এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ultosur | ২৭ মে ২০১৫ ১১:০৪680530
  • অভিজিত খুনের পর গুরুতেই প্রকাশ এই লেখা, তাবর গুরুজন সেদিন সহমত পোষণ করেছিল
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1425038321639&contentPageNum=1#.VWVVgkZnBFE
    "স্থানীয় থানায় লোক্যাল সাইবার ক্রাইমের সেলে রিপোর্ট করুন। এদের বিরুদ্ধে লড়াই করার একটাই পদ্ধতি। এদের খুঁজে বার করে পুলিশে দেওয়া, এদের সমাজ বিচ্ছিন্ন করা। স্পট দেম। রিপোর্ট দেম। লিস্ট দেম।
    কান্নাকাটি ক্ষোভ ছাড়ুন। ওসব দুর্বলদের লক্ষন। আজ থেকে ডিরেক্ট একশন ডে।"

    একটু মনে করিয়ে দিলাম
  • Arpan | ২৭ মে ২০১৫ ১১:১১680541
  • "মৌলবাদীদের ভয়েস কাউন্টার করা যাবেনা এইটুকুই ঐতিহাসিকতময় সত্য। "

    কাউন্টার করা যাবে না বুঝলাম, কিন্তু ভয়েস আদান প্রদানের চেষ্টা কি চলছিল যেটা নিও কনদের হোয়াইট সুপ্রিমেসির কারণে থেমে গেল? এইটা বুঝতে চাই। আর আইসিসকে কেউ কাউন্টার ঝাড়পিট হিসেবে দেখবেন, কেউ সভ্যতার সংকট হিসেবেও দেখবেন, এটাও ঐতিহাসিকতাময় সত্য। সবই ঠিক, নিজ নিজ ভয়েস অনুযায়ী।

    আর দর্শনের কথা হল অনেক, গণতান্ত্রিক দুনিয়ার কাছে অ্যাকশনেবল আইটেম কী কী জানতে বেশি আগ্রহী।
  • aka | ২৭ মে ২০১৫ ১১:১৩680552
  • এইমাত্তর দুখানি খবর চোখে এল

    ১) বিকৃত যৌনকর্মে বাধা দেওয়ার জন্য জীবন্ত জালিয়ে মেরেছে একজন নারীকে।

    ২) নৈহাটির সোমনাথ বা মানবী প্রিন্সিপাল হয়েছে।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১১:১৬680563
  • আকাকে বেশ কয়েকটা ক দিয়ে গেলাম, ডিসিকেও কিছুমিছু।

    ইশানকে ক দিতে পারলাম না। কিছুই দিতে পারলাম না আজ। কল্লোলদাকে খ বা গ দিলাম।
  • dc | ২৭ মে ২০১৫ ১১:১৭680574
  • শাক্যবাবুর প্রথম পোস্টে আরেকটা বিকৃত তথ্যের উদাহরনঃ

    "মনে রাখতে হবে নাস্তিক্যবাদ প্রাচীন ভারতীয় দর্শনের-ই অংশ এবং আর এস এস-এর একটা বড় অংশ নাস্তিক, তাই নাস্তিকদের দিয়ে হিন্দু মৌলবাদের কিছু এসে যায় না, নিও-কন দের-ও না। "

    তাই নাকি? আরেসেসএর একটা বড়ো অংশ নাস্তিক? এর স্বপক্ষে কোন হিসেব বা খবর আছে, এখানে দেওয়া যাবে?
  • শাক্য | ২৭ মে ২০১৫ ১১:২৭680585
  • সন্ধেবেলা সব উত্তর দেব। আপাতত কনফারেন্স ডেডলাইন :(

    আর ডিসি, উইকি করুন এথিজম ইন হিন্দুইজম। উইকি পড়তে হবে না, রেফারেন্সে যে বইগুলো পান সেগুলো পড়ে নিতে পারে,

    অন্যথায় সুরেন্দ্রকুমার দাশগুপ্তর লেখা "হিস্টরি অফ ইন্ডিয়ান ফিলসফি"। আমার কাছে সফট কপিটাও আছে। বেশ মোটা বই। হিন্দু ধর্মের ভেতর নাস্তিক্যবাদ নিয়ে দীর্ঘ আলোচনা আছে
  • dc | ২৭ মে ২০১৫ ১১:৩১680596
  • শাক্য, নাস্তিকতা নিয়ে হিন্দু দর্শনের অবস্থান নিয়ে জানতে চাইনি। "আর এস এস-এর একটা বড় অংশ নাস্তিক" - এটার রেফারেন্স চেয়েছি। বাক্যটার প্রথমাংশ আর দ্বিতীয়াংশ যেভাবে "এবং" দিয়ে জুড়ে দিয়েছেন সেখানেই তথ্য বিকৃতিটা লুকিয়ে আছে মনে করি। প্রথমাংশটি সঠিক, পরেরটি ভুল মনে করি। "আর এস এস-এর একটা বড় অংশ নাস্তিক" - এই দাবীর স্বপক্ষে কোন ডেমোগ্রাফিক বা অন্তত খবর দিলেই হবে।
  • h | ২৭ মে ২০১৫ ১১:৩৯680607
  • অর্পন মাইরি গন তান্ত্রিক রাষ্ট্র তো জুদ্ধ করছে ইরাকে বন্ধু সরকার আছে বলে ন্যাতো বোম্বিঙ্গ হো্ছে না আর সিরিয়ায় ন্যাতো বম্বিঙ্গ হলে আসাদের সুবিধে হবে প্রকারান্ররে ইরান হামাস হেবোলা র সুবিধে হবে তাই হছে না। ণইলে আসাদ ও ঐতিহাসিক নিদর্শন ধ্বন্গ্সের পরে আবেদন করেছে কেউ বড় এক্তা বলে না আমার উথোনে বোমারু পাথান
  • h | ২৭ মে ২০১৫ ১৩:৪৯680618
  • ন্যাতো - মিষ্টি শোনালেও এটি আসলে ন্যাটো। ইত্যাদি।
  • শাক্যজিৎ | ২৭ মে ২০১৫ ২০:৩২679631
  • ঈশানদার লেখাগুলো পড়লাম। কয়েকটা জায়গায় সহমত নই। লিখছি এক এক করে।

    "সেইজন্য নবজাগরণের চিত্রটা আমাদের কাছে প্রখর বৈপরীত্যের। একদিকে লৌহমানব রামমোহন, অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন সতীদাহ। একদিকে যুক্তির প্রতিমূর্তি ডিরোজিও অন্যদিকে টিকি-ধারী বামুন। বৈপরীত্য বা কালগত ছেদ বা ডিসকন্টিনিউইটিটা এতটাই প্রকট।"

    সত্যি কি তাই? এই রামমোহন রায়কেও কিন্তু ধর্ম সংস্কারের মাধ্যমেই এগতে হয়েছিল। অথবা রাধাকান্ত দেব যিনি একদিকে মেয়েদের জন্য স্কুল বানিয়েছেন অন্যদিকে সতীদাহের সমর্থনে সই যোগাড় করেছেন। ইন ফ্যাক্ট আমাদের যুক্তিবাদের প্রধান পুরুষেরা ডিরোজিও বাদ দিয়ে প্রায় সকলেই ধর্ম-সংস্কারের মধ্য দিয়ে এগিয়েছেন। হয় প্রচলিত ধর্মের রিভিশন আর নাহলে ধুর বাল বলে জাস্ট অন্য একটা ধর্ম তৈরী করে ফেলা। আবার এরাই প্রবল যুক্তিবাদী। শিবনাথ শাস্ত্রী বা রামতনু লাহিড়ী তো এত কিছু করেও মানে পৈতে ফৈতে ছিঁড়েও সেই ব্রাম্ভ ধর্মের নানা সেক্টেই ঘুরপাক খেয়ে গেলেন। ফলে আমাদের যুক্তিবাদেও সেই ছেদ তো নেই-ই বরং প্রবলভাবে তা ধর্মাশ্রিত। ছবিটা আমার বৈপরীত্যের মনে হয় না, স্ববিরোধের মনে হয়। নাহলে হিউম বেন্থাম মিল পড়া আধুনিক যুবক দক্ষিণেশ্বরে গিয়ে 'মা' ডেকে তিনখানা ব্রাম্ভ সমাজের পতন ঘটাতে পারেন না, আবার টিকিধারী ধুতি চাদর পড়া পন্ডিতমশাই বাংলায় নাস্তিকতার অগ্রগামী হয়ে যেতে পারেন না। তো, এতে প্রবলেম কিছুই নেই। যুগে যুগে সব জায়গাতেই নব্য বুর্জোয়ারা ধর্ম-সংস্কারের মাধ্যমে এগিয়েছে। তা তারা নিজের স্বার্থের জন্যই করেছে কিন্তু তাতে তো গোটা সমাজের-ই আলটিমেটলি লাভের লাভ-ই হয়েছে। আমার মনে হয় আমাদের যুক্তিবাদের বা আলোকপ্রাপ্তির বিকাশ একদম ইউরোপের ছক মেনেই হয়েছিল। যুক্তি এবং অযুক্তির জলবিভাজিকা এখানে আরোই কম ছিল বরং। বস্তুত মহেন্দ্রলাল সরকার বাদে আর কাউকে দেখিনি যিনি রামকৃষ্ণের সেক্টটার কাছে সারেন্দার করেননি। কেউ আগে করেছেন কেউ পরে। তো, সেটাকে অযুক্তি তো বলবই, না কি?

    এতে সমস্যা দেখি না কারণ ধর্মের সাথে কোথাও গিয়ে এলাকা ভাগাভাগি না করলে রিফর্মগুলো আসত না। রামমোহন-বিদ্যাসাগর ঠিক সেই জিনিসটা বুঝেছিলেন যেটায় কাজ্জের কাজ হয়, যে ধর্মান্ধদের সাথে লড়তে গেলে তোমার যুক্তিবাদের লজিক দিয়ে তুমি জিততে পারবে না, বরং তোমাকে তাদের লজিক দিয়েই তাদের কাউন্টার করতে হবে।। সেই জন্যে বেদ পুরাণ মনুস্মৃতি ঘেঁটে বই লিখে দেখানো যে সটিদাহ নাজায়েজ বা বিধবা বিবাহ জায়েজ। কেন, যদি পুরাণে না থাকত সতীদাহ খারাপ তাহলে কি সতীদাহ খারাপ হত না? কিন্তু ওই যে, তোমার প্রতিপক্ষকে কনভিন্স করাতে গেলে তোমার না, তার উইপনসগুলো দিয়েই উইন করতে হবে। তার মানে এখানেও সেই ধর্মের মেইন স্ট্রাকচারটা ঠিক রেখে অথবা তার সাহায্য নিয়েই রিফর্মের জায়গা করে নেওয়া। আপাতত এটুকুই
  • শাক্য | ২৭ মে ২০১৫ ২০:৩৭679633
  • ডিসি, সাভারকর নাস্তিক ছিলেন। নাগপুরে শাখাচালকেরা যে তাত্বিক ক্লাসগুলো নেন সেখানে একটা বড় পার্ট থাকে নাস্তিকতার ক্লাস। যদি কোনো আর এস এস বন্ধু থাকেন তাঁকে জিজ্ঞাসা করে নেবেন। এদের মূল কথাটা হল নাস্তিক হয়েও হিন্দু হওয়া সম্ভব। আর এস এস-এর প্যাম্ফলেট যদি পড়েন, বা পাঞ্চজন্য, দেখবেন সেখানে অরুণ মধু বলে এক ভদ্রলোক লেখালেখি করেন খুব নিয়মিত। ইনি খুব লো প্রোফাইল, দলীয় বৃত্তের বাইরে লেখেন না। একটি ইউনিভার্সিটির শিক্ষক। তাত্বিক আর এস এস-এর মধ্যে এনার কাল্ট ফলোয়িং সাংঘাতিক। এই অরুণ মধু তীব্র এথিস্ট এবং অ্যান্টি-কাস্ট
  • 0 | ২৭ মে ২০১৫ ২১:০৭679634
  • সাইন্টিফিক বা ফিলোজফিকাল রিজ্‌নিংএর (যেমন - চিন্তা,গণিত,পরীক্ষা-নিরীক্ষার) মধ্যে যে ফ্রি স্পিরিট অফ্‌ এন্‌কুয়রি আছে সেইটে দিয়েই তো নিরীশ্বরতা এসেছে। এই ব্যাপারটা ধর্মবিশ্বাসের বেলায় প্রায় নেই। আর সেই জন্যেই মৌলবাদকে প্রশমিত করার কাজটা বেশ কঠিন।
  • Ishan | ২৭ মে ২০১৫ ২১:১৯679636
  • সমস্যা হচ্ছে, আমরা সত্যিই তো আরেসেসের তাত্ত্বিক কথাবার্তা পড়িনা। শুধু বিরোধিতা করি, সেটাও কিচ্ছু না জেনে। আমি নিজেও এই দোষে দুষ্ট। তবে আরেসেসের তাত্ত্বিকতা নিয়ে কটা পয়েন্ট জানি।

    ১। হিন্দুত্ব কোনো ধর্ম নয়। ভারতীয় সংস্কৃতি।
    ২। নাস্তিক, আস্তিক, বৌদ্ধ, মুসলিম, ক্রিশ্চান, সবাই হিন্দু হতে পারে। কারণ হিন্দুত্ব কোনো ধর্ম না। আদবানি সেই রথযাত্রার পরে বলেছিলেন, মুসলিম রা তো মোহাম্মদী হিন্দু। ( এই জায়গায় সঙ্ঘ পরিবারকে চেপে ধরা যায়, যে, তাহলে ঘর ওয়াপসি টা কি জিনিস?)
    ৩। রাম ধর্মীয় নেতা নন। এমনকি বাস্তব চরিত্রও নাই হতে পারেন। কিন্তু ভারতের জাতীয় আইকন।

    খুবই বুলেট পয়েন্টে লিখলাম। সঙ্ঘ পরিবারের মতাদর্শের আরও অনেক দিক নিশ্চয়ই আছে, যা আমার অজানা। কিন্তু অন্তত এই বুলেট পয়েন্টগুলো জানাটা দরকার, নইলে আর তাত্ত্বিক বিরোধিতা করবেন কিকরে। এগুলো অনেকেই জানেন না। আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম, অমর্ত্য সেনও সঙ্ঘ পরিবারের বিরোধিতা করতে গিয়ে, হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এর মধ্যে নিরীশ্বরবাদ ইত্যাদিও আছে, এইসব লিখেছিলেন। কথাগুলো সইত্য। কিন্তু এতে কি আর বিজেপির কাউন্টার করা হয়? ওরাও তো তাইই বলে। :-)

    পুঃ ডিসি আর শাক্যর কথার উত্তর পরে দিচ্ছি।
  • শাক্যজিৎ | ২৭ মে ২০১৫ ২১:৩৭679637
  • প্রবীন তোগাড়িয়াও হিন্দু নন, জৈন।

    আর এস এস নিয়ে ইন্ডিয়ান লিবারালদের অনেক অভিযোগগুলোর মধ্যে এটা একটা বড় অভিযোগ যে এরা কাস্টিস্ট। সেটাও সত্যি না কারণ আর এস এস মনুস্মৃতি, কাস্টিজম, বর্ণভেদকে ভালই সমালোচনা করে। কাউন্তার করতে হলে জেনে বুঝেই করা উচিত বলে মনে করি
  • 0 | ২৭ মে ২০১৫ ২১:৪১679639
  • রোমের পতন দিয়ে মধ্যযুগ শুরুর পর জ্ঞান-বিজ্ঞান-শিল্প চর্চা প্রায় হারিয়ে গিয়ে আবার কন্‌স্টান্টিনোপলের পতনের সময় পালানো রিফ্যুজিদের হাত দিয়ে অনেক অরিজিনালি পুরনো আর কিছু আরবদের অনুবাদ করা লেখাপত্র থেকে পুরনো ইওরোপের ইতিহাস নতুন ক'রে জানা দিয়ে রেনেঁসার শুরু। ওই ইতিহাসের মধ্যে পুরনো গ্রিক, রোমান ফ্রিথিংকিংএর ইতিহাসও ছিল। সেটাই রেনেসাঁর আসল কারণ।
  • মহায়ণ | ২৭ মে ২০১৫ ২১:৪১679638
  • ঠিকই, রাষ্ট্রীয় মুসলিম মঞ্চও আছে, মুসলিমও আছে অনেক। কিন্তু তাই বলে আরএসএস ইসলাম প্রোমোট করে না। একই ভাবে আরএসএস নাস্তিক্যবাদ প্রোমোট করে না । কারণ রামকে যারা ভগবান মানে না, যারা দীননাথ বাত্রাদের ইতিহাস বই পড়তে চায় না, যারা বেদের যুগের বিমানকে সায়েন্স বলে মানতে চায় না, তাদের সাথে আরএসএস'এর তাত্ত্বিক সহাবস্থান হয় না। রামকে বাদ দিয়ে হিন্দুত্ববাদ টিঁকতেও পারে না। নাস্তিক্যবাদ আর আরএসএস, রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ এবং আরএসএস এগুলো দেখে আরএসএস নাস্তিক্যবাদ এবং ইসলামকে তত্ত্বগতভাবে মেনে নিয়েছে এমনটি নয়।
  • ধুর | ২৭ মে ২০১৫ ২১:৪৭679640
  • এত ডিসকোর্স। ।নিজেকে খুব ভাগ্যবান মনে হলো যে এত কিছু পড়িনি, জানিনা ় তাহলে আগে সবকিছুতেই যেমন মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত (ওবামার আগেও ) দেখতে পেতাম, আজকে সব ঘৃণার্হ ব্যাপারকেই নইলে কোনো না কোনো থিওরি দিয়ে সাদাদের চক্রান্ত হিসেবে চালিয়ে দিতে পারতাম ় সে যতই শিশু ধর্ষণ, নিরস্ত্র দের ওপর গুলি চালানোর মত কাজ হোক না কেন ় আসলে আঁচ টা যতক্ষণ নিজের নিরাপদ ছাদের ভিতর না আসে এই অন্যায় গুলোকে লেজিটিমাইজ করে একটা অদ্ভ্বুত আত্মরতি পাওয়া যায়, উফ কি দিলাম টাইপের ় দুঃখিত, অতটা ভিড়ের থেকে আলাদা হবার আরোপিত চেষ্টা করতে পারছি না ়
  • 0 | ২৭ মে ২০১৫ ২১:৫৮679641
  • ওই ক্রাইমগুলোকে ঠিক লেজিটিমাইজ কেউ করেনি। বরঞ্চ এগুলোকে কিভাবে উস্কানো হচ্ছে সেটাই হাইলাইট করা হয়েছে।
  • h | ২৮ মে ২০১৫ ০৮:২০679643
  • এই যে ধারণাটা, যে আর এস এস সম্পর্কে পড়াশুনো না করেই বিরূপ মত লোকে পোষণ করছে, এর ভিত্তি টা কি? পাড়ার সিপিএম,নকশাল, কংগ্রেস,টি এম সি নাই করতে পারে, পাড়ার আর এস এস ও নাও করতে পারে। কিন্তু অর্গানাইজেশন এর স্ট্রাকচার বা ডক্ট্রিন গুলো সম্পর্কে ন্যুনতম ধারণা না নিয়ে লেফ্ট অফ সেন্টার লোকেরা লিখেছে বা তর্ক করেছে, এই ধারণাটা র বড় কোনো ভিত্তি নেই।

    আর এস এস এ প্রচুর ভালো লোক আছেন, সো হোয়াট? সেতো সব দলেই প্রচুর ভালো লোক, আত্মত্যাগী লোক আছেন, অনেকেই বেশ বুদ্ধিমান কেউ কেউ তো অসাধারণ। তো কি হয়েচে? তাই বলে কি পোলিটিকাল অর্গানাইজেশন বা সোশাল কালচারাল অর্গানাইজেশন হিসেবে তার যা ঐতিহাসিক বা রাজনইতিক ভূমিকা, তার দায় কমে?
  • Ishan | ২৮ মে ২০১৫ ০৮:৩৩679644
  • সরি, আমার লেখা হলনা। এই নেট খুল্লাম, কিন্তু ঘুম পেয়ে গেছে। কাল হবে। হনুর প্রশ্নের উত্তরটা খালি দিয়ে দিই। পপুলার বাম/বামঘেঁষা/পোকো-পোমো ঘেঁষা লিটারেচারে আরেসেসের দর্শনালোচনা আমার চোখে পড়েনি। দুটো বই এখনই মনে করতে পারছি, যেখানে জাস্ট কিচ্ছু না পড়ার চিহ্ন দেখেছি। দুটোই বহুল-পঠিত। ১। তর্কপ্রিয় ভারতীয়। ২। খাকি শর্টস স্যাফ্রন ফ্ল্যাগস।
    আরও নিশ্চয়ই আছে, কিন্তু মনে পড়ছেনা। এই বইয়ে যা লেখা আছে, সেই হিন্দুত্ববাদ বস্তুত একটা নির্মাণ, এই দুটো বইকে ঘিরেই আমার একটা লেখা নামানোর ইচ্ছে ছিল। কিন্তু আমি নিজেই জিনিসটা নিয়ে এতো কম জানি, যে, নামানো হয়নি।

    তবে অবশ্যই, এর বাইরে সিরিয়াস স্টাডি নিশ্চয়ই হয়েছে। যেরকম সবসময়ই নানা ফিল্ডে হয়। একজন একটা লিখছেন, আরও আভাঁগার্দরা পাল্টা দিল। ফলে একদম কোত্থাও কিচ্ছু হয়নি, এইটা বলেছি কিনা মনে নেই, বলে থাকলে অন্তত তথ্যগতভাবে ঠিক বলিনি।
  • dc | ২৮ মে ২০১৫ ১০:৫১679645
  • শাক্য, আপনার বক্তব্য ছিল, "আর এস এস-এর একটা বড় অংশ নাস্তিক"। এই বক্তব্যের স্বপক্ষে আপনি দুজন ব্যক্তির নাম উল্লেখ করলেন। আবার প্রশ্ন করি, আজকের দিনে ভারতবর্ষে (বা দেশের বাইরে) যতো আরেসেস ক্যাডার আছেন তাদের মধ্যে কতো শতাংশ নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেন আর কতো শতাংশ হিন্দু ভগবান বিশ্বাসী, এরকম কোন হিসেব কি আছে? যেকোন নিউজপেপারের কোট হলেও চলবে, সার্ভেই যে হতে হবে তার দরকার নেই।

    ঈশান, "হিন্দুত্ব কোনো ধর্ম নয়। ভারতীয় সংস্কৃতি" এটা আরেসেসের বেশ পুরনো লাইন, মাঝে মাঝেই তুলে ধরা হয়। এমনকি মোদিও এই লাইনে প্রচার করেছেন। কিন্তু মজার কথা হলো, ভারতীয় সংস্কৃতি হিসেবে যেটা তুলে ধরা হয় সেটা পুরোটাই "হিন্দু ধর্ম" অনুসারী। "হিন্দু ধর্ম" কোটের মধ্যে কারন সেটা আবার আরেসেসের নিজস্ব বিকৃত একটা ইন্টারপ্রেটেশন। মোহন ভাগবত বোধায় দুয়েকবার এরকম বলেছেন যে জার্মানিতে যারা থাকে তারা যদি জার্মান হয় তো হিন্দুস্তানে যারা থাকে তারা হিন্দু না কেন। মজার কথা হলো, উনি ভারত শব্দটা চেপে যান। "হিন্দুত্ব কোন ধর্ম না", বা" হিন্দুস্তানি মানেই হিন্দু", এই লাইনটাও আসলে আরেসেসের বানানো আরেকটা লাল মাছ। বাস্তবে আরএসেসকে মৌলবাদের সব ডেফিনিশন মেনেই পুরোপুরি হিন্দু মৌলবাদী দল বলা যায়।
  • dc | ২৮ মে ২০১৫ ১০:৫৫679646
  • "রোমের পতন দিয়ে মধ্যযুগ শুরুর পর জ্ঞান-বিজ্ঞান-শিল্প চর্চা প্রায় হারিয়ে গিয়ে আবার কন্‌স্টান্টিনোপলের পতনের সময় পালানো রিফ্যুজিদের হাত দিয়ে অনেক অরিজিনালি পুরনো আর কিছু আরবদের অনুবাদ করা লেখাপত্র থেকে পুরনো ইওরোপের ইতিহাস নতুন ক'রে জানা দিয়ে রেনেঁসার শুরু। ওই ইতিহাসের মধ্যে পুরনো গ্রিক, রোমান ফ্রিথিংকিংএর ইতিহাসও ছিল। সেটাই রেনেসাঁর আসল কারণ।"

    ০ সুন্দর লিখেছেন, এটাই আমিও বলতে চেয়েছিলাম। রেনেসাঁ বা এনলাইটেনমেন্ট হঠাত করে শুরু হয়নি, শুরু হওয়ার জায়্গায় আসার আগেও বহু শতাব্দীর চিন্তাভাবনার ভূমিকা ছিল। তাই "এনলাইটেনমেন্ট যদি না আসতো" এরকম কিছু বলা মানে প্রায় এক হাজার বছরের ইতিহাস অস্বীকার করা।
  • ঊমেশ | ২৮ মে ২০১৫ ১১:২৩679647
  • সাভারকার নাস্তিক!!!!!
    আমি তাহলে এতো দিন ভুল জানতাম!!!!!!!!!
    অবশ্য এই টই টা পড়ে অনেক কিছু জানতে পারলাম।

    যেমন আমিও বোকা-হারাম, আইসিস, ওসামা তৈরী'র পেছনে দায়ী।

    ধুর যেটা বললো, বাঙালীদের নিরাপদ দুরত্বে বসে.................
  • ranjan roy | ২৮ মে ২০১৫ ১১:২৪679648
  • শাক্যজিতের বক্তব্য নিয়ে দু'পয়সাঃ
    ১) শুধু প্রবীণ তোগড়িয়া কেন, বিশ্ব হিন্দু পরিষদের সবচেয়ে বড় নেতা অশোক সিংঘলও জৈন, তো?
    তাতে অশোক সিংঘলের বাবরি মসজিদ ভাঙার আন্দোলনে নেতৃত্ব দিতে আটকায়নি তো! আর সংঘ পরিবার বরাবরই সিংঘলকে 'হিন্দু হৃদয় সম্রাট ' আখ্যা দিয়ে এসেছে। উত্তর ও পশ্চিম ভারতের জৈন সমাজ মূলতঃ পেশায় ব্যবসায়ী আর অধিকাংশ সংঘ পরিবারের সমর্থক।
    ২) জিন্না নিজেও ধার্মিক নমাজী মুসলমান ছিলেন না, পোর্ক খেতেন। তার জন্যে তাঁর কায়েদ-এ-আজম হওয়া আটকায়নি তো!
    আসলে ব্যক্তিগত ভাবে কে কী, ধার্মিক না নাস্তিক, সৎ না অসৎ, তার চেয়ে বড় কথা ব্যক্তিটি কোন ইডিওলজি/পলিটিক্স প্রীচ করছেন।
  • মহায়ণ | ২৮ মে ২০১৫ ১১:৫৩679649
  • আরএসএস'এর তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে ঈশান ও শাক্যরা যখন এতটা খবর রাখেন, তখন এটাও জেনে রাখূন আরএসএস শুধু অ্যান্টি-কাস্টিস্ট নয়, আরএসএস শুধুই নাস্তিক হলে হিন্দু থাকা যাবে মনে করে না, আরএসএস এমনকি "মুসলিম হলেও হিন্দু" থাকা যাবে মনে করে। তাই বলে ইসলাম মানে যেমন আরএসএস নয়, তেমনি নাস্তিক্য মানেও আরএসএস নয়। আরএসএস'কে কাউন্টার করতে হলে তাকে আরো ভালো ভাবে বুঝতে হবে।
  • lcm | ২৮ মে ২০১৫ ১২:০২679650
  • "...ওই ক্রাইমগুলোকে ঠিক লেজিটিমাইজ কেউ করেনি। বরঞ্চ এগুলোকে কিভাবে উস্কানো হচ্ছে সেটাই হাইলাইট করা হয়েছে।..."

    নিজেদের গোষ্ঠির মানুষকে সমকামী হওয়ার জন্যে টাওয়ারের ওপর থেকে ছুঁড়ে মেরে ফেলার যে ক্রাইম, এটা কার উস্কানিতে হচ্ছে - নাসা? ইউএস?
    ধুস্‌।
  • দেব | ২৮ মে ২০১৫ ১২:২৩679651
  • যেটা বলতে যাচ্ছিলাম রঞ্জনবাবু লিখে দিয়েছেন।

    @মহায়ণ
    আরেসেসের (বা অন্য যে কেউই) মূল্যায়ন করার জন্য এদের লেখাপত্র পড়ার চাইতে এদের বাস্তব কীর্তিকলাপগুলোর দেখাটা বেশী জরুরি। কাজে যায় চেনা। আমেরিকায় ইন্টেলিজেন্ট ডিজাইন নিয়ে এর প্রবক্তারাও প্রচুর মিষ্টি কথা লিখেছেন। স্টিভ ফুলারের মত প্রবল পোমো তাত্ত্বিকও এদের সিরিয়াসলি নিয়েছেন। কেউই তাতে ভোলেনি।

    @শাক্য
    "এতে সমস্যা দেখি না কারণ ধর্মের সাথে কোথাও গিয়ে এলাকা ভাগাভাগি না করলে রিফর্মগুলো আসত না। রামমোহন-বিদ্যাসাগর ঠিক সেই জিনিসটা বুঝেছিলেন যেটায় কাজ্জের কাজ হয়, যে ধর্মান্ধদের সাথে লড়তে গেলে তোমার যুক্তিবাদের লজিক দিয়ে তুমি জিততে পারবে না, বরং তোমাকে তাদের লজিক দিয়েই তাদের কাউন্টার করতে হবে।। সেই জন্যে বেদ পুরাণ মনুস্মৃতি ঘেঁটে বই লিখে দেখানো যে সটিদাহ নাজায়েজ বা বিধবা বিবাহ জায়েজ। "

    খুউউব ভুল। ঐ ক্যাচরার মধ্যে একবার ঢুকলে আর দেখতে হচ্ছে না। মনুস্মৃতির থেকে একটা টুকরো তুলে নিজের যুক্তিকে সাপোর্ট করলে বিপক্ষ দশটা অন্য জায়্গা থেকে দেখিয়ে দেবে কেন শুদ্রের বিদ্যালাভ ইত্যাদি। চেরী পিক করা সম্ভব নয়। সেকুলারিজমের ইউটিলিটিটা প্রিসাইজলি এই ব্যাপারটা এভয়েড করার জন্যই। আইন লাগু করা হবে কোন ধর্মগ্রন্থের তোয়াক্কা না করেই। এবং সেটা পাবলিককে গেলানোও হবে। বিনিময়ে স্টেট মন্দিরের ভেতরে কি হচ্ছে তাতে নাক গলাবে না আর একটু আধটু ট্যাক্স ছাড় দেবে।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ১২:২৪679654
  • আমি কোথায় বললাম নাস্তিক্য মানেই আর এস এস বা ভাইসি ভার্সা? মহায়ণ, ফেসবুকেও দেখেছি আপনার এই আর্ধেক কথা পড়ে ভাট বকার অভ্যেস আছে। আমি বলেছি আর এস এস-এর কেউ নাস্তিক খাতায় কলমে হতেই পারে, যেটা জামাত বা আল কায়দার ক্ষেত্রে সম্ভব না। আর এস এস কে মোটেও গ্লোরিফাই করছি না, আমি কি পাগল নাকি? মুসলিম মৌলবাদের থেকে আর এস এস অনেক অনেক বড় বিপদ এই মুহূর্তে এই দেশে।

    একতা ভাল বই রেফার করছি এই নিয়ে। ক্রিস্তফ জ্যাফ্রেলট-এর লেখা "রাইজ অফ হিন্দু পলিটিক্স ইন ইন্ডিয়া"। হিদু মৌলবাদ নিয়ে পুরো ম্যাগনাম ওপাস
  • দেব | ২৮ মে ২০১৫ ১২:২৪679652
  • একটু কারেক্ট করি -

    "বিনিময়ে স্টেট মন্দিরের ভেতরে কি হচ্ছে তাতে নাক গলাবে না" - যতক্ষণ না সেটা বেআইনি কিছু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন