এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১৪ জুলাই ২০১৩ ২২:২৬485929
  • সেটাই তো বলছিলাম। ফোনের জিপিএস ডাটা থেকে স্পাই/সার্ভ্যাইলেন্স ক্যামের সামনে ঐ সময় কারা ছিল (মানে তাদের একটা বড় পার্সেন্টেজ) জানা সম্ভব। ফেসবুক ডাটা তার তুলনায় অনেক কম। কাজেই ফেবু ডাটা ছাড়াও এই রিসার্চ চালানো খুব কঠিন নয়।

    ইমেজ রিকগনিশন (আপনার জিভ বের করা ফোটো আর আপনার পাসপোর্টের ফোটো যে একই লোকের ফোটো সেটা বোঝা) কঠিন, কিন্তু খুব কঠিন সমস্যা নয়। আমি ইমেজ রিকগনিশনের এক্ষপার্ট না। কিন্তু এক্ষপার্টদের মুখে শুনেছি (এবং তাদের ডাটাও কিছু দেখেছি)। মূল টেকনিক (মানে আমি যেটা বুঝেছি, এক্ষপার্ট কেউ থাগলে আবাজ দেবেন প্লীজ), ফেসিয়াল ইমেজ থেকে টোপোলজিক্যাল ফিচারস এক্স্ট্রাক্ট করা হয়। টোপোলজিক্যাল ফিচারস মানে যে সব ফিচার ফেসের জিওমেট্রির ওপর ডিপেন্ড করে না (বা কম করে)। এবারে দুটো ফোটুকে যখন সেই ফিচারগুলো উইথ হাই প্রোব্যাবিলিটি ম্যাচ করে তখন দুটো এক লোকের ফোটো বলে বোঝা যায়। ডিঃ কোন ফিচারগুলো টোপোলজিক্যাল সেটা আমি ঠিক বুঝিনি (মানে ডিড নট স্পেন্ড এনাফ টাইম অন ইট)।

    তার চেয়ে অনেক কঠিন সমস্যা হল ইমেজটাকে একটা লার্জ ডাটাবেসে সার্চ করা। ধরুন দুটো ফোটো ম্যাচ করাতে এক সেকেন্ড সময় লাগে। এটা একটা খুবই রিজনেবল এস্টিমেট। ডাটাবেসে যদি এক বিলিয়ন ফেস থাকে তো সেটা সার্চ করতে (ব্রুট ফোর্স মেথডে একটা একটা ম্যাচ করিয়ে) 31.7 বছর সময় লাগবে। যেটা খুবই আনরিজনেবল। কিন্তু এই ফিচার ম্যাচিং ব্যাপারটা প্রোব্যাবিলিস্টিক। কাজেই সেগুলো দিয়ে ইনডেক্স বানানো খুব ট্রিভিয়াল সমস্যা নয়। ড্রাইভিং লাইসেন্স ডাটাবেস ও ফোনডাটা ম্যাচ করিয়ে এটা নিয়ে কাজ করা যায়।

    ফেবু/ইমেইল/ফোন ডাটার আর একটা ইউজ হল সার্চ স্পেস কমিয়ে আনা। ধরুন একটা ঘটনার পর আপনি জানতে চাইছেন কে কে সেখানে ছিল। আপনার যদি একটা আইডিয়া থাকে ঐ অঞ্চলে কারা এটা ঘটাতে পারে, তাহলে সার্চ তাদের এবং তাদের কনট্যাক্টদের মধ্যে সীমাবদ্ধ রাখুন। সস্তায় পুষ্টিকর ইনফর্মেশন পাবেন।

    একটা ইউজ কেস বলি। ধরুন ঐ মহেন্দ্র কর্মা মার্ডার কেসটা। যদি পুলিশ ভ্যানে অনেকগুলো সার্ভাইলেন্স ক্যামেরা থেকে থাকে (এবং সেগুলো স্যাটেলাইট লিং দিয়ে টেপ কন্টিনিউয়াস আপলোড করতে থাকে) তাহলে তার বেসিসে কিছু লোককে আইডেন্টিফাই করা যাবে। এবারে তাদের কনট্যাক্টস (ফোন রেকর্ড থেকে) মোটামুটি বাকীদেরও জানা যাবে। পুরো জিনিষটা এত সোজা নয় অবশ্যই। কিন্তু আইডিয়াটা মনে হয় বোঝা গেল।

    এখন এই টেকনিক যদি মাওবাদী দমনের বদলে গনতান্ত্রিক আন্দোলন দমনে ব্যবহার হয় তো আটকাচ্ছে কে?
  • cm | ১৪ জুলাই ২০১৩ ২২:৪১485930
  • শিবুদা এটাকি ঠিক বললেন? আমার mumford এর টক থেকে ধারণা হয়েছিল ফেস রিকগনিশনে কার্ভেচার খুব গুরুত্বপূর্ণ। শুধু টোপোলজি দেখলে যেটা পাওয়া যাবেনা।
  • cm | ১৪ জুলাই ২০১৩ ২২:৪৩485931
  • কাল আপিস গিয়ে পেপারের রেফ দেব।
  • Sibu | ১৪ জুলাই ২০১৩ ২২:৫৪485932
  • আগেই কইলাম, আমি ইমেজ প্রসেসিং এক্ষপার্ট নই। আমার এই আইডিয়া সবটাই শুনে। সুতরাং ঐ মন্তব্যটা - টেক ইট উইথ লটস অফ সল্ট।

    মোদ্দা কথা হল, ইফ ইউ আর উইলিং টু বার্ণ এনাফ সিপিইউ, ইউ ক্যান টেল ইফ টু ইমেজেস আর অফ সেম পার্সন। কিন্তু সার্চিং ইমেজ ডাটাবেস ইজ এ ডিফারেন্ট বীস্ট।
  • cm | ১৪ জুলাই ২০১৩ ২৩:১১485933
  • কোয়ান্টাম কম্প্যুটারে কি উন্নতি হবে?
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ০০:৪৬485934
  • কোয়ান্টম কম্পিউটিং নিয়ে আমার বিশেষ কোন ধারনাই নেই। ঐ প্রেস নোটের বাইরে কিছুই জানি না। অবশ্য ইমেজের কিছু লোককে দেখেছি যাঁরা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে খুব উৎসাহী।
  • T | ১৫ জুলাই ২০১৩ ০২:৩৫485935
  • কোয়ান্টাম কম্প্যুটারে সার্চ আরেকটু তাড়াতাড়ি হবে কিন্তু মূল সমস্যার কোন সমাধান হবে না। যা এন পি হার্ড, তা এন পি হার্ডই থেকে যাবে।
    অ্যাডিশনাল মেটাডেটা ছাড়া ইমেজ সার্চ করতে হলে ঐ ব্রুট ফোর্স ছাড়া আর উপায় কি? র‍্যান্ডমাইজড অ্যালগো চাপিয়ে ভগবানের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে অবশ্য। তবে ডেটাবেসের ভালো রকম ক্লাসিফিকেশন জরুরি।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ০৬:২৭485936
  • ওয়েল, এ সমস্যাটা তো এনপি হার্ড নয়, এমনকি ব্রুট ফোর্স মোডেও নয়। ব্রুটফোর্স অ্যালগোটাও লিনিয়ার (অন ডাটাবেস সাইজ)। কিন্তু ডাটাবেসটা খুব বড় বলে, আর ইনডিভিজুয়াল ম্যাচিং টাইম হাই বলে ব্যাপারটা আনম্যানেজেবল হয়ে যাচ্ছে।

    কোয়ান্টাম কম্পুটিং যদি ম্যাচিং টাইম, এই ধরুন, ন্যানোসেকেন্ডস রেঞ্জে নামিয়ে আনতে পারে? অথবা ধরুন, ইন্ডেক্সিং সিস্টেম যদি সার্চটাইম লগারিদমিক টাইমে রিলায়েবল ম্যাচ দিতে পারে, দেন?

    এসব বলার পয়েন হল, বিগ ব্রাদার ইজ নট ফার অ্যাওয়ে। মানে যতটা দূরে আমরা ভাবতে অভ্যস্ত তার চেয়ে অনেক কাছে।
  • kb | ১৫ জুলাই ২০১৩ ০৯:২৩485939
  • ******* Govt behind Parliament attack, 26/11: Ishrat probe officer
  • siki | ১৫ জুলাই ২০১৩ ১০:১৬485940
  • মাস ইউজারকে নিজেদের থেকে কম বুদ্ধিসম্পন্ন মাস ইউজার ভাবতেই অভ্যস্ত হন বড়দারা। যেখানেই এই ছক মেলে না, সেখানেই বিগ ব্রাদার একটু আকুলিবিকুলি করেন এবং বেজায় কনফিউজড হয়ে যান।

    দীর্ঘদিন স্বনামে গুগল এবং ফেসবুকে অধিষ্ঠান করার পরে সম্প্রতি আমি আমার গুরুচন্ডালির নিকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলেছি, এবং সেই নিকেই একটি ফেসবুক অ্যাকউন্টও খুলেছি। ঠিক যতটুকু ইনফর্মেশন না দিলে নয়, ঠিক ততটুকু ইনফর্মেশনই দিয়েছি। এমনকি সেই অ্যাকাউন্টের পিকাসায় কোনও ফটো আপলোড করি নি, সেই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড গুগল প্লাস অ্যাকাউন্টও আমি উড়িয়ে দিয়েছি, সাধারণত গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সাথে গুগল প্লাসের অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। কিন্তু একটু কলকাঠি নাড়লে সেটাকে উড়িয়েও দেওয়া যায়।

    তো, ওড়ালাম যখন, অনেক চেতাবনি ইত্যাদি দিল, তোমার খুব অসুবিধে হবে, পরে অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভার করতে পারবে না, বন্ধুরা তোমাকে খুঁজে পাবে না হ্যান ত্যান। সমস্ত অগ্রাহ্য করে ওড়ালাম। গুগল এখনও হাল ছাড়ে নি। প্রায়ই প্রশ্ন করে, তোমার সেক্স জানাও, তোমার লোকেশন জানালে আমরা আরও অ্যাকিওরেট সার্চ রেজাল্ট দিতে পারব, তোমার ফটো পেলে জিমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে, ইত্যাদি ইত্যাদি।

    ফেসবুকেও তাই। শুধু একটি নাম নিয়েছি। ছেলে কি মেয়ে, পড়াশোনা কোথায়, নিবাস কোথায়, আদি বাসস্থান কোন চুলোয়, কিচ্ছু দিই নি। এটা নিয়েও ফেসবুক সমান কনফিউজড। ইতিমধ্যেই দুবার ফেসবুকের পাসওয়ার্ড পাল্টাতে হয়েছে, পসিবল হ্যাকিং অ্যাটাক। প্রায়ই এর ওর তার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এ তোমার বন্ধু কিনা, তাকে ট্যাগ করব কিনা, আমি সমস্তই কাটিয়ে দিই।

    আমিও হাল ছাড়ি নি, ফেবু আর গুগলও হাল ছাড়ে নি। অ্যানোনিমিটি এরা সইতে পারে না, খুব খুব কনফিউজড হয়ে যায়। :)
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১০:২৬485941
  • সিকির কেসটা পড়লাম। এটা ট্র্যাক করা খুব কঠিন না, মানে এনেসএর পক্ষে। সবচেয়ে সহজ কায়দাটা জিজ্ঞেস করি। অ্যাকাউন্ট খোলার আগে সব কুকি উড়িয়ে দিয়েছিলে? না হলে সেখানেই ট্র্যাকিং করা যাবে।

    পরের কোচ্চেন, অ্যাকাউন্ট খোলার জন্য টর ইউজ করেছিলে?

    নেক্ষট কোচ্চেন, একই মেশিন থেকে দুটো অ্যাকাউন্টে লগ ইন কর কি? করলে, একটা থেকে অন্যটায় যাবার আগে কুকি পরিষ্কার কর কি? এবং একটা অ্যাকাউন্ট থেকে অন্যটায় যাবার আগে টরে প্রক্সি অ্যাড্রেস বদলাও কি?

    এসব যদি না কর তাহলে তো ট্র্যাক করা বাঁয়ে হাথ কি খেল।

    যদি কর তাহলেও ট্র্যাক করা যায়, তবে সেটা করতে এনএসএকে লাগবে। মানে সব টিসিপি প্যাকেট যদি সেভ করা থাকে যেখানে সেটার অ্যাকসেস যদি পাওয়া যায়, এবং একটা ভাল ডাটা সেন্টার।
  • siki | ১৫ জুলাই ২০১৩ ১০:৫৬485942
  • মেশিন একই। কিন্তু ব্রাউজার সম্পূর্ণ আলাদা। আমি ক্রোম একেবারেই ব্যবহার করি না, শুধু এই নতুন জিমেল আর ফেবু খুলতে ক্রোম ইউজ করি। বাকি কাজের জন্য ফাফ।

    ট্র্যাক করাই যায়, সে আম্মো জানি, আইএসপি এক, সোর্স এক।

    টর ইউজ করি নি। তবে কুকি আমি সদাসর্বদা পরিষ্কার করে রাখি। মানে আমার জ্ঞানত যতটা পরিষ্কার রাখা সম্ভব, ততটা রাখি। বেশির ভাগ ইউজারই তা রাখে না। ফলে আর পাঁচজনের ক্ষেত্রে যে অ্যালগো গুগল বা ফেসবুক ইউজ করতে পারে, সেটা একজনের ক্ষেত্রে করা যায় না, তার জন্য ইমপ্রোভাইজড অ্যালগো লাগে, মে বি এই ব্যাপারটুকুই গুগল বা ফেবুকে স্বস্তি দেয় না।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১১:০৮485943
  • গুগল নিয়ে আমি কথা বলব না (কেন আন্দাজ করার জন্য কোন নকুলদানা নেই)। ফেবুকে যেটা স্বস্তি দেয় না বলে আমার আন্দাজ সেটা হল তোমার আইডেন্টিটি লিগ্যালি অ্যাকাউন্টের সাথে অ্যাটাচড না হলে সেই ইনফর্মেশন ব্যবহার করে অ্যাকাউন্টে অ্যাড দেখানো যায় না। পয়সার মায়া বড় মায়া।

    এনএসএ ইজ এ ডিফারেন্ট বীস্ট। তাদের অ্যাড দেখানোর কোন দায় নেই, ফেবুকে যেসব আইন মানতে হয় (অর্থাৎ দুই অ্যাকাউন্টের ইনফর্মেশন তোমার পারমিশন ছাড়া একত্র না করা) সেসব আইনও তাদের জন্য খাটে না। আর তাদের হাতে (স্নোডেন যদি সত্যি কথা বলে থাকে) সব টিসিপি প্যাকেটের ডাটাবেস আছে। সুতরাং ...
  • potke | ১৫ জুলাই ২০১৩ ১১:২৭485944
  • শিবুদা, রাইটো! অত বড় ডেটাবেসে সার্চ টাইম নেবেই, সেইজন্য ভালো ক্লাসিফায়ার দরকার, আর ফিচার্স তো কন্স্ট্যান্ট না- যেমন স্নো ক্লাসিফায়ার-SMQT বেসড, ফাস্ট না কিন্তু একুরেট। একুরেসি আর স্পিড দুটো একসাথে একম্প্লিশ করা ইস ভেরি ভেরি টাফ।
  • T | ১৫ জুলাই ২০১৩ ১১:৫৩485945
  • শিবুদা, ফিচার স্পেসের ডাইমেনশনের সাথে এক্সপোনেনশিয়াল বলছিলাম। যাই হোক, ন্যানোসেকেন্ডে নামিয়ে আনতে পারলে আর ক্লাসিফিকেশন তুমুল হয়ে থাকলে নামিয়ে দেওয়াই যায়।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১১:৫৯485946
  • টি, পটকে,

    এটা নিয়ে ওপেন ফোরামে আর না। কখনো মুখোমুখি হলে দুধ দিয়ে জ্যাক ড্যানিয়েল খেতে খেতে ভাটানো যাবে। ঃ-)
  • এনেসে | ১৫ জুলাই ২০১৩ ১২:০১485947
  • সমস্ত ডেটা পয়েন্ট গোপন করে বা না দিয়ে অ্যাকাউন্ট খুললেও গুগল বা ফেবু ট্র্যাক খুলতে পারবে, টর থাকলেও পারবে। বাজারে ফ্ল্যাশ কুকি বা সুপার কুকি নামে একটি বস্তু আছে, এডোবে অ্যাকাউন্ট থেকে ওটা না আটকালে ট্র্যাক করা যায়।
  • T | ১৫ জুলাই ২০১৩ ১২:১০485948
  • শিবুদা, ওক্কে :)
    তবে, এনিমি অব দ্য স্টেট মনে পড়ে যাচ্ছে।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১২:১৩485951
  • সে যদি বল, আমার তো আরো সরাসরি ১৯৮৪ মনে পড়ে। ঃ-)
  • এনেসে | ১৫ জুলাই ২০১৩ ১২:১৪485952
  • আর এনেসে কেন বা কীভাবে ইন্টার্নেটে নজর রাখে, এই প্রশ্ন করাটা সত্যিই অদ্ভুত। মনে রাখা উচিত, ইন্টার্নেট বস্তুটি ডার্পানেট দ্বারা স্পনসর্ড রিসার্চ থেকে উদ্ভুত। প্রথম যুগে এটি ছিলো মিলনেট। তার থেকে একটি ভাগ আমেরিকান গভর্মেন্ট আলাদা করে দেয়, যেটি তারপর ক্রমে ইন্টার্নেট নামে পরিচিত হয়। নজরদারির ব্যাবস্থা যে প্রথম থেকেই থাকবে, এটাই তো স্বাভাবিক!
  • potke | ১৫ জুলাই ২০১৩ ১২:১৮485953
  • শিবু-দা, মেল আই ডি কি? একটু দরকার আসিল।
  • lcm | ১৫ জুলাই ২০১৩ ১২:১৯485955
  • আমি তো ডামি অ্যাকাউন্ট তৈরী করেছিলাম ফেসবুকে, গুগলে, কোনো ইনফো দেই নি - আমাকে কিস্যু পাঠায় না। কিছু বলেও না। জিগ্গেস করে না। নাথিং।
    অনেকের তো ডজন খানেক করে অ্যাকাউন্ট আছে।
    আর ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে খুব হৈহট্টোগোল অনেকর কাছ থেকে শুনি, ওটা তেমন কিছু না। পরিচিত লোকেশন থেকে লগইন না করলে, ফেসবুক সাইন-ইনের সময় খুব কোশ্চেন টোশ্চেন করে। ফেইল্‌দ অ্যাটেম্প্ট বেশী হলে অ্যাকাউন্ট লক করে দেয়... দেখে শুনে মনে হয় কি না কি হয়েছে।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১২:১৯485954
  • siburay জিমেল।
  • এনেসে | ১৫ জুলাই ২০১৩ ১২:২০485956
  • ডার্পানেট এর জায়্গায় সুধু ডার্পা হবে
  • lcm | ১৫ জুলাই ২০১৩ ১২:২৩485957
  • টিসিপিআইপি প্যাকেট ট্রেস করে কি করবে। করুক গে।

    ইন্টারনেট বাদ দিয়ে, অন্য জায়গায় - ড্রাইভার লাইসেন্স, মেডিক্যাল রেকর্ড, ব্যাংক, ক্রেডিট কার্ড - সব জায়গায়ি তো আইডেন্টিটি ছড়ানো আছে।

    চাড্ডি ডেটা প্যাকেট নিয়ে যা পারে করুক।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১২:২৬485958
  • এই ল্যাদোষের কথাটাই বলছিলাম। ইন্টারনেট ইস ইয়েট অ্যানাদার ডাটা সোর্স, নো মোর, নো লেস।

    যতক্ষণ এনএসএ আছে, তাদের ফান্ডিং আছে আর লোকের সম্মতি আছে ততক্ষণ বিগ ব্রাদারের কাছে কিছুই গোপন নেই। সেটা ভাল কি মন্দ, লোককেই ঠিক করতে হবে।
  • cm | ১৫ জুলাই ২০১৩ ১২:৩১485959
  • শিবুদা যা বলেছে তা তো আমি এমনিতেই করি। যেকোন দুটো সাইটে যাবার মাঝে ব্রাউসার বন্ধ করে আবার খুলি। ব্যস তাহলেই তো হল। সবাই যদি arxiv ভিসিট করতে শুরু করে দেয় তাহলেই আমার ধারণা হইচই পরে যাবে।
  • Sibu | ১৫ জুলাই ২০১৩ ১২:৩৮485961
  • হল, যদি ইনকগনিটো মোডে থাক। নইলে এক্ষপ্লিসিটলি কুকি ডিলিট কত্তে হয়। তবুও আইপি থেকেই যাচ্ছে, টর না লাগালে।

    এ সবই যদি কর তবু আরো অনেক কিছু থাকছে। মোদ্দা কথা হল ট্র্যাকিং কঠিন করা যায়, কিন্তু অসম্ভব করা যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন