এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৫৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৪580061
  • আচ্ছা যে কন্ডিশনিং বা পন্যায়নের শিকার হয়ে দেখাচ্ছে আর যে স্বেচ্ছায়, স্বাধীন ইচ্ছেয় দেখাচ্ছে - এই দুই দেখানোয় - যারা দেখছে, তাদের রিয়াকশনে বা তাদের উপর প্রভাবের কিছু তারতম্য আছে কিনা- এটা নিয়ে স্যান ভেবেছে?
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫০580062
  • অ্যাড প্রোটোটাইপ সৃষ্টি করে। সারপ্লাস মিনিং এর সৃষ্টি করে। যৌনকর্মীরা সেটা করেন না, অন্য ইন্ডিভিজিউআলেরাও করেনা। - এইটেও কি স্যান খুব ভেবে একেবারে সুনিশ্চিত হয়ে লিখল? ঈশানের র‌্যাপিড ফায়ারের জবাব চাই জবাব দাও এর তাড়াহুড়ায় নয়? মানে কারো কাছে কোনোভাবেই করেনা? না, যদি কারো কাছে করেও, তাদের নিয়ে আমি বদারড নই - এইটেই অবস্থান?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৭580063
  • অ্যাড বানানোই হয় প্রোটোটাইপ তৈরি করার জন্য। নয়তো মডেল xyz আহা কী সুন্দর দেখিয়ে অ্যাডের সৃষ্টিকর্তার কী উদ্দেশ্য সাধন হবে ? মডেলকে 'প্রতিনিধি' করে না দেখালে অ্যাড বানিয়ে কোনো লাভ আছে ?

    আর ইন্ডিভিজুয়াল (ইনক্লুডিং যৌনকর্মী) দের এরকম কোনো অ্যাজেন্ডা /অবজেক্টিভ থাকে নাকি ? না ব্যাপারটা নিজের ঘরে বসে গোরু খেয়ে অন্য মানুষের কুসুমকোমল মনে আঘাত দেওয়ার মতো ? ঃ-)
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৫580064
  • ঘরে গোরু খাওয়ার ব্যপারটা আহা শিক্ষা ও প্রগতির জয়ধ্বজা বলে জাহির, প্রচার ও ঘোষণা করে বেড়ানোর মতো খানিকটা। এই যেমন মনে মনে কোনো সংখ্যালঘু সম্প্রদায় কে ঘৃণা করা আর হেটস্পীচ দেওয়ার মধ্যে যে পার্থক্য।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮580065
  • মানে জাস্ট গোরু খেতে ভাল বলে লোকে খেতে পারেনা? ঃ-D
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩১580066
  • যাগ্গে, অবস্থান। আমার অবস্থান হল - যাঁরা নিজের আনন্দে গোরু খাওয়া বা ছোটো জামা পরে নিজের মনে ঘোরাকে গায়ে পড়ে প্রোটোটাইপিং ভাববেন, তাঁরা ভাবতেনই, জাস্ট সুযোগের অপেক্ষায় ছিলেন ঃ-)
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৭580067
  • খেতেই পারে, যেমন মনে মনে কোনো সংখ্যালঘু সম্প্রদায় কে ঘৃণা কেউ করতেই পারে। সেই জিনিসটা এমন একটা সারফেসে নিয়ে আসা যেখানে সেটা আর তার পার্সোনাল থাকে না, এ থেকেই সমস্যার শুরু। ধরুন কেউ লোকের সাথে দেখা হলেই বা সোসাল মিডিয়া পেলেই বা অন্য যেকোনো অকেশনে ফলাও করে আর বাড়িতে খাওয়া গোরুর গল্প করে থাকেন। এই বন্ধুবান্ধব পরিচিত গল্পসঙ্গী ও মিডিয়াপাঠকের লিস্টে জ্ঞাতে অজ্ঞাতে যারা যেকোনো কারণেই, যত কনজারভেটিভ কারণেই হোক, গোরু খাওয়া একেবারেই পছন্দ করে না, তারা আছেন। এই যে কারণে ব্রতীন দাস মোল্লা মারার কথা গুরুতে লিখে ফেললেই রক্তগঙ্গা বয়ে যায় (ডিঃ সেটা যে নাসিরুদ্দিনের সাথে গোলানো ছিল, আমি জানি।)।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪১580069
  • এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় এল কোদ্দিয়ে ????? অন্য লোকে গোরু খেলে যারা দুঃখু পান তাঁরা তো সংখ্যাগুরু সম্প্রদায়েরই লোক ! নাকি 'ঘৃণা' যেমন একটা নেগেটিভ ইমোশন, তেমন গোরু খাওয়াকে নেগেটিভ কাজ বলে স্বতঃসিদ্ধ করে নেওয়া হয়েছে ? মাইরি এই পণ্যায়নের নামে কী না কী আলোচনা আমরা চালাচ্ছি !
  • :--) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩580070
  • একদম। আপনি বাড়িতে হাফপ্যান্ট পরে থাকেন না ল্যাঙট, দরজা বন্ধ ফ্ল্যাটে খালিগায়েই স্বচ্ছ্বন্দ না ম্যাক্সিগায়ে গামছার ওড়না পরে তা নিয়ে কেউই চিন্তিত নয়। তা দিয়ে আপনাকে জাজ করতেও কেউই আসছে না। সমস্যার তখনই শুরু যখন আপনার ব্যক্তিগত ভালোলাগা পছন্দ আপনি সোস্যাল ইন্টার‌্যাকশনের পার্ট হিসেবে সামনে নিয়ে আসছেন - এই ব্যক্তিগত ভালোবাসা পছন্দ আর আপনার ব্যক্তিগত থাকছে না, আপনার সোস্যাল ইমেজের অংশ হয়ে উঠছে।সেটা মিডিয়ায় নিয়ে আসার সময় আরো বেশি সচেতন ও সাবধান থাকা উচিত বলে মনে করি।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৫580071
  • কে কোথায় কি পছন্দ করেন না, তার লিস্টি মিলিয়ে আমি নিজের পছন্দ অপছন্দ জানাতে যাব নাকি !
    সে তো আমি আস্তিকতাও অপছন্দ করতে পারি, তাহলে কি আস্তিকদের ঠেকা পড়েছে আমার সামনে ধর্ম/ভক্তির আলোচনা বন্ধ রাখতে ? :-o
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৬580072
  • আহা দুটো আলাদা কেস।

    ১) ঘরে বসে গোরু খাওয়া, আর ঘরে গোরু খাওয়ার ব্যপারটা শিক্ষা ও প্রগতির জয়ধ্বজা বলে জাহির, প্রচার ও ঘোষণা করে বেড়ানো।

    ২) মনে মনে কোনো সংখ্যালঘু সম্প্রদায় কে ঘৃণা করা আর হেটস্পীচ দেওয়া।

    আপনি প্রথমটার চেয়ে দ্বিতীয়টা ভালো বুঝবেন বলে মনে হল, তাই। শুধু প্রথমটা নিয়েও আলোচনা করাই যায়।
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫০580074
  • এইত্তো, বুঝতে পেরেছেন। আপনি সোচ্চারে নাস্তিকতার জয়ধ্বজা ওড়ানোর সময় আস্তিকেদের কুসুমকোমল মনে যেটুকু আঘাত লাগে, তারা সনাতন ধার্মিতার জয়ধ্বজা মুক্তকন্ঠে ঘোষনা করতে থাকলে আপনারও ততটাই মোজা জ্বলে। এইটেকেই আমি এতক্ষণ দুই ভ্যালুসিস্টেমের ক্ল্যাশ বলে দাগিয়ে যাচ্ছিলাম। সলিউশনটার কথা যদিও বলি নাই, কিন্তু উভয় ভ্যালুসিস্টেমের একইরকম অসহনীয়তা যে কোনো সমাধান আনতে পারে না সেটাই বলতে চাইছিলুম।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫০580073
  • আমি এক্ষেত্রে কোনো কার্যকারণ সম্পর্ক বুঝতেই অক্ষম, তাই আলোচনা করতেও অক্ষম, বলতেই হচ্ছে ঃ-)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৪580075
  • কিন্তু আমার মোজা জ্বললেও আস্তিকদের সেটা বলার অধিকার আছে বলেই তো আমি মনে করি। মানে অন্যকে ফরমান দেওয়ার অধিকার নেই, নিজের বিশ্বাস হিসেবে বলার অধিকার নিশ্চয়ই আছে। অন্তত সে অধিকার কেউ কেড়ে নেবার চেষ্টা করলে আমি খুবই আপত্তি করব ঃ-)
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৭580076
  • তাহলে আপনি হেটস্পিচ প্রদানের অধিকার স্বীকার করেন নাকি?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৯580077
  • অসহনীয়তা তখনই হয় যখন একে অন্যকে নিজের ভ্যালুজ অনুযায়ী চলতে এক্সপেক্ট করে। যারা ছোটো জামা পরা পছন্দ করেন না তারা কেউ কেউ অন্যের পরার স্বাধীনতা দেখলে খুবই সমস্যা সৃষ্টি করেন। কিন্তু যারা ছোটো জামা পরতে পছন্দ করেন তারা অন্যেরা ছোটো জামা পরছে না কেন, সমাজ গোল্লায় গেল, ভ্যালুসিস্টেম গোল্লায় গেল, বলে কোনো ভয়েস তোলেন বলে দেখিনি তো ! এটাকে মিউচুয়াল অসহনীয়তা বলতে আমার দিব্যি আপত্তি আছে। এটা এক তরফের অসহনীয়তা। সেটা কনজারভেটিভ দৃষ্টিভেঙ্গীর অসহনীয়তা।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০০580078
  • সনাতন ধর্মের মাহাত্ম্য বলা মানে হেটস্পিচ কিকরে হল?
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৮580081
  • সেকথাই তো ইশান বলিলেন, ব্যক্তিগত ভাবে নিজের ঘরে পরলে আলাদা কথা, কিন্তু ছোটো জামা পরার সোসাল সেটমেন্ট তো একটা জায়গায় লক্ষ্মীশ্রী ইমেজের রিফিউজালেরও স্টেটমেন্ট। ঠিক যেমন চাকরি করেন বলেই আপনি ঘরে পোষা বরে পোষা ইমেজের প্রতি বিরক্তির স্টেটমেন্ট করতে পারেননা। মনে মনে কোনো সম্প্রদায়কে ঘৃণা করা আর সেটাকে মিডিয়ায় জাহির করা এক নয়, যেটা শিবসেনা করে, বাল ঠাকরে করে।
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০580083
  • বুঝ্ভুম্বুল হচ্ছে, কথার মারপ্যাঁচে বোধহয়। নয়তো হাস্যমুখ আর স্যানের বক্তব্যে বিশেষ ফারাক নেই।

    নিজের বিশ্বাস খুব চেঁচিয়ে, মাইক্রোফোনের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ক্রমাগত বলতেই থাকলে সেটা আর বিশ্বাস থাকে না হয়ত। সেটা মেসেজ হয়ে যায়। মেসেজটা জোর করে চাপানো হয়ে যায়। যাকে তুই ফরমান বলছিস, স্যান।
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০580082
  • নিজের বিশ্বাস হিসেবে বলার অধিকার আস্ত্বিকদের থাকলে যারা অন্য সম্প্রদায়কে ঘৃণা করেন তাদেরও থাকা উচিত তো? সেখান থেকে হেটস্পীচ এল।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৭580084
  • জামা প্রসঙ্গে - রিফিউজাল মানেই ঘৃণা নাকি ? আমি এটাকে বেছে নিচ্ছিনা, এর মানে যদি হয়, যারা বেছে নিচ্ছে তাদের ঘৃণা করছি, তাহলে তাকে বলে ডিসটর্শন।

    চাকরি প্রসঙ্গে - বরে পোষা, ঘরে পোষা কথাটা দময়ন্তীদির বলা, এবিষয়ে কিছু বলার থাকলে তাকে গিয়ে বলুন। আমার নাম করে অন্যের উপর ঝাল মেটানোতে আমার কোনো বক্তব্য নেই।
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২২580085
  • আর যারা ছোট জামা পরে তারা গাউন পরাদের দেখে মুখ বাঁকায় না বলছিস? বাঁকায়। পেন্সিল -স্লিম ফিগারের জয়গান, ফ্যাসনমাফিক পোশাক পরার ফান্ডা, এগুলো সেখান থেকেই এসেছে। মোদ্দা, ওমনাথ যেটা বলছে সেটা গোটা গোটা একটা কথা। ব্যক্তিগত বলে কিছুই থাকে না, যে মুহূর্তে তোর ভয়েস আর একজন কেউ শুনতে পাচ্ছে। যে মুহূর্তে তোর বিশ্বাস, মতামত অন্য আর একজনের থেকে সুপিরিয়র বলে তুই মনে করছিস, সহনীয়তা শূন্যে গিয়ে দাঁড়ানোর ছুট শুরু করছে। এবং এই যে আমি যেটা ভাবছি সেটা ঠিক, এর হাত থেকে কারোর মুক্তি নেই। ডিগ্রির কম বেশি আছে। কেউ এক দলে সাবস্ক্রাইব করছে কেউ অন্যটায়, তারপর ওই ভ্যালুসিস্টেম এর জন্ম হচ্ছে। দুই বা তিন, বা ততোধিক। তার প্রোটোটাইপ ও থাকবেই। এ সাইকেলের হাত থেকে মুক্তি আছে বলে তো মনে হয় না। ঘুরে ঘুরে এক-ই জায়গায় ফিরে আসা হচ্ছে না?
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৩580087
  • এবার ওমনাথ সলিউশন দেবে? অপেক্ষায় আছি!
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৩580086
  • আরে "আপনি" টা প্লেসহোল্ডার। এই ত্তো তক্কে গেলেই পার্সোনাল হয়ে গেলে মুশকিল। ওটার মানে ""কেউ চাকরি করেন বলেই তিনি ঘরে পোষা বরে পোষা ইমেজের প্রতি বিরক্তির স্টেটমেন্ট করতে পারেননা""। কাউকে কোনো ব্যক্তিগত খোঁচা দেওয়ার নেই।
  • ;-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৪580088
  • গাউন কেন, বোরখা বলুন, বুঝতে সুবিধে।
  • সে | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭580089
  • কি ভায়নোক পাল্টে গেছে টপিক। বাপ্রে!
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৯580090
  • গাউন, বোরখা, হিজাব-
    কিন্তু সল্যুশন দাও!
  • :-) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৩580092
  • এত তাড়াতাড়ি? এখনো তো ইন্টারভ্যালই হয় নি !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন