এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :) | ২১ এপ্রিল ২০১৬ ২১:৪৫701158
  • আপনারা আসছেন, কথা বলছেন, এর পরে কি আমাদের কথা বলা সাজে? মুখ্যুসুখ্যু মানুষ, তায় এককালে কাদের যেন সাপোট করে থেকে মরমে মরে আছি ...
  • S | ২১ এপ্রিল ২০১৬ ২১:৫০701159
  • তা এখন এসে বললেই তো পারেন যে এখন আর সাপোর্টাচ্ছি না। তালেই তো ল্যাঠা চুকে যায় ঃ)
  • বড় নজ্জা হয় গো | ২১ এপ্রিল ২০১৬ ২১:৫৮701160
  • তায় আবার সিপিয়েমের নিন্দে করাও এখনও ছাড়ি নি। আপনাদের মতন যুক্তির জাল বিছিয়ে কতাও তো বলতে পারি নি।

    থাগগে, আমরা বরং চুপ করেই থাকি। আপনি বলুন। আরও বড় বড় বোদ্ধা তো আছেন, শুনি, ওনারা কত জানেন, কত বোঝেন ...
  • ranjan roy | ২১ এপ্রিল ২০১৬ ২২:০৮701161
  • S,
    নো অফেস্ন্স! কিন্তু এখন জোটকে ভোট দিতে বলার পেছনে সেই রুটি পাল্টানোর থিওরিই কাজ করছে। ভবিষ্যতে অন্য সরকার দেখলে ও তাদের দাদাগিরি দেখলে ফের রুটি পাল্টানোর কথা হবে; কেরালা মডেল। তাই ওখানে বাড়াবাড়ি হয় না।
    হ্যাঁ, একটা রং আর একটা রাইটকে জাস্টিফাই করে না। তাই পাঁচবছর তিনোরাজের পরেও ৩৪ বছরের গল্প অচল।
    আর পরিবর্তন তো হয়েছিল আগের ভুল গুলো রিপিট হবে না এই আশায়। আগের ধুয়ো তুলে তার কয়েকগুণ বেশি নোংরামো করার জন্যে নয়।
    আশা করব জোট সরকার হলে তারা ফের কোন অন্যায়ের জাস্টিফিকেশন হিসেবে গত পাঁচবছরে তো অমুক হয়েছিল, তুসুক হয়েছিল--এইসব বলবেন না।
    অন্য কথাঃ
    আমি কোন জ্যোতিষ নই। তবে আমার কাছে ১০/১১ তারিখের পরে যা ঘটার খবর ছিল তা ঘটে গেছে। কাজেই এত হৈচৈ সত্ত্বেও ফের পরিবর্তনের সম্ভাবনা আছে। না হলে মার্জিন অনেক কমবে, শক্তিশালী বিপক্ষ হবে।
    যেমন, অনুব্রত বলছেন বীরভূমে ১১টাই জিতবেন। আমি বলছি ৫টা জিতলেও অনেক।
    নিন, এবার ১৯ তারিখের আশায় বসে থাকুন।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৬ ২২:১২701162
  • রঞ্জনদা, ১৯ তারিখে লিখবেন কি কী ঘটেছিল? ঃ)
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ২২:২২701163
  • আমার পোচোন্ডো অফেন্স আছে। সিপিয়েমের বিরোধিতা করে লিখলেই গাল পাড়বেন। এই কল্লোলদাকে পাড়লেন দেখলাম। বিরোধিতা করে না লিখলেও গাল পাড়বেন। একটাই অপশান খুলে রেখেছেন, এসে তিনোকে ধুইয়ে দিতে হবে।

    আমার তিনোর পক্ষে কিছু বলার থাকলে এর পরেও আমি বলতাম। সিপিয়েমের ফরে কিছু বলার থাকলেও বলতাম। কোনোটাই নেই বলে লিখছিনা। কিন্তু আমার কথা হচ্ছে না। লোকজনকে পার্টিসিপেট করাতে চাইলে, অ্যাপ্রোচটা এটাই রাখবেন কিনা ঠিক করেন।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ২২:২৬701164
  • কল্লোলদাকে আমি কোনো গাল পাড়িনি।

    অ্যাপ্রোচ নিয়েই যখন কথা বলছেন, ৫-৭ বছর আগে ঠিক কোন অ্যাপ্রোচ ছিলো। তখন কার ফরে বলতেন?
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৬ ২২:৩২701165
  • কেন সিপিয়েমের বিপক্ষে বলেছি। সে নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? আর বলেছি বলে লজ্জায় অধোবদন হয়ে আছি নাকি? :-)
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ২২:৩৩701166
  • কী জবরদস্তি রে বাবা ! মাথায় পিস্তল ঠেকিয়ে জবান আদায় মনে পড়ে যা্চ্ছে ঃ)
  • PM | ২১ এপ্রিল ২০১৬ ২২:৪৪701169
  • ডোমকলে মৃত মানুষটির ছোট্টো মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছিলো না ঃ( ----- "আমার বাবা আমাকে ছাড়া শোয় না, আমি কার কাছে শোবো এখন? ---" মর্মান্তিক
  • শাক্যজিৎ | ২১ এপ্রিল ২০১৬ ২২:৪৪701168
  • আরে বাবা যার সিপিএম কে সমর্থন করার সে সিপিএম কে করবে যার তিনুদের করার সে তিনুদের করবে যার কাউকেই করার নয় সে কাউকেই করবে না। এ নিয়ে এত গোল কি আছে বাপু ! অ্যাজ ইফ এখানে সমর্থন বা বিরোধীতা নিয়ে ভোটের বিশাল হেরফের হয়ে যাচ্ছে !
  • শাক্যজিৎ | ২১ এপ্রিল ২০১৬ ২২:৪৮701170
  • আর মাকু সমর্থকদের অনুরোধ, "এক্ষুণি মাকুদের ভোট দে নাহলে তুই শালা রিঅ্যাকশনারী ওবামার ছোট ভাই" এইরকম লাইন প্লিজ নেবেন না। নেওয়া উচিত কি অনুচিত সেই প্রশ্ন নয়। এই অ্যাপ্রোচ ট্যাকটিকালি ভুল। মানুষকে আরো আইরেট করে দেয়। :)
  • aranya | ২১ এপ্রিল ২০১৬ ২২:৫০701171
  • রঞ্জন-দার পোস্ট পড়লাম। কল্যাণী-তে লোকে ভোট দিতে পারছে না - এমন আগে কখনো হয়েছে বলে মনে পড়ছে না।
    পিএম যে কলোনি-র মানুষদের কথা লিখেছিলেন - তারা কি ভোট দিতে পারল?
  • শাক্যজিৎ | ২১ এপ্রিল ২০১৬ ২২:৫২701172
  • নতুন সরকার হলে, মানে জোট সরকার, আইন টাইন মানবে। ল এন্ড অর্ডার দেখবে। হিউম্যান রাইটস, লেবার রাইটস এগুলো ফলো করবে। ভদ্র সভ্য সরকার হবে এবং ঔদ্ধত্য দেখাবে না। এটুকুই এক্সপেক্টেশন। এর বেশি কিছু নেই।
  • aranya | ২১ এপ্রিল ২০১৬ ২২:৫৩701173
  • 'যার সিপিএম কে সমর্থন করার সে সিপিএম কে করবে যার তিনুদের করার সে তিনুদের করবে যার কাউকেই করার নয় সে কাউকেই করবে না'

    - আবার কেউ হয়ত সিপিএম বা তৃণমূলের -এর কিছু কাজকে সমর্থন করবে, অন্য কিছু কাজের বিরোধিতা করবে ..
  • Robu | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০০701174
  • শাক্য, তার সাথে একটু চাবাগান আর হিন্দমোটর নিয়েও ভাবুক। শর্ট টার্ম ও লঙ্গ টার্ম। ব্যাস।
  • ranjan roy | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০২701175
  • শাক্যজিৎ ও ঈশানকে বড় করে ক।

    জোট সরকারের কাছে এর বেশি অপেক্ষা নেই। এটুকু হলেই অনেক।
    আর এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড কেন? ২০০১ সালের ভোটে শুধু মুর্শিদবাদের হরিহরপাড়ায় কতজন মানুষ যেন খুন হয়েছিল? কেউ মনে রেখেছেন? তখন যত বাচ্চা কেঁদেছিল সেটা টিভিতে দেখা যায় নি।

    অরণ্য,
    সেটা একটা দুটো বুথে হয়েছে। অধিকাংশ জায়গায় ভোট পড়েছে। সন্ধ্যেয় সূর্যকান্ত মিশ্রের প্রেস কনফারেন্স দেখুন। মুর্শিদাবাদের ডোমকল এ ১৫টি বুথ ছাড়া কোথাও জোট রি-পোল চাইছে না।
  • PM | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০৩701176
  • জোট ঘটনাচক্রে জয়ী হলেও মেয়েটির ক্ষতি তো পূরণ হবে না ঃ( ---- খুব-ই খারপ লাগছে।
  • cb | ২১ এপ্রিল ২০১৬ ২৩:০৭701177
  • মানে মোটামুটি গুরুতে খোলা টই গুলো কভার করলেই হবে :)

    রোবুর বক্তব্য এক্সটেন্ড করলুম :)
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১১701179
  • এখানে কিছু লোকজনের কন্স্ট্যান্ট ব্যাশিং এর কাউণ্টার করতে না হলে সিপিএম এর সমর্থনে বা তিনোদের বিরোধিতায় কিছু লিখে উঠতে পারতাম হয়তো। শুধু আমি কেন, আরো অনেকেই মনে হয়।
  • kc | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১৩701180
  • গুরুতে খোলা টইগুলোতে কিন্তু মিথ্যে, বা অসত্য কিছু লেখা হয়নি। পাঁচ বছর আগের 'প্রেক্ষিতে' সেসব ইস্যুগুলো উড়িয়ে দেওয়া যায় কি? শুধু একটা নিয়েই অল্প কিন্তু আছে। সেটা এমন কিছু ব্যাপার না।
  • aranya | ২১ এপ্রিল ২০১৬ ২৩:১৫701181
  • পাই, ট্রাই টু ইগনোর :-)
  • pi | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২১701182
  • অরণ্যদা, আজকাল এত ক্লান্তি আর বিরক্তি লাগে বলে এসব নিয়ে লেখা বেশিরভাগ সময়েই কাটিয়ে দি, তো তাতেও লোকজনের কী রাগ, লেখা কম হয় বলে ঃ)
  • aranya | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৩701183
  • হুম, এই বোধায় সেই শাঁখের করাত, এগোলে বিপদ, পিছোলেও বিপদ :-)
  • cb | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৪701185
  • সেটাই তো বলছি, মিনিমাম চাহিদা গুরুর টই দিয়েই কভার হয়ে যাবে।

    ইস্তাহার নেহি লাগেগা
  • শাক্যজিৎ | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৪701184
  • হিন্দমোটর বা চাবাগানের প্রেক্ষিতেই তো বললাম। আইন মানবে, লেবার ল ফলো করবে ইত্যাদি ইত্যাদি। মোটামুটি লেবার ল ট্রাইবুনাল এগুলো ঠিকঠাক ফলো করলেই চাবাগান বা ডানলপের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিপ্লব করতে তো বলছি না, সেটা চাই-ও না। এটুকু পেলেই অনেক ভাবব
  • PM | ২১ এপ্রিল ২০১৬ ২৩:২৭701186
  • অরন্যবাবু, আজ উনি আসেননি। ভোট দিয়ে অন্য কোথাও চলে যাবার কথা ছিলো। সবেতন ছুটি দেওয়া হয়েছে। কাল এলে খবর নিয়ে বলবো নিশ্চই।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩১701187
  • শাক্যর বক্তব্য ভালো লাগল।
  • aranya | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৫701190
  • থ্যাংকস, পিএম। 'বাবু' সম্বোধন কাটাতে পারেন :-)
  • S | ২১ এপ্রিল ২০১৬ ২৩:৩৫701188
  • হ্যাঁ আমি একেবারেই সিকি, পাই, আর ঈশান - আপনাদের তিনজনকেই উদ্দেশ্য করে লিখেছিলাম কথাটা ঃ)

    আপনাদের সঙ্গে প্রায় সব ব্যাপারে একমত হলেও এই ব্যাপারে একেবারেই একমত হতে পারিনা। পরে আরো লিখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন