এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:৩৩710795
  • আপনি বরং কিছুদিন সুইডেনে গিয়ে থেকে ব্যাপারটা বুঝে আসুন। আপনি বুঝতে চাইছেন না বলেই বুঝছেন না। আমি ছড়াই নি-যেগুলো কোট করছি সেখানে এই সবেরই কিছু কিছু উত্তর আছে। যেমনঃ ...and 70% from day 301-450 (only available for parents to children under the age of 18).অর্থাৎ কিনা ছেলেপুলেদের ব্যব্স্থাও করা আছে।
    আসলে ওরা একটা অসাধারণ সিস্টেম তৈরি করেছে যা আমাদের দেশের বামপন্থার বিরোধীদের বোধগম্য হওয়ার বাইরে।

    "কাল থেকে দল বেঁধে ভিখিরি রা আন্দোলনে গেলেই তাদের থেকে ভিখিরি তকমা উঠে যাবে?"-এবারে এঁড়ে তক্ক কে করছে ভেবে দেখুন।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:৪৯710796
  • আমার তো মনে হয় আপনি ই করছেন। আমি সদ্য পাশ করা বেকার যুবক/যুবতী ওদেশে কি ভাবে খেতে পায়? সিম্পল কোশ্চেন (শক্ত কিছু নয়) ভেবে উত্তর দিন।
    --
    যা নিয়ে আন্দোলন হয় সেটা ভিক্ষা হয়না এটা জানেন না? এটা তাদের ন্যায্য পাওনা।
    --
    আপনার অমর উক্তি।আন্দোলনের সঙ্গে ভিক্ষা টার্ম টার কি সম্পর্ক? খাদ্য, বাসস্থানও তো যেকোনো নাগরিকের ন্যায্য পাওনা। সরকার ২ টাকায় ভর্তুকি দিচ্ছে,। তো সেটা ভিক্ষান্ন হলো কি করে?আপনার কি মনে হচ্ছে; আপনার যুক্তিটি অসাড়!যদি না মনে হয়; তাহলে লিশ্চয় আপুনি এঁড়ে তর্ক চালাচ্ছেন।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:৫৪710797
  • আগেই বলেছিলাম, এক্সট্রা ক্লাস নিতে হবে।একটা একটু বেতাল প্রশ্ন করি। বৌদ্ধ ভিক্ষুক যারা তাদের কি ভিখারি বলেন?যদি বলেন তো কেন বলেন?
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:২৩710798
  • "বৌদ্ধ ভিক্ষুক যারা তাদের কি ভিখারি বলেন"
    ভিক্ষুক মানে ভিখারি না?

    এখনো বুঝলেন না।
    "রুটি, কাপড়ে আর মকান" নিয়ে তিনোরা কোনই আন্দোলন করেনি কোনকালে। In fact তিনোর জন্ম যে দলের গর্ভে তারা চিরকালই এই জাতীয় আন্দোলনের বিরোধীতা করেছে।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৩৩710799
  • প্রশ্ন ভালো করে পড়তে শিখুন।পুরো প্রশ্ন ছিল কেন ভিখিরি বলেন? না উত্তর দিতে পারলে বুঝিয়ে বলবো খন।

    দ্বিতীয়, তিনোরা তো কোনোদিন কোনোকালে কিছু নিয়ে আন্দোলন করেনি। যা কিছু করেছিল;সে হলো গিয়ে সি পি এম। তা, আপনার প্রিয় দল খাদ্য, বস্ত্র ইত্যাদির অধিকার নিয়ে এতদিন শির ফুলিয়ে আন্দোলন করেছে- এখন তিনোরা ২ টাকা দরে চাল দিয়ে সেই "ন্যায্য পাওনা ' মিটিয়ে দেয়; তো আপনি ভিক্ষান্ন বলছেন কোন মুখে?এতো সেমসাইড হয়ে গেলো মহায়!

    আমি তো বলেছি রুটি, কাপড়ে, মকান যেকোনো সিটিজেন এর ন্যায্য পাওনা। মধ্যি খান থেকে ৭ কোটি লোক কে আপনি ভিখিরি বানিয়ে ছেড়ে দিলেন। এটা কি উচিত হলো? আপ্নেই বলেন।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৩৭710800
  • আবার ফিরে যাই পুরনো কথায়। সরকারের দায় চাকরী সৃষ্টি করাতেও। সেইজন্যেই তো আন্দোলনের পরে সিঙ্গুর-নন্দীগ্রামে চাকরী সৃষ্টির চেষ্টা হয়েছিল। সেটা ভেস্তে দিয়ে তিনোরা শুধু ভোটের জন্যে ভিক্ষান্নের ব্যব্স্থা করেছে।
    কোন সেমসাইড হয়্নি....
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৩710801
  • পূর্বতন সরকার খয়রাতি দিয়ে,টাটার হয়ে মুরুব্বি গিরি করেছিল।কোর্টে ধাপ্পাবাজি প্রমান হয়ে গেছে।নতুন কিছু বলার নেই। ধান্দা ছিল ভোট জেতা।সেটা হয়নি;তিনোরা বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে-তাই তো এতো জ্বলুনি!
    তিনোরাও ভোট জেতার জন্য সাত কোটি মানুষকে ২ টাকা কিলো চালের বন্দোবস্ত করেছে।খুবই ভালো কাজ করছে।
    কিছু লোক অন্তত খেয়ে বাঁচছে।
    ওসব নীতি কথা পরে শোনাবেন।
    আর দয়া করে ভিক্ষান্ন বলে নিজেকে নাইভ প্রতিপন্ন করতে হবেনা।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৪710802
  • যাক এটা এতক্ষণে মেনে নিয়েছে যে "তিনোরাও ভোট জেতার জন্য সাত কোটি মানুষকে ২ টাকা কিলো চালের বন্দোবস্ত করেছে"-সেটাকে আপনি মাধুকরী বলছেন আর আমি ভিক্ষান্ন বলছি।
    আর এই প্রসঙ্গে তাহলে "এই সময়" কাগজও নাইভঃ
    "২০ লক্ষ ৫০ হাজার মানুষের বুভুক্ষু ও বঞ্চিতের তালিকায় উঠে আসাটা কলকাতার পক্ষে মোটেও ভালো বিজ্ঞাপন নয়".....
    বহুদিন পরে বাংলার ভোকাবুলারিতে বুভুক্ষু শব্দটি ব্যবহৃত হল।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৩১710803
  • আবার মিথ্যে কথা! কোথাও ২ টাকা কিলো চাল কে মাধুকরী বলিনি।দেখাতে পারলে, তর্কে ইতি দেব। বলেছি ভোট জেতার জন্য এটা তিনো দের কর্মসূচী। বেশ করেছে এবং ঠিক কাজই করেছে।ভোট জেতার জন্য কন্যাশ্রী ও সাইকেল বিতরণ ও হেল্প করেছে। জনমুখী প্রকল্প ভবিষ্যতে আরো জেতাবে। বুঝতে এতো কষ্ট কেন? আর, টপাক করে মিথ্যে টা বলে ফেললেনই বা কি করে? কেবল মাত্র তর্কে জেতার জন্য?
    আর আপনি আমার বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেন নি।পারলেই আপনাকে ভিক্ষা,ডোল,সাবসিডি ইত্যাদি সবকিছুর অর্থ বুঝিয়ে দেব।বলেছি তো এক্সট্রা ক্লাস নেবো।এতো অধৈর্য্য কেন?
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫710805
  • নিন গুচ্ছের কাগুজে লিংক দিলাম। পব ইকোনোমিক প্রগ্রেস।এগুলো গলধ্বকরণ না করলে তো আবার ঘুমের ব্যাঘাত ঘটবেক। http://articles.economictimes.indiatimes.com/2015-11-27/news/68604773_1_gdp-growth-rate-west-bengal

    About West Bengal State: Tourism, Industries, Agriculture, Economy & Geography

    Latest update: December, 2016
    Economic Snapshot: GSDP of West Bengal

    West Bengal's gross state domestic product (GSDP) was at US$ 132.86 billion over 2014-15.
    Economic Snapshot: GSDP of West Bengal
    Economic Snapshot: NSDP of West Bengal

    West Bengal's net state domestic product (NSDP) was at US$ 120.93 billion over 2014-15.
    Break up of outstanding investments in West Bengal
    http://www.ibef.org/states/west-bengal.aspx
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৬:১১710806
  • "বলেছি ভোট জেতার জন্য এটা তিনো দের কর্মসূচী"
    আপনার কর্মসূচী আমার কাছে ধান্দাবাজী। এই বাক্যটি বলার জন্য পেতলকে সোনা বানানোর কোন প্রচেষ্টার প্রয়োজন ছিল না। তবে এবার আমরা যার যার নিজস্ব রাজনৈতিক অবস্থানের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছি। তাই গোল গোল তক্ক করে কোন লাভ নেই।

    তবে যেসব উৎসের সংখ্যাতত্ব ২০১১ পর্যন্ত বাম বিরোধীদের না-পসন্দ ছিল এখন সেই সব তত্বের ভিত্তিতে সরকারের পার্ফর্মেন্স বিচার করা হচ্ছে। ভাল লাগছে দেখে। এও এক পরিবর্তন!!
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৬:২১710807
  • আপনার ধান্দাবাজি মনে হলে কিস্যু করার নেই।কিছু কমরেড বন্ধু তো ২ টাকা কিলো চাল, কন্যাশ্রী কে মৃদু সমর্থন ও জানিয়েছেন দেখলাম। আপত্তি, খালি তর্কের জন্য অন্যের মুখে কথা বসানো নিয়ে। তবে, ওটা নতুন কিছু না ; অনেকেই করে থাকেন। ভুলটা দেখিয়ে দেওয়াও হয়ে থাকে।
    কাগুজে লিংক খালি আপনার চিত্ত সন্তুষ্টির জন্য। আমি গ্রাউন্ডে লোকজন কি ফিল করছে ; সেটা বোঝার চেষ্টা করে থাকি, শুধু।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৭:৩১710808
  • economictimes-ও তো কাগজই!!

    তাবে অন্য লিংটার গ্রাফগুলো দেখলামঃ
    ২০০৪-০৫-এ 46.56 থেকে ২০১০-১১-তে 101.05 GSDP অর্থাৎ কিনা ডবলের বেশী প্রগতি। সেখান থেকে ২০১১-১৫-তে বিশেষ কিছু উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সংখ্যার হিসেব বলছে না। প্রায় একই প্যাটার্ন NSDP-র ক্ষেত্রেও।
    অর্থাৎ কিনা বাম আমলেও যে দুর্দান্ত প্রগতি হয়েছিল সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।
    (এবারে কৌশিক বসু, অমর্ত্য সেনের তাই ধরে টানাটানি হবে.....)
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৬710809
  • আপনি বাম আমল টাকে ৩৪ বছর দিয়ে ভাগ করুন (পুরো ৩৪ বছরের স্ট্যাট নামান)। তার হিসেবে নিকেশ খুঁজুন।জ্যোতি বাবুর সময় কে বাদ দিলে চোলবেক? তারপর স্ট্যাট এর লোকজন হিসাব নিকাশ বুঝিয়ে দেবে খন। LCM একবার কিছু দিয়েছিলো বটে।পুরোনো টোই গুলো খুঁজলে পেয়ে যাবেন। 2011 -2016 তে ১০১-১৪০ বিলিয়ন -মানে প্রায় ৪০ বিলিয়ন বৃদ্ধি। এবার ৩৪ বছরে কত বৃদ্ধি হয়েছিল, ছোটো করে বলে ফেলুন দেখি।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৮:১২710810
  • আরে ৩৪ দিয়ে ভাগ করব কেন? ডাটা দেখাচ্ছে তো ২০০৪ থেকে। এসব নিয়ে অনেক চর্চা হয়েছে আগে। আপনি এট্টু পরে স্টেজে ঢুকেছেন।
    যেমন ধরুন এই তথ্যটা আপনার দেওয়া লিং থেকেঃ
    West Bengal is the largest producer of rice in India. Rice production for the state totalled 16.1 million tonnes in FY 2015-16.

    আর এটা কয়েকশ বার কোট করা হয়েছেঃ
    In case of agriculture, the editorial said, Left Front government in 1976-77 inherited a rice deficit state. "During the 34 year Left Front government in West Bengal, it became a state ranking first in terms of rice production and vegetable production amongst all states in the country.
    http://timesofindia.indiatimes.com/india/West-Bengal-under-Left-rule-did-better-than-Modis-Gujarat-model-CPM/articleshow/46548712.cms
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৯:১৫710811
  • কোশ্চেন ভালো করে পড়েন না।ভীষণ অমনোযোগী ছাত্র।ওই জন্যই বললাম পুরো ৩৪ বছরের স্ট্যাট বার করুন। তারপর হিসেবে করুন।জ্যোতি বসুর আমল তা লিংকের পরিসংখ্যানে নেই।"৩৪ বছরের স্ট্যাট নামান" এটা বন্ধনীর মধ্যে ছিল। ঠিক জানতাম স্কিপ করবেন। করলেন ও তাই।একই রকম ভুল বার বার করেন কেন?
    আপনি যতো বস্তা পচা লিংক জোগাবেন ততো মুশকিলে পড়বেন।
    কিন্তু আমার প্রশ্ন গুলোর উত্তর পেলাম না তো।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৯:২৮710812
  • ৩৪ বছরের স্ট্যাট নামানোর ক্ষমতা আমার নেই ইচ্ছেও নেই। সমস্ত পরিসংখ্যান এটাই দেখাবে যে ৭৭-এর অভাবনীয় দারিদ্র থেকে পব-কে মোটামুটি একটা ভদ্র-সভ্য জায়গায় নিয়ে গিয়েছে বাম সরকার। তথ্য আপনি ঘাঁটতেই থাকুন। যত সংখ্যা দেখবেন ততই আশ্চর্য হবেন দেখে যে বাম সরকার সম্পর্কে কি রকম ভুলভাল বিশ্বাস আঁকড়ে ধরে রয়েছেন।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৪710813
  • কাগুজে লিংক তো আপনার ভরসার জায়গা।আমি চারপাশের মানুষের অবস্থা ফিল করে বোঝার চেষ্টা করি। এই যে লিংক বাতলে দিলো- জি ডি পি অগ্রগতিতে তে পব মহারাষ্ট্র আর কর্ণাটক কে ছাড়িয়ে গেছে। তার মানে কি লোকে দারুন সমৃদ্ধি উপভোগ করছে? অনেকটা শাইনিং ভারতের মতন, আর কি। আর বামেদের সম্পর্কে কি আর বলবো? ভারতের রাজনীতির ইতিহাসে জীবন্ত মিসিং লিংক।
    কিন্তু ভিক্ষান্ন বলার বড় অভ্যেসটা ছাড়বেন কি?
  • cm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৫710814
  • পিটিদা এবার থামলে হয়না?
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ২০:০৯710817
  • সরকার পয়সা দেয় মানুষের ভুল শোধরানোর জন্য....তাই যতক্ষন পারি চেষ্টা করে যাই.......
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ২১:০০710818
  • ভবা, বেশ কয়েক বছর ধরেই জনগণের ভুল শোধরানোর প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো পয়সা নেয় না তো !
  • ranjan roy | ২০ ডিসেম্বর ২০১৬ ০০:২৯710819
  • ধরুন, মেনে নিলাম তিনো সরকার কিছুই করেনি।
    কিন্তু তার সঙ্গে ২ টাকা কিলো চাল ভিক্ষান্ন কেন হবে বুঝলাম না।

    ১)আবার ২ টাকা কিলো চাল ফ্রি বলা হচ্ছে কী করে? ২টাকা= ফ্রি? কাঁঠালের আমসত্ত্ব? পয়সা দিয়ে জিনিস কিনলেও ভিক্ষা?
    ২) আর মাদার তেরিজার আশ্রমে যাঁরা চাঁদা বা ডোনেশন দেন সেটা ভিক্ষে দেওয়া? তাহলে সমস্ত রাজনৈতিক দলের তহবিলে চাঁদা/ডোনেশন ভিক্ষা নয় কেন?
    ৩) দেশের অধিকাংশ মানুষ আয়কর সীমার নীচে আয় করেন। তাহলে তাঁদের কি রাষ্ট্রের থেকে কোন প্রোটেকশন (ফুড সিকিউরিটি) পাওয়ার অধিকার নেই? শুধু যারা ট্যাক্স দেবে তারাই --?

    গোলপোস্ট না সরিয়ে এইটুকু স্পষ্ট করুন।
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৬ ০০:৪৮710820
  • উপরেও একটা লাইন টানুন। শুধু নিচে লাইন টানলে হবে? পোভার্টি লাইন যেমন আছে, তেমনি একটা রিচ লাইন টানুন। বিপিএল এর মতন একটা এআরএল করুন। এআরেল দের থেকে বাড়তি সম্পদ নিয়ে নিন, তারপরে সেসব আস্তে আস্তে অন্যদের দিন। সমসাম্যভাব আনুন।

    তা না, ২ টাকা ২ টাকা চলছে তো চলছেই। যেন সেই শায়েস্তা খাঁ এর আমলের গপ্পো। এক টাকায় কয় মণ চাল যেন পাওয়া যেত ঐ মক্কেলের আমলে। ঃ-)
  • ranjan roy | ২০ ডিসেম্বর ২০১৬ ০০:৫২710821
  • এতোজ,
    অবন ঠাকুরের নাটকের সীন মনে করুন,--রামের শিবিরে এসে গুপ্তচর রাবণ দরবারের ফিরিস্তি দিচ্ছে-- ঢ্যারা র‌্যা র‌্যা, ঢ্যারা র‌্যা র‌্যা!
  • ranjan roy | ২০ ডিসেম্বর ২০১৬ ০০:৫৫710822
  • আর এতোজ,
    শুধু বিপিএল নয়, সবাইকে শস্তায় চাল দিতে হবে --এটা সিপিএম এর দাবি ছিল, আমিও গণস্বাক্ষরে সই মেরেছিলাম। এখন সেটা মমতা করেছে বলেই ভিক্ষে হবে? কে যে কার ভুল শুধরে দেয়!
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৬ ০১:৩৭710823
  • কিন্তু কেন্দ্রীয় বা রাজ্যসরকারের কর্মী অথবা ভালো প্রাইভেট কোম্পানির কর্মী, অর্থাৎ কিনা যথোপযুক্ত সব ভালো উপার্জনকারী মানুষজন, তিনি বা তার মতন আরো অসংখ্য লোক( ধরা যাক তাঁদের স্ত্রী/স্বামী সন্তানাদি ইত্যাদি নিয়ে পরিবার আছে) কেন এই দু'টাকার সুবিধা নেবেন? এইসব সুবিধা তো আকাশ থেকে পড়ে না, রাজ্যের বিভিন্ন খাতের মানি কাট মেরেই আসে।

    আর ইয়ে মানে, ঐ নাটকটা মনে হয় সুকুমার রায়ের। লক্ষ্মণের শক্তিশেল। ঃ-)
  • s | ২০ ডিসেম্বর ২০১৬ ০৫:০৪710824
  • শুধু কেসচা / রাসচা কেন কোন উপার্জ্জনক্ষম ব্যক্তি অথবা পরিবারের এই সুবিধা নেওয়া উচিৎ না। কিন্তু অনেককেই (বেশীর ভাগকেই) নিতে হচ্ছে কেননা উপার্জ্জনক্ষম হলেও উপার্জ্জনের সুযোগ বা সুবিধা নেই। পিটিদা এটাই বলতে চেয়েছেন যে তিনো সরকার এই উপার্জ্জনের সুযোগ সুবিধা কিছুই করতে পারেনি তাই ঢেলে ২ টাকা কিলো চালের সুবিধা দিয়েছে। যেটাকে আপনি চাল, চালতা, চারমিনার যাই বলে ডাকুননা কেন মানেটা ভিক্ষাই দাঁড়ায়।
    এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই পিটিদা আবেগের বশে হোলিয়ার দ্যান দাউ অবস্থান নেন, তখনই সমস্যা। উপার্জ্জনের সুবিধা বাম সরকারও কিস্যু করতে পারে নি। আমরা যারা জ্যোতিবাবুর আমলেই ইনজিয়ারিং টিং পাশ দিয়ে দিনকতক ফ্যা ফ্যা করে ঘুরে বেরিয়ে কিম্বা জনসমক্ষে বলা যায় না এইরকম মাইনেতে কোনো ক্রমে চাকরি জুটিয়ে, এবং পরে বাপ বাপ বলে গৃহত্যাগ করেছি, কিম্বা বুদ্ধবাবু বা হালে দিদির আমলে যারা করছে, সকলেই ব্যাপারটা বুঝে গেছে। বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন বলে সিমপ্যাথি কুড়োনোরও কিছু নেই। পারেননি সেটাই ফ্যাক্ট।
    তো এখন উপার্জ্জন বাড়াবার উপায় যখন সামনে দেখা যাচ্ছে না, তখন ২ টাকা কিলো চালের সাবসিডিই চলুক, নেই মামার থেকে কানা মামা অলওয়েজ প্রেফেরেবেল।
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৬ ০৫:২৯710825
  • এইরকম দু'টাকার চালের শায়েস্তাখানি কায়দা কোনোদিনই সমাধান হিসেবে গ্রাহ্য হতে পারে না। এই দিতে গিয়ে কোথাও ঠিকই ফোঁপড়া হয়ে যাচ্ছে, যার ঝাড় পরে জনগণকেই সামলাতে হবে। অবশ্য জনগণের উপরে ঝাড় চিরকালই, সে নতুন কথা নয়।
    কিন্তু লোকজনেরাই উপার্জনের সুবিধা করার নানারকম রাস্তা খোঁজার চেষ্টা দেখতে পারে না ? যেখানে প্রায়ই শুনি মাড়োয়াড়প্রদেশীয়রা এসে দিব্যি নাকি ফোঁপড়া রাজ্যেই পরম আহ্লাদে কাজকর্ম করে করে ধনসম্পত্তি তৈরী করে যাচ্ছেন? সেখানে ভূমিপুত্র ও ভূমিকন্যারা এইরকম ফাঁপড়ে পড়ে ফ্যা ফ্যা করবেন কেন?
  • s | ২০ ডিসেম্বর ২০১৬ ০৫:৫১710826
  • এই দিতে গিয়ে কোথাও ঠিকই ফোঁপড়া হয়ে যাচ্ছে, যার ঝাড় পরে জনগণকেই সামলাতে হবে। অবশ্য জনগণের উপরে ঝাড় চিরকালই, সে নতুন কথা নয়।
    ---------------------------------
    ফোঁপড়া? দিদি শুরু করেছিল একলাখ না কত কোটি টাকা ঋণের বোঝা নিয়ে, এখন সেটা তিন লক্ষ কোটির আশেপাশে ঘোরাঘুরি করছে। ক্রমে রাজস্বের থেকে সুদ বেশী হতে চলেছে। একটা রাজ্য দেউলিয়া হয়ে গেলে তাকে নিয়ে কি করা হবে তা সংবিধানে কিছু লেখা আছে কিনা জানি না। হতে পারে লাইন দিয়ে বাংলার অধিবাসীরা এক এক করে আসবে আর যত ঋণদাতারা আছে সবাই তাদের পিছনে একটা করে লাথি মারবে, এরকম নিয়ম আছে। কে বলতে পারে? সবই তো ফার্স্ট টাইম ইন বেংগল।
  • ranjan roy | ২০ ডিসেম্বর ২০১৬ ০৬:০৬710828
  • এতোজ,
    এক, ঠিক বলেছেন। ওটা লক্ষ্মণের শক্তিশেল-সুকুমার রায়।
    দুই, না। রেশনের দোকানের কার্ড থাকলেও অধিকাংশ সক্ষম লোকেরা রেশনের চাল না নিয়ে খোলাবাজার থেকে কেনেন।
    সরকারি হাসপাতালে শস্তায়/ফ্রিতে/নামমাত্র মূল্যে চিকিৎসা সবার জন্যে উপলব্ধ হলেও অধিকাংশ সক্ষম লোক প্রাইভেট ডাক্তার/নার্সিংহোমে যান।
    তাই প্রশ্ন হল সরকার তাদের নাগরিকদের জন্যে সুলভে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে পারছে কি না। সে সুযোগ কে কতটা নেবে সেটা ব্যক্তির চয়েস। এগুলোকে "ভিক্ষা" বলায় আপত্তি। বিশেষতঃ খাদ্য ফ্রিতে নয়, পয়সা দিয়ে কিনলে।

    তিন, আমার আপত্তি আরও একটা জায়গায়ঃ
    সিপিএম এরই দাবি ছিল সবার জন্যে শস্তায় চাল দিতে হবে। এপিএল/বিপিএল সবার জন্যে।
    সেখানে এই পাতায় কেউ যদি সিপিএম এর হয়ে কথা বলতে এসে সেটাকেই বিদ্রূপ করে ভিক্ষা বলেন তো! আসলে এটা কি সিপিএম এর দাবিদাওয়ার জয় নয়? আন্দোলনের জয় নয়? তাহলে ভিক্ষা কেন? এ'ব্যাপারে কবি নীরব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন