এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১৮৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৯ জুন ২০১২ ২৩:৫৩549652
  • ঐজন্যই তো পোমো বল্লাম। খাস ফরাসী পোমো। ঃ)
  • সায়ন | ০৯ জুন ২০১২ ২৩:৫৩549663
  • জাস্ট ফর অ্যাকাডেমিক ইন্টারেস্ট, ক্যাওট'কে আগে নামালো না কেন?
  • সায়ন | ০৯ জুন ২০১২ ২৩:৫৫549674
  • টুর্নামেন্টের সাইট দেখিনি, ওজিল পোডলস্কি লাম সবাই খেলছে, নাকি? পর্তুগাল হারলে বেশ হয়।
  • lcm | ০৯ জুন ২০১২ ২৩:৫৭549685
  • আকা, ইএসপিএন-এ লাইভ দেখাচ্ছে। সকালে রাশিয়ার খেলার সেকেন্ড হাফটা দেখলাম। এবার জার্মানি-পর্তুগাল শুরু হবে। এই গ্রুপটা টাফ হয়ে গেছে।
  • প্পন | ০৯ জুন ২০১২ ২৩:৫৯549696
  • পত্তুগাল কুলকাল হারবে।
  • নেতাই | ১০ জুন ২০১২ ০০:১২549707
  • পোমো মানে কি?
    অনেকদিন পর আজ খেলা দেখবো বলে জেগে আছি
  • সায়ন | ১০ জুন ২০১২ ০০:১৪549718
  • ফ্রেঞ্চ। খেলা দ্যাখ।
  • সুদীপ্ত | ১০ জুন ২০১২ ০০:২০549729
  • ঢুকিয়ে দেছেল বলে
  • arnya | ১০ জুন ২০১২ ০০:২৪549740
  • ধন্যবাদ বন্ধুরা, মনে করিয়ে দেওয়ার জন্যে। খেলা দেখতে শুরু করলাম।
  • Abhyu | ১০ জুন ২০১২ ০০:২৯548686
  • সায়ন | ১০ জুন ২০১২ ০০:৫৬548697
  • এ কী প্রদর্শনী ম্যাচ হচ্ছে নাকি!
  • aranya | ১০ জুন ২০১২ ০১:০৯548708
  • ক্লাব ফুটবল যারা দেখো, ইপিএল ইঃ, তার তুলনায় এই ম্যাচটার স্ট্যাণ্ডার্ড কেমন লাগছে?
  • Tim | ১০ জুন ২০১২ ০১:১২548719
  • জার্মানী একটু মিইয়ে রয়েছে। কি সব চান্স গোলে রাখতে পারলো না। একটা গোল প্রায় খেয়েই যাচ্ছিলো। সেকেন হাফে কোচের কড়কানি খেয়ে নেমে ভালো খেলে দিতে পারে কিনা সেটাই দেখার। ঃ-)
  • aranya | ১০ জুন ২০১২ ০১:২১548730
  • রোনাল্ডোর বলের ওপর দিয়ে দ্রুত কয়েকবার ফলস পা চালানো, যার পর ভাল ক্রস করল একটা - সুন্দর, তবে ওভার অল খেলার মান সো-সো।
  • aranya | ১০ জুন ২০১২ ০১:২৩548741
  • অবশ্য খেলাটা ফুটবল বলে সব্সময়ই দেখতে ভাল লাগে, বিশেষতঃ HD-ত।
  • প্পন | ১০ জুন ২০১২ ০১:২৯548761
  • * মেসি
  • a | ১০ জুন ২০১২ ০১:৫২548762
  • এবার জার্মানির কোন আশা নেই।
  • lcm | ১০ জুন ২০১২ ০১:৫৯548763
  • অনেক সময়ই জার্মানির আশা থাকে না, কিন্তু তারপরে কোথা হইতে যে কি হইয়া যায় তাহা শুধু শ্যামলাল জানে।
  • aka | ১০ জুন ২০১২ ০২:০৪548765
  • পর্তুগাল চেপে ধরেছে কিন্তু গোল তো করতে পারছে না।
  • Abhyu | ১০ জুন ২০১২ ০২:০৭548766
  • জার্মানির হারাই ভালো - কিন্তু এখান সেটা বলাটা ঠিক হবে কি না বুইতে পাচ্ছি না
  • প্পন | ১০ জুন ২০১২ ০২:০৮548767
  • অভ্যু জার্মানির হার চাইছে? আর চিন্তা নেই, জার্মানরাই কাপ তুলবে এবার। ঃ)
  • aka | ১০ জুন ২০১২ ০২:১০548768
  • হায় হায় হায় এই গোল কেউ মিস করে? রোনাল্ডো অনেকগুলো ওপেন করেছিল। পুরো গোলটা থাকতে বেছে বেছে লোকটার গায়ে মারল।
  • Abhyu | ১০ জুন ২০১২ ০২:২৪548769
  • প্পনকে বূঊউ
  • aranya | ১০ জুন ২০১২ ০৫:৫২548770
  • এঃ, ঘরের পাশে এমন ল্যাট অ্যাম ম্যাচ,জাস্ট ল্যাদ খেয়ে মাঠে গেলাম না। মেসির হ্যাটট্রিক, কোন মানে হয় ঃ-(
    পর্তুগাল গোল খেয়ে ভালই চাপ দিয়েছিল।
  • S | ১০ জুন ২০১২ ০৬:০৯548771
  • মেসির লাস্ট গোলটা দারুন। সত্যি এই খেলা দেখলে ইউরোপের ফুটবলকে বক্সিঙ্গ মনে হয়।
  • aranya | ১০ জুন ২০১২ ০৬:৪০548772
  • এস কি মাঠে গিয়ে দেখলেন ?
  • S | ১০ জুন ২০১২ ০৯:৩০548773
  • না না। ইউটিউবে হাইলাইট্স দেখলাম।
  • bb | ১০ জুন ২০১২ ১০:৫৭548774
  • কাল পর্তুগালের হারা দুঃখের। রোনাল্ডো বেশ ভাল খেলেছে আর প্রথমার্দের ঐ লাইনড্রপটা ওদের বিরুদ্ধে না গেলে - জার্মানীর কপালে দুঃখ ছিল। ওজিলের খেলা তেমন দারুণ কিছু লাগল না।
  • T | ১০ জুন ২০১২ ১২:৫১548776
  • কাল দুটো টিমই যাচ্ছেতাই খেলল। জার্মানি জঘন্য। গোলের একদম সামনে পোডোলস্কির মিস চোখে দেখা যায় না। মুলার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলল। গাদা গুচ্ছের মিস পাস। এলোমেলো। সোয়াইনস্টাইগা কে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। বিশ্বকাপের পারফরম্যান্সের সাথে কী সাংঘাতিক তফাত। একটা ভালো সেন্টার অবধি করতে পারেনি। পেনাল্টি বক্সের ভেতর খালি চাট্টী স্কোয়ার পাস খেলছে। আর এই রোনাল্ডো ইত্যাদি টোটাল ধুঞ্চুল। পর্তুগাল কি হাওয়া খেতে এসেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন