এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৩ মে ২০১২ ২০:৪৪1441
  • ওমা, চকোলেট আর লঙ্কা তো খুব স্বীকৃত ভালো কম্বিনেশন। চকোলেট আর সী সল্টও খুব ভালো। আমার বাবা একবার শুনে বলেছিলো 'নুন লঙ্কা দিয়ে যে চকোলেট খেতে হয় তা তো আগে কোনদিন শুনিনি!'। ঐ সিনেমাটার নাম 'শোকোলাদ' নয়?
  • Sibu | ০৩ মে ২০১২ ২০:৪৩1438
  • পিপির লংকা দিয়ে হট চকোলেটের রেসিপি অলটন ব্রাউন আগেই আবিষ্কার করে ফেলেছে। নইলে ওটা দিয়ে একটা কপিরাইট নেওয়া যেত।

    http://www.foodnetwork.com/recipes/alton-brown/hot-cocoa-recipe/index.html
  • pipi | ০৩ মে ২০১২ ২০:৪৩1439
  • ইইকককক!! হুচে! দেখে ফেল! দেখে ফেল! আব্‌ভি দেখো!
  • hu | ০৩ মে ২০১২ ২০:৪১1437
  • তাই নাকি! এই সিনেমাটা অনেকদিন ধরে নেটফ্লিক্সের কার্টে পড়ে আছে। কিন্তু ইদানিং সিনেমা দেখার মন করছে না।
  • সায়ন | ০৩ মে ২০১২ ২০:৩৯1435
  • বিলো দ্য বেল্ট ঝাড়লে কি আর আজ এই দিন আসতো!

    ফ্র্যাঙ্কলিন গেলো।
  • প্পন | ০৩ মে ২০১২ ২০:৩৯1436
  • পিপি, ও কিছু না। ঘুরে ঘুরে আসে একেকদিন একেকজনের ওপর।

    তোমারো দিন আসবে। ঃ)
  • pipi | ০৩ মে ২০১২ ২০:৩৭1432
  • সবাই প্পনকে কনগ্র্যা দিচ্ছে কেন? অতএব আমিও দিয়ে রাখলাম কিছু না জেনেই। কিন্তুক, কেউ জানিয়ে দিলে ভাল হয়।
  • প্পন | ০৩ মে ২০১২ ২০:৩৭1433
  • যাঃ শালা! যে পারছে এসে চাট্টি ফ্রিতে বিলো দ্য বেল্ট ঝেড়ে যাচ্ছে।
  • T | ০৩ মে ২০১২ ২০:৩৭1434
  • আশিস নেহরার প্রিয় খাবার হল ঢ্যাঁড়শ। ভাল আর আশা করে কি হবে?
  • pipi | ০৩ মে ২০১২ ২০:৩৬1430
  • হুচে, না না এটা স্বপ্নাদ্য নয়। ইন্পিরেশন হল জনি ডেপ- মাদাম বিনোচে অভিনীত "চকোলেট"ঃ-)
  • সায়ন | ০৩ মে ২০১২ ২০:৩৬1431
  • ই কী দাঁতক্যালানে নেহরা! ক্যাচটা ছেড়ে দিল!!
  • hu | ০৩ মে ২০১২ ২০:৩৫1428
  • ও হ্যাঁ, প্পনকে কনগ্র্যাচু!
  • প্পন | ০৩ মে ২০১২ ২০:৩৫1429
  • এইবার নেহরাকে কভার করতে দাদা আসবে, এসে আরো ক্যাল খাবে।

    ক্ষী প্যাথেটিকালি প্রেডিক্টেবল।
  • T | ০৩ মে ২০১২ ২০:৩৪1427
  • কোনো একটা আইপিএল বা ঘরোয়া ম্যাচে(ঠিক মনে করতে পারছি না) দিন্দার একটা বল শচীনের প্যাডে লেগেছিল। দিন্দা আপীল করাতে আম্পায়ার নট আউট দেয়। চেগে গিয়ে দিন্দা বোধহয় কিছু বলেছিল শচীনকে। শচীন মুখে কিছু বলেনি। নম্রভাবে দুটো ছক্কা হাঁকিয়েছিল। তারপর থেকে বিস্ময়বালক ওকে দেখলেই ভদ্রতাবশতঃ কিছু চার ছয় মারে। এই আর কি।
  • সায়ন | ০৩ মে ২০১২ ২০:৩৩1425
  • না, ঋষি।
  • hu | ০৩ মে ২০১২ ২০:৩৩1426
  • পিপি Lindt-এর ডার্ক চকোলেট উইথ চিলি খেয়েছিস? নইলে এটাকে স্বপ্নাদ্য রেসিপি বলা যেতেই পারে!
  • apu | ০৩ মে ২০১২ ২০:৩২1423
  • কিন্তু নেহেরা, ওকে কি বাকি দলের লোকে টাকা দেয়?
  • siki | ০৩ মে ২০১২ ২০:৩২1424
  • Rিষি

    তাই তো!
  • প্পন | ০৩ মে ২০১২ ২০:৩১1422
  • শুরু হল ১৪ রান দিয়ে।
  • সায়ন | ০৩ মে ২০১২ ২০:২৮1421
  • তোর জন্য না, ঝালে চকোলেটটার কী হাল হল সেটাই ভাবছি। বেচারা! ঃ-(
  • pipi | ০৩ মে ২০১২ ২০:২৪1420
  • কাল রতে এক কাণ্ড হল। মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল খিদের চোটে। (ল্যাব থেকে ফিরতে এত রাত হয়েছিল যে খাবার কথা প্রায় মনেই ছিল না। দু চাট্টি স্ট্রবেরী খামচে চিবিয়ে বিছানায় লম্বা হয়েছিলাম। মাঝরাতে পেট বাবাজী এমন কাঁওমাঁও লাগালে যে আর ঘাপটি মেরে পড়ে থাকা গেল না। কিন্তু প্রশ্ন হল খাব কি। ঘরে খাবার দাবার প্রায় কিসুই নাই। পিপিলীকা কাঁদিয়া যায় এমন ফ্রীজের হাল। চাল দাল আছে বটে কিন্তু অত রাতে আর সিটি বাজিয়ে লোক জাগিয়ে খিচুড়ী রাঁধতে ইচ্ছে হল না। অতঃকিম?
    খোঁজাখুঁজি করে পাওয়া গেল এক খানা নেসলে চকলেট বার। বেশি না, এই মাস ছয়েক পুরনো। প্রায় প্রস্তরীভূত হয়ে গেছে। মানে, দাঁত দিয়ে তাকে ভাঙ্গা গেল না। দুধের বোতল উপুড় করে দেখলাম তলানি কিছু দুধ অবশিষ্ট আছে। মার দিয়া কেল্লা! আমারে আর পায় কে! স্টেক কাটার চাক্য দিয়ে ঐ চকলেটকে খণ্ড খণ্ড তারপর কুচি কুচি করলাম। দুধ ফুটলে দিলাম ঢেলে। হকলেটের আদ্যশ্রাদ্ধ! তারপর মাঝারী আঁচে নাড় আর নাড়। গলে গেয়ে সারা ঘর জুড়ে যখন চকলেটের খোশবাই দিলাম তাতে এক বড় চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। তারপরে ঐ বড় চামচ দারচিনি গুঁড়ো। ঘর জুড়ে সে কি বাস!! পেট বেচারা কঁকিয়ে কঁকিয়ে দেহত্যাগ করল অলমোস্ট।
    সব তো হল কিন্তু এক ডেলা হুইপড ক্রীম ছাড়া হট চকলেট কেউ কোথাও শুনেছে? ক্রীমের কার্টনটা খুলে দেখি হায় কোনকালে তার ভুষ্টিনাশ আমিই করে ফেলেছি (আমি তো এমনি এমনি খাই) প্যাকেটটা পড়ে আছে স্মৃতিটুকু থাক হয়ে। তাহলে উপায়?
    এইবারে আমার পাকামিটা শুনুন। দিলাম দুই চিমটি লাল লংকা গুঁড়ো ফেলে ঐ মিক্সচারেঃ-) তারপরে কি হল জানে আমি আর ছেদিলালঃ-)
    ঘাবড়াচ্ছেন তো, আরে একবার টেরাই করেই দেখুন নাঃ-) পস্তাবেন না, গ্র্যান্টিঃ-))
  • প্পন | ০৩ মে ২০১২ ২০:২৩1419
  • কীরকম?
  • T | ০৩ মে ২০১২ ২০:২১1418
  • দিন্দার সাথে তেন্ডুলকরের পুরানি দুশমনি আছে।
  • প্পন | ০৩ মে ২০১২ ২০:১০1417
  • জ্জিও দিন্দা।
  • T | ০৩ মে ২০১২ ২০:০২1416
  • আজকে দিন্দা খেলছে। দেখা যাক।
  • কুমু | ০৩ মে ২০১২ ১৯:৪৮1415
  • নাঃ,হল না,তবে পেরে যাব।
  • kumu | ০৩ মে ২০১২ ১৯:৪৭1414
  • rrishhi
  • প্পন | ০৩ মে ২০১২ ১৯:৪৪1413
  • আজো নেহরা খেলবে। ঃ(
  • প্পন | ০৩ মে ২০১২ ১৯:৪১1412
  • হুম।
  • পাই | ০৩ মে ২০১২ ১৯:৪০1411
  • গুরু লে আউটে লেখা যাচ্ছে না। বাকি দুটোতে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত