এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবেকি কন্ঠ ও মার্কিন সরকারের বদমাইশি

    shyamal
    অন্যান্য | ২৯ জুন ২০০৮ | ৩৫৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ০১ জুলাই ২০০৮ ১৪:৪২400764
  • ওটা ধ্রুবসইত্য হইব!
  • Div0 | ০১ জুলাই ২০০৮ ১৬:৫৫400766
  • মুন্নাভাই হালফিল!!
  • Arijit | ০১ জুলাই ২০০৮ ১৬:৫৮400767
  • কি জ্বালা - থোড়া পেয়ার, থোড়া ম্যাজিক - হল?
  • omnath | ০১ জুলাই ২০০৮ ১৭:৩৩400768
  • কিন্তু তাতে তো হপ্তা দেওয়া নেওয়ার কে্‌না ফাণ্ডা নাই !!
  • Arijit | ০১ জুলাই ২০০৮ ১৭:৪০400769
  • ওইজন্যেই তো satya বল্লুম। হালফিলের সিনেমা বল যেখানে হপ্তা আছে।
  • omnath | ০১ জুলাই ২০০৮ ১৭:৫০400770
  • পুরো সিইওদের মতো আমার দিকে পোশ্নো টা ঘুরিয়ে দিলো মাইরি। আমি কেন বলে দেব? ইকি??
  • shyamal | ০১ জুলাই ২০০৮ ১৮:৫৫400771
  • ঈশান বললেন আমার দাস মনোবৃত্তি আর অরিজিত ক্যালাতে চাইছেন। দুজনেই রেগে গেছেন।

    রাগ করলে হবে সোনা?
    জল বাদে সবই কেনা
    (1A বাসের পেছনে লেখা কবিতা; অবশ্য এদেশে জলের বিল দিতে ফেটে যাচ্ছে)

    প্রথমে বলি, রাস্তায় কেউ যদি আমাকে ক্যালায়, নিশ্চয় কারণ থাকবে, আমার ওপর খার আছে বা ওরকম। থানায় FIR করব। পুলিশ কিছুই করবেনা সম্ভবত:। যদি সেই লোককে না চিনি, সেখানেই শেষ; আর কিছু করবনা। আর যদি সেই পাবলিককে চিনি (অচেনা লোক আবার র‌্যান্ডম ক্যালায় নাকি?) আর পুলিশ অ্যাকশন না নেয়, তবে কানুন কো আপনা হাথ মে লেন পড়েগা। খিদিরপুর বা কোথাও একজনকে এক লাখ টাকার সুপারী দিয়ে বলব, ঐ পাবলিককে এমন ক্যালাবি যাতে হাত ভাঙ্গে আর দুমাস হাসপাতালে থাকে, কিন্তু কদাপী মেরে ফেলেবি না। মরে গেলে পুলিশ অনেক বেশী তদন্ত করবে।

    মনে রাখবেন, দেশের সঙ্গে দেশের যুদ্ধে কোন পুলিশ নেই।(UNO? লোক হাসাবেননা) আর আমেরিকাকে পাল্টা ক্যালানোর মত কেউ এখনও জন্মায়নি।
  • shyamal | ০১ জুলাই ২০০৮ ১৯:৫০400772
  • ঈশান,
    আমি রিয়ালিস্ট। কাজেই আমেরিকাকে "পটকে দেওয়াই" আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। আজ আমেরিকা যা ইচ্ছা করছে শক্তির ফলে। ৫০ বছর পরে থাকবেনা। কিন্তু তখন কি আমেরিকার সঙ্গে যুদ্ধ বাধিয়ে আমার (মানে ভারতের) কোন লাভ হবে? রাগ পুষে রাখাটা (আমার মতে নীচু মানসিকতার) মানুষের শোভা পায়। কোন দেশের নয়।
    যদি দেখা যায়, ৫০ বছর পরে আমেরিকাকে ভারতের কাজে লাগছে, ভারত শুধু শুধু যুদ্ধ বাধাতে যাবে কেন?

    তবে আমেরিকা কেন ইরাকে যুদ্ধ করল? কেউ জানেনা। মোটেই তেলের জন্য নয়। তাহলে আমাদের আজ চার ডলারে তেল কিনতে হতনা। খুব সম্ভব, আমার মনে হয় এটা বুশের ব্যাক্তিগত রাগের জন্য। বাবা বুশকে সাদ্দাম খুন করার চেষ্টা করেছিল মধ্যপ্রাচ্যের কোন দেশে। আর আরেকটা কারণ হল, বুশও আপনাদের মত আইডিয়ালিষ্ট, রিয়ালিস্ট নয়। nation building করতে চেয়েছিল। এখন যাকে বলে when it hits the fan.... সেই অবস্থা।
  • umesh | ০১ জুলাই ২০০৮ ২০:১১400773
  • যাক বাবা, অবশেষে আমেরিকার ইরাক কে আক্রমণ করার আসল কারণ টা পাওয়া গেলো। বুশ এর personal খাঁড় ছিলো।

    ধন্যবাদ শ্যামলদা
  • cam | ০১ জুলাই ২০০৮ ২০:২২400259
  • একশো হয়ে গেছে। চালাও।এ থ্রেড সব রেকর্ড ভাঙবে নাকি?
    :-))))))
  • Ishan | ০১ জুলাই ২০০৮ ২০:৩০400260
  • শ্যামল। এই মূহুর্তে আমেরিকার সঙ্গে যুদ্ধ বাধিয়ে ভারতের কোনো লাভ নেই। তিন চাঁটিতে পটকে যাবে। কিন্তু যুদ্ধের কথা আসছে কেন? পাড়ার হেবো মস্তান যখন শুঁটকে প্যালাকে চাঁটি মারে, তখন প্যালা জানে, যে, পাল্টা দিতে গেলে প্যান্ট হলদে হয়ে যাবে। তাই সে কিছু বলেনা। ইহা রিয়েলিজম। কিন্তু প্যালা যদি দূরদৃষ্টি সম্পন্ন হয়, তাহলে, আড়ালে দলবল পাকায়, চান্স পেলে হেবোর ঘরের দরজায় মাঝ রাত্তিরে হিসি করে দিয়ে আসে, এবং সময় সুযোগ এলে সত্যিই পটকে দেয়। আর সুযোগ না এলে সারাজীবন মার খায়। ইহাও রিয়েলিজম।

    আপনি শুধু "প্যালার কিছুই বলা উচিত নয়, কারণ হেবো মহাশক্তিমান' এই থিয়োরিটুকু দিচ্ছেন। বাকি অংশটা বলছেন না। চান্স পেলেই মহাশক্তিমানকে দু চাঁটি দেব, যে কোনো ফ্রন্টে, এতে আপনার মরাল আপত্তিটা কি? এটা তো পারফেক্ট রিয়েলিস্ট স্ট্যান্ড।

    আর রাগ পুষে রাখাটা কেন নিচু মানের কাজ বুঝলাম না। যার গায়ের জোর বেশি সে যা খুশি করবে, এটা রিয়েলিজম। যার খার হবে, সে রাগ পুষে রাখবে। এটাও রিয়েলিজম। যেখানে সেখানে বোম মারবে দুচাট্টে বিল্ডিং উড়িয়ে দেবে। এটাও রিয়েলিজম। সোজা বাংলা। এতে আপত্তিটা কি?
  • Ishan | ০১ জুলাই ২০০৮ ২০:৩২400262
  • স্টোয়িক। ইইউ একটি পারফেক্ট বস্তু তা আমার দাবী না। দাদাগিরি সর্বত্র বিদ্যমান। এমনকি আদর্শ গণতন্ত্রেও।
  • umesh | ০১ জুলাই ২০০৮ ২০:৩২400261
  • মুস্কিল আছে। 'চিয়ার লিডার.......' ৪০০ পার করেছিলো।
    আর এখানে লড়াই টা এখন শ্যামলদা বনাম অন্যান্য হয়ে গেছে। শ্যামলদা একা কি পারবে এতোটা টানতে?
  • cam | ০১ জুলাই ২০০৮ ২০:৪০400263
  • একা কুম্ভ রক্ষা করে...
    নানা,একা কেন? দেখবেন ফাঁকফোঁকড় থেকে পিলপিলিয়ে আরো কত বেরুবে!
    পান্ডবপক্ষ আর কৌরবপক্ষ--দুইপক্ষেই বলতে নেই লোক কি কম ছিলো?
  • cam | ০১ জুলাই ২০০৮ ২০:৪৬400264
  • ঐ মাঝরাত্তিরে দরজায় হিসি করে দিয়ে আসা---এটা কি বায়োলোজিকাল ওয়ারফেয়ারের মধ্যে পড়বে?
    আর ঐ সাদ্দামের বায়ো-ওয়েপনগুলো র কি হলো? ওগুলো কি খুঁজে পাওয়া গেলো?
  • shyamal | ০১ জুলাই ২০০৮ ২০:৫৫400265
  • ঈশান,
    আমি এটা একেবারেই বুঝছিনা, আমেরিকার সঙ্গে ভারতের যুদ্ধের প্রশ্নটা আসছে কেন? আমেরিকা বেআইনী কাজ করেছে ইরাকে, আফগানিস্তানে ঠিক করেছে। কিন্তু ভারতের কোন পাকা ধানে মই দেয়নি, শুধু শুধু ভারত সাদ্দামের বন্ধু হয়ে ন্যায়ের জন্য (ঝ্যাং করে মিউজিক) আমেরিকার সঙ্গে মারপিট করবে কেন ?
    ইরাকের বাথ পার্টির কেউ যদি করে, মেকস সেন্স। ভারত খামোকা করতে যাবে কেন ?
  • Blank | ০১ জুলাই ২০০৮ ২১:০৬400266
  • আমেরিকার ঠিক কাজের লিস্টি তে একটা নতুন জিনিস জুড়ে গেলো।
    আফগানিস্তানে যুদ্ধু।
  • arjo | ০১ জুলাই ২০০৮ ২১:০৭400267
  • শ্যামলবাবু, টইটা শুরু করেছিলেন এইভাবে
    does not have any permanent friend or foe. It (they) only has/have permamnent national/personal/group interest. বুঝতে পারছি না এখানে পার্সোনাল ইন্টারেস্ট বলতে বুশের পার্সোনাল ইন্টারেস্টের কথা বলা হয়েছে কিনা। মনে হয় না। বুশ রাজা নয় একটা দেশের প্রেসিডেন্ট (আর্গুয়েবলি এমন দেশের যেখানে ডেমোক্রেসি বেশ বেশি)। সেখানে শুধুমাত্র বাবা বুশকে সাদ্দাম মারতে চেয়েছিল বলে ছেলে বুশ যুদ্ধ ঘোষণা করবে। আর বাকি জনগণ চেয়ে চেয়ে দেখবে এমন হয় নাকি। এ আগেকার দিনে রাজা রাজড়ার গল্পে হত। হতে পারে বুশ পার্লামেন্টকে বোঝাতে সক্ষম হয়েছিল যে সেই মুহুর্তে যুদ্ধ ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে। তাই যুদ্ধ হয়েছিল। পারলে নর্থ কোরিয়ার সাথেও করত। কিন্তু নিউক্লিয়ার ওয়েপন থাকায় (ইরাকের কেমিকাল ওয়েপনের মতন নয়) সাহস হয় নি। আসলে আমেরিকার কমন ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে এই সাম্রাজ্যবাদী নীতি বারবার পরিলক্ষিত হয়েছে। যেমন আফগানিস্তানে, আপনি অবশ্য বলছেন আফগানিস্তানে ঠিক করেছে। কেন সেটা বলার দায়িত্ব আপনার। হয়ত অনেক দেশেরই এমন মনোভাব আছে কিন্তু আমেরিকা বিইং দা মোস্ট পাওয়ারফুল, এই নীতি খুব ভয়ংকর। সাধারণ লোক হিসেবে আমেরিকার এই রেলাবাজি সহ্য হয় না। আপনি বলছেন এটাই স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় সেই মনোভাবের বিরোধীতাও খুব স্বাভাবিক।

    আপনার আরও বক্তব্যও ঠিক বোঝা যাচ্ছে না। দুটো জিনিষ একসাথে চলছে।

    ১। আমেরিকার বিদেশনীতি - খারাপ, ভালো?

    ২। ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বিভিন্ন ইস্যুতে কেমন হওয়া উচিত। যেমন নিউক্লিয়ার ডিল।

    দুটো একসাথে জুড়ে যাচ্ছে। দুটো আলাদা বিষয় বলেই আমার মনে হয়।
  • Ishan | ০১ জুলাই ২০০৮ ২১:০৮400268
  • যুদ্ধ? নানা যুদ্ধের কোনো প্রশ্নই নেই। যুদ্ধ টুদ্ধ করে কি হবে, শুধু লোকক্ষয়। এখানে শুধু টাইট দেবার কথা হচ্ছে। সেটা যেকোনো ফর্মে হতে পারে। ইকনমিক, পলিটিকাল, ইন্ডাস্ট্রিয়াল যেকোনো ফিল্ডে। যখন চান্স আসবে।

    আর টাইট দেবার প্রশ্ন কোত্থেকে আসছে? শক্তিমান হতে গেলে অন্যকে টাইট দিতে হয়। বর্তমান দাদাকে উৎখাত করলে তবেই নতুন দাদা হওয়া যায়। গণতন্ত্রহীন জঙ্গলের রাজত্বে সেটাই নিয়ম। পারফেক্ট রিয়েলিজম। এটা না বোঝার কি আছে?
  • cam | ০১ জুলাই ২০০৮ ২১:১৬400271
  • লোকক্ষয় বুঝি দরকারী নয়? এই ব্যাপারে রিয়েলিজম কি বলে?
  • shyamal | ০১ জুলাই ২০০৮ ২১:১৬400270
  • পাই,

    ১৯৯১ এর আগে লাইসেন্স রাজ ছিল। তার ফলে সিপলা বা অন্য কোম্পানী চাইলেও নিজের ইচ্ছা মত গ্রো করতে পারতনা। সরকার বলে দিত তুমি এই এই ওষুধ এইকয়টা বছরে বানাবে। তার বেশী নয়। সেটা সরকারের লাইসেন্স। সরকারের র‌্যাশনাল ছিল, এর ফলে মনোপলি হবেনা।
    এটা ছিল একটা ক্যান্সার। এটা সরিয়ে নেওয়ার পরে, যে কোন কোম্পানী যা খুশী যতগুলো খুশী বানাতে পারে। তার ফলে সিপলা কেন, গাদাগাদা কোম্পানী বিরাট ভবে বাড়ল আর ইকনমি অফ স্কেল হল। তাতে ওষুধ কেন, টিভি, ফ্রিজ, গাড়ি সব কিছুর দাম রিলেটিভলি কমল। আমার এক বন্ধু ২৯ ইঞ্চি টিভি কিনেছে ১৫০০০ টাকায়। এটা সম্ভব হতনা।
    একই কারণে ওষুধের দাম কমল। আফ্রিকা, যেখানে এইডস সবচেয়ে বেশী, সেখানকার উপকার হল।

    দ্বিতীয় প্রশ্ন পেটেন্ট নিয়ে। সোজা নয়। আজ যদি আমি ইন্দ্রনীলের সিডি কিনে হাজার কপি করে সস্তায় বিক্রি করি, ইন্দ্রনীল চটে যাবে কেন ? আমি তো তার গানের শ্রোতা বাড়াচ্ছি। আপনি বলবেন, জীবনদায়ী ওষুধ আর গান এক নয়। কিন্তু নোভার্টিস যদি দেখে তারা দুই বিলিয়ন ডলার খরচ করে ছয় বছরে একটা ওষুধ বানাল, আর সাথে সাথে জেনেরিক কোম্পানী সেই ওষুধ কম দামে তৈরী করল তবে কি তারা আর ওষুধ বানাবে? সেটা কি পৃথিবীর পক্ষে ভাল হবে? আইন অনুযায়ী ১৭ বছর পরে লিগ্যালি জেনেরিক কোম্পানী ঐ ওষুধ বানাতে পারে।
    এবারে আপনি বলবেন, দুই বিলিয়ন ডলার লাগবে কেন ? কারণ ভাল লোক রেখেছে। আমার এক বন্ধুর দাদা যাদবপুরের ফার্মেসী, এদেশে পি এইচ ডি, সে ১৭৫ থেকে ২০০ হাজার পায় বছরে, সেটা কি পাওয়া উচিৎ? জানিনা। তবে তার বাজার দর ঐটা।
  • h | ০১ জুলাই ২০০৮ ২১:২০400272
  • আমেরিকার ফরেন পলিসি ভীষন সুইট। তোমরা ওরকম করে বোলো না গো।
  • cam | ০১ জুলাই ২০০৮ ২১:২১400273
  • যারে কয় অ্যাফেয়ার!
  • shyamal | ০১ জুলাই ২০০৮ ২১:৫৫400275
  • এল সি এম,

    তোমার সঙ্গে আমি একমত। ভারত ইরাকে সৈন্য পাঠাবেনা, পরমাণু ডিল ঝুলিয়ে রাখতে পারে, চীন, ইরান যা ইচ্ছে করতে পারে। শুধু যেটা করা উচিৎ নয় সেটা হল নিজের পায়ে কুড়ুল মারা। ভারত সরকারের অবজেক্টিভলি (সিপিএমের মত নী-জার্ক নয় যে আমেরিকা সবচেয়ে বড় শয়তান) বিচার করা উচিৎ আমেরিকার সঙ্গে চুক্তি করে লাভ আছে না ক্ষতি। চীনের সঙ্গেও আমেরিকার পলিসির সিনার্জি হয়েছে। দুই দেশই সন্ত্রাস আর পরমাণু প্রোলিফারেশনের বিরুদ্ধে। সিপিএমের হাব ভাব দেখলে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশী।

    সাদ্দামের ছেলের গল্পটা এসে পড়েছে; কোন অভিসন্ধি নেই। তবে এটাও সবার জানা দরকার সাদ্দাম নিজে না করলেও তার ছেলেরা কি অত্যাচার করত।
    তবু আমি বলব, nation building আমেরিকার বিজনেস নয়। বুশের ইরাকে যাওয়া ঠিক হয়নি। কিন্তু সে তো আমার পরামর্শ চায়নি।
  • ranjan roy | ০১ জুলাই ২০০৮ ২১:৫৫400274
  • শ্যামল,
    এইবারে আপনে বাচ্চাদের মত কথাকইতে আছেন।
    বুশ আদর্শবাদী, দেশ গড়তে চায়? বাপের প্রতিশোধ নেওয়ার জইন্য ইরাকে লক্ষ লোক মারলো? আপনে তো নতুন পুরাণকথা লেখতে আছেন।
    বুশ আধুনিক কার্ত্তবীর্য্যার্জ্জুন! বাপের বদলা নিতে ১৮বার পৃথিবীরে নি:ক্ষত্রিয় করলো।
    বুশ ইরাকে ভুল করছে, আফগানিস্তানে ঠিক করছে? কিসের ঠিক শ্যামল? বিন লাদেন নামক ভস্মাসুররে রুশ সমর্থিত সরকারএর বিরুদ্ধে ট্রেনিং দিয়া তৈরি করলো। তারপর হেই লাদেন যখন কুয়েত যুদ্ধের পরে অমেরিকার বিরুদ্ধে গেল তখন তালিবান লাদেনেরে শেলটার দিছে কইর‌্যা আফগানিস্তানে সৈন্য নামাইলো? এর কিসের ঠিক, বেঠিক?
    ইন্দিরা গান্ধী অমনই আকালীদের প্রভাব কম করতে ভিন্দ্রনওয়ালে নামক ভস্মাসুর তৈরি করছিলো। ফলডা সবাই দেখছে। আমেরিকার তৈরি ভিন্দ্রনওয়ালে লাদেনের কান্ড ও দেখছে।
    একটা কথা কন, রুশের লগে আফগানিস্তানের সীমান্ত আছে। আপনার হিসেবে স্বাভাবিক যে হেরা নিজের স্বার্থ দেইখ্যা চাইবো পড়শি দেশে বন্ধু সরকার হউক। যেমন ভারত চায় বাংলাদেশে, শ্রীলংকায়, নেপালে, পাকিস্তানে।
    কিন্তু আমেরিকার আফগানিস্তানের লগে কুন সীমান্ত আছে?
    কুন বিচারে আমেরিকা আফগানিস্তানে কাঠিবাজি করে?
    এইবার কাজের কথা কন। আপনের মতে আদর্শবাদী কথা ছাইড়্যা রিয়েল পলিটিক নিয়া কথা কওয়া উচিৎ। আবার আপনার মতে রিয়েল পলিটিক হইলো ""জোর যার মুলুক তার''।।
    তাইলে আর উচিৎ, অনুচিৎ,ন্যায়-অন্যায়ের বিচার কেন? আমেরিকা কি ঠিক করসে কি ভুল করসে হেই নিয়া সার্টিফিকেট দেয়া কেন? ছাড়ান দেন। লাভ-লোকসানের কথায় আসি।
    প্রথম কথা, কেডা কইসে ভারতের আমেরিকার লগে খামোকা যুদ্ধ করা উচিৎ। পারলে সব যুদ্ধ বন্ধ করাইয়া দিই। কেডা কইসে আমেরিকার লেইগ্যা বহুবছর রাগ পুইশ্যা রাখতে চাই। ঠিক কইসেন। রাগ পুইশ্যা রাখা ঠিক না। হেইডা কেবল বুশের লেইগ্যা ঠিক। বাপের লেইগ্যা ইরাক আক্রমণ? তেলের লেইগ্যা না?
    সাদ্দামের লেইগ্যা অমেরিকার লগে যুদ্ধের কথা না।
    সাদ্দাম আইজের দিনে আমেরিকার দাদাগিরির সবচেয়ে বড় উদাহরণ। সেই নিয়াই নোবেল -বক্তৃতাটি। পিন্টার কইছেন নিকারাগুয়া- ইরাক বিচ্ছিন্ন ঘটনা না। পঞ্চাশের দশক থেইক্যা আমেরিকা সর্বত্র গণতন্ত্রবিরোধীশক্তিরে মদদ দিসে। দেশে দেশে ক্যু দেতা করাইয়া তক্তা পাল্টাইছে।
    আপনে কইবেন-- হউক, ভারত ইরাক না। এইখানে আমেরিকার হামলার কোন সম্ভাবনা নাই।
    মশয়, একসময় আমেরিকা ইরাণের বিরুদ্ধে সাদ্দামেরে মদদ দিছিল। আবার স্বার্থেঘা' পড়তেই--।
    তেমনি ভারতের লগেও হইতে পারে। কারণ আমেরিকার স্বভাব।
    লেখক কইছেন---বিশাল বিশ্বজোড়া পারমাণবিক অস্ত্রের বিপুল ভান্ডার বাড়াইয়া যাওয়ার মত উন্মাদনা মার্কিন বিদেশনীতির অঙ্গ হইয়া আছে।
    আপনে কইবেন --তাতে ভারতের কি?
    আমি কই---- কন্ডোলিজা রাইসের ভারতের মাটিতে আইস্যা পারমাণবিক শস্ত্র নিয়ন্ত্রণ্‌চুক্তিতে দস্তখত ন করা নিয়া ধমক খেয়াল করেন।
    এখন আমেরিকা চায়---- ভারত ইরাণের বিরুদ্ধে আমেরিকারে সমর্থন দিক। না দিলে?
    শ্যামল মনে করাইয়া দিই--- কয় বছর আগে আমেরিকা ভারতেরে জ্বালানী বন্ধ করা এবং কিছু আর্থিক ও টেকনোলজিক্যাল সাহায্য বন্ধ করার ধমক দিছিলো কি না?
    কাজেই আমরা ভারতেরে আমেরিকায় গিয়া বোম মারতে কই নাই, লাহোরে গিয়াও না। আমরা কই আমেয়্রিকার স্বার্থ আর ভারতের স্বার্থ যদি কোন বিন্দুতে পরস্পর বিরোধী হয় তখন আমেরিকার চাপ-- আর্থিক ও সামরিক, বাড়ানোর সম্ভাবনা থাকবো। কাজেই সাধু সাবধান।
    অর্থাৎ, আমরা আমেরিকার থেইক্যা সতর্ক করত্যাছি কুন ব্যাডা সাদ্দামের লেইগ্যা না। বরং আপনার হিসাবে ভারতের স্বার্থে, রিয়েল পলিটিকের খাতিরে।
    তবে আপনে কইতে পারেন----ভারত আর আমেরিকার স্বার্থ এক, পরস্পরবিরোধী না, কোন কালে ছিল না। কখনও হইবো না।
    তাইলে দুইটি কথা আছে।
    এক, আলোচনা শেষ। চলেন দুই বাঙ্গালে গান গাই--- ভজ মন নন্দঘোষের নন্দনে।
    ভজ মন মেরিমাতার চরণে।
    কারণ আমার মতে ভারতের আর অন্য ছোট দেশগুলির স্বার্থ এক।
    দুই, আমেরিকার শক্তিরে অত বড় সার্টিফিকেট দিয়েন না, দাদা।
    অস্ট্রেলিয়ার ক্রিকেট টীমের মত আমেরিকাও অপরাজেয় নয়। ১৯৫৩তে ইয়ালু নদীর তীরে ম্যাক আর্থারের ফৌজ আর সত্তরের দশকে মেকংয়ের পাড়ে ম্যাকনামার ফৌজ যে মাইরটা খাইছিলো--- ভুইল্লা গেলেন?
    বুঝলাম---- পিন্টারের আবেদন আপনার হদয়ে কোন আলোড়ন তুলে নাই।
  • cam | ০১ জুলাই ২০০৮ ২২:২৫400276
  • বড়ো হয়ে আমি পোমোপুরাণ লিখিব----""ফ্রী ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ারলর্ড""----মুক্ত কল্কি ও কল্কে।
    :-))))
  • dd | ০১ জুলাই ২০০৮ ২২:২৭400277
  • রঞ্জন যে কি কয় !!
    কোথায় কার তো বীর আর্জুন আর কোথায় পরশুরাম। সব গুলাইয়া একশা।

    শ্যামল
    বাহবা ! এই যে সবাই মিলে তোমায় চেপে ধরেছে আর তুমি একটুও উত্তেজিত না হয়ে তোমার মতন উত্তর দিয়ে যাচ্ছো - সেটাকে তারিফ না করে উপায় নেই।
    ব্রাভো।
  • cam | ০১ জুলাই ২০০৮ ২২:৩৮400278
  • আঠারো আর একুশে ও গুলাইয়া গ্যাছে রঞ্জনের।
  • dd | ০১ জুলাই ২০০৮ ২২:৪৩400279
  • আর কোরিয়া যুদ্ধ এমন কি ভিয়েতনাম যুদ্ধ নিয়েও আমার পোচুর বক্তব্য ছ্যালো। সে থাগ্গে।
  • rimi | ০১ জুলাই ২০০৮ ২২:৫৬400281
  • ডিডি কোরিয়া আর ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। প্লিজ লিখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন