এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:০২710662
  • পালাইনি। পেনশন আর বেকার ভাতার মধ্যে ফারাক কি সেটুকু খুঁজে পড়ে বুঝে নেওয়ার দায়িত্ব আপনারই।
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:০৯710663
  • পেনশন আর বেকার ভাতা বলিনি। এদেশে দু টাকার চাল আর বিদেশে ডোল এবং স্টেট্ পেনশনের মধ্যে কি পার্থক্য? একটা ভিক্ষান্ন হলে অন্য দুটি ভিক্ষা নয় কেন? কমেন্ট আপনি করেছেন; উত্তর দেওয়ার দায়িত্ব আপনার ই বর্তায়।
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:১৭710664
  • ফারাকটা অনেকাংশেই আমার 08 Dec 2016 -- 04:10 PM-এর পোস্টিং-এ বলা আছে। পড়ুন ও অনুধাবন করুন। না বুঝলে আবার পড়ুন ও অনুধাবন করার চেষ্টা করুন.......
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:২৯710665
  • ওটায় কিছুই বলা নেই। বিশদে বলুন। ফালতু কথা রাখুন।
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১১:৩৬710666
  • আপনার প্রশ্নটাই আসলে ভুলভাল তাই উত্তর খুঁজে পাচ্ছেন না। আপনার প্রশ্নের কোন একটা উত্তর নেই। কেননা পব-র ২ টাকা কিলো গাজরের সাথে সুইডেনের সাপোর্ট সিস্টেম বাঁধাকপি আর ইংল্যান্ডের NHS নামক পটলের কোন তুলনীয় আলোচনা হয়না।
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১১:৫০710667
  • তিনটে-ই তো subsidy - বিভিন্ন চেহারায় হয়তো - সে তো শুধু জামার তফাৎ - ভেতরের প্রাণীটি তো মোটামুটি এক-ই

    তাহলে তুলনা হবে না কেন ?
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১২:২১710668
  • আংশিক উত্তর আছে আমার 08 Dec 2016 -- 04:10 PM এর পোস্টিং-এ।
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১২:২৫710669
  • একটু দেখিয়ে দেবেন ঠিক কোথায় ছিল ?

    start quote
    Name: PT IP Address : 213.110.242.4 (*) Date:08 Dec 2016 -- 04:10 PM
    "বিদেশেও বিরাট পার্সেন্টেজ লোক কে সরকারি ভাতা দেওয়া হয়।"
    আমার দেখা বিদেশে ভাতা পাওয়া কর্মক্ষম লোকেদের প্রতি মাসে (নাকি ৩ মাসে) দপ্তরে এসে চাকরী খোঁজার খতিয়ান দাখিল করতে হত।
    আমার দেখা বিদেশে হোম-মেকার মহিলাদের ভাতা দেওয়া হয় সংসারের কাজ ও সন্তান লালন-পালনের "মাইনে" হিসেবে।
    আর সেই সব বিদেশে একজন মাস্টারকে ১৬০০ জন ছাত্রকে অঙ্ক কিংবা প্রথম-থেকে চতুর্থ শ্রেণীকে একাই পড়াতে হত না। বাচ্চাগুলোর জন্য ঠিকঠাক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে তারা বড় হয়ে নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।

    তাইত কবি বলিয়াছেন "জল-ও জলপাই" এক নহে। এসব ছোটবেলায় পড়ে বড়বেলায় গুহ্যার্থ বোঝার ব্যাপার।
    অবিশ্যি ***বোঝা*** ব্যাপারটা অনেকের জীবনেই বোঝা হয়ে দাঁড়ায়।
    end quote
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১২:৩৫710670
  • ভুল ভাল বকে চলবে জানতাম। কোনো উত্তর কিন্তু নেই;কেন দু টাকার চাল কে ভিক্ষান্ন বলা হবে ?কিন্তু মচকালে তো চোলবেক নাই।
    এই যেমন আগের পোস্টে একটা বালখিল্য কমেন্ট পড়লো ;প্রিয় দলের অবস্থান কি অ সংবিধানিক। কারণ সংবিধান পড়েও মানে বোঝেন নি। আগের দিন ই আশি বছর নিয়ে লিখেছিলাম। একেবারে হাতে নাতে ফল দিচ্ছে। ঠিক যেন রসায়নাগারে এক্সপেরিমেন্ট এর রেসাল্ট বেরুচ্ছে।
    সংবিধানে বহু আপাত বিরোধী বা গ্রে এরিয়া আছে। যেমন সব্বাই কে নিজের ধর্ম পালনের অধিকার দেওয়া আছে আবার সবার জন্য সমান আইন ই অধিকারের স্বীকৃতি ও আছে। এখানে দুটোর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। কোর্ট অসংবিধানিক বলেছে। কোনো রাজনৈতিক দল তার কি নিজস্ব মতামত ;সেটা ব্যক্ত করতেই পারে। কিন্তু কোর্টের আদেশ মানতেই হবে। আবার সংসদে এ নিয়ে আরো বিতর্ক হতে পারে।এমেন্ডমেন্ট এর অপশন ও খোলা আছে। কিন্তু যতক্ষণ না নতুন কোনো এমেন্ডমেন্ট হচ্ছে;ততক্ষন কোর্টের আদেশ ই বলবৎ থাকবে। কোর্টের আদেশের পর কি কোনো দল এটাকে মানি না বলেছে?
  • cm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৩:৪১710672
  • DKG কি এমন কোন রেফারেন্স দেখাতে পারেন যেখানে সুনির্দিষ্টকাল কর্মজীবনের শেষে প্রাপ্য পেনশনকে সাবসিডি বলা হচ্ছে। আপনার অবশ্য ছাগলকে এসেনশিয়ালি ভেড়া মনে হতেই পারে।
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৮710673
  • cm ;স্টেট্ পেনশন মানেই বোঝেনা। এটাএকটা বয়সের ;ধরা যাক, 65 পর, সমগ্র দেশবাসী কেই দেওয়া হয়। সে আপনি কর্মজীবন কাটান বা নাই ই কাটান।
    আর ডোল দেওয়া হয় কর্মে অক্ষম বা কর্মপ্রাথী যে কাউকে।
    যার আর্থিক সাহায্যের প্রয়োজনীয়তা আছে। খুব সরল ভাবে বললাম। সবটাই ট্যাক্স পেয়ার এর মানি।
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৭710674
  • না তো - তাই জন্যে-ই তো লিখেছিলাম -

    start quote
    Name: DKG IP Address : 135.16.17.150 (*) Date:08 Dec 2016 -- 05:49 PM
    অবশ্যই এই পেনশনটা আমি "Already earned pension that was pre-deducted from salary " এটাকে বাদ রেখে বলছি
    end quote

    এর সাথে "or already earned pension as part of service or employment agreement " এটা লেখা ছিল না - এটাও সাথে লাগিয়ে দিন (এটা especially Govt Employee দের প্রতি প্রযোজ্য, guaranteed pension at end of service life and other things like healthcare etc - যে কারণে তাঁদের মাস মাইনে প্রাইভেট সেক্টর থেকে কম থাকে)
  • cm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৪:০০710675
  • অ, বার্ধক্য ভাতা। দুটৈ ওয়েলফেয়ার স্কিম তবে তাতে এক হয়ে যায়না।
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৪:১১710676
  • "আমার দেখা বিদেশে ভাতা পাওয়া কর্মক্ষম লোকেদের প্রতি মাসে (নাকি ৩ মাসে) দপ্তরে এসে চাকরী খোঁজার খতিয়ান দাখিল করতে হত।"
    এখানে যারা ২ টাকা কিলোর ভিক্ষান্ন পায় তাদের এই চাকরী খোঁজার হিসেব দিতে হয়?
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৪710677
  • না তো ?

    সে তো আম্মা ক্যান্টিন এও যে কেউ গিয়ে এক টাকার ইডলি আর পাঁচ টাকার সাম্বার রাইস খেতে পারে - আপনি, আমি, মুকেশ আম্বানি (as the richest Indian) বা বারাক ওবামাও (as non -Tamil Nadu resident non -Indian citizen) - শুধু যা আমি আপনি গিয়ে খেলে আমাদের মনে রাখা উচিত যে আমরা প্রকৃতভাবেই গরিবের জন্য রাখা ভাত আমাদের আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও খেয়ে নিচ্ছি

    এই সাবসিডি গুলো by design ওপেন রাখা হয়েছে - আর অন্য কিছু subsidy specific constituent / sectoral করা হয়েছে বা proof of eligibility রাখা হয়েছে - যথা BPL certificate, Existence of Life certificate ইত্যাদি - যা আপনি বললেন Unemployment Dole সম্বন্ধে
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৫:০৩710678
  • ভুল বকা চলবেই। ২ টাকা কিলো দরে চাল মূলত বি পি এল তালিকা ভুক্ত দের জন্য রাখা হয়েছে। মাইন্ড ইট,সরকার সাবসিডি দিলেও গরিব মানুষ ওটা কিনে খায়।রেশন এর চালের মতোই। সেদিক থেকে ডোলের টাকা ফ্রি।সুতরাং ভিক্ষা কোনটাকে বলবেন আপনি ই বলুন।আর কেউ কর্মে অক্ষম হলে তাকে চাকরি খোঁজার ফিরিস্তি ও দিতে হয় না।
    স্টেট্ পেনশন ও অনেকটা সেরকম । যে সারা জীবন কোনো কাজ করেনি সেও পেতে পারে।
    এরপর তো ১৫ টাকার মান্থলি কেও ভিক্ষার মান্থলি বলা হবে।
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৫:০৮710679
  • একটা মজার কথা মনে পড়লো।পিটি হয়তো মনে করতে পারবে। আমাদের সময় যদুপুরে এসি ক্যান্টিনে সাবসিডিতে ১৫ পয়সায় চা, ৫০ পয়সায় চপ আর ১ তাকে মোগলাই পরোটা মিলতো।ওগুলো কি ভিক্ষান্ন ছিল?
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৫:০৯710680
  • টাকায়
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৮710681
  • "২ টাকা কিলো দরে চাল মূলত বি পি এল তালিকা ভুক্ত দের জন্য রাখা হয়েছে"
    তক্ক চালিয়ে যাওয়ার জন্যে এবরে কাঁচা মিথ্যে শুরু হয়েছেঃ "Rice, wheat at Rs 2/ kg for 7 cr people in WB"
    পব-তে ৭ কোটি লোক বিপিএল তালিকাভুক্ত? আসলে উদ্দেশ্য হচ্ছে ভোট পাওয়ার জন্যে পব-র ধান্দাবাজীর ভিক্ষে আর সুইডেনের মত দেশের "cradle to grave" পলিসিকে ইচ্ছে করে ঘেঁটে দেওয়ার প্রচেষ্টা। কারো কারো ক্ষেত্রে ****বোঝা**** ব্যাপারটা যে সত্যি বোঝা-স্বরূপ সেটা পোষ্কার এখন।

    ঘেঁটে দেওয়ার একট প্রকৃষ্ট উদাহরণ। ছাত্ররা (বেশীর ভাগ) পয়সা দিয়ে পড়তে যায়। তারই একাংশ সাবসিডি হয়ে ফিরে আসে ক্যান্টিনে। আর ছাত্রাবস্থা শেষ হলে সে আর ঐ সাবসিডি পাওয়ার যোগ্য নয়। ২ টাকা কিলোর চাল আজীবন একটা মানুষ পায়ের ওপরেরে পা তুলে খেতে পারে।

    "সে তো আম্মা ক্যান্টিন এও যে কেউ গিয়ে এক টাকার ইডলি আর পাঁচ টাকার সাম্বার রাইস খেতে পারে "
    অঃ এবারে আম্মাকে দিয়ে ভিক্ষান্নের ডেফিনেশনের বিরোধীতা করা হচ্ছে? সে তো পাড়ার পূজোর কাঙালী ভোজনেও কিংবা স্বর্ণ মন্দিরে বারাক ওবামা চাইলে বসে খেতে পারেন। এক্কেবারে বিনে পয়সাতেই। তো চেন্নাইতে সরকার ঠিক করেছে যে লঙ্গরখানা চালাবে - তার সঙ্গে সারা জীবন চাকরী করে, মাইনে একটা অংশ সরকারের ঘরে গচ্ছিত রেখে, তারপরে বেলাশেষে পাওয়া পেনশনের কি সম্পর্ক?

    "চক্চক করলেই সোনা হয়্না"-একটি প্রাচীন প্রবাদ!!
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৬:২০710683
  • PT সাহেব -- একটু আপনার নিজের কথা মতো, অন্যের পোস্ট পড়ে দেখুন আর তার পর লিখুন

    আমি খুব স্পষ্ট করে বলেছি "earned" pension in all forms subsidy at all মোটেই নয় - তা নিয়ে আর চর্বিতচর্বন না করাই ভালো

    start quote
    Name: DKG
    IP Address : 135.16.17.150 (*) Date:09 Dec 2016 -- 01:57 PM

    না তো - তাই জন্যে-ই তো লিখেছিলাম -
    start quote
    Name: DKG IP Address : 135.16.17.150 (*) Date:08 Dec 2016 -- 05:49 PM
    অবশ্যই এই পেনশনটা আমি "Already earned pension that was pre-deducted from salary " এটাকে বাদ রেখে বলছি
    end quote
    এর সাথে "or already earned pension as part of service or employment agreement " এটা লেখা ছিল না - এটাও সাথে লাগিয়ে দিন (এটা especially Govt Employee দের প্রতি প্রযোজ্য, guaranteed pension at end of service life and other things like healthcare etc - যে কারণে তাঁদের মাস মাইনে প্রাইভেট সেক্টর থেকে কম থাকে)
    end quote

    আমার বক্তব্য ছিল সহজ - subsidy যে form এই হোক না কেন যে দেশে-ই হোক না কেন - জিনিসটা একই, মোড়কে তফাৎ থাকলে-ও - Government loss করলেই subsidy
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৬:২১710684
  • ফুটবল খেলবেন?

  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৫710685
  • শুধু ল্যাজ আছে বলে বানর এমন ধরে নেওয়ার বিপদ আছে। কেননা অন্ধকারে যে ল্যাজটা ধরেছেন সেটা আসলে একট ছুঁচোর!!

    তাই DKG আপনাকে আরেকটি প্রশ্নঃ
    বেকার ভাতা আর হোম-মেকারদের প্রদেয় সরকারী টাকার ফারাক আছে না নেই?
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৪710686
  • না নেই at the most fundamental level

    একদল চাকরি পায়নি বলে স্বীয় জীবিকা উপার্জন করতে অক্ষম আর অন্যরা নিতান্ত personal পারিবারিক কারণে চাকরি করতে পারছেননা বলে স্বীয় জীবিকা উপার্জন করতে অক্ষম

    এখানে অবশ্যই আমার সীমিত জ্ঞানএ আমি মনে করছি যে যথেষ্ট উপার্জনক্ষম পুরুষের homemaker স্ত্রী এই ভাতা পান না

    যদি এই ভাতা সব homemaker কে দেওয়া হয় family earning level নির্বিশেষে, তাহলেও এটা subsidy - শুধু যা তাহলে এটাকে "ভবিষ্যতের নাগরিক গড়ার honorarium" ভাতা নাম দেওয়া যায়
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৮710687
  • পিটি,খুব বাজে ভাবে ছড়াচ্ছেন। বিপিএল তালিকা ভুক্ত দের জন্যই অন্তোদ্যই প্রকল্প চালু হয়েছিল সম্ভবত 2008 সালে। মমতা এরাজ্যে ট্রাইবাল দের জন্য ফ্যামিলি প্রতি ৪২০০০ আর নন ট্রাইবাল দের জন্য ৩৬০০০ টাকা উপার্জন উর্দ্ধসীমা বাড়িয়ে দিয়েছে। এটা স্টেট্ গভর্মেন্ট এর নিজস্ব সিদ্ধান্ত; ফুড সিকিউরিটি বাড়ানোর জন্য।
    তাতে কি পার্থক্য হলো? এই সব ফ্যামিলির লোকেরা তো চাল কিনে খাচ্ছে নাকি? সে যতই ২ টাকায় হোক না কেন। যেমন লোকে রেশনের চাল/গম খেতো। তা, এটা কিভাবে ভিক্ষান্ন হয়ে গেলো?
    দুই, আমার ছাত্র জীবনে যদু পুরে বেতন ছিল বছরে ৪০০ টাকার কম। তাতে করে ফুড সাবসিডি হয় বললে ঘোড়ায় হাসবে যে!
    ছাত্রাবস্থা শেষ হলে যেমন ফুড সাবসিডি বন্ধ; তেমনি আয়ের উর্ধ সীমা ছাড়ালেও ২ টাকায় চাল বন্ধ।
    --
    তার সঙ্গে সারা জীবন চাকরী করে, মাইনে একটা অংশ সরকারের ঘরে গচ্ছিত রেখে, তারপরে বেলাশেষে পাওয়া পেনশনের কি সম্পর্ক?
    --
    সারা জীবন কোনো চাকরি না করলেও স্টেট্ পেনশন পাওয়া যায়।কোনো কিছু না করলেও পাওয়া যায়। ঠিক যেমন প্রত্যেক ফ্যামিলির জন্য কিছু টাকার সংস্থান আছে নাবালক শিশুদের ভাতা হিসাবে।এটা আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি।
    আর বাকি রইলো ডোল। চাকরি খোঁজার ফিরিস্তি শুনিয়ে কি হবে? যে চাকরি পাবার অযোগ্য, শারীরিক ভাবে প্রতিবন্ধী, এমন কি এলকোহলিকস রাও পেয়ে থাকে।
    কারণ সরকারের উদ্দেশ্য হলো সবার জন্য রুটি, কাপড়ে অর মোকানের সংস্থান করা। এটা ভিক্ষাও নয় ভিক্ষান্ন ও নয়।
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৭:০৫710688
  • আর PT সাহেব - ল্যাজ দেখলেই বানর ভাবার বয়স একদিকে পেরিয়ে গেছি বহুদিন, অন্যদিকে আবার তা ফিরে আসার এখনো একটু কয় বছর বাকি আছে

    আর অন্ধকার থাকলে আমি এক্কেবারে কক্ষনো কোনো ল্যাজ ধরার চেষ্টা করি না - না বানর না ছুঁচো - আপনার পূর্বসূরি আপনার মতোই ভালো কিছু শিক্ষক অতি সযত্নে আর আপনার বেশ কিছু সহকর্মী তাদের স্বীয় অপরিমিত ভালোবাসায় আমায় চার বছর ধরে ট্রেনিং দিয়ে দিয়েছেন এ ব্যাপারে :)
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:০৪710689
  • "যদি এই ভাতা সব homemaker কে দেওয়া হয় family earning level নির্বিশেষে, তাহলেও এটা subsidy "

    সম্ভবতঃ এখানে একটা দেশের মানুষের রাজনৈতিক অবস্থানের ব্যাপার আছে। সমাজ ঘরের কাজকে "কাজ" হিসেবে স্বীকৃতি দিচ্ছে কিনা। "বিদেশের" কিছুদেশ এগুলোকে "কাজ" হিসেবে মেনে নিয়েছে। আমরা মাত্র কিছুদিন হল house-wife এর বদলে home-maker শব্দের ব্যবহার শুরু করেছি খুব সীমিত ভাবে। আমি যে দেশে থেকে এগুলো দেখে-শিখে এসেছি সেখানে এগুলোকে সাবসিডি বলা হয় না। আমরা বলছি মানে সেটাই সত্য এমন নয়। প্রগতিশীলতার দায় শুধু মাত্র আলিমুদ্দিন স্ট্রীটের নয়-গোটা দেশ ও সমাজের। আমরা লঙ্গরখানা খুব সহজে বুঝি তাই ভাবি যে বিদেশে সাপর্ট সিস্টেম মানে আমাদের লঙ্গরখানার সমতুল্য একটা কিছু।

    আর বানর-ছুঁচোকে ব্যক্তিগত ভাবে নেবেন না-আপনি দুঃখ পেয়ে থাকলে আমিও দুঃখিত। তবে তার আগেও "চকচক করলেই সোনা হয়না"-র মত নখদন্তহীন একটি প্রবচন ব্যবহার করেছি।
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:১২710690
  • আপনি আপনার মানসিকতা কে উন্নত করুন; তাহলেই দেখবেন ২ টাকার চাল কে ভিক্ষান্ন বলতে ইচ্ছে করবে না।এক্ষেত্রে কিন্তু লোকে টাকা দিয়ে চাল কেনে। লোকের বাড়িতে গিয়ে ভাত দাও গো মা, বলে ঘুরে বেড়াতে হয় না।
    আলিমুদ্দিন তো প্রগতিশীলতার হ্যালোজেন ল্যাম্প! তাই আলিমুদ্দিনের কথা না তোলাই ভালো।
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৩০710691
  • খবর যদি রাখতেন ঠিকঠাক তাহলে জানতেন যে ১৫-২০ বছর আগেই লোকের বাড়িতে গিয়ে ভাত চাওয়া লোকের সংখ্যা বিপুল পরিমাণে কমে গিয়েছিল। আর সেটার কারণ অপরেশন বর্গা।
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৭710692
  • যাক, অন্য প্রসঙ্গে এসেছেন তাহলে।ভেরি গুড।বর্গা নিয়ে পরে আলোচনা করা যাবে খন।অনেকটা মোদির মতোই পলিসি।
  • PT | ১০ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৫710694
  • ভিখিরীর সন্ধানে এক সরকার!! বলেছিলাম না ধান্দাবাজীর ভিক্ষান্ন আর সরকারি সাপর্ট সিস্টেমের মধ্যে আলোক-বর্ষের দূরত্ব!!

    "এগোচ্ছে কলকাতা ৷ পিছনে হাঁটছেন শহরবাসী ! সরকারি ভাবে শহরের প্রায় অর্ধেক মানুষেরই নাম উঠতে চলেছে ‘গরিবি ’ তালিকায় ৷ আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া শহর হিসেবে দ্রুত দেশের প্রথম সারিতে উঠে আসছে তিলোত্তমা কলকাতা ৷.......... কলকাতার প্রায় অর্ধেক নাগরিকই ঢুকে পড়বেন গরিবি তালিকায়৷ আগামী দিনে পিছিয়ে পড়া জেলা হিসেবে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদের সঙ্গে এক সারিতে উচ্চারিত হবে কলকাতার নাম ৷ ........ কলকাতা শহরের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ৷ তার মধ্যে ২০ লক্ষ ৫০ হাজার মানুষের বুভুক্ষু ও বঞ্চিতের তালিকায় উঠে আসাটা কলকাতার পক্ষে মোটেও ভালো বিজ্ঞাপন নয় বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=28141&boxid=15353046
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন