এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৩৮554756
  • ও, হ্যাঁ, একটা চিঠিও আগে থেকে ড্রাফট করে নিয়ে গেলে ভালো। তারিখ আর সময় শুধু বসিয়ে নিতে হবে।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৩৮554755
  • যে টিমের হয়ে রেফারীর সব ডিশিসন গেছে। যে টিমের অপোনেন্টের একজন রেড খেয়েছে, যে টিমের অপোনেন্টের একজন গ্যালারীর ছোড়া ইঁটে মাঠের বাইরে

    তার সমর্থকরা তো ভলো থাকবেই। তারা গন্ডোগোল করবে কেন? বর্তমানের খবর পড়িনি, তবে যেকোনো ক্ষেত্রেই ফিফার রুলই লাস্ট। আর AIFF যে রুল নম্বর ২২ দেখাচ্ছে সেখানে গ্যালারী থেকে কিছু ছুঁড়লে বা সিকিওরিটির ক্ষেত্রে কি হবে তা লেখা নেই (অসম্পুর্ণ রুল), এটা সেইদিন ঐ সিইওকে প্রশ্ন করতে সেও লিখেছে যে আমাদের রুলে আর কিছু নেই। যেখানে AIFF এর কোনো রুল নেই সেখানে ফিফাই লাস্ট কথা
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৪১554757
  • "হারতে দেখলেই ঢিল সমেত দর্শক লেলিয়ে দাও"

    আমার আর কমেন্ট করার কোনো ইচ্ছা নেই এই বিষয়ে। আগেরদিনের ঘটনাটাকে এভাবে দেখতে চাইলে বলব আগের লিংকগুলো দেখতে। এটা কাদের স্বভাব। যাই হোক, আমি এই টই থেকে কাটলাম আপাতত
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৫৭554758
  • ৩টে উদাহরণ দিয়ে যাই

    ২০০১ আইএফে শীল্ড ফাইনাল
    ২০০৭ ইবে-পিয়ারলেস ম্যাচ
    ১৯৭৪- IFA শিল্ড ফাইনাল
  • dukhe | ১২ ডিসেম্বর ২০১২ ১২:০৫554759
  • বালাই ষাট। গান্ধীর যত অলুক্ষুণে উদাহরণ।
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ১২:৫৬554761
  • আমি মোবা দের হতাশা মুলক পোস্ট গুলো বেশ এনজয় করছি।
    তোমরা চালিয়ে যাও।

    বাবলুদা'র আবাপ আর আজকালে প্রতিক্রিয়া পড়ে মনে হয়েছে বাবলুদার প্রথম তীর করিমের দিকে। করিম হচ্ছে মুল কালপ্রিট। ঐ কর্মকর্তাদের বুঝিয়ে টিম তুলে নিয়েছে।

    আমারও তাই মনে হয়। এই মুহুর্তে করিমের অবস্থা খুব একটা ভালো নয়। সালগাওকারের সাথে যা করে এসেছে তাতে গোয়া ফেরার রাস্তা বন্ধ। ভারতের আর কোনো টিম নেবে না। মোবা বিশাল টাকা দিয়েছে, কিন্তু শুরু খুব খারাপ। এর পর ডার্বি হারলে আরো অবস্থা খারাপ হতো।

    গান্ধী, আমি মাঠে যায় নি, তুমি বেটার জানবে। কিন্তু কলকাতা'র সব পুরোনো খেলোয়াড় রা বলছে মোবা দের খেলা উচিত ছিল। এমন কি মদনাটা পর্যন্ত বলেছে মোবা দের খেলা উচিত ছিল। জানি না কি ভেবে সবাই এটা বলছে।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:০৪554762
  • বাবলুদার কমেন্ট যদি করিম আসার পর থেকে দেখে যান ও এটাই বলে চলেছেন যে করিম বাজে।

    আমি বাবলুদাকে ছোট করছিনা, কিন্তু করিমের সাথে উনি ব্যক্তিগত রাগকে ও এখানে আনছেন

    শুনলাম খেলা শুরুর আগেও বাবলুদা চ্যানেল ১০ এ বলেছিলেন যে করিমের জায়গায় অন্য কোনো কোচ থাকলে আজ মোবা জিতলেও জিততে পারত, কিন্তু করিম বলেই পারবেনা।

    হতাশার কমেন্ট আর যাই হোক, মোবা দর্শকদের দিকে আঙুল তুললেই যখন ইবের পুরোনো উদাহরণ দেখানো হচ্ছে তখন সেগুলো সযত্নে এড়নো হচ্ছে

    সেদিন মাঠে ছিলাম বলে জানি, খেলা হলে পরিস্থিতি খুবই খারাপ হত। খেলা না হতে সেটার হাত থেকে বেঁচে গেছে। এখানে একটা লিংক দিয়েছিলাম কিন্তু যাথারীতি এড়ানো হয়েছে, এক মোবা সমর্থককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার
  • cb | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:২৩554763
  • সিলেকটিভ অ্যামনেসিয়া!!!
  • bb | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:২৭554765
  • উমেশের আমাকে তৃণমুলী বলার প্রতিবাদ করে গেলাম। তবু রক্ষে ইবে সাপোর্টার বলনি, তাহলে মানহানির মামলা করতাম ঃ)
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:২৮554766
  • গান্ধী, নীরব থাকার মানে এড়িয়ে যাওয়া না হয়ে সম্মতিও তো হতে পারে।

    মোবা'র দর্শক খারাপ আর ইবের দর্শক ভালো, এটা কি করে সম্ভব? দুটো-ই তো বাঙালী, দুটো-ই গ্যালারী তে সমান আচরণ করে। ইবের দর্শক তো আর অন্য গ্রহ বা অন্য মহাদেশের নই যে আলাদা আচরণ করবে।
    তবে সেদিনের পাথরটা মোবাদের ছিল, এটা আমি প্রথম দিন বলেছি, আজও বলছি।

    তুমি বলছো খেলা সম্ভব ছিল না, কিন্তু মদনাটা কি হিসাবে বলেছে খেলা চালিয়ে যাওয়াটা অসম্ভব ছিল না।
  • j | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৩২554767
  • আরে মদ-অন তো মোনতিরি, ও তো চাইবেই যাতে খেলাটা শেষ হয়ে প্রশাসনের মুখরক্ষা হয় !
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৩৪554768
  • ওহ। "মৌনং সম্মতি লক্ষণং" ভুলে গেছিলাম।

    আর এই কথাটাই আমি আগেও বলেছি যে, এটা ওভারল বাংলা ফুটবলএর দর্শকদের সমস্যা। সেখানে কেউ যদি বলে ম্যাচ হারলেই দর্শক ল্যালানো হয়, তো একচোখামি হয়। মোবা গ্যালারী দিয়ে পাথর এসেছে বলে যেভাবে মোবাকেই দোষী বলা হচ্ছে, সেই কারণে বলা
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৩৫554769
  • মদনা বলেছে একটাই কারণে নাহলে ওর প্রশাসনের উপরে প্রশ্ন উঠবে। কিন্তু যেখানে হাফটাইমে বিধাননগরের সুপার রাজীবকুমার মার খেয়েচে বলে পুলিশের রিপোর্ট, সেখানে বিরতিতে গ্যালারী শান্ত বলে কি করে?
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৪৪554770
  • গান্ধী, তুমিও কিন্তু একবারও স্বীকার করোনি যে ওডাফা'র রেড কার্ডটা জেনুইন ছিল।
    তুমি তো প্রচুর বিদেশী ম্যাচ দেখো, এটা কি আনকমন?
    আজ প্রদীপ নাগ ও লিখেছে ওটা রেড হয়।
    তোমাদের পুরোনো হিরো ব্যারেটো বলছে ওডাফা দায়ী।

    যেটা থেকে সব সমস্যা শুরু হলো, সেইটা নিয়ে সব মোবা চুপ। সবাই দেখছি ভিলেনটাকে হিরো বানিয়ে মাথায় তুলে নাচছে। তোমরা জানো যে আজ ওডাফা কে খঁচিয়ে দিলে, ওডাফা আর খেলবে না। তাহলে মোবা পুরো শেষ। তাই তোমরা একটা ভিলেন কে হিরো বানাচ্ছো।

    আমাদের কোচ আর যায় করুক, ম্যাচে ভুল-ভাল কার্ড দেখাটা সাপোর্ট করে না। তাকে ফাইন করে। সেটা যতো বড়ো হিরো-ই হোক।
  • dukhe | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৪৮554771
  • আবার সুব্রত বলেছে ওডাফার লাল কার্ড হয় না। রেফারি বলেছে গালাগাল করেছে। সেটা নাহয় ঠিক আছে, রেফারি নিজের সিদ্ধান্ত ডিফেন্ড করবেই। মাঠে ওডাফা রেফারিকে গাল দিয়েছে কিনা এটা গ্যালারি থেকে বোঝা যাবে কী করে?
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৫১554773
  • ওডাফা রেড হলেও হতে পারে। বিদেশে হলে রেড স্যিওর। কিন্তু এদেশে এইজন্য রেড দেখিনি আগে। ক্লাইম্যাক্স যেখানে রেফারীকে লাথি মেরেও ইয়েলো দেখেনা, সেখানে এটা রেড নয়। বিদেশের স্টান্ডার্ডে রেফারীং হলে রেড।

    কিন্তু আগের কার্ডগুলো এবং দ্বিতীয়বারের জন্য নেওয়া ফ্রিকিক (যেটা থেকে গোল হল)সেগুলোর একটাও জেনুইন ছিলোনা।

    ওডাফা এমনিতেই মোবা ছাড়বে পরেরবার। আগেই বলেছি ওডাফা কোনোদিনই ব্যারেটো নয়। আজ ব্যারেটো-মোবা খেলা ২টো থেকে।

    ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

    অন্য প্রসঙ্গঃ) এই উইকে আর্সেনাল কিভাবে জিতে গেল, কেউ প্রশ্নও করলোনা। মার্টাসেকারের হ্যান্ডবল, কার্জোলার প্লেঅ্যাক্টিং
  • j | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৫১554772
  • রেডকার্ড দেখাবার সময় ইবের প্লেয়ার (?) দের হাততালি দেওয়াকে তো ইসব্যাঙ্গলের ঘরের পত্রিকা আজকাল আর ইবে -সাংবাদিক সুরজিত সেনগুপ্ত সাহেবও চুপ

    বায়াস বায়্স সব মিলেমিশে একাকার
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৫৪554774
  • ১। হাত্তালি চলেই, ওটা ইস্যু নয়

    ২। মেহতাব, যে ওখানে রেফারী আর ওডাফার সবথেকে কাছে ছিল সে কাল নিউস টাইম্স চ্যানেলে বলেছে ওডাফা গালাগাল করেনি, আর রেড কার্ডটা বাজে দেখিয়েছে। গ্যালারী থেকে তো গালাগালি শোনা যায়না, আশা করা যায় মেহতাব ওডাফাকে বাঁচাতে এসব বলেনি
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:২২554776
  • ওডাফা কে নিয়ে কেউ মাথায় তুলে নাচেনি।
    ওডাফা ঠিক করেছে কেউ বলেনি। ভুল তো করেইছে।
    তার শাস্তি রেড কার্ড না হলেও পারতো এটা অনেক জনার বক্তব্য। ইনক্লুডিং প্রিয় বাবলুদার।
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:২৫554777
  • তবে শ্রদ্ধেয় ওপারা বলেছেন রেড না কার্ড না দিলেই রেফারি ভুল করতো। উনি মোবার জায়গায় থাকলে খেলতেন তাও জানিয়েছেন। নবির জায়গায় থাকলে কী করতেন তা অবশ্য জানাননি।
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:৩২554778
  • মোবা যে ইস্যুতে সেদিন খেলেনি, সেটা যথেষ্ট ভ্যালিড রিজন। আধলা ইঁট পড়ছে মাঠে। একজন সিরিয়াস ইনজুরি নিয়ে হাসপাতালে। মাঠে যথেষ্ট উত্তেজনা। পুলিশের যাচ্ছেতাই লাঠিচার্জ। পুলিশ সুপার নিজে চোট পেয়েছে। আর কি লাগবে না খেলার জন্য? লাশ?

    আমার নিজস্ব মত। এর পরেও মোবা খেলতে পারতো। সেই ক্ষেত্রে গ্যালারী ফাঁকা করে দেওয়ার শর্ত রাখতে পারতো। আদারওয়াইজ ইট ইজ ওকে।

    শাস্তি পাওয়া উচিৎ মোবার (আমার নিজস্ব মত)। তিন ম্যাচের জন্য সাসপেন্ড এই ধরনের শাস্তি। ইবের ও এই আই লিগে হোম ম্যাচ কেড়ে সব অ্যাওয়ে বানিয়ে দেওয়ার শাস্তি পাওয়ার দরকার।
  • ন্যাড়া | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:৩৮554779
  • না ভাই, আমরা না গান্ধীর দেশের লোক! সার দিয়ে গ্যালারির সামনে মাথা পেতে দাঁড়ান উচিত ছিল - সঙ্গে সমবেত সঙ্গীত - "আরও আরও প্রভু আরও আরও, এমনি করে, নবীর মতন আমায় মারো"।
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:৫৬554780
  • আমি একটা জিনিস বুঝলাম না, মোবারা কি বুঝিয়ে দেবে।

    খেলা শুরু'র পর পাথর এলে তো ইবের খেলোয়াড় দেরও লাগতে পারতো, তাও তো ওরা খেলতে রাজি ছিল। ওরা কি বর্ম পড়ে খেলতো নাকি?
    এটা কি সেই রামায়ন-মহাভারতের যুগ নাকি যে পাথরে নাম লেখা থাকবে শুধু মোবা খেলোয়াড় দের শুধু আঘাত করার জন্যে।
    বরং পাথরটা মোবা গ্যালারী থেকে এসেছিল, ওরাই ওদিন পাথর ছুড়ছিল, তাই নেষ্ট টাইম ইবে দের লাগার চান্স বেশী ছিল। তাও ওরা খেলতে রাজী ছিল।
    করিম নিজের চাকরি বাঁচাতে, আর কর্মকর্তারা নিজেদের পিঠ বাঁচাতে টিম নামাইনি।
    কিন্তু তোমরা মোবা সাপোর্টাররা সেটা মানতে চাইছো না।

    হতাশ হয়ে উল্টো-পাল্টা কমেন্ট করে আমাদের মনোরন্জন করছো।
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১২ ১৫:০০554781
  • আহা তোমার মনোরঞ্জন হচ্ছে এটাও বা কম পাওনা কিসের?
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৫:১৩554782
  • একটা হ্যান্ড অফ গড দেখলামঃ) এক্ষুনি
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৫:৩৪554783
  • মোবা ২-১ এ এগিয়ে

    ভবানীপুরের একজন অদ্ভুত হাত দিয়ে গোল দিলো। না দেখলে ভাবা যায়না যে রেফারী কি'করে দেখতে পেলনা !!! ওভার অল রেফরিংএর স্ট্যান্ডার্ড যা দাঁড়িয়েছে, কিছু বলার নেই

    ২ন্ড হাফে ইবের লাগার চান্স ছিল, কিন্তু সেটা কম কারণ মোবার ২টো গ্যালারীর মধ্যে প্রায় দেড়টা গ্যালারী পুলিশ ফাঁকা করে দিয়েছিল
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ১৫:৫৮554784
  • তাহলে পাথর মারতো কে? ইবের লোকজন?
    যারা অলরেডি ম্যাচে এগিয়ে আছে, ওডাফা মাঠে নেই, ম্যাচ ইবের হাতে, তাই আমরা আনন্দে পাথর ছুড়ে ম্যাচ ভেস্তে দিতাম।
    এটা কি বাড়াবাড়ি রকমের মজাদার করে ফেলছো না?

    মাঠে কোনো কিছুই হতো না।
    যদি বলো ম্যাচের পর কিছু হতো, সেটা তো অনেক ম্যাচের পড়েই হয়েছে। ম্যাচ ঠিক-ঠাক শেষ হলে, ইবে যোগ্য টিম হিসাবে জিতে গেলে হয়তো কিছুই হতো না। যোগ্য দল কে জিততে না দেবার জন্যে বরং ম্যাচের পর গন্ডগোল হয়েছে।
    ইবে জেতার চান্স ৯৯% সেটা তুমি ম্যাচ ডে সকালে বলেছিলে, তাই আমি যোগ্য দল বললাম।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১৬:০১554785
  • http://www.goal.com/en-india/news/137/england/2012/12/12/3596754/liverpool-make-butland-move-as-arsenal-prepare-10m-reina-bid

    ওয়েঙ্গার কি পাগল হয়েছে??

    আর ম্যাচের দিন, মাঠ ফাঁকা করে খেলা হলে মাঠের বাইরের হাঙ্গামার দায় কে নিত? গ্যালারীও হতেই পারত ঝামেলা যখন পুলিশও মার খাচ্ছে।

    ইবে জিততই। ফলে ইবে জিতে যাবে বলে ম্যাচ ভেস্তে দেওয়া হয়েছে বলাটাও বেকার
  • dukhe | ১২ ডিসেম্বর ২০১২ ১৭:১৬554787
  • ইবের বিরুদ্ধে মেহতাবের চক্কান্তোর পোবোল পোতিবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন