এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২০:৫০375036
  • না তখন লিংকও ছিল না। তবে কিনা সেগুলো গুল্পও ছিলনা।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ২০:৫৪375037
  • নাহ, গুল্প যেমন নয় তেমন এটাও ঘটনা যে ফ্রন্টের সমর্থকরাই খুন হয়েছেন বেশী। তবে এসব ঢাকতে বর্তমান কাগজের পঞ্চাশ হাজার ইত্যাদি।
  • S | ১০ এপ্রিল ২০১৮ ২০:৫৮375038
  • ছিলতো হিংসা। লিন্কও আছে।

    http://www.thehindu.com/2003/06/04/stories/2003060401081000.htm

    According to reports (Ananda Bazar Patrika), 47 persons lost their lives till May 9 and thereafter another 29 were killed. Of 76 victims, 31 were CPI (M) workers, 19 were from the Congress, eight from the Trinamool Congress, eight from the BJP and 10 from other parties. The CPI (M) was singled out for attack.

    লাশ গোনাটা যদিওবা অতি অকাজের।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২১:০১375039
  • এটা স্রেফ বাজে তর্ক হচ্ছে, আর আশা করি পিটিদা আর cm এর মতো T ও সিপিএমকে ট্রোল করছেন না। কোন কিছু ঢাকার কথা আসছেই বা কেন? এই আমলে অবশ্যই ভায়োলেন্স হচ্ছে, সে নিয়ে সবাই বলছেও। অবশ্যই সেটা কনডেমনেবল। আবার একইরকম সত্যি যে আগের আমলেও ভায়োলেন্স হয়েছে, সেসবও তখন কাগজে বেরিয়েছে। এই আমলের ভায়োলেন্স কনডেম করতে গিয়ে আগের আমলের ভায়োলেন্সকে গুল্প বলে উড়িয়ে দেওয়া দরকার বলে মনে হয় না।

    (ট্রোল করছেন না ধরে নিয়ে টি কে উত্তর দিলাম, এর বেশী কিছু আর বলার নেই। পিটিদাকে আমি যেমন পাল্টা ট্রোলিং করি সেটা করলাম না)।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২১:০৭375040
  • গুগল সার্চ করে আরও কিছু লিংক টিংক দেওয়া যাবে হয়তো। কিন্তু এই তর্কটাই বেফালতু হচ্ছে। ভায়োলেন্স সব জমানাতেই হয়, সব সময়েই সেটা কনডেমনেবল। সেটা গুল্প বলা হলে মেনে নিতেই বা হবে কেন আর তার জন্য গুগল খুঁড়ে লিংক বার করতেই বা হবে কেন? প্রতিটা রাজ্যে ইলেকশানের আগে পরে ভায়োলেন্স হয় এই সত্যি কথাটার জন্যও লিংক দিতে হবে? আর ভায়োলেন্স যে সব সময়েই কনডেমনেবল সেটাকেও বোল্ড করে লিখতে হবে? এরকম তর্কের মানে হয়না। (ট্রোল করার জন্য তর্ক না করলে :p)
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ২১:৩৬375041
  • আজকালে কিছু ল্যাখে নাই?
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ২১:৩৮375042
  • কদিন আগেই তো lcm লিঙ্ক দিলেন, সেটার ভাবসম্প্রসারণ করে বোঝাতে হবে দেখছি।
  • dd | ১০ এপ্রিল ২০১৮ ২১:৪২375043
  • মৎকৃত "গুরুচন্ডালীর পোলিটিকাল তক্কোর নিয়ম"টা আরেকবার ঝালিয়ে নিন।

    পুরোটাই বাই পোলার দুনিয়া। হয় সাদা নয় কালো। সিপিএমের বিরুদ্ধে বল্লেই আপনি হয় চাড্ডী নয় তিনো নয় দুটোই। বা তিনো /বিজেপির এগেইন্স্টে বল্লেই আপনি মাকু। মাঝামাঝি কোনো পসিশন নেই। একেবারে নেই।

    আর সবার উপরে ফাটা রেকর্ড। তাঁহার উপরে নাই। আপনেরা বলেন ট্রোল।
  • Ishan | ১০ এপ্রিল ২০১৮ ২২:০৮375044
  • সিপিএম আমলে মনোনয়ন জমা না দিতে দেওয়া স্থানীয় কারবার ছিল। ওই আরামবাগ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এইসব। তৃণমূল আমলেও তাইই চলছিল। কম বা বেশি। কিন্তু এইবার পুরোটা রাজ্যব্যাপী করে ফেলা হয়েছে। রাজ্যব্যাপী এবং সংগঠিত। এইটা এর আগে হয়নি। সিপিএম অন্য নানা ফর্মে নানা ভায়োলেন্স চালিয়েছে। সেসব নিয়ে সমালোচনাও হয়েছে, এখনও হতেই পারে। কিন্তু এইটা করেনি। এটা একেবারে নতুন যুগের সূচনা। শুনছি ৪০% আসনেই বিরোধীদের প্রার্থী নেই।
  • একক | ১০ এপ্রিল ২০১৮ ২২:১০374152
  • হে হে হে থিথাসবাবু আর কোতো অন্যের কুরুস বইবেন হো হো হো। বাখিরাও এঘিয়ে এসে কান্ধা দিন। সেকুলারিজম কে খেও গালি কোরেনি থিথাস বাবু। ঘালি করেচে সেখুলার ভেকধোরা বাম দের । উলটা দিকের লোগেরা হেব্বি বদমাস আছে, হিন্দু টেররিস্ট আছে মুসলিম টেররিস্ট আছে লেকিন মুশকিল কী আচে যে ধার্মিক লোগেরা অন্য ধোরমের লোগের চেও বেসি ঘিরিনা কোরে ধরমবিরোধী দের। কাজেই হাপনার ওই "উল্টোদিকের লোকরা" র পেয়ারা থিওরি অস্সী ঘাট কী পানি মে ভাসিয়ে গেল হে হে। সেকুলারদের খিস্তি কোরা বিলকুল হোইনি, ইন্দিয়ামে সেকুলারিজম কী মতলব সমন্বয় আছে , জো হাপনার পার্টিতুতো বেরাদর দের সমঝ কী বাহার হলো। হাপ্নারা পচ্চিম সে ইম্পোর্ট কোরা সেকুলার আছেন যার মতলব ধরম কে মোক করা, বিসয়াসী মানুষ কে লিয়ে মোযা করা। হাপ্নারা "পূজা উজা বেড়ে গেছে " ডর কে মারে টই খোলেন। হাপ্নারা ইন্ডিয়ান সেকুলারিইজ্ম এর দূর দূর কী রিস্তেদার ভী না আছেন। এখুন ফাটে হুয়ে বামবু মে গিল্লি আটকে গিয়েছে তাই সেকুলারের ভেক পাক্রিয়েছেন আর উল্টা কোথা বললে তাকে চাদ্দি ফাদ্দী সাজাতে চাইছেন। জনগোন হাপ্নাদের জালিয়াতি ধরিয়ে ফেলিয়েছে। হা হা হা।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২২:১২374154
  • ঠিক। আগের জমানাতে ভায়োলেন্স হয়েছে, আর এখন আগের তুলনায় অনেক বেড়েছে। কোনটাই গুল্প না।
  • Ishan | ১০ এপ্রিল ২০১৮ ২২:১২374153
  • ভোটের রাজনীতিতে এসব বৃথা যায়না। ফল একটা হয়ই। ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস করে কেউ পরেরবার জিততে পারেনি। মমতারও সম্ভবত এটাই শেষ নির্বাচন জয় হতে চলছে। কোনো ডিটেল বা অন্যানালিসিসে না ঢুকেও বলতে পারি, লোকসভায় ফল অনেক খারাপ হবে।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ২২:১৯374155
  • না ট্রোল করছি না তো। ফ্রন্টের আমলে পঞ্চায়েতে ইলেকশন ধোয়া তুলসীপাতা ছিল এরকম দাবী করি না আমি। কিন্তু বক্তব্য হচ্ছে এই যে হঠাত আর্বিট নিক থেকে মিম দেওয়া হ'ল যে সিপিয়েম আমলে এই হয়েছে অতএব চুপ থাকো, এও কোনো কাজের কথা নয়। বক্তব্য আরো যেটা সেটা এই আগেই বলেছি। পঞ্চায়েতে লোকাল ইস্যু নিয়ে মারপিট, প্রচুর পার্টিজান জনতা এইসব থাকেই। খুনোখুনি এর এক্সটেন্ডেড কেস। ফব বনাম সিপিয়েম কি আরেস্পি বনাম সিপিয়েমও হয়েছে প্রচুর। দুপক্ষের লোক যেমন মরেছে তেমনি এও ঠিক যে যে প্রচারটা চলে পঞ্চাশ হাজার বিরোধী মারা হয়েছে সেগুলো এই বরুণ সেনগুপ্তর উর্বর মস্তিষ্কের ফসল। কিন্তু এতদ সত্ত্বেও খুনোখুনি হত সেটা অস্বীকারের জায়গাই নেই।

    এইটা যেটা হয়েছে সেটা পুরোপুরি স্টেট স্পনসর্ড। পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে ব্লক অফিস ঘিরেছে। দুষ্কৃতিকারীদের সঙ্গে নিয়ে পাথর ছুঁড়েছে। সেসবের আঘাতে আহতদের গ্রেপ্তার করেছে। গুচ্ছ মিথ্যে মোকদ্দমা দেওয়া হয়েছে। পুরো রাজ্য জুড়েই এটা হয়েছে।

    গত তিন চার বছর ধরেই এগুলো চোরা গোপ্তা ভাবে নির্দিষ্ট লোককে টার্গেট করে করা হয়েছে। এই কদিন যেটা দেখা যাচ্ছে সেটা ওই সমস্ত কিছুর চুম্বক জাতীয়।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ২২:২১374156
  • আচ্ছা, হ্যাঁ ভাই আমরা সেকুলারের ভেক ধরেছি। ধন্যবাদ।
  • cm | ১০ এপ্রিল ২০১৮ ২২:২৩374157
  • ঐ অনেকের মানে কি সেটা না বললে এসব একেবারেই অর্থহীন কথা।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ২২:৩০374158
  • এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এখনকার গুন্ডাগার্দির আলোচনাতে কেন সব সময়েই আগেরটাও তুলে আনতে হবে।
    এটা তো কোন ঐতিহাসিক পর্যালোচনা হচ্ছে না। আর এক্দল বুজি শহরে বসে ভিত্তিহীন খবরের (হাজার হাজার লাশ, স্তনবৃন্ত কর্তন কিংবা শিশুর পা চিড়ে সমাধি) জন্মও দিছে না। এমনকি সংহতিও নির্মম ভাবে চুপ করে আছে।
    তাই আসুন বন্ধুগণ, এখনকার ভায়োলেন্সকে কোন তুলনা ব্যতিরেকেই গাল দিই। সমস্যা হচ্ছে যে তিনোরা নিজেদের সিদ্ধার্থের উত্তরসূরী বলে দেগে রেখেছে। আর সেই সময়কার দাগী তরুণ তুর্কি আবার পঞ্চায়েতের দেখভাল করে। এইসব ভায়োলেন্স তার মস্তিষ্ক্প্রসূত হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।
    তবে এক মাঘে বা ফাল্গুনে শীত-বসন্ত কিছুই যায় না। প্রার্থনা করি বামেদের গাল দেওয়ার জন্য আপনারা যেন শতায়ু হন।
  • Link by S | ১০ এপ্রিল ২০১৮ ২২:৪৩374159
  • However, a matter of greater concern is the number of uncontested seats reaching nearly 11per cent at the three levels. About 6,300 seats went uncontested and most of them went to the CPI (M) and its allies. In Hooghly district alone, it was over 40 per cent in gram panchayats, 42 per cent in village samithis and 25 per cent in Zilla Panchayats. Whatever the explanation, poll violence has taken the shine out of the much-awaited panchayat elections in a State which could be considered the cradle of grassroots democracy.

    http://www.thehindu.com/2003/06/04/stories/2003060401081000.htm
  • dd | ১০ এপ্রিল ২০১৮ ২২:৪৫374160
  • ও বাব্বা। স্টেট স্পনসর্ড ভায়োলেন্স? সেই সত্তর সালে যা তুংগে ছিলো। আর ৭২'র ভোট? এক লাখ ছেলে জেলে। পাড়াছাড়া হাজারে হাজারে। ফাটা কেষ্ট, জীবন, হেমেন মন্ডল। লক্ষী বোস। স্টার একেক জনে। এইটা প্রথম না কি?

    এ সব বলা গেলে নিশ্চয়ই দোষের নয়।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২২:৪৭374161
  • "এইটা যেটা হয়েছে সেটা পুরোপুরি স্টেট স্পনসর্ড"

    একমত। এবং এটা অবশ্যই কনডেমনেবল।

    "না বোঝার কি আছে, এ গুল্পের জোরেই তো পোরিবত্তোন এলো"

    এটা ভুল কথা। আগের জমানার ভায়োলেন্সকে গুল্প বলে চালিয়ে দিতে চাইলে তারও বিরোধিতা করবো।

    চুপ থাকার তো প্রশ্নই নেই। আগের জমানাতেও ভায়োলেন্সের নিন্দা হয়েছে, এই জমানাতেও হচ্ছে। আর ঈশান যেটা বললেন সেই সন্দেহ আমারও। এই সব করে বেশীদিন সরকার টেঁকে না। আগের সিপিয়েম সরকারও টেঁকে নি, এই সরকারও টিকবে না।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ২২:৫২374163
  • আহা, আমি সবই দিয়ে দিচ্ছি।
    সাল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী প্রার্থীর সংখ্যা (শতকরা)
    ১৯৭৮ ০.৭৩
    ১৯৮৩ ০.৭৪
    ১৯৮৮ ৮.৯
    ১৯৯৩ ২.৮১
    ১৯৯৮ ১.৩৬
    ২০০৩ ১১
    ২০০৮ ৫.৫৭
    ২০১৩ ১০.৬৬
  • একক | ১০ এপ্রিল ২০১৮ ২২:৫৩374164
  • ইসব নিয়তিবাদী ডায়ালগ আছে। "ভগমান এর বিচার করবেন" টাইপ। এ যদি হত সিপিএম ওনেক আগে উল্টে যেত। যায়নি কারণ সেরম বিরোধী জোরদার ছিলনা। এখুনো যদি জোরদার বিরোধী না হোই তবে ওনেকদিন টিঁকে যাবে।

    আভি সিএম বলবেন ওনেকদিন কী মতলব কেতোদিন ? !
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২২:৫৪374166
  • "তাই আসুন বন্ধুগণ, এখনকার ভায়োলেন্সকে কোন তুলনা ব্যতিরেকেই গাল দিই"

    এতে আমার কোন সমস্যাই নেই। কারুর সাথে কোন তুলনায় না গিয়েই এই ভায়োলেন্সকে কনডেম করছি। কিন্তু cm বাবু সিপিএমের সময়কার ভায়োলেন্সকে গুল্প বললে সেটারও বিরোধীতা করবো, কারন অতীত ঘটনাকে অস্বীকার করারও দরকার দেখি না।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ২২:৫৪374165
  • ডিডিদার বক্তব্য আমি বুঝতে পারছি না। সিপিয়েম সাপোর্টার (মানে সেকুলার ভেক ধারী ইত্যাদি, চলতি খেতাব অনুযায়ী) হলে আগে এরকম হয়েছে তাই প্রতিবাদ করা যাবে না, এইরম?
  • একক | ১০ এপ্রিল ২০১৮ ২২:৫৬374167
  • এত জোঘোন্য কোয়ালিটি লিয়ে যদি আনন্দকী বাজার টিঁকে থাকে, যদি দেভ এর সিনমা হিট হোই তো মোমতা ভী টিঁকবে।

    জোন্তা ছাগল না আছে, মগর মার্কেট মে খানা না মিলনা তক জোনজাল ভী খেতে হোই।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ২৩:১৮374168
  • অতীত অস্বীকার করতে চাইছি না শুধু জানতে চাইছি যে কতদূর অতীতে যাওয়া এলাওড? পঞ্চায়েতের বর্তমান মাথার ট্রেনিং আছে সত্তরের দশক থেকে। সিপিএমের কাছ থেকে তার শেখার কিছু নেই।
    কিন্তু আরো তো পেছোতে পারিঃ ১৯৫৯-এ। চারদিনের আন্দোলনে ৮০ টি মৃতদেহ........
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ২৩:২৭374169
  • অবশ্যই পেছোতে পারেন। সব জমানারই ভায়োলেন্স কনডেমনেবল, এতে তো সন্দেহ নেই।
  • amit | ১১ এপ্রিল ২০১৮ ০৫:৫৩374170
  • গত কয়েক সপ্তাহের ব্যাপক স্টেট স্পনসর্ড সন্ত্রাসের প্রেক্ষিতে কি কেন্দ্র সরকার মব্যার সরকার ভেঙে দিয়ে ৩৫৬ ধারা লাগিয়ে নির্বাচন করাতে পারে ? এটা নিয়ে সকলের কি মতামত ?

    জাস্ট মতামত জানার জন্যেই। মোদী তো আমার কথা শোনার জন্যে বসে নেই :)। আরো কত ফরেন ট্রিপ বাকি আছে।
  • h | ১১ এপ্রিল ২০১৮ ২৩:২৩374172
  • আমার জেনেরালি একটা জিনিশ অবাক লাগছে, মমতার জয় শুরু হয় ২০০৮ এ পন্চায়েত ইলেকশন দিয়ে। এটা মমতার করার দরকার ছিল না। যেখানে যত বিরোধেড়ীন জিতবে সেখানে তত গোটাটা বিজেপি তে যাবে।
  • h | ১১ এপ্রিল ২০১৮ ২৩:২৩374171
  • আমার জেনেরালি একটা জিনিশ অবাক লাগছে, মমতার জয় শুরু হয় ২০০৮ এ পন্চায়েত ইলেকশন দিয়ে। এটা মমতার করার দরকার ছিল না। যেখানে যত বিরোধেড়ীন জিতবে সেখানে তত গোটাটা বিজেপি তে যাবে।
  • S | ১১ এপ্রিল ২০১৮ ২৩:৫৩374174
  • ৩৫৬ ধারা ব্যাপারটাই তুলে দেওয়া উচিৎ। গণতন্ত্রকে খাটো করার একটা ইন্স্ট্রুমেন্ট বিশেষ। কিন্তু ঠিকভা ভোট হওয়াটাও জরুরি। সেটা করানোর জন্য ইনস্টিটিউশনাল চেন্জ করার দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন