এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:১৯710762
  • এখানে বার বার রাষ্ট্র আর ব্যক্তি কে গুলিয়ে ফেলা হচ্ছে।আম্বানি বড় ব্যবসায়ী।কয়েক লক্ষ লোকের পরিবার চলছে তার কোম্পানিতে কাজ করে। কিন্তু এক বিলিয়ন ডলার খরচ করে বাড়ি! কোনো ভাবেই মেনে নিতে কষ্ট হয়। আবার আমি নিজে যদি নতুন গাড়ি কিনি;সেটাও বহু লোকের চোখে অপচয়,বিলাসিতা বা ক্রাইম। তাইতো রাষ্ট্র ট্যাক্স বসিয়েছে।তাহলে প্রশ্ন ট্যাক্স দেবার পরেও এতো সম্পদ জমছে কি করে?এতো সারা বিশ্বের সমস্যা। আমেরিকার ও সম্পদের সিংহভাগ কয়েক জন বড়োলোকের কুক্ষিগত।
    এখানেই আসে সোশিয়ালিস্ট রাষ্ট্রের কন্সেপ্ট। বড়োলোক বা ধনী থাকুক। কিন্তু গরিব মানুষ যেন রুটি,কাপড়া আর মোকানের জন্য মাথা খুঁটে না মরে।জব অপরচুনিটি যেন বেশ ভালো থাকে। সবাই যেন সু স্বাস্থ্যের পরিষেবা পায়। মানে প্রত্যেক এর মধ্যেই যেন একটা ডোন্ট কেয়ার ভাব পয়দা করে দেওয়া যায়।
    তাই রাষ্ট্রকে সাবসিডি দিতে হয়। যাতে গরিব মানুষ কম খরচে তার চালটা কিনতে পারে এবং অবশ্যই মাথা উঁচু করে।এগুলো সিটিজেনের বেসিক অধিকারের মধ্যে পড়ে। এটা ভিক্ষা বলা বেশ অপরিণত চিন্তা শক্তি। আমার তো মনে হয় রাষ্ট্র কে গরিব মানুষের মেয়ের বিয়েতেও কিছুটা সাবসিডি বা খুব কমসুদে লোন দেওয়া উচিত। যাতে অন্তত সে ভাবতে পারে যতই ৫০০ কোটি খরচ করে মাঙ্কি জোগাড় করো; আমি অন্তত কম খরচে সৎপাত্রের সঙ্গে মেয়ের বিয়েটা দিতে পেরেছি।
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:২৯710763
  • "বা আগেকার জমিদারের পয়সায় দুর্গাপূজার মতো"

    এবার এইটা এট্টু খোলসা হোক। এই জমিদারদের কে ট্যাক্সো দিত আর তাদের চিরস্থায়ী বন্দোবস্ত থেকে টাকাকড়ি তুলে সেই টাকা আবার পাড়ার কুমোর বা ফুল-ওয়ালাকে ফিরিয়ে দেওয়ার মরালিটির লেভেলটা কিভাবে মাপা যাবে?
  • ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১৬ ২১:৪৯710764
  • আমরা মুল প্রশ্ন থেকে সরে যা্চ্ছি। ফিরে আসি।

    এক, রাষ্ট্র যদি ট্যাক্সের পয়সায় নাগরিকদের শস্তা দরে চাল দেয় (রেশনও তো একরকম তাই) তো তাকে "ভিক্ষে" বলা যায় কি না!

    দুই, সিপিএম ( অন্ততঃ গড়িয়া কমিটি) যে বিপিএল/এপিএল সবার জন্যে শস্তা দরে চাল দেওয়ার দাবিতে গণস্বাক্ষর জোগাড় করে সরকারকে পাঠিয়ে ছিলেন সেটা অন্যায় ছিল কি না-- নৈতিকত বা আইনের প্রশ্নে?
  • কিক্কড় সিং | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:০৪710765
  • দুটাকা কিলো চাল, রেশন, পেনশন, সাইকেল, কন্যাশ্রী - এগুলোর কোনোটাই আমি ডোল বলি না, সে কিছুক্ষেত্রে ওল্ড ওয়াইন ইন নিউ বটল হলেও। মোয়াজ্জেম ভাতা টাইপের জিনিস অবশ্যই ডোল। ক্লাবের টাকাও, সে যতই গালভরা নামসহ দেওয়া হোক না কেন।
  • ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৪710766
  • অজ্জিতের সঙ্গে পুরোপুরি একমত, ক্লাবকে দেওয়া অনুদান নিয়েও।
  • কিক্কড় সিং | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৬710767
  • রঞ্জনদা - কাল ফোনাব, আজ হেব্বি ক্লান্ত। হরবখত প্লেন জার্নি আর পোষাচ্ছে না। সুবিধার সময়টা জানিয়ে দিয়েন। এসএমএস করে দিলেও হবে। আমার নং ৯৯০৩৭০৫২৮৫
  • Robu | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৭710768
  • অজ্জিতদাকে ক দিয়ে গেলাম।
  • ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৮710769
  • একদম ঠিক। কাল কথা বলব।
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৯710772
  • মুল প্রশ্ন থেকে সরার কোন ব্যাপার নেই। শুধু কেউ কেউ ঘেঁটে সেই প্রশ্নের বারোটা বাজাচ্ছে। কথা শুধু দু-টাকার কিলোর চাল নিয়ে হয়নি। হয়েছিল এইরকমঃ

    *********
    IP Address : 213.110.242.8 (*) Date:08 Dec 2016 -- 01:23 PM
    ............................................
    ("মদ-মাংস;দু টাকার ভিক্ষান্ন " ইত্যাদি জয়াজীর টইতে আছে। আপনার মন্তব্য পথহারা হয়ে এখেনে এসে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে)।
    *********

    অর্থাৎ কিনা শুধু চাল দেওয়ার ধান্দা ছিল না। সেই কারণে ক্লাবে ক্লাবে মদ-মাংস, ইমামভাতাও, বঙ্গবিভীষণের লক্ষ লক্ষ টাকা, কলকাতা নাইট রাইডারের সোনার চেন এই তালিকাভুক্ত হয়। আসলে এসবই সেরেফ ধান্দাবাজী ভোটে জেতার জন্য। তাই এসবের মধ্যে থেকে শুধু দু-টাকার চালটাকে বেছে তুলে নিলে আলোচনাটা এক্কেবারে অর্থহীন হয়ে যায়। আলোচনা চালাতে চাইলে ভিক্ষান্ন, ইমামভাতা, ক্লাবের মদ-মাংস ইত্যাদি, প্রভৃতি এবং তার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করার কথা।
  • Robu | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৯710770
  • স্কুলের ছাত্রদের আয়রন ট্যাবলেট, আর শীতকালে জুতো দেওয়ার প্রকল্পও ভালো।
    আগে ছিল কিনা জানিনা।
  • sm | ১৬ ডিসেম্বর ২০১৬ ২২:৪৬710773
  • গোলপোস্ট বেশ খানিকটা সরে গেছে।আরো সর্বে আশা করা যায়।উট কাঁটা বেছে খায়। এখানে তো কেউ উট নয়। তো বেছে বেছে আলোচনা করলে চলবে কেন ?
  • DKG | ১৭ ডিসেম্বর ২০১৬ ০৭:৫১710774
  • @রঞ্জনদা ৯:৩৯ PM

    না, রাষ্ট্রের (আমার মতে) দায়িত্ব সব নাগরিকের সুরক্ষা -তাতে খাদ্য সুৰক্ষা দুই নম্বর অতি জরুরি

    নিজের দায়িত্বের কাজ করা কখনো ভিক্ষা দেওয়া নয়, আমার চোখে অন্তত

    ভিক্ষা শুধুমাত্র দায়িত্ব না থাকলে হতে পারে

    সুতরাং আমার মতে প্রথমটা কর্তব্য - দ্বিতীয়টা সেই কর্তব্যকরার জন্য মনে করিয়ে দেওয়া - ইংরেজিতে reminding about one 's responsibility

    নিতান্তই আমার মতে
  • PT | ১৭ ডিসেম্বর ২০১৬ ০৯:০৫710775
  • "ভিক্ষা শুধুমাত্র দায়িত্ব না থাকলে হতে পারে"
    কথাটি মূল্যবান!

    Date:08 Dec 2016 -- 04:10 PM
    "আমার দেখা বিদেশে ভাতা পাওয়া কর্মক্ষম লোকেদের প্রতি মাসে (নাকি ৩ মাসে) দপ্তরে এসে চাকরী খোঁজার খতিয়ান দাখিল করতে হত।"

    সুইডেনের বেকার ভাতা পাওয়ার শর্তাবলীর সারাংশঃ
    "It SHOULD NOT BE PAID UNLESS the individual has the possibility to take on work during at least a minimum number of hours each week. It should require that the individual looks for work actively. It should require of the individual to participate in labour market programmes which aim at supporting the individual's possibilities to reenter into the labour market. The person should not in the long run be allowed to look only for the same kind of job as they had before or have the training for. The person should not in the long run be allowed to look only for a job within a limited geographical area."
  • ranjan roy | ১৭ ডিসেম্বর ২০১৬ ১২:২৮710776
  • ফুড সিকিওরিটির সঙ্গে ক্লাব কে পয়সা দেওয়া বা এ জাতীয় কোন কিছুরই তুলনা চলে না।
    তাই উন্নত দেশেও খালি বাজারের হাতে ছেড়ে না দিয়ে চাষেও সাবসিডি দেওয়া হয়। সুইডেনের মত অতি উন্নত এবং প্রায় ফুল এম্প্লয়মেন্টের দোরগোড়ায় পৌঁছে যাওয়া দেশের বেকার ভাতার পূর্বশর্ত আর তৃতীয় বিশ্বে শস্তায় চাল দেওয়ার তুলনা অর্থহীন।
    কারণ গরীব এই প্রকল্পে চাল কিনে খাচ্ছে, ফ্রি পাচ্ছে না।
  • PT | ১৭ ডিসেম্বর ২০১৬ ১২:৫৮710777
  • গুড! অচল খনিকটা সচল হয়েছেন.....
    এবারে "অতি উন্নত" বনাম "তৃতীয় বিশ্ব" ইত্যাদি রাইডার যুক্ত হয়েছে!! অতএব "অন্য দেশেও দেওয়া হয়" জাতীয় বক্তব্য বাতিল হল আশা করেছিলাম। কিন্তু এখনও "উন্নত দেশে" চাষে সাবসিডির সঙ্গে ২ টাকা কিলোর ভিক্ষান্নর তুলনার চেষ্টা জারী আছে.......

    তবে ভিক্ষান্নকে সাবসিডি নামক সুগার কোটিং দেওয়ার চেষ্টা কারীরা একটি বিষয়ে এখনো উদাসীন রয়েছেন। সেটা চাকরী সৃষ্টির ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে। যেন ভিক্ষের চালে মানুষের সারাজীবন কেটে যাবে!!
    "It should require of the individual to participate in labour market programmes which aim at supporting the individual's possibilities to reenter into the labour market." ইয়তেবোরিতে জাহাজ তৈরি বন্ধ হয়ে যাওয়ার পরে সুইডিশ সরকার যে দক্ষতায় বেকারদের ট্রেনিং দিয়ে হেল্থ সেক্টরের সঙ্গে জুড়ে দিয়েছিল তা বিশ্ববিখ্যাত। তবে স্মরণে রাখা ভাল যে উন্নত সুইডেন আকাশ থেকে অবতরণ করেনি। ১৯২০-র দশক পর্যন্ত অসহনীয় দারিদ্রের কারণে বিপুল সংখ্যক সুইডিশ নাগরিক আমেরিকায় পাড়ি জমায়।

    এই লেবার মার্কেটের ব্যাপারটা সরকারের আওতায় আসে-সেটার ব্যাপারে তিনো-সরকারের অবদান প্রায় শুন্যের কাছাকাছি। কিন্তু বেকারত্ব কি করতে পারে সেটা আরো একবার জেনে রাখা ভাল-শুধু ভিক্ষান্ন সেই সমস্যাকে আটকাতে পারবে না। যেমন কিনা চাল, সাইকেল, কন্যাশ্রী থাকা সত্বেও পব মেয়ে পাচারে ভারত বিখ্যাত হয়েই চলেছে।

    "আগ্নেয়গিরির শিখরে যেন পিকনিক চলছে! অথচ হুঁশ নেই কারও! পশ্চিমবঙ্গ বসে রয়েছে টাইম বোমার উপরে! প্রতিদিনই একটু একটু করে ঘড়ির কাঁটা এগোচ্ছে বিস্ফোরণের দিকে। সতর্ক-বাণী অর্থনীতিবিদ প্রণব বর্ধনের।"
    http://www.anandabazar.com/state/unemployment-leading-to-crime-in-state-claims-pranab-bardhan-1.53050#
  • sm | ১৮ ডিসেম্বর ২০১৬ ১১:৩৩710778
  • পিটি, কে সরাসরি প্রশ্ন,যেসব লোক কাজের অযোগ্য- মানে ডিপ্রেশন এর রুগী, লার্নিং ডিসেবিলিটি,নেশাখোর- তাদের জন্য সুইডিশ সরকারের কি নিদান? তারা কিভাবে কাজ খোঁজার খতিয়ান দেয় ?
    বামফ্রন্ট সরকার যখন গরিব মানুষকে জমির পাট্টা দিতো-তখন কি ভিক্ষা দিতো?
    প্রণব বর্ধন উচিত কথাই বলেছেন; কিন্তু আগের দিন কৌশিক বসু ও অমর্ত্য সেন এর দুটো লিংক দিলাম যে বামফ্রন্ট সরকার বাংলার অর্থনীতি কে চূড়ান্ত ভাবে ধ্বংস করেছে। সে ব্যাপারে কি মত?
    আগের দুজনের মতোই প্রণব বাবু কিন্তু ডেটা বা তথ্য দেন নি। নিজের মতামত ব্যক্ত করেছেন মাত্র।
  • PT | ১৮ ডিসেম্বর ২০১৬ ১৪:১৩710779
  • আমরা তো অক্ষমদের প্রসঙ্গে আলোচনা করিনি। ৯ কোটি অধিবাসীর রাজ্যে ৭ কোটি মানুষকে প্রায় ফ্রিতে চাল দেওয়া নিয়ে তক্ক করছিলাম। কিন্তু যে রাজ্য আলু-পটলের মত শিশু বিক্রিতে আর গরু-ছাগলের মত মেয়ে পাচারে জগদ্বিখ্যাত সেখানে যে "ডিপ্রেশন এর রুগী, লার্নিং ডিসেবিলিটি,নেশাখোর" ইত্যাদিদের নিয়ে সরকার ভাবছে না সেটা পরিষ্কার। তাই ২ টাকা কিলো চাল প্রসঙ্গে এই প্রশ্ন অর্থহীন। অন্য কোন পরিসরে সে আলোচনা করা যাবে।

    জমির পাট্টা নিয়ে আলোচনার কোথা থেকে শুরু করা উচিত সেটা লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে দেখা হলে জেনে নেবেন। জমির পাট্টাটাও ঠিক ক্লাবের মদ-মাংসের আলোচনার সঙ্গে খাপ খায়্না।

    কৌশিক বসু বা অমর্ত্য সেন (বোধহয়) শিল্প সম্পর্কে বক্তব্য রেখেছিলেন- আমি বামেদের দারিদ্র্য দূরীকরণ সম্পর্কে তথ্য দিয়েছিলাম। দুটোর সম্পর্ক আছে আবার নেইও! কেননা কেরালা বেকারত্বে শতাংশের হিসেবে খুব খারাপ আর HDI-এর মানে সব রাজ্যের তুলনায় এক্কেবারে ওপরের দিকে। আর গুজরাট সর্বনিম্ন বেকারত্বের শতাংশ নিয়েও HDI-তে পব-র ধারেকাছে!! https://en.wikipedia.org/wiki/Indian_states_ranked_by_unemployment
    আর প্রণববাবু আমি যতদূর জানি যা বলার ডেটার ভ্ত্তিতেই বলেন

    আপনি সাদা-কালোয় উত্তর খুঁজছেন-সে উত্তর মেলবার নয়।
  • sm | ১৮ ডিসেম্বর ২০১৬ ২২:২৭710780
  • একদা কোথাও বলেছিলাম,মিথ্যা কেন বলতে যাবেন। আজ মনে হচ্ছে খালি মিথ্যা নয়, বিভ্রান্তিও ছড়াচ্ছেন।
    চাল কোথাও ফ্রিতে দেওয়া হচ্ছে না। ২ টাকা কিলোতে কিনতে হচ্ছে।সুতরাং এটি ভিক্ষে নয়। নির্বাচিত সরকার সাবসিডি দেয় বা দিতে অঙ্গীকার বদ্ধ। ভিক্ষা দিতে নয়।
    সুইডেন সরকার ও বেকার ভাতা হিসাবে সাবসিডি বা ডোল দেয়।সেটাও ভিক্ষা নয়।
    ক্লাবে যে টাকা দেওয়া হয়;সেটাও ভিক্ষা নয়। উন্নয়নের জন্য দেওয়া হয়। মিসইউজ হতেই পারে।
    কৌশিক বসু ও অমর্ত্য সেন শিল্প তথা সমগ্র অর্থনীতিতে প্রভাব নিয়েই বক্তব্য রেখেছিলেন।ওনারাও নিশ্চয় ডেটার ভিত্তিতেই মতামত দিয়ে থাকেন।
    এক্ষেত্রে প্রণব বাবু কোনো পথিকৃৎ ব্যক্তিত্ব নন।
    আর মাউন্টব্যাটেন এর সঙ্গে কি আপনার রেগুলার যোগাযোগ আছে?
    আপনি তো বেশ চর্চা করার লোক মহায়!
    জমির পাত্তা নিয়ে আপনার বক্তব্য বলুন;ফালতু ঝোঁপ ঝাড়ে কোপ না মেরে।
    ওহ,হ্যা নারী ও শিশু পাচার বাম আমল থেকেই উর্ধমুখী।
  • PT | ১৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৫710781
  • আপনাকে বোঝানো আমার সাধ্যের বাইরে কেননা আপনি নেতাজী ও পেঁয়াজীর মধ্যে পার্থক্য বুঝতে চাইছেন না। এমন হতে পারে যে সেই পার্থক্য বুঝতে পারলে আপনার তিনোদের সমর্থন করার ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। তাই বোধহয় এই আলোচনায় এই অর্থহীন মন্তব্যঃ "নারী ও শিশু পাচার বাম আমল থেকেই উর্ধমুখী"!!
    ওয়াও!! তাহলে শিশু ও নারী পাচারের ক্রমাগত উন্নতির জন্যে জ্যোতি ব্রোন্জের, বুদ্ধ রুপোর আর মমতা সোনার মেডেল পাচ্ছেন?

    তবু আরেকবার চেষ্টা করে দেখিঃ "সুইডেন সরকার ও বেকার ভাতা হিসাবে সাবসিডি বা ডোল দেয়" কিন্তু তার সঙ্গে ব্যক্তির চাকরী খোঁজার ও সরকারের চাকরী পাওয়ার পরিবেশ সৃষ্টির ট্যাগ লাগানো থাকে। সেখানেই মাদার টেরিজার সঙ্গে সরকারের পার্থক্য হয়ে যায়।

    এমনকি সুইডেনের disability-policy-তেও চাকরীর ব্যবস্থা করে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়।
    "The state is responsible for helping people to find and keep jobs through its labour market agencies. Employers who hire people whose work capacity is limited are sometimes entitled to wage subsidies. The state-owned services and goods provider Samhall offers people with disabilities meaningful employment that furthers their personal development. People with disabilities can also receive various types of financial assistance from the Swedish Social Insurance Agency."
  • sm | ১৮ ডিসেম্বর ২০১৬ ২৩:২৪710783
  • আবার ভুলভাল বকে চলেছেন।এক্ষেত্রে কেউই মেডেল এর দাবিদার নয়।আপনি ফালতু মস্করা করছেন। বিষয় টি উদ্বেগ এর। এবং বাম আমল থেকেই উর্ধমুখী।তিনোরা যদি তাদের টার্মে এই গ্রাফ নামাতে বা নিন্মমুখী করতে না পারে সেটা তাদের ব্যর্থতা হবে।এবং ভয়ঙ্কর লজ্জার বিষয়।
    মাদার টেরিজা কোনোকালে কোথাও বলেছিলেন নাকি যে তিনি আর্তের সেবা না করে ভিক্ষা দিচ্ছেন? আবার মাদার কে যারা ডোনেশন পাঠায় ;তারাও কি কোথাও বলে ভিক্ষা দিচ্ছেন?
    আপনার সঙ্গে আলোচনা চলতে গেলে মানসিকতাও বিসর্জন দিতে হবে নাকি?আগের দিনই বলেছিলাম মানসিকতা উঁচু করলেই দেখবেন;ওটাকে ভিক্ষান্ন বলতে ইচ্ছে করছে না।
    আর সুইডেনে কাজ খোঁজার চেষ্টার প্রমান ঢাকিল করতে কি ইতর বিশেষ হলো?ওখানেও তো সরকার ডোল ই দিচ্ছে। ফ্রি তে। এমন ব্যাপার কি,চাকরি পেলে সরকার কে অর্থ ফেরত দেবে?অনেকটা স্টুডেন্ট লোনের মতন?তা ওটাকে ভিক্ষা বলা হবে না কেন?
    আর পাট্টার বিষয় তেওঁ কি পার্থক্য বলে ফেলুন।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ০০:০৯710784
  • মাদার টেরেজা ভিক্ষাই দেন; আমরাও দিই। কিন্তু খুব ছোট স্কেলে দিই বলে "আর্তের সেবা" বলে দাবী করিনা। তবে মাদারের সেবাতেও বোধয় যিশুর প্রশস্তি গাওয়ার ট্যাগ লাগানো থাকে। একমাত্র ২-টাকা কিলোর চালই ৮০% মানুষ ফিরিতে পায়!!

    স্টুডেন্ট লোন ফেরত দিতে হয় চাকরী পেলে (বোধহয় না পেলেও)। চাকরী পেলে ২-টাকা দিয়ে কেনা চালের পয়্সা ফেরত দিতে হয়না। কিন্তু সুইডেনে চাকরী পেলেই ট্যাক্স দিতে হয়-সকলকেই। ওটা ভারতের মাত্র ১% মানুষের দায়িত্ব না-সকলের। তবে ঐ যে বললাম আপনি নেতাজী ও পেঁয়াজীর ফারাক বোঝেন না তাই আপনাকে এইসব বোঝাতে যাওয়া অর্থহীন।

    পাট্টা নিয়ে আপনি নিজে পড়াশুনো করে নিজে সিদ্ধান্ত নিন। ক্লাবে ক্লাবে ফিরিতে দেওয়া মদ-মাংসের আলোচনার সঙ্গে জমির পাট্টা নিয়ে আলোচনা করতে সত্যি বলতে কি বেজায় লজ্জা করছে। কেন করছে সেটা আপনাকে বোঝাতে পারব না।

    আর একটা কথাঃ কৌশিক বসু, অমর্ত্য সেন, প্রণব বর্ধন সকলের এক্ষ আমার বিদ্যের বাইরে। প্রশ্ন করতে পারি কিন্তু এদের কারো বক্তব্যই আমি পছন্দ না হলে বাতিল করে দেওয়ার যোগ্য নই।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ০০:৩৪710785
  • এরকম মাঝারি মাপের মূর্খ কম দেখেছি। যখন তর্ক করবেন;অন্য পক্ষের বক্তব্য অনুধাবন করার চেষ্টা করবেন। নয়তো সেটা এঁড়ে তর্ক দাঁড়ায়।
    প্রথমেই আসি সুইডেন এর ডোল প্রসঙ্গে। ধরাযাক সরকার লোকজনের চাকরিতে উৎসাহ দেবার নিমিত্তে ভাতা দিচ্ছে।
    ধরাযাক কোনো ব্যক্তি ২ বছর ডোল নেবার পর চাকরি পেলো। তাহলে সে চাকরি পাবার পর ওই ২ বছরের ডোল ফিরিয়ে দেবে?
    ট্যাক্স তো যেকোনো চাকরিজীবী ই দিচ্ছে।সেটা রোজগারের ওপর ট্যাক্স। সে ডোল প্রার্থী হোক বা না হোক।ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়েড পার্সন রাও দিচ্ছে। তাহলে শুধুমুধু ডোল প্রার্থী ২ বছরের জন্য এক্সট্রা টাকা পাচ্ছে কেন? তাহলে সেটা কি ভিক্ষে?
    আর ২ টাকা চাল মানুষ কে কিনতে হচ্ছে,ফ্রি নয়।
    আর পাট্টা নিয়ে আপনার পড়াশোনা কম বলেই বার বার প্রসঙ্গ এড়াচ্ছেন।কোনো চাপ নেই। নিজের মতো গুছিয়ে বলুন।
    আর প্রণব,কৌশিক, আমত্যবাবু দের বক্তব্য বাতিল করার যোগ্য নন বলে ভালোই করেছেন। এর অর্থ হলো কৌশিক ও অমর্ত্য বাবু নিশ্চয় ভুল বলেন নি। ভেরি গুড।
    বাকি রইলো প্রশ্ন করা। তো লক্ষটা প্রশ্ন করুন না তাদের কে। কে আটকাচ্ছে? ভবা পাগলার প্রশ্নের কি শেষ আছে?ওঁর প্রশ্নের স্টক অফুরন্ত।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ০০:৫৫710786
  • ও আর একটা কথা,কতো কম স্কেল এ পয়সা দিলে তাকে লোকে ভিক্ষে বলেনা?এই তো সচক্ষে দেখলুম হাওড়া স্টেশনে লোকজন ভিক্ষে দিচ্ছে-১ টাকা বা দু টাকা। লোকজন সেটাকে ভিক্ষে বলছে আর যে নিচ্ছে সেও ভিক্ষাই বলছে।
    মাদার টেরিজার ক্ষেত্রে কেউ ভিক্ষে বলছে;এটা আপনার কাছ থেকেই শুনলাম, প্রথম।বিলেতেও দেখতাম স্টেশনে বেগার বসে ভিক্ষে চাইতো আর লোকে তাকে ভিক্ষাই বলতো। কিন্তু চ্যারিটিবেল কাজ কে কেউ ভিক্ষে বলতো না তো।মনে হয় আর একটু ভালো করে আপনাকে বোঝাতে হবে। বাচ্চা হলে প্রবলেম ছিল না,পাকা মাথা তো ;সময় লাগবে।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ০৯:০০710787
  • বুঝতে না চাওয়ার সমস্যা কিছুতেই কাটে না....
    "`ধরাযাক সরকার লোকজনের চাকরিতে উৎসাহ দেবার নিমিত্তে ভাতা দিচ্ছে।"
    ধরাযাক নয়। সেটাই ঘটনা আর ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা!!
    "To become one of the 3.4 million members (2013) of unemployment funds a worker must have been employed for at least a month. After one year of uninterrupted membership of an unemployment fund and six months of half-time work, the worker is entitled to receive an earning-related daily allowance up to 80% of his or her normal income (with a maximum of 680 SEK per day). The normal income is the average income during the last 12 months, including days of unemployment. This goes for the first 200 days, after which the rate decreases to 70% until the 300th day, and 70% from day 301-450 (only available for parents to children under the age of 18). After 300 (or 450) benefit days anyone who is still unemployed can obtain a place in the "Jobb- och utvecklingsgarantin" (Job and development guarantee) labour market programme."
    এ ভিক্ষান্ন নয় যে অনন্তকাল ধরে পাওয়া যাবে এবং ভোট পাওয়ার ধান্দায় আরো বেশী করে মানুষকে দরিদ্রতালিকাভুক্ত করা হবে।

    "এর অর্থ হলো কৌশিক ও অমর্ত্য বাবু নিশ্চয় ভুল বলেন নি।"
    সমস্যা কিছুতেই কাটে না!!
    "এর অর্থ হলো কৌশিক ও অমর্ত্য ***ও প্রনব বাবু*** নিশ্চয় ভুল বলেন নি।"
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৫২710788
  • তো প্রব্লেম তা কোথায়? সরকার চাকরিতে উৎসাহ দেবার জন্যই বেকার ভাতা চালু করেছে। তাতে কি পার্থক্য হলো? প্রশ্ন তো ছিল, চাকরি পাবার পর বেকার জনতা কি তাদের ডোল ফিরিয়ে দিচ্ছে?
    আরো পোষ্কার করে বলি। নির্দিষ্ট আয়ের লিমিট ছাড়ালে ইনকাম ট্যাক্স সব্বাই কে দিতে হয়।যারা ডোল নিয়েছিল; তারা কি ট্যাক্স ছাড়াও এক্সট্রা ডোলের পয়সা সরকার কে ফেরত দিচ্ছে? জানলে বলুন।
    আর একটা প্রশ্ন- ধরুন ইউ কে তে ১০০০০ হাজার পাউন্ডের ওপর রোজগার করলে তবেই সরকার কে ট্যাক্স দিতে হয়। এর নিচে রোজগার হলো ট্যাক্স ফ্রি। তো ২-৩ বছর ডোল নেওয়া ব্যক্তি; ৮-৯০০০ পাউন্ডের চাকরি বা ইনকাম করলে; সরকার কে কি ট্যাক্স দেবে?

    আর রাজনৈতিক দল ভোট পাবার আশা তেই তাদের ম্যান্ডেট ও কর্মসূচি ঠিক করে।এটা যে বোঝেনা তাকে বালখিল্য ও বলা চলেনা।
    ছি পি এম করেনি কিন্তু মমতা সরকার ৭ কোটি লোক কে (ইরেসপেক্টিভ পার্টির গন্ধ) ২ টাকা কেজি চাল সরবরাহ করছে- তাতে আপনার পব্লেম বা জ্বালা টা কোথায়? এটা তো যেকোনো জনদরদী সরকারের প্ল্যান হওয়া উচিত। যতদিন পারবে সরকার দিয়ে যাবে। "চিরস্থায়ী" কথা টা কি আপনার মনগড়া? এটাকেই বলে অর্ধ সত্য ও বিভ্রান্তি ছড়ানো।
    ৯ কোটির মধ্যে ৭ কোটি লোক কভার্ড হচ্ছে। পুরোটা হলেও কোনো আপত্তির কারণ তো দেখি না।

    আর কৌশিক বা অমর্ত্য বাবু আপনার প্রিয় দলের সরকার সম্পর্কে এমন বিরূপ মন্তব্য কেন করলো; সেটা বলুন আগে।ওদের প্রিয় দল তো তৃণমূল নয়।
    আর ভোট পাবার ধান্দায়ই তো আপনার প্রিয় দলের সরকার বর্গাদারি আর পাট্টার সিস্টেম চালু করেছিল।সেটা কে কি ধরণের ভিক্ষা বলেন, বললেন না তো?
    আর শোনেন; একটু পড়া করে আসেন- তার পর আপনাকে ভিক্ষা, ডোল, অনুদানের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেবোখন। দেখছি প্রতিদিন দু -একটা, এক্সট্রা ক্লাস নিতে হবে।মগজ তো পুরো লোহা দিয়ে বাঁধানো!
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:১৩710789
  • " তাতে আপনার পব্লেম বা জ্বালা টা কোথায়?"
    আমার জ্বালাও নেই প্রবলেমও নেই!! শুধু তিনো সরকার নিজেই নিজেকে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে তাদের আমলে পব-র বেশীর ভাগ মানুষের বাজার দরে চাল কিনে খাওয়ার ক্ষমতা হারিয়েছে!!
    "এগোচ্ছে কলকাতা ৷ পিছনে হাঁটছেন শহরবাসী ! সরকারি ভাবে শহরের প্রায় অর্ধেক মানুষেরই নাম উঠতে চলেছে ‘গরিবি ’ তালিকায় ৷ আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া শহর হিসেবে দ্রুত দেশের প্রথম সারিতে উঠে আসছে তিলোত্তমা কলকাতা ৷.......... কলকাতার প্রায় অর্ধেক নাগরিকই ঢুকে পড়বেন গরিবি তালিকায়৷ আগামী দিনে পিছিয়ে পড়া জেলা হিসেবে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদের সঙ্গে এক সারিতে উচ্চারিত হবে কলকাতার নাম ৷ ........ কলকাতা শহরের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ৷ তার মধ্যে ২০ লক্ষ ৫০ হাজার মানুষের বুভুক্ষু ও বঞ্চিতের তালিকায় উঠে আসাটা কলকাতার পক্ষে মোটেও ভালো বিজ্ঞাপন নয় বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28141&boxid=15353046
    পরিবর্তনের মাত্র ছ-বছরেই কলকাতার "২০ লক্ষ ৫০ হাজার মানুষের বুভুক্ষু ও বঞ্চিতের" তালিকায় চলে গিয়েছে!! সোনার মেডেল দেওয়া ছাড়া তো আর কোন গত্যন্তর নেই।

    আর ঐ যে বলেই যাচ্ছি যে আপনি নেতাজী আর পেঁয়াজীর ফারাক বোঝেনা। তাই এখনো ক্লাবের মদ-মাংস আর জমির অধিকার-এর দীর্ঘ লড়াইএর ইতিহাস নিয়ে মাখামাখি করে যাচ্ছেন। এসবের শুরু অনেক আগে আর তার সঙ্গে ভোটের যোগাযোগ সামান্যই। The Land Reforms Act of India (1955) and its subsequent amendments-ইত্যাদি পড়ে দেখতে পারেন।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:২৮710790
  • আবার দড়াম করে একটা অপসত্য ছাড়লেন। সরকারের কেউ বলেনি ৭ কোটি লোক ২ টাকার ওপর দরে চাল কিনতে পারছেনা বলে ;এটা চালু করা হয়েছে।এটা চালু করা হয়েছে ফুড সিকিউরিটি বাড়ানোর জন্য।ঠিক যেমন প্রথম ১০ টা সিলিন্ডার এর ওপর কেন্দ্রীয সরকার সাবসিডি দিয়ে থাকে।বলেছি না- এক্সট্রা ক্লাস নিতে হবে।
    আর আপনি তো, আগের পোস্টে ডোল শোধ করার ব্যাপারে কোনো উত্তরই দিতে পারলেন না।আগে সেটার উত্তর দিন তার পর কলকাতায় গরিব কেন বাড়ছে; সে নিয়ে আলোচনা করা যাবে খন।
    আজকে একটা পত্রিকায় পড়লাম পব তে গত ৫ বছরে নথিভুক্ত ধর্ষণের সংখ্যা কমেছে।তো কি বলবো, আইন শৃঙ্খলা দারুন ভালো হয়েছে?
    আপনার মতো পার্টিজান হলে অবশ্যই বলতে পারতাম।
    আর জমির পাট্টা ও বর্গাদারি নিয়ে কি আন্দোলন হয়েছে- এ নিয়ে আমি ইতিহাস রচনা করতে বসিনি।এটা কে ভিক্ষা বলেন কিনা সে নিয়ে ছিল প্রশ্ন।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৫৪710791
  • "ও বেোমে ওনে ওফ থে ৩।৪ মিল্লিওন মেম্বের্স (২০১৩) ওফ উনেম্প্লোয়্মেন্ত ফুন্দ্স অ োর্কের মুস্ত হভে বীন এম্প্লোয়েদ ফোর অত লেঅস্ত অ মোন্থ।"
    অর্থাৎ ব্যক্তিটি আগেই ট্যাক্স দিয়ে বেকারভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    যা নিয়ে আন্দোলন হয় সেটা ভিক্ষা হয়না এটা জানেন না? এটা তাদের ন্যায্য পাওনা।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৫৫710792
  • "To become one of the 3.4 million members (2013) of unemployment funds a worker must have been employed for at least a month."
    অর্থাৎ ব্যক্তিটি আগেই ট্যাক্স দিয়ে বেকারভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    যা নিয়ে আন্দোলন হয় সেটা ভিক্ষা হয়না এটা জানেন না? এটা তাদের ন্যায্য পাওনা।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:২০710794
  • এটা তো একেবারে চাইল্ডিশ বক্তব্য হলো। যে ব্যক্তি আগে কাজ করেনি বা ট্যাক্স পে করেনি( যেমন ধরুন সদ্য কলেজ/স্কুল পাস্ করা বেকার যুবক বা যুবতী)- সে বেকার ভাতা পাবে না? তাহলে সে খাবে কি? সুইডিশ সরকার কি না খেতে পেয়ে মরার কোনো অপশন রেখেছে নাকি? বেজায় ছড়িয়েছেন, যা হোক।

    দ্বিতীয় আন্দোলন হলেই সেটা থেকে ভিক্ষা তকমা চলে যাবে? কাল থেকে দল বেঁধে ভিখিরি রা আন্দোলনে গেলেই তাদের থেকে ভিখিরি তকমা উঠে যাবে? এতো বড় রঙ্গ মশায়! মানুষ পয়সা নষ্ট করে টিকিট কেটে শুধু শুধু তামাশা দেখতে চায়।

    আমার তো মনে হয় রুটি, কাপড়ে আর মকান যেকোনো সিটিজেন এর অধিকারের মধ্যে পড়ে।নির্বাচিত সরকারের দ্বায়িত্ব; সেটা সুনিশ্চিত করা। তাহলে ২ টাকার চাল ভিক্ষান্ন হলো কেমনে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন