এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০৭ আগস্ট ২০১২ ১৫:২৬557145
  • উফ্ফ, টাইপো

    দেখে*, একবছর
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১৫:৫৯557156
  • অনেক ক্লাবেরই ইউথ অ্যাকাডেমি আছে, এবং সেগুলোর গ্রেডেশন হয়। আনফরচুনেটলি নিউক্যাসল এই বছর কোনো কারণে ক্যাটেগরি ওয়ান পায়নি। নতুন যে ক্লাব অ্যাকাডেমিগুলো ক্যাটেগরি ওয়ানে এসেছে সেগুলো হল - ফুলহ্যাম, সাউথ্হ্যাম্পটন, স্টোক, সান্ডারল্যান্ড, ওয়েস্ট হ্যাম, উল্‌ভস, চেলসী, ম্যান সিটি, ম্যান ইউ। শেষের তিনটে ক্লাব এই বছরই ক্যাটেগরি ওয়ান গ্রেড পেলো। (হেন্স দ্য গুল ইজ প্রুভেন)।

    আরো কিছু ক্লাব অডিট হবে সেপ্টেম্বরের মধ্যে - আর্সেনাল, লিভারপুল, স্পার্স, এভার্টন, ভিলা, রেডিং, বোল্টন, নরউইচ, ওয়েস্ট ব্রম, ওয়াটফোর্ড।

    এই যে এতগুলো ক্লাবের লিস্ট দিলাম - এরা সবাই কিন্তু ইপিএল নয়। বোল্টন এবার নেমে গেছে, ওয়াটফোর্ডও চ্যাম্পিয়নশিপ ক্লাব।
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১৬:০৮557167
  • অনেকেই ইউথ অ্যাকাডেমি থেকে ওঠে - যেমন রুনি (এভার্টন), ক্যারিক (ম্যানিউ)। উইলশায়ার আর্সেনাল ইউথ অ্যাকাডেমির। ক্যারল নিউক্যাসল ইউথ অ্যাকাডেমির। ইংল্যান্ডের হোম-গ্রোন নামী প্লেয়ার প্রায় সকলেই ইউথ অ্যাকাডেমি প্রোডাক্ট - গিগ্‌স, পিটার বিয়ার্ডস্লে, গাসকোয়েন, শিয়ারার...
  • গান্ধী | ০৮ আগস্ট ২০১২ ২০:০৭557178
  • ইন্ডিয়া ১৬৮,

    সব্থেকে খারাপ র‌্যাংক ভারতের ইতিহাসে।
  • ঊমেশ | ০৮ আগস্ট ২০১২ ২০:৩০557189
  • পাশাপাশি এটা বললে না, ইংল্যান্ড ৩ নম্বরে?
    এটা ইংল্যান্ডের ইতিহাসে বেস্ট র‌্যাংক।
    দেখে দারুন ভাবে হাসি পেলো।
  • গান্ধী | ০৮ আগস্ট ২০১২ ২০:৩৩557200
  • ফিফা র‌্যাংকিং নিয়ে অনেক কিছু লিখেছিলাম। কেমন একটা ঘাঁটা

    ব্রাজিল কোনো ম্যাচ না খেলেই ১৩তে চলে গেল !!
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১৪:৩৬557211
  • গার্ডিয়ান প্রেডিকশন -

    ১ - ম্যান সিটি
    ২ - ম্যান ইউ
    ৩ - চেলসী
    ৪ - আর্সেনাল
    ৬ - লিভারপুল
    ৭ - নিউক্যাসল
    ৮ - এভার্টন
    ১০ - ফুলহ্যাম
    ১২ - ভিলা

    এখনো অবধি এইগুলো বেরিয়েছে। স্পার্সকে মনে হয় ৫ নম্বরে রাখবে।
  • গান্ধী | ১২ আগস্ট ২০১২ ১৮:৫১557222
  • চেলসী ১-০য় এগিয়ে
    তাও আবার টোরেসের গোলে !
  • গান্ধী | ১২ আগস্ট ২০১২ ১৯:৩৮557233
  • ম্যান সিটি ৩- চেলসি ১

    ৭০ মিনিট
  • গান্ধী | ১২ আগস্ট ২০১২ ২০:৪৫554465
  • বছরের প্রথম ট্রফি ম্যান সিটির হল

    কমুনিটি শীল্ড জিতল ৩-২ এ
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১২ ১২:০৯554476
  • সিজন শুরু হয়ে গেছে, এবার এই টই টা চলবে।

    লিগ প্রেডিকশনে লিভারপুল আর স্পার্স নিয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। দুদলেই নতুন কোচ।
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ১২:৩০554487
  • কাল লিভারপুল লেভারকুশেনকে ৩-১ এ হারালো, ইম্প্রেসিভঃ) ক্যারল গোল দিয়েছে

    যদিও প্রি সিজনে অত কিছু বলা যায়না তবু
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১২ ১৪:২৭554498
  • কাল লাস্ট প্রি-সিজন ম্যাচে আর-ভি-পি ২০ মিনিট খেলেছে।
    তবে কি থাকছে?
    এখনো দারুন ভাবে আশা তে আছি।
    সবাই হাত গুটিয়ে নিয়েছে, ম্যানু ছাড়া।
    আর-ভি-পি আর যেখানেই যাক, ম্যানু তে গেলে আমার সহ্য হবে না।
    শালার খেলা দেখা ছেড়ে দিতে হবে।
  • x | ১৩ আগস্ট ২০১২ ১৪:৫০554509
  • এবার কী espn/star sportes এ EPL দেখাবে?
  • গান্ধী | ১৫ আগস্ট ২০১২ ১০:০৯554520
  • আজ ১৫ই আগস্ট

    মোহনবাগানের জন্মদিবসঃ)
  • গান্ধী | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৬554542
  • ক্যারেলের থেকে কম দামী ভ্যানপার্সিঃ)
  • গান্ধী | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৭554564
  • স্যরি ক্যারল
  • Padfoot | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৭554553
  • ক্যারল কেন, যে কোনো ইংলিশ প্লেয়ারের চেয়েই কম দাম। ওখানে হোমগ্রোন প্লেয়ারের দাম পুরো অ্যাবসার্ড রকমের বেশি।
  • গান্ধী | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৯554587
  • আরভিপিকে পছন্দ করতাম। ধুস। এত্ত ক্লাব থাক্তে ম্যানু !!
  • ঊমেশ | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৯554576
  • কাল রাত থেকে মাথা গরম হয়ে আছে। শেষে কিনা ম্যানু!!

    আগের দিন বললাম, এটা আমার সহ্য করতে বেশ কিছু দিন লাগবে।
    কি করবো, সাপোর্টার দের সব সহ্য করতে হয়।
  • Padfoot | ১৬ আগস্ট ২০১২ ১১:৪৫554598
  • প্যাট্রিক ভিয়েরা আর রয় কীন-এর ফাটাফাটি লাগতো প্রায়ই। তখন আরভিপি বাচ্চা। এবার আরভিপি জামা পাল্টে সেরকম কার সঙ্গে লাগে সেটা দেখার;-)
  • Vurnon Anita | ১৬ আগস্ট ২০১২ ১৭:৪০554609
  • নতুন প্লেয়ার এলো, Ajax থেকে, ২৩ বছর বয়সী, হাইলি রেটেড ডিফেন্সিভ মিডফিল্ডার, লেফট ব্যাকেও খেলতে পারে।
  • গান্ধী | ১৬ আগস্ট ২০১২ ১৭:৪৭554620
  • কোন টিমে এলো???

    আর আগেরটা অমি নই কিন্তুঃ)
  • Newcastle United | ১৬ আগস্ট ২০১২ ১৭:৫৩554631
  • অবভিয়াসলি

    এককের স্টাইলটা আমার বেশ পছন্দ হয়েছে;-)
  • গান্ধী | ১৬ আগস্ট ২০১২ ১৭:৫৫554642
  • ওহ ! নাম অনিতা !! বুঝতে পারিনি। নিউক্যাসলে ?

    আজিদ্দা যে মেয়েদের নাম নিয়ে নেবে কি করে বুঝব !!
  • Padfoot | ১৬ আগস্ট ২০১২ ১৮:১০554653
  • অনিতা নয়, অ্যানিটা। ভার্নন অ্যানিটা - শেষেরটা সারনেম। নাম ভার্নন।

    রোভার্সের রয়-এ একটা ভার্নন ছিলো না? ভার্নন এলিয়ট মনে হয়।
  • গান্ধী | ১৬ আগস্ট ২০১২ ১৯:০৩554664
  • ওসব বলে লাভ নেই প্লেয়ারটার নাম অনিতা, ব্যাস
  • Padfoot | ১৬ আগস্ট ২০১২ ১৯:০৫554675
  • জার্সিতে ভার্নন লেখা আছে।
  • গান্ধী | ১৭ আগস্ট ২০১২ ১৯:৪৭554687
  • রোহান রিকেটস (বয়েস ২৯) - আর্সেনাল, টটেনহাম, উলভ্স - এইসবে ক্লাবে এককালে খেলা প্লেয়ার এখন ডেম্পোতে ট্রায়ালে এসেছে। ইংল্যান্ড অনুর্দ্ধ-১৮ তেও খেলেছে। যদিও শেষ কয়েক বছর চোটের জন্য প্রায় খেলেনি বললেই চলে।

    http://timesofindia.indiatimes.com/sports/football/i-league/Former-Arsenal-Ricketts-trains-with-Dempo-Sports-Club/articleshow/15522758.cms
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন