এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফেসবুক থেকে | ২৪ এপ্রিল ২০১৬ ০০:১২701292
  • রিতম ঘোষালের পোস্ট। দেখুন, এটা দিয়ে ঢাকা যায় কিনা।

    ৩৪ বছরে ফটোশপ ব্যবস্থার এই হাঁড়ির হালের জন্যই আজ আমাদের রাজ্যের এমপিকে জঘন্য ফটোশপ করা ছবি নিয়ে প্রেস কনফারেন্স করতে হয়। সিপিএম ফটোশপের সবকিছু শেষ করে গেছে। হাজার হাজার কোটি টাকার দেনা। আমাদের পিকাসা দিয়ে ফোটোশপের কাজ চালাতে হয়।
    একবার ভেবে দেখুন, এই গত ৩৪ বছরে যদি কম্পিউটার শেখানোর বিরুদ্ধে আন্দোলন না হতো, তাহলে আজ আমরা ভালো ফটোশপ করতে পারতাম। পারতাম না? কি?
    ‪#‎JeSuisDidi‬
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০০:১২701291
  • দিদি আবার সিঙ্গুর নিয়ে পরেছেন। জমি নাকি ফিরত দেবে?
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০০:১৩701293
  • সারদার টাকা দিয়ে টাটাদের থেকে কিনে নিতে পারতো তো?
  • এদিকে | ২৪ এপ্রিল ২০১৬ ০০:১৪701294
  • হাওড়া আর উচপ-তে নাকি ইলেকশন কমিশন ১৪৪ ধারা জারি করে দিয়েছে? ৫ জনের বেশি এক জায়গায় জটলা পাকাতে পারবে না?
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০০:১৬701295
  • এই ফোটোশপ ব্যাপারটা মনে হচ্ছে ডেরেকের একেবারেই নিজস্ব কুটির শিল্প। দুয়েকদিন আগেই ভাবছিলাম যে ডেরেককে অনেকদিন ইঙ্গরাজিতে চেঁচাতে শুনিনি। ও মনে হয় নিজেকে প্রাসঙ্গিক করতে গিয়ে ছড়ালো।
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০০:১৮701296
  • হাওড়াতে করে কোনো লাভ নেই। ওটা তিনোদের অনেকদিন ধরেই। এক যদি লকেট কিছু ভোট কাটতে পারে। সেও তো এখানে একজন বললেন যে হবেনা। বরং দক্ষিন পরগনাটায় থাকলে কাজে দিতো।
  • avi | ২৪ এপ্রিল ২০১৬ ০০:২৪701297
  • কিসব ভীষণ ব্যাপার! লকেট আবার হাওড়ায় কোথথেকে এল!
    আচ্ছা, দিদির দলের কি সত্যি এত ভয়ের অবস্থা, নাকি ওনারাও আনন্দবাজার পড়ে প্যানিক করচেন?
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০০:৩০701298
  • লকেট না রুপা।
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০০:৩৩701299
  • আমিও কোলকাতায় খুব কাছের লোকেদের জিগালাম যে কি অবস্থা? বলছেন লোকেদের মধ্যে একটা পরিবত্তনের হাওয়া এসেছে। আমি বললাম এটাকি আপাব পড়ে আর আনন্দ চ্যানেল দেখে মত দিচ্ছেন? বললেন না না, লোকেদের সাথে কথা বলে জানতে পারছি। তবে একজন বললেন যে মিডিয়া কিন্তু আগের ইলেকশনে বড় রোল প্লে করেছিলো।
  • PT | ২৪ এপ্রিল ২০১৬ ০৭:৪৮701301
  • "তবে একজন বললেন যে মিডিয়া কিন্তু আগের ইলেকশনে বড় রোল প্লে করেছিলো।"
    তবে যে পন্ডিতেরা এখানে কি সব যেন বলেছিলেন.......?!!
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০৭:৫৪701302
  • মিডিয়ার একটা ক্যাটালিস্টের রোল তো আছেই। বিশেষত পবে যেখানে একটাই বড় মিডিয়া গ্রুপ - একচ্ছত্রাধিপত্য। আবাপ যেভাবে এখন সকাল সন্ধ্যে মমতার বিরুদ্ধে বলছে তাতে কিছু ভোট তো জোটের দিকে গেছেই। পুলিশ, কমিশনকে কিছুটা হলেও সাবধান থাকতেই হচ্ছে।
  • PT | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:০০701303
  • আম্মো তো তাই বলেছিনু।
    যতই মোমবাতি জ্বালাও, মিডিয়া তোল্লাই না দিলে সব ফুস..........
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:৪৩701304
  • রিতো আর রাহুল দুই ভাই ঃ))
  • S | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:৫৩701305
  • অরুপ বিশ্বাস আলতাফ রাজার গান গাইছেন? ঃ))
  • sm | ২৪ এপ্রিল ২০১৬ ০৯:০৬701306
  • তবে একজন বললেন যে মিডিয়া কিন্তু আগের ইলেকশনে বড় রোল প্লে করেছিলো
    এই একজন টি কে ?গত লোকসভায় তো অবপ তিনো কে সাপোট করেনি। তো রেসাল্ট কি হয়েছিল?
    গত বিধান সভায়,গণশক্তি আর আজকাল তো বামেদের সাপোট করেছিল; তারা জিতেছে?
    মিডিয়া এবার যাকে তোল্লাই দিচ্ছে; তারা জিতবে? এবার তো জাগো বাংলা আর আজকাল তিনোদের ফরে আছে। তো তারাও কি জিতবে?
  • না না | ২৪ এপ্রিল ২০১৬ ০৯:৫৫701307
  • ওটা গৌরবে বহুবচন। মিডিয়া মানে, এক ও একমাত্র আবাপ। সে যাকে তোলে সে-ই জেতে। সে-ই মিডিয়া। এক ও একমাত্র। নিউজ আর ভিউজ সমেত।
  • sm | ২৪ এপ্রিল ২০১৬ ১০:০০701308
  • নিউজ আর ভিউজ এর পার্থক্য একমাত্র এক জন ই জানে। খালি দেখলে হব্য়া; খরচা আছে।
  • PT | ২৪ এপ্রিল ২০১৬ ১০:২৬701309
  • সেতো বটেই। মোদীর ধরে কারাতের মুন্ডু বসাতে কিছু খরচা তো হবেই....
  • Mmu | ২৪ এপ্রিল ২০১৬ ১৯:৪৫701310
  • ***
    Name: PT

    IP Address : 213.110.242.22 (*) Date:23 Apr 2016 -- 09:30 PM

    দলটা শুধু ঢপবাজ নয় চিটিংবাজও বটে!!

    "....ঘটা করে সাংবাদিকদের ডেকে বামপন্থীদের সঙ্গে বিজেপি-র ‘পিরিত’ বোঝাতে তৎপর হয়ে উঠেছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন। দেখিয়েছিলেন, সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে মিষ্টি মুখ করাচ্ছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আর সেই ছবি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল’-এর ফেসবুক অ্যাকউন্ট থেকে।

    কিন্তু, বিজেপি শনিবার সাফ জানিয়ে দিল, গোটা ছবিটাই জাল।........প্রধানমন্ত্রীর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কারাটের মুখ।

    ***
    Name: PT

    IP Address : 213.110.242.22 (*) Date:24 Apr 2016 -- 10:26 AM

    সেতো বটেই। মোদীর ধরে কারাতের মুন্ডু বসাতে কিছু খরচা তো হবেই....
    -------
    তা পিটি দাদা। মোদীর ধরে যদি কারাতের মুন্ডু বসানো যায়, তবে নারদের ঘটনা ই বা সেরকম হবে না কেন ! মোদীর ধরে 'সৌগত রায়ে'র মুন্ডু, বৃন্দা কারাতের ধরে 'কাকলী'র মুন্ডু ইত্যাদি । হতে পারে কিনা বলুন। যেমন ভাবে চিত্র তারকা অভিনেত্রীদের মুখ বসিয়ে পর্ণ ছবি তৈরী হয় বলে শুনেছি।
    হতে পারে কি না। এক কথায় বলুন -- ইয়েস অর নো।
    ইগনোর করলে বুঝব ইয়েস। :))
  • Mmu | ২৪ এপ্রিল ২০১৬ ১৯:৫৩701312
  • আর সংসদীয় কমিটি না কোথায় যেন কেসটা পাঠানো হয়েছে দেখলাম। কোন রেসাল্ট নেই তাই তো ? রেসাল্ট হবে কি করে ? ওদেরও(বিজেপি) তো ভোটের দরকার।
    আপনি জেনে রাখুন, ভোটের পরে ভিডিও টা সত্য কি মিথ্যা জানা যাবে। এবং নারদের 'মাথ্যু' গারদে ঢুকবে অবশ্য যদি ওটা বিজেপির খেলা না হয়ে থাকে।
  • T | ২৪ এপ্রিল ২০১৬ ২০:০২701313
  • হ্যা হ্যা হ্যা...কী খোরাক সব। চমতকার চমতকার।
  • dc | ২৪ এপ্রিল ২০১৬ ২০:২৫701314
  • সত্যি, একেক টইতে একেকরকম খোরাক।
  • সাধে কি | ২৪ এপ্রিল ২০১৬ ২০:৫০701315
  • এনাকে সংরক্ষণ করা হয়? লাখে এক।
  • Robu | ২৪ এপ্রিল ২০১৬ ২১:০২701316
  • ইয়েস।
  • করঞ্জাক্ষ | ২৪ এপ্রিল ২০১৬ ২১:১৪701317
  • আমি ওনাকে ট্রুলি অ্যাডমায়ার করি। এরকম সমর্থকদের আমার ভাল লাগে।
  • তবে | ২৪ এপ্রিল ২০১৬ ২১:৩০701318
  • গলা-টলা ঝেড়ে একটা কথা কয়েই ফেলি।

    এর আগেও লিখেছিলাম, উনিশে মে'র আগে বা পরে আমাকে যেন এই সব বিষয় নিয়ে কেউ ফোন না করেন। সে কথা রাখা হয় নি, হয় তো ফোন যিনি করেছেন তিনি আমার সে পোস্ট দেখতে পান নি বা পেলেও সেটা আমার পোস্ট বলে বুঝতে পারেন নি।

    একবার স্পষ্ট করে বুঝিয়ে দিই - আপনি কাকে সমর্থন করবেন, উনিশে মে কে জিতবেন কে হারবেন তাই নিয়ে এখানে পাতার পর পাতা তক্কো চলতে পারে, তাতে আমি অংশ নিতেও পারি, না-ও নিতে পারি, কিন্তু ফোন করে "মমতা তো আসছেনই, দেখে নেবেন, ম্যাথু জেলে যাবেন" কিংবা "সিপিএম এবার ফাটিয়ে দেবে, জোট জিতবে" টাইপের খেজুর আমি একেবারে পছন্দ করি না। এখানে লেখা লোকেদের নিয়ে ফোনে সমালোচনাও আমি পছন্দ করি না। আপনার পলিটিকাল ম্যাচিওরিটি বা ইনক্লিনেশন যে রকমেরই হোক, সেটাকে দয়া করে এই ভার্চুয়াল পাতার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন।

    আশা করি বোঝাতে পারলাম।
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২৪ এপ্রিল ২০১৬ ২১:৩২701319
  • উরিশ্লা, এসব এখুনো চলছে?
  • চলছে। | ২৪ এপ্রিল ২০১৬ ২১:৩৮701320
  • আজই হয়েছে।
  • Robu | ২৪ এপ্রিল ২০১৬ ২১:৪১701321
  • আমি কিন্তু ১৯ মে সবুজ আবির পাঠাব। তখন এখেনে এসে নালিশ করলে চলবে না।
  • | ২৪ এপ্রিল ২০১৬ ২১:৫৩701323
  • অ্যাঁ!!!!
    ঘুম ছুটে গেল তো! সেই দশ বছর আগের উৎপাতগুলো এখুনো হয়!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন