এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২১580026
  • "'এই' ডিডাক্টিভ লজিক সম্পর্কেও আমার বিশেষ ভরসা নেই। এতে নানা সম্ভাবনা বাইপাস করে যাওয়া হচ্ছে কিনা।"

    -- কোন ডিডাক্টিভ লজিক? কেন ভরসা নেই? কি কি সম্ভাবনা বাইপাস করে যাওয়া হচ্ছে? ব্যাখ্যা প্রয়োজন।

    আগের প্রশ্নটাও রয়ে গেল। এই "ন্যাচারাল চয়েস" বস্তুটি কি? ব্যাখ্যা প্রয়োজন। নাকি এও একটি পারসেপশন?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩580028
  • তাহলে বোঝা গেল অন্যের ডিডাক্টিভ লজিকে ভরসা না থাকলে বক্তব্য বিকৃত করা যায়। তাই তো?

    আর স্বাধীন ইচ্ছা মানে কি? পরিপার্শ্বিকের সম্পূর্ণ প্রভাব মুক্ত একটি ইচ্ছা?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩580027
  • ওটা বিকৃতি হবে কেন, ওটা যুক্তির এক্সটেনশন।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৪580029
  • যুক্তির বিকৃতির বদলে এক্সটেনশন ভাবলেই বুঝবে অন্য কি সম্ভাবনাকে বাইপাস করা হচ্ছে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৭580030
  • হ্যাঁ সেটা হাত গুণতে জানলেও সম্ভব। কিন্তু কি বাইপাস করা হচ্ছেটা জানার জন্য আমি বক্তব্য বিকৃতিকে এক্সটেনশনো ভাবনা, হাতও গুণবনা। প্রশ্নই করব এবং উত্তর চাইব।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৮580031
  • এক্ষেত্রে স্টিরিওটাইপিং এর প্রভাবমুক্ত ইচ্ছা, বা প্রোটোটাইপে সাবস্ক্রাইব 'করতেই হবে ' যাতীয় বাধ্যবাধতা মুক্ত ইচ্ছা। পারিপার্শ্বিক বলতে যদি রান্না কাকে বলে সেটার সঙ্গে পরিচিতি বোঝায়, এই কারণে পারিপার্শ্বিকের প্রভাবমুক্ত বললাম না। অন্যের /সমাজের এক্সপেক্টেশন কারো উপর প্রভাব না ফেললেই স্বাধীন ইচ্ছা বলছি।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩০580032
  • স্বাধীন ইচ্ছা নিয়ে এত বাঁধা ছাঁদার পরেও শেষ রক্ষা হবেনা। :)

    একটু বাদে লিখছি। কিংবা ঘুমিয়ে পড়লে কাল।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৪580033
  • আমিও আপিস যাব আর সন্ধেয় থাকবনা। মনে হয় আবার কাল।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৬580034
  • উঁহু কাটিয়ে গেলে চলবেনা। অলরেডি একটা প্রশ্ন এই টইতে পেন্ডিং পড়ে আছে। সেটারও উত্তর চাই।

    কন্ডিশনিং আমি এখনই লিখছি।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৮580036
  • বাই দ্য ওয়ে অন্যের ডিডাক্টিভ লজিকে ভরসা না থাকলে বক্তব্য বিকৃত করা যায় এটিও একটি ব্যর্থ ডিডাক্টিভ লজিক :-)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৯580037
  • কাটিয়ে ? মানুষ আপিস যাবেনা ? কাল লিখব মানে কাটিয়ে যাওয়া ?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৬580038
  • হ্যাঁ, প্রথমে পূর্বসিদ্ধান্ত। এখানে "ইচ্ছা" বলতে অবশ্যই সামাজিকভাবে প্রকাশিতব্য ইচ্ছা বলা হচ্ছে। অর্থাৎ "এইটা আমার ইচ্ছা" সেটা প্রকাশ করা যাবে। এমন কিছু অ্যাবস্ট্রাক্ট ইচ্ছা থাকতে পারে, যা ভাষায় প্রকাশ করা যায়না, সেটাকে আমি ইচ্ছা হিসেবে ধরছিনা, কারণ সেটা অনুভূতির এলাকায় পড়ে, সিদ্ধান্তের এলাকায় নয়।

    এবার কাজের কথা। প্রকাশ করা মানেই "ভাষায় প্রকাশ করা"। ভাষা অনেক রকম হতে পারে। এখানে ধরে নিচ্ছি মৌখিক বা লিখিত ভাষা (বাকি সম্ভাব্য ভাষাদের ক্ষেত্রেও এটা একই ভাবে প্রযোজ্য, সেটা আর আলাদা করে লিখলাম না)। এবার ভাষা ব্যবহার করছি মানেই সেটা শিখছি। এবং ভাষা দিয়ে জগৎটাকে চিনছি। চারপায়া কে টেবিল ও তক্তপোশ বলে চিনছি। খালিগায়ে লোককে "ছোটোলোক" বলে চিনছি। ইত্যাদি। এবং তারপরে এই চেনার ভিত্তিতে আমার বক্তব্যের প্রকাশ। এটা অবশ্যই প্রমাণের অপেক্ষা রাখেনা।

    প্রশ্ন হল, এই চেনার প্রক্রিয়াটা কি স্বাধীন? বাংলা শিখব না ইংরিজি, নাকি আরবি, সে কি আমি ঠিক করি? করিনা। পাগড়ি মাথায় লোককে খোট্টা বলব নাকি মোহাজির সে কি আমি ঠিক করি? গোল সাদা বলকে পিংপং বল বলব নাকি রসগোল্লা সে কি আমার হাতে? একেবারেই না। আমার পারিপার্শ্বিক এর প্রত্যেকটাই নির্ধারণ করে। হ্যাঁ নির্ধারণ। আমি বাংলা বলব না ইংরিজি এখান থেকে শুরু করে পিংপং বল অবধি প্রত্যেকটাই। প্রত্যেকটাই আমাকে বাধ্য করা হয় শিখতে। সাবস্ক্রাইব করতে।

    তা, এই বেসি জায়গায় যখন পুরোটাই নির্ধারিত, তখন আমার কোন প্রকাশিত "স্বাধীন" ইচ্ছাটি "সম্পূর্ণ স্বাধীন"? সম্পূর্ণ বাধ্যবাধকতাহীন? কোনোটাই না।

    এই হল কথা।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৮580039
  • "কাটিয়ে দেওয়া" হল বাইপাস করার বাংলা। :)
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫২580040
  • সামাজিক কন্ডিশনিং মোটেই স-ও-ও-ব নির্ধারণ করে না। অনেক চয়েস-ই প্রজাতি /ভ্যারাইটি গত এবং অবিচল।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৬580041
  • প্রথমতঃ প্রমাণ চাই।
    দ্বিতীয়তঃ স-অ-অ-অ-অব নির্ধারণ করে তা বলিনি। যে কোনো ভাষায় প্রকাশযোগ্য চয়েসে প্রভাব থাকবেই বলেছি। যে প্রজাতির "ভাষা" নেই, তার ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য নয়।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০580042
  • তাহলে কি বোঝা গেল ? আপনার কোনো কোনো চয়েস ফ্রি নয় অতএব আপনার কোনো চয়েসই ফ্রি নয়।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৩580043
  • আহা অন্যের কথা একটু পড়ে উত্তর দিতে হয়। নইলে আবার বলব বিকৃত করা হচ্ছে।

    "আপনার কোনো কোনো চয়েস ফ্রি নয়" -- এটা একেবারেই আমার বক্তব্য নয়। সংক্ষেপে "আপনার কোনো চয়েসই (যা প্রকাশযোগ্য ইত্যাদি) সম্পূর্ণ ফ্রি নয়" -- এইটাই প্রতিপাদ্য।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬580045
  • আচ্ছা সেকেন্ড ট্রাই। চয়েসকে প্রকাশ করার ভাষাটা আমার তৈরি না তাই চয়েস তৈরির প্রক্রিয়াও ফ্রি না। আচ্ছা।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬580044
  • একদিকে নিজদেহ প্রদর্শন নিয়ে 'স্বাধীন ইচ্ছা' নাকি থাকতেই পারে, অন্যদিকে বিজ্ঞাপনে কোন নারীদেহ প্রদর্শন মানে সেখানে সেই 'স্বাধীন ইচ্ছা' থাকতেই পারেনা ঃ)
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৯580047
  • উঁহু শুধু চয়েস প্রকাশ না। চয়েস চেনা ও চিহ্নিত করার ভাষাটা। "আমি রসগোল্লা চাই" -- এর রসগোল্লা বিষয়টা আমায় চেনায় ভাষা (মৌখিক বা অন্যকিছু)।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১০580048
  • ওফ বিজ্ঞাপনে স্বাধীন ইচ্ছা থাকবেনা কেন ? বিজ্ঞাপনের স্বাধীন ইচ্ছার ফল প্রোটোটাইপিং যার প্রভাব ইন্ডিভিজিউয়ালের স্বাধীন ইচ্ছা প্রদর্শনের থেকে আলাদা এই তো।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১580050
  • যাক, বিজ্ঞাপনে নারীদেহ প্রদর্শন মানেই তাহলে অবজেক্টিফিকেশন নয়। ঃ)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১580049
  • না আমি আর আজকে প্রলুব্ধ হবনা :-(
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৩580051
  • নাঃ আমার দিক থেকেও আজ এই অবধিই। পাই লেট এন্ট্রি নিয়েছে। :)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৬580052
  • আপনারা সবই বাইনারিতে ভাবেন, সে কি আমার দোষ !
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৭580053
  • নাঃ,'লজিক্যাল ডিডাকশন ' করে ভাবি ঃ)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২580054
  • এই যে, স্বাধীনতা আছে মানে নির্ঘাৎ অবজেক্টিফিকেশন নেই, এটাই তো বাইনারি লজিক !
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭580055
  • এর পর একই লুপে ঈশানের প্রশ্ন আসবে, তাহলে সেই স্বাধীনতাকে তুমি সমর্থন করবেনা কেন ? করবনা কারণ, অ্যাড কখনো যে মডেলকে দেখাচ্ছে 'শুধু' তাকে দেখায় না। অ্যাড প্রোটোটাইপ সৃষ্টি করে। সারপ্লাস মিনিং এর সৃষ্টি করে। যৌনকর্মীরা সেটা করেন না, অন্য ইন্ডিভিজিউআলেরাও করেনা। বাকিদের আমাকে দেখানো মানে আমাকে দেখানই। তাদের সমর্থন মানেই প্রোটোটাইপকে সমর্থন করতে হবে এমন কোনো অবস্থান আমার নেই।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৩580056
  • এমন কোনো 'বাইনারি অবস্থান নেই' ও বলা যায় ঃ-)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৮580058
  • ওফ এক ঘন্টা পর পর এক লাইন করে লিখতে হচ্ছে।
    সমর্থন করি না বলতে কোনো আপত্তিকর অ্যাডের অভিনেত্রীকে সমর্থন করিনা ভাববেন না। অ্যাড বানানোর চিন্তাটা যার, তাকে করিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন