এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৪ জুন ২০১৪ ০১:১৬644323
  • গোলটা উত্তাল।
  • ঈশান | ১৪ জুন ২০১৪ ০১:২০644334
  • শকারের দ্বিতীয় দিন।

    শকারের প্রথম দিনটি কোনোক্রমে পার হইয়া যায়। দ্বিতীয়দিনের প্রথমার্ধও অস্বাভাবিক শান্ত থাকে, যতক্ষণ না এক শ্বেতকায় যবন এসে আনাকে কাপজয়ের গূঢ় রহস্য বুঝিয়ে বলে। সে তার কম্পিউটারের পাসওয়ার্ডের মধ্যে ভেঙেচুরে ঢুকিয়ে দিয়েছে "ব্রাজিল" শব্দটি। প্রতিবার যন্ত্রগণক খোলা ও বন্ধ করার সময় তাই তার চোখের উপর আছড়ে পড়ে সাম্বা ঝড়, কার্নিভ্যালের দোলা, রিওর সমুদ্রসৈকত, বরাভয় যীশুমূর্তি। এর পরে বিশ্বকাপের পাসওয়ার্ড আর কারো হাতে যাওয়া সম্ভব কী? প্রশ্নের উত্তরে আমি প্রতিবর্ত ক্রিয়ার ন্যায় মাথা নাড়াই। সে হাসি হাসি মুখে চেয়ে থাকে, আর তার যন্ত্রগণকের এলসিডি পর্দায় আমি দেখি, নগ্নগাত্র নেইমারের প্রস্তরবৎ পেশীমূর্তি।

    আমি তাকে বৃথাই কর্পোরেট সিকিউরিটির ভয় দেখাই। নগ্নগাত্র পুং শরীরের অশালীনতার প্রশ্ন তুলি। এক গাল হেসে সে আমায় জানায় এসব উত্তর গোলার্ধের হিসেব। পৃথিবীর উল্টোদিকে এখন শীতকাল। যেদিকে ব্রাজিল। এই নশ্বর পৃথিবীর নিয়মকানুন সেই শকাররাজ্যে প্রযোজ্য নয়। তারপর, খুবই কৌতুহলী গলায় আমায় প্রশ্ন করে কটা বাজে। তখন ঘড়িতে দুপুর দুটো। কিন্তু তার এলসিডি পর্দার দিকে তাকিয়ে সভয়ে দেখি বেলা বারোটা। যন্ত্রগণক বিগড়োলো কি? বরাভয় মুদ্রায় যুবা জানায়, সকল রাস্তাই এখন রোমে যায়, সকল সময় ধায় রিও-পানে। সকল নিয়ম পাল্টে গেছে। বদলে গেছে সব রীতিনীতি। গুগলে এখন শকার ডুডল, হৃদয়ে ফুটবল।

    আমি উত্তরে অস্ফুটে বলি, জয় হিন্দ।
  • | ১৪ জুন ২০১৪ ০১:২৬644345

  • এইটা থাক।জীব্নব্যাপী ফুটবলের বন্দ্না;)
  • Rit | ১৪ জুন ২০১৪ ০১:২৮644356
  • ফ্লাইং ডাচম্যান
  • | ১৪ জুন ২০১৪ ০১:৪১644367
  • হল্যান্ড ২
  • Rit | ১৪ জুন ২০১৪ ০১:৫০644378
  • ৩ নম্বর টা মিস করল।
  • | ১৪ জুন ২০১৪ ০১:৫৩644389
  • ৩-১!
  • | ১৪ জুন ২০১৪ ০২:০০644411
  • ৪ -১
  • Rit | ১৪ জুন ২০১৪ ০২:০০644400
  • ৪-১
  • Rit | ১৪ জুন ২০১৪ ০২:০১643425
  • RVP এরই ৪ টে হয়।
  • Rit | ১৪ জুন ২০১৪ ০২:০৯643428
  • রবেনের ৫ নম্বর
  • Umesh | ১৪ জুন ২০১৪ ০২:০৯643427
  • ইয়াহু-হু-হু ৫-১
  • | ১৪ জুন ২০১৪ ০২:০৯643426
  • ৫-১
  • সায়ন | ১৪ জুন ২০১৪ ০২:১০643429
  • ২-২ প্রেডিকশনের ফল। HHB
  • + | ১৪ জুন ২০১৪ ০২:৪৩643430
  • একটা চেঞ্জ পুরো খেলাটা বদলে দিল। দেলবক্সির বেশি বার্সা প্রীতির ফল। অ্যালেন্সোকে তুলে পেড্রো। অ্যালেন্সোকে তোলার পরই মাঝমাঠে কোনো ব্লক হলনা। এই জাভিকে কেনো খেলায়? স্লো হয়ে গেছে, একটাও পাশ নেই।

    সেইসময় জাভিকে তুলে মাটাকে নামালে আর কোস্তাকে তুলে ভিয়াকে নামালে কিছু হতে পারত।

    এতটা পড়ে ভাববেননা যে আমি স্পেনের সাপোর্টার। স্পেন হারলে আমার থেকে খুশি কেউ হয়না। এটা অব্সার্ভেসন।

    কেউ কি লক্ষ্য করেছেন আর্ভিপি ডান পায়ে একটা গোলা শট মেরেছিল!! আমার কাছে ম্যাচের সবথেকে আশ্চর্য্যের মূহুর্ত ঐটাই
  • robu | ১৪ জুন ২০১৪ ০২:৪৮643431
  • গান্ধি আবার পুরো ঠিকঠাক লিখলো। ইনক্লুডিঙ্গ লাস্ট প্যারা। আরো দুটো লিগ জিততাম ডান পাটা আগে এম্নি থাকলে।
  • নেতাই | ১৪ জুন ২০১৪ ০২:৫৯643432
  • আমি ভাই বরাবরই রবেনের ভক্ত। ছেলেটা যেমন অ্যাক্টিং করে তেমন খেলে। বাঁ পা টা তো একটা ধারালো ছুরি। আর যে বয়সে ওমন মাথাজোড়া টাক অর্জন করেছিলো ভাবলেই কেমন বেবাক হয়ে যাই।
  • b | ১৪ জুন ২০১৪ ০৮:৪৪643433
  • আমার মাজে মদ্দে রবেন আর জিদান গুইলে যায়। টাকতুতো ভাই কিনা,।
  • cb | ১৪ জুন ২০১৪ ১০:২৫643434
  • ২০০৬ য়ে ইটালি কাপ জেতার পর সেম টিম নিয়ে এসেছিল ২০১০ য়ে। শোচনীয় হাল সেবার।

    স্পেন ও কি সেই দিকে?
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১০:৩০643436
  • ফ্রান্স ২০০২।
  • তাপস দাশ | ১৪ জুন ২০১৪ ১১:২১643437
  • অক্টোপ্পনের প্রেডিকশন ফেল। এখন ফেবুতে পেইন্ট মি অরেঞ্জ বলে চিল্লাচ্ছে। ছ্যা ছ্যা !!!
  • Arpan | ১৪ জুন ২০১৪ ২২:৪৭643438
  • দিল অউর দিমাগ অলাগ অলাগ চিজ হোতা হ্যায় তাপসবাউ।

    আপ নাহি সমঝোগে।
  • cb | ১৪ জুন ২০১৪ ২৩:২৯643439
  • আর ভি পি র হেডটা দেখে ৯৪ এ লেচকভের কথা মনে পড়ে গেল, উতুবে দেখে নিলাম আর এক বার
  • Arpan | ১৪ জুন ২০১৪ ২৩:৪১643440
  • সেই টেকোটা?
  • রোবু | ১৫ জুন ২০১৪ ০০:৫৩643441
  • হ্যা। আমার মনে পড়ল মেহিকোর বোরহেত্তির একটা গোল। ইতালির এগেইন্সটে। রোবু
  • T | ১৫ জুন ২০১৪ ০১:১০643442
  • ওফ, অ্যাত বড় মাঠ থাকতে সাইডলাইনের ধার দিয়ে খেলছে। যত্তসব।
  • | ১৫ জুন ২০১৪ ০১:৪৮643443
  • বাঘের বাচ্চা পুরো!!!
    কোস্টারিকা দুই গোল দিয়ে ফেল্লো
  • cb | ১৫ জুন ২০১৪ ০৫:৩২643444
  • পির্লো কি এবার জিদান ২০০৬?
  • + | ১৫ জুন ২০১৪ ১০:৫৯643445
  • পির্লোর ফ্রিকিকটা !! কি করে মারে? ম্যাজিসিয়ান।

    ইংল্যান্ড-ইটালী এখনো পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ। স্টার্লিং-স্টারিজ-জেরার্ড-হেন্ডো পুরো লিভারপুলের ফর্মে খেলে গেল। খালি যদি রুনি-ওয়েলব্যাকের জায়্গাতে অন্য কেউ থাকত।

    যাই হোক, আমার সম্ভাব্য ফাইনালিস্ট কাল হেরে গেল !! সুয়ারেজের চোট যদি ঠিক হয়ে যায়, তাহলে ইংল্যাডের ২ন্ড রাউন্ড ওঠা চাপ হবে।

    আজ আমার প্রেডিকশন ফ্রান্স হারবে
  • sm | ১৫ জুন ২০১৪ ১১:৫৮643448
  • একদম একমত।ইংল্যান্ড ইতালি ম্যাচ টা, এ পর্য্যন্ত সেরা ম্যাচ। হল্যান্ড- স্পেন এর চেয়েও বেশি ঘাত প্রতিঘাত, উত্তেজনায় ভরা ছিল। দু দলই ভালো খেলেছে। ইংল্যান্ড সামান্য বেটার। স্টার্লিং, স্টারিজ এরা তো ভালো খেলল ওই, রুনিও চলন সই। গোলটার পিছনে রুনির অবদান ৮০ শতাংশ।তবে রুনি এখনো ফর্ম এ আসেনি, তাই box এর ভিতরে সহজ সুযোগ টা মিস করলো।
    বালাতলি, পিরলো অসাধারণ।
    পিরলো র ফ্রিকিকটা তো শুধুই নয়নসুখ। এই সব জিনিস বহুদিন মনে গেঁথে থাকবে।
    তবে খেলা টা ড্র হলে ভালো হত। দুটো টিম কেই সেকেন্ড রাউন্ড এ দেখতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন