদি। কার কোথায় কানেকশন.. যাগ্গে বিগ্‌ঞানের রাজনীতির সাতকাহনের ঝুলি আর খুলে বসবো না।
    তবে আমার মূল আপত্তি আছে অন্য কিছু জায়গায়। শুধু দেশ বলেই না, বিদেশের কিছু এক্সপেরিমেন্টাল গবেষণার মূল কিছু জায়গা নিয়েই। পেপার পাবলিকেশন ওরিয়েন্টেড বিজ্ঞাচর্চা নিয়েই।

    এটা রিদ্ধিবাবুর এ নিয়ে তোলা পোস্ট প্রসংগে বলা।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ০২:০৬494717
  • যাক হু কয়ে দিয়েছে, তাই আর ও বিষয়ে কথা খরচ করলাম না।
    অভিজ্ঞ প্রফেসরের রেকোর মূল্য আছে বলেই তো মুশকিল। সেটা তো স্রেফ রাজনীতি, সব সময় কি সেটা যোগ্যতা বিচার করে হয়? তাইলে এত তেলাতেলি, রাজনীতি কিসের? ভালো করে পড়াশুনো করলেই তো হতো, তাই না?
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০২:২৯494718
  • হ্যাঁ টিম, তাতো বটেই। কিন্তু বিদেশের অনেক ভালো ইউনি সেটা ভালোমতনই এন্ডর্স করে।
    তবে ঐ, জি আর ই র ভার্বালের খুব খারাপ স্কোরকে যদি সেটা ওভাররাইড করতে সাহায্য করে, তখন সেটা খারাপ না।

    আম্রিগা সুযোগ দিচ্ছে, দেশের অনেক জায়গাতেই দিচ্ছে না, একমত। এখানে যেমন অভিজ্ঞতা ইত্যাদির উপর জোর দেওয়া হয়, দেশেও দেওয়া উচিত একমত।
    কিন্তু এদেশের স্ক্রিনিং এও এই ভার্বাল জিআরই পার্টটা কতটা প্রয়োজনীয় ? অনেক ভালো ছাত্র কিন্তু পাতি বাংলা মিডিয়াম কি গ্রামের কেউ। যে কারণে হোক ঐটাতে ঝাড় খেয়ে আটকে গ্যালো, এমনও অনেক কেস দেখেছি।

    আর ঘটনা হল, সায়েন্সের পুরো কেরিয়ারই ভীষণভাবে রেকো নির্ভর। রেকো আবার কাজ নির্ভর, তাই কেরিয়ার কাজ নির্ভর, ব্যাপারটা এমন সরলরৈখিক নয়, এটা প্রায় সবাই জানি :)
  • Fevi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৩১494719
  • ইউরোপের গল্প টা একটু অন্যরকম (UK ছাড়া)। Reco-র ওপর খুব একটা ভরসা করে না। ঢোকার সময় standard interview, presentation। এক বছর পর একটা কড়া পরীক্ষা। টিকতে পারলে থাকো, নইলে এসো।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৩৫494720
  • দেশের এ¾ট্রান্সগুলো কিন্তু অনেকটাই পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি নির্ভর।
    কিন্তু প্রেজেন্টেশন ? ফেভি, পি এইচ ডি শুরু করতে যাবার আগেই কী নিয়ে লোকে প্রেজেন্টেশন দ্যায় ? মাস্টার্স বা আগের কোন প্রোজেক্টের কাজ ?
  • ridhhi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৪০494721
  • আমার মনে হয় জি-আর -ই ভারবালের মত অবৈজ্ঞানিক পরীক্ষা ইতিহাসে খুব কম তৈরী হয়েছে | কোথায় লাগে স্কুলের ভূগোল টেস্ট ?
    যদিও দেখেছি ভাল ছেলেমেয়েরা ওখানে খুব কম স্কোর করেও বেরিয়ে যায় | কিন্তু তার জন্য কলেজের নাম, তার পার্ফারামেনস, রেকর মূল্য এইসব লাগে | তার মধ্যেও কিছুজনএর ভাল ইউনিভার্সিটই পেতে আটকায়, হয়ত তাদের ক্যালিবারে সে অনেক ভাল জায়গায় যেতে পারত স্কোর করে | আমি বলছি অত্যন্ত মেধাবী ও একদম গ্রাম থেকে আসা ছেলেপুলেদের কথা, সিক্স ছেড়ে দিন, টেন পর্যন্ত ইংরেজি দেখেনি | (তাতেও তারা শুধু নিজের সাবজেক্ট পরে যেটুকু ইংলিশে পিক-আপ করেছে, আর যে হারে তা অনবদ্য) তো এ তো গেল তাদের কথা,---- যারা অত ভাল নয়, তাদের কথা ভাবুন|
    ঐ মাগ্‌গ্‌গা শব্দগুলো জিন্দেগীতে কোন কাজে লাগে না|
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৪৮494722
  • রিদ্ধিবাবুর সাথে ক্ক।
    ওটা দিইনি বটে কিন্তু সহপাঠি/নী দের কল্যাণে অষ্টপ্রহর ব্যারন সঙ্কীর্তন শুনে শুনে কানে তালা লেগে যাবার যোগাড় হয়েছিল।
    আর মনে হয়েছিল এই গাঁতানোর থেকে সময় নষ্টের কাজ খুব কম আছে।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৫০494723
  • তবে তাতিনের'বাংলায় জি আর ই র শব্দ শিখুন' শীর্ষক বেশ ফলপ্রসূ একটা টিউটোরিয়াল ছিল বলে শুনেছি। :)
  • Fevi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৫৪494725
  • মূলত, Master বা diploma thesis এর কাজ। তবে, কেউ যদি বিষয় বদলাতে চায় তাহলে candidate কে কয়েকটা paper পাঠিয়ে দেওয়া হয়। যে কোনো একটার ওপর presentation

    আমার 2nd student দ্বিতীয় পদ্ধতিতে নিয়েছিলাম।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ০২:৫৯494726
  • ভার্বালের স্কোর আমাদের সাবজেক্টে একটা কাট অফের পর আর কোন কাজে লাগেনা। সাবজেক্ট টেস্টই লাগে। ঐ কাট অফ পর্যন্ত নম্বর প্রায় সবাইকেই পেতে দেখেছি, খুব বেশি না গাঁতিয়েই।
    দু:খের বিষয় হলো, সাবজেক্টেও গাঁতিয়ে হুহা নম্বর বাগাতে দেখেছি।
  • pipi | ১৪ অক্টোবর ২০১১ ০৩:১৫494727
  • পাই, ফেভি যা বললেন ঠিক তাই। ভাল রেকোর কদর সর্বত্র কিন্তু ওটাই সব নয়। মূলত জোর দেওয়া হয় মাস্টার্স প্রজেক্টে কি কাজ করেছে তার উপর আর প্রেসেন্টেশন/ইন্টারভিউ। তবে ভাল রেকো, টোয়েফেল, ছাপ্পা (পড় আই আই টি) আর জার্মানী হলে একটু আধটু জার্মান জানা আছে কি না এগুলো রোল প্লে করে বৈকি। তবে জি আর ই-র জন্য গাঁতিয়ে সময় নষ্ট করতে হয় না বা রেকোর জন্য এর ওর পায়ে তেল ঘষতে হয় না। যদিও এ সিস্টেমের গলদ যে নেই তা নয় তবে সিস্টেমটা আমার অনেক বেটার মনে হয়। অনামী, অজানা কলেজ ইউনি-র ছেলেপুলেকেও ম্যাক্স প্ল্যাংক এ পেতে দেখেছি। আবার কিছু কিছু অ্যাডভাইসার সরাসরি পি এইচডি তে নিয়ে নেয়। কিন্তু সেই সব স্টুডেন্টকে ইউনিতে পি এইচ ডি রেজিস্টার করার সময় বেশীর ভাগ ক্ষেত্রেই একটি কড়া পরীক্ষা দিতে হয়। যারা সাবজেক্ট চেঞ্জ করতে চায় তাদের ক্ষেত্রেও তাই।
    তবে মুশকিল একটাই, ইউরোপের বেশীরভাগ জায়গাতেই কোর্সওয়ার্ক করতে হয় না পি এইচ ডিতে। অতএব সিব্বাল সাহেবের একুশে আইন অনুযায়ী এইসব ছেলেপুলে দেশের সরকারী কলেজ ইউনিতে পড়াতে পারবে না, যদি না তার নেট ক্লিয়ারড থাকে।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৩৬494728
  • এই পেপার পড়তে দিয়ে তার উপরে প্রশ্ন করার সিস্টেমটা ভাল। দেশে এই ধাঁচ একজায়গাতেই দেখেছিলাম। শ্যামাপ্রসাদ মুখার্জী ফেলোশিপের পরীক্ষায়, তবে সেটা প্রেজেন্টেশন না, লিখিত ছিল। একেকটা করে পেপার দিয়ে প্রত্যেকটা থেকে নানা কূট প্রশ্ন, পেপারটাকে পুরো কাটাছেঁড়া করে। অনেকটা মাধ্যমিকের সেই ইংলিশ আনসীনের মতন :)
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৪৪494729
  • মেধা চালানের অর্থনীতি :)

    What are the fiscal consequences of high-skilled emigration for source countries? This
    paper develops methodologies for inferring these consequences and applies them to the
    recent sizable emigration of high-skilled workers from India to the U.S. This wave of
    emigration from India to the U.S. is shown to be unusually concentrated amongst the
    prime-age work force, the highly educated and high earners. In order to calculate the
    fiscal losses associated with these emigrants, estimates of their counterfactual earnings
    distributions are generated using two distinct methods and integrated with a model of the
    Indian fiscal system to calculate fiscal consequences. Conservative estimates indicate
    that the annual net fiscal impact to India of high-skilled emigration to the U.S.is one-half
    of one percent of gross national income (or 2.5 percent of total fiscal revenues). ..

    The Fiscal Impact of High Skilled Emigration:
    Flows of Indians to the U.S.

    http://media.sas.upenn.edu/casi/docs/about/Fiscal_Impact_JDE_Dec_2007.pdf
    Mihir A. Desaia,Harvard University
    Devesh Kapurb,University of Pennsylvania
    John McHalec,Queen’s University
    Keith Rogersd,Queen’s University

  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৪৯494730
  • শুধু অর্থনীতি না, এইগুলোও বেশ ইন্টারেস্টিং।

    Based on our earlier findings of the high level of achievement of Indian
    emigrants in the U.S., we think it is essential to make allowance for positive selection.
    One reason to expect positive selection is that emigrants from distant places have
    typically shown themselves to be a more select group, showing, for example, more
    initiative than their observational equivalents in making costly migration decisions. Te most likely source of positive selection is not the voluntary migration
    decisions of Indians, but the decisions of U.S. universities, employers and immigration
    officials through the employment-based temporary and permanent visa system. For the
    important H-1B category, employers decide whom to petition for, and immigration
    officials decide on which petitions to allow. Employers can observe much more about
    potential H-1Bs than is observable in the CPS data, aided in part by Indians who are
    already in the U.S. For example, an employer can observe the quality of the school a H-
    1B applicant has graduated from. Given the costs of the process, these observable
    markers of quality will provide a distinct advantage to graduates of the most prestigious
    schools.
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৮:৫৭494731
  • কারা বেশি যায়, তাই নিয়ে :

    There is also evidence from the sending side that Indian emigrants to the U.S. are
    not drawn randomly from the population of graduates, let alone the population at large.
    Studies of the graduates of the Indian Institutes of Technology provide a good
    illustration. The acceptance rate in these institutes is between 1 and 2 percent from a pool
    that is already highly selective. An analysis of the “brain-drain” of the graduates of IIT
    Mumbai in the 1970s revealed that 31 percent of its graduates of IIT settled abroad while
    the estimated migration rate of engineers more generally was 7.3 percent.25 Furthermore,
    the migration was significantly higher in those branches of engineering with higher
    ranked entrants to IIT: thus the percentage abroad in electrical engineering was nearly 43
    percent, while in metallurgical engineering it was about 20 percent. Similarly, while the
    percent abroad was 43 percent in the top quartile of the graduating class it was 27 percent
    in the rest of the class.
    The selection bias in emigration from India also exists in other disciplines. In
    medicine, while migration rates for doctors was about three percent during the 1980s, it
    was 56 percent for graduates of the All India Institute for Medical Sciences - India’s most
    prestigious medical training establishments - between 1956-80, and 49 percent in the
    1990s.26 And in management training, a recent analysis of graduates of India’s premier
    management school in February 2000 found that the typical recruit in the international
    sector has a CGPA (cumulative grade point average) that is significantly higher than his
    counterpart in the domestic sector (See Bhattacharjee, Krishna and Karve, 2001).
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৯:০৬494732
  • * যায়, মানে সেটল করে যায়।

    তবে, এটা খালি বাঙলা না, সারা ভারতের হিসেব।

    অর্থনৈতিক ক্ষতির হিসেবে দেশে সাবসিডাইজড এডুকেশনের কথাও আসবে না ? সেটা মনে হয় দেখলাম না।

    তবে প্রশ্ন হল, যেটা এই পেপারে বলেনি,এরা যদি সবাই ফিরতে চাইতো, তাহলে পারতো কি ? সবার জন্য তাদের স্কিল অনুযায়ী চাকরি কি দিতে পারতো/পারে দেশ ?
    এই চালান হয়ে যাওয়া নিয়ে এত কথা হয়, কিন্তু ফেরার রাস্তাও যে বেশ কিছু ক্ষেত্রে থাকে না, সবাই স্বেচ্ছায় থেকে যায়না, সেটা নিয়েও কথা বলা উচিত।
  • kc | ১৪ অক্টোবর ২০১১ ০৯:১৭494733
  • পাইকে পুরো ক্কয়ে ক্ক। আমার কথাই ধর। আমার মধ্যে দেশে ফেরার তাড়না একদম ছ্‌নছন করছে। কিন্তু যে কাজ জানি বা করি, সেটার কোনও স্কোপ নেই পশ্চিমবঙ্গে।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৯:২৫494734
  • আর এক তো বহু স্কিল লাগানোর ঠিকঠাক বা সেই সংখ্যায় সুযোগ নেই।
    আবার বহুক্ষেত্রে, স্কোপ থাকলেও দেওয়া হয়না। জাস্ট রাজনীতি করে।
    টিম, ফেরার জন্য ঐ বিদেশের ছাপ্পার থেকেও অন্য অনেক ফ্যাক্টর অনেক সময় অনেক বেশি কাজ করে :)

    T যে অন্য টইতে লিখেছেন, করে খাওয়া লোকে ভরে গেছে, অনেক সময় চাগ্রী বাগানোর মুহূর্ত থেকেই ঐ 'করে খাওয়া' শুরু হয় :)
  • Jhiki | ১৪ অক্টোবর ২০১১ ০৯:৪০494736
  • আমাদের মত জনতা দেশে থাকলে আজ অবধি সরকারকে ট্যাক্স বাবদ যত টাকা দিতে পারত, তার চেয়ে ঢের বেশী টাকা প্রপার্টি রেজিস্ট্রেশন, NRO accountএর ডাইরেক্ট ট্যাক্স ইত্যাদি ইত্যাদি তে দেয়। পাঠানো বিদেশী মুদ্রার কথা ছেড়েই দিলাম। এরকম অনেকেই আছে, তাই দেশের অর্থনৈতিক ক্ষতিটা সবক্ষেত্রে প্রযুক্ত না।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ০৯:৫২494737
  • পাইয়ের লাস্ট পোস্টের লাস প্যারায় ক্ক। হক্কথা।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ০৯:৫৪494738
  • যাচ্চলে, আমি তার আগের পোস্টটা মিন করলাম। যেইটা কেসিদা ক দিয়েছে। ( কেসিদা ক দিলে এসি হয়) :-)
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ০৯:৫৯494739
  • হ্যাঁ নানান ফ্যাক্টর আছে। কিন্তু আমি মেইনলি এই একবার বাজে কল্লেই ফেল-- নীতিটা নিয়ে বললাম।

    আমার এক স্যার একবার বলেছিলেন, প: বঙ্গে একবার সেকেন ক্লাস পেলে সারাজীবনই সেকেন ক্লাসে থাকতে হয়। ওঁর একটা পেপারে একশোয় দুই এসেছিলো বলে ফিফটি এইট না এইরকম পার্সেন্ট পেয়ে পাশ করেছিলেন, এবং এম এস সি তে চান্স পাননি।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ১০:০৯494740
  • ঝিকিদি, ঐ পেপারে ওগুলো ধরা হয়েছে।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ১০:১০494741
  • বরং এসব হাই স্কিল পড়াশুনা তো বহু ক্ষেত্রেই সাবসিডাইজড। দেশের ট্যাক্সপেয়ারের পয়সা যাচ্ছে। সেগুলো ধরলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে।
  • h | ১৪ অক্টোবর ২০১১ ১১:১৬494743
  • newindustries...withlotsoftractionandrequirementfornewskills...generallyaremoreopenintheirrecruitmentpolicies...veryutilitariantypically...thenwhenanindustrygetsabitoldersitstartsbecomingpickyisuppose...andthischangespawnsestablishmentofvariousfinishingschools...someofwhicharecompletelydodgy...thefactthatimanagetosurvivedespitebeingpracticallyuseles...isthatidomanagetofindmyselfemployedinanemergingfadandbollocktheskillsforawhileuntilthenextmove...personallythecycleisaboutadecadeintermsoftime...;-)
  • h | ১৪ অক্টোবর ২০১১ ১১:১৬494742
  • newindustries...withlotsoftractionandrequirementfornewskills...generallyaremoreopenintheirrecruitmentpolicies...veryutilitariantypically...thenwhenanindustrygetsabitolderitstartsbecomingpickyisuppose...andthischangespawnsestablishmentofvariousfinishingschools...someofwhicharecompletelydodgy...thefactthatimanagetosurvivedespitebeingpracticallyuseles...isthatidomanagetofindmyselfemployedinanemergingfadandbollocktheskillsforawhileuntilthenextmove...personallythecycleisaboutadecadeintermsoftime...;-)
  • h | ১৪ অক্টোবর ২০১১ ১১:২৯494744
  • theothersmallthingisindustriesdonotknowwhattheywant...andthentheyloveblamingitonthe 'changingclimate'...oron 'lackofflexibility' ofindividuals...whilebeingunwillingtospendabitontraining...longlivecrapbusinessthinking...
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ১৮:১৪494745
  • পিটিদা আমার আগের দিনের প্রশ্নের উত্তর দিলেন না :(
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ১৯:৩৬494747
  • :(

    যাই হোক। এটা থাক এখানে।
    কাল অনেকেই যেটা বলছিল, একটা পরীক্ষায় তুলনামূলকভাবে একটু খারাপ করা মানেই কেরিয়ার শেষ আর সেখান থেকে আম্রিগায় চলে যাওয়া, সেই নিয়ে :

    http://www.nytimes.com/2011/10/14/world/asia/squeezed-out-in-india-students-turn-to-united-states.html?_r=1&ref=world

    তবে এটা আণ্ডারগ্র্যাডে যাবার কথা বলেছে। এখানে যে পরিমাণ স্কলারশিপের কথা বলেছে, তাতে আণ্ডারগ্র্যাডের খরচ উঠে যাবে ? আর, এদেশে আণ্ডারগ্র্যাডে এরকম ফেলোশিপ দেওয়া হয় ? তবে যে বলে, আণ্ডারগ্র্যাডে প্রচণ্ড খরচ ?
    নিনাদি, মিতাদি বা অন্য কেউ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন