এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪২579993
  • বা আরো একটা উদাহরণ :-) মেয়েরা রেঁধেবেড়ে খাওয়াতে ভালোবাসে। খুবই প্রচলিত কন্ডিশনিং। তার মানে কি, কোনো মেয়ে রাঁধতে ভালোবাসলেই সে এই কন্ডিশনিং বহন করার দায় স্বীকার করতে বাধ্য ? :-)

    কোনো প্রমাণ আছে, যে এটা তার ন্যাচারাল চয়েস না ?

    এটা এক নম্বর প্রশ্ন। দুই হল, প্রোটোটাইপ তৈরির দায় ও দায়িত্ব মিডিয়ার থাকলেই ইন্ডিভিজুয়ালেরও নেসেসারিলি থাকে নাকি ?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৮579994
  • ভুল হচ্ছে। আমি শুধু ইফ দেন এলস ধরে এগিয়েছি। আর কিছু না।

    "কনজিউমারিজম কি করে ? এ বি সি এক্স ওয়াই জেড যেকোনো প্রোডাক্ট বেচতেই গিয়েই যৌনতা বেচতে বেচতে এমন একটা সর্বগ্রাসী নর্ম তৈরি করে ফেলে যেখানে নারীশরীর পণ্য না হওয়ার জায়গাটাকে ক্রমশ গিলে নিতে থাকে। কোনো মেয়ের যৌনতা বেচার অধিকার থাকা, আর যৌনতা মাত্রেই বিক্রির জন্য নিবেদিত এরকম একটা কালচারাল নর্ম তৈরি করে ফেলা একেবারেই এক না। এই নর্ম তৈরি করে ফেলার ক্ষমতা যৌনকর্মীরা রাখেন না। মার্কেট ইকনমি রাখে। কনজিউমারিজম রাখে।"

    আমি এইটাকে যথার্থ ধরে নিয়ে এগিয়েছি। কনজিউমারিজম মার্কেট ইকনমি একটা "সর্বগ্রাসী নর্ম" তৈরি করে ফেলে, এটা হল আমার বক্তব্যের প্রাথমিক ভিত্তি। যেহেতু নর্মটি "সর্বগ্রাসী" তাই সামাজিক বৃত্তে যে কোনো ব্যক্তিগত সিদ্ধান্তকেই সে গিলে ফেলতে পারে, এটা হল অনুসিদ্ধান্ত। অবশ্যই এটা সামাজিক বৃত্তের সিদ্ধান্ত। সেখানে যৌনতা মাত্রেই বিক্রির জন্য নিবেদিত, চামড়া মাত্রেই ফরসা হতে হবে, ইত্যাদি।

    এবার এই পূর্বানুমানটি যথার্থ না হলে বাকিটা বলা যায়না। তবে সেক্ষেত্রে নারীর অবজেক্টিফিকেশন, এক সর্বগ্রাসী নর্মে নারীশরীরের পণ্য হয়ে ওঠা, ইত্যাদিও ভ্রান্ত। আর সেটা ভ্রান্ত না হলে বাকি যুক্তিপরম্পরাতে কোনো ভ্রান্তি নাই।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৪579995
  • ক্রমশ কথাটার মানে কি তাহলে ? ইনস্ট্যান্টেনিয়াসলি গিলে খেয়ে ফেলে একথা আমি বলেছি ? আর গিলে খেয়ে ফেললেও ন্যাচারাল চয়েস বলে কিছু থাকবেনা এটাই বা কখন বললাম ? গিলে খেয়ে ফেলার মানে যারা ঐ চয়েসে সাবসক্রাইব করছিল না, তারাও ক্রমশ করতে থাকবে। এর থেকে প্রমাণ হয় না যারা অলরেডি সাবস্ক্রাইব করছিল প্রত্যেকে নর্মের প্রভাবে পড়েই করছিল।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৬579996
  • ঐজন্য রান্নার উদাহরণও দিলাম। রান্নার কন্ডিশনিং টা মিডিয়া বা মার্কেটের তৈরি না হলেও সামাজিকভাবে সর্বগ্রাসী ছিল এদেশে। তা দিয়ে কি প্রমাণ হয়, যে ন্যাচারাল চয়েস হিসেবে কোনো মেয়েই রান্না করতে ভালোবাসতনা ?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০০579997
  • বেশ তাহলে তারও আগে আরেকটা প্রমাণ দরকার। পণ্যায়ন ও গিলে ফেলা যে হচ্ছে, তার প্রমাণ কি? পদ্ধতিটাই বা কি?

    অর্থাৎ ""কনজিউমারিজম কি করে ? এ বি সি এক্স ওয়াই জেড যেকোনো প্রোডাক্ট বেচতেই গিয়েই যৌনতা বেচতে বেচতে এমন একটা সর্বগ্রাসী নর্ম তৈরি করে ফেলে যেখানে নারীশরীর পণ্য না হওয়ার জায়গাটাকে ক্রমশ গিলে নিতে থাকে। কোনো মেয়ের যৌনতা বেচার অধিকার থাকা, আর যৌনতা মাত্রেই বিক্রির জন্য নিবেদিত এরকম একটা কালচারাল নর্ম তৈরি করে ফেলা একেবারেই এক না। এই নর্ম তৈরি করে ফেলার ক্ষমতা যৌনকর্মীরা রাখেন না। মার্কেট ইকনমি রাখে। কনজিউমারিজম রাখে।" -- এইটার প্রমাণ কী?

    এ দুটো জানলেই আমরা জানতে পারব, পণ্যায়ন ও নারীর অবজেক্টিফিকেশন আদপেই হচ্ছে কিনা ও কদ্দুর এগিয়েছে। এইটা প্রমাণ করে দিলেই বাকিটা রিঅ্যারেঞ্জ করে ফেলা যাবে।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৫579998
  • না না আগে এটা শেষ হোক। মার্কেটের দায় আছে কিনা এটা আলাদা প্রশ্ন। কিন্তু মার্কেটের দায় থাকলেই ব্যক্তিরও থাকবেই কিনা এটা জানা যাক।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১১579999
  • শেষ হবে কিকরে? আমার তো কোনো থিয়োরি নেই। সবই ইফ দেন এলস। "ক্রমশঃ গিলে ফেলা"র উপরেই তো বাকিটা দাঁড়িয়ে আছে। মানে আমাকে যদি মার্কেট ৫০% গিলে ফেলে থাকে, তাহলে একরকম, যাদি ১০০% গিলে ফেলে থাকে তাহলে আরেকরকম। কতটা গিলে ফেলেছে এবং কিভাবে, সেটা না জানলে বাকিটা হবে কিকরে?

    কাজেই ওইটা আগে জানা দরকার।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৪580000
  • না এটা আসলে পণ্যায়ন নিরপেক্ষভাবেই জানা দরকার। নইলে কবে ঈশান বলবে 'আমি রান্না করতে ভালবাসি' আর 'মেয়ে যখন তখন নিশ্চই রান্না করতে ভালোবাসে এটা একটা কন্ডিশনিং ' এই দুটো অবস্থানে প্রচন্ড স্ববিরোধ।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৬580001
  • আমি কবে কি বলব, সেটা নিয়ে স্পেকুলেশন না করে নিজের কথা বললেই স্লাইটলি বেশী অর্থপূর্ণ হয়। এই টইতে দুটি প্রশ্ন করেছি। উত্তর পেলে ভালো লাগবে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২০580004
  • আর একটু যুক্তি খাটালেই দেখা যাবেঃ

    "মেয়ে যখন তখন নিশ্চয়ই রান্না করতে ভালোবাসে" এবং "আমি একটি মেয়ে" -- এই দুটি থেকে স্পষ্ট করেই বোঝা যায়, যে, "আমি রান্না করতে ভালোবাসি"। যেহেতু ডিডাক্টিভ লজিক দিয়েই পাওয়া যাচ্ছে, তাই এটি অতি অবশ্যই "সামাজিক" চয়েস।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২০580003
  • কিসে বেশি অর্থপূর্ণ হয় সে স্পেকুলেশনটাও ছেড়ে দিতে হয় তো তাহলে :-) আমি মজা করে লিখলেও বেসিক প্রিন্সিপল প্রসঙ্গেই প্রশ্ন করেছি। সেটাকে ইচ্ছেমত এড়িয়ে গেলে হবে কেন ?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৫580005
  • এবং বেসিক প্রিন্সিপলের জন্যই এই প্রশ্নটা করা হচ্ছে, যে, গিলে খাওয়াটা কদ্দুর। যদি মার্কেট কাউকেই প্রায় গিলে না খেয়ে থাকে, তাহলে প্রায় সব সিদ্ধান্তই মার্কেটনিরপেক্ষ (কন্ডিশনিং নিরপেক্ষ নাও হতে পারে)। সেক্ষেত্রে মার্কেট পণ্যায়ন ও অবজেক্টিফিকেশন ঘটাচ্ছে -- এটা একেবারেই ইনসিগনিফিক্যান্ট। আর যদি গিলে খাওয়াটা খুবই সিগনিফিক্যান্ট হয়, তাহলে মার্কেট সিগনিফিক্যান্টলি ব্যক্তির চয়েসকে নির্ধারণ করছে। এই তো কথা। এটা না বোঝার কি আছে?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩০580006
  • মার্কেট তাকেই গিলে খায় যার ন্যাচারাল চয়েস মার্কেটের প্রোজেক্টেড চয়েসের বিপরীতে যায়। সে দিয়ে প্রমাণ হয়না যাদের চয়েস মার্কেটের সঙ্গে কো ইন্সাইড করছে তাদের চয়েসটা ন্যাচারাল বা মার্কেট দ্বারা প্রভাবিত।

    এতেই বা না বোঝার কি আছে ?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৩580007
  • ডিডাক্টিভ লজিকের উদাহরণ দেখে বুঝলাম এ বিষয়ে আর তর্কাতর্কি না করাই ভাল।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৯580008
  • ও মা। এ না বোঝার কি আছে।

    সকল ক'ই খ করে।
    আমি একজন ক।
    অতএব আমিও খ করি।

    এ তো যুক্তির প্রথম পাঠ। না বুঝলে সত্যিই তর্কাতর্কি না করা ভালো। আমি একমত।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪০580009
  • এটা সার্কাজম না, এই যুক্তি ধরে এগোলে অবশ্যই তুমি স্ববিরোধ দেখতে পাবে।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৬580010
  • ধুর প্রশ্নই বোঝেনি। মেয়েদের রান্না ভালোবাসা নিয়ে সমাজে কন্ডিশনিং এর অস্তিত্ব রয়েছে বলা, আর, কেউ কেউ অবশ্য কন্ডিশনিং এর প্রভাব ছাড়াও রান্না করতে ভালোবাসে এদুটো একসঙ্গে বললে তোমার স্ববিরোধ মনে হয় কিনা। যদি হয় তাহলে তর্ক এগিয়ে লাভ নেই কেননা স্ববিরোধের বাইরে কোনোভাবেই বেরোনো যাবে না।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৭580011
  • এই তো শুনলাম তর্কাতর্কি করে আর কোনো লাভ নেই। তারপরেই আরো একটা পোস্ট। এইটাকে বলে জেনুইন স্ববিরোধ। সার্কাজমহীন।

    তো যাই হোক, প্রশ্ন যখন, উত্তর দিই। একটি মেয়ে রান্না যখন করতে ভালোবাসে, প্রশ্ন হল কী রান্না করতে ভালোবাসে? যদি না বনেজঙ্গলে বাস করে, তাহলে যে পরিবেশে সে থাকে, সেখান থেকেই রান্না শিখেছে, অন্ততঃ স্বাদ তৈরি করেছে তো বটেই। অন্ততঃ আর কিছু না হোক "রেঁধে খেতে হয়" বা, "খাবারে নুন দিতে হয়" এই কালচারাল নর্মটা শিখেছে। সেটা সে কোথা থেকে শিখল? কন্ডিশনিং হীন তো সেটা হয়না।

    অতএব, সে "রান্না করতে ভালোবাসে" এটা অবশ্যই সামাজিক কন্ডিশনিং এর ফল। যেহেতু "সামাজিক" তাই অতি অবশ্যই এর মধ্যে জেন্ডার মিশে আছে কোথাও না কোথাও, কারণ জেন্ডার বিহীন সামাজিক অস্তিত্ব হয়না। এ নিয়ে আদপেই কোনো সন্দেহ আছে নাকি?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০০580012
  • তা এই হল বেসিক প্রিন্সিপল। এবার আমি আমার প্রশ্নটার উত্তর পেতে আগ্রহী।

    "কনজিউমারিজম কি করে ? এ বি সি এক্স ওয়াই জেড যেকোনো প্রোডাক্ট বেচতেই গিয়েই যৌনতা বেচতে বেচতে এমন একটা সর্বগ্রাসী নর্ম তৈরি করে ফেলে যেখানে নারীশরীর পণ্য না হওয়ার জায়গাটাকে ক্রমশ গিলে নিতে থাকে। কোনো মেয়ের যৌনতা বেচার অধিকার থাকা, আর যৌনতা মাত্রেই বিক্রির জন্য নিবেদিত এরকম একটা কালচারাল নর্ম তৈরি করে ফেলা একেবারেই এক না। এই নর্ম তৈরি করে ফেলার ক্ষমতা যৌনকর্মীরা রাখেন না। মার্কেট ইকনমি রাখে। কনজিউমারিজম রাখে।" -- এইটার প্রমাণ কী?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৩580014
  • আছে তো।
    ক। যেকোনো সামাজিক ক্রিয়াই একটি সামাজিক কন্ডিশনিং।
    খ।জেন্ডার বিহীন সামাজিক অস্তিত্ব হয়না।

    ঈশানের ডিডাক্টিভ লজিক - দুনিয়ায় যত সামাজিক কন্ডিশনিং এক্সিস্ট করে তার সবকটাই জেন্ডার বিভেদের উপর দাঁড়িয়ে আছে।

    কি কান্ড !
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৭580015
  • দ্বিতীয় প্রশ্নের উত্তর - ওটা পার্সেপশন। কিন্তু পার্সেপশনের যাথার্থ্য নিয়ে তর্ক হচ্ছিল না। হচ্ছিল দুটো অবস্থানে স্ববিরোধ আছে কিনা সেটা নিয়ে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৮580016
  • আমার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। "দুনিয়ায় যত সামাজিক কন্ডিশনিং এক্সিস্ট করে তার সবকটাই জেন্ডার বিভেদের উপর দাঁড়িয়ে আছে।" -- এটা আমি বলিনি।

    "কেউ কেউ অবশ্য কন্ডিশনিং এর প্রভাব ছাড়াও রান্না করতে ভালোবাসে" -- আমার বক্তব্য, এই স্টেটমেন্টটি যথার্থ নয়। আলোচনার ক্ষেত্রে নিজের প্রশ্ন/বক্তব্যটি মনে রাখলে এবং অন্যের বক্তব্যকে বিকৃত না করলে আমার ভালো লাগবে। অবশ্যই আমার ভালো লাগানোর দায় সকলের নেই।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১১580017
  • নিজের প্রশ্ন বক্তব্য আমার মনে আছে এবং এবিষয়ে আমাকে জ্ঞান দানের চেষ্টা না করলে আমারও ভাল লাগবে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৫580018
  • ওহো তাহলে ওটা ইচ্ছাকৃত বিকৃতি ছিল।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৬580020
  • যাই হোক টপিকে ফিরি। "কেউ কেউ অবশ্য কন্ডিশনিং এর প্রভাব ছাড়াও রান্না করতে ভালোবাসে" -- আমার বক্তব্য, এই স্টেটমেন্টটি যথার্থ নয়।

    সেটা আমি ব্যাখ্যা করেছি। এইটা হল বেসিক প্রিন্সিপল। বাকিটা নিয়ে নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৬580019
  • যদি ওটাকে যথার্থ মনে না করা হয় ততাহলে তার কারণ এটাই কি, যে চয়েস তৈরি হওয়ার প্রক্রিয়াকে বাইনারি ভাবে দেখা হচ্ছে ? কন্ডিশনিং এর অস্তিত্ব স্বীকার করা মানে আর তুমি বলতে পারো না ন্যাচারাল চয়েস এর সহাবস্থানও আছে, এবং ভাইসি ভার্সা। এই ফ্রেমওয়ার্কে অনেক অবস্থানেই অনেকে স্ববিরোধ খুঁজে পাবেন এতে কোনো সন্দেহ নেই। যারা বাইনারি মোডে সবকিছুকে দেখতে রাজি নন তারা স্ববিরোধ পাবেন না এতেও কোনো সন্দেহ নেই :-)
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৮580021
  • ওহো উত্তর এসে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই "ন্যাচারাল চয়েস" বস্তুটি কি? ব্যাখ্যা প্রয়োজন। নাকি এও একটি পারসেপশন?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৯580022
  • 'এই' ডিডাক্টিভ লজিক সম্পর্কেও আমার বিশেষ ভরসা নেই। এতে নানা সম্ভাবনা বাইপাস করে যাওয়া হচ্ছে কিনা।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২০580023
  • আগেরটা বিকৃতি নিয়ে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২১580026
  • "'এই' ডিডাক্টিভ লজিক সম্পর্কেও আমার বিশেষ ভরসা নেই। এতে নানা সম্ভাবনা বাইপাস করে যাওয়া হচ্ছে কিনা।"

    -- কোন ডিডাক্টিভ লজিক? কেন ভরসা নেই? কি কি সম্ভাবনা বাইপাস করে যাওয়া হচ্ছে? ব্যাখ্যা প্রয়োজন।

    আগের প্রশ্নটাও রয়ে গেল। এই "ন্যাচারাল চয়েস" বস্তুটি কি? ব্যাখ্যা প্রয়োজন। নাকি এও একটি পারসেপশন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন