এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৭৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:২২710596
  • আপনি তো ছাপোষা কেরানি বলে নিজেকে মূলত পরিচয় দিয়ে, কলেজ শিক্ষকের কতটা সময় লাগে নিয়ে মন্তব্য করলেন।কেরানি গিরিতে কতটা সময় লাগে সে নিয়ে মন্তব্য করেন নি তো।সুতরাং এক্সপার্ট না হলে সে বিষয়ে মন্তব্য করেন না,সেটা একটা আদ্যন্ত ঢপের কমেন্ট মনে হলো।
    বিভিন্ন সময়ে দেখে থাকি গান বাজনা,সাহিত্য,রাজনীতি,চিকিৎস্যা নিয়ে কমেন্ট করে থাকেন;তা,সেগুলোতেও এক্সপার্ট নাকি!বেশ বহুমুখী বিরল প্রতিভা তো!এবার থেকে ফালতু কমেন্ট করার আগে যদি একটু সিরিয়াসলি ভাবেন।
    আপনার আগের ২৫-২৬ ঘন্টা ওয়ালা পোস্টে কোনো কম্পুর উল্লেখ পেলাম না।সরি।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:২৮710597
  • -- আপনার আগের ২৫-২৬ ঘন্টা ওয়ালা পোস্টে কোনো কম্পুর উল্লেখ পেলাম না।সরি।

    আপনার মূল ২৫ ঘন্টা ওয়ালা পোস্টে কোনো স্ট্রীমেরই উল্লেখ পেলাম না, সরি।

    সেই জন্যেই "কোনো একটা ধরেই যেহেতু অন্যটার হিসেব হয় না, তাই জেনারেলাইজেশন জিনিসটাই এক্ষেত্রে চলে না - এইটুকুই বলার আর তাই এত কচকচি" - কথাগুলো পড়া এবং ***বোঝা*** জরুরী।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:৩৯710598
  • এই ****বোঝা**** ব্যাপারটাই সম্পুর্ণ মিসিং। সেইজন্যেই দারিদ্র (ভিখিরী) দূরীকরণের আলোচনায় শিল্পে ইন্ভেস্টমেন্টকে টেনে এনে রাবড়ি ও আর্জেন্টিনার ঘাস নিয়ে একসঙ্গে আলোচনার চেষ্টা।
    কেননা শিল্পে বিরাট ইন্ভেস্টমেন্ট না করেও যে দারিদ্র দূরীকরণ করা যায় সে ব্যাপারটা আদৌ বুঝতে পারলে তবে না!!
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:৫০710599
  • যা বাব্বা!কি বলে আর পরের পোস্টে কি লেখে কোনো মানেই খুঁজে পাওয়া যায় না।আলোচনা তো জেনেরালাইস্ড ভাবেই হচ্ছিলো। ব্যতিক্রম থাকতেই পারে। যদি বলা হয় তর্কের খাতিরে আর্কিটেকচার বা সিভিল এর ডিসাইন এর ক্লাস যারা নেন তাদের প্রস্তুতির জন্য বিশেষ সময় লাগে না। কিন্তু কম্পু যারা পড়ায় তাদের ক্লাস প্রতি ২ দিন লাগে। তাহলে তারা ১২ ঘন্টা ক্লাস নিচ্ছে কিভাবে?সব্বাই কি পোড় খাওয়া? নাকি তাও নেয় না? তাহলে কি কোনো সার্কুলার জারি হলে কম্পু ওয়ালা দের বাদ দেওয়া হবে? আমিতো হিস্ট্রি,ইংলিশ,জুলোজি এসব সাবজেক্ট র্যানডম ধরে বলেছি। যদি পছন্দ না হয় কাউন্টার করুক।
    বিদেশে একটা ৪ ঘন্টার স্পেশালাইজড আউট ডোরে ৭-৮ তার বেশি রুগী দেখা হয় না। কিন্তু জিপির জন্য বরাদ্দ ১০ মিনিট। আর আমাদের দেশে?
    নাকি কোনো মন্তব্য করা যাবে না অধিকারী না হলে?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:৫৪710600
  • যাক, গণেশ নড়েছে। এতেই হবে।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:০০710601
  • পিটি র শেষ দুটো লাইন কি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেলো না?
    আমি তো দেখলাম লাস্ট ৫ বছরে তিনো আমলেও পব র প্রচুর উন্নতি হয়েছে। কিন্তু আপ্নেই তো মদ-মাংস;দু টাকার ভিক্ষান্ন বলে কিসব মজাক উড়োলেন। তা এই স্ট্যাটিস্টিক্যালি উন্নতি গুলো হচ্ছে কিভাবে?যদিও পার্সোনালি আমি মনে করি, গ্রাউন্ড লেভেলে ফিলিং তা নয়।কিন্তু আপ্নে তো স্ট্যাট নিয়ে জিদ ধরে আছেন।
    আবার অমর্ত্য বাবু কেও খুশি মনে মানতে পারছেন না।কিছুদিন আগে একটা লিংক দেখিয়ে ছিলাম, কৌশিক বাবু ও প্রায় এক কথাই বলেছেন।
    এখন বলেন তো আর্জেন্টিনার ঘাস কে ছিঁড়ছে?
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:২৩710602
  • আমি বোধহয় স্কুলে মাস্টার না থাকা নিয়ে কিছু শুরু করেছিলাম। আপনে 10:17 AM পব-র গ্রোথ নিয়ে ডাটা দিয়ে তারপরে অমর্ত সেনের টাই ধরে টান মারলেন শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে। কেন মারলেন তা আপনেই জানেন কিন্তু অপ্রাসঙ্গিক কথা হলেও উত্তর দিতেই হয়। তাই দিয়েছি।

    তবে আমি এক্ষুণি বাম বনাম তিনো নিয়ে কিছু বলতেও চাই না। শিক্ষা ব্যবস্থায় পব-র বর্তমান দিশাহীনতার আলোচনাতে কোন তুলনার প্রয়োজন নেই কেননা, "ছাগল দিয়ে ....ইত্যদি (একটি প্রাচীন প্রবচনঃ কোন ব্যক্তির উদ্দেশ্যে নিক্ষিত নহে)!!

    কোনটা রাবড়ি আর কোনটা আর্জেন্টিনার ঘাস সে আপনেই বুঝে নিন।

    ("মদ-মাংস;দু টাকার ভিক্ষান্ন " ইত্যাদি জয়াজীর টইতে আছে। আপনার মন্তব্য পথহারা হয়ে এখেনে এসে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে)।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:২৫710603
  • উচ্চশিক্ষায় প্রস্তুতি লাগেই। প্রতি বছর এক পড়ানো ? সপ্তাহে ২৫ ঘন্টা পড়ালে সেটা চাকরী করা হয়, কিন্তু পড়ানো হয় না। যেকোনও বিদেশী বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার একবার দেখে নিন প্লিজ। সপ্তাহে ৪ ঘন্টার বেশী কোনও প্রফেসরকে পড়াতে হয় না।

    যাকগে!
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৪710604
  • একটা স্ট্যান্ডার্ড জার্নালে মাসে ৩০ টা পেপার বেরোয়। তার একটা পড়তেও ডোমেন এক্সপার্টদের ২-৩ দিন সময় লাগবে। সেই অ্যাডভান্সড পেপার (বা কালেক্শন অফ পেপার্স) থেকে একটা এক ঘন্টার লেকচারের মেটিরিয়াল তৈরী করতে সময় লাগে আরো ২-৩ দিন। এগুলো আর অন্য কোনও কাজ করছি না ধরে নিয়ে।
    নতুন প্রবলেম তৈরী করতেও প্রচুর সময় লাগে। সপ্তাহে আমি যদি ২-৩ টে অংকও নতুন করাতে চাই, তার জন্য ২-৩ ঘন্টা লাগে।
    ২৫ ঘন্টা টিচিং পৃথিবীর কোথাও লজিক্যাল নয়।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৬710606
  • রিট, এখানে কলেজ শিক্ষকের কথা বলা হয়েছে;বিশ্ববিদ্যালয়ের নয়। আমরাও কলেজ ও স্কুলে পড়েছি;পব তে।কোন কোন সাবজেক্ট আপনি পড়েছেন;যেখানে মনে হয় শিক্ষকরা একটা ক্লাসের জন্য দুদিনের প্রতস্তুতি নিয়ে এসেছেন?
    আপনি নিজের অভিজ্ঞতা আর অন্যান্য স্ট্রিম যথা arts, কমার্স সম্মন্ধে যদি কোনো ধারণা থাকে তাহলেও জানান।
    আর একটা কথা স্কুলের ক্লাস নিতে কতটা প্রস্তুতি লাগে বলে মনে হয়।
    আপনি হয়তো কোনো স্পেশাল স্ট্রিমের কথা বলছেন।
    এনিওয়েজ অভিজ্ঞতা শেয়ার করুন, প্লিজ।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৩710607
  • সিস্টেম নিশ্চয়ই নন-আইডিয়াল। এখানে ২০ টা ক্লাস নিতে হয় বৈকি! প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এখানে সপ্তাহে ২০ ঘন্টা ক্লাস নেওয়া সর্বত্রই ঘটে। কলেজ-ইউনিভার্সিটিও ভয়ানক আন্ডারস্টাফ্ড। এগুলো রিয়েলিটি। কিন্তু ইউজিসি বা এম এইচ আর ডি যদি বলে যে ২০ ঘন্টা পড়ানো নর্ম, সেটাই করাতে হবে, টিচার প্রফেসর রা ফাঁকি দিচ্ছে। তাহলে সত্যি মুস্কিল!

    স্কুলের ইস্যু টা একটু আলাদা। হয়ত ৪ ঘন্টাটা বাড়বাড়ি। কিন্তু ২০-২৫ ঘন্টা সপ্তাহে পড়াতে হলে টিচারের আর কিছু শেখানো বোধ হয় সম্ভব নয়।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৫710608
  • আর্টস কমার্স সম্পর্কে সত্যি ধারণা নেই। তাই বলতে পারবো না। কিন্তু এটুকু বুঝি যে আমার ধারণা না থাকলেও ঐ ডোমেনগুলোও খুব অ্যাকটিভ ডোমেন। আর একটু সিনসিয়ারিটি ডিজার্ভ করে। সরকার, শিক্ষক, ছাত্র আর জনগন সব তরফ থেকেই।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৭710609
  • পিটি,আপনি তো এই টো ই তিন তালাক,শিক্ষক,স্কুল সমস্যা সব ই পটাপট এনে ফেলেছেন।অন্য জায়গায় হলেও মদ মাংস ও ভিক্ষান্ন তার আপনার বদান্যতা। সরকার- সে, কে ন্দ্র বা রাজ্য যাই হোক;গরিব মানুষের জন্য ২ টাকা সাবসিডি তে চাল দিলে তাকে যে ভিক্ষান্ন বলে না;সেটুকু বোঝার মতো বুদ্ধি যে আপনার ঘটে নেই সব্বাই জানে। এ রকম কথা আগেও লোকজন লিখেছে-কিন্তু কা কস্য পরিবেদনা!
    উত্তর অন্য টো ই তে দিলেও হবে;না দিলেও চলে গা। কুনো চাপ নাই।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৩710610
  • আমার নিজের সপ্তাহে ৩ ঘন্টা ক্লাস। এখানে আপনি চাইলে আপনার পড়ানোর দক্ষতা বিশ্বমানের করতে পারেন। একজন প্রফেসরের সপ্তাহে ১০-২০ ঘন্টা লাইব্রেরীতে থাকা উচিত। টামু তে সেটা দেখেছি। এখানে অতটা দেখি না অবশ্য।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৫710611
  • সে জন্যই বলছি,আপনার কি ধারণা? যে দেশে রিসোর্স লিমিটেড,সে দেশে ১২ ঘন্টা ক্লাস কি উচিত বলে মনে হয়?
    একই সংখ্যক ক্লাস নিয়ে আংশিক টিচার রা ১০-১২ হাজার বেতন পান। বাকি সময় টুইশন করে কাটান। তারা কিভাবে ম্যানেজ করেন?
    পৃথিবীর সব দেশের কথা বললেন;সে সম্মন্ধে আমি জানিনা কিন্তু একজন ডাক্তার কে এদেশে ১০০ এর ওপর পেশেন্ট দেখতে হয়।যদিও একটু অপ্রাসঙ্গিক কিন্তু তিনি কিভাবে মিসনেজ করেন?তাদের অনেকে আবার মেডিকেল কলেজ এর শিক্ষক ও বটেন। ক্লাস নিতেও হয়।নিশ্চয় কিছু প্রিপারেশন নিতেই হয়।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৭710612
  • #ম্যানেজ
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৯710613
  • সহজ জিনিস তো। কোয়ালিটি ফল করে। তিনি পারেন না। আর আমরা তৃতীয় বিশ্ব থেকে যাই।
    ডাক্তারদের কেসটাও সিমিলার।
    রিসোর্স নেই। ঘটনা। রিসোর্স বাড়ানো যায়। কিন্তু আমরা রাশিয়া থেকে ৪০ বছরের পুরোনো সাবমেরিন লিজ নেবো রেকর্ড দামে। আমরা আইপিএল করবো। আর উচ্চশিক্ষায় বরাদ্দ কমাবো।

    প্রাইভেট টিউশনি টা একটা অন্য ইস্যু। টিচার সেখানে পড়ান টাকার জন্য। ওভারটাইম করে বা নিজেকে বার্ন আউট করে হলেও। কিন্তু প্রাইভেট টিউশনিতে পড়ে শেখার দৃষ্টান্ত আছে কিনা জানি না। আমি তো শিখিনি। তবে হাঁ, ঐ কম্পিটিটিভ পরীক্ষায় উৎরোনো যায় বৈকি!

    আর ছাত্র-ছাত্রীর বাবা-মা এর একটা গ্ল্যামার কোশেন্ট বাড়ে টিউশনির সংখ্যার সাথে।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:০৩710614
  • আমার ১১ এ পড়ার সময় আমি শুধু একটা স্ট্যাটিস্টিক্স এর স্যরের কাছে পড়তে যেতাম। তখন স্কুলে শুনতাম লোকজন টোট্যাল ৬ টা সাবজেক্টের ১৫ টা টিউশন পড়ছে।

    সেই সময় টা যদি ভালো বই পড়ে কেও অনেক বেশী শিখবে।

    এখন বরং ভিডিও লেকচার ভালো জিনিস। ক্লাসের মত ইন্টার অ্যাকটিভ স্টাডি এখনও অতটা চালু হয়নি যদিও, কিন্তু কোর্সেরা ইত্যাদি অনেক ভালো। কম্পিটেন্ট লোকজন পড়ান। যেমন লিনিয়ার অ্যালজেব্রা শিখতে গেলে শুরুতেই গিলবার্ট স্ট্র্যাং এর ভিডিও লেকচার শুনে ফেলুন। বেশী শিখবেন।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:০৪710615
  • কিক্কড় দা,
    তোমরা মুক ইত্যাদি ব্যবহার করছো না?
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:১৮710618
  • "সরকার- সে, কে ন্দ্র বা রাজ্য যাই হোক;গরিব মানুষের জন্য ২ টাকা সাবসিডি তে চাল দিলে তাকে যে ভিক্ষান্ন বলে না;সেটুকু বোঝার মতো বুদ্ধি যে আপনার ঘটে নেই সব্বাই জানে। "

    আপনি ঠিক ধরেছেন।
    কিন্তু কোন সরকার (সে, কেন্দ্র বা রাজ্য যাই হোক) চাকরী সৃষ্টি না করে কেন ভিখিরী সৃষ্টি করবে সেটা বোঝার মত বুদ্ধি সত্যি আমার ঘটে নেই।
    অন্যদিকে যেদেশে এক মুখ্যমন্ত্রী নাকি শুধু হাজার জোড়া জুতো-ই থাকে সেদেশে স্বাধীনতার ৭০ বছর পরেও এত গরীব কেন থাকে সেটা বোঝার মত বুদ্ধিও আমার ঘটে নেই।
    হয়ত আপনার কাছে এর উত্তর আছে।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:১৮710617
  • তাহলে আপনার কথায় বোঝা গেলো, আমাদের দেশে স্কুলের শিক্ষক দের কাছে বিশেষ কিছু পাবার নেই। তারা সবাই বার্ন্ট আউট। কিন্তু সত্যি বলছি, স্কুলের শিক্ষক ও কলেজ এর শিক্ষক দের মধ্যে পড়ানোর বিশেষ পার্থক্য পাই নি।
    তাহলে কিসের জন্য তাদের এই ১২ ঘন্টার বরাদ্দ?
    হয়তো অনেকে গর রাজি হবেন;কিন্তু আমার অভিজ্ঞতায় ভারতে শিক্ষিত মেডিকেল প্রফেশনের লোকজন;বিদেশে সেম প্রফেশনের লোকজন দের মধ্যে অন্যান্য অনেক স্ট্রিম এর চাইতে বেশি সমাদৃত।এরা কিন্তু ওই ওভার ওয়ার্কড ডাক্তার প্রফেসর দের ক্লাস ই করেছেন।
    বহু উন্নত দেশের লোকজন ভারতে চিকিৎসায় আউট সোর্স ও করে থাকেন
    তার প্রধান কারণ কিন্তু দক্ষ চিকিৎসক।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:২৪710619
  • sm,
    শিক্ষকের পয়েন্ট টা বুঝলাম না।

    ডাক্তারদের অন্য একটা দিক আছে। সেটা হল অভিজ্ঞতা। এখানে মেডিক্যাল কলেজের একজন ডাক্তার যত ধরনের রোগী পান সেটা চট করে নিউজিল্যান্ডে কোনও ডাক্তার পাবেন না। সুতরাং সমাদর সেই অ্যাঙ্গেলে থাকবেই। ডাক্তারী একটা অ্যাপ্লায়েড ফিল্ড।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:২৬710621
  • আবার বলছি সাবসিডি তে দেওয়া চাল ভিক্ষান্ন নয়।এর মানে সরকার তাদের অধিকার কে মর্য্যাদা দিয়েছে।
    বিদেশেও বিরাট পার্সেন্টেজ লোক কে সরকারি ভাতা দেওয়া হয়। তার মানে এই নয় সরকার ভিখিরি তৈরিতে মনো নিবেশ করেছে। যত লিখছেন ততই পচা গন্ধ বেরুচ্ছে।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:২৬710620
  • যাকগে। খাতা দেখতে হবে। পালাই। টাটা।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৪710622
  • কোন পয়েন্ট টা বুঝলেন না? তার আগে একটা কথা বলে নি। মেডিকেল সায়েন্স সম্মন্ধে আপনার কমেন্ট টি মানতে পারলুম না। এখানে জটিল কেস দেখা সমগ্র সিস্টেম এর একটি পার্ট মাত্র। কোনো কোনো স্ট্রিমে কেস দেখার পাট ই নেই। যেমন ধরুন প্যাথলজি/মাইক্রো ইত্যাদি।
    আর বিদেশে কেস নেই কে বললো। বরঞ্চ তারা অনেক বেশি গোছানো এ ব্যাপারে। ভালো জটিল কেস হলে নাম ধাম টুকে রাখে আর ছাত্রদের পড়ানোর সময় ডেকে পাঠায়। ভালো পে করে। দু পক্ষেই উইন উইন।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৯710623
  • আমি ডাক্তার নই। তাই থেমে যাচ্ছি। আগের কমেন্ট টা একটু অনধিকার চর্চা হয়েছে। বন্ধুর কাছে শোনা গল্প আর কি? আমার খুব বেশী ডেটা পয়েন্ট নেই। তবে টিচিং নিয়ে পরে আবার তর্ক করা যাবে।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:১০710624
  • "বিদেশেও বিরাট পার্সেন্টেজ লোক কে সরকারি ভাতা দেওয়া হয়।"
    আমার দেখা বিদেশে ভাতা পাওয়া কর্মক্ষম লোকেদের প্রতি মাসে (নাকি ৩ মাসে) দপ্তরে এসে চাকরী খোঁজার খতিয়ান দাখিল করতে হত।
    আমার দেখা বিদেশে হোম-মেকার মহিলাদের ভাতা দেওয়া হয় সংসারের কাজ ও সন্তান লালন-পালনের "মাইনে" হিসেবে।
    আর সেই সব বিদেশে একজন মাস্টারকে ১৬০০ জন ছাত্রকে অঙ্ক কিংবা প্রথম-থেকে চতুর্থ শ্রেণীকে একাই পড়াতে হত না। বাচ্চাগুলোর জন্য ঠিকঠাক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে তারা বড় হয়ে নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।

    তাইত কবি বলিয়াছেন "জল-ও জলপাই" এক নহে। এসব ছোটবেলায় পড়ে বড়বেলায় গুহ্যার্থ বোঝার ব্যাপার।
    অবিশ্যি ***বোঝা*** ব্যাপারটা অনেকের জীবনেই বোঝা হয়ে দাঁড়ায়।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:২৫710625
  • ব্যাস ঘাস ছেঁড়া শুরু হলো।এতো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার মানে!সরকার এর ভাতা কেউ ভিক্ষা বলে নাকি ওখানকার লোকে?
    রাম, শ্যাম, যদু সব্বাই উঁচু নিচু নির্বিশেষে বয়সকালে স্টেট্ পেনশন পায়। সেটাকেও কি লোকে মাধুকরী বলে নাকি!
    কুসুম, কি থামতে জানে না?লিখতে হবেই?
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৪710626
  • @PT অন্যদিকে যেদেশে এক মুখ্যমন্ত্রী নাকি শুধু হাজার জোড়া জুতো-ই থাকে সেদেশে স্বাধীনতার ৭০ বছর পরেও এত গরীব কেন থাকে সেটা বোঝার মত বুদ্ধিও আমার ঘটে নেই।

    একটু confused - কোন মুখ্যমন্ত্রী'র source of fund নিয়ে প্রশ্ন করতে বা করলে আপত্তি নেই - use of personal funds নিয়ে প্রশ্ন করার ঠিক কি মানে হয় ?

    মানে আমার কাছে পোস্ট-ট্যাক্স পয়সায় কেনা যদি এক হাজার দুষ্প্রাপ্য ভীষণ দামি পুঁথি থাকে বা বই থাকে তাহলে আমি ভালো মুখ্যমন্ত্রী, এক হাজার জুতো থাকলে নয় ?

    চিত্তরঞ্জন দাস শুনেছি/পড়েছি নাকি প্যারিস থেকে জামা ধুইয়ে আনতেন - আপনার হিসেবে ভালো লোক ছিলেন না নিশ্চয়ই তাহলে
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৩710628
  • মানুষ কত কম জানলে ও বুঝলে বয়েসকালের স্টেট পেনশন আর দু-টাকা কিলোর চালের মধ্যে গুলিয়ে ফেলতে পারে?

    DKG
    আপনার প্রশ্নের জন্যে ধন্যবাদ। যিনি হাজার জোড়া জুতো রাখতেন তিনি নাকি মাসে একটাকা মাইনে নিতেন ও ডিসপ্রপর্শনেট সম্পত্তির কারণে জেল খেটেছেন। এইরকম একটাকা মাইনে নেওয়া এবং বেআইনি ভাবে দুষ্প্রাপ্য পুঁথির অধিকারি কোন মুখ্যমন্ত্রীর খবর পেলে জানাবেন-তখন এই গূঢ় তক্ক আবার শুরু করব।
    চিত্তরঞ্জন দাস আমার বিদ্যের বাইরে। তাঁর ইনকাম কত ছিল জানা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন