এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৫৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৬580093
  • :D
    ত্তা ঠিক।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৯580094
  • হ্যাঁ এবার ওমনাথদা সলিউশন না দিলে আর কোনো উত্তর দেওয়াই উচিৎ না ঃ-)

    এরপরে বিভিন্ন লোকের অবস্থান বা দ্বিচারিতা, প্রোটোটাইপ, গোরু খাওয়া, হেট স্পিচ, বোরখা, ফ্রি চয়েস, ভাষার সঙ্গে চয়েসের সম্পর্ক - এর গোলচক্কর থেকে কেউ বুঝবেনা টই এর নামে ধর্ষণ কেন ও কিভাবে ঃ-)
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৫580095
  • অনেকটাই হল। এবার প্রস্টিটিউশনের সোসাল ইমপ্যাক্টটাও হয়ে যাক। সোসেনই মনে হয় সর্বজনগ্রাহ্য করে বলতে পারবেন। প্রস্টিটিউশন (দুই লেভেলেই, ২০০ টাকায় হাড়কাটা / সোনাগাছি / গড়িয়ার গলিতে বা ২০০০০/২০০০০০ টাকায় কর্পো বা দুবাই শেখ লেভেলে) সোস্যালি ফিমেল ইমেজ ডিভ্যালুয়েশনে কোনো প্রভাব/স্টেটমেন্ট রাখে কিনা, কোনো ভ্যালুসিস্টেমের কাছে।
  • cm | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৭580096
  • অনেক হয়েছে আপনারা এবার ছুটি ন্যান।
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪১580097
  • না না, ওমনাথ যেন ঈশান না আসা অব্দি একদিক ধরে রাখে। :-)
  • PM | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৫580099
  • হিজাব নিয়ে একটা বিতর্ক চলছে পাকিস্থানে। ইউরোপের নানা দেশে ( যেমন ফ্রান্স) হিজাব নিশিদ্ধ হয়েছে। পাকিস্থানী টেলিভিসনে বিতর্কে অনেক বুদ্ধিজীবী বলেছেন ঠিক করেছে। ওদের বক্তব্য "আমরা যাচ্ছি ওদের দেশে রুজি রোজগারের জন্য। ওদের কাল্চার অ্যাডপ্ট করবো বলে প্রতিশ্রুতি দিয়ে নাগরিকত্ব নিচ্ছি, তারপর দিব্বি ওদেশের সংস্ক্রিতিকে অগ্রহ্য করে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি আঁকরে ধরে থাকছি, এতা দ্বিচারিতা। অথচ যে মধ্য়্প্রচ্যের সংস্কৃতি নিয়ে আমাদের (পাকিস্থানীদের)এতো গর্ব, তারা ওদের দেশে ৫০ বছর থাকলেও নাগরিকত্ব দেয় না।"

    এটা এই টই এর বিষয় নয়। তবু পকিস্থানে চলা এক্টা চালু বিতর্কের রেফরেন্স কোথয় দেবো খুঁজে না পেয়ে এখানেই দিলাম
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৫580098
  • ঈশানকেও Date:20 Sep 2013 -- 03:46 PM দেওয়ার ছিল।
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১১580100
  • ফ্রান্সে হিজাব নিষিদ্ধ আর সৌদি আরবে যে কোনো দেশের মহিলাকেই রাস্তায় বেরোতে হলে বোরখা পরতেই হবে। বাধ্যতামূলক। এই ক্ল্যাশটা শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেই প্রকট। আপনি যদি মনে করেন আফগানিস্তানে বে ওয়াচ চালু করাটাই প্রগতির চরম নিদর্শন, তবে আপনাকে একচোখো বলতে আমি বাধ্য। তলিবানরাও নিশ্চয়ই মনে করে ভেগাসের মহিলাদেরও বোরখা হিজাব পরাই উচিত। যাক, এদিকটা মনে হয় শেষ করা গেছে। এখন প্রস্টিটিউশন।
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২১580101
  • একটু বিশ্রাম করে নাও :-)
  • sch | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৫580103
  • "A 22-year-old girl, employed in a private firm, was allegedly raped by one of her colleagues after an office party at a hotel in Panchgaon area of Gurgaon.

    According to Deputy Commissioner of Police (South), Rahul Sharma, the girl approached the police this morning to register the case.

    There was a party of around 60 employees of a private firm at the resort on Saturday night, and after the party as the girl entered her hotel room, one of her colleagues barged into the room and allegedly raped her, the DCP said.

    Medical examination of the girl has confirmed rape, he said.

    The 28-year-old accused has been arrested. He is a native of Bhiwani in Haryana and was living in Gurgaon, police said."

    http://www.ndtv.com/article/cities/22-year-old-allegedly-raped-by-colleague-after-office-party-in-gurgaon-422220?pfrom=home-topstories

    ন্যান এটাকে কোন ক্যাটিগরিতে ফেলবেন ফেলুন। বলবেন মেয়েটা কেন পার্টিতে গেছিল ? তাই তো ? নাক এমন পোষাক পড়েছিল যে ছেলেটা সামলাতে পারে নি
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৫580104
  • না, ছেলেটি মিসোজিনিস্ট ছিল।মেয়েদের অ্যাভেইলেবেল ভাবতো। ভ্যালু দিত না। নিজেকে স্টাড/হিরো/রমনীমোহন ভাবতো। দেশের আইন কানুন কে ভয় খেতো না। কোনোকালে কোনো মেয়ের থেকে রিফিউজাল বা ইম্মরাল অ্যাকসেপ্ট্যান্স পেয়েছিল। পার্টিতে কিছু ট্রিগার হয়েছিল - মদ, নাচ, বন্ধুদের উস্কানি চাউনি কোনোভাবে প্রত্যাখ্যান, ইগো হার্ট যেকোনো কিছু। ইত্যাদি, মানে এখানেই সম্ভাবনার শেষ নয়। এই পার্টিকুলার কেস সম্পর্কে কিচ্ছু না জেনে পুরো থিয়োরির জায়গা থেকে বললাম। এবং sch এই ভাবে পার্টিকুলার কেস গুলো না তুললেও পারেন। খুব ইনসেনসিটিভ হয়ে তক্কানো মুশকিল হয়ে যাবে।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৬580105
  • আহা ছেলে পিলে রা কী সুন্দর রেগে( বা না রেগে) গুছিয়ে ঝগড়া করে যাচ্ছে।

    দেখেও ভালো লাগে ঃ))
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৯580106
  • যৌনকর্মীরা বা অন্য ইন্ডিভিজ্যুয়ালরা কোনো প্রোটোটাইপ নাকি তৈরি করেন না ... এরপর আর কীই বা বলার থাকতে পারে ঃ)
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৪580107
  • ওরে বাবা। একদিনে ওমনাথ, অন্যদিকে স্যান, এই বাজারে দুটো ফ্রন্ট একসঙ্গে সামলাতে হবে?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৬580108
  • ওরে বাবাই বটে, আমি আগামী অন্তত এক বছর আর পণ্যায়ন শব্দটাই শুনতে চাই না :-)
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৩580109
  • স্যানের পোস্ট দুটি পেস্ট করি।

    "এর পর একই লুপে ঈশানের প্রশ্ন আসবে, তাহলে সেই স্বাধীনতাকে তুমি সমর্থন করবেনা কেন ? করবনা কারণ, অ্যাড কখনো যে মডেলকে দেখাচ্ছে 'শুধু' তাকে দেখায় না। অ্যাড প্রোটোটাইপ সৃষ্টি করে। সারপ্লাস মিনিং এর সৃষ্টি করে। যৌনকর্মীরা সেটা করেন না, অন্য ইন্ডিভিজিউআলেরাও করেনা। বাকিদের আমাকে দেখানো মানে আমাকে দেখানই। তাদের সমর্থন মানেই প্রোটোটাইপকে সমর্থন করতে হবে এমন কোনো অবস্থান আমার নেই।
    -------------
    ওফ এক ঘন্টা পর পর এক লাইন করে লিখতে হচ্ছে।
    সমর্থন করি না বলতে কোনো আপত্তিকর অ্যাডের অভিনেত্রীকে সমর্থন করিনা ভাববেন না। অ্যাড বানানোর চিন্তাটা যার, তাকে করিনা।"

    প্রশ্ন এক। "অ্যাড প্রোটোটাইপ সৃষ্টি করে। সারপ্লাস মিনিং এর সৃষ্টি করে। যৌনকর্মীরা সেটা করেন না, অন্য ইন্ডিভিজিউআলেরাও করেনা।" -- এর মানে কী? অ্যাড মাত্রেই এইসব করে? নাকি কোনো কোনো অ্যাড করে, সবাই না? সেক্ষেত্রে কারা করে, আর কারা করেনা? এসবের প্রমাণ কি? এটাও কি পারসেপশন? সেক্ষেত্রে একটাই কথা বলার, যে, যে যা খুশি পরসিভ করতে পারেন, কিন্তু এরকম ইউনিভার্সাল স্টেটমেন্ট হিসেবে সেটা দিলে পিছনের প্রমাণ বা যুক্তিপরম্পরাটা ব্যাখ্যার দাবী রাখে। নইলে যে কেউ যেকোনোদিন এসে বলতে পারেন, "মেয়েরা শরীর দেখায় তাই ধর্ষিত হয়"। যুক্তি কি? না, যুক্তি তো নেই, ওটা আমার পারসেপশন। অতঃপর সাতখুন মাপ।

    বাকি আরো কথা আছে। পরে লিখছি।
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৫580110
  • আমি শুনতে ও জানতে চাই - কনসার্ভেটিভ ভারত কিছু মেয়েকে নষ্ট ও চরিত্রহীন বলে মনে করে (ছেলেদের সম্বন্ধে তেমন কিছু ভাবে না, সেটা আলাদা প্রসঙ্গ), তো এই বিশেষণগুলো কি কোন ভাবে প্রুভ করা যাবে নাকি শুধুই পারসেপশন?
    'কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই' - জয় গোঁসাই লিখেছিলেন বটে। পারসেপশন-টা আছে, এ নিয়ে কোন তক্কো নেই।
  • riddhi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৫580111
  • স্যানকে করা ঈশানের প্রশ্নগুলোর উত্তর জানতে আমিও চাই। স্যান যে লাইনে খেলেছেন, প্রোটোটাইপ তৈরী, ইঃ, এগুলোর মেকানিসম কি? কিভাবে হয়? আদৌ হয় কি হয় না, তার প্রমাণ কি?
  • দেব | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৩580112
  • মেয়েদের বিউটি কনটেস্ট জিনিসটা ঠিক কোন ক্যাটেগরীতে পড়বে?

    সেক্সুয়াল অবজেক্টিফিকেশন? ফ্রি চয়েস? পুরোটাই বাজারের খেলা না সমাজে প্রচলিত সৌন্দর্যের 'সাধারণ' ধারণাটারই প্রতিফলন? ভাল না খারাপ না নিউট্রাল? মেয়েরা কিছু এমপাওয়ার হয় এতে? মেয়েরা নিজেদের ইচ্ছায় অংশ নেয় নাকি পুরোটাই ছেলেদের 'ইচ্ছায়/প্রভাবে' (ডিরেক্টলি বা ইনডিরেক্টলি) হয়?
  • Ishan | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৯580114
  • অনেক দেরি হল, কিন্তু এই হল দ্বিতীয় প্রশ্ন। যদি ধরেও নিই, যে, অ্যাডে প্রোটোটাইপ ইত্যাদি কাজ করে, মেয়েদের অবজেক্টিফাই করা হয়, তাহলেও স্যানের যুক্তিপরম্পরা অনুযায়ী আমরা আরেকটা বিচিত্র সিচুয়েশনে পড়ি। ধরা যাক ফেয়ারনেস ক্রিমের অ্যাড। এবং ধরা যাক, এই ধরণের অ্যাডগুলির প্রায় প্রতিটিতেই মেয়েদের অবজেক্টিফাই করা হয়, ইত্যাদি। এবার একজন ব্যক্তিনির্মাতা একটি অ্যাড বানালেন। তিনিও ফেয়ারনেস ক্রিমের অ্যাডে ফরসা হবার গৌরবগাথা প্রকাশ করলেন। ফরসা হলে চামড়া গ্লো করবে, মেয়েটি শরীর খুলে দাঁড়িয়ে রোদের আলোয় চকচক করছে ইত্যাদি।

    এবার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। স্যান ফর্সা মেয়েকে বিয়ে করতে চায়, এমন একটি ছেলে প্রসঙ্গে প্রশ্ন করেছিল, প্যারাফ্রেজ করে লিখলে সেটা এরকম, যে, একথা ঠিক যে পণ্যায়িত সমাজে মার্কেটিং ইত্যাদি প্রচার করে চলে যে, মেয়েদের ফর্সা হলে গৌরব বাড়ে বলে দেখানো হয়, একথাও ঠিক, যে, ছেলেটি ফর্সা মেয়ে পছন্দ করে, কিন্তু প্রমাণ কি যে ছেলেটি মার্কেটিংএর শিকার? প্রমাণ কি যে ফরসা মেয়ে পছন্দ তার মার্কেট ইন্ডিপেন্ডেন্ট চয়েস না?

    তা, ওই একই প্রশ্ন আমি এখানে করব। একথা ঠিক (ধরে নিয়েছি), যে ফেয়ারনেস ক্রিমের অ্যাড অবজেক্টিফিকেশন ঘটাচ্ছে। একথাও ঠিক, যে, অ্যাডের আইডিয়া যিনি দিচ্ছেন, তিনিও সেই একই কথা বলছেন। কিন্তু প্রমাণ কি, যে, তিনি অবজেক্টিফিকেশন ঘটানোর জন্যই এটা করছেন? হতে পারে, ফরসা হলে দেখতে ভালো লাগবে, এটাও তিনি যেরকম নিরাসক্ততার সঙ্গে দেখাতেন, কালো হবার ক্রিম বেরোলে সেটাও একইরকমভাবে। একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে এটা তাঁর শুধুই প্রফেশনাল ডিউটি। তাঁকে দোষ দেবার মানে কি?

    প্রফেশনাল ডিউটি করার জন্য দোষ দিলে, যে লাইটম্যান সেও দোষী, যে ক্যামেরাম্যান সেও দোষী, যে মডেল সেও দোষী। খামোখা একজন নিষ্পাপ প কর্মনিষ্ঠ মানুষকে দোষ দেবার মানে কি? প্রফেশনাল ডিউটি নিষ্কাম চিত্তে করাটা যদি পণ্যায়ন ঘটানোর দোষে দুষ্ট হয়, তবে যে মডেল প্রফেশনাল ডিউটি পালন করছে, সে কেন নয়। যে লাইটম্যান লাইট বইছে সে কেন নয়? তফাতটা কি?

    মনে রাখতে হবে এখানে সবাই ক্রিয়েটিভ। মডেল অবজেক্টিফাই করার জন্য নিজের পোজ তৈরি করে, ক্যামেরাম্যান অ্যাঙ্গল দেখেন, ইত্যাদি। সবাই অবজেক্টিফিকেশনের প্রজেক্টে কোনো না কোনোভাবে "ক্রিয়েটিভলি" অংশগ্রহণ করছে। আবার প্রত্যেকেই হুকুমের দাস। তাহলে তফাত কি?

    অর্থাৎ প্রশ্ন দুটি।
    ১। অ্যাডনির্মাতা অবজেক্টিফিকেশন ঘটানোর জন্য কিছু করছেন, এর প্রমাণ কি?
    ২। বাকিরাও তাঁর সঙ্গে একই দোষে দুষ্ট নয় কেন?
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৬580115
  • ১। আপনারা যখন ওয়ালমার্টের বা অন্য কোনো বিগ রিটেলের পলিসিতে আপত্তিকর কিছু দেখেন, তখন কি মনে করেন ওদের সব স্তরের কর্মচারীদেরও ব্যক্তিগতভাবে সেই আপত্তি বা নিন্দার অংশ প্রাপ্য ? সব স্তর বলতে কিন্তু একেবারে সব স্তরই ভাবতে হবে।
    বা আমি যদি মাইক্রোসফট এর মনোপলি নিয়ে প্রশ্ন তুলি তাহলে মাইক্রোসফট এর যেখানে যত কর্মচারী সকলেই মনোপলির দোষে দুষ্ট তো ?

    ২। আমরা কিছু ফেনোমেনাকে যে যার মত করে বিশ্লেষণ করবার চেষ্টা করি। এখানে অনেক আর্গুমেন্টই কি 'হয়ে থাকতে পারে' সেটা বোঝার চেষ্টা।
    মনে রাখা যেতে পারে এই পণ্যায়ন ইত্যাদি এসেছে আমার 'অবস্থান ' ব্যাখ্যা করতে গিয়ে। অবস্থান জিনিসটা প্রমাণ ছাড়াও অবশ্যই পারসেপশনের উপর তৈরি হয়। এই যারা লেখেন দিল্লি বা অন্য কোনো ধর্ষণ কান্ডের পিছনে শাইনিং ইন্ডিয়ার বর্ধিত অসাম্যের কোনো ভূমিকা আছে, তখন এটা বোঝাই যায় এটা কোনো প্রমাণ না ( আজ অব্দি কোনো অপরাধী কনফেস করেছে বলে জানিনা যে অসাম্য তার রেপ করার কারণ ), এটা ব্যাখ্যাকারীর 'অবস্থান', যা পারসেপশনের উপরে পুরোটাই দাঁড়িয়ে। এখানেও 'যুক্তি' বলতে যা 'হয়ে থাকতে পারে' তার যুক্তি, যা হয়েছে তার ডিটার্মিনিস্টিক ব্যাখ্যা না। তাহলে সেই অবস্থানও পাবলিক ফোরামে লেখা বন্ধ করতে হয় 'প্রমাণ' পাবার আগে।

    শাইনিং ইন্ডিয়া জাস্ট একটা উদাহরণ, এরপর কারো রাজনৈতিক অবস্থান দেখলেই যদি প্রশ্ন করি, এই মতবাদে সাবস্ক্রাইব করার পিছনে কংক্রিট প্রমাণ আছে তো ? উত্তর কী পাওয়া যাবে ?

    ৩। ঋদ্ধি আমার যা পারসেপশন বলে দিয়েছি। ওর বেশি অ্যানালিসিস আমার বিদ্যেয় এক্ষুনি কুলোবেনা :-)
  • কল্লোল | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৬580116
  • এবার কাকে মৃত্যুদন্ড দেওয়া যায় ভাবতে হবে। ওফ, মাথা ঝনরঝনর কত্তেচে।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৮580117
  • একেকখানা পোস্ট যেন ঢাকার লাচ্ছা পরোটা।
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:০২580120
  • হ্যাঁ, লিখে ফেলা যাক এবার।

    "১। আপনারা যখন ওয়ালমার্টের বা অন্য কোনো বিগ রিটেলের পলিসিতে আপত্তিকর কিছু দেখেন, তখন কি মনে করেন ওদের সব স্তরের কর্মচারীদেরও ব্যক্তিগতভাবে সেই আপত্তি বা নিন্দার অংশ প্রাপ্য ? সব স্তর বলতে কিন্তু একেবারে সব স্তরই ভাবতে হবে।
    বা আমি যদি মাইক্রোসফট এর মনোপলি নিয়ে প্রশ্ন তুলি তাহলে মাইক্রোসফট এর যেখানে যত কর্মচারী সকলেই মনোপলির দোষে দুষ্ট তো ?"

    ঠিক এই প্রশ্নটাই আমার। যেটা এড়িয়ে গেলে হবেনা। স্পেসিফিকালি প্রশ্ন দুখানা ছিল।
    ক। একটি অ্যাড বানানোর জন্য স্ক্রিপ্টরাইটার স্ক্রিপ্ট লেখেন, ক্যামেরাম্যান ছবি তোলেন, মডেল পোজ দেন। এক্ষেত্রে সবাই সৎ ভাবে শ্রমশক্তি বেচে চাকরি করেন। বিনিময়ে পয়সা পান। তাহলে স্ক্রিপ্টরাইটার দুষ্ট এবং বাকিরা নয়, কেন? উত্তর পাইনি।
    খ। স্ক্রিপ্টরাইটার যে "পণ্যায়ন" ঘটাচ্ছেন তার প্রমাণ বা যুক্তি কি? ও তো তিনি এমনি এমনিও করতে পারেন, যেমন (স্যানের যুক্তি অনুসারে)ফর্সা-মেয়ে পছন্দ হওয়া ছেলেটি পণ্যায়নের প্রভাবহীন হয়ে এমনি এমনিই ফরসা মেয়ে পছদ করতে পারে। এরও উত্তর পাইনি।

    এই দুটো প্রশ্নের উত্তর স্যানের "অবস্থান" অনুযায়ী কি জানতে চাইলাম। এর থেকে বাকি প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। মানে মাপকাঠিটা জানা যাবে, যে, ঠিক কোন স্তর থেকে লোকে দায়ী হয়, অ্যাড এজেন্সিই হোক বা ওয়ালমার্ট।

    এই প্রশ্নদুটো উত্তর খুবই জরুরি। কিন্তু যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে, তাই আমার "অবস্থান" টাও জানাই।

    প্রথমে গোদা করে। একটি সংগঠনে কার কি ভূমুকা, সেটা সংগঠনের কারো বা সংগগঠনের কোনো একটি স্তরের প্রতি সহানুভূতিশীল একটি অবস্থান থেকে দেখলে সব সময়েই মনে হয়, যে, সেই লোকটি বা সেই স্তরটি "বেচারা"। যেমন স্বাস্থ্যব্যবস্থার বেহাল হাল নিয়ে যদি ডাক্তারদের দৃষ্টিভঙ্গী থেকে দেখেন, তাঁরা বলবেন, আমরা কী করব, সবই উপর তলার নীতি। শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষকদের বললে বলবেন, আমার কী দোষ, সবই সিস্টেম। উপরতলার আধিকারিককে প্রশ্ন করলে তিনি বলবেন, সবই মন্ত্রী। মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলবেন, আমরা তো প্রচুর অনুদান দিই, নিচের তলায় কোনো কিছুই ঠিকঠাক কাজ করেনা, আধিকারিকরা ফাঁকি মারে, ডাক্তাররা রোগী দেখেনা, মাস্টারসা পড়ায়না, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঘুষ খায়, ইত্যাদি। এর মধ্যে কোনো অবস্থানটিই কি একেবারে ফেলে দেবার মতো? না। কিন্তু তার মানে কি কারোরই দায় নেই? তাও না। মাইক্রোসফটের কোডার হোন বা হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মী, সিস্টেমের দায় কিছু না কিছু আপনার আছেই।

    তা, এই হল গোদা কথা। এবার "যুক্তি" বা "প্রমাণ"।
    কাল্পনিক সিনারিও এক। একটি সংগঠনের যেকোনো স্তর থেকে আপনি যেকোনো একজন লোককে সরিয়ে নিন। উপর তলার ম্যানেজার বা ঝাড়ুদার। সংগঠন কী ভেঙে পড়বে? আইডিয়ালি পড়বে না। যদি ভেঙে পড়ে, তাহলে অর্থনীতির নিয়মে দীর্ঘমেয়াদে হয় তাকে ব্যক্তিনির্ভরতা শুধরে নিতে হবে, নইলে সে উঠে যাবে। অতএব, দীর্ঘমেয়াদে কোনো সংগঠনেই কোনো ব্যক্তি অপরিহার্য নয়। পলিসি থেকে এক্সিকিউশন পর্যন্ত।

    কাল্পনিক সিনারুও দুই। একটি সংগঠন থেকে যেকোনো একটি "স্তর" কে সরিয়ে নিন। কেরানি বা কোডার বা সিনিয়ার ম্যানেজমেন্ট যা খুশি। সংগঠন কি চলবে? চলবেনা। যদি একটি আস্ত স্তরকে বাদ দিয়েও সংগঠন চলে, তাহলে অর্থনীতির নিয়মে দীর্ঘমেয়াদে সেই স্তরটি এমনিই উঠে যাবে। অতএব, দীর্ঘমেয়াদে সংগঠনের প্রতিটি স্তরই অপরিহার্য।

    এই এক ও দুই হইতে আমরা পাই, যে, সংগঠনে ব্যক্তি অপরিহার্য নয়, কিন্তু স্তর অপরিহার্য। ব্যক্তিকে ব্যক্তি হিসেবে দেখলে সবাই হাত ধুয়ে ফেলতে পারে, যে, "আমি তো চাকরি করি মাইনে পাই, সবই কর্মের অংশ কোনো দুষ্ট কাজে আমার কী করণীয়"। কিন্তু ব্যক্তিকে একটি স্তরের অংশ হিসেবে দেখলে গোটা সিস্টেমের দায় অবশ্যই তার আছে। এবং এই অবস্থানটিই আমি প্রথম থেকে বলে আসছি। ব্যক্তির ইন্ডিভিজুয়ালিটি আমি স্বীকার করি। রাইট আমি স্বীকার করি। কিন্তু সিস্টেম, সেটা পণ্যায়ন হোক বা অন্যকিছু, তার কিছু দায় তার উপরেই বর্তায়, সিস্টেমের অংশ হিসেবেই বর্তায়।

    এবারে নিশ্চয়ই বোঝা গেল।
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:১২580121
  • "২। আমরা কিছু ফেনোমেনাকে যে যার মত করে বিশ্লেষণ করবার চেষ্টা করি। এখানে অনেক আর্গুমেন্টই কি 'হয়ে থাকতে পারে' সেটা বোঝার চেষ্টা।
    মনে রাখা যেতে পারে এই পণ্যায়ন ইত্যাদি এসেছে আমার 'অবস্থান ' ব্যাখ্যা করতে গিয়ে। অবস্থান জিনিসটা প্রমাণ ছাড়াও অবশ্যই পারসেপশনের উপর তৈরি হয়। এই যারা লেখেন দিল্লি বা অন্য কোনো ধর্ষণ কান্ডের পিছনে শাইনিং ইন্ডিয়ার বর্ধিত অসাম্যের কোনো ভূমিকা আছে, তখন এটা বোঝাই যায় এটা কোনো প্রমাণ না ( আজ অব্দি কোনো অপরাধী কনফেস করেছে বলে জানিনা যে অসাম্য তার রেপ করার কারণ ), এটা ব্যাখ্যাকারীর 'অবস্থান', যা পারসেপশনের উপরে পুরোটাই দাঁড়িয়ে। এখানেও 'যুক্তি' বলতে যা 'হয়ে থাকতে পারে' তার যুক্তি, যা হয়েছে তার ডিটার্মিনিস্টিক ব্যাখ্যা না। তাহলে সেই অবস্থানও পাবলিক ফোরামে লেখা বন্ধ করতে হয় 'প্রমাণ' পাবার আগে।

    শাইনিং ইন্ডিয়া জাস্ট একটা উদাহরণ, এরপর কারো রাজনৈতিক অবস্থান দেখলেই যদি প্রশ্ন করি, এই মতবাদে সাবস্ক্রাইব করার পিছনে কংক্রিট প্রমাণ আছে তো ? উত্তর কী পাওয়া যাবে ?"
    ----------
    এই বিষয়ে একটি প্রশ্ন এবং একটি মন্তব্য। মন্তব্যটি এই, যে, স্যানের অবস্থান যদি এই হয়, যে, একটা "অবস্থান" যদি প্রমাণ নিরপেক্ষ হয়, তাহলে তার সমালোচনাও আরেকটি "অবস্থান", এবং সেটিও প্রমাণ নিরপেক্ষ। এই প্রমাণ নিরপেক্ষতায় বিশ্বাস করে অন্যের কাছে কিকরে "প্রমাণ" চাওয়া যায়? নিজের অবস্থানের পক্ষে "এর কোনো প্রমাণ হয়না", এবং অন্যের অবস্থানের পক্ষে "প্রমাণ চাই" -- এই দুটি অবস্থান পরস্পরবিরোধী।

    এই হল মন্তব্য। আর প্রশ্নটি এই, যে, ধরা যাক, মেনে নিলাম কোনো অবস্থানের পক্ষে "প্রমাণ" বলে কিছু হয়না। সবই "পারসেপ্শন"এর উপরে দাঁড়িয়ে। এবার, ধরুন, আমি আমার পারসেপশনের উপর দাঁড়িয়ে বললাম, "মেয়েরা শরীর দেখায় তাই ধর্ষিতা হয়", সেটার কাউন্টার কি করা যাবে আদৌ? এই প্রশ্নটাকে সাধারণীকরণ করলে এরকম দাঁড়ায়, যে, সবই পারসেপশন, কিছুরই কোনো প্রমাণ নেই, তাহলে কোনো অবস্থানের সমালোচনা বা নিন্দা কীভাবে করা যায়, পদ্ধতিগতভাবে?

    তাহলে সব মিলিয়ে তিনটে প্রশ্ন রইল। আর একটা মন্তব্য ফাউ। :)
  • cm | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৫580122
  • আমার ধারণা সমস্যা প্রমাণে নয় সমস্যা হল প্রমাণ বলতে আমরা কে কি বুঝি। অবশ্য সে এক জটিল সমস্যা এমনিতেই। আমাদের আগে এইটা সেটল করা উচিত।
  • s | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৫580123
  • এর মধ্যে মুখবইতে এটা পেলাম।
    http://www.newslaundry.com/2013/09/being-juvenile/
    একটু তুলে দি।
    Newslaundry, most impressed by this great social reform story, decided to visit Majnu Ka Tilla observation home where he has been lodged, to document how he is being reformed.

    This is what we found.

    To begin with, the juvenile has been lodged inside a room in the “place of safety” section of the observation home. He is not allowed to interact with any of the other inmates in the home and is always accompanied by guards when out of his room. Two guards accompany him whenever he leaves his room or takes toilet breaks. He eats alone and in his free time watches television. His room has an air-cooler, bed and television set with a Tata Sky connection. His day is spent watching TV and relaxing in his room. There is some monitoring, though. One of the officers who looks after the 14-odd children in the home told me that the “juvenile” is allowed to “watch only Hindi cinema not Hollywood films”. The films that were last playing on the popular Hindi movie channels on Tata Sky were – Ghanchakkar (about a group of robbers led by the hero of the film, who forgets where he’s hidden the money they’ve stolen), Mujhse Shaadi Karogi and Return of Ghajini to name a few.
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫০580126
  • *সাবজেক্টিভলি পোজিশনড
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন