এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ২৩:১৮554722
  • মোবা সমর্থকরা কোনো ব্যক্তির জন্য লড়ছে বলে মনে হয়না। এই সময়ও মোবার গ্রুপগুলোতে ওদের কাজের গুচ্ছ সমালোচনা হচ্ছে বিশেষ করে অন্জন মিত্রর

    তবে একটা প্লেয়ারকে আগেও ভালো লাগত, এখনো লাগছে, সে হল মেহতাব। (হাত্তালিটা কোনো ইস্যুই নয়) মেহতাব-নবীর মত স্পিরিটওয়ালা প্লেয়ার ময়দানে থাকলে ভালো হত। আর একজনকে মিস করছি, সে ব্যারেটো। নেতা হতে গেলে মাঠের মধ্যে থেকে টিমকে কন্ট্রোল করতে হয়। আগেকার কারো খেলা তো দেখিনি। আমার সময়ে দ্বিতীয় ব্যারেটো আমি দেখলাম না
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ২৩:৪২554723
  • এবং গান্ধী না মানলেও ওডাফার রেফারির দিকে খ্যাপা মোষের মত বারবার তেড়ে যাওয়া নিয়ে সবাই সরব হয়েছে। আমি সেদিন বলেছিলাম, পরদিন কাগজেও লিখেছে, আর কাল দেবজিত ঘোষও টিভিতে বলল।

    এইটা জেনুইন সমালোচনা। ক্যাপ্টেন হয়ে আমাদের ক্লাবকে কোন প্লেয়ার অমনভাবে ডোবালে তাকেও ছেড়ে কথা বলতাম না।
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ২৩:৪৯554725
  • * এ ঘাঁটার = অন্যকে ঘাঁটার
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ২৩:৪৯554724
  • ২ নং সলুশনটা হলেই ঠিক আছে। তার সাথে আর্থিক জরিমানাও হওয়া উচিত - যেইটা টিভি চ্যানেলকে দিতে হবে।

    কিন্তু গোয়ার ক্লাবগুলো এই নিয়ে বহুত চেঁচাবে।

    আইনি প্যাঁচে অন্যান্য প্রসঙ্গে, এ ঘাঁটার হুংকার তো কতবার দেখলাম, কারোর তো আজ অব্দি আঁটিও বাঁধা যায়নি। ঃ)
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ০০:০৮554726
  • টোলগে ইস্যুতে ছড়িয়েছিল বলে, নাহলে কিন্তু মোবার এগেইন্স্টে কিছু করতে পারেনি। খালি এত ঝামেলা করে বলে রেফারীগুলো আমাদের ফরে খেলেনা অন্য ক্লাবের মতঃ)

    ওহ, AIFF এর মোবার উপর রাগের একটা কারণ ও আছে। যেটা ইবেও মানে। মোবাই প্রথম ক্লাব যারা নিজেদের ম্যাচ নিজেরা অর্গানাইজ করা শুরু করে ২০১০-১১সীজন থেকেঃ) যেটা ভাঙ্গিয়ে এখন ইবে খাচ্ছে। কিন্তু ফেডারেশনে ঝামেলার সময় মোবা একাই করেছিল
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ০০:১৭554727
  • উফ্ফ্ফ পাগলা !! আমি এখন আগের উইকের খেলাগুলো দেখলাম আর নাসরিকে নিয়ে লিনেকারের টুইটের মানে বুঝলাম। বল গায়ে লাগার এত ভয় থাকলে ওয়ালে দাঁড়ায় কেন?
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ০০:১৮554728
  • ভ্যাট, বাজে কথা। আইএফএ পরিষ্কার বলে দিয়েছিল টোলগেকে ছাড়া হবে কিনা ইবের ওপর নির্ভর করছে। চাইলেই ইবে এবারের মত টোলগের খেলা বন্ধ করে দিতে পারত। কিন্তু অপোনেন্ট পয়সার শ্রাদ্ধ করে মাথাভারি দল বানাচ্ছে, এই সুযোগ কেউ ছাড়ে? তাই আমরাও না করিনি। ঃ)

    নতুন যেটা জানা গেল, ইবে নয় সব দলই রেফারি ম্যানেজ করে। তাও আবার বেছে বেছে মোবার বিরুদ্ধেই। যেমন সচিব, তেমনি সমর্থক। নিড নো ফার্দার কমেন্ট। ঃ)

    যাই হোক, এই বুড়ো দেখলাম ঠিকঠাক লিখেছেন।

    http://aajkaal.net/report.php?hidd_report_id=186995&show=21869959
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ০০:২১554729
  • নাহ, গান্ধীর মত বাচ্চার সাথে আর তক্কো করব না। বিবি, কেসি বা ন্যাড়াদা এলে না হয় ভেবে দেখা যাবে। ঃ)
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ০০:২৩554730
  • উফ্ফ। ভুল বোঝে কথার। রেফারী ম্যানেজ ইবে-ডেম্পো আর সিকিম করে।

    আর টোলগে ইস্যুতে মোবা ছড়িয়েছিল বোল্লামতো?

    আজকাল খোলেনা। তবে অমল দত্ত আজকালে কিছু লিখেছে শুনলাম। সেটা কি? অমল দত্তকে কোচ হিসেবে শ্রদ্ধা করি খুবই। কিন্তু উনার সব কথা শুনলে নিজের মাথার সুস্থতা সম্পর্কে সন্দেহ জাগে
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ০০:২৫554732
  • আজকাল আইইতে খোলে।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ০০:২৬554733
  • বাচ্ছা বলে অপোমান !!!
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ০০:২৮554734
  • আমাদের অসম্ভব ভাল্লো নেটওয়ার্ক সিকিওরিটি মাঝে মাঝেই আজকালকে অ্যাডাল্ট কন্টেন্টের কারণে বন্ধ করে দেয়। একদিন TOI কে পর্নোগ্রাফিক সাইট বলেও ব্লক করে দিয়েছিলঃ)
  • কৃশানু | ১২ ডিসেম্বর ২০১২ ০০:৩৪554735
  • গান্ধী কি বলতে চাইছে আজকাল আর TOI পর্নোগ্রাফিক সাইট বলে গান্ধীকে বাছা বলে অপমান হলো?
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ০২:১৭554736
  • অমল দত্তের লেখা টা মিস করে গিয়েছিলাম, প্পন, থ্যান্কু।
    আজ আবাপে মর্গ্যানের লেখাটাও ভালো লেগেছে, ইবের কোচ হিসাবে যতটা নিরপেক্ষ লেখা যায় লিখেছেন। লাস্ট প্যারাগ্রাফটা মন ছুয়ে যায়।
    এরকম একটা লেখা করিমের কাছ থেকেও আশা করি।

    আমরা ইবে সাপোর্টার ম্যাচ ডে থেকে বলছি, মোবা টিম বেশী গোলে হেরে যাবার ভয়ে খেলেনি, ওটাই টিম তুলে নেওয়ার প্রথম কারন। তখন সব মোবারা আমাদের ওপরে ঝাপিয়ে পড়েছিল।

    কিন্তু তারপর দেখলাম, সুব্রত (বাবলুদা), অমল দত্ত রা সবাই এই কথা বলছি।
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১২ ০২:২২554737
  • এই বাজারে গুরুতে একটা নতুন ঘটনা কারো চোখে পড়লো না!
    bbদা তৃনমুলী কালচার (না পাড়লে ভন্ডুল করে দেওয়া) নিয়ে লড়ে যাচ্ছে।

    bbদা আশা করি পার্সোনালি নেবে না, মজা করলাম।
  • dukhe | ১২ ডিসেম্বর ২০১২ ০৯:৫৮554738
  • অমলদাদু বেজায় রেগে গেছে দেখেছি। কিন্তু কী করা যাবে - মোবার তো কোন কোচকেই তিন মাসের বেশি রাখার উপায় নেই - ক্লাবের বাইরে যা লম্বা লাইন -
    আবাপ এই সুযোগে তিনোর ওপর যত খার সব মোবার ওপর ঝেড়ে নিচ্ছে।
    এএফসি ফিফা অবধি জল গড়ালে এই ইস্যু আর সিঙ্গুরের রায় একই দিনে বেরোবে।
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ১০:০৫554739
  • চক্কান্তো, বুইলেন কিনা, সবাই মিলে কোমর বেঁধে চক্কান্তো কইত্তে নেগেচে!
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১২ ১০:০৯554740
  • অমল দত্ত ভালো কোচ।
    কিন্তু চিরকাল ই উল্টোপাল্টা বলেন।
    উনি তো ওরার্ল্ড কাপ ফাইনালে ইনিয়েস্তার গোলটাকেও অফসাইড বলে আজকালে কলাম লিখেছিলেন। ওনার কথা ধরতে নেই উমেশদা।

    তবে টিম না নামানোর মুল কারন হিসেবে বাবলুদাও ছ গোল খাবার ভয়কেই দেখিয়েছেন? সত্যি?
    অবাক হলাম
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ১০:১২554741
  • বাবলুদার কথা জানি না (উমেশ জানে হয়ত), তবে ওডাফার সমালোচনায় ব্যারেটো এই নামে একটা খবর বেরিয়েছে বর্তমানে।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২০554744
  • ১। টিম তুলে ঠিক করেছিল। গ্যালারীতে ছিলাম বলে জানি। একটূ আধ্টু গ্যালারীর ক্লিপিংস দেখে থাকলে বুজহ্তেন কেউ। ২ন্ড হাফে মোবা খেলতো ইবের গ্যালারীর দিকে আর ইবে মোবার। ফলে কি হত আশা করা যায়, যেখানে অর্ধেক দর্শক মাঠে যায় জাস্ট হুজুগে

    ২। টিম তোলার পর যদি মোবার ভুঁড়িগুলো মুখে কুলুপ এঁটে জাস্ট নিজের কাজ করে যেত, এত ঝামেলা হতনা। এক্ষেত্রে কল্যাণও নিজের দায় এড়াতে পারেনা। স্টেডিয়ামে বসে ৭গোল-৮গোলের গল্প না শুনিয়ে।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২৩554747
  • সেইদিন বা পরেরদিন বাবলুদা বা প্রসুন ভটচায (বায়াস্ড অবশ্যই) বলেছে যে ২ন্ড হাফে খেলা হলে বাজে সমস্যা হতে পারত এক্ষেত্রে মোবা ঠিকই করেছে

    দেখে ভালো লাগছে ইবে সমর্থকরাও একবারও বলছেনা যে মাঠে ঝামেলা হয়েছে, গ্যালারীতে পুলিশ মেরেছে। গ্যালারী ফাঁকা করে দিতে হয়েছে। হাফ টাইমে বিধাননগরের সুপার পর্যন্ত মার খেয়েছে। জাস্ট এই ফ্যাক্টগুলো ইগনোর করে মোবা খেলেনি। একচোখামো এগুলোকেও বলে
  • নেতাই | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২৩554746
  • ব্যারাটোর সাথে আমি মোটামুটি সহমত। লাস্ট প্যারার আগের প্যারার লাইনকে বিপুলভাবে ক। "এ ভাবে কোনও দিন খেলা সম্ভব নয়। দুমাস আগে খেলেছি তারপর কাল আবার। সেই কূনো প্রাণ থাকে না। খেলতে ভালও লাগেনা।"

    হৃদয় ছুঁয়ে যায় কথাগুলো। কান্নায় ভেঙে পড়ি মনে মনে।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২৪554748
  • ফিফার কথা আমি বারবার উল্লেখ করছিলাম এগুলো পড়েইঃ) কিন্তু কি আর বলি এখানেও দেখি সবাই সুনন্দ ধর

    সত্যিই, কালও লিখেছিলাম এইসব সিচুয়েশনে এই একজনকে মিস করি, "ব্যারেটো"
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২৫554749
  • ফাগোল! অঞ্জনের কাছে কল্যাণ তো সিসু।

    গোলের গল্প শুনিয়েছে বেশ করেছে। অপোনেন্ট পালিয়ে গেলে বলবেই। এই মন্তব্যের জন্য তো আর দর্শক হাঙ্গামা হয়নি।

    আর ওই ভদ্রলোক কাল বলেছেন ওরা আমাদের প্লেয়ারকে টাচ করল কেন? (পুরো সপ্তপদীর সুচিত্রা স্টাইলে ;-))

    আর কী আশ্চর্য, দীপেন্দু বিশ্বাস, সত্যজিৎ চ্যাটার্জি সবাই নাকি বড় ম্যাচে পেনাল্টি পেলে বা অপোনেন্টের প্লেয়ার লাল কার্ড দেখলে হাত্তালি দিয়েছে! কাগজে লিখেছে!!

    যাবদ বাঁচি, তাবদ শিখি!
  • dukhe | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২৮554750
  • আরে ধুউর - ওসব কিসুই হয়নি। নবির চোটটাও নাটক। সেরেফ পাঁচশো চৌষট্টি গোল খাবে বলে পালিয়ে গেল। ইবের বিরুদ্ধে হাফটাইমে এক গোলে পিছিয়ে থাকলে মোবা কোনদিন সেকেন্ড হাফ খেলেছে? নাকি রেড কার্ড দেখলে খেলেছে? মোবার সব ঢপ জানা আছে কমরেড।
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ১০:২৯554751
  • আমাদের দর্শক তো শান্ত সংযত ছিল। ক্লাবের পতাকা পুড়ছে দেখেও প্ররোচনায় পা দেয়নি।

    বাকি কথা এখানে বলে কী হবে! ম্যাচ কমিশনার, পুলিশ সবার রিপোর্টই জমা পড়বে। যা হবার হবে। তবে সাসপেনশন হলে বাজে হবে (দুঃখ পাবো না, তবে বাজে লাগবে)

    আর ফিফা দেখাচ্ছে, এদিকে এএফসি তো এআইএফএফকে জানিয়ে দিয়েছে রুলবুক অনুযায়ী কাজ করতে। বর্তমানে লিখেছে।
  • dukhe | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৩২554752
  • আহা করুক করুক। প্লেয়ার আর দর্শকদের প্রাণকে টপ প্রায়রিটি দেবার মাসুল তো দেওয়াই উচিত।
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৩৭554754
  • হারতে দেখলেই ঢিল সমেত দর্শক লেলিয়ে দাও। নিজেদের প্লেয়ারকে ইনজিওর কর। তারপরে গোঁসা করে ড্রেসিংরুমে খিল এঁটে বসে থাকো।

    উফ, কী দারুণ স্ট্র্যাটেজি। রাজ গোমস ঠিকই বলেছে। ভবিষ্যতে সবার কাজে দেবে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন