এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৪ ডিসেম্বর ২০১৬ ১৩:৫০710562
  • গয়লার আশি বছরে বুদ্ধি পাকে।
  • j | ০৪ ডিসেম্বর ২০১৬ ১৪:০১710563
  • অ্যাম্বাসাডার মার্কা অ্যান্টিভুমিসংস্কারবাবু মারাত্মক রেসিস্টও আছেন দেখছি
  • sm | ০৪ ডিসেম্বর ২০১৬ ১৪:২৬710564
  • যাক, কমরেডরা সব এসে পড়েছেন দেখছি। আসুন আসুন ;কোথায় ছিলেন এতদিন ? প্রফেসর এতদিন একা একা চিৎকার করে, বিকার গ্রস্ত হয়ে পড়েছেন যে? প্লিজ হেল্প ।
  • PT | ০৪ ডিসেম্বর ২০১৬ ১৫:১৫710565
  • কার সাহস আছে পব-তে বসে এদের তোল্লাই দেওয়ার?
  • B | ০৬ ডিসেম্বর ২০১৬ ১০:২৪710566
  • সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় অবিশ্যি ঘোর 'দিদি'-বাদী লেখাই বের করেছেন এখন অবধি। তিনি 'দিদি'-র সাথে ভ্যাটিকানেও যান।

    আর এঁরা দীর্ঘদিন লড়াইয়ের শেষে অথবা লড়াই করতে করতেই প্রকাশ করেন-
    http://www.anandabazar.com/national/westbengal-cm-mamata-banerjee-writes-in-memory-of-jayalalithaa-1.527094
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৭710567
  • পরিবত্তনের ধাক্কা!! অবিশ্যি সারা দেশে বিপ্লব আনার চেষ্টায় ব্রতী হলে এইসব ছোট্খাটো ব্যাপারে নজর দেওয়ার সময় থাকেনা!!

    "কী অসুবিধায় স্কুল চালাচ্ছি বলে বোঝাতে পারব না। যেখানে ৪০ জন পিছু একজন শিক্ষক প্রয়োজন সেখানে ৯৫০ জন পড়ুয়ার জন্য ২ জন ইংরেজি শিক্ষক দিয়ে কী ভাবে চালানো সম্ভব?’’ তাঁর কথায়, ‘‘সব ক্ষেত্রে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রেও বাধা অর্থের অভাব। প্রাক্তন ছাত্রদের কখনও ডেকে ক্লাস সামলাতে হয়।’’

    বেলদা গঙ্গাধর আকাদেমীর প্রধান শিক্ষক ননীগোপাল শিটও বলেন, ‘‘স্কুলে অঙ্কের ৩ জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। স্কুলের ১৬০০ জন ছাত্রকে অঙ্ক করাতে হয় তাঁকেই। এটা কী সম্ভব!’’
    http://www.anandabazar.com/district/mednipore/students-admission-stopped-due-to-teacher-shortage-1.527504#
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৯:১৬710568
  • কলেজ শিক্ষক রা কেন সপ্তাহে ১২ থেকে ১৪ ঘন্টার বেশি ক্লাস নিতে চাইছেন না, সে সম্পর্কে কিছু বাণী দিন।সরকার বলছে ২৫ ঘন্টা করতে আর প্রিপারেটরি লিভ না নিতে।কেন রাজি হচ্ছে না বলুন তো?
    স্কুল শিক্ষক নিয়োগে বার বার করতে কেস ই বা করছে কারা?
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৯:১৭710569
  • #কোর্টে।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৯:২০710570
  • যিনি ১৬০০ ছাত্র পড়ান তিনি কত ঘন্টা ক্লাস নেন?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৪710572
  • হপ্তায় ২৫ ঘন্টা, দুই ঘন্টার ক্লাস ধরলেও বারোটা ক্লাস। একটা দু ঘন্টার ক্লাসের মেটিরিয়াল তৈরী করতে এখনো প্রায় দুদিন লেগে যায়, যদি টপিক আলাদা হয় (পোড়খাওয়া শিক্ষকদের হয়তো কম লাগতে পারে)....
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:১৪710573
  • খাতা দেখার ব্যাপারটা তো ধরাই হচ্ছেনা....শুধু স্কুলের খাতা নয়, তার সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক...এবং তার সঙ্গে আরো extra academic কাজ কাজকম্ম.....
    আসলে একদল নির্বোধের হাতে শিক্ষাব্যবস্থা চলে গিয়েছে...যাদের নিজেদের শিক্ষার সঙ্গে কোন যোগ ছিল না....
    "ছাগল দিয়ে যব মাড়ানো যায় না"-একটি প্রাচীন প্রবচন। (এতদ্বারা কোন মনুষ্যকে ছাগল বলা হইল না!!)
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:১৭710574
  • এটা ২০১৫ সালের লেখা আর্টিকেল বোধহয়।পব র পিকচার সেরকম গ্রিম তো নয়।
    According to central government figures, the rate of growth of GDP in Maharashtra being 5.66%, that of Rajasthan being 5.75%, Uttar Pradesh being 6%, Telengana being 5.35%, Karnataka being 7.05% and Punjab being 5.32%, West Bengal registered a growth of 7.15%.

    The state has also surged in terms of industrial growth. While Karnataka has a growth rate of 4.36%, 4.01% in Maharashtra, 2.02% in Punjab, 3% in Rajasthan and 3.64% in Tamil Nadu, West Bengal registered an industrial growth rate of 5.05%.
    http://articles.economictimes.indiatimes.com/2015-11-27/news/68604773_1_gdp-growth-rate-west-bengal
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:২৫710575
  • Nobel laureate and eminent economist Amartya Sen has accused the Left party of ruining industrial development in the state of West Bengal. Indicating the failures of the Left government in the state, Amartya Sen said that after destroying the economy, the party was now trying to regain its foothold in the state ahead of the 2016 Assembly elections.
    http://indiatoday.intoday.in/story/amartya-sen-blames-left-for-economy-decline-in-bengal/1/559982.html
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:২৮710576
  • নিন, অমর্ত্য সেন কে গালি দিন।কিস্যু বোঝেনা বলুন। চাই কি, তিনো ঘেঁষা রাজনীতিবিদ কম ইকোনোমিস্ট ও বলতে পারেন।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৩৬710577
  • তাহলে কিক্কড় সিং- কলেজ শিক্ষক দের সপ্তাহে তিনটের বেশি ক্লাস নেওয়া উচিত নয়, কি বলেন?
    কারণ ৬ দিন তো লাগবে তিনটে ক্লাসের প্রস্তুতি নিতে।এই যে তথ্যটা দিলেন,সেটা কি মনগড়া ? কলেজে কি নিয়মিত পড়ান?
    ---
    পিটি, আমাদের সময় স্কুলের শিক্ষক রা ১১ টা থেকে ৪ টা অবধি টানা ক্লাস নিতেন। হয়তো একটা বা দুটো ক্লাস অফ থাকতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতাও দেখতেন।পরীক্ষার গার্ড ও দিতেন। সাথে প্রায় ২৫-২৬ টা পিরিয়ডে ক্লাস নিতে হতো। স্কুল বলে তারা কি কোনো প্রিপারেশন করতেন না? কলেজ শিক্ষক রাই খালি ক্ষেতের আলাদা মুলো !
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৩৭710578
  • # সপ্তাহে, ২৫-২৬ টা।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৪৮710580
  • আজ্ঞে আমি ছাপোষা কেরানী, রেগুলার পড়ানোর সুযোগ কোথায়? তবে ওই আরকি - মাসে হামেশাই দুটো তিনটে ক্লাস নিতে ডাকে বিভিন্ন কলেজ থেকে। আর বিদেশেও দেখতাম - হপ্তায় ঠিক কত ঘন্টা ক্লাস নিতেন বিভিন্ন প্রফেসরেরা, আর মেটিরিয়াল বানাতে কতক্ষণ লাগতো...

    তবে মনে নেবেন না স্যার। ফালতো লোক।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৫১710581
  • ২০১১ বোধহয় ২০১৫-র আগে আসে....সেটাকে অগ্রাহ্য করে ইতিহাস রচনা নিতান্তই-যাকে বলে বালখিল্যতা!!

    অমর্ত সেনকে গালি দেব না - কেননা সে যোগ্যতা আমার নেই। কিন্তু প্রশ্ন করতেই পারি যে তিনি কিসের ভিত্তিতে বলেছেনঃ Sen also said that it was during the Left regime that investments abandoned the state, agricultural development declined and Bengal got ruined.
    বামেদের শেষের দিকে job creation, investment সব কিছুতেই সূচক উর্দ্ধমুখী ছিল। আর বাম আমলেই শষ্য উৎপাদনে পব প্রথমদিকে উঠে আসে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে আছে।
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৫৩710583
  • পিটি, আমাদের সময় স্কুলের শিক্ষক রা ১১ টা থেকে ৪ টা অবধি টানা ক্লাস নিতেন। হয়তো একটা বা দুটো ক্লাস অফ থাকতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতাও দেখতেন।পরীক্ষার গার্ড ও দিতেন। সাথে প্রায় ২৫-২৬ টা পিরিয়ডে ক্লাস নিতে হতো। স্কুল বলে তারা কি কোনো প্রিপারেশন করতেন না?
    --------------------

    স্কুলের শিক্ষকরা এখনো তাই করেন। তাই বলে এই দুটোর তুলনার কারণ একেবারেই বুঝলাম না।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:২৩710584
  • না বোঝার কি আছে? একজন কলেজ শিক্ষক ধরা যাক জুলোজি বা হিস্ট্রি পড়ান। তার একটা ক্লাস প্রিপেয়ার করতে কেন দুদিন লাগবে? সেটা আগে বোঝান।
    একজন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ান।ক্লাসে এতে বছরের পর বছর সেম অংক গুলো করাচ্ছেন;সে দুদিন ধরে কি প্রস্তুতি নেয় ?
    আমার চেনা পরিচিত একজন কলেজ শিক্ষক জুলোজি পড়া ন।যেটুকু সময় বাড়িতে থাকেন;জয়েন্ট এর কোচিং করান।কমপক্ষে ৫০-৬০ জন ছাত্র ছাত্রী। কলেজেও ভীষণ ভালো শিক্ষক বলে পরিচিত।কিভাবে মেলাবো বুইতে পারছি না।
    আর একটা কথা;আপনি কি মনে করেন সপ্তাহে ১২ ঘন্টা ক্লাস নেওয়া অন্তত আমাদের দেশে যুক্তি যুক্ত?
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:২৬710585
  • আমি কি মনে করি? আমি কিছুই মনে করি না। আমি যেসব ব্যাপারে এক্সপার্ট নই, সেগুলো নিয়ে মতামত রাখি না। যারা সেসব নিয়ে আছেন, তাদের মতামত বুঝবার চেষ্টা করি।
    আনেকডোট এর ওপরেও ভরসা করি না।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:২৮710586
  • সেতো তিনো আমলেও দেখা যাচ্ছে গ্রাফ উর্ধমুখী। সেটা দিয়ে কি প্রমান হলো। এমন কি রাজ্যের ডেট / জি এস ডি পি ৪৪ পার্সেন্ট থেকে ৩৩ এ নেমে এসেছে।
    এই রকম বালখিল্য মার্কা স্ট্যাট নামিয়ে কি লাভ? লোকজন গ্রাউন্ডে কি ফিল করছে সেটাই বড় কথা।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৩০710587
  • এখানে তো সব্বাই বিরাট বিরাট এনেকডট ঝেড়েই চলেছে।
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৩৭710588
  • তাহলে অমর্ত-র স্ট্যাটগুলো অথবা Ministry of Statistics and Program Implementationএর স্ট্যাটগুলো মানব না মানব না সেটা যদি স্যার এট্টূ বুঝিয়ে বলেন।

    ২০১৫-র স্ট্যাট মানব কিন্তু ২০১১-র টা মানব না সেটাই বা কেমন ধারা চক্রান্ত? এখন অবিশ্যি "লোকজন গ্রাউন্ডে কি ফিল" করছে বলে নতুন একটা প্যারামিটার যুক্ত হল!!
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৪২710589
  • কি মুশকিল !যদি ৮০ র দশকে দেশ এর ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এ পব র কন্ট্রিবিউশন ১৫ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে আসে বা শিক্ষায় অন্যান্য রাজ্যের এগিয়ে যায় তো সেন বাবু বলবেন না?হাজার হোক উনি তো মনগড়া কথা বলার লোক নন।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৫৩710590
  • জুলজি/হিস্টরি ধরে চলা হবে না কম্প সায়েন্স, সেই নিয়ে কোথাও কিছু বলা নাই। কোনো একটা ধরেই যেহেতু অন্যটার হিসেব হয় না, তাই জেনারেলাইজেশন জিনিসটাই এক্ষেত্রে চলে না - এইটুকুই বলার আর তাই এত কচকচি। রিসার্চের কাজ টাজ তো বাদই দিলাম।
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:০৯710591
  • কেন জুলোজি,হিস্ট্রি,ম্যাথস,ইংলিশ,যা কিছু নিয়ে আলোচনা করুন না কেন?আপনি হটাৎ করে কম্প নিয়ে পড়লেন কেন?
    আলোচনা তো কলেজ শিক্ষক নিয়েই হচ্ছিলো।আপ্নেই তো একটা বিরাট মন্তব্য ঝাড়লেন ;একটা ক্লাস প্রিপেয়ার করতে দুদিন লাগে। কম্পু ফোমপু উল্লেখ করেন নি বলেই তো মনে হলো।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:১০710592
  • হপ্তায় ২৫ ঘন্টায় কি কিছু উল্লেখ ছিলো? কে জানে, চশমাটা অনেকদিনের পুরনো হয়েছে কিনা।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১২:১১710595
  • আর -

    "আমি যেসব ব্যাপারে এক্সপার্ট নই, সেগুলো নিয়ে মতামত রাখি না। যারা সেসব নিয়ে আছেন, তাদের মতামত বুঝবার চেষ্টা করি।"

    এটা আমিও মনে করি। সিরিয়াসলি। পালনও করি। সিরিয়াসলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন