এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ১৫ নভেম্বর ২০১৩ ১৫:০৩606969
  • রাত ১-১৫ থেকে। খেলা দেখার আদর্শ সময় (হোস্টেলে থাকলে)
  • ঊমেশ | ১৫ নভেম্বর ২০১৩ ১৯:০১606970
  • গান্ধী, সেই স্বর্ণালী দিন কি আর আমাদের আছে?
    বউ আর মেয়ে নিয়ে সংসার করতে হয়।

    আমাদেরও সেই দিন ছিল। বিশ্বকাপ-১৯৯৪ এর প্রত্যেকটা ম্যাচ আমি টিভিতে লাইভ দেখেছিলাম। সেই হোস্টেলে দিনগুলো তে।
  • + | ১৫ নভেম্বর ২০১৩ ২২:০৫606971
  • উমেশদাঃ)

    ১-১ ড্র

    খারাপ নয়। ফিলিপিন্স(১৩৭) আমাদের (১৫৪) থেকে তো অনেকটাই এগিয়ে। আপডেটে দেখলাম ৪১মিনিটে গোল দিয়ে ৪২মিনিটে খেয়ে গেছি। সেই সুনীল ছেত্রী ছাড়া গোল দেওয়ার লোক নেই। রবিন সিং কি করে ইন্ডিয়া টিমে চান্স পায় আর ৭৫মিনিট মাঠে থাকে এটা মাথায় ঢোকেনা
  • 4z | ১৬ নভেম্বর ২০১৩ ০৩:০৭606972
  • সেই রোনাল্ডো, সেই পর্তুগাল
  • + | ১৬ নভেম্বর ২০১৩ ০৩:১২606973
  • গোলটা দারুন, তবে এত অ্যাটাকেও মাত্র একটা গোল। অ্যাওয়ে ম্যাচে চাপ হয়ে যাবে।
  • 4z | ১৬ নভেম্বর ২০১৩ ০৫:৩১606974
  • হুঁ ইব্রা পরেরদিন আরও তেতে থাকবে।
  • ঊমেশ | ১৬ নভেম্বর ২০১৩ ১২:২৭606976
  • কাল মাত্র একটা গোল হয়েছে!!

    সবাই রোনাল্ডো আর ইব্রা নিয়ে ব্যস্ত।
    এদিকে আর এক সেল্ফ-ক্লেম বিশ্বের সেরা প্লেয়ার (রিবেরি) আউট হয়ে যেতে পারে।

    কেউ আইসল্যান্ড নিয়ে একটাও বাইট দিলে না?
    ক্রোশিয়া কে হারিয়ে বিশ্বকাপে আসতে পারলে, সবথেকে কম জনসংখ্যার দেশ হিসাবে বিশ্বকাপের মুলপর্বে খেলবে।
  • + | ১৬ নভেম্বর ২০১৩ ১৪:২৯606977
  • ঐ খেলাগুলোতো দেখিনি, তাই কমেন্ট করিনি। উইক্রেন ফ্রান্সকে দুগোল দিয়েছে!!

    কিন্তু আইসল্যান্ড হোম ম্যাচে ড্র করল, মানে অ্যাডভান্টেজ ক্রোয়েশিয়া
  • + | ১৬ নভেম্বর ২০১৩ ১৪:৩৪606978
  • ওহঃ) কোসিনলি রেড কার্ড দেখেছে। আর্সেনালের জন্য সুখবরঃ) পরের ম্যাচটা খেলতে হবেনা। লীগের জন্য ফ্রেশ থাকবে
  • + | ১৬ নভেম্বর ২০১৩ ১৯:২৭606979
  • খেদিরাকে ওয়ার্ল্ড কাপে নাও পেতে পারে। ৬মাসের জন্য বাইরে। গুন্ডোগান-ক্রুসের ভাগ্য ভালো
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ০৮:৫৯606980
  • ৯থ ডিসেম্বরের পর খেলা দেখতে যাবনা বলেছিলাম, তারপর যাই ও নি। প্রায় একবছর পর শপথ ভাঙাই যায়ঃ)

    রোববার যাব মাঠে
  • Tim | ১৮ নভেম্বর ২০১৩ ০৯:১৪606981
  • হ্যা হ্যা যাও। তোমাদের হোম ম্যাচ তায় ওডাফা খেলবে। এরপর আবার কবে মাঠে নামে কেজানে! ;-)
  • Arpan | ১৮ নভেম্বর ২০১৩ ০৯:২২606983
  • মোবার হোম ম্যাচ? তালে মাঠে ঢিল পড়বে না।
  • Tim | ১৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৩606984
  • গান্ধি আর কিছু পেরে সেশকালে বিলো দ্য বেল্ট মারছে।

    অর্পন, ঃ-)
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৯606985
  • যুবভারতীতে বড়ম্যাচের শেষ ৫-৬ বছরের রেকর্ড দেখা হোক। কাল হোম বোঝা যাবে।
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৩606987
  • টিমদা, স্যরিঃ(
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ১১:৪৩606988
  • সুব্রত পাল যে ক্লাবটায় চান্স পেয়েছে তারা ডেনমার্কের সুপার ডিভিশন মানে টপ ডিভিশনেরই টিম। গোলকীপার হিসেবে আশা করব খেলার চান্স পাবে।

    এই ক্লাবটা
    http://en.wikipedia.org/wiki/FC_Vestsj%C3%A6lland
  • Tim | ১৮ নভেম্বর ২০১৩ ১১:৪৮606989
  • ভালো খবর।

    আরে গান্ধী, ইটস ওকে। এই নিয়ে পাতার পর পাতা লেখা যায়, তক্কো মান অভিমান ঝগড়া সবই করা যায়। লাভ নেই, হয়ত এগুলো অবচেতনে ঢুকে আছে। ঃ-)
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ১১:৫১606990
  • না না, তা নয়। এটা আমি সাধারণত বলিনা, কারণ ব্যাপারটা তো ঠিক এরকম নয়, ঠিক ইয়ার্ক-ফাজলামিরও নয় আর ইবে-মোবা জিনিসের সাথে এর কোনো লিংক নেই। সত্যিই স্যরি
  • Tim | ১৮ নভেম্বর ২০১৩ ১১:৫৫606991
  • আরে ঠিক আছে, চাপ নেই। আমি জানি তুমি এটা বলোনা। ঃ-)

    বিশ্ব ফুটবলের এরিনা থেকে পিছিয়ে পড়েছি। লা লিগা ইপিএল কোয়ালিফায়ার কিসুই দেখলাম না। চ্যাঃ লিগ নমো নমো করে।

    কলকাতা লিগ দেখার কোন লিংক আছে? আই লিগ মাঝে মধ্যে দেখা যায়।
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ১১:৫৭606992
  • নাহ। স্টার জলসা মুভির একটা লিঙ্ক আছে। কিন্তু কাল সেটা কাজ করেনি। ঠিকঠাক লিংক পেলে দেব এখানে
  • ঊমেশ | ১৮ নভেম্বর ২০১৩ ১২:৫৩606993
  • আমি অনেক আগে গান্ধী কে স্টার জলসা মুভি'র লিংক চেয়েছি, এখনো পাইনি।
    কবে দেবে?

    ডার্বি তো রবিবারে, আশা করি দেখতে পাবো।
    ভালো অন-লাইন দেখার লিংক কারো কাছে থাকলে এখানে শেয়ার করো।

    আমাদের ছেলেবেলাতে, একটা সময় ছিল মোবারা যুবভারতী তে আমাদের সাথে খেলতে ভয় পেত। মোবা সাপোর্টাররা বলতো, ওটা তো তোদের ঘরের মাঠ, আমরা তোদের হারাতে পারবো না। আর আজ উলটো শুনছি। স্মৃতি যদি ঠিক থাকে, আমরা মনে হয় ১৯৯০ এ প্রথমবার মোবাদের কাছে যুবভারতী তে হারি, তার আগে আমরা ঐ মাঠে মোবাদের কাছে অজেয় ছিলাম।

    কেউ কি সালটা কনফার্ম করবে? আমাদের বেস্ট স্ট্যাট-ম্যান গান্ধী কি বলে?
  • ঊমেশ | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৪২606995
  • তাহলে আমি ঠিক লিখেছি।

    ১৯৯০ সালে কলকাতা লিগে মোবাদের কাছে প্রথম যুবভারতী তে হার।
    ১৯৮৫ থেকে ১৯৯০ পাঁচ বছর আমরা অজেয় ছিলাম।
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:০৫606996
  • হতে পারেঃ( আমি কি করে জানব!!

    হাফ টাইমে মহামেডান পুলিশের সাথে ৫-০য় এগিয়ে আছে। টোলগে ৩, পেন ২
  • + | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:০৮606998
  • স্যরি
    টোলগে ২, পেন ২, ইস্রায়েল ১
  • ঊমেশ | ১৯ নভেম্বর ২০১৩ ১৩:৪৩607000
  • গান্ধী মনে হচ্ছে ডার্বি নিয়ে খুব চাপে আছো। তাই কথায় কথায় রেগে যাচ্ছো।

    শনিবারটা তো মনে হচ্ছে বেশীর ভাগ সময় টিভির সামনে থাকতে হবে।
    প্রথমে লিভারপুল-এভার্টন
    তারপর আর্সেনাল-সাউথ'টন
    আবার পরে বেয়ার্ন-ডর্টমুন্ড

    আজ আমাদের লাস্ট ম্যাচ, ডার্বির আগে, কোলাসো আজ মাঠে থাকবেন। আগের দিন লেখা হয়নি, কোনো ভালো কোচ ছাড়াই আমরা আমাদের bogey (এরিয়ান) টিম কে হারিয়ে দিয়েছি।
  • ঊমেশ | ১৯ নভেম্বর ২০১৩ ১৫:০৫607001
  • হাফ-টাইম
    ২-০
    চিডি ধীরে ধীরে গোলে ফিরছে। বিপক্ষরা সাবধান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন