এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ০২ জানুয়ারি ২০১৩ ১১:১৩554888
  • সমর্থক দের নিয়েও একটা লাইন আছে।

    প্পনদা কী চাইছ আমি লিখি জাস্টিস গাংগুলী এই ক্যাটাগরীতে?
    আমি লিখবোনা। ঃ)
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১১:১৯554889
  • না না, তা কেন, দণ্ডিতের সাথে দণ্ডদাতা একসাথে গলা জড়াজড়ি করে কেঁদেছেন। ;-)
  • নেতাই | ০২ জানুয়ারি ২০১৩ ১১:২৩554890
  • আর ভিক্টিম দু হাত তুলে নাচানাচি করেছেন
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১১:৩২554891
  • না না, দিবাস্বপ্ন!
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১১:৪৭554892
  • প্পনদা, জাস্টিস গাঙ্গুলী যেটা করেচীন ঠিক করেছেন, কারণ পুলিশ রিপোর্টে তাই আছে, কারণ পুলিশ রিপোর্টে তাই না থাকলে মোমোদিদি কেস খেত, (যদিও মোবাতে টুটু বসু আছে, কিন্তু সে এখন সাইডলাইনে, মোবার ক্ষমতায় টুটু-টুটুর ছেলে নেই) সবই পলিটিক্স

    যাই হোক। ব্যান হয়েছে, বেশ হয়েছে, যেন শাস্তি না কমায়
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১১:৫৪554893
  • করেছেন*
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১১:৫৫554894
  • ইয়ে, মানে কলি যুগ কি এসে গেছে?....
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১২:০৩554898
  • হুম্ম, জাস্টিস গাঙ্গুলীর রুপ ধরে অঞ্জন-টুটু-দেবাশীষকে বধ করবে বলে এসে গেছে কল্কি
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১২:০৩554896
  • নেতাইকেঃ

    মোটেও মোবার শাস্তি হওয়া উপলক্ষে সব ইবে সমর্থক উল্লসিত নয়। কারণ এর ফলে বাংলার ফুটবলে আগামী দিনে কী পরিমাণ ঝাড় নেমে আসতে চলেছে সেটা তারা ভালোই বোঝে, শুধু তারাই না, মোবার সমর্থকেরাও বোঝে, বোঝেন না মোবার কতিপয় কালিদাস কর্তা।

    ব্যক্তিগতভাবে আমি মনে করি ঐ ম্যাচে তিন পয়েন্ট আর তিনগোল ইবেকে অ্যাওয়ার্ড করে দেওয়াই যথেষ্ট শাস্তি। আর ম্যাচ টেলিকাস্ট না হওয়ার জন্য আর্থিক জরিমানা। ব্যস।

    তবে এইটাও চাইবো ইবের বিরুদ্ধে অহেতুক যে বিষোদ্গার ও ইবের অযৌক্তিক শাস্তির দাবি করে এসেছেন মোবার ওই কালিদাস কর্তারা, তার জন্য যেন ক্ষমাপ্রার্থনা করেন।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১২:০৫554899
  • সেটা করলে ভবিষতে ব্যাটারা কারণ না থাকলেও দল তুলে নিত, যেমন কোলকাতা লীগে করেছে। এবার সমর্থকরা দল তোলাকে সাপোর্ট করেছে, কোলকারা লীগে কিন্তু করেনি, তাতে কালিদাসদের কিচ্ছুটি যায়-আসেনি
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১২:০৭554900
  • আর এদের থেকে বেশি ভালো ব্যবহার এক্সপেক্ট না করাই ভালো। ইবেতে একজন অন্তত আছে যে প্লেয়ারদের হয়ে বা বুঝেশুনে ঠিকঠাক কথা বলে (দেবব্রত সরকার) মোবাতে নেই সেটা। যতদিন না থাকবে, এরকম কাদাঅ ছোঁড়াছুঁড়িই চলবে
  • নেতাই | ০২ জানুয়ারি ২০১৩ ১২:১৬554901
  • আরো অবাক করছে ওডাফাকে দু বছর সাসপেন্ড করা নিয়ে কানাকানি নিয়ে। এবং কিছু প্রাক্তন ফুটবলার এর পক্ষে নির্লজ্জের মত সওয়াল করছে দেখে। তেড়ে যাওয়া ও গালি দেওয়া (?) নিঃসন্দেহে শৃংখলাভঙ্গ। কিছু লোকজনের (যথা শ্যাম থাপা) রিয়াকসান দেখে মনে হচ্ছে এ যেন ঘটেই না ফুটবলে। প্রায় সব লাল কার্ড এবং পেনাল্টির ডিসিসানেই প্লেয়ারদের রেফারীকে ঘিরে ধরতে দেখা যায়। আর গ্যালারীকে তাতানো? ওডাফাকে লাল কার্ড দেখানোই তো গ্যালারীকে বেশী তাতিয়েছে। সাথে মেহতাবের হাততালি।

    সত্যি যদি ওডাফাকে দু বছর সাসপেন্ড করা হয় তাহলে খুব অবাক করার ঘটনা হবে।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১২:১৮554902
  • ওটা সবাই এই সেন্সে বলছে যে ওডাফাকে শাস্তি দিয়ে যদি মোবার শাস্তি কমায়ঃ) হাস্যকার, অনেক প্রাক্তন ফুটবলারই খেলতেন হয়ত ভালো, কিন্তু কথা বলার সময় যা খুশী তাই বলেন।

    আমার প্রশ্ন ওডাফা যদি শাস্তি পায়, রেফারীকে লাথি মেরে কেন মাত্র দু ম্যাচ সাসপেন্ড হবে ক্লাইম্যাক্স লরেন্স?
  • নেতাই | ০২ জানুয়ারি ২০১৩ ১২:১৯554903
  • প্পনদা, মোবাকে ব্যান করা নিয়ে আমি নিজেও খুব আপসেট। সাথে অবশ্য গান্ধীর মত আমারো মনে হয় ব্যান না তোলাই ভালো।
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১২:৪১554904
  • হ্যাঁ, সেইটা আমারো মনে হয়েছে (লংটার্মে ভালোই হবে)। তবে যেহেতু মোবা আমার ক্লাব নয় সেহেতু এই নিয়ে বক্তব্য রাখিনি।
  • ঊমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ১৩:০৫554905
  • প্পন, দিদি'র লোকজনের কাছে ক্ষমা-চাওয়া জাতীয় জিনিস আশা করাটা কি অলীক-কল্পনা হয়ে যাচ্ছে না?

    ফেডারেশনের কাছে ক্ষমা চাওয়াটা ভেক ছাড়া কিছু নয়, এখন কাদায় পড়েছে তাই। ব্যান হওয়ার আগে এসব কোথায় ছিল?
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১৩:১১554906
  • আশা আমি করছি না। ঃ)

    কালিদাসবাবুদের মনে রাখা উচিত সেদিন ক্লাবের পতাকা পুড়তে দেখে যদি আমাদের সমর্থকরা পাল্টা ইঁট ছুঁড়ত তালে আরেকটা ষোলই অগাস্ট অবশ্যই হত। সে ওনারা টিম তুলে নিন, বা নাই নিন।

    আমাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ, সেদিন মাঠে ওরকম হঠকারী আচরণ কেউ করেননি।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৪:০১554907
  • মাঠে এরকম কাজ আগেও দেখেছিঃ) কোনবারের ম্যাচ মনে নেই, ইবের সমর্থকরা মোবার ফ্ল্যাগে হিসু করেছিল। (প্রমাণ নেই, দিতে পারবনা।)

    এইসব কাজ যারা করে তারা কতটা ফুটবল বোঝে সন্দেহ আছে। আর এটাই এখন কোলকাতা ফুটবলের বড় কালচার। তাই কেউ যদি মোবা সাপোর্টার খারাপ, ইবে সাপোর্টার ভালো বলে সেটা বড্ড বোকাবোকা শুনতে লাগে। ইবের ফ্ল্যাগ পুড়িয়েছে, বাজে করেছে। কিন্তু সেদিন ইবের সমর্থকদের ওরকম কিছু করার কোনো কারণই ঘটেনি, তাই তারা চুপ ছিল। এই ইবে-মোবা সমর্থকদের আলাদা ট্যাগ করাটা বড্ড হাস্যকর।

    যাই হোক। টিম তুলে ভুল করেনি সেটা আমি মনে করি, হ্যাঁ, তারপর একটাও স্টেপ মাথামোটাগুলো ঠিকঠাক নেয়নি। তাই যা হয়েছে বেশ হয়েছে।

    আর এখানে তো অনেকেই নেটের যুগের, তাই নেটে অপমান করলে অপমান নয়, এই যুক্তি বোধহয় কেউ দেবেনা। তাই এই লিংক রইল। এটা প্রুভ করতে নয় যে ইবে সাপোর্টার খারাপ। এটা প্রমাণ করতে যে ওভার-অল এই সাপোর্টারদের মানসিকতা না পাল্টালে বাঙ্লার ফুটবল এই তিমিরেই থাকবে
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৪:০৪554910
  • কেউ পারলে বর্তমানের এই লেখাটা পড়বেন, কেন বলছি যা হয়েছে বেশ হয়েছে

    http://www.bartamanpatrika.com/content/sports.htm
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১৪:১৩554911
  • কে খারাপ কে ভালো সে সব বলিনি। কেউ যদি আমার পোস্ট থেকে সেসব ইন্টারপ্রিট করেন তার দায় আমার নয়। ঃ)

    টিম তুলে নিল বলেই ষোলই অগাস্ট হল না এই শিশুসুলভ যুক্তি শুনে শুনে ক্লান্ত হয়ে ওই কথা বলেছি।

    আর মাঠে উপস্থিত আমাদের সাপোর্টারদের ধন্যবাদপ্রাপ্তি হয় সেদিনের জন্য তাই ধন্যবাদ দিয়েছি।
  • de | ০২ জানুয়ারি ২০১৩ ১৪:২৫554912
  • দুদলের সমর্থকদের মধ্যে বেশীর ভাগটাই তো সেই মাথামোটা আর আবেগপ্রবণ বাঙালী -- সুরুচি ব্যাপারটা যাদের কয়েক যোজন দূরত্বে থাকে। সুতরাং তেমন পরিস্থিতিতে পড়লে ইবে সমর্থকেরাও কিছু কম যায়না। ইবে আর মোবাকে বাদ্দিলে বাংলার ফুটবলের হাতে তো শুধু পেনসিল!

    তবুও মোবার এই কর্মকর্তা গুলোর কিছু একটা হওয়া দরকার। এতোগুলো মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা, টিম তুলে নেওয়ার পর থেকে চরম ঔদ্ধত্য দেখিয়ে যাওয়া -- বাড়াবাড়ির পুরো মাত্রা ছাড়িয়ে গেছে। উমেশ ঠিকই বলেছেন, প্রথম থেকে যদি অন্য ট্যাকটিক্সে চলতো ক্লাব-প্রশাসন, শাস্তির মাত্রা অনেক কম হতো। তা না করে কথায় কথায় ফিফার হুমকি!
  • de | ০২ জানুয়ারি ২০১৩ ১৪:৩৪554913
  • ঐ ষোলই আগস্ট ব্যাপারটা অঞ্জন বাবুদের দিবাদুস্বপ্ন!
  • dukhe | ০২ জানুয়ারি ২০১৩ ১৪:৫১554914
  • শুধু অঞ্জনবাবু কেন, গান্ধীরও। আর যে মোবা সমর্থকরা পুলিশের বেধড়ক মার খেয়েছিল, তাদের।
  • ঊমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:২৩554915
  • প্রাক্তন খেলোয়াড় দের মধ্যে দুজন ছাড়া (প্রসুন আর সত্যজিৎ) আর কাউকে মোবা'র টিম তুলে নেওয়াতে সমর্থন করতে দেখলাম। তাও উপরের দুজনের লেখা টুটু'র কাগজে বেড়িয়েছিল।

    আবাপ, আজকাল, বর্তমান এর সাংবাদিকরা, প্রাক্তনরা (পিকে থেকে গৌতম সরকার) সবাই কি মোবা বিরোধী?
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:২৪554916
  • দে র কথায় ক। আমি কোন দিন ফুটবল মাঠে যাই নি। কিন্তু ১৯৯৩ থেকে ইডেনে যাই। আমার দৃঢ় বিশ্বাস যে কজন মাঠে যায় তার ৮০% পাগল ( তবে খেলা-পাগল)।
  • ঊমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:২৯554917
  • ব্রতীন, আমি আর গান্ধী কি ৮০% এ আছি, না বাকি ২০% এর দলে?
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:৩১554918
  • আজকাল তো ইবের মুখপত্র - চিরকালই, মোবার পোতিদিনের মত অনেকটা

    সুরজিত সেনগুপ্তর একপেশে ম্যাচ অ্যানালিসিসই তো দেখে এলাম চিরকাল, অদাগু নিজেও ঘোরতর ইবে

    আবাপর ক্রীড়াবিভাগের সবকটাই তো .... যাগ্গে
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:৩৬554919
  • উমেশ,নিশ্চয় ই। আমি ও ও ই ৮০% এ আছি। ( মানে পাগল তবে খেলা)
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:৩৮554921
  • ৮০% হল গিয়ে বাওয়াল পাগল !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন