এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ০৮:৩৫554689
  • নো কমেন্টঃ) সবাই সাপোর্টার
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ০৮:৫২554690
  • অবশ্যই, অন্য ক্লাবের পতাকা যারা পোড়ায় আর তার কোন অফিশিয়াল নিন্দা সেই ক্লাবের সচিব, উপসচিব, প্রেসিডেন্ট কারো থেকে আসে না, তারাও সমর্থকই বটে।

    নিডস নো কমেন্ট ফার্দার। ঃ)
  • bb | ১১ ডিসেম্বর ২০১২ ০৯:০৬554691
  • প্পন - অন্য ক্লাবের পতাকা পোড়ানো কেউ কি এই পাতায় সমর্থন করেছে?

    ক্লাবের পতাকার সঙ্গে অনেক আবেগ জড়িত থাকে, সেটাকে অসম্মান করা অনুচিত। কিন্তু মাঠের দর্শক কত আর উচিত কাজ করে।

    আর এই পাতার কেউ কিন্তু মোহন-বাগান কর্মকর্তাদের মত ইস্টবেঙ্গলকে আয়োজক হিসাবে দোষী করে নি।

    যাই হোক আমরা সবাই কমবেশী পক্ষপাতে দুষ্ট এই কথাটাই সত্যি
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ০৯:২৩554692
  • প্পনদা

    কাল সকালে ১০-১টা অনেকগুলো পোস্ট করেছি। পড়ে নিও সময় পেলে।। তোমার কথাগুলোর উত্তর আগেই দেওয়া অছে। আর ফ্ল্যাগ পোড়ানো নিয়েও বলা আছে। তার সাথে কিছু প্রশ্নও আছে। উত্তর দিলে ভালো লাগবে।
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ০৯:৫৫554693
  • সুবিধার জন্য এক জায়গায় করে দিই

    ণমেঃ গান্ধী

    IP Address : 213.110.243.22 (*) Date:10 Dec 2012 -- 09:13 AM

    মোবা, ফলে কেস ক্যানসেলঃ)

    ১। টিভি থেকে দেখলে মোবার টিম তুলে নেওয়া উচিত হয়নি, প্রথমবারই লিখেছি। কিন্তু গ্যালারীতে বিশেষ করে মোবা গ্যালারীতে কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করুন পুলিশ কিভাবে সমর্থকদের মেরেছে। গ্যালারীতে বিশাল মারপিট চলছিল। অনেক লোক যারা বাচ্ছা বা মেয়েদের নিয়ে খেলা দেখতে গেছিল, তারা মোবা ২ন্ড হাফে নামবেনা জানার আগেই বাড়ির দিকে হাঁটা লাগিয়েছিল ভয়ে।

    ২। খেলা মোবা হারতই এটা করিম থেকে আমি সবাই জানতাম। আর কালকের ইবের ফর্ম দেখে এক কল্যান মজুমদার ছাড়া কেউ ভাববে না যে ৫ গোলের ভয়ে মোবা খেলেনি।

    ৩। আমি যদ্দুর রুল জানি তাতে শাস্তি হলে হোম টিমের দায় বেশি। মিলান ডার্বীর কথা মনে আছে? দিদার সামনে রকেট ছুঁড়েছিল। যাই হোক, এক্ষেত্রে সলুশন বোধ্হয় ৩পয়েন্ট ইবেকে দিয়ে দেওয়া। কারণ মোবা ফিফাতে যাবেই বেশি কিছু করলে, ফিফার রুল অনুযায়ী বোধহয় মোবার এগেনস্টে কিছুই করতে পারবেনা যখন একজন প্লেয়ার গ্যালারীর ইঁটে আহত হয়ে হসপিটালাইস্ড

    ৪। (এটা মোবা সাপোর্টারদের জন্য) মোবার কর্মকর্তাদের কালচার আর টিমসি কালচার এখন এক হয়ে গেছে। মাঠ থেকে টিম তোলা তাও মেনে নেওয়া যায়, কিন্তু চিঠি মিত্র প্রেসের সামনে যেটা বলল তাতে খিল্লিটা যে মোবা হল সেটা বোঝার ক্ষমতা ওঁর নেই। তবে একটা জিনিস লক্ষ্য করা দরকার যে টুটু বসু এখন সাইডলাইন।

    ৫। (এটা ইবে সাপোর্টারদের জন্য) রেফারীর দিকে তেড়ে গেলে যদি রেড কার্ড হয়, রেফারীকে ধাক্কা মারলে কি হয়? গ্যালারী থেকে কাল বুঝিনি। কিন্তু আজ প্রতিটা পেপারে দেখলাম যে খাবড়া রেফারীকে ধাক্কা মেরেছে।

    ণমেঃ গান্ধী

    IP Address : 213.110.243.22 (*) Date:10 Dec 2012 -- 10:15 AM

    http://epratidin.in/Details.aspx?id=10949&boxid=21137343

    চিঠি মিত্র বাজে বকলে মোবা সাপোর্টাররা মেনে নেয়। কিন্তু একটা ইবে সাপোর্টারকেও দেখলাম না কল্যানের এই কমেন্ট নিয়ে কিছু বলল বা রোয়িং নিয়ে কিছু বলল। এগুলো সযত্নে এড়িয়ে গেল

    ণমেঃ গান্ধী

    ঈ আদ্দ্রেস্স ঃ ২১৩।১১০।২৪৩।২২ (*) ডতেঃ১০ ডে ২০১২ -- ১০ঃ৪০ আ

    পাথরটা মোবা গ্যালারী থেকেই এসেছিল। আমরাও জানতাম। কারণ ৪ নম্বর থেকে এসেছিল। কিন্তু আনন্দবাজারের খবরটা ভুল ছিল। কিন্তু কালকের মাথার যা অবস্থা ছিল তাতে ঠিক-ভুল না দেখেই শেয়ার করেছিলাম। স্যরি

    ইবে কয়েকটা ভুলও কাল করেছে যেগুলো নিয়ে কেস খাবে। ভিআইপির উল্টো দিকের পার্টটা ৫নম্বর। যেটার টিকিট কোনো ম্যাচে দেওয়া হয়না, কারণ একদিকে ৪(মোবা) অন্যদিকে ১(ইবে)। কিন্তু ইবে লোভ সামলাতে না পেরে ওটাকেও ইবে গ্যালারী করেছিল (হোম ম্যাচের ফায়দা) ফলে ৪নম্বর আর ৫ নম্বরে গুছিয়ে মারপিট হয়েছে।

    তবে মোবা যেসব সাপোর্টাররা ইবের ফ্ল্যাগ পুড়িয়েছে সেগুলো কোনো ক্লাবের সাপোর্টার হতে পারেনা, ওরা হুজুকে পাবলিক

    ণমেঃ গান্ধী

    IP Address : 213.110.243.22 (*) Date:10 Dec 2012 -- 01:23 PM

    @উমেশদা

    কাল খেলা দেখে থাকলে।

    ১। স্ট্যানলীর ইয়েলো ঠিক ছিল? কেন দিল? হ্যান্ডবল? তাহলে পেনাল্টী নয় কেন? যদি হ্যান্ডবল না হয়, ও ওয়াল থেকে এগিয়ে আসেনি।

    ২। মেহরাজের ইয়েলো কেন? ওয়াল বানানোর সময় একটা প্লেয়ার সবসময়ই বলের কিছুটা কাছে দাঁড়ায়, ওয়াল হলে সরে আসে। তাতে ইয়েলো?

    ৩। ওডাফা গালি দিয়েহ্চে কিনা স্যিওর নয়, সে ক্ষেত্রে বোধায় ইয়েলো হত।

    ৪। নবী-নির্মল দুজন রেফারীর সাথে তর্ক করতে গিয়ে কার্ড ??

    এই এত্তগুলো ডিশিশন ঠিক তো? যদি ঠিক হয়। আমার কোনো মন্তব্য নেই। কাল গ্যালারীতে যেভাবে মারামারি হয়েছে তাতে খেলা চললে পরিস্থিতি খারাপ হত। মাঠে যাওয়ার অভিজ্ঞতা থেকে বললাম। যেটা আর সুব্রত ভটচাজও লিখেছে (মোবা হলেও অন্জন-টুটুকে যে সাপোর্ট করেনা)।
  • dukhe | ১১ ডিসেম্বর ২০১২ ১০:০৪554694
  • আহা ফুটবলে সুবিধে না হলে তো রোয়িংএ চেষ্টা করতেই পারে। দোষের কী আছে?
    তবে এত কিছু থাকতে রোয়িং? পালতোলা নৌকোয় চাপার আশা কবি কি ছাড়তে পারেন না?
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১০:১০554695
  • মাঠে মাত্র ১২০০ পুলিশ ছিল। ১লাখ১০হাজার দর্শকের জন্যঃ)
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ১০:১৫554696
  • দুখে, রোয়িং সিম্বলিক। ওর মানে পালতোলা নৌকো বিজয় সম্পূর্ণ হল। ;-)

    বিবি, গান্ধী, রাতে বিস্তারিত লিখব। এখন কল সেশ, আপিস যাবো।
  • j | ১১ ডিসেম্বর ২০১২ ১০:১৬554697
  • বারোজনে করি কাজ

    হারি জিতি নাহি লাজ
  • ঊমেশ | ১১ ডিসেম্বর ২০১২ ১২:৫০554699
  • গুরু তো ক্রমে ওডাফাময় হয়ে যাচ্ছে।
    গান্ধী বাদে প্রত্যেক মোবা সাপোর্টার কে একটা একটা ওডাফা'র মতো মনে হচ্ছে। রবিবার ৪০ মিনিট বলে পা ছোঁয়াতে না পেরে মাথা গরম করে রেফারী কে উলটো-পালটা বকছিল, আর গুরু'র মোবা গুলো ৩ বছর ধরে কিছু জিততে না পেরে মাথা গরম করে আমাদের ওপরে উলটো-পালটা ঝাড়ছে।

    হতাশ জনগন কে আমরা ক্ষমা'র চোখে দেখছি, চিন্তা নেই আরো বলো। এখানে কোনো রেফারী নেই রেড কার্ড দেখানোর জন্যে।
  • dukhe | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:০৫554700
  • ইবে সমর্থকরা কি আশা করছে গুরুতেও ম্যাচ ছেড়ে তিন পয়েন দিয়ে দেওয়া হবে? হায়। এখানে যে প্রাণের ভয় নাই।
  • quark | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:২৩554701
  • প্পন Date:10 Dec 2012 -- 11:07 PM

    শেষ লাইনটা হেব্বি ইঙ্গিতপূর্ণ! শুধু শব্দগুলো পাল্টে সিপিয়েম, হাইকোর্ট, মানবাধিকার কমিশন, মিডিয়া ইত্যাদি প্রভৃতি ক'রে দিলেই হয়
  • Treebeard | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:৩৪554702
  • টুটু বোস ওর ছেলেকেও মোবার মাথায় বসিয়ে দিয়েছে জানতুম না। সকালে খবরে দেখলুম।

    আর এই ক্লাবের কিস্যু হবে না, যদি না একদিন সমর্থকেরা চটি/জুতো/ঝাঁটা নিয়ে টুটু-টুটুর ছেলে-অঞ্জন - এই তিনটেকে বিদেয় না করে।

    বাই দ্য ওয়ে - এদের কিডন্যাপ করে কোথাও বন্ধ করে রেখে দিলে হয় না?
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:৪২554703
  • বংশ পরম্পরা, কংগ্রেসী কালচার এটা না জানার কি আছে? বাবা সভাপতি হলে ছেলেও হবে। যেগুলো জানেননা বলে দি

    মোবা সেল অ্যাকাডেমির ডিরেক্টর অন্জন মিত্রর মেয়ে-জামাই (কল্যান চৌবে)

    এগুলো চেন্জের উপায় নাই, সমর্থকরা জুত-ঝ্যাটা মারলেও সরবেনা কারণ ভোট তো দেয় ৭০০০ লোক। সেখানে ২-৩ হাজার লোক জালি ভোটার (ওদের নিজেদের)
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:৫০554705
  • ভুল খবরঃ) ১০-৫৫ টাইম, কিন্তু এখনো AIFF কোনো মিটিং করেনি
  • ঊমেশ | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৭554706
  • প্পন Date:10 Dec 2012 -- 11:07 PM
    কে `ক` দিলাম।
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৬554707
  • প্পনদর ১১-০৭ এর ৩নম্বর পয়েন্টটা কি শুধু মোবা সমর্থকদের উদ্দেশ্যে বলা হয়েছে?

    "৩। ইবের পতাকা পুড়েছে কাল, পুরনোদিনের কিংবদন্তী প্লেয়ারদের কাট আউটে যথেচ্ছ লাথি - জাতীয় ক্লাবের সমর্থক এরা? (স্বগতোক্তিঃ টিএমসি সংস্কৃতি গেঁড়ে বসলে এই হয়!)"

    এটা এখানকার মানে কোলকাতার দর্শকদের প্রবলেম। তবে এগুলো আগেই বলেছি এরা ফুটবলের সাপোর্টার হতে পারেনা

    যদি শুধু মোবা সাপোর্টারদের উদ্দেশ্যে ঐ কমেন্টটা হয়ে থাকে তাহলে এই মুহুর্তে দুটো উদাহরণ দেব

    ১। ইবে-প্রয়াগ ম্যাচ (২০১১-১২)
    http://www.indianfootballnetwork.com/blog/2011/09/28/the-dirty-face-of-kolkata-football/

    ২। ইবে-পিয়ারলেস ম্যাচ ১২ই আগস্ট,২০০৭। লিংক আগে দিয়েছি। আরো পুরোনো চাইলে আরো লিস্ট আছে

    দর্শক সমস্যাটা মোবার একার নয়, কোলকাতা ফুটবলের সামগ্রিক। সেটার কোনো সমাধান না করে একতরফা মোবা দর্শকদের দায়ী করে গেলে ব্যাপারটা একচোখামি হয়ে যায়
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১৬:০৯554710
  • Salgaocar's secretary, Raj Gomez, is reported to have told a daily that if Mohun Bagan gets a reprieve in this case, the Goan club would also walk off the field whenever they are trailing at the break.

    এই তো AIFF এর অবস্থাঃ)
  • Treebeard | ১১ ডিসেম্বর ২০১২ ১৬:১১554711
  • এর পর টুটু-অঞ্জন ইত্যাদিদের রাস্তায় দেখলেই গণঢিলের ব্যবস্থা করা হোক।
  • ঊমেশ | ১১ ডিসেম্বর ২০১২ ১৬:১৫554712
  • গান্ধী'র 3.36pm পোস্ট কে `ক`।
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১৬:৩৭554713
  • এখনই হয়, তাই কাঁচে ঢাকা গাড়িতে ঘোরে।

    এখানে সবাই একটা পয়েন্ট মিস করে যাচ্ছে যেটা মোবার ফর-এ (এবং অবশ্যই মোবা সাপোর্টারদের এগেইন্স্টে) যে নবী (একজন প্লেয়ার) দর্শকদের জন্য মাঠ চাড়তে বাধ্য হয়েছে, ফলে সিকিওরিটি ঠিক ছিল বললেও ফিফায় ধরা পড়ে যাবে। যেখানে পুলিশ রিপোর্টে দিয়েছে হাফ টাইমের সময় বিধাননগরের ডিসি আহত হয়েছে সেখানে সিকিওরিটি ছিল এটা প্রুফ করা যায়না

    আর একটা এঁড়ে যুক্তি দিচ্ছি - মানে মিথ্যা হলেও আইন অনুযায়ী এটা ঠিক

    ইবে অতি লোভে কিছু গন্ডোগোল করেছে যার ফলে প্রুভ করতে পারবেনা যে ৪নম্বর গ্যালারী মোবার ছিল, কারণ

    ১। ইবে মাত্র ১০০টা টিকিট ডাইরেক্ট মোবা ক্লাবের হাতে দেয়

    ২। মোবা গ্যালারী বললেও গ্যালারীতে ইবেরও ফ্ল্যাগ ছিল (মানে সাপোর্টারও থাকতেই পারে মিথ্যা হলেও যে পয়েন্ট অন্জন তুলেছে)

    AIFF যাই ডিশিসন নিক, মোবা ফিফায় যাবেই, সেখানে এই পয়েন্টগুলো ম্যাটার করে
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ১৬:৩৯554714
  • প্রথম লাইনটা অজ্জিদ্দাকে
  • dukhe | ১১ ডিসেম্বর ২০১২ ১৬:৪২554715
  • ব্যানই ভালো। ইবেও পয়েন পাবে, মোবার প্লেয়াররাও প্রাণে বাঁচবে। দুগ্গা দুগ্গা।
  • tatin | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৪০554716
  • ১০০ জনপ্রতি > ১ জন পুলিশ।আর কত লাগে?
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ২১:৪৪554717
  • গান্ধী আর বিবিকে লিখব জানিয়েছিলাম। আমার বক্তব্য মোবার সমর্থকদের উদ্দেশ্য করে ছিল না।

    একই সাথে এটাও বলব অপোনেন্ট ক্লাবের সমর্থকদের সঙ্গে মারপিট করা আর তাদের ফ্ল্যাগ পোড়ানো দুটো এক মনে হলে তো কিসু বলার নেই। ফালতু তর্কো করার জন্য চাট্টি লিং তুলে আনলে অন্য কথা। তো, সেটা মেনে নিলাম মাথা গরম করে করেছে, ক্লাবের থেকে একবারও নিন্দাসূচক বক্তব্য পেশ করার ঔদার্য দেখানো হল না। তুই এখানে নিন্দা করলি আলাদা করে সেটার কতটুকু মূল্য!

    আর মোবা সমর্থকেরা ভেবে দেখবে কি কাদের জন্য লড়ছে? ইবে মাত্র ২৫ টা টিকিট অফিশিয়ালি পাঠিয়েছে (ছেলেপুলে পাঠিয়ে মোবা তাঁবুতে আলাদা টিকিট বিক্রি করেছে সেইটা সব কাগজেই লিখেছে) এই যুক্তিতে বলে দিচ্ছেন মোবার কেউ নবিকে পাথর ছোঁড়েনি। কিছু সমর্থক উত্তেজনার বশে এই কাজ করে ফেলেছে কিন্তু এই জোকারগুলোর এইটুকু বুকের পাটাও নেই নৈতিক দায় স্বীকার করে গরিষ্ঠ সমর্থকের পাশে দাঁড়ানোর। অর্থাৎ প্রকারান্তরে বলছেন ওই ২৫ জন বাদে বাকি যারাই ছিল মোবার ফ্ল্যাগ, জার্সি, রিস্টব্যান্ড সমেত তারা সবাই আসলে ইবের লোক, ইবে চক্রান্ত করে তাদের এইরকম সাজিয়ে মোবাকে আইলিগ সরাতে উঠেপড়ে লেগেছে।

    সাধে বলেছি টিএমসি কালচার! এখনো বলছি সম্মানজনক এক্সিট প্ল্যান বার করতে গেলে প্রয়াগ আর ইবে দুই ক্লাবই ওই জোকারগুলোর পাশে দাঁড়াবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ২১:৪৫554718
  • সরি, গান্ধীকে উদ্দেশ্য করে লিখে ফেলেছি বলে তুই সম্বোধন করেছি। বিবি কিছু মনে কইরেন না প্লিজ।
  • প্পন | ১১ ডিসেম্বর ২০১২ ২১:৪৭554719
  • আর উক্ত ভদ্রলোককে কেন জোকার বলেছি? কারণ কাল রাতে ২৪ ঘন্টার একটা প্রোগ্রাম দেখে তাই মনে হয়েছে।
  • গান্ধী | ১১ ডিসেম্বর ২০১২ ২৩:১৩554721
  • মানলামঃ)

    ফ্ল্যাগ পোড়ানো বাজে হাজারবার বলেছে আমি। টুটু-অন্জন এসব বলবেনা সেটা সবাই জানে। কিন্তু আমার প্রশ্ন হল কল্যান মজুমদারের ভুলভাল কথা আর টুটু-অন্জনের ভুলভাল কথার লেভেল একই। গ্যালারীতে মারপিটের সময় রোয়িং করে জয়োল্লাসের এগেন্স্টেও কোনো কমেন্ট দেখিনি।

    এইসব বহু আলোচিত কথা বলে কোনো সমস্যার সমাধান হবেনা। কাদাছোঁড়া বাদে। তো সমাধান ভাবা উচিত

    ১। মোবাকে ২ বছর ব্যান - AIFF এটা করবেনা। করলে মোবা ফিফায় যাবে, সেখানী আইনি প্যাঁচে মোবা বেঁচে যাবে। ততদিনে আইলিগ খেলতে না পারার জন্য মোবা AIFF এর এগেন্স্টে কম্প্লেন করবে। পুরো ব্যাপারটা ঘেঁটে যাবে

    ২, ইবেকে ৩ পয়েন্ট, ম্যাচের রেজাল্ট ৩-০। সাথে সল্টলেকে যাতে বড় ম্যাচ আপাতত না হয়

    একদম আইডিয়াল সলিউশন (এটাই হওয়া উচিত) কিন্তু মোবার তথাকথিত ভুঁড়িবাবুরা এইটাও মানবেনা বলেই মনে হয়, তাদের খেলার থেকে মামলা-মোকদ্দমায় বেশি ইন্টারেস্ট

    তবে এখানে টেন অ্যাকশনকে একটা বিশাল অ্যামাউন্ট ক্ষতিপূরণ দিতে হবে, সেটা কোনো ক্লাবই রাজী হবেনা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন