এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bunan | ০২ নভেম্বর ২০০৬ ২৩:৫৮697917
  • ইশান দা,

    আমার যুক্তি গুলো সাম আপ করে ঐ পেলে বুঝি? নাহ এই বারে বুঝছি যে অঙ্ক ব্যপার টা এখানে না দিলেই ভালো হতো।

    শুধু সাম আপেই যদি এত গলদ থাকে ....
    সেখানে numerics এ অঙ্ক দিয়ে তো মনে হচ্ছে 'গুরু'বনে মুক্তো ছরিয়েছি।
  • tan | ০৩ নভেম্বর ২০০৬ ০০:১১697928
  • একটা বাঁদরকে বেশ কজন লোকে মিলে নাচিয়ে যাচ্ছে এটা কেমন খোরাক?
  • Rana | ০৩ নভেম্বর ২০০৬ ০১:৩৩697939
  • মুক্তো কিনা জানি না... তবে ছড়িয়েছো হলফ করে বলতে পারি.....

    :-))

    তবে বুঝতে যে পেরেছো ছড়িয়েছি.. এটা উন্নতির লক্ষন !!
    :-)))))
  • Bunan | ০৩ নভেম্বর ২০০৬ ১০:১৫697950
  • Rana দা,

    একটা জিনিস ভেবে বেশ খুশি হয়েছি যে তুমি আমার লেখা sentence গুলো at least পুরো টা পড়েছো :)। আধখানা পড়ে ছেরে দাও নি।
  • X | ১০ নভেম্বর ২০০৬ ১২:৩৭697972
  • For Lyadosh Chandra Mitra :
    জমির দাম সরকার যা দিচ্ছে মালিককে:
    একর প্রতি ৬ লাখ + এর (৩০% +১০%)=৮লাখ চল্লিশ হাজার

    এটা সর্বনিম্ন দাম।
  • Lyadosh Chandra Mitra | ১০ নভেম্বর ২০০৬ ১৬:৪৬697983
  • থ্যাংকু। তার মানে সরকার প্রায় ১৪০০০ টাকা / কাঠা minimum দিচ্ছে।
  • X | ১১ নভেম্বর ২০০৬ ১৬:৩৫697994
  • Latest Update

    ১। Singur এ দু-একদিনের মধ্যে প্রচুর পুলিশ ঢুকছে।
    ২। ১৩-১১-২০০৬ তারিখ এ রোটান্ডা তে বুদ্ধবাবু বিরোধী মানে জমি বাচাও কমিটি র নেতাদের ডেকেছে।
    ৩। উক্ত জমির সাথে প্রত্যখ বা পরোখ ভাবে যারা যুক্ত তাদের এবং তাদের পরিবারের লোকজনদের নাম নথিভুক্ত চলছে।
  • kd | ১৪ নভেম্বর ২০০৬ ০৩:২৯698005
  • সিঙ্গুর বা ওখানকার ঘটনা সম্পর্কে খবরের কাগজ আর এখানে যা পড়ছি, এর বাইরে কোন idea নেই - তাই অনেকক্ষন নিজেকে resist করছিলুম, কিন্তু নিজের একটা অভিজ্ঞতা জানাতে বড় ইচ্ছে করছে - যদিও severityconsequences সিঙ্গুরের সঙ্গে এর তুলনাই হয়না।

    আশির দশকে সরকার ঠিক করলো শহরের সাবওয়ে আমাদের গ্রাম অবধি টানবে। আমরা, মানে গ্রামের বেশীরভাগ বাসিন্দারা, খুব protest করেছিলুম - কারণ, সাবওয়ে আসা মানেই শহরে চাকরী করা লোকেরা এখানে থাকতে আসবে, mostly apartment dwellers - তাদের গ্রামের সঙ্গে রাত কাটানো ছাড়া আর কোন সম্পর্ক থাকবে না। আর ডেভেলাপাররা খোলা মাঠ্‌গুলোয় বিচ্ছিরি cluttered apartment complex করবে, আমাদের গ্রামের character নষ্ট হয়ে যাবে। তাছাড়া, এরা সাধারণত: কমবয়সী, ছোট বাচ্চার সংখ্যা disproportionally বেড়ে যাবে, নতুন স্কুলের দরকার হবে, আমাদের ট্যাক্স বেড়ে যাবে যা ওরা share করবে না mostly ভাড়াবাড়ীতে থাকার জন্যে। সাবওয়ে লবি, মানে ডেভেলাপাররা যুক্তি দিল, সাবওয়ের জন্যে জমির দাম বেড়ে যাবে, গ্রামের সকলেই benefited হবে।

    তা, সাবওয়ে হল, গ্রামের open space গত পঁচিশ বছরে ২৬% থেকে এখন ০%, নতুন চারটে স্কুল হল, ট্যাক্স রেট বাড়লো না, কিন্ত বাড়ীগুলো re-evaluate হল - আমার ট্যাক্স নগুনের বেশী বেড়ে গ্যালো। আর benefit - আমি পাবো আমার ত্রিশহাজারে কেনা বাড়ী চার লাখে বেচার জন্যে বাজারে দিয়েছি, কিন্তু যারা বেচছে না তাদের?

    Ultimately, ভালো হল না খারাপ হল ভবনানই জানেন।

    Sorry এটা এখানে লেখার জন্যে।
  • kallol | ১৬ নভেম্বর ২০০৬ ১৬:২২696289
  • ক্ষ এবং ল্যাদোশ চন্দ্র মিত্র
    সিঙুরের জি্‌মর দমের হিসেবটা এইরকম (স্বেচ্ছায় দিলে) :
    ৬ লাখ টাকা একর+৩০%স্বান্তনা+১০% ভর্তুকি+১২%সুদ=৯৬০৯৬০ টাকা। অর্থাৎ ১৬০১৬ টাকা কাঠা। এক বছর আগেও ৩০০০০ টাকা কাঠা ছিলো।
  • X | ১৬ নভেম্বর ২০০৬ ১৭:০৭696300
  • টাটার জমির পাশের জমি plastic কারখানা র জন্য সরাসরি চাষীদের কাছ থেকে একজন নিয়েছে ৪০ হাজার টাকা কাঠা হিসাবে।

    টাটার জমির থেকে ১ কিমি দুরত্বে Haldiram (Prabhu) জমির দাম দিয়েছে চাষীকে minimum ২৫ হাজার টাকা কাঠা।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৬ ০০:৫৭696311
  • তথ্য সূত্র?
  • bhabuk | ১৭ নভেম্বর ২০০৬ ১১:১২696322
  • সিঙ্গুর এর মানুষ গুলারে জিগাইয়া দ্যাহেন তেনার কি চান। আমরা ত সব তেনাদের হৈয়া decision লিত্যাসি। কি বুদ্ধ বাবু কি তর্ক বাবু।
  • X | ১৭ নভেম্বর ২০০৬ ১২:৫৫696333
  • For Blank:

    প্রথমটার সূত্র: Plastic কারখানার মালিকের বন্ধু / Consultant

    দ্বিতীয়টার সূত্র: চাষীদের মুখ থেকে শোনা যারা জমি দিয়েছে।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৬ ১৪:২৩696344
  • হো হো হি হি
  • Lyadosh Chandra Mitra | ১৭ নভেম্বর ২০০৬ ১৬:১১696355
  • কল্লোল-দা,
    সিঙ্গুর-এর মানুষ ইতিহাস তৈরি করছে। তিল তিল করে শিল্পায়ন-এর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশ-কে। ১২০০০ লোকের চাকরি-র জন্য কাঠা প্রতি চোদ্দো হাজার তো কিছু না, আরও কুরবানি দিতে প্রস্তুত তারা। কাগজে পড়ছ না? স্বেচ্ছায় লাইন দিয়ে হামলে পড়ে জমি বেচছে (পুলিশ দিয়েছে লাইন সামলানোর জন্য), চেক হাতে নিয়ে মানুষ আনন্দে আত্মহারা হয়ে 'কভি অল বিদা না' দেখতে ছুটছে, ফেরার পথে শ্রীরামপুর-এর ফুটপাথ থেকে রতন টাটা আর বুদ্ধদেব-এর 2 x 2 ফুট পোস্টার কিনে আনছে। পরোটা, আলুর দম-এর দোকান দেবে চাষী। ছিটেবেরার দেয়ালে পাশাপাশি লাগাবে এই পোস্টার। আর ঐ বৃষ্টির ওপর, সেচ কলের জলের ওপর ভরসা করে, দু-চার মন ধান ফলিয়ে বছর বছর নাম মাত্র বেঁচে থাকা নয়। এবার একুশ ইঞ্চি টিভি, কেবল চ্যানেলে সীতারাম, সোনিয়া।
    সিঙ্গুর-এর মানুষ শিল্পবিপ্লব-এর শুরুয়াত করছে। তিরিশ বছর ধরে দীর্ঘ প্রতীক্ষার পর, বৃন্দা-বুদ্ধ-রতন এর হাত ধরে এসেছে সেই মহাক্ষণ।
    বিপ্লব-এর সময় পাকা হয় নি বলেই না এই তিরিশ বছর রাজত্ব। বর্ধমানের লোকাল আসেনি বলে, একটু ফার্স্ট কেলাসে চেপে নৈহাটি ঘুরে আসব না! 'বিপ্লব' শব্দটা এখন আর মি: দাশগুপ্ত-র বা পোসেনজিত-এর ভিলেন-এর প্রথম নাম নয়। সেল ফোনে বিপ্লব, কেবল টিভিতে বিপ্লব। এখন নতুন শ্লোগান - বিশ্বায়ন জিন্দাবাদ, শিল্পায়ান জুগ জুগ জিও, টাটা-সালিম-আই.বি.এম. জিন্দাবাদ। প্রায় পুরো রাজ্যে মুনাফাবাজ মুক্ত - কলকাতা বাদে, রাজ্যের একমাত্র অশুভ শক্তি ডালমিয়া থাকে ওখানে।
  • ® | ১৭ নভেম্বর ২০০৬ ১৮:১৮696366
  • যদি টাটার কারখানা ৭৫০ একরে হয় আর বাকি ২৫০ একরে ভারত ফোর্জ এর যন্ত্রাংশের কারখানা হয় তাহলে অন্যান্য অনুসারী শিল্প বানাতে গেলে তো অতিরিক্ত জমি অধিগ্রহণ করতে হবে যার মানে কৃষি বেল্টের আরো আরো জমি গ্রাস। অথচ রাজ্যের অনেক ঊষর জমি দেওয়া যেত, কম দামে দিলেও এতো আপত্তি উঠত না।
  • santanu | ২৯ নভেম্বর ২০০৬ ১২:৩৭696377
  • দিদি হঠাৎ ওখানে আলু চাষ করতে শুরু করলেন কেন?

    I mean আলুই কেন! প্রশ্ন টা political বা "দিদি তাই আলু" গোছের নয়, pure agricultural। আলুর ফলন কি তাড়াতাড়ি হয়?
  • S | ২৯ নভেম্বর ২০০৬ ২২:১০696388
  • ইটিভির নিউজ দেখে আইzকের আপডেট।

    বিমান বসু গেসলেন। সেখেনে চাষীরা হঠাৎ কালো পতাকা আর কাস্তে নাড়িয়ে তাঁদের বিক্ষোভ প্রকাশ করেন বিমানবাবুর সামনে। ওদিক থেকে সিপিএম এর একটি দল ঢুকে পড়ে চাষীদের সাথে মিলিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে (সিপিএম আর চাষী বোধ হয় দুটো আলাদা এনটিটি)। পর্যাপ্ত পুলিশ ছিল, লাঠিপেটা করে সকলকে দূরে সরায়।

    বিমান বসু দেখলাম, স্টেজে উঠে বলছেন, 'ক্ষেতের মাঝে যাঁরা দাঁড়িয়ে আছেন, সরে যান, এখন ওখানে আলু চাষ করবেন না। জমি ঠিকমত তৈরি না করে আলুর বীজ পুঁতলে, তাতে আলু হয় না, কচু হয়।' আরও বলেছেন, কারখানা বানিয়েই ছাড়ব।

    অসাধারণ বাগ্মীতা। আলু সম্বন্ধে কী প্রগাঢ় জ্ঞান!
  • S | ০২ ডিসেম্বর ২০০৬ ২২:০৭696400
  • যতটা সম্ভব নিরপেক্ষ দৃষ্টিতে আজকের ধারাবিবরণী দিচ্ছি। ঐ, ইটিভি বাংলায় নটার খবর। আর দুপুরের খবর।

    এতক্ষণে হয় তো সবাই জেনে গেছে। আজ সিঙ্গুরে যা তা রকমের বাড়াবাড়ি হয়েছে। পুলিশকে যে রকম ভাবে লাঠি পেটাতে দেখলাম, তুলনা চলে একমাত্র গুড়গাঁওতে হন্ডা শ্রমিকদের ওপর লাঠিচার্জের। চোখে দেখা যায় না। একটা বাচ্চা মেয়ে, দশ বছর বয়েস হবে, তার চোখের ওপর লাঠির বাড়ি পড়েছে। সে তাকাতে পারছে না।

    বিমান বসুর দাবি, আজ খুঁটি পোঁতার সময়ে কর্মীদের লক্ষ্য করে নাকি কেউ অ্যাসিড বালব ছুঁড়েছে, আর দুজন মহিলা পুলিশকে ছুরি মারা হয়েছে / দেখানো হয়েছে। 'বোধ হয়'। তিনি নিশ্চিত নয়। ক্যামেরায় অবশ্য পুলিশ বা খুঁটিওলাদের কোনও ইনজিওরডকে দেখা যায় নি।

    ঝামেলার ছবি তোলা যায় নি, কারণ ১৪৪ ধারা, সাংবাদিকদের গ্রামের ভেতর ঢুকতে অনুমতি দেওয়া হয় নি। (যদ্দূর জানি, ডালহাউসি স্কোয়্যারে সারা বছরই ১৪৪ ধারা থাকে, সেখানে সংবাদিকরা ফটো তুলতে পারেন না, এমন কথা শুনি নি, কেবল সভা সমিতি জমায়েত নিষিদ্ধ থাকে। তাই লালবাড়ির সামনে জমায়েত করলেই আইন অমান্য করা হয়)

    ফিরে আসি সিঙ্গুরে। ইটিভির খবর, খুঁটি পোঁতার সময়ে 'স্বেচ্ছায় জমি দেওয়া চাষীর দল' প্রতিবাদ জানালে বেড়াবেড়ি আর কী কী যেন গ্রাম পুরো ঘিরে ফেলে পুলিশ তান্ডব চালায়। ঘরে ঘরে ঢুকে লাঠি চালিয়েছে, টিয়ার গ্যাসের শেল গিয়ে পড়েছে খড়ের গাদায়, সেখান থেকে আগুন, দোকান ভেঙেছে। অবস্থা এমনই, এখন গ্রাম ছেড়ে পালাচ্ছে মেয়ে পুরুষ সবাই।

    কাঁটাতারের বাইরে, যেখানে টিভি ক্যামেরা নিয়ে যাওয়া গেছে, দেখলাম, এক পঞ্চাশোর্দ্ধ মহিলা, যাকে কোনওমতেই হামলাকারী বলে বিশ্বাস করা যায় না, সেই রকম এক মহিলা, একটা খুব-বেশি-হলে ১৪-১৫ বছরের মেয়ে, এদেরকে দুজন মহিলা পুলিশ ধরে নিয়ে ভ্যানে তুলছে। আর প্রচুর পুরুষ তো আছেই, কারুরই মুখ দেখে ঠিক 'হামলাকারী' বলে মনে হল না। মানে, হামলা হয় তো অবশ্যই করেছেন, তবে ঠিক কী পরিস্থিতি পড়লে একজন নির্বিরোধী নিরীহ মুখের মানুষ পুলিশের হাতে তার জামার কলার সঁপে দিতে পারে, কিছুটা আন্দাজ করতে হয়।

    মাথা ফেটেছে অনেকের, রাত ৯:৩০-এ যে শেষ স্ন্যাপ দেখালো, মনে হল, টিভির গাড়ি দেখেও লোকে ভয়ে পালাচ্ছে।

    মেধা পাটকর গেছিলেন। তিনি সমেত ছ জন গ্রেফতার। আলিমুদ্দিনের তরফে এখনও কোনও বিশদ বিবৃতি নেই। সোমবর বন্‌ধ ডেকেছে কংগ্রেস ও আরও অনেকে।
  • d | ০২ ডিসেম্বর ২০০৬ ২২:৩৫696411
  • উফ্‌ফ্‌।

    জানাই ছিল যদিও। ঐজন্যই মানুষের চেয়ে বেশী পুলিশ পাঠানো হয়েছে ওখানে। ইশ কোন টিভি চ্যানেল বা খবরের কাগজের হেলিকপ্টার ভাড়া করে যেত যদি। তারপর সর্বত্র ছড়িয়ে দিত ছবিগুলো।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:১৬696422
  • আচ্ছা আমাদের দেশের সেই সব বুদ্ধিজীবিরা যারা নিউক্লিয়ার বোম নিয়ে মিছিল বার করল, তারা এসবে কিছু মিটিং মিছিল করেন না? অদ্ভূত লাগছে, এত কম প্রতিবাদের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি করে? নাকি আমি অন্যদেশে বসে কিছু টের পাচ্ছিনা? কিছু ভুল ভাল মমতা পার্টি আর কৃষকরা নিজেরা এছাড়া তো কেবল মহাশ্বেতা আর মেধা পাটকারের নাম শুনছি? বাকি সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, সোশ্যাল ওয়ার্কার, তথাকথিত ইন্টেলেক্‌চুয়ালরা, লেখক, সিনেমা পরিচালক এরা? আর এই সরকারের কোনো ভয় নেই? এইভাবে জোর যার মুলুক তার করে ভোট ব্যাংক টিঁকে থাকবে? গ্রামের ভোট গুলো আর লাগবেনা?
  • Ishan | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:১৮696433
  • বুদ্ধবাবু শুনলাম বলেছেন, আমাদের পুলিশকে ওরা ছুরি ও মেরেছে, পুলিশ আর কি করবে? (আহা পুলিশ দাঁড়িয়ে ছিল, আর একজন গিয়ে ছুরি মেরে এল)।

    স্থানীয় বিধায়কও লাঠির বাড়ি খেয়ে হাসপাতালে।
  • tan | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:২৬696444
  • আমাদের কলকাতিয়া বুদ্ধিজীবীদের সব প্রতিবাদ মিছিল টিছিল দূরের জন্য, গুজরাতের জন্য মিছিল আর প্রদর্শনী, অযোধ্যাকান্ডের জন্য বিশেষ গ্যালারিতেপ্রতিবাদী শিল্প, কিউবার জন্য চাঁদা তুলে চাল পাঠানো,আশেপাশে কাছেপিঠে তো সর্বশান্তি! প্রজাপুঞ্জ সুখে আছে,দুইবেলা দুহাত তুলে বলছে মহারাজের জয় হোক,দাতাকর্ন মহারাজ!
    আহা এই না হলে বুদ্ধিজীবী!
  • S | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:৪৪696455
  • বেশি কিছু বলার মানসিকতা আর নেই। ব্যাপারটা এখন সরকারের প্রেস্টিজ ইস্যুতে এসে পৌঁছেছে।

    আজকের ছবি দেখার পর, আমি, ব্যক্তিগতভাবে, সিঙ্গুরে টাটার কারখানা হবার বিরুদ্ধে চলে গেলাম। এত রক্তের বিনিময়ে উন্নয়ন দরকার নেই। এটা পরাধীন ভারত নয়।
  • Su | ০৩ ডিসেম্বর ২০০৬ ০০:২২696466
  • এখনও আমার মত, সিঙ্গুরে মোটর কারখনা হওয়া উচিত, কারণ আর পাঁচ বছরে কৃষি পশ্চিমবঙ্গে আর লাভজনক থাকবে না। কিন্তু আজ সিঙ্গুরে যা ঘটেছে, তাতে মানুষ হিসেবে প্রতিবাদ না জানিয়ে পারছি না। কোনও গণতান্ত্রিক দেশে এ রকম হওয়া উচিত নয়, বিশেষ করে যে সরকার কমিউনিজম নিয়ে গর্ব করে তাদের কাছ থেকে এরকম ফ্যাসিস্ট আচরণ মেনে নিলে আমরা সবাই মিলে অত্যন্ত অন্যায় করব।
    সু
  • RATssss | ০৩ ডিসেম্বর ২০০৬ ০১:২১696477
  • শান্তনু,
    আমাগো দ্যাশে আলু চাষ হয় শীতের সময়। যদিও রানির দ্যাশে হয় গরম কালে। সম্ভবত তাপমাত্রা সম্পর্কিত একটা ক্যাচাইল আছে। আলু গাছ একফসলি এবং শীতের আগে লাগাইতে হয়। যদিও একটু দেরী হয়া গেচে, তবু আলু গাছটাই cheapest option ক্যাচাইল লাগাইনর। গরিব দিদি তাই আলুর উপরই ভরসা কইরচেন।

    সু,
    এখন কথা হল - চাষ ভাল না শিল্প ভাল? তার উপর একটু সিঙ্গুর বিচার করা যাক্‌।
    শিল্প লাভজনক না হলে প্রোমোটারি হয় - সিঙ্গুর কলকাতার যথেষ্ট কাছে। ৫ বছর পরে প্রোমোটারি-ও ভালো হতে পারে।
    যত কারখানা বাড়বে, লাল পতাকা-র পার্টি আপিস তত বেশি লাগবে - দলমত নির্বিশেষে ক্যাডার এম্‌প্লয়মেন্ট বাড়বে।
    এলাকার সার্বিক উন্নয়ন হবে। সিঙ্গুর কলিকাতার প্যারালাল সিটি সিঙ্গুরনগরি হতে পারে।
    ১০ বছর পরে "ঐতিহাসিক ভুল' বললেই ল্যাঠা চুকে গেল। জনসাধারনের মেমোরি অতি দুর্বল। গত বছর কতো ঠাণ্ডা পরেছিলো তাই মনে করতে পারে না... ১০ বছরের পুরোনো ভুল কি করে মনে করবে?
    ভোটে জনসাধারনের অবদান আর কতটুকু? যা তো করে কর্মীরাই। আর লোক কাকে ভোট দেবে? বিরোধি-ই তো নেই।

    আর একটা প্রশ্ন।
    এক হাজার একর জমি ৩ ফসলি হলে তাতে কতো জন লোকের খাদ্য উৎপন্ন হতে পারে? মানে চাল কতো টন, আলু কতো টন, শাক শব্জি কতো টন ... এতে কতোজন লোকের খাদ্য হতে পারে? আন্দোলন দমনের নামে সরকারি পুলিশ যদি সে কয় জনা কে মেরে ফেলে তবে তো কোন সমস্যা হতে পারে না। আলিমুদ্দিন যে রাস্তায় চলেছে তাতে কে বলতে পারে না অঙ্কটা মিলে যাবে কিছুদিনের মধ্যেই! আর নয়তো বিধর্ভের মতো কিছু দরিদ্র ভুমিহারা চাষি আত্মহত্যা করতেই পারে। তাতে calculative profit-ই হবার সম্ভাবনা।
  • Somnath | ০৩ ডিসেম্বর ২০০৬ ১৯:৫০696488
  • জিনিসটা খুব খারাপ হচ্ছে। খুবই খারাপ হচ্ছে।
  • Blank | ০৩ ডিসেম্বর ২০০৬ ২২:৪৮696499
  • জনৈক E Tv news বিশেষজ্ঞ মহাশয় কি আজকের ২৪ ঘন্টা এবং star ananda র খপর গুলো দেখেছেন? পুলিশি মারের পর বর্তী কিছু তথ্য ওরা দিয়েছে। আপনার পছন্দ না হলেও, তাতে জানা গেছে কালকের হামলা কারি দের বেশীর ভাগ ছিল বহিরাগত। singur এর সাধারন মানুষের interview দেখাচ্ছিল ওরা।

    আচ্ছা আপনি যে s নামে নেখেন, তা ঐ s কি শার্লক হোমস এর ছদ্ম নাম?
  • S | ০৩ ডিসেম্বর ২০০৬ ২৩:০১696511
  • ব্ল্যাঙ্ক,

    স্বভাবসিদ্ধ সিপিএমসুলভ ব্যঙ্গ রসিকতা ছেড়ে সরাসরি কাজের কথায় এসো। আমার নাম শমীক। ট্যারা কথা আমি পছন্দ করি না।

    আমি দিল্লিতে থাকি। এখানে স্টার আনন্দ এবং চব্বিশ ঘন্টা আসে না। আমি কেবল ইটিভি নিউজ দেখে খবর পাই। সম্ভবত যে ছবিগুলো ওরা দেখিয়েছে, সেগুলো ডক্টরিং করা ছিল না। আমি খুব ভুল দেখি নি বোধ হয়।

    একটা কথা বলো তো? ওখানে যে কত হাজার পুলিশ মোতায়েন রয়েছে সো কল্‌ড শান্তিরক্ষার জন্য, তারা কি ওখানে বাল ছিঁড়তে আছে? ওখানে বহিরাগত এল কী করে? আমি একটা চ্যানেলের দেখানো খবর নিয়ে তড়পাচ্ছি, তুমিও আরেকটা চ্যানেলের দেখানো খবর নিয়ে তড়পাচ্ছ। সত্যিটা কি, সেটা তুমিও আশা করি জানো না, আর আমি তো অনেক দূরে থাকি, কী করে জানব?

    এক তৃণমূল লিডার হক কথা বলেছে। বিধানসভায় যদি আমজনতার জন্য দরজা খুলে রাজ্যবাসীকে 'দেখতে দেওয়া' হয়, আসলে কী হয়েছে ওখানে, তা হলে সিঙ্গুরেও ১৪৪ ধারা তুলে দিয়ে রাজ্যবাসীকে দেখতে দেওয়া উচিৎ, আসলে কী হয়েছিল ওখানে।

    বাইরের লোক বলছ? পুলিশ যাদের ধরে ধরে তুলছিল ভ্যানে দেখলাম, ঐ পঞ্চাশোর্দ্ধ মহিলা আর ঐ ১৪ বছরের কিশোরী বাইরের গুন্ডা বলতে চাও?

    পার্টি অফিসের ব্রেনওয়াশের ব্যাপারটা পার্টি অফিসেই সেরে এসো, আমার ওপর ফলাতে এসো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন