এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৪710696
  • "`উচ্চশিক্ষায় সরকারের ভূমিকা আমূল পরিবর্তনের পথে হাঁটছে তৃণমূল৷ বিধানসভার চলতি অধিবেশনে এ জন্য বিল এনে এক ঢিলে দুই পাখি মারার কৌশলে এগোচ্ছে শাসকদল৷ দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস ২০১৬ শীর্ষক এই বিলের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরির শর্তাবলি, নিরাপত্তা এবং বদলিতে সরকারি নিয়ন্ত্রণ কার্যত একশো ভাগ নিশ্চিত করা হচ্ছে৷ সেইসঙ্গে প্রয়োজনে বেতন সংক্রান্ত আর্থিক দায় এড়ানোর কৌশলও খুলে রাখা হচ্ছে৷ এই বিল আইনে পরিণত হলে কলেজ -বিশ্ববিদ্যালয়ে যে কোনও প্রতিনিধি বাছাইয়েও আচার্য স্বয়ং রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করতে বাধ্য থাকবেন৷ ফলে ওই সব প্রতিষ্ঠানের সেনেট, সিন্ডিকেট, কর্মসমিতি এবং কোর্টের স্বশাসনেও সরাসরি হস্তক্ষেপ নিশ্চিত হতে চলেছে৷ রাজ্য সরকার ইচ্ছা করলেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ ছাড়াই শিক্ষক ও আধিকারিকদের বেতনক্রম ও ভাতা সংশোধন করতে পারবে৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28248&boxid=133251610
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৪১710697
  • প্রশ্ন হলো; রাজ্য সরকার কলেজ ইউনি শিক্ষক দের বেতন এর কতটা বহন করে;? এটা একটু বিশদে বলতে পারেন?যদি বেতন কাঠামো রাজ্য সরকার এর ওপর কিছুটাও নির্ভরশীল হয়; তাহলে তাদের হস্তক্ষেপ করার রাইট আছে।
    এখানে পড়লাম মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হবে। সেটা কি এতদিন ছিল না?
    এ সম্পর্কে আপনার কি মত?
  • PT | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৯:১০710698
  • তাহলে তো অনিল বিশ্বাস "রাইট" ছিল কিনা তাই নিয়ে শুরু করতে হয়!!
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৯:১৫710699
  • সক্কাল বেলা করলা খেয়ে ফিল্ডে নামেন নাকি? জিগালাম তো কতটা ব্যয়ভার রাজ্য সরকার বহন করে আর পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি আগে চালু ছিল কিনা? অনিল এর মতো একজন ফালতু লোক নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজি নই।
  • PT | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৪710700
  • কাগজোয়ালারা অনিল বিশ্বাসকে আপনাএর মত "ফালতু" মনে করে না। তাই তাঁকে স্মরণ করেই ঐ খপরটি চাপিয়েছে। অনিলায়ন শব্দটিও কাগজোয়ালাদের সৃষ্টি ও অনেক গুরুভাইবোনদের অতি প্রিয়। "সরকার ব্যয়ভার বহন করে অতএব সরকার নাক গলাতে পারে" জাতীয় অতিসরলিকৃত তত্ব নিয়ে আলোচনা শুরু করলে শেষে দেখবেন আপনিও নাম না করেই অনিলায়ন-এর সমর্থন করে ফেলছেন।

    তাই আপনাকে আগেভাগেই সতর্ক করতে চেয়েছিলাম......তাছাড়া আমি তো আপনার সঙ্গে আলোচনা করতে চাই বলে কিছু উল্লেখ করিনি। আপনিই তো ঝাঁপি খুললেন!!
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৬ ১০:১৩710701
  • যা বাবা, খোলা পাতায় ল্যাখেন কেন? অবিশ্যি পাড়ায় ভবা পাগলা একা একা দেশের অর্থনীতি নিয়ে গভীর ও সুচিন্তিত ভাষণ দিচ্ছিলো বটে। সে আবার আলাপ আলোচনা ধার ধরেই না মোটে।সবটাই তার নিজস্ব প্রতিপাদ্য।
  • Arpan | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:২৩710702
  • একটু ধুনো দিয়ে গেলাম।

  • ranjan roy | ১৫ ডিসেম্বর ২০১৬ ২২:৪৮710703
  • এক গাড়োলের কোশ্নঃ
    কিউবাবাসীর জন্যে বঙ্গদেশ থেকে চাল পাঠালে সেটা কোন তালিকায় যাবে?-- সাবসিডি? ডোল? ভিক্ষে?
  • ranjan roy | ১৫ ডিসেম্বর ২০১৬ ২২:৫০710706
  • আর সুপ্রীম কোর্ট যখন বলে এফসিআই গুদামে চাল পচবে আর লোক না খেয়ে মরবে -- এ চলবে না। গরীবদের মধ্যে মজুত চাল সরকার বিলি করে দিক।
    তখন সেই নির্দেশকে কী ভাবে নেব?
    --সাবসিডি? ভিক্ষা? ডোল?
  • PT | ১৫ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৩710707
  • RR-এর কাছ থেকে এই ইতিহাস বিকৃতি অপ্রত্যাশিত। বিজেপি/RSS কেন এদেশে ক্ষমতায় এসেছে তার কারণ অনুসন্ধানের আর কোন প্রয়োজন আছে?

    Government indifference in raising relief for Cuba has compelled the Left to form the National Committee for Solidarity with Cuba (NCSC), with the Left Front in West Bengal as the vanguard. The committee aims at raising funds through concerts, rallies and demonstrations.

    This follows the cold treatment meted out to a Cuban trade delegation by the Indian Government. Prime Minister P.V. Narasimha Rao, in fact, did not wish to meet the delegation but gave them a few minutes after Natwar Singh intervened. The delegation sought food and other relief materials.

    The Government promised nothing. This, the NCSC feels, is because India is worried it will not get wheat from the US if it gives rice to Cuba.

    The NCSC will apparently be sending medicines to their Cuban comrades. And after that, it plans to dispatch a voluntary contribution of a kilo of rice from each peasant household. The proletariat continues to feed the ambitions of its politicians."

    প্রেক্ষিতঃ
    1990 October:
    The U.S. Congress passes the Mack Amendment, which prohibits all trade with Cuba by subsidiaries of U.S. companies located outside the U.S., and proposes sanctions or cessation of aid to any country that buys sugar or other products from Cuba.

    1991 October 15
    U.S. Congress passes the Cuban Democracy Act, which prohibits foreign-based subsidiaries of U.S. companies from trading with Cuba.........

    সুপ্রীম কোর্ট ক্ষুধার্তকে খাওয়ার জোগাড় করে দেয়নি। চাল **পচে** যাচ্ছিল বলে বিলিয়ে দিতে বলেছে। এট এদেশের পক্ষে লজ্জার-সরকার খাওয়ার ব্যবস্থা করেনি বলে কোর্ট করছে। এটাও ভিক্ষে-কেননা চাল থাকলেও মানুষের কেনার ক্ষমতা নেই!
  • sm | ১৫ ডিসেম্বর ২০১৬ ২৩:৫৩710708
  • লাও, ঠ্যালা বোঝো এবার!বামেরা পুরো কিউবা বাসী কে ভিখিরি করে ছেড়েছে। কারণ ওদের চাল কেনার ক্ষমতা ছিলোনা। আর ভারতে বেশির ভাগ গরিব মানুষ কে সুপ্রিম কোর্ট! এসব হচ্ছে গুরুপাক জিনিস, গুহ্য তত্বের কথা।
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:০৩710709
  • যারা cradle to grave ওয়েলফেয়ার স্টেটের মানে, উদ্দেশ্য ও প্রয়োগ-পদ্ধতি বুঝতে পারেনি তাদের পক্ষে ভিক্ষান্ন আর স্টেটের ওয়েলফেয়ারের মধ্যে গুলিয়ে ফেলা স্বাভাবিক।
    "চকচক করলেই সোনা হয়না"-একটি প্রাচীন শহুরে প্রবাদ!!
  • Du | ১৬ ডিসেম্বর ২০১৬ ০৮:০৯710711
  • কিউবার মত ছোট একটা দেশ, তাও তারা তর্ক বিতর্ক না করেই পৃথিবীর জন্য যা কিছু করতে পেরেছে, তার সামনে আমরা যে কিভাবে নিজেদের খুদ্কুড়ো দেওয়া নিয়ে এত কথা বলতে পারি!!। কেন যে টইগুলো খুলি। দুর।
  • sm | ১৬ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৩710712
  • কিউবার জন্য আমরা গর্বিত।আরো গর্বিত, বামেরা চাল পাঠিয়ে কিউবান দের রক্ষা করেছিলেন বলে।কমরেড দের আরো একবার লাল সেলাম।
  • DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:০২710713
  • @রঞ্জনদা

    দুটো প্রশ্নকে একসাথে করে নিই ? অন্য সব সময়ের মতো-ই, উত্তরগুলো নিতান্তই আমার নিজস্ব মতবাদ

    দেশে কেউ অভুক্ত থাকুক, বা না থাকুক, সরকার হয় পয়সা (যথা dole) বা কোনো priced commodity of value (through PDS বা similar) বা service (যেমন NHS এ চিকিৎসা) বা expertise (সরকারি গ্রান্ট এ চলা কলেজ) below price বা free বিতরণ করলে-ই সাবসিডি - সুপ্রিম কোর্ট নির্দেশ দিক বা নিজে থেকে করুক

    দেশে যদি অভুক্ত কেউ থাকে, তাহলে তাকে না দিয়ে অন্য দেশে খাবার পাঠানো আমার বিচারে প্রতিটি সেই অভুক্ত লোকের প্রতি চূড়ান্ত অপরাধ

    দেশে অভুক্ত একেবারে কেউ না থাকলে, অন্য দেশে পাঠানো খাবার সেই দেশকে সাহায্য করা - but at cost to exchequer and citizens of the country - সুতরাং সাবসিডি নয়, ভিক্ষা ভাবা যেতে পারে as a very very crude form of expression

    এই কেসএ - যদি তখন কালাহান্ডিতে লোক না খেতে পেয়ে অভুক্ত থাকছিল, তখন বঙ্গদেশ দ্বারা কালাহান্ডিতে না পাঠিয়ে কিউবাকে চাল পাঠানো আমার কাছে চূড়ান্ত অপরাধ - যদি কোনো অভুক্ত না থাকে, তাহলে Global Citizenship at cost to nation কারণ ওই চাল বাজারে ছাড়লে দাম চালের রিটেল দাম কমতো, দেশবাসীর খরচ কম হতো (অবশ্যই এইখানে assumption আছে যে বাজারে দাম চাষির জন্য সাপোর্ট price এর চেয়ে বেশি তাই চালের দাম কিছু কমলে চাষি ক্ষতিগ্রস্থ হবেন না

    :) আগেই বলেছি, সম্পূর্ণ নিজের মতবাদ :D
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:১৩710714
  • আচ্ছা, দেশের কেউ অভুক্ত থাকলে ৫০০ কোটি দিয়ে ছেলে মেয়ের বিয়ে দেওয়াটা কি চূড়ান্ত অপরাধ?
  • DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:১৮710715
  • @ রোবু

    না - কারণ ওটা সরকারি খরচ নয় - personal expense of private citizen আর government expense এক নয়
  • robu | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:২৫710717
  • কথা তো মরালিটি-র হচ্ছে, কারণ 'সম্পূর্ণ নিজের মতবাদ' লিখেছেন।
  • DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:২৭710718
  • @রোবু

    আর খুব ইন্সিডেন্টাললি, ওই 500 কোটি ডাইরেক্টলি দেশের economy তে consumption হয়ে ঢুকেছে - এবং ওই ৫০০ কোটি এক রেড্ডি'র পকেট বা ব্যাঙ্ক থেকে অন্তত কুড়ি থেকে পঞ্চাশ হাজার লোকের পকেট বা ব্যাঙ্কএ redistributed হয়েছে

    ঠিক কলকাতার দূর্গা পূজার মতো যা বাংলার অনেক অনেক অনেক মজুর বা মৃৎশিল্পী, artisan বা ঢাকি'র সারা বছরের উপার্জনের ব্যবস্থা করে

    বা আগেকার জমিদারের পয়সায় দুর্গাপূজার মতো
  • DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:৩৭710719
  • এখানে মরালিটি এলো কোথায় ?

    আর যদি অভুক্তের মরালিটি আসে-ই তাহলে আর একেবারে অন্যের খরচ করা ৫০০ কোটি নিয়ে আগেই লাফিয়ে পড়ি কেন - আগে আমার নিজের রেস্টুরেন্ট-এ খাওয়া, iphone বা দামি ক্যামেরা কেনা, যেকোনো গাড়ি কেনা, Hush Puppies জুতো পরা বা পার্ক এভিনিউ জামা পরা, বিদেশে বেড়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে শুরু করি

    আমি এই সব গুলো-ই করি - আমার ট্যাক্স পেইড মাইনে থেকে - তা আমি আর কিকরে অন্যের 500 কোটি নিয়ে মরালিটি কপচাবো বলুন ?
  • DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১২:৫০710720
  • আর আমার দুই মেয়ে

    তা তারা যখন বিয়ে করবে - আমি আমার "সাধ্যমতো" ধুমধাম ও খরচ তো করবো বটে - এবং শুধুমাত্র দরকার ছাড়িয়ে সেটা আমার স্ত্রী ও আমার সাধ অব্দি যে যাবে তা এখন থেকে-ই জানি

    তো অন্য কেউ তাঁর নিজস্ব "সাধ্যমতো" খরচ করেছেন - বেশ করেছেন

    মিত্তাল সাহেব তো শাহরুখ কে শুনেছি ডেকেছিলেন "entertainer" হিসেবে - ওনার সাধ আর সাধ্য ছিল - করেছিলেন - আমি কে কমেন্ট করার যদি আমিও প্রতিদিন নিজের সাধ মেটাই

    private consumption এ অন্যের মরালিটি দেখতে যাওয়াতে আমার গুরুর বারণ আছে - যতদিন না আমি নিজে সব খরচ বন্ধ করি, গাড়ি চড়া ছাড়ি, বাড়ি না কিনে আশ্রম-এ থাকি ইত্যাদি
  • @DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৩:১৩710721
  • আপনার যুক্তিমত ভারতের চন্দ্রায়ণ, পরমাণু বোমা ইত্যাদি সব অনৈতিক কারণ দেশে অভুক্ত লোক আছে। নাকি আপনার যুক্তি শুধু সিপিমের বিরুদ্ধে?
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৬710722
  • মরালিটি না হয়ে যদি নিয়মের বিরুদ্ধে হয়, তাহলে যারা চাল পাঠাতে চেয়েছিলো, তাদেরকে জেলে ভরা উচিত ছিল।

    এবার, কঞ্জাম্পশন এর প্রশ্নে, যারা ক্যাশ টাকা নিয়ে ট্যাক্স না দিয়ে সেই টাকা ইকোনোমিতে লাগাচ্ছেন, তাদের নিয়েও আপত্তি থাকার কথা নয়, এমনকি সারদা বা নারদের টাকা নিয়েও, প্রোভাইডেড ওগুলো বালিশের ওয়ারে জমিয়ে রাখা হচ্ছে না, যেমন ধরুন মদন মিত্র-র ছেলের বিয়ে।

    আর ট্যাক্স দেওয়া টাকার কোথায় যদি হয়, গড়কড়ির ইনকাম কত? এসেট কত? ইলেকশন কমিশনের যে ডেটা পাওয়া যাচ্ছে তার সাথে ওই ৫০০ কোটি সঙ্গতিপূর্ণ তো?
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৮710723
  • উল্টো একটা উদাহরণ-চাল না পাঠানোর- রাখা থাক এখানে। বাংলাদেশের ১৯৭৪-এর ম্যান-মেড-ফেমিনঃ
    The second failure was external: the US had withheld 2.2 million tonnes of food aid, as the then US Ambassador to Bangladesh made it abundantly clear that the US probably could not commit food aid because of Bangladesh's policy of exporting jute to Cuba. And by the time Bangladesh succumbed to the American pressure, and stopped jute exports to Cuba, the food aid in transit was "too late for famine victims".
    সব প্রশ্নের জবাব যদি এত সহজ হত.....
  • ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৩:৪২710725
  • আমি জিনিসটা এইভাবে দেখিঃ
    এক,
    "ক্ষুধিতের অন্নদান সেবা,
    তোমরা লইবে বল কেবা'
    শুনি তাহা রত্ন্বাকর শেঠ,
    করিয়া রহিল মাথা হেঁট।
    -----------------
    ----------------
    ভিক্ষুণীর অধম সুপ্রিয়া,
    তব আজ্ঞা লইল ---
    কাঁদে যারা অন্নহারা আমার সন্তান তারা,
    নগরীর অন্ন বিলাবার
    আমি আজি লইলাম ভার'।
    ক্ষুধিতের অন্নদান যেই করুক, মাড়োয়ারি শেঠ বা সিপিএম বা কিউবা--আমার চোখে ভাল এবং দরকারি কাজ। প্রত্যেকের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, তা সত্ত্বেও। সিপিএম ইথিওপিয়ায় চাল পাঠায় নি, কিউবায় পাঠিয়েছে।
    এগুলোকে নিজস্ব রাজনৈতিক পছন্দের কারণে "ভিক্ষা" বলে দেগে দেওয়া ঠিক নয় বলেই মনে করি।
    বাজারদরের চেয়ে কমদামে চাল দেওয়া কে সাবসিডি বলুন, বা যাই বলুন--কদাপি 'ভিক্ষা' নয়। কারণ ভিক্ষা কেউ পয়সা দিয়ে কেনে না। এটাই মূলগত তফাৎ।
    কাজেই কিউবায় খাদ্যান্নের সংকটে ভোগা লোকজনদের চাল পাঠানো (প্রতীকী হলেও) ভাল কাজ এবং রেশনে চাল দেওয়াও। বরং কিউবায় বিনা পয়সায় চাল দেওয়া হয়েছে, বঙ্গে নয়।

    দুই, বেশি বেশি লোকজনকে শস্তা দরে চাল দেওয়া?
    একসময় রেশনের শস্তা চাল আমরা সবাই খেয়ে বড় হয়েছি।
    আর গত নির্বাচনের একবছর আগে গড়িয়ার মোড়ে সিপিএম সভা করে সিগনেচার ক্যাম্পেন করছিল যে শুধু বিপিএল নয়, সবাইকে শস্তায় চাল দিতে হবে। আমি যাঁরা টেবিল লাগিয়ে বসেছিলেন তাঁদের গুটিকয় প্রশ্ন করে সহমত হয়ে গণস্বাক্ষরে সই করেছিলাম।
    সিপিএম এর এই পদক্ষেপ কি ভুল ছিল?
  • DKG | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৩:৫১710726
  • @ @দকগ

    প্রথামত কমেন্টের মধ্যে @DKG দিন না - আর নিজের নামের জায়গায় আমারটা নাই বা বসালেন

    এখানে CPM কোথা থেকে এলো আবার ?

    রঞ্জনদা একটি স্পেসিফিক প্রশ্ন করেছিলেন - তার উত্তর আমার মতো করে দিয়েছিলাম - CPM তাতে আদৌ নেই কারণ ঐটি one and only ঘটনা নয় এমন সাহায্যের

    আর হ্যাঁ - আমার কাছে দেশের ১০০% Food Security and Assurance ন্যাশনাল Governance এর খুব জরুরি অংশ - প্রথম দায়িত্ব Physical security 'র ঠিক পরেই দ্বিতীয় হল Food Security and Assurance, আমার কাছে (অবশ্যই নিতান্তই একেবারে নিজস্ব মত)

    সুতরাং হ্যাঁ, সুরক্ষা আর অভুক্ত দের খাবারের ব্যবস্থা আগে না করে সেই টাকায় চন্দ্রায়ণ বা পরমাণু বোমা আমার কাছে অপ্রয়োজনীয়, "avoidable" - এবং অনৈতিক :)

    সুরক্ষা ও খাবারের ব্যবস্থা করার পর - নিশ্চয়ই করা যায়, হাজার বার করা যায়

    আমার স্ত্রী ও মেয়েদের সুরক্ষা, বাসস্থান ও খাওয়ার বন্দোবস্ত আগে না করে ওদের জন্য আগে দামি জুতো লিপস্টিক কেনাটা আমার খুব বুদ্ধির কাজ হবে বলে ভাবছি না
  • ranjan roy | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৭710728
  • "সুতরাং হ্যাঁ, সুরক্ষা আর অভুক্ত দের খাবারের ব্যবস্থা আগে না করে সেই টাকায় চন্দ্রায়ণ বা পরমাণু বোমা আমার কাছে অপ্রয়োজনীয়, "avoidable" - এবং অনৈতিক "।

    ---- আমিও তাই ভাবি। পৃথিবীতে অনেক দেশ আছে যারা ওইদুটো কাজ করেনি, কিন্তু নাগরিকদের খাদ্য ও অন্য সুরক্ষায় বেশি খরচ করছে। তাদের মধ্যে অনেকেরই জিডিপি এবম হিউম্যান ইন্ডেক্স আম্রিগার চেয়ে ওপরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন