এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:১৬701359
  • sch পাবলিক ফোরামে এইসব না লিখলেই বোধহয় ভালো।
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:১৭701360
  • আমারও ভালো লাগেনি পোস্টটা।
  • de | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:২৭701361
  • স্চ খুব রেগে গেছেন দেখছি -

    এইসব বলে লড়াইটাকে পিছিয়ে দিয়ে কোন লাভ আছে? সত্যিকারের জিতে আসাতেই তো আনন্দ, গট আপ খেলতে আর কে চায়!

    কারোকে অপছন্দ হলেই আইসিসকে সুপুরি দিতে হবে নাকি?
  • de | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:২৯701362
  • http://www.anandabazar.com/national/west-bengal-and-gujarat-people-are-not-agree-with-leave-gas-subsidy-1.368891#
    দেশের এক কোটির বেশি পরিবার নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়েছেন। স্বেচ্ছায় রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন। অথচ মোদীর নিজের রাজ্য গুজরাতেই তেমন সাড়া মেলেনি। একই দশা ‘দিদি’-র রাজ্য পশ্চিমবঙ্গেও।

    সিপিএম ও কংগ্রেসের নেতারা এখানেও দিদি-মোদীর গোপন আঁতাঁতের অভিযোগ তুলবেন কি না জানা নেই! কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য বলছে, স্বেচ্ছায় রান্নার গ্যাসের ভর্তুকি ছাড়ার ক্ষেত্রে গুজরাত ও পশ্চিমবঙ্গ একই ভাবে পিছিয়ে। পশ্চিমবঙ্গের যত পরিবার রান্নার গ্যাস ব্যবহার করেন, তার মাত্র ৩ শতাংশ ভর্তুকি নেবেন না বলে স্বেচ্ছায় জানিয়েছেন।
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:৩৩701363
  • দিদিকে পালিটিকালি ইনসিগনিফিকেন্ট করে দিয়ে লোকের মন থেকে মুছে দিতে পারলে সবথেকে বেশি আনন্দ পাবো।

    দিদি তার ভাইদের সাথে একদম সেই পথেই হাঁটছেন। বিগত পাঁচ বছর যেটুকু কাজ করেছিলেন বিগত দুমাসে সব মুছে দিয়েছেন। এইরকম বেশিদিন চললে আজকের বেশিরভাগ তিনো সমর্থকরাও পাল্টি খাবেন বলে মনে হয়। ঐটুকু ভরসা আছে মানুষের উপরে।
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:৩৭701364
  • @de আপনি কি ভাবছেন "ফিরে যারা আসবে" তারা খুব আলাদা হবে। গুন্ডাদের জামার রঙ বদলাবে। পাছে হেরে এই ভয়ে তারাও এই একই কাজ পরের বার করবে।

    ফেসবুকে এই লেখাটা দেখলাম

    "(১)স্বামী ফেরার ছিল। তাই তার স্ত্রী মীরা চক্রবর্তী সহ ৮ মাসের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল সিদ্ধার্থশঙ্কর রায়ের পুলিশ।

    (২)সিঙ্গুর গণআন্দোলনের সময় ২ বছরের পায়েল বাগকে গ্রেফতার করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য্যের পুলিশ। কবীর সুমন গানও বেঁধেছিল একখান - "সাবাশ পুলিশ সাবাশ হাজারবার/দুই বছরের বাচ্চাও গ্রেফতার..."

    (৩)আর আজকে হালিশহরে সাড়ে তিন বছরের বাচ্চার গায়ে হাত তুলল তৃণমূলের কৃতী সন্তানরা।

    ওয়াহ! কেয়া বাত! সুতরাং, যারা বলে যে বাঙালি একটি আত্মবিস্মৃত জাতি তারা নিতান্তই ভুল বলে। বাঙালি ন্যাতারা ফ্যাসিজমের এই সুমহান ট্র্যাডিশান রক্ষায় স্থিরপ্রতিজ্ঞ!"

    আজ যদি কোনো মিরাকেলে বিজেপি পাওয়ারে আসত- পাঁচ বছর বাদে ওয়ি লিস্টে বিজেপির

    পলিটিশিয়ানরা সাধারণ মানুষের কোনো কাজে লাগে না। কারা এখন সক্রিয় রাজনীতি করে বলুন তো ?? যাদের সিন্ডিকেট, বোমা বানানো, দাদা ধরা, মেয়ে চালান, গুণ্ডামি - এসব ছাড়া কিছু করার নেই। আর নেতা হয় এদের চালাতে পারে এমন কিছু মানুষ। এই শ্রেণীর কমপ্লিট ইর‍্যাডিকেশান না হলে কোনো সুস্থ বুদ্ধির মানুষ রাজনীতি করতে সাহস পাবে না। আর সে জন্য অল্প কিছু ইনভেস্টমেন্ট করলে ক্ষতি কি। "পালের গোদা" একটা জেনেরিক টার্ম। আমায় অম্বিকেষ করা কঠিন হবে
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:৪১701365
  • এইগুলো তো আজকে বাচ্চাটির উপরে গুন্ডামোর অজুহাত। আগেও হয়েছে, তাই এখন। বাচ্চাকে মারার ক্ষেত্রেও ৩৪ বছরের ঢাল আনা হচ্ছে। অসাধারণ।
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:৪৬701366
  • কোনো অজুহাত না। এটা সিকোয়েন্স। চোখে কোনো রাজনৈতিক দলের রঙ্গিন চশমা ছাড়া দেখুন - সিকোয়েন্স পড়তে পারবেন।

    ক্রমশঃ খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছি আমরা। কোনো ঢাল - তরোয়াল - কিস্যু না। আজ যদি শাসক দল ক্ষোমতা দখল করে তারা শত্রু নির্মুলের জন্য আরো নৃশংস হবে আর বিরোধী জোট এলে গত পাঁচ বছরের বদলা নেবে। এর বাইরে কিছু হবে ভাবলে বাতুলতা। দু পক্ষই সমান সাংঘাতিক। তৃতীয় কেউ নেইও এলেও আলাদা কিছুই হবে না
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৫:৪৯701368
  • সারদা, নারদার সিকোয়েন্স গুলো দেবেন?
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:১২701369
  • ৭২-৭৭ এর সন্ত্রাসের সিকোয়েন্স কিন্তু ৭৭ এ পাল্টে গেছিলো। sch অপছন্দ হলেও সেটা ইতিহাস। ইতিহাস ভুলিয়ে দিয়ে লাভ আছে?

    Sch এর প্রিয় খুনোখুনির রাজনীতি নিপাত যাক
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:১৭701370
  • আর বাম আমলের শেষের দিকের কাজকম্মের জন্যই পরিবত্তন হয়েছিলো। আর আমি সিওর যে আজকে পরিবত্তন হলে আগামী পাঁচ বছর লোকে একটু হাফ ছেড়ে বাঁচবে, যদিও সেটা হওয়ার নয়।

    একটাই তুলনাঃ ২০০৬ এ শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে মাইক হাতে বাম সরকারে বিরোধিতা করতে পারতেন? আর এখন পারেন তিনোসরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে? রাস্তার দরকার নেই। ফেসবুকেই বলে দেখুন না।

    "রাজনৈতিক দলের রঙ্গিন চশমা"?
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:২৬701371
  • খুব ভালো কথা - ৭৭ এ পালটে গিয়েছিল। কিন্তু ৯০ -২০১১ অব্দি কি চলেছিল। বৈজ্ঞানিক রিগিং, বুথ জ্যামিং, বাড়ি বাড়ি ভয় দেখানো, দলে দলে লোককে গ্রামছাড়া করা এগুলো শুন্য থেকে এসেছিল। আর এতই ভালো সব কিছু হচ্ছিল যে লোকজন বলল নাহ - এত সুখে থেকে লাভ নেই - পরিবর্তন আসুক।

    মানুষ অসহ্য হয়ে মুক্তি চেয়েছিল - ফল আরো ভয়ানক হয়েছিল। এর পরের বার, সে যবেই হোক, যারা আসবে তারা আরো ভয়ানক হবে। কারণ গুন্ডাবাজী করে ক্ষমতা ধরে রাখার স্বাদ একবার পেলে ছাড়া সম্ভব না।

    আর নারদা-সারদা নিয়ে কথা বলে কি লাভ- ওই দুর্ণীতি আমার আপনার জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে না। কত % মানুষ ওই সবে প্রভাবিত হয়। নারদা সারদা - কয়লাগেট, বোফর্স -ওসব ড্রয়িংরুমে ছুটকি আলোচনার জন্যে ঠিক আছে

    আর খুনোখুনী বন্ধ করারই তো ডাক দিচ্ছি। আব্ররজনা পরিষ্কারের।
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৩০701372
  • চীটফান্ডে রাখা টাকা গেলেও নয়?

    এতক্ষনে রাজনৈতীক দলের রঙ্গীন চশমার মানে বুঝলাম।
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৩৫701373
  • তাহলে স্বীকার করলেন----- সন্ত্রাসের সিকোয়েন্স মেন্টেন হয় নি ৭৭ সালে--আপনার কথা অনুযায়ী অন্তত ১৪ বছরের জন্য ঃ)

    আপাততঃ ১৪ বছরের জন্য এই ভংকর সন্ত্রাস থেকে মুক্তি পেলেই আমরা খুশী ঃ)
  • de | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৪701374
  • পলিটিশিয়ানরা খারাপ আর পলিটিক্স নোংরা - এসব বলে তো লাভ নেই, দেশ চালানোর জন্য নির্বাচন এবং পলিটিক্যাল পার্টি ছাড়া আর তো কোন সুস্থ অপশন নেই। যে ফর্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই ফর্ম ছাড়া অন্য কিছু ভাবুন্না, একটু সময় পলিটিক্সেই দিননা, আপনাদের মতো ভদ্র, ভালোমানুষেরা। আপনাদের ছোঁয়ায় পলিটিক্সও সুস্থ হোক - অম্বেডকর, পটেল, জয়্প্রকাশ নারায়ণ ইঃ কতো নামকরা মানুষ তো ভারতীয় পলিটিক্সের সম্পদ হয়েছেন। ভাবুনতো, তাঁরা আপনার মতো সরে থাকলে আজ দেশটা কোথায় থাকতো?

    পলিটিক্সে যতো ভালো, শিক্ষিত মানুষ আসে ততো এ দেশেরই লাভ।

    আপনার কমেন্টটা রাগের মাথায় করা, কিন্তু ভাবুনতো দিদির ভাইদের সঙ্গে আপনার তফাত তাহলে কোথায়? অপছন্দের একমাত্র সলিউশন ওদের কাছেও তো এলিমিনেশন। তাইতো এতো গা -জোয়ারি।
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৫701375
  • কোনো অস্বীকারের তো প্রশ্ন নেই। আপনি কি বিনয় চৌধুরি আর লক্ষণ শেঠ দুজনকেই কমিউনিস্ট বলবেন? যেটা ২০১১ তে ছিল সেটাই তো ফিরে এলে পাবার সম্ভাবনা। ৭৭ এর গন্ধ শুঁকে কিছু লাভ আছে? সিন্ডিকেট কি ২০১১ সালেই গজিয়েছিল। ২০০৭-২০১১ চলেনি? ফিরহাদ হাকিম আর রবীন দেবের মধ্যে কোনো বেসিক তফাৎ খুজে পান?
  • Debabrata Chakrabarty | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৯701379
  • তবে পার্থ চ্যাটার্জি হারছে -অফিসের অ্যাকাউন্টেন্ট ( বেহালা নিবাসী ) জোর গলায় বলছে - সে অবশ্য গতবারেও বলেছিল।
  • PM | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৯701377
  • পাল্টানো হয়েছে তো? ২০১১ তে ? ২০১৬ তে পাল্টানোর সময় "সবই এক", "সন্ত্রাসের সিকোয়েন্স" এসব ধুয়ো তোলার কারন কি?

    ৭৭ এ যদি সিকোয়েন্স ভেঙ্গে থাকে তো ২০১৬ তেও ভাঙ্গতে অসুবিধা আছে বলে সন্দেহ কেনো?
  • করঞ্জাক্ষ | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৯701376
  • আমার sch এর কথা খুব ভাল লাগে। একদম রবিনহুডের মত। রেলওয়ে প্ল্যাটফর্মে এরকম বললে লোকে ভিড় করে শোনে। আপনারা কেবল মুখে মুখে তক্কো করেন।
  • S | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৫০701380
  • দের সাথে একমত। প্রফেসর বসু না থকলে আরেকটা গুন্ডা যেত পার্লামেন্টে।
  • cb | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৫১701381
  • এইটা দেবু বাবু বাজারে খুব চলছে, পাথথো বাবু সিলিপ খাবেন। রেসাল্ট বেরোলেই দেখা যাবে সিলিপ খেলেন নাকি ব্যালেন্স রাখতে পারলেন
  • j | ২৫ এপ্রিল ২০১৬ ১৬:৫৭701382
  • ৩০ তারিখের ভোটটা মুলোদের আসল টার্গেট

    ঐদিন নিলে গেম রাখতে পারলেই কেল্লা ফতে, লোকসভার পার্সেন্টেজে তো প্রায় নিলে।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:০১701384
  • সদ্য হোয়াটস্যাপের মাধ্যমে প্রাপ্তঃ

    "বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতায় কী কারণে হঠাৎ নবম শ্রেণীর দ্বৈপায়ন মঞ্চের সম্মুখে গিয়া প্রধান শিক্ষককে জলের জগ ছুঁড়িয়া মারিল। পরে জানা গেল সে 'গো অ্যাজ ইউ লাইক'-এ তৃণমূলী সাজিয়াছে।"
  • j | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:০১701383
  • তবে সো কলড গুন্ডা গেলেও মনে হয় দুটো বাক্যি বলবে, তার থেকেও খারাপ মনে হয় বুনিপহন্তারককে পাঠানো সাকুল্যে দুই না তিন পার্সেন্ট অ্যাটেনডেন্স আর শুণ্য প্রশ্ন সো ফার
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:১৩701385
  • @de - এখনো আপনি বিশ্বাস করেন ভালো সৎ মানুষেরা পলিটিক্সে গেলেই দলগুলো তাদেরকে ওই "আইয়ে আপকা ইন্তেজার থা" গাইতে গাইতে ফুল ছড়িয়ে তাকে দলে ডেকে নেবেন? সুগত বসু নিজেও জানেন দলে তার থেকে সিন্ডিকেট দত্ত বা জল শোভনেরও গুরুত্ব বেশী। নারদা নিয়ে বেশী ল্যাজ নাড়লে কাল ওনাকে সরে যেতে হবে। ওই সব ইউটোপিয়ায় বাস করে কোনো লাভ নেই - ভালো, শিক্ষিত লোক......এগুলো বাংলা সিনেমার ডায়ালগের মতো।

    জায়গা কেউ দেয় না করে নিতে হয় - অসৎ লোকগুলোকে সরিয়ে দিতে পারলে ভ্যাকুয়াম হবে, হয়তো কিছু হাফ সৎ লোক জায়গা নিতে পারবে।

    আর করঞ্জাক্ষ, আমি মোমবাতি মিছিলেও হাঁটি না, ভাট গরমও করি না- রেল স্টেশান তো অনেক দূর। গুরুর পাতাতেই একসময় বাংলার ভবিষ্যৎ রচনার চেষ্টা হয়েছিল - তাই লোকজনকে একটু ভাবাণোর চেষ্টা করলাম। ইচ্ছে না হলে ভাববেন না
  • না | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:১৮701386
  • অ্যানিহিলেশনের তত্ত্বের সমর্থক নই। বরং সম্ভব হলে রাজনীতিতে নামতে রাজি আছি।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:২৮701387
  • গুন্ডামির কোয়ালিটি আর বিলিং রেট্ বাড়ান। নইলে এসব বন্ধ হবেনা। যা গোপেন লি চলে তাকে ওপেন লি করতে হবা। ফ্রিল্যান্স একটিভিস্ট রা টাকা নিয়ে আন্দোলন করবে। গুন্ডা রা টাকা নিয়ে গুন্ডামি করবে। এগুলো এখনো তো হয়। জাস্ট উইদৌত পেপার হয় বলে এত কালোবাজার এবং নো কন্ট্রোল। মেকানাইস করলেই কন্ট্রোল আসবে। ঠিক যে যে জিনিসের জন্যে দুনিয়া অসৎ হয়ে গ্যালো বলে মাথা চাপ্রানি সেগুলোই ইকনমিক ইনস্ট্রুমেন্ট এর পার্ট হয়ে গেলে একটা কন্ট্রোল চলে আসবে।
  • sch | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৩৬701388
  • ভালো লোকের কথা বলছিলেন না ? সুগত বসু ছাড়ান দেন - প্রফেসার মানুষ। মহুয়া মৈত্র। এডুকেশান, কোয়ালিফিকেশান, সব টো ওই ভালো লোকের মতো। কোনো বদল আনতে পেরেছেন দলে? কি মনে হয় এই নারদা কাণ্ডে উনি বলতে পারবেন এই সব ক'টা শুয়োরকে ঘাড় ধরে বের করে দিন? দল জানে ওই নারদীয়রা ফলকে ইলেকশান জেতার পয়সা আর গুন্ডা জোগাবে। তাই দলে ওদেরই কদর হবে
  • j | ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৪৫701390
  • আরাবুল নামিয়ে শুধু ভাঙর থেকে ৬৫ হাজার লিড, এখন সংসদে বড় বড় জ্ঞানগর্ভ ইতিহাস ভুগোল ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন