এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ দ্বাদশ

    Ishan
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১০ | ১৯৩০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৮461358
  • পিটি-কে তো শমিক গলি দিয়ে তাড়ালো। কল্লোল-দা,রনজন-দা ও লেখা বন্ধ করেছেন এরপর এই টৈ-ত চললে এড়ে তক্কো আর গালি গালাজ ছাড়া আর কিছু হবে না। এই টৈ বন্ধ হোয়ই ভালো।
    শমিক-এর প্রাকৃত ভাষা লেখার জন্য অরেকটা টৈ already আছে।
  • a x | ০২ সেপ্টেম্বর ২০১০ ২০:১২461359
  • সুমন্ত বন্দোপাধ্যায়ের লেখার উত্তরে দীপাঞ্জন রায়চৌধুরীর লেখা, ও তার প্রতিলেখা আবার সুমন্তর। পুরো বিতর্কটি -
    http://sanhati.com/articles/2679/

    এখানে তোলা প্রশ্ন/বক্তব্যর অনেকগুলোর উত্তর পাওয়া যাবে।
  • dukhe | ০২ সেপ্টেম্বর ২০১০ ২০:৪১461360
  • PT নেই, ভোট নেই, সুভাষ চক্কোত্তিও গত হয়েছেন।
    যে বাঁশি ভেঙ্গে গেছে তারে কেন গাইতে বলো -
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১০ ২১:০৬461361
  • অক্ষদা, থ্যাঙ্কু। লিংএর জন্যি। রেসপন্স সেকশনটা দারুণ। দাদার চাইতে ভাইএর লেখার ধার বেশী। :)
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৬461362
  • লেখক তাইলে এঞ্জিওপন্থী? আগে বললেই হত। তক্কো করতাম না। :)

    কিন্তু এই লেখাদুটিতে স্ববিরোধিতা আছে। ধরুন, প্রথম লেখায় উনি লিখেছেন এমন একটা প্লাটফর্ম বানাতে হবে, যেটা committed to the values of socialism, democracy and secularism। ডেমোক্রেসি আর সেকুলারিজমে সমস্যা নাই, কিন্তু সোসালিজম?

    ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক। গণতান্ত্রিক অধিকার বা নাগরিক অধিকার রক্ষার্থে ইতিমধ্যেই অনেক সংগঠন আছে। মাসুম, এপিডিআর ইত্যাদি। তারা, লেখক যেমন বলেছেন, তেমনই জনশুনানি ইত্যাদি করে, পুলিশ সেজন্য শুনেছি কেস-টেসও দেয়। কর্মপদ্ধতিতে লেখকের বর্ণিত পন্থার সঙ্গে এদের বিশেষ তফাত নেই। কিন্তু, লক্ষ্য করে দেখবেন, এই জাতীয় সংগঠনের ঘোষণায় কোথাও সমাজতন্ত্রের কথা বলা থাকেনা। সেটা এই জন্য নয়, যে, এই সমস্ত সংগঠনে কোনো বাম মনোভাবাপন্ন লোক নেই। বরং এই জন্যই, যে, এদের অনুসৃত পথের শেষে সমাজতন্ত্র থাকতে পারেনা। এরা শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবে। গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়বে। ব্যস।

    অন্যদিকে সমাজতন্ত্রের কথা বলতে গেলেই কিন্তু আপনাকে পার্টির কথা বলতে হবে। কোন পার্টি করবেন, কি তার শ্রেণী বিশ্লেষণ। সেসব করতে গিয়ে যদি দেখেন যে তৃণমূল হল হিটলার আর সিপিএম হল ব্রিটেন, তাহলে সিপিএমকে সাপোর্ট করতে হবে। বা উল্টোটা। বাংলা কথা হল, কোনো একটা রাজনৈতিক স্ট্যান্ড আপনাকে নিতেই হবে। সমাজতন্ত্রে ধরি-মাছ-না-ছুঁই-পানির কোনো জায়গা নেই।

    তাই লেখককে আগে ঠিক করতে হবে, তিনি কি। সমাজতন্ত্রী, না এঞ্জিও পন্থী। এঞ্জিওপন্থী হলে মিটে গেল কোনো গোল নাই (খালি এঞ্জিওদের সাম্রাজ্যবাদী বলে কথায় কথায় গাল দেওয়া যাবেনা এই যা)। আর সমাজতন্ত্রী হলে গপ্পো আলাদা। একটা পাট্টি চুজ করতে হবে। হয় সিপিএম, নয় তৃণমূল, নয় কং, নয় নিজের পাট্টি।

    লেখক এখানে কি পন্থায় আছেন পরিষ্কার করে বলেননি। তিনি এখানে (মানে দুটো লেখা মিলিয়ে) হাপ এঞ্জিওপন্থী বাকিটা সমাতন্ত্রী, অর্ধেক কমিউনিস্ট, বাকি অর্ধেক সিপিএমবিরোধী। এইরূপ অবস্থান নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাহলে ঐ সমাজতন্ত্রের খোয়াবটি ত্যাগ করিতে হইবে। এই আর কি।

    সেটা করার জন্য লেখক কি তৈরি? এইটা হল মিলিয়ান ডলার কোচ্চেন।
  • SC | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২২:০৫461364
  • এক লাইনে বললে ডেমোক্রাসির সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময়ের রাজনীতি কি হবে, সেটা মানুষ ডিফাইন করে দেন।
    বুদ্ধিজীবিরা সেটা ডিফাইন করতে পারেন না। বুদ্ধিজীবিরা তাই নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, ঝগড়া করতে পারেন, দিস্তে দিস্তে লেখা লিখতে পারেন, কিন্তু ঐ অবধিই।

    মমতা, তার শত দোষ নিয়েও, এই সময়ের দাবী। তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। এর মানে এই নয় যে মমতার বিরোধীতা করা যাবে না। কিন্তু দিপাঞ্জনবাবু যেটা লিখেছেন, তার সাথে আমি একমত, ভোট ভাগ করে বিশেষ লাভ নেই এই মুহুর্তে। বরং এস ইউ সি আই এর লাইন অনেক বেশী প্রাক্টিকাল, মমতার জোটে থেকে বামপন্থী এজেন্ডা পুশ করো। উল্টোদিকে দেখুন সৈফুদ্দিন, একলা দল গড়ে বসে আছেন, অক্কুটের বিপ পাল ছাড়া মনে হয়ে কোনো সাপোর্টার নেই সেই দলের। গেলো ভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে। অনেক জ্ঞানগর্ভ কথা বলছেন, যা বলছেন তা যে খুব ভুল তাও নয়, কিন্তু মেনষ্ট্রীমে কোনো প্রভাব পড়ছে কি? দেখতে তো পাচ্ছি না।

    ফ্রিঞ্জে দাঁড়িয়ে হয়ত অনেক র‌্যাডিকাল পোসিশন নেওয়া যায়, অনেক আপোস করার দায় থাকে না, কিন্তু একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, যে রাজনীতি মেনষ্ট্রীমকে প্রভাবিত করতে পারে না, পলিসি গঠনে ভুমিকা নিতে পারে না, সেই রাজনীতির বিশেষ মূল্য নেই।
    আজ থেকে কুড়ি বছর পরেও যদি একটা বামপন্থী অল্টারনেটিভ তৈরী হয়, তাহলে তাকে শুরুটা এস উই সি র জায়গা থেকেই করতে হবে। সৈফুদ্দিনের মতো নিজেই লিখছি, নিজেই পড়ছি করে শুরু করে খুব বেশী লাভ নেই। নিজেকে একটু বিপ্লবী বিল্পবী মনে হতে পারে, এই অবধি।
  • pinaki | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৪461365
  • আমার আবার একটু অন্য কথা মনে হয়। আমার মতে ইলেকশনের পলিটিক্স, আন্দোলনের পলিটিক্স আর নৈতিকতার পলিটিক্স - তিনটে কিছুটা হলেও আলাদা আলাদা প্লেনে অবস্থান করে। তাই এদেরকে আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করতে পারলে ভালো হয়। এ নিয়ে পরে সময় পেলে লিখব।

    আপাতত: এই লেখা প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছে হল। সুমন্তবাবুর প্রোপোজিশন ইম্প্র্যাকটিক্যাল মনে হলেও ওনার বক্তব্যের স্পিরিটটা ধরার চেষ্টা করা উচিৎ। আমার মনে হয়েছে সুজাত বাবু বা দেবব্রতবাবুরা যা করছেন, সেই একই কাজ যদি নিজেদের একটা স্বতন্ত্র অস্তিত্ব তৈরী করে তার উপর দাঁড়িয়ে করতেন - ব্যাপারটা ভালো হত। নন্দীগ্রামের পর কিন্তু সেই সুযোগটা তৈরী হয়েছিল। একটা প্রেসার গ্রুপ তার নিজের স্বতন্ত্র অস্তিত্বকে যত মজবুত করতে পারবে, প্রেসার গ্রুপ হিসেবে সমাজে সে তত এফেক্টিভ ভূমিকা নিতে পারবে। কলকাতর বুদ্ধিজীবীরা সেই কাজটায় কোনো প্রায়োরিটি দিচ্ছেন কি? বাইরে থেকে দেখে কিন্তু মনে হচ্ছে না। 'নাগরিক সমাজ'এর পুরো ভয়েসটা যেন তৃণমূলের সাথে মিলে মিশে গেছে। সিপিএমকে হঠানোর জন্যে বা তৃণমূলকে আপাতত: সাপোর্ট করার জন্যে এইটা কোনো আবশ্যিক শর্ত ছিল না। এটা না করেও 'পরিবর্তনে' ভূমিকা রাখা যেত। আমার মতে সেটা আরো কার্যকরী ভূমিকা হত।
  • Fevi | ০৪ সেপ্টেম্বর ২০১০ ০০:১৭461366
  • কবি তো ইহাকেই মহাজট নামে ডাকিয়াছেন। মত যত হবে পথও তত। মত একটা হলে পথও একটা - চল পানসী কালীঘাট।
  • Suvajit | ০৪ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৫461368
  • অর্থাৎ বুদ্ধিজীবিরা একজোট হয়ে সিপিএমকে খুব বকা দেবে আর তিনোমূলকে মাঝেমাঝে বকাঝকা করবে। কিন্তু তাতে তো বিকল্প তৈরি করা যাবে না। বিকল্প তৈরি করতে হলে মাঠে নামতে হবে। সুমন্তবাবুর লেখা থেকে তো মনে হলো না সে ইচ্ছা আছে। আর মাঠে নামলে বুদ্ধিজীবিদের অ্যাজেন্ডা সিপিয়েম বা তিনোমূলের থেকে কি কি ভাবে আলাদা হবে সেটাও পষ্ট নয়। দু দ্‌লই ধাড়ীবাজ, কিন্তু বুদ্ধিজীবিদের দল আরও ধাড়ীবাজ হবে না তার গ্যারান্টি কোথায়?
    এদিকে এক এক করে সুর্যোদয় হচ্ছে।
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=3med1.htm
    আমাদের অনুজ পান্ডে আবার নেতৃত্বে। এলাকায় শান্তি ফিরছে। প্রথমে সিপিএমের ক্যাম্প কথাটা নিয়ে ভারি আপত্তি ছিলো। এখন বলছে হ্যাঁ ঘরছাড়াদের শিবির আছে কিন্তু তাতে অস্ত্রশস্ত্র কিছু নেই। সব অস্ত্র মাওদের হাতে নয়ত ওদের বন্ধু তিনোমূলের হাতে।
    বিমানবাবু বলেছেন মাওবাদীরা জোর করে মিছিলে নিয়ে যেত তাতে জনগন ভীষণ খুব্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন।
    জনগন একমাত্র সিপিয়েমের মিছিলেই জোর করে নিয়ে যাওয়া পছন্দ করেন।
    আবার আজকে পিরাকাটার তারানন্দের লোকজনকে সিপিয়েম ব্যপক কেলিয়েছে।
    কয়েকদিন আগে মমতাবাহিনী ২৪ ঘন্টাকে কেলিয়েছিলো এখন গোল শোধ হয়ে গেলো।
  • Mmu | ২১ অক্টোবর ২০১০ ০২:৪০461369
  • political টই নেই তাই পুরোনো এটাতেই লিখলাম।

    মেট্রো অথবা রেলে যে দুর্ঘটনা হচ্ছে আজকাল, এগুলো কি রেলমন্ত্রীর জন্য ? নাকি অন্য কিছু ??????? সমিক অথবা PT কেউ বলবেন। যদিও PT নেই অনেক দিন। তবুও কেউ বলুন। শমিক বললে ভাল হয় অথবা .......................
  • roks | ২৫ অক্টোবর ২০১০ ২৩:১৪461370
  • আজকের পোতিদিনের লীড খবরটা নিয়ে কেউ কিস্যু লেখেন নি! কি কান্ড! এই রইলো লিং: http://epratidin.in/Details.aspx?id=5331&boxid=2516734
    ইহা হইলো বাত্যোবাবুর নতুন সিনেমার রিভিউ, যা কিনা নির্মল আনন্দের টইয়েও যেতে পারতো!
  • kallol | ২৬ অক্টোবর ২০১০ ০৬:২৪461371
  • আবার যখন ভেসেই উঠেছে, তখন এই বিলম্বিত আত্মোপলব্ধিটাও থাক। তবে যাদের উপর দায় চাপানো হয়েছে, তারা কিন্তু বেশিরভাগই ""মহান"" কো-অর্ডিনেশন কমিটির ""বিপ্লবী"" সদস্য।
    http://www.aajkaal.net/archive/cat.php?hidd_cat_id=6
  • dukhe | ২৬ অক্টোবর ২০১০ ১০:২৩461372
  • বা: বা: - আবার সে এসেছে ফিরিয়া। সক্কাল সক্কাল মনটা ভালো হয়ে গেল। এইসব সুদিনের জন্যই তো বেঁচে থাকা। দেখবেন আর যেন তলিয়ে না যায়।
  • Sags | ২৬ অক্টোবর ২০১০ ২০:০৬461373
  • চলুক চলুক, তক্কো চলুক। হেব্বি লাগে যখন তক্কো হয়।
  • Samik | ২১ ডিসেম্বর ২০১০ ১৭:৫৩461375
  • লালগড়ে নিহত তৃণমূল কর্মী সনাতন হেমব্রম আসলে কোনও পার্টিই করতেন না, জানালেন সনাতনের স্ত্রী। কালকের ইটিভি নিউজ দেখে জানা গেল।

    পিটি কি এইবারে ফিরে আসবেন?
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:০৪461376
  • এ রকম তো হয়েই থাকে
  • kd | ২১ ডিসেম্বর ২০১০ ১৮:৫৬461377
  • বোঝো! সনাতনের বউ বল্লো আর বিশ্বাস করে গেলে? কবে কটা লোক বউকে সব কথা বলেছে? তুমি বলেছো? (বললে মুরোদ আছে বলতে হবে)।
    :-)
  • Sags | ২১ ডিসেম্বর ২০১০ ১৯:১৭461379
  • কখনো কেউ নিজের বউকে বলছেন, কখনো মন্ত্রীর কানে।
  • Sibu | ২১ ডিসেম্বর ২০১০ ২২:৪৯461380
  • বৌ-কে বলা বেশী ভয়ের না টিভি-কে বলা, কে জানে। এর মধ্যে মাল খেয়ে বারে বসে ভাট বকছিলুম, সাথে ম্যাঞ্জার ছিল। খানিক শুনে বলল - লুক শিবু, উড য়্যু লাইক টু সি দিস থিংস ইন ইভ্‌নিং নিউজ? শুনে নেশা পট করে কেটে গেল। ম্যাঞ্জার কিন্তুক বউয়ের কতা কয় নি, যদিও তারও বউ আচে।
  • maximin | ১৭ অক্টোবর ২০১১ ১৯:৩১461382
  • এই টইটা ওপরে থাকুক।
  • pinaki | ১৭ অক্টোবর ২০১১ ২১:০০461385
  • এতদ্বারা বোঝা গেল তিনোমূলও সিপিয়েম স্টাইলটা নিঁখুত অ্যাডপ্ট করেছে। 'আমরা তো কিছু জানি না, অ্যারেস্ট তো পুলিশ করেছে'। :-)
  • dukhe | ১৭ অক্টোবর ২০১১ ২৩:৪১461386
  • কপি পেস্ট ছাড়া জীবনে আছে কী !
  • PT | ১৮ অক্টোবর ২০১১ ১০:৫৯461387
  • এটা কি এই ভাবেও ব্যাখ্যা করা যায় যে সরকারে থাকতে গেলে কখনো কখনো প্রফুল্ল চক্রবর্তীর মত মানুষদেরও গ্রেপ্তার করতে হয়? অর্থাৎ যাঁরা বিগত বাম সরকারের মুন্ডুপাত করতেন তাঁরা হৃদয়তাড়িত হয়ে অনেক কিছু অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাশা করতেন সরকারের কাছে -এমনটাই কি প্রমাণিত হচ্ছে?
  • Bratin | ১৮ অক্টোবর ২০১১ ১২:০১461388
  • CPM এই ৩৪ বছরে রাজ্যের যা ক্ষতি করে গেছে সেই ড্যামেজ ক®¾ট্রাল করতে অন্তত: বছর ৫ - ৭ লাগবে। আগে সেটা হোক। আমর শ্যুণ্যে আসি। তারপরে না তুলনা করা যাবে।
  • t | ১৮ অক্টোবর ২০১১ ১২:১২461390
  • প্রফুল্ল কে অ্যারেশ্‌ট করে damage control ! bratin বাবু তো বেশ হাইফাই তৃনোমুলি বলে ঠহর হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন