এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০২ জানুয়ারি ২০১৩ ১৮:৪৭554955
  • এটা পড়ে আমারই চোখে জল চলে এলো -- ইস! মোবা যেন পুরো সাসপেন্ড না হয়!

    যে ইঁট ছুঁড়েছিলো, সে কখনো ফুটবলের সাপোর্টার হতে পারে না -- ক্লাবকে ভালোবাসলে তারই তো এগিয়ে এসে বলা উচিত যে আমি ইঁট ছুঁড়েছিলাম, আমায় শাস্তি দাও, ক্লাবকে সাসপেন্ড কোরো না!

    ভাড়াটে গুন্ডা ভাড়া করে এনেছিলো বোধায় কর্তারা, খেলা ভন্ডুল করার জন্যে!
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৯:০৭554956
  • ঢিল ছোঁড়া কমন ব্যাপার। এত বড় ঢিলটা বাড়াবাড়ি হয়েছে
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১৯:১৯554957
  • উমেশের উদাহরণটা এখানে খাটে না।

    কথা হল সেদিন মাঠে force majeure-এর পরিস্থিতি হয়েছিল কিনা? পুলিশ রিপোর্ট, ম্যাচ কমিশনার, অশোকবাবু কারোর মতেই সেদিন ওই পরিস্থিতি সৃষ্টি হয়নি।

    এইবার মিত্তির-বোসেরা দম থাকলে ফিফা গিয়ে প্রমাণ করুক force majeure হয়েছিল।

    সেসব না করে এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রফুল্ল পটেলকে পটানোর তালে আছে।

    ও, সেও তো আবার আবাপ'র রিপোর্ট। হরি হে মাধব ...
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১৯:২৪554958
  • আমার মনে হয় যা হতে চলেছে। মোবা এইবারের মত নেমে পরের বছর সেকন্ড ডিভিশনে খেলবে। মানে একবছরের সাসপেনশন কমবে।

    ওডাফারও বছর খানেকের সাসপেনশন হবে। যেহেতু ওডাফা চার্চিল যাবার জন্য পা বাড়িয়ে রেখেছে সেহেতু মোবার কর্তারা এই শাস্তির বিরুদ্ধে বেশি হেলদোল দেখাবেন না।

    "সুখের পায়রা" করিম অন্যত্র পা বাড়াবেন।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৯:৪৭554959
  • আমি তো বুঝছিনা ওডাফার কোন গ্রাউন্ডে শাস্তি হবে? প্পনদা বলতে পার? আমি ওডাফাকে নিয়ে কন্সার্ন নই তবু, রেফারীকে ওডাফা টাচ করেনি, এটা রেফারীর রিপোর্টেও আছে। তাহলে কেন? যেখানে আই লীগেই রেফারীকে লাথি মেরে একজন খালি ২ম্যাচ সাসপেন্ড হয়েছে?
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ২০:১৫554960
  • ওডাফার লাল কার্ড দেখানো ঠিকই হয়েছিল। তার জন্য দু' ম্যাচ সাসপেন্ড।

    তার বেশি শাস্তির দিতে গেলে অনেককেই দিতে হয়।

    এই হল ওডাফা বিষয়ে আমার মূল্যবান মতামত। ঃ)
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ২০:২৪554961
  • অ্যাকসেপ্টেডঃ)
  • ঊমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ২১:১২554962
  • ওডাফা কে শাস্তি দেওয়াটা বাড়াবাড়ি। আমি তো ওডাফাকে ফাইন করা বা দুটো ম্যাচের বেশি ব্যান করার কোনো যুক্তি পাচ্ছি না।
    কিন্তু মোবা ক্লাব কর্তা দের বাঁচাতে গিয়ে কাউকে তো বলির পাঠা বানাতে হবে, তাই ওডাফা।
    মনে হয় এটাই ফেডারেশন আর মোবা কর্তা দের ডিলিং হয়েছে।
  • dukhe | ০২ জানুয়ারি ২০১৩ ২১:৩৪554963
  • দে, কে এগিয়ে এসে বলবে বলেন দিকি? একই সঙ্গে হয়তো কুড়িজন ছুঁড়েছে, কারটা লেগেছে সে কি নিজেই জানে?
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ২২:১০554965
  • স্টারিজ এল

    লেফ্ট ফুটেড, সুয়ারেজের সাথে কম্বো ভালো হওয়া উচিত
  • গান্ধী | ০৩ জানুয়ারি ২০১৩ ১১:২৮554966
  • কালকের লিভারপুল অসাধারণ, জেরার্ড শেষ কদিন ধরেই পুরনো খেলা খেলছে। ৮এ। ৩১, ৫এর ডিফারেন্স। এবছর প্রথম ৫ এ থাকার চান্স আছেই
  • কারিয়া পিরেত | ০৩ জানুয়ারি ২০১৩ ১১:৩২554967
  • বা তো চল্ল। কি মার্সিনারী মাইরি! কিন্তু দোষও হয়তো বিশেষ দেওয়া যায় না। গোলমেলে হাঁটু, কদিন খেলবে কেউ জানে না - যতদিন খেলতে পারছে ততদিনে ভবিষ্যত সিকিওর করে নেওয়া...

    উদিকে ডিফেন্সের ছড়ানো অব্যাহত। মাইক উইলিয়ামসনকে আর নেওয়া যাচ্ছে না। দেবুচি আসছে - রাইট ব্যাকটা শক্ত হল। কিন্তু একটা সেন্ট্রাল ডিফেন্ডার চাইই চাই। আর বা চল্ল বলে আরেকটা স্ট্রাইকার।
  • গান্ধী | ০৩ জানুয়ারি ২০১৩ ১১:৩৬554968
  • দুই টেলর কবে ফিরবে? বেনার্ফা কি থাকবে টিমের এই হাল হলে? ক্রুল মাঝেমাঝে হেব্বি কিপীং করলেও সময় বিশেষে খুবই বাজে
  • কারিয়া পিরেত | ০৩ জানুয়ারি ২০১৩ ১১:৪৭554969
  • স্টিভেন টেলর জানুয়ারীতে। রায়ান পুরো সীজনের জন্যে আউট। ক্যাবায়েও জানুয়ারীতে। মোটামুটি কয়েকজন ফিট হয়ে গেলে হয়তো রেজাল্ট ভালো হতে শুরু করবে, আর আমার মনে হয় বা-র চলে যাওয়াটা শাপে বর হবে। কারণ বা-এর বায়নাক্কা মেটানোর জন্যে টিমটার ব্যালেন্স চলে গেছিলো। বেনার্ফা চলে যাবে বলে মনে হয় না - নিউক্যাসল সম্পর্কে অনেকবার কিন্তু অনেক ভালো কথাবার্তা বলেছে। ওর ইনজুরির সময় ওকে যেভাবে নিউক্যাসল দেখাশোনা করেছিলো সেটা খুব কম হয়, আর সবাই তো মাইকেল ওয়েন নয়।
  • প্পন | ০৪ জানুয়ারি ২০১৩ ০৮:০৮554970
  • এ হল আবাপর রিপোর্ট। চরম পক্ষপাতদুষ্ট তা তো মোহনবাগান ক্লাবের প্রতিটি ঘাসও জানে। ;-)

    http://www.anandabazar.com/4khela6.html
  • গান্ধী | ০৪ জানুয়ারি ২০১৩ ০৯:৫৭554971
  • এ তো দু'দিন আগে সময়-এ দিয়েছিল, বললাম তো, নতুন খবর হল AIFF এর উপর স্পনসর AIG reliance হুমকি দিয়েছে

    মোবার হোম ম্যাচে হায়েস্ট ক্রাউড ৬০০০০, ইবের ৫৯০০০, আর সেখানে ডেম্পোর সব ম্যাচ মিলে টোটাল ২০০০০। তাই মোবাকে পরের আই লীগে না ফেরালে স্পনসর থাকবেনা।

    এসব করে যদি ফিরে আসে, খুব খারাপ হবে। এই হতভাগাগুলো তো যাবেইনা, নাম যা খারাপ হয়েছে আরো হবে। এর থেকে ব্যান থাকাই ভালো
  • b | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:১৭554972
  • একটা প্রশ্ন ছিলো। এই যে বলা হয় মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব, এর কি কোনো ডকুমেন্টারী এভিডেন্স আছে। মানে এ আই এফ এফ বা অন্য কারুর?
  • গান্ধী | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:২৮554973
  • দকু আছে কিনা জানা নেই

    তবে বক্তৃতার ভিডিও আছে। ১৯৮৯এ ১০০বছর পুর্তি অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মোহনবাগানকে "জাতীয় ক্লাব" বলে স্বীকৃতি দেন। এটাকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ধরা যায় কি?

    যদিও কি যায় আসে? গান্ধীকে যে জাতির জনক বলে, কোনো অফিসিয়াল ডকু আছে?
  • stoic | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:৩১554974
  • হ্যাপী নিউ ইয়ার টু অল।
    অজ্জিত, ডেম্বা তো তোমাদের মেইন স্কোরার ছিল। এবারে গোল দেবে কে?
    ঃ)
  • b | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:৩৩554976
  • না না আমি ভাবছিলাম স্ব্প্রদত্ত উপাধি কি না, মজন্তালী সরকার টাইপের।

    একটা অফিসিয়াল ডকু থাকলে তক্ক করবার সুবিধা হত, এই আর কি।

    (আপনি তো নিজে নিজেকে কোনদিন জাতির জনক বলেন নি। একটা ডিফারেন্স আছে।)
  • কারিয়া পিরেত | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:৩৪554977
  • ডেম্বা না থাকলে সিসে-কে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলাবে। গত বছর তো তাই ছিলো। এবার ডেম্বার বায়না মেটানোর জন্যে সিসে-কে উইং-এ ঠেলে দিয়েছিলো। আমার ধারণা ডেম্বার চলে যাওয়াটা শাপে বর। তবে আরেকটা সেন্টার ফরোয়ার্ড চাই, সিনিয়র বলতে শুধু সিসে আর শোলা। বাকিগুলো ছানাপোনা, আন-ট্রায়েড। রেমি-কে আনার চেষ্টা চলছে মার্সেই থেকে।
  • গান্ধী | ০৪ জানুয়ারি ২০১৩ ১৫:৩৮554978
  • b দা

    আমি সে গান্ধী নইঃ( পিলিজঃ(

    তবে মোবারটা স্বপ্রদত্ত নয়
  • প্পন | ০৪ জানুয়ারি ২০১৩ ২০:৪৮554979
  • যাক, কল্যাণীতে ডেম্পোবধ হয়েছে।
  • কৃশানু | ০৪ জানুয়ারি ২০১৩ ২১:৩৩554980
  • hhb :-)
  • গান্ধী | ০৫ জানুয়ারি ২০১৩ ০০:০১554981
  • ফেবু থেকে কপি করলাম

    Bablu da KOLKATA TV k- "Anjan,Debasish club theke beriye jakh,tarpor aami dekhbo ki kora jai..Aamar sob plan vaba aache..aamra jani ki korte hoy..Kintu sobar aage ora club charuk..Tutu babu,Srinjoy ar sathe MB club ar akta connection aache..Oder kotha kichu bolte chaina..Kintu Anjan,Debasish club ta k sesh korche...Chuni,Badru,aamake dawityo dikh,aamra dekhiye dobo MB club k kothay niye jayoi jai..Manupulation kore ora Election a jete..Election a jeta tai boro kotha noy.."

    বোধহয় এবার ইকুয়েশন ক্লিয়ার হবে। টুটু-অঞ্জনের ঝামেলায় বাবলুদাদের কাজে লাগিয়ে টুটু বসু ক্ষমতায় আসতে চাইছে

    খেলা দেখ্ছিনা, কিন্তু কার্লোসের গোলটা দেখলাম। অসাধারণ
  • প্পন | ০৫ জানুয়ারি ২০১৩ ২৩:৫২554982
  • বা চেলসির জার্সি গায়ে প্রথম ম্যাচেই দুরন্ত!

    এদিকে আবার সোয়ানসির সাথে খেলা কাল।
  • গান্ধী | ০৭ জানুয়ারি ২০১৩ ০৯:৫০554983
  • সুয়ারেজ আবার হাত দিয়ে গোল করেছে।। ২ন্ড হাফের খেলা দেখতে পাইনি। ১স্ট হাফ দেখছিলাম। স্টারিজ বেশ খেললো, ৭মিনিটের মধ্যে গোলও দিল। তারপর ৩টে ১ঃ১ মিস করল। যাই হোক। ভালো
  • j | ০৭ জানুয়ারি ২০১৩ ০৯:৫৫554984
  • গান্ধী - মোবার নির্বাচনটা আবার কবে ? কবছর অন্তর হয় জানো

    এত সদস্য-সমর্থক যে রোজ রোজ বিক্ষোভ দেখাচ্ছে তারা সংগঠিত হয়ে নির্বচনে দাঁড়ালে জেতার আশা আছে কি
  • গান্ধী | ০৭ জানুয়ারি ২০১৩ ০৯:৫৯554985
  • নির্বাচনের নিয়ম খুব ঘাঁটা ৮০০০ সদস্য, তার মধ্যে মোটামুটি ৪হাজারের উপর টুটু-অঞ্জনের নিজের লোক (যারা ভোটের সময় ছাড়া জানতেও পারেনা যে ওরা সদস্য) ফলে ভোটের মাধ্যমে কিছু হবার সম্ভাবনা নেই। আর শেষ কবছর এলেকশন হয়না, সিলেকশন হয়। ২০১৫য় আছে
  • নেতাই | ০৭ জানুয়ারি ২০১৩ ১০:০৬554987
  • মোহনবাগান নিয়ে দুঃখে 'এইসময়' রোজ ভীষন কান্নাকাটি করছে।
    কেমন অসহ্য লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন