এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ৩০ ডিসেম্বর ২০১২ ০৯:১১554855
  • অদ্ভুত খেলা হয়েছে কাল
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০১২ ১১:২০554856
  • সত্তর মিনিট অবধি প্পন কী ভাবছিলো? শেষ ছয় মিনিটেই স্কোরলাইন এরকম বদলালো, একেই কী বলে স্কোরবুক গাধা?
  • গান্ধী | ৩০ ডিসেম্বর ২০১২ ১২:৪৭554857
  • স্কোরবুককে গাধা বলে লাভ নেই, ৭০মিনিট অব্দি ৩-৩ হলেও ম্যাচ ৫০-৫০ ছিলনা। আর্সেনালের অ্যাটাকই বেশি ছিল।
    শেষের দিকে ৪জন ডিফেন্ডার কি করছিল? জিরৌড-এর বলটা বারে না লাগলে আরো একটা হত, ওয়ালকট পড়ে গিয়ে উঠে গোল দিয়ে এল। পুরোপুরি খাজা ডিফেন্সের দোষ। সামনের অতগুলো ভালো প্লেয়ার। আর ডিফেন্স ততোধিক বাজে
  • cb | ৩০ ডিসেম্বর ২০১২ ১৩:০৮554858
  • সর্বতোভাবে দেখতে হবে যে মোহনবাগানের ব্যান যেন না তোলা হয়, একটা চান্স এসেছে এই কর্তাগুলোকে সরাবার
  • potke | ৩০ ডিসেম্বর ২০১২ ১৩:৩৭554859
  • একমত
  • ঊমেশ | ৩০ ডিসেম্বর ২০১২ ১৪:০৯554860
  • গতবারের প্রিমিয়ার লিগের সেরা দুটো ডিফেন্ডার এবারে একদম খেলতে পারছে না।
    কম্পানী আর কোলু
  • ঊমেশ | ৩০ ডিসেম্বর ২০১২ ১৪:১১554861
  • আবাপে তে চুনী'র লেখাটা ভালো লাগলো। যদিও লোকটা আজকাল ভুলভাল বকে কিন্তু আজকের লেখাটা ভালো লেগেছে।

    গান্ধী কিছু বলো।
  • dukhe | ৩০ ডিসেম্বর ২০১২ ২১:১১554862
  • ১৬ই আগস্ট ভালো, না ব্যান হওয়া? কূট প্রশ্ন -
  • প্পন | ৩০ ডিসেম্বর ২০১২ ২৩:৪৪554863
  • আরে না, সত্তর মিনিট অব্দি সত্যি ভাবছিলাম আরেকটা ৪-৪ হবে।

    আমাদের ডিফেন্সটা এত ছড়ু, বক্সের মধ্যে ম্যান মার্কিং অব্দি ঠিক করে করতে জানে না।
  • Jail for Ashley | ৩১ ডিসেম্বর ২০১২ ০৯:৪৪554865
  • ডিফেন্স কতটা ছড়ু হতে পারে সেটা তো ৭০ মিনিটের পর দেখিয়ে দিলো। এখন সব এক্সকিউজ দিচ্ছে - বক্সিং ডে তে ম্যানিউএর সাথে হাড্ডাহাড্ডি হয়েছে, সেদিন তোমাদের ছুটি ছিলো। তারপর ইনজুরি। এগুলো ভ্যালিড নয় তা নয়, সবকটাই ভ্যালিড, কিন্তু এই এমার্জেন্সী তো আসতেই পারে। সামারে এর প্ল্যান না করার ফল ভুগছে এখন।

    তবে গান্ধীর ঐ আর্সেনালেরই অ্যাটাক বেশি ছিলো সেটার সাথে পুরো একমত নই। অন্ততঃ ফার্স্ট হাফে তো বটেই। ওয়্ঙ্গারও স্বীকার করেছে। গার্ডিয়ান পশ্য।
  • গান্ধী | ০১ জানুয়ারি ২০১৩ ০৯:১৯554866
  • এখন সবকটা পেপারের লেখাই ঠিকঠাক লিখছে।। অন্তত এতটা শাস্তি বোধহয় প্রাপ্য নয়, সেদিনের মাঠের কথা ভাবলে। মনোরঞ্জন-সত্যজিত, ব্যারেটো, চুনী, সকলেই থিক লিখছে।। যাই হোক, মোবা নিয়ে যে কর্তাদের মাথা ব্যাথা নেই সেটা বুঝেইনি। নাহলে ৩০ তারিখ মোহনবাগান মাঠ পিকনিকের জন্য ভাড়া দিতনা। ধুর।
  • cb | ০১ জানুয়ারি ২০১৩ ১৩:৫৫554867
  • শেষে ফ্যাটি বোসকে পোতিদিনের পাতায় আনন্দবাজারের হেডলাইন দিতে হচ্ছে!!!!

    http://epratidin.in/Details.aspx?id=11254&boxid=1415829

    শাস্তি কমে যাবে, কিন্তু আমি এখনো মনে করি, একদম খেলতে দেওয়া উচিত নয় নেক্স্ট ২ বছর
  • de | ০১ জানুয়ারি ২০১৩ ১৪:২০554868
  • এই কর্মকর্তাগুলো সরলেই টিমটা ভালো খেলবে -- কিন্তু কে যে সরাবে?
  • ঊমেশ | ০১ জানুয়ারি ২০১৩ ১৮:০১554869
  • এখন আমি কিছু লিখতে ভয় পাচ্ছি। মোবারা ভাবতে পারে আমি কাঁটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছি।

    কিন্তু সত্যি বলতে, যখনই মনের সামনে সবজান্তা মিত্র'র গা-জোয়ারী গুলো আসছে তখন মনে হচ্ছে এরকম একটা কিছু দরকার ছিল। শাস্তি টা বড্ড কম হয়ে গেল।
    বড্ডো বাড়াবাড়ি শুরু করেছিল। যেহেতু দেশের অন্যতম সেরা ক্লাব, কিছু ক্ষমতাশালী লোক মাথার উপর, আর লক্ষ লক্ষ সাপোর্টার পেছনে, তাই নিজেদের সব কিছু উপরে ভাবছিল। ওদের ডিসিশন যেন ফাইনাল আর ওটাই আইন, সেটা অন্যদের মেনে নিতে হবে।

    কিন্তু আবার যখন গান্ধী'র মতো সাপোর্টার দের কথা মনে পড়ছে তখন সত্যি-ই খুব খারাপ লাগছে। গান্ধী'র মতো সাপোর্টার দের প্রিয় ক্লাব এর পুরোপুরি খেলা বন্ধ করে দেওয়াটা মানতে পারছি না। আমি নিজেও একজন আবেগী সাপোর্টার তাই বুঝি ক্লাব আমাদের কাছে কতটা।
  • ঊমেশ | ০১ জানুয়ারি ২০১৩ ১৮:১২554870
  • de কে, ওদের সরানোর বদলে ওদের পুরো সাপোর্ট দেওয়া হচ্ছে।

    আমার তো মনে হয়, মোবা'র উপর মহল সেই সময় কিছু কর্মকর্তা কে দোষী ঘোষনা করে সরিয়ে দিত, আর সবার কাছে এটা বোঝানোর চেষ্টা করতো যে টিম তুলে নেওয়াটা মোবা'র দলের নয় সেই কিছু কর্মকর্তার ব্যক্তিগত ডিসিশন তাহলে মনে হয় ফেডারেশন কে কিছুটা চাপে রাখতে পারতো।

    এটা আমার ব্যক্তিগত মতামত।
  • cb | ০১ জানুয়ারি ২০১৩ ১৯:৪৬554871
  • অনেক সময় মনে হচ্ছে এই বাস্টার্ডগুলোর জন্য কেন আমাদের এই দুর্ভাগ্য হবে?

    কিন্তু বিগ পিকচারে ভেবে দেখলাম, শাস্তি টা কম হয়ে গেল, জানি কিছু হবে না, তবুও আশা করছি শাস্তি উঠবে না। শাস্তি উঠে গেলেই এরা বলবে দেখ কেমন বাঁচিয়ে দিলাম।
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ০৮:৩২554872
  • সেদিন খেলার শেষে যখন লিখেছিলাম গ্যালারি তাতানোর জন্য ওডাফা দায়ী তখন শুনেছিলাম আমি সেদিন মাঠে ছিলাম কিনা!

    কী আশ্চর্যের ব্যপার ওই মিত্তির-বোস জুটির কেউ সেদিন মাঠে ছিলেন না অথচ ঘরে বসে জেনে গেলেন সেদিন মাঠে খেলার উপযুক্ত পরিবেশ ছিল না আর ইবে নাকি ঠিক করে ম্যাচ সংগঠন করতে পারেনি!

    আবার দেখুন মজার ব্যপার, জাস্টিস গাঙ্গুলি, যিনি মোবার একনিষ্ঠ সমর্থক, তিনিও ক্লিপিংস দেখে ওডাফাকেই গ্যালারি তাতানোর জন্য অভিযুক্ত করেছেন, অথচ তিনিও মাঠে ছিলেন না সেদিন!!

    মোবার জোকারগুলো এআইএফএফের কাছে ক্ষমা চেয়েছে, ঘেউ ঘেউ অবশেষে কুঁই কুঁই শব্দে পর্যবসিত হয়েছে, জোকারগুলোর মেরুদন্ড থাকলে এইবার ইবের কাছে ক্ষমা চাক। যতদিন তা না হচ্ছে ততদিন ব্যক্তিগতভাবে মনে করি ইবে এআইএফএফের কাছে চিঠি পাঠিয়ে একদম ঠিক কাজ করেছে!
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ০৯:৪২554873
  • মোবাকে শাস্তি দিয়েছে ঠিক করেছে। হয়ত বেশি হয়ে গেল, হয়ত মোবার মাথামোটাগুলো ঠিকঠাক স্টেপ নিলে শাস্তি হতওনা। কিন্তু ওডাফাকে কি কারণে শাস্তি দেবে বুঝলাম না। ও ক্যাপ্টেন হিসেবে? নাকি রেফারির সামনে গিয়ে চিল্লিয়েছে বলে !!! তার জন্য রেড কার্ড তো খেয়েছে।

    আমি মাঠে ছিলাম বলে বলতে পারি, তখন খেলার মত পরিস্থিতি ছিলোনা। টিম তোলাটা আমার মত ভুক্তভুগীর কাছে ঠিক ডিশিসন ছিল, কিন্তু ম্যানেজমেন্টের উচিত ছিল নিয়ম জেনে কাজ করা। জাস্টিস গাঙ্গুলী বা যেই হোক, উনারা পুলিশ রিপোর্ট দেখে এই কথা বলেছেন যে খেলার পরিস্থিতি ছিল, কিন্তু যদি তাই হয় তো বিধাননগরের সুপারের নাক(নাকি কপার) ফেটেছিল কি করে? পুলিশ সুপারের আঘাত লাগছে, অথচ মাঠ ঠিক ছিল?

    যাই হোক, শাস্তি দিয়েছে, বেশ করেছে, এতে যদি টুটু-অঞ্জন গ্রুপ বিদেয় হয় তো বাঁচি
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ০৯:৪৮554874
  • কপাল*
    ঠিক যেই কারণে অঞ্জন-টুটুর বোঝা উচিত নয়, খেলার পরিস্থিতি ছিল কিনা, সেই কারণেই আমি বলছি ছিলনা। তবে টিম তুলে ঠিক করেছে কিনা যারা রুল জানে তারা বলবে।
  • lcm | ০২ জানুয়ারি ২০১৩ ০৯:৫২554876
  • ধীরেনদা থাকলে আজ এ অবস্থা হত না...
  • dukhe | ০২ জানুয়ারি ২০১৩ ১০:০০554877
  • ১৬ই আগস্ট হতে দেয়নি ভালো করেছে। তার জন্য শাস্তি পেতে হলে হোক।
    শাস্তি তোলানোর জন্য যথাসাধ্য চেষ্টা অবশ্য করাই তো উচিত। প্রথমে আপিল, পরে আদালত/ফিফা - এটাই কোর্স অফ অ্যাকশন হবে আশা করি।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১০:০৮554878
  • শাস্তি তুললে কি ভালো হবে? আমি মোহনবাগানের সমর্থক হিসেবেই বলছি, কিচ্ছুই ভালো হবেনা। এই হতভাগাগুলো আবার থেকে যাবে। এমনিতেও যেভাবে এগোচ্ছে আগামী ৪-৫ বছরে আই লীগ জেতার আশা নেই। ব্যান হয়ে থাকাই ভালো। যদি এগুলোকে তাড়ানো যায়

    তবে মোবাকে খেলানোর চেষ্টা AIFF চালু করে দিয়েছে

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1821&boxid=21546125
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১০:৩৮554879
  • আর অশোকবাবু তাঁর রিপোর্টে লিখেছেন যুবভারতী দুটো টিমেরই হোম গ্রাউন্ড একদম ঠিক কথা।

    ১৬ অগাস্ট হতে দেননি খুব ভালো কথা, মাঠে থেকে ঐ মিত্তির-বোসেরা নিজেদের দর্শকদের সামলে তারপর এত বড় বড় কথা বললে কাজে দিত। আর ইস্টবেঙ্গলের মুন্ডু চাই বলে এত যে নাপানাপি করলেন সেই ক্ষাত্রতেজের কী হল কে জানে!

    আদালত/ফিফা ইত্যাদি যাবেন তো ভালো কথা (প্রতিবারই তো বুকনিই সার হয়, হায়), তার জন্য আবার ক্ষমা-টমা প্রার্থনা এ আবার কী কথা মহায়!
  • lcm | ০২ জানুয়ারি ২০১৩ ১০:৪৩554880
  • ধুস, ১৯৮০ সালের ১৬ই আগস্ট কী করে হবে। সাড়ে তেত্তিরিশ বছর আগের কথা, সে ছিল দ্বাপর যুগ।
  • dukhe | ০২ জানুয়ারি ২০১৩ ১০:৫১554881
  • ক্ষমা প্রার্থনার কিসু নাই। প্লেয়ার মরতে বসেছে, পুলিশ সুপার মার খাচ্ছে, তাই খেলতে পারিনি - এইটা বিবেচনা করুন - এতে ক্ষমার কী আছে? আবাপও নাচাল আর কমরেডও নাচলেন?
    খেলার এমন বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকলে আবার ওডাফার শাস্তির কথা ওঠে কেন? কিছুই তো নাকি হয়নি ? অঞ্জনবাবু জাস্ট দিবানিদ্রার মাঝে স্বপ্নাদেশ পেয়ে টিম তুলে নিয়েছিলেন।
  • নেতাই | ০২ জানুয়ারি ২০১৩ ১০:৫৪554882
  • মোহনবাগান তো ইস্টবেঙ্গলের জাতশত্রু। মোবা ভোগে গেলে ইস্টবেঙ্গল উল্লসিত হবে এটাই স্বাভাবিক। মোবা সমর্থকরাও প্রায় সবাই কর্মকর্তাদের নিয়ে ক্ষুব্ধ। প্রাক্তন প্লেয়াররা তো আরো বেশী। কোচেরা আবার করিমের উপর ঝাল ঝাড়ছেন। স্বাভাবিক। আজ নঈমের বক্তব্যই দেখুন। সবাইকে ছেড়ে দিয়ে করিম আর ওডাফাকে সাসপেন্ড করতে বলছেন। যে যার তালে আছে। নিরপেক্ষতা কী আকাশ থেকে পড়বে?

    মোটের উপর চারিদিকে এক অদ্ভুত খুশীর বাতাবরণ। উইন উইন সিচুয়েশান। আসুন উল্লাস করি। চিয়ার্স।
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১০:৫৯554884
  • মোবার কর্তারা এআইএফএফের কাছে ক্ষমাপ্রার্থনা করে চিঠি দিসে এ তো দুখের মেয়েও জানে। অথচ দুখেবাবু জানেন না। দুখেবাবুই কি মিত্তিরমহায়? যিনি দিবাস্বপ্নে থাকেন?

    আর ভাইব্যা দ্যাহেন, আফনাগো কেলাবের শাস্তি অইবো নাকি কোস আর ক্যাপ্টেনেরে বলির পাঁঠা বানাইয়া এই যাত্রা রক্ষা পাইবেন? ভাইব্যা চিন্তা কইর‌্যা ডিসিশন লইয়েন, ক্যামুন?

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1822&boxid=21438218
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১০:৫৯554883
  • একটা জিনিসই মজার। গ্যালারী উত্তপ্ত ছিলনা, খেলার বাতাবরণ ছিল, অথচ গ্যালারী তাতানোর জন্য ওডাফাকে শোকজঃ)
  • প্পন | ০২ জানুয়ারি ২০১৩ ১১:০২554885
  • সবাই তো বুঝলাম নেতাই। কিন্তু জাস্টিস গাংগুলীর হল কী!

    ভদ্রলোক, ওনার পরিবার তো চোদ্দপুরুষ ধরে মোবার সাপোটার!!
  • dukhe | ০২ জানুয়ারি ২০১৩ ১১:১০554887
  • সত্যের খাতিরে জানাতে হয় দুখের মেয়ের এখনও আবাপতে অত ভক্তি আসে নাই।
    দুখেরও তাই। হায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন