এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৯ নভেম্বর ২০১৩ ১৫:১৫607002
  • কিন্তু ডিফেন্স রোজই তো গোল হজম করছে, সেটাই চিন্তার। দেখি আজ কি হয়!
  • ঊমেশ | ১৯ নভেম্বর ২০১৩ ১৫:৪৩607004
  • চিডি হ্যাটট্রিক

    টিম-ভায়া, একটা গোল খেয়ে যদি ৩ গোল দেয়া যায় তাহলে আর ভয় কি? জেতাটাই তো আসল।
  • Tim | ১৯ নভেম্বর ২০১৩ ১৫:৪৩607003
  • ৪-০ চিডির হ্যাট্রিক
  • 4z | ১৯ নভেম্বর ২০১৩ ১৮:৪২607005
  • আজ যাচ্ছি ব্রাজিল চিলি ম্যাচ দেখতে
  • + | ১৯ নভেম্বর ২০১৩ ১৮:৫৭607006
  • গুরুতে ব্যান করার উপায় আছে? ফোর্জিদি কে এই টইতে দুদিনের জন্য ব্যান করা হোক, ঘুরে এসে যেন বলতে না পারে যে ব্রাজিল হেব্বি খেলেছেঃ( মাঠে বসে ব্রাজিলের খেলা কবে দেখবো???

    ভারত হাফ টাইমে ১-০য় এগিয়ে, সেই সুনীল ছেত্রীই গোল দিয়েছে
  • 4z | ১৯ নভেম্বর ২০১৩ ১৯:০১607007
  • গান্ধীরে, খেলা দেখে এসে কিচ্ছু বলব না, শুধু কয়েকটা ছবি পোষ্ট করে দেব। অফিসের ব্যাগে ক্যামেরা ভরে নিয়েছি :D
  • ঊমেশ | ১৯ নভেম্বর ২০১৩ ১৯:৫০607009
  • গান্ধী কে আরো একটু জ্বালিয়ে দিই,
    আমি ব্রাজিলের দুটো ম্যাচ মাঠে বসে দেখেছি। অবশ্য, দুটো-ই ফ্রেন্ডলী ছিল।
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২০:৫৪607010
  • গান্ধী, কোন চ্যানেলে খেলা দেখাবে কি আজ রাতে?
  • + | ১৯ নভেম্বর ২০১৩ ২১:২৫607011
  • ১-১৫য় সোনি সিক্সে সুইডেন-পর্তুগাল, আর দেড়টা থেকে স্টার স্পোর্টস ৪ এ জার্মানী-ইংল্যান্ড

    নাহ, জ্বলবনা, আমার এখনো বয়েস বাকি, দেখবইঃ)
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২১:৩৯607012
  • বাহ, খেলা দেখব আজ। আর কাল সকালে ফোজ্জিদির খেলাটা কোথাও দেখাবে রে?
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২১:৫১607013
  • ফোজ্জিদির খেলা ঃ-)))

    থ্যাংকু।
  • aranya | ১৯ নভেম্বর ২০১৩ ২২:০৭607014
  • ৯৪ বিশ্বকাপে একটা কোয়ার্টার ফাইনাল মাঠে দেখেছিলাম - জার্মানি-বুলগেরিয়া। আর হবে কিনা কে জানে, আমার আর বয়স বাকি নাই :-(
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২২:০৯607015
  • সে তো বুল্গেরিয়া জিতেছিল, লেচকভ হেডে গোল দিয়েছিল বোধয়।
  • aranya | ১৯ নভেম্বর ২০১৩ ২২:১০607016
  • ঠিক
  • aranya | ১৯ নভেম্বর ২০১৩ ২২:২২607017
  • রোবুর মারাত্মক মেমরি, বহুদিন আগের কথা। জার্মানি-র ম্যাথিউজ প্রথম গোল দেয়, স্টয়েশকভ শোধ করে, লেচকভ উইনিং গোল। দারুণ পরিবেশ ছিল মাঠে, খেলাটাও ঘ্যামা হয়েছিল
  • + | ১৯ নভেম্বর ২০১৩ ২২:২৯607018
  • ইন্ডিয়া নাকি ২০১৫ ফিফা ক্লাব কাপের জন্য বিড করেছে

    ব্রাজিল-চিলি কোনো টিভিতে পেলাম না
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৩৪607020
  • ২০১৮ রাশিয়াতে একটা অ্যাটেম্পট করা যায়। পথিমধ্যে তিমি-হুচির আস্তানাতে বিশ্রাম।

    না হলে ২০২২ কাতার তো রইলই। ঘরের কাছে।

    ইনশাল্লাহ ...
  • + | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৩৭607021
  • ১৪য় ব্রাজিলে একটা পোস্ট ডক বাগাতে পারলে হয়, নাহলে ১৬তেঃ)
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৩৮607022
  • লেচকভ এর হেডটাও স্টোইচকভ এর ফ্রিকিক থেকে, মনে আছে :-)
    এরা তো তখন হিরো ছিল অরন্যদা! আমার দেখা দ্বিতীয় বিশ্বকাপ। কতকিছুই মনে আছে। আলেক্সি লালাসের থ্রো। পন্টিয়াক সিল্ভারডোম। আন্দ্রে এস্কোবার এর মৃত্যু। গ্রিসের এগেইন্সটে মারাদোনার বাঁ পা। নাইজেরিয়া গ্রিস এর খেলায় প্রথম পাঁচ মিনিটের মধ্যে ৩ টে হ্যান্ড বল :-)
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৪১607023
  • আর বাজ্জোর পেনাল্টি মিস।

    জীবন যখন থমকে দাঁড়ায় ...
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৪৪607024
  • পুরো বুলগারিয়ান টিমটাকেই সেই টুর্নিতে খুব ভালো লেগেছিল। যেমন ৯৮-তে বোবান, সুকেরদের ক্রোয়েশিয়া।,
  • aranya | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৫৪607025
  • আলেক্সি লালাস - ভাল খেলতও, এখন কমেন্ট্রি করে। সেই বিশ্বকাপের ফলশ্রুতিতেই বোধায় এখানে মেজর লিগ সকার শুরু হয়। আম্রিগায় থাকার জন্য সেই একবারই ভাগ্যকে ধন্যবাদ দিয়েছিলাম, ঘরের দুয়ারে বিশ্বকাপ
    তারপর বিভিন্ন সময় শুধু প্ল্যান হয়, অন্য দেশে ম্যাচ দেখতে যাওয়ার জন্য, যেমন এবার ব্রাজিলে, যাওয়া আর হয় না
    তবে জীবদ্দশায় ভারতে হলে আসবই :-)
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২২:৫৫607026
  • ২০০২ - টারকি, ২০১০ - উরুগুয়ে
    ২০০৬ দেখিনি।
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২৩:১৬607027
  • কেন? ব্রাজিল ফুটে গেছিল বলে?

    ২০০৬ থেকেই আবার আমার জার্মান টিমে আস্থা ফিরে আসে। ঃ)
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২৩:৩১607028
  • না না, ব্রাজিল তো ৯০ তেও ফুটেছিল দ্বিতীয় রাউন্ডে, ২০১০ এও কোফাতে।
    নতুন চাকরি, নতুন শহর চেন্নাইতে গিয়ে থিতু হইনি তখনো, টিভি ছিল না। ১৯ শে জুন তো গেলাম, তোমার মনে আছে নিশ্চয়ই তারিখটা :-)
    প্রথম সাতদিন একটা হেব্বি হোটেলে ছিলাম কোম্পানীর পয়সায়, তখন দেখেছিলাম কিছু ম্যাচ, ব্রাজিল অস্ট্রেলিয়া, ব্রাজিল জাপান, আরজেন্টিনা-র একটা ম্যাচ। একটা মজা ছিল, বলেই ফেলি। হেব্বি হেব্বি ডাবল বেড রুম দিয়েছিল আমাদের। বাথরুমে বাথটাব। ট্রেনিং থেকে ফিরে আয়না-টা ঘুরিয়ে দিয়ে, বাথটাবে সব রকমের সল্ট ঢেলে গা ডুবিয়ে খেলা দেখতুম। পাশে ঠান্ডা বীয়ার রাখা (এটা নিজের পয়সায়) চেন্নাই-এর জুন মাসের গরম থেকে ডাইরেক্ট স্বর্গে।

    হায়, সে সুখ সাতদিনের।

    ব্রাজিল ফ্রান্স ম্যাচের স্কোর দেখেছিলাম উলটো দিকের বাড়ির পর্দার ফাঁক দিয়ে, লুকিয়ে লুকিয়ে, খেলাটাও দেখতে পাইনি। তার ঠিক আগেই একটা সিনেমা দেখে ফিরেছিলাম। কমেডি সিনেমা, পরেশ রাওয়াল ছিল। হেরাফেরি - টু। কী ঢপের সিনেমা।
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২৩:৩৩607029
  • ২০০৫ এর কনফেড এও জার্মানি দিব্যি খেলেছিল। তবে কনফেড এর ফাইনালে ব্রাজিল কিছু খেলেছিল বটে।
  • + | ১৯ নভেম্বর ২০১৩ ২৩:৩৫607031
  • ওখানে কি রাস্তার টিভিতেও খেলা চালায়না???
  • Arpan | ১৯ নভেম্বর ২০১৩ ২৩:৩৮607032
  • মনে থাকবে না?

    ওই দিনেই তুই গেছিলি চেন্নাই, আমি বেঙ্গালুরু। পুরো টুর্নিটা আমি, এক সর্দার আরেক গোয়ানিজ সন্ধে হলেই চানটান সেরে মাল খেয়ে টুল্লু হয়ে খেলা দেখতে বসতাম, কোম্পানির গেস্টহাউসে। ঃ)
  • রোবু | ১৯ নভেম্বর ২০১৩ ২৩:৪৩607033
  • খেলা চালায় বইকি। ক্রিকেট। ফুটবল নিয়ে উন্মাদনা নেই। আর খেলা তো বেশ রাতে হত।
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ০০:৩২607034
  • স্পেন-সাউথ আফ্রিকা শুরু হচ্ছে। টেন স্পোর্টসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন