এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:০৮710629
  • শুনি আপনি স্টেট্ পেনশন নিয়ে কতটা বেশি জানেন?
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:১৭710630
  • @PT -

    তাহলে জুতো নিয়ে প্রশ্ন না তুলে ওনার সততা আর disproportionate asset নিয়ে কথা বললে-ই তো হয় - অবান্তর প্রসঙ্গ আনা কেন ?

    এক ই ভাবে শুনেছি কোনো এক মুখ্যমন্ত্রী ভদ্রলোক-এর নাকি ভালো স্কচ এর শখ ছিল দলীয় মাসোহারায় জীবন চালিয়ে-ও - তখন কি দেশে দারিদ্র্য কম পড়িতেছিল - নাকি ওনার উত্তরসূরির মতো উনিও সাধাসাপটা জীবন বাঁচতে চাইলে সরকারের খরচ বেশি হতো আর দরিদ্রদের জন্য দেয় টাকা কম পরে যেত ?
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:২৭710631
  • কোনটা অবান্তর?
    তবে জল আর জলপাইয়ের তুলনা যে হবে যে সেতো জানাই ছিল। তাই দুষ্প্রাপ্য পুঁথি-র অধিকারি কোন মুখ্যমন্ত্রীকে না পেয়ে এখন থেকে স্কচের সন্ধানে যেতে হল!! আর কি গেরো-ব্যাচারা দাসবাবুকে নিয়েও এর জন্যে খামাখা টানাটানি করতে হল।
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৩০710632
  • Name: PT
    IP Address : 213.110.242.7 (*) Date:08 Dec 2016 -- 04:53 PM
    মানুষ কত কম জানলে ও বুঝলে বয়েসকালের স্টেট পেনশন আর দু-টাকা কিলোর চালের মধ্যে গুলিয়ে ফেলতে পারে?

    আবার গুলিয়ে গেলো - দুটো-ই তো subsistence subsidy - fundamental তফাৎ কোথায় ?

    আগে-ই স্বীকার করে নিচ্ছি যে আমার Economics এর জ্ঞান MBA কোর্স এর Samuelson ইত্যাদি অবধি - তাই হয়তো বুঝতে পারছিনা subsidy A আর subsidy B তে fundamental তফাৎ কোথায় ?

    Amma ক্যান্টিন-ও তো subsidy - দুটাকা চালই - শুধু অন্য রূপে (শুধু খাবারের দামটা - social impact of gainful employment of women totally বাদ রেখে)

    Government Loss করে কোনো কিছু করলে-ই তো fundamentally subsidy - তার রকমফেরে কি এসে যায় ?
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৬710633
  • দু-দশ জোড়ার বেশী জুতো থাকলে সেসব নিয়ে বিশ্ব-জুড়েই আলোচনা হয়। আমাদের কিংবা জয়াজীর কপাল খারাপ যে ভারতীয় বলেই হয়ত তাঁর জুতোর খবর বিশ্বের দরবারে পৌঁছয়নি। ইমেল্ডা মারকস এ ব্যাপারে বহু আলোচিত। জানি, এসব অবান্তর আলোচনা।



    <
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৭710634
  • DKG
    বেকার ভাতা আর পেনশন-দুটো-ই সরকার দেয়। এর মধ্যে ফারাক আছে না নেই?
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৪710635
  • শখ নিয়ে টানাটানি নিতান্তই অবান্তর - শখ বিশ্লেষণ করে administrative ability বোঝা যায় না

    মুখ্যমন্ত্রীর বিশ্লেষণ করলে তাঁর কাজ নিয়ে করুন - তাঁর সততা নিয়ে করুন, তাঁর শখ নিয়ে করবেন না - সেটা অবান্তর ও অপ্রাসঙ্গিক

    দাস বাবুর শখ (বা মতান্তরে বিলাসিতা) ওনার দেশভক্তি বা দেশবাসী'র প্রতি কর্তব্য চেতনা কমায় নি - তাই ওনার খ্যাতি বা নাম "DeshBandhu " (দুঃখিত যে কিছুতেই বাংলা লিখতে পারলাম না)

    আর আপনার বক্তব্য বোধহয় ছিল দেশে গরিব থাকলে তাদের মুখ্যমন্ত্রীর নিজের আয়ের সঙ্গে বেমানান হাজার জোড়া জুতোর শখ থাকা চোখে লাগে - তাই আমার পাল্টা বক্তব্য ছিল যে একই ভাবে দেশে গরিব থাকলে তাদের মাসোহারা পাওয়া মুখ্যমন্ত্রীর প্রতি সন্ধ্যের স্কচের শখও বেমানান
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৬710636
  • না নেই - দুটো-ই subsistence subsidy
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৯710637
  • অবশ্যই এই পেনশনটা আমি "Already earned pension that was pre-deducted from salary " এটাকে বাদ রেখে বলছি
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৩710639
  • DKG - দেশবন্ধু = deshabandhu (গুরু লেআউটে) / deshobondhu (অভ্র লেআউটে)।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:০২710640
  • DKG
    বেকার ভাতা আর হোম-মেকারদের প্রদেয় সরকারী টাকার ফারাক আছে না নেই?

    কিন্তু মুখ্যমন্ত্রীদের কি স্কচ খাওয়া নিষিদ্ধ? মানে হাজার জোড়া জুতোর সঙ্গে তুলনা করলে যে পরিমাণ স্কচ কনসিউম করতে হয় তার একটা প্রোপোর্শন বোঝার চেষ্টা করছি। আর যিনি হাজার জোড়া জুতো কেনেন তিনি সেগুলো রাখার জন্যে নিশ্চয় সরকারী দুই ঘরের ফ্ল্যাটে থাকতে পারেন না। ঐ সংখ্যার সঙ্গে প্রপর্শনেট বাড়ি চাই........সেগুলো দেখাশুনো করার লোক চাই..... ইত্যাদি, ইত্যাদি.....
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:০৩710641
  • @সিকি - অনেক ধন্যবাদ

    দেশবন্ধু - এই তো দিব্যি এলো গুরু লে-আঊটে

    গুগল লে-আঊটে কিছুতেই আনতে পারলামনা ঃ)
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:২৮710642
  • না - স্কচ খাওয়া নিষিদ্ধ নয় - নিজের পয়সায় হলে আর নিজের বুলি-র সাথে সঙ্গতি থাকলে তো একেবারে-ই নয়

    - অন্যের পয়সায় খেলে মুখ্যমন্ত্রীর পদের অমর্যাদা বা ওই পদের নিরপেক্ষতা নিশ্চিতভাবে compromised হয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই, আমার মতে, তেমন শখ না রাখাই ভালো

    ditto - নিজের দৈনন্দিন বুলির সাথে অসঙ্গতি থাকলে

    যেমনি নিষিদ্ধ নয় খুব বিত্তবান কারুর মুখ্যমন্ত্রী হওয়া - এই ভদ্রমহিলা Film Star হিসেবে নিজের অধিকারে অনেক অনেক উপার্জন করেছিলেন - যা দিয়ে হাজার জোড়া জুতো নিশ্চয়ই কেনা যায় আর সেগুলো রাখার বাড়ি বানানো যায় - অনেক Film Star করেন আজ-ও

    অনুপার্জিত Asset নিশ্চয়ই ছিল - সেটা নিয়ে কথা বলুন না, কে মানা করেছে

    ex-Film Star এর গ্ল্যামার প্রীতি নিয়ে আটকে গিয়ে কি হবে - তার থেকে বেরিয়ে এসে ওনার মুখ্যমন্ত্রীত্বের বিচার করুন না ?

    Trump সাহেবের ও তো শুনেছি বছরে এক ডলার নেবার প্ল্যান আছে - তাতে কি Trump Tower -এর Penthouse Suite এর চোখধাঁধানো interiors (ছবিতে দেখছি, নিজের চোখে দেখিনি, যদি কেজরিওয়াল এর মতো প্রমান চেয়ে বসেন তাই বলে রাখলাম) নিয়ে কি কাল আমরা প্রশ্ন তুলতে পারবো নাকি ?

    আর Imelda Marcos নিজে কিছুই ছিলেন না বলে বিতর্কিত - First Lady মাত্র - Jayalalitha প্রথমত নিজে উপার্জন করেছেন (লোকে বলে ভারতের হায়েস্ট পেইড এক্ট্রেস ছিলেন এক সময়ে) দ্বিতীয়ত দাপটে দোল চালিয়েছেন, মুখ্যমন্ত্রীত্ব করেছেন - নিজের পায়ে দাঁড়িয়ে - তাই শুধু জুতো দিয়ে equivalence বিচার টা বোধহয় সেই বিখ্যাত দাড়ি দিয়ে বিচারের লজিকাল inconsistency হয়ে গেল (আমার মতে)
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৩২710643
  • oops 1 - দল, দোল নয়

    oops 2 - দাড়ি দিয়ে equivalence বিচারের
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৬710644
  • "নিজের দৈনন্দিন বুলির" সঙ্গে স্কচ খাওয়ার সম্পক্ক কি? উনি কি জনগণকে স্কচ খেতে নিষেধ করেছিলেন? কিংবা মুখ্যমন্ত্রীত্বের কালে রাজ্যকে ড্রাই-স্টেট ঘোষণা করেছিলেন

    জয়ললিতার শেষ ছবি বোধহ্য নব্বই-এর দশকে? সেই উপার্জনের ভিত্তিতে তাঁর এই রমরমা? আপনি নিশ্চিত জেনে এমনটাই বলছেন তো?
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৭710645
  • সাম্যবাদ মানে বোধ হয় সমতা নিয়ে কিছু জানতাম - মানে আমার দেশ যদি গরিব হয়, আমি-ও তাই

    আর ওই স্কচ কেনার পয়সাটা

    আর নিশ্চিত জানলে কি আর আড্ডা মারি, ওনার ট্যাক্স রিটার্ন কি আমার দেখা ?

    তবে হ্যাঁ, সত্তর আশির দশকে যদি অনেক উপার্জন থেকে থাকে, আর তা যদি উড়িয়ে না দিয়ে রিয়েল এস্টেটে invested হয়ে থাকে তাহলে প্রচুর প্রচুর appreciation হয়েছে এটা জানি ও বলতে পারি esp in the south

    অটোওয়ালা বা গোয়ালা দশ থেকে একশো কোটি জমি বেচে পেয়েছে এটা হায়দরাবাদ এ at least বেশ কিছু হয়েছে জানি - চেন্নাই বা বেঙ্গালুরু-তেও হয়েছে শুনেছি
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:১৮710646
  • সাম্যবাদ মানে মন্ত্রী স্কচ খেতে পারবেন না এমনটা কোথায় লেখা আছে? অবশ্যই তক্কটা এই ভাবে চালানো-ই যায় যে তিনি তাঁর ভাগের স্কচ কেন ফোঁটা ফোঁটা করে জনগণের মধ্যে বিলিয়ে দেননি? আমি এই ব্যাপারটার মধ্যে বেআইনি কিছু খোঁজার চেষ্টা করলাম....আপনি পেলে জানাবেন দয়া করে। অবিশ্যি তারো পরেও প্রশ্ন রয়ে যায় যে তিনি Glenfiddich 12 Year Old Single Malt Scotch যার দাম এখন ৪৩ ডলার সেটা খেতেন না Glenfiddich 30 Year Old Single Malt Scotch যার বর্তমান মূল্য ৬২৫ ডলার সেটা খেতেন......ইত্যাদি, ইত্যাদি......
    (সম্ভব্তঃ বাঙালীর এই ভিক্টোরিয়ান ভ্যালু সিস্টেমের সঙ্গে সাম্যবাদকে জড়িয়ে ফেলার প্রচেষ্টার ফলে পব থেকে সাম্যবাদ উবে যেতে বসেছে!!)

    অটো-ওয়লা বা গোয়ালারা কোটি কোটি টাকা কামালেও জয়ললিতার কামানো টাকা আইনি ভাষায় হালাল নয়ঃ
    Tamil Nadu chief minister Jayalalithaa could not satisfactorily explain the legal sources of her income, which was disproportionate to her known sources of income, and she was rightly convicted and sentenced to four years’ imprisonment by John Michael D’Cunha, a trial judge in Bengaluru, argued senior counsel Dushyant Dave, appearing for Karnataka.
    আর সব শেষেঃ
    Jayalalithaa has earned the dubious distinction of becoming the first Chief Minister in the country to be found guilty under the provisions of the Prevention of Corruption Act.
  • cm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৩710647
  • সেরেছে, DKG কি সাম্যবাদের সমর্থকদের ভালো ক্যামেরা/লেন্স কিনতে বারণ করছেন? বা বেমানান বলছেন? আমি অবশ্য আইসক্রীম চকোলেট সব সাধারণভাবে ছেড়ে দিয়েছি। বছরে এক আধদিন কেউ খাওয়ালে খাই। আগামী টার্গেট ভালো বিস্কুট।
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৩710648
  • @CM - না না, এক্কেবারে না- যতখুশি খান

    শুধু মুখ্যমন্ত্রী হয়ে যাবেন যখন তখন একটু দেখে খাবেন নিজে কিনে না খেলে
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:৫৯710650
  • পিটি সত্যি সত্যি ভুলে ভাল বকে চলেছেন। এখন ও অবধি ২ টাকা চাল আর সরকারি ভাতা ও স্টেট্ পেনশনের মধ্যে কি পার্থক্য বুঝিয়ে বলতে পারেন নি। খালি বলে চলেছেন একটা ভিক্ষান্ন আর একটা নয়। কেন নয়? প্রথম টাই বা ভিক্ষান্ন কেন?
    আর স্কচ খাওয়া? নিজে এক পয়সা রোজগার না করে ( খাতায় কলমেই ব্যারিস্টার);কিভাবে স্কচ পান করে চলেন কে জানে?যদি বিধায়ক হিসাবে রোজগার করে থাকেন; তো সেটা লেভি তে চলে যাবার কথা। পার্টি দিতো?
    তাহলে প্রশ্ন আসবে পার্টি কেন দিতো?
    এখন ও কয়েকজন ধুম পায়ী বৃদ্ধদের সিগারেট ও গাড়ি চড়ার খরচ দিয়ে থাকে। এরা আবার অন্যের জুতো জোড়ার দিকে আঙ্গুল তোলে! চালুনি। ।।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৪৬710651
  • যিনি সরকারি পেনশন আর সরকারি ডোলের ফারাক বোঝেন না তাঁর সঙ্গে কি তক্ক চালানো যায়?

    আর আপনার কাছে যদি স্কচপায়ীর স্কচের উৎস সম্পর্কে কোন ধারণা না থাকে তাহলে মেনে নিন যে এটা আপনার সিলেবাসের বাইরে। কিন্তু ধান ভানতে শিবের গীতের মত জয়ার চৌর্যবৃত্তিকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকজনের স্কচের প্রসঙ্গ তোলার কি দরকার? যতই লাফালাপি করুন ইহাই সত্যঃ "Jayalalithaa has earned the dubious distinction of becoming the first Chief Minister in the country to be found guilty under the provisions of the Prevention of Corruption Act."
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৩710652
  • পিটি স্যর কি গ্লেনফিডিচ খাচ্ছেন নাকি আজকাল? তাহলে নক করতে হচ্ছে তো গিয়ে।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৫710653
  • এতো মহা তে এঁটে পাবলিক। দু টাকার চাল, সরকারি ডোল আর পেনশনের মধ্যে পার্থক্য টা কি বুঝিয়ে বলুন না? পার্থক্য আছে আছে বলে নাপালে চলবে?যদি সত্যি ই কিছু জানেন তো বলে ফেলুন; নাহলে অন্যত্র শিং ঘষুন।
    আর স্কচ পায়ী দের স্কচের উৎস টাই বা কি?
    কেউ কিছু ধামা চাপা দেয় নি তো! বামেদের ভণ্ডামি নিয়ে আলোক পাত করেছে মাত্র।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৬710655
  • সব ছাগলামির একটা লিমিটেশন থাকে। আপনি সরকারি পেনশনের কাঠামো যদি না জানেন তাহলে পড়াশুনো করে অতার পরে আবার তক্ক করতে আসবেন।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৬710654
  • বামেদের তো স্কচ খাওয়া উচিত নয়, ভ্দকা খাওয়া উচিত।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৪710656
  • আপনি আমাকে বুঝিয়ে বলুন। আমি ইউ কে সরকারি পেনশন হোল্ডার হবো; বেশ কিছু বছর পর। জানতে আগ্রহী।জানলে বলুন নয়তো পড়া করে আসুন,কিছু জানেন না মার্কা ফাঁকা কমেন্ট করবেন না; প্লিজ।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:০৭710657
  • আম্মো কিছু বছর পরে ভারত সরকারের পেনশন পাবো। তখন আপনাকে বুঝিয়ে বলব।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:১৬710658
  • যা বাবা, এরকম শিং নাড়ানো পোস্ট বা নিদেন একটা লিংক আসবে জানতাম।
    যাই হোক, আপনার পোস্ট-
    "বিদেশেও বিরাট পার্সেন্টেজ লোক কে সরকারি ভাতা দেওয়া হয়।"
    আমার দেখা বিদেশে ভাতা পাওয়া কর্মক্ষম লোকেদের প্রতি মাসে (নাকি ৩ মাসে) দপ্তরে এসে চাকরী খোঁজার খতিয়ান দাখিল করতে হত।
    ---
    আমার পোস্ট,

    !সরকার এর ভাতা কেউ ভিক্ষা বলে নাকি ওখানকার লোকে?
    রাম, শ্যাম, যদু সব্বাই উঁচু নিচু নির্বিশেষে বয়সকালে স্টেট্ পেনশন পায়। সেটাকেও কি লোকে মাধুকরী বলে নাকি!
    ---
    দুটো পোস্টেই বিদেশে সরকারি ডোল আর স্টেট্ পেনশন নিয়ে বলা হয়েছে। দেশের ২ টাকা চালের ভিক্ষান্নের সঙ্গে ওটার কি পার্থক্য সে নিয়েই বিতর্ক চলছিল। কথা না ঘুরিয়ে সোজা সুজি উত্তর দিন না কেনে?
  • PT | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৮:২৮710659
  • আমাদের প্রিয় সরকারের অবস্থান তাহলে অসাংবিধানিক?
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৮710661
  • পিটি, পাইল্যে গেলেন যে! প্রশ্নের উত্তর দিলেন না তো!:-((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন