এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২০ ডিসেম্বর ২০১৬ ০৮:০০710829
  • “ তিনো সরকার এই উপার্জ্জনের সুযোগ সুবিধা কিছুই করতে পারেনি” সেই লক্ষ্যে কিছু করেছে? খুচরো চুরির সুযোগ তৈরি ছাড়া অবশ্যই। সরকারে থাকলে সারদা নারদার দরকার পড়েনা। ঐ তিন লাখ কোটির কতটা ক্লাবে অনুদান বা উৎসব শিল্প মারফত তৃণমূলের ঘরেই এসে উঠল কোন হিসেব আছে?
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৬ ০৮:১১710830
  • সিপিএম হোক আর কেপিএম হোক, তেনাদের দাবীটা কী ছিল? রাজ্যকে দেউলিয়া করে শায়েস্তাখানি সস্তা চাল দিতে হবে? এগুলো কী ধরণের ইয়ার্কি?
    হাজারে হাজারে সুস্থ সবল শিক্ষিত দক্ষ তরুণ তরুণী ---আরে তাদেরকে খেটে খাবার জায়গা দে? সে মাথাই খাটাক, আর গতরই খাটাক! যারা খাটছে তাদের জন্য যদি দু'বেলা ফ্রী খাবার, প্রতি তিনমাসে এক সেট ফ্রী জামাকাপড়, ফ্রী সাইকেল ইত্যাদি আরো বহু কিছু ফ্রী দেওয়া হয়, কোনো অসুবিধেই তো নেই। মাইনের সঙ্গে ধরে নেওয়া হবে।
    মানুষের মানসম্মান আছে, তারা যা নিতে চায়, সবকিছুর জন্যই তারা মূল্য বা শ্রম দিতে চায়।
    তা না, চাকরি বাকরি দেবো না, সব ব্যাটাবেটীরা শুকনো মুখে ফ্যা ফ্যা কর, আর মাঝে মাঝে দু'ছটাক করুণার দান ছুঁড়ে দেবো, তা নিয়ে কাড়াকাড়ি কর।
    এসব কী ধরণের ইয়ার্কি?
  • PT | ২০ ডিসেম্বর ২০১৬ ০৮:২২710831
  • এই আলোচনাতে সিপিএমকে স্ট্যান্ডার্ড ধরতে হবে কেন? তার-ও তো ভোট পাওয়ার ধান্দা আছে। কিন্তু আমার তো নাই।

    তাছড়া সিপিএমকে যদি স্ট্যান্ডার্ড ধরতেই হয় তাহলে সবাইকে ফ্রি চাল দেওয়ার সঙ্গে সঙ্গে তার সিঙ্গুর-নন্দীগ্রামে কারখানা তৈরি করে চাকরীসৃষ্টির প্রচেষ্টাকেও স্ট্যান্ডার্ড ধরতে হবে। নিজের রাজনৈতিক সুবিধে মত ৫০% বাদ দিয়ে দিলে কি করে চলবে?

    "যখনই পিটিদা আবেগের বশে হোলিয়ার দ্যান দাউ অবস্থান নেন, তখনই সমস্যা"
    কোনটা সেই আবেগিত অবস্থান? আমি বাপু এক্কেবারেই ছ্দ্ম নিরপেক্ষতা দেখাতে পারিনা। সেটা আগেও বহুবার বলেছি।
  • cm | ২০ ডিসেম্বর ২০১৬ ০৮:২৫710832
  • ইকোনোমিক্স ক্লাসে শিখেছিলাম, সেটেরিস প্যারিবাস, সিপিএম যদি সেরকম হাইপোথেসিসের সাথে ঐ চাল দাবী করে থাকে তাহলে তাদেরকেই বা মাথায় তুলে নাচতে হবে কেন?
  • sm | ২০ ডিসেম্বর ২০১৬ ০৯:০৯710833
  • ওপরের কয়েকজনের পোস্ট পড়লাম।ভিন্ন মত পেলাম। অন্তত পিটি আর আমার বাকযুদ্ধ থেকে কিছুটা স্বস্তির আমেজ!
    কয়েকটা কথা লিখতে চাই। আমার দৃষ্টিভঙ্গি। বিতর্ক চলুক।
    ২ টাকা কিলো চাল- ৩ কোটি লোক থেকে বাড়িয়ে ৭ কোটি লোককে দেওয়া হবে(রাজ্যের লোকসংখ্যা ৯ কোটি)। এটা মমতা সরকারের সিদ্ধান্ত।উদ্দেশ্য ফুড সিকিউরিটি বাড়ানো।
    এর মানে কি? এর মানে এই নয় ৭ কোটি লোক ২ টাকা দামের ওপরে চাল কিনে খেতে পারছেনা। বহু সংখ্যক লোক, বেশি দামের চাল ই বাজার থেকে কিনে খাচ্ছে। তাহলে কেন এই সিদ্ধান্ত?
    এর দুটো লাভজনক দিক আছে। এক সরকার কে চাষি দের কাছ থেকে সহায়ক মূল্যে বেশি চাল কিনতে হবেই। এতে করে চাষির আর্থিক নিরাপত্তা বাড়বে ও শ্রম দিবস ও বাড়বে।
    দুই একটা শক্তিশালী গণবন্টন ব্যবস্থা চালু থাকবে। এতে কালো বাজারি ও ফাটকা কিছুটা হলেও কমবে। কারণ অপেক্ষাকৃত বিত্তশালীর কাছে খোলা বাজার ও রেশন দুটো অপশন ই খোলা থাকছে।মনে রাখবেন ৪৪ এর দুর্ভিক্ষের কারণ কিন্তু মজুতদারি-স্বল্প প্রোডাকশন নয়।

    ক্ষতিকারক দিক-যেটা এতোজ পয়েন্ট আউট করেছে।তা, হলো খয়রাতি; যা কিনা সিস্টেম কে একসময় না একসময় ফোঁপরা করবেই।
    ঠিক কথা। এতে করে সরকারের ক্ষতি ২০০০ কোটি টাকা ;মতন। মনে রাখবেন, মহৎ উদ্দেশ্য- সিঙ্গুরের কারখানা করতে কয়েকশো কোটি খয়রাতি বন্দোবস্ত করা হয়েছিল।কেন্দ্রীয় সরকারের কর্পোরেট ট্যাক্স মুকুব- কয়েক লক্ষ কোটি টাকা। আর ব্যাংকের এন পি এ খাতায় কলমে লক্ষ কোটির ওপরে। এখন ঠিক করুন কি ধরণের স্কীমে খয়রাতি বন্দোবস্ত হলে ভালো হয়।
    --
    হেলথ এর ক্ষেত্রেও একই কথা। সরকারি ব্যবস্থা যদি ফ্রি হয় কি ক্ষতি? অবশ্যই বিপুল রাজস্ব ডাইভার্ট হবে। কিন্তু একই সঙ্গে একটা বিরাট সিস্টেম চালু থাকবে। যা কিনা প্রাইভেট সেক্টরের চেয়ে কয়েক গুন্ বড় ও পরিকাঠামোর দিক থেকে উন্নত। এটা ভেঙে পড়লে পকেট কাটা প্রাইভেট সেক্টর অদূরেই রক্তচোষা ভাম্পায়ারে উন্নীত হবে।
    এন হেইচ এস এ দীর্ঘদিন যুক্ত থেকে; এটাই উপলব্ধি -সবার জন্য এরকম খয়রাতি সিস্টেমই বেস্ট।
    প্রসঙ্গত, ইউ কে তেও সেরকম খাদ্যের গণবন্টন ব্যবস্থা নেই।থাকলে ভালো হতো।
    আর ভিক্ষান্ন বলা! সেটা, যার যার রুচি! কথায় আছে, হাতের ঢিল আর মুখের কথা- একবার ছুঁড়ে দিলে তো ফেরত নেওয়া যায় না।
  • PT | ২০ ডিসেম্বর ২০১৬ ০৯:২৯710834
  • সক্কালবেলা যে জ্ঞানলাভ করলাম সেটা ভাগ করে নিইঃ
    আমার রাঁধুনীদিদিকে জিগালাম ২-টাকা কিলো চালের ব্যাপারটাঃ
    রাদিঃ হেঁগো দাদা, দুটাকা কেলোর চাল পাই। মাথা পিছু এক কেলো।
    আমিঃ তাতে চলে?
    রাদিঃ নাঃ
    আঃ তো বাকিটা কি হয়?
    রাদিঃ ঐ রেশন দোকান থেকেই ১৮ টাকা কেলোতে ব্লাকে কিনি।
    আঃ সে কোন চাল?
    রাদিঃ ঐ ২-টাকা কেলোর বস্তা সরিয়ে ফ্যালে-বলে আসেনি। পরে ব্লাকে ব্যাচে।
    আঃ কিছু বলনা?
    রাদিঃ কে বল্বে? সবাই কেনে......
    আঃ আর দরকার হলে?
    রাদিঃ রেশনের চাল ভুষিমালের দোকনে বেচে দেয়। ওখান থেকে ২৬ টাকা কেলোতে কিনি দরকার মত।
    রাদির কথা অনুযায়ী প্রায়শঃই পোকা ধরা, নোংরা চাল আসে। তবে গত কয়েক সপ্তাহ ধরে ভাল চাল আসছে। আর আমি ইচ্ছে করে কিলোকে কেলো লিখিনি। দিদি অমন করেই উশ্চারণ করে।

    অবিশ্যি আমার পাড়ার সবজিওয়ালা আগেই জানিয়েছিল যে সে ঐ দু-টাকার চাল সবটাই বেচে দেয় ২০ টাকা কেলোতে। কেননা তার সব্জির দোকান, দুধ বেচার আয় মিলিয়ে যা হয় তাতে ঐ চাল ("ম্যাগোঃ") খাওয়ার উপযুক্ত নয়। কেনে কে? মূলতঃ আদিবাসীরা। নিজেরা খায়, পোষা শুওরদের খাওয়ায় এবং-এটা ইন্টারেস্টিং-ঐ চাল ভাত পচিয়ে হাঁড়িয়া বানানোর কাজেও লাগে।

    (এর মধ্যে কেউ নিরপেক্ষতার অভাব দেখার চেষ্টা করবেন না। ভাত পচানো হাঁড়িয়া বাম আমলেও পাওয়া যেত। তবে সে কোন চাল তা জানা নেই।)
  • sm | ২০ ডিসেম্বর ২০১৬ ১০:০৪710835
  • আমি যেন স্পষ্ট পড়লাম- হেগো দাদা!
  • PT | ২০ ডিসেম্বর ২০১৬ ১০:২৪710836
  • আবার সেই একই চক্কর। হারতেও পারে নাও পারে। তাতে কিছু আসে জা না-কেননা ধান্দাবাজী ধান্দাবাজীই থাকে। ক্ষমতায় থাকতে গেলে মাত্র ৩০% লোকের সমর্থন থাকলেই চলে।

    কিন্তু এই ভিক্ষান্নের টাকা আসে কোথা থেকে? প্রায় বেশীরভাগটাই জোগায় কেন্দ্রীয় সরকার। আর সেই টাকার জোগান কমলে কি হয়?
    "সোমবার ইপিএফের কেন্দ্রীয় অছি পরিষদ চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য চার কোটিরও বেশি চাকরিজীবীর প্রভিডেন্ট ফান্ড জমার উপর সুদের হার এক ধাক্কায় আগের বছরের ৮.৮ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।"
  • Sudipt | ২০ ডিসেম্বর ২০১৬ ১১:৪৬710837
  • রাস্ট্র কি বলতে গিয়ে লেনিন বলেছেন রাস্ট্র এমন একটা ব্যবস্থা যা জনগন থেকে উদ্ভূত কিনতু জনগনের বাইরে অবস্থিত যার কাজ সমাজের শ্রেণী বৈষম্যকে জোরকরে বজায় রাখা যার সহায়তা করে গোটা আইনি ব্যবস্থাটা পুলিশ মিলিটারি আইন আদালত ইত্যাদি। আবার আধুনিক প্রোপাগান্ডা থিয়োরীর জনক সিগমান্ড ফ্রয়েডের ভাগনে র ভাষায় অত্যন্ত ধূর্ততার সাথে সচেতনভাবে জনগনের আচরণকে সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ ই আমাদের আধুনিক সমাজের বৈশিষ্ট। যারা সবার অলখ্যে মেঘনাদের মতো জনগণেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে তারাই সত্যি কার দেশ চালায়। আমরা জানতেও পারিনা আমাদের মনন আমাদের রুচিবোধ আমাদের সমাজ সম্পরকে ধারণা গুলোর পিছনে যাদের অবদান তাদের দেখাতো দুর অস্ত নাম শুনিয়োনি কোনোদিন। হিটলারের গোয়েবেলসিয় প্রচারের ফলে সেইসময় অধিকাংশ জার্মান কিনতু হিটলারকে সমর্থন দিয়েছিলো। এমনকি কম্যুনিস্টরাও। আজও যেমন মোদির ক্ষেত্রেও হচ্ছে। গতকাল মমতা জনাকীরণ পাটনার্ সভায় ঝড় তুললেন অথচ আশচর্য্ জনক ভাবে কাগজের প্রথম পাতায় তা পাত্তা পেলোনা।ভাবছিলাম আনন্দ বাজার আবার আনন্দ বাজারেই ফিরে গেছে না দেখলাম অনেকেই বিষয় টা এড়িয়ে যাচ্ছেন। কল্পনা করুন মহান কমরেড ইয়েচুরি ঐরকম একটি সভা যেখানে লোক সমাগম নেহাত ফেলনা নয় বক্তব্য রেখেছেন অথচ তা কাগজে গুরুত্বপায়নি এরকম হতো কিনা ?হতো না। কারন সরকারি মার্ক্স বাদিরা কখনই শাসকের কাছে ভয়ের কারন হয়ে ওঠেনি যতটা মমতার কাছ থেকে আছে না মমতা কোনোদিন বিপ্লব করবেন না তথাপি শাসক শ্রেণী সব থেকে ভয় পায় জনভিত্তিকে। যদিও একজন প্রাকতন্ বিপলবী এবং অবশ্যই পনডিত কটাক্ষ্য করতেও ছাড়েন নি "প্রতিবাদে শামিল হওয়া দলগুলি ধোওয়া তলসীপাতা নয়,তারাও নিজ নিজ শাসনের এক্তিয়ারে জনগনের ওপর অত্যাচার চালায়" বোলে। এর থেকেই বোঝাযায় এলিট সমপ্রদায় ভূক্ত সমাজের কি মনোভাব। "আজকের পরিস্থিতি জরুরী অবস্থার চেয়ে ও ভয়ঙ্কর "আখ্যা দিয়েও মাঠে নামেন না.এমনকি কথায় কথায় কলরব কারি বা জেএন্ য়ু র কানহায়ইয়া কুমারকে অথবা ভেমূলার কোনো ঊত্তর সূরী কে সক্রিয় ভাবে ঝাঁপাতে দেখিনা কয়েকটা নামকেওয়াস্তে স্ট্রিট করণার আর পোস্টারংয়েই তারা কর্তব্য সারেন. অথচ যখন দিগন্ত থেকে বেরিয়ে এসে একচেটিয়া পুন্জি আঘাত হেনেছে মুস্টিমেয় এক পরসেনট এর স্বার্থ রক্ষা করতে গিয়ে যখন লক্ষ্যলক্ষ্য সাধারন শ্রমিক কৃষক ছোটোব্যবসায়ীদের উপকাষ্ঠে চড়ান হয়েছে মানুষ নিজের উপার্জিত টাকা তুলতে গিয়ে লাঠির বারি খাচ্ছে হার্ঢ ফেল করছে।অথচ সারা বছর মোদি বিরোধিতা করে যারা নিজের রুটি জোগার করেন তারা এখন জল মাপছেন। অথচ এখন ফ্যসিবাদ দরজায় কড়ানারছে .। মাও সেতুং একজন কমরেড সম্পর্কে বলেছলেন ও চোর কিন্তু ওর সঙ্গে জনগন আছে।
  • PT | ২৭ ডিসেম্বর ২০১৬ ১৬:২০710839
  • "বাম আমলে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের নথিভুক্ত দুঃস্থ সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরকারি পেনশন পেতেন ভবতোষবাবু। কিন্তু রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে লোককবির ওই মাসিক ভাতা বন্ধ করে দেয় তথ্য ও সংস্কৃতি দফতর। প্রশাসনের এক সূত্রের খবর, ভবতোষবাবু একসময় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণে তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়।"
    http://www.anandabazar.com/district/mednipore/folk-artist-became-ill-and-helpless-govt-forgets-responsibility-1.538423#
  • ranjan roy | ২৮ ডিসেম্বর ২০১৬ ০০:০৯710840
  • "নথিভুক্ত দুঃস্থ সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরকারি পেনশন পেতেন ভবতোষবাবু।"
    -- এটা কে কী বলবেন পিটি? দান/খয়রাত/ভিক্ষা?
    এতো কোন পেনশন অ্যাক্টের অধীন পেমেন্ট বলে মনে হচ্ছে না। নইলে তিনোরা বন্ধ করতে পারত না।
  • PT | ২৮ ডিসেম্বর ২০১৬ ০৮:২৫710841
  • "দুঃস্থ" মানুষের জন্যে তো "দান/খয়রাত/ভিক্ষা"-র কোন একটির ব্যবস্থাই তো করতে হয়। এই যেমন দ্বিজেন মুখোপাধ্যায় এই কবছরে কয়েক লাখ টাকা পেয়েছেন।

    কিন্তু RR তিনোপ্রেমে এতটাই আচ্ছন্ন যে এক লোককবির অসহায়তার কারণেও তাঁর আঙুল থেকে একটুও এই সরকারী হৃদয়হীনতার বিরুদ্ধে কোন নিন্দাসূচক শব্দ উচ্চারিত হল না!!! ইনি এখন "পেনশন অ্যাক্টের" টেকনিকালিটির ব্যাখ্যা দিতে বেশী আগ্রহী!!!!!!
  • PT | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৮:১৭710842
  • "Trinamool MP Tapas Pal Arrested in Rose Valley Chit Fund Scam"
  • s | ৩১ ডিসেম্বর ২০১৬ ০১:৩৪710843
  • তাপস পালকে গ্রেফতার বছর শেষ হবার আগে একটা ভালো স্টেপ। দেখা যাক কদ্দিন আটকে রাখতে পারে।
    দিদি তো ইতিমধ্যেই চক্রান্ত বলে কান্নাকাটি শুরু করেছে।
    সুদীপকেও নাকি ডেকেছে। সেটা কি হয় দেখার। কেননা সুদীপ আর তাপস দুজনেই সারদার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রককে সতর্ক করে চিঠিচাপাটি লিখেছিল।
  • PT | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৮:১৮710844
  • .....উনি তো প্রধানমন্ত্রী ! ওঁর কথার দাম আছে ৷ হয় এখন উনি ক্ষমা চান, অথবা স্টেপ ডাউন করুন ৷ বিজেপি -র মধ্যেই অন্য কোনও যোগ্য নেতা প্রধানমন্ত্রী হোন ৷"
    অর্থাৎ কিনা বিজেপিতে আপত্তি নাই? কল্লোলদা কি বলে?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28630&boxid=14454311
  • টুংকাটাকিলা | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৩710845
  • সবাই ক্ষীঃ সরল!!!
  • কল্লোল | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:১২710846
  • আমি হলে প্রধানমন্ত্রীর পদত্যাগের সাথে সাথে নতুন করে নির্বাচন চাইতাম।
  • PT | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৭710847
  • আশা করি কল্লোলদা বিজেপির বিরুদ্ধে লড়াই করার নতুন সাথী খুঁজে পাবে নতুন বছরে!!
    নতুন বছরের শুভেচ্ছা সব গুরুভাই-বোনদের।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:৫০710848
  • টুংকার কি বাদাম্ভাজার স্টক কম পড়েছে? ;)
  • ranjan roy | ০২ জানুয়ারি ২০১৭ ০০:১৯710850
  • প্রশ্নঃ পিটিজি ও মোদীজির মধ্যে কিসে মিল?

    উত্তরঃ দুজনেই সোজা প্রশ্নের সোজাসুজি উত্তর না দিয়ে প্রশ্নকর্তার দিকে সারকাজমের তির ছুঁড়ে দায় সারেন!
  • PT | ০২ জানুয়ারি ২০১৭ ০৬:৫৪710851
  • এটা কি বাদাম্ভাজার বিক্কিরি বাড়ানোর কৌশল?
  • s | ০২ জানুয়ারি ২০১৭ ২২:২২710852
  • তাপস পালের নামে এখন ফেসবুকে বিভিন্ন খবরের কাগজের স্ক্রীনশট/ লিং ইত্যাদি দিয়ে দেখানো হচ্ছে তাপস পাল কি কি বল্ল সিবিআইকে।
    এগুলো মিডিয়া জানছে কি করে? এই প্রশ্ন মদনের বেলায়ও ছিল এখনও আছে। সিবিআই কি গোপন খবর (প্রিভিলেজ্ড ইনফর্মেশন) মিডিয়াকে ফাঁস করছে? নাকি মিডিয়া আপন মনের মাধুরী মিশিয়ে লিখ্ছে?
  • অরিন | ০৩ জানুয়ারি ২০১৭ ০৭:০৬710853
  • "এগুলো মিডিয়া জানছে কি করে? এই প্রশ্ন মদনের বেলায়ও ছিল এখনও আছে। সিবিআই কি গোপন খবর (প্রিভিলেজ্ড ইনফর্মেশন) মিডিয়াকে ফাঁস করছে? নাকি মিডিয়া আপন মনের মাধুরী মিশিয়ে লিখ্ছে?"

    এরা মনে হয় রীতিমত সাংবাদিক সম্মেলন করে এই সব বলে। আজকে দেখলাম বর্তমান সংবাদপত্রে লিখেছে,

    " প্রভাবশালী কারা কারা রোজভ্যালিকাণ্ডে জ঩ড়িত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাপসবাবু সাংবাদিকদের বলেন, আদালতে সব দেখতে পাবেন, শুনতে পারবেন, জানতে পারবেন। আদালতেই সব বলব। "

    সাংবাদিকদের সঙ্গে নিশ্চয় সরাসরি যোগাযোগ হয় এদের।

    সূত্র:
    http://www.bartamanpatrika.com/content/main1.html
  • PT | ০৩ জানুয়ারি ২০১৭ ০৮:০৭710854
  • তাপস তো টিভি ক্যামেরার সামনেই একথা বলেছেন।
  • PT | ০৩ জানুয়ারি ২০১৭ ০৮:২৫710855
  • "সূত্রের খবর, দু’দিন ধরে জেরা করলেও অধিকাংশ সময়ই ধৃত অভিনেতা বলেছেন, ‘সব ভুলে গিয়েছি ৷ ’ গত শনিবারই আদালতে তাপসে তরফে তাঁর স্মৃতিভ্রংশ হয়েছে এবং তাঁকে মানসিক রোগের চিকিত্সা করানো হয় বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28688&boxid=153037302

    অহো! এই স্মৃতিশক্তিলোপ পাওয়া মানুষটিকে ছাগলেরা নির্বাচিত করে আইন সভায় পাঠিয়েছে!!
  • s | ০৪ জানুয়ারি ২০১৭ ০৭:৫৬710856
  • সে কি পিটিদার নাগপুরের ইচ্ছেফুলের থিওরী যে ফেল মেরে গেল।
    বামেরা খালি পাঁচিলে উঠে বাদামভাজাই খাক।
  • dc | ০৪ জানুয়ারি ২০১৭ ০৮:২১710857
  • মহম্মদ সেলিম কিন্তু বলেছেন রাজনৈতিক অভিসন্ধি নেইঃ "The arrest is long delayed but I welcome CBI's decision to arrest Sudip. This investigation must reach to Mamata's doorstep. She launched a decibel campaign because she knew they were going to be arrested. There is no political vendetta"

    আমার মনে হয় বামেরা আসলে তলে তলে বিজেপির সাথে জোট করেছে (এটা পিটিদার তত্ত্ব অনুযায়ী :p)
  • dd | ০৪ জানুয়ারি ২০১৭ ০৯:১৫710859
  • বিশ্ব ইতিহাসে তিনটি বড়ো গেট আপ গেম ছিলো।

    এক তো রাশা - জার্মানির লড়াই -দ্বিতীয় বিশ্বযুদ্ধে। পুরোটাই সাজানো ঘটনা। ঐ পাঠানকোট বা উরির মতন। ভাবতে পারেন ১৩০০ মাইল ধরে অ্যাটাক হলো, আর স্তালিন কিচ্ছুটি জানতে পারেন নি ? পরে অবশ্য ইংগ মার্কিন চাপে এই গট আপ খেলা ভেস্তে যায়।

    দ্বিতীয়টি হচ্ছে আমেরিকা ভিয়েতনামের খেলা খেলা যুদ্ধ। আমেরিকা শুধু ফাঁকা মাঠে বোমা ফেলে যেতো। আর তেত অফেনসিভের কথা তো সকলেই জানেন। আমেরিকা পুরো ন্যাকা সেজে বসে রইলো। ঐ সাজানো ঘটনার ফলে পুরো ভিয়েতনামটা জনসন-হো চ মিনের ডীল অনুযায়ী কমুনিস হয়ে গেলো।

    আর তৃতীয়টি হচ্ছে এই এদানীকালের বিজেপি- মমতা "যুদ্ধু যুদ্ধু" খেলা। সবই মিডিয়ার কারসাজি। আসল লক্ষ্য হচ্ছে সিপিএমকে ডান পটকান দেওয়া। কেনোনা সামনেই ত্তো ইলেকশন।

    এগুলো আপনেদের নজর এড়িয়ে গেছে। কিন্তু আমার শ্যেণচক্ষু ঠিক কপ করে ধরে ফেলেছে।

    ঠিক কি না?
  • Atoz | ০৪ জানুয়ারি ২০১৭ ০৯:২৫710861
  • তিন বিধাতা গল্পে এ জিনিস আগেই ফাঁস করে গ্যাছেন পরশুরামবাবু। আসলে সবই নাটক, ভেল্কি দেখানো হচ্ছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন