এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৪579826
  • আর মেনে নিন, আমিও মেনে নিয়েছি, এই প্লেসহোল্ডারের সাথে আমি জড়িয়েই রয়েছি। "আমি" যদি দেশের একটা বড় জনসংখ্যার মনোভাব রিপ্রেজেন্ট করে বক্তব্য রাখি, তাহলেও সেটা যে দেশের একটা বড় জনসংখ্যারই মনোভাব সে তো ব্যক্তি আমিরই "ধারণা"। ব্যক্তি আমি তো আর কিছু দেশব্যপী স্টাডি ফাডি করে এসে বাণী বিতরন করতে বসিনি। সেই "ধারণা" তৈরি হওয়ার মধ্যে তো কোথাও ব্যক্তি আমির ভ্যালুসিস্টেম, ব্যক্তি আমির মরালিটি ব্যক্তি আমির দৃষ্টিভঙ্গিও জড়িত। তাই খিস্তি দিতে চাইলে মন খুলে দিন, আমাকেই।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৫579827
  • sch

    লেখার আগে একটু পড়া করতে হবে। খবরটা আজকের আবাপ-র। তাই এর আগে কোট করা সম্ভব নয়। আর লিং যেহেতু দেওয়া আছে তাই out of context কোট করা সম্ভব নয়। এই আপনিই যেমন পুরো খবরটা পড়ে ফেলেলেন।

    আর প্রাপ্ত বয়্স্করা তো মায়ের পেট থেকে বেরোয় না। তারা ছোট্ট অবস্থায় বেরোয় -তারপরে ১৬ বছর বয়সটাকে অতিক্রম করে প্রাপ্তবয়স্ক হয়। আর যে ছেলে বা মেয়ে "বিপণনের স্বার্থে যৌনতাকে ব্যবহার করার কৌশল" জানে বা "‘হাইপার সেক্সুয়ালিজম’" নামক সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠে সে বড় হয়ে এসব "শিক্ষা" ঝেড়ে ফেলে দিয়ে সন্ন্যাস নিয়ে নেয় এমন ভাবার কোন কারণ আছে কি? তাহলে তো এই প্রতিযোগীতাকে নিষিদ্ধ করার প্রয়োজন হতনা।

    একটু ধৈর্য ধরুন। আমরাও এই পথেই যাব- তবে বছর কুড়ি তিরিশ বাদে।
  • PM | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৬579828
  • এইটা নিয়ে আমারো একটু কৌতুহল। মেয়েদের ইচ্ছা করে তাই ওরা কম পোষাক পড়ে। এই ব্যক্তি স্বাধীনতা নিয়ে কোনো বক্তব্য নেই।

    আমার প্র্শ্ন মেয়েদের এই শো অফ এর ইচ্ছাটা হয় কেনো? গোটা পনেরো দেশে দেখেছি ছেলেরা গলা থেকে গোরালি অব্দি ঢেকে বেড়োয় অনুষ্ঠানে। মেয়েরা কিন্তু শীতের তোয়ককা না করে হালকা পলকাই থাকে। গরমের জামাও এমনি পড়ে যাতে সাজেস্টিভ হতে অসুবিধা না হয়। কেনো??? সামাজিক নির্মান? সুদুর প্রস্তর যুগের কোনো বিহেভিয়ারিয়াল প্যাটার্ন এর ছায়া? নাকি কোনো জেনেটিক কারন ? সেক্সুয়ালিটি টা কি মেয়েরা একটা সার্ভাইল্ভাল স্ত্র্যটেজি হিসেবে ব্যবহার করেন?

    আমাদের দেশেও যতদিন মেয়েদের ধরে বেধে রাখা হত ততদিন মেয়েরা বেশ ঢাকাঢুকি দেওয়া পোষাক পরতেন ( বা পড়তে বাধ্য করা হতো)। স্বাধীনতার সাথে সাথে পাল্লা দিয়ে পোষাকের ঘনত্ত কমতে লাগলো। নারী স্বাধীনতার সাথে পোষাকের ঘনত্তের কোনো কোরিলেসন আছে? যদি থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে তা নেই কেনো?

    এটা আমার কৌতুহল মাত্র। ধর্ষনের আলোচনার সাথে কোনো কোরিলেশন নেই। ধর্ষন একটি ঘৃন্যতম অপরাধ-- তার সাথে পোষকের কোনো সম্পর্ক আছে বলে মনে করি না।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০০579829
  • যদি একান্তই উদাহরণ চান, আমি আলোচনা করছি একটা বিশাল ফোঁড়া তৈরি হওয়া নিয়ে, আর আপনারা ক্রমাগত বলতে চাইছেন আমি পিনের দোষ দেব, না গুঁতোর দোষ দেব, ফোঁড়াটা ফাটল কেন সেই কথা বলতে গিয়ে। কিচ্ছুর দোষ এখনো দিই নি যদিও।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৬579830
  • মিসোজিনি প্রসঙ্গে।

    নারী নরকস্য দ্বারী - কবেকার রচনা?
    তখন কি পণ্যায়ন ছিল, না ইন্ডিয়া শাইনিং ছিল?
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৭579831
  • এই পোষাকের ঘনত্ত্ব কমা মেয়েদের ঠিক কোথায় দেখা যায়? -- যদি বলেন টিভি বা সিনেমার স্ক্রীনে, বা শপিং মলে কিছু ধনীর দুলালি - তাহলে মানবো না -- তারা পুরো দেশকে রিপ্রেজেন্ট করে না। অ্যাজ আ হোল মেয়েদের পোষাকের ঘনত্ব ভারতের কোন সিটিতে কমেছে? আমি তো দেখতে পাই না! আমারই চোখের দোষ হবে!

    আমাদের মতো খেটে খাওয়া মেয়েরা চিরকালই জিনস কুর্তি, শার্ট-প্যান্ট, চুড়িদার, শাড়ীতে চালিয়ে যায়। লোক্যাল ট্রেনে, ট্রামে বাসে অফিসযাত্রী মেয়েদের যে ভিড় থাকে সেখানেও আমি এর বাইরে কিছুই দেখিনি আর এখনও দেখিনা।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১০579832
  • মিসোজিনি ছিল আর মিসোজিনি বাড়ছে এই দুটো স্যান বারবার এক করে ফ্যালে কেন? উইকি খুললে গ্রীস, অ্যারিস্টটল, যৈন বৌদ্ধ, খৃষ্টান, ইসলাম, শিখ, শিন্টু, Weininger, Schopenhauer, Nietzsche, Kant, Hegel সর্বত্র মিসোজিনি ছিল। ছিল না কে বলছে? বাড়ছে কি?
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১১579833
  • দে একটু স্যানের সাথে কনসাল্ট করতে পারেন, নিজের সেক্সুয়ালিটি ফ্লন্টিং করা নিয়ে স্যানের কিছু বক্তব্য ছিল।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৩579834
  • আর কিছু লাগবেনা, চারটি ধর্মগ্রন্থই পড়ে দেখুননা। মিসোজিনির জন্য পণ্যায়নের দায় কতটা, শাইনিং ইন্ডিয়ার দায় কতটা, এ নিয়ে খুব ভালো আইডিয়া পাওয়া যাবে।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৭579837
  • কে বলল মিসোজিনি বাড়ছে? ধর্ষণ বাড়ছে কারণ মেয়েরা রাস্তাঘাটে বেশি বেরোচ্ছে, বাইরে কাজকর্ম করছে, আগে ঘরের চৌহদ্দিতে বেশি থাকত। ধর্ষণ কম হয়ে অন্য অন্য সাপ্রেশন বেশি হত। এই তো।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৭579836
  • দে দি - ঘনত্ব কমে নি - এক্সটেনশান কমেছে - আগে লম্বা দোপাট্টা, আঁচল এইসব থাকতো - এখন জিনস টপে এগুলো থাকে না। কিন্তু মিনি স্কার্ট, খুব খোলামেলা টপ অফিসে বা অন্য কোথাও নজরে পড়ে না। হ্যাঁ কোনো অফিস পার্টী বা সোস্যাল পার্টির পার্টোওয়ার অনেক মদার্ন হয়েছে - কিন্তু সমস্যা হচ্ছে এখনো অব্দি যেসব রেপের ঘটনা বা ইভ টিজিং য়ের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোতে ভিক্টিমরা খুব সাধারণ পোষাক পড়েছিলেন
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২২579838
  • নিজের সেক্সুয়ালিটি ফ্লন্টিং করা নিয়ে স্যানের যা বক্তব্য ছিল তা হল - উক্ত ফ্লন্টিং সর্বক্ষণ রিটার্নের আশায় করা হয় না। বেশিরভাগ সময়েই হয় না ইন ফ্যাক্ট। স্টাইল স্টেটমেন্ট হিসেবে করা হয়। এখন স্টাইল স্টেটমেন্টের মধ্যে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা কম আর ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধা বেশি থাকলে নানাবিধ ফ্লন্টিং হয়ে থাকে, যার সঙ্গে, আবারো বলছি রিটার্নের আশা জড়িয়ে থাকা নেসেসারি না। আমাকে অমুকটা পরে ভালো দেখাচ্ছে বলে আমি মনে করি, এটাই কি এনাফ কারণ না কোনো খোলা/ঢাকা/হোয়াটেভার পোশাক পরার?
  • PM | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৩579839
  • সেক্টর ৫ এর বিপিও গুলোর সামনে দিয়ে গেলেই আপনার মত পাল্টে যাবে। ব্যঙ্গলোরে মধ্যে মাঝে যাওয়া আমার ধারনাকে পোক্তো-ই করেছে। এটা ২০-৩০% শহুরে মেয়েদের ক্ষেত্রেই প্রযোয্য। ৭০-৮০ % মেয়ে স্বাভাবিক-ই থাকেন এখনো।

    এই ২০-৩০ শতাংশ শহুরে মেয়ে তো দেশের মেয়েদের রিপ্রেসেন্ট করেন না তো বটেই। না নারী-স্বাধীনতার ক্ষেত্রে, না পোষাক পরিচ্ছদের ক্ষেত্রে। গ্রামের মেয়েরা তো আজ-ও কি পরবেন তা নিজেরা ঠিক করতে পারেন না।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৫579840
  • * নানাবিধ ফ্লন্টিং হয়ে 'থাকতে পারে'। থাকে বলা ভুল। অনেকেরই থাকেনা।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৬579841
  • siki চাদ্দিকের লোকজন এসব মনে করে কি করে না, তাই নিয়ে কি কখনও কারুর সন্দেহ ছিল? চারপাশের কে কী মনে করে, সে তো সব্বাই জানে। - জানে নাকি? দে জানত যে গুচ্ছ লোক অ্যাঞ্জেলিনা জোলি বা পাওলি দাম নামক অভিনেত্রী দের "বেসিকালি খা..." মনে করে?
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮579844
  • স্মাইলিকে

    আবার লিখি, মানেটা আমি করছি না। আপনি যা লিখেছেন তার মানেই এটা দাড়াচ্ছে। যে যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো মিসোজিনিকে এনকারেজ করে অতএব ইন টার্ন ধর্ষণকেও করে। লক্ষ্য করুন আপনার উদাহরণগুলো আমি অস্বীকার করিনি। হ্যা এগুলো ছেলেদের ওপরে সামান্য হলেও প্রভাব ফেলে, কারও ওপর কম কারও ওপর বেশী। 'মেয়েদের ব্যবহার ছেলেদের মাথা ঘুরিয়ে দেয়' এই আর্গুমেন্টটা বিন্দুমাত্র কিছু নতুন নয় এখানে কারোর কাছেই। মাঠটি অতি সুপরিচিত। মাঠে যখন নেমেছেন, পুরোটা যান। সমাজে মিসোজিনি জেনারেশনের যে মেকানিজমগুলি আপনি গুনিয়েছেন তার রেসপন্সটা কি হবে বলুন। আমি আপনার ব্যক্তিগত মত জানতে চাইছি। সমাজে মিসোজিনিস্ট যারা তাদের কি মত সেটা নয়।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮579843
  • আমাকে অমুকটা পরে ভালো দেখাচ্ছে - একে স্যান সেক্সুয়ালিটি ফ্লন্টিং বলে? ও। বেশ।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮579842
  • এখন স্যান দিদি এইখানে একখান প্রশ্ন আছে - স্টাইল স্টেত্মেন্ট খুব ভালো জিনিস, কনফিডেন্স এর সিগনেচার - কিন্তু সেই সাথে সিকিউরিটি ইস্যুটাও একটা সমস্যা। খুব খোলা মেলা পোষাক পরে নিজের গাড়ীতে মুভ করলে নো প্রবলেম - লোকে ড্যাবড্যাবিয়ে দেখলো কি না তাতে থোড়াই আসে যায়, কিন্তু বাসে ঊঠলে একশো জানোয়ারের হাত যে থাবা দেবে। এই ভয় বা আশঙ্কা কি স্তাইল স্টেটমেন্টকে কন্ট্রোল করে না? আমার মনে হয় করে - আর সেই জন্যেই আর্থ সামাজিক অবস্থান স্টাইল স্টেট্মেন্টকে কন্ট্রোল করে হয়তো কিছুটা
  • jhiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৯579845
  • দে PM ঠিকই বলছেন। টুমি নিজের বা আশেপাশের পুরুষ মেয়েদের টোটল কভারদ সারফেস এরিয়ার তুলনা কর বুঝতে পারবে। তাও আজ শুক্রবার, আজকে পোষাক ক্যাসুয়াল।
    এটা কেন তা আমিও ভাবি, সামাজিক নির্মাণই হবে, মেয়েদের মানসিক গঠনও হতে পারে।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৩579847
  • শ্চ হ্যাঁ আমি একমত। এরকমই আমারও মনে হয়।

    ঃ-), আবার আমার কথাকে টুইস্ট করা। আমাকে অমুকটা পরে ভালো দেখাচ্ছে মনে হলে আমি পরি। এবার সেই 'অমুক' টা ট্র্যাডিশনাল সালওয়ার কামিজ ওড়না হলে তার মধ্যে ফ্লন্টিং আর কই? মিনিস্কার্ট হলে একটু থাকতেও পারে।
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৭579848
  • পিএমের Date:20 Sep 2013 -- 03:56 PM এর প্রশ্নটা আমারো
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৮579850
  • বেশির ভাগ লেখাই পড়ছিনে তবু মত দি, মনে হচ্ছে কি হওয়া উচিত আর তার সাথে কি হয় তা গুলিয়ে গেছে।

    ১) তাত্ত্বিক ভাবে কে কি পড়ে ঘুরছে তারসাথে তার প্রাপ্য শ্রদ্ধা, সম্মান এ সবের (আমার মতে) সম্পর্ক থাকা উচিত নয়।

    ২) কিন্তু বাস্তবে সেটি হয় কি? আমার ধারণা না।

    কেন যেন মনে হচ্ছে যারা (১) এর সাথে একমত তারা (২) এর ব্যাপারে সত্যটি মানতে চাইছেন না। মানতে আমার ও মন চায় না কিন্তু মনে হয় ওটি সত্য। এ বাদে এত তর্কের কি আছে বুঝছিনে।
  • jhiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৮579849
  • পুরো অন্য কন্টেক্সট, কিন্তু মুম্বাই লোককে ফ্যাশন দিভ দেখতে সেক্টর ৫ আসতে হবে এটা নিতে পারলাম না ঃ)
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫১579851
  • "আমাদের দেশেও যতদিন মেয়েদের ধরে বেধে রাখা হত ততদিন মেয়েরা বেশ ঢাকাঢুকি দেওয়া পোষাক পরতেন "

    PM একটু -ইলাবোরেট করুন। আগে মেয়েরা ওড়না পরত এখন অতটা পরে না - রাস্তায় ঘাটে অটো বা বাসে একটা মেয়েকে যেভাবে ছুটে ভীড় ঠেলে চলাফেরা করতে হয় তাতে এগুলো বাহুল্য- undesirable extensions. আপনি কি এক্সপেক্ট করেন মেয়েরা মাথায় ঘোমটা দিয়ে অফিসে যাবে। আগের থেকে মেয়েদের কর্মক্ষেত্র বদলেছে তাই পোশাকও বদলেছে

    স্কিন টাইট লেগিংস, টপ ইত্যাদি সবই কিন্তু সেন্সিবল লোকজন নিজের বডি শেপ অনুযায়ী পরে। খুব কোঁৎকা কেউ এসব পড়লে সেটা হাস্যকর হবে। পোশাকের প্রাইমারি উদ্দেশ্য শরীরকে কভার করা - সেকেন্ডারি উদ্দেশ্য নিজেকে সুন্দর করে তোলা, অন্যের দৃষ্টি আকর্ষণ করা সুন্দরী হিসেবে। শুধু শুধু কি কেউ নিজেকে সেক্স অবজেক্ট করতে চায়।

    আর ওই সেক্টার ফাইভের BPo এক্সাম্পলটা একটু দৃষ্টিকটু ঠেকলো। মানে IBM, TCS, Wipro Tech, ইত্যাদির মেয়েরা খুব প্রাচীনপন্থী পোষাক পরেন? কি জানি - পাড়ায় যে সব TCS বা Wipro র PG আছে সেগুলোতে তো খুব বোরখা ধারিনী দেখি না
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৫579852
  • স্চ, দোপাট্টা তো সারফেস এরিয়া কভার করে না -- ওটা অ্যাডিশন্যাল ঃ), তবে ড্রেস কোরিলেশন থিওরিতে আপনার সাথে একমত!

    ঝিকি আর পি এম কে -- আমি রিভিলিং ড্রেস পত্তর ওই শপিং মল ইঃতে পোচ্চুর বড়লোকদেরই দেখতে পাই এখনো -- এই মুম্বইতেই! কলকাতায় তো রিভিলিং ড্রেস আরো কম। বাকি যা যা ড্রেসের উল্লেখ করেছি তার সঙ্গে স্কার্ট বা র‌্যাপ টা একটু চলছে এখনো। তার বেশী বাসে-ট্রামে-আপিস বাসে বা লোক্যাল ট্রেনে কখনো দেখিনি। কভার্ড সারফেস এরিয়ার পারসেন্টেজেই যদি সবকিছুর হিসেব হবে তাহলে তো শাড়ী সবথেকে খারাপ! সেক্টর ফাইভে আমিও গিয়েছি -- প্রচন্ড ছোটখাটো ড্রেস পরে সেখানেও কারোকে আসতে দেখিনি।

    (ঝিকিকে অ্যাডিশনালি -- বল্লে বলে এট্টু হিসেব করে দেখলাম ঃ), আমার চারপাশে সব জিন্স টি-শার্ট /হাফ শার্ট ছেলেরা আর আমি পুরোহাতা কুর্তি পড়া )
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৮579853
  • PM একটু খোঁজ নিয়ে দেখুন - আমার জানা তিনটি বিপিও তেই খোঁজ নিলাম - শনিবার ছাড়া সেখানে ফরম্যাল অফিসিয়াল পরতে হয় - এমনকি স্লিপলেস সালওয়ার কামিজ বা গোল গলা টি শার্ট আল্যাউড না। ওর চে বেশি স্তাইল স্টেটমেন্ট আপনি পাবেন যাদবপুর ইউনি গেলে
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০০579854
  • কী আর বলব। আমার শেষ কথা আমি বলে দিয়েছি।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০১579855
  • অরে ঠিক আছে, পিএম ওটা একেবারে স্ট্যাটিসটিক্স ধরে বলেন নি। পিএমের নিজের আপিসেই শুক্রবারে এমন অনেক দেখা যায়। :) এবং সেটা বিপিও নয়। তাতে কী?
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০২579856
  • শেষ নাহি যে -- সেশ কথা কে বলবে?
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৩579861
  • অ্যাঃ স্চ, স্লিপলেস আবার কী? ওটা স্লিভলেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন