এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debabrata Chakrabarty | ২১ এপ্রিল ২০১৬ ০৮:৩৮701058
  • "১৯৯১ সাল থেকে ম্যানুফ্যাকচারিং উৎপাদন বৃদ্ধি হয়েছে ৮% হারে কিন্তু শিল্পে কর্মী সংখ্যা একই রয়ে গেছে" এই তথ্য কোথা থেকে পেলেন জিগাচ্ছেন S এইটি সাথে আরও কিছু প্রভাত পট্টনায়েক ০৭/০৫/২০০৭ এ ইকোনমিক অ্যান্ড পলিটিকাল উইকলির পাতায় লিখেছেন। সাথে এইটা লিখেছেন ' নয়া উদারবাদী ব্যবস্থায় শিল্পায়ন হল একমাত্র কর্পোরেট শিল্পায়ন প্রক্রিয়া -অবশ্যম্ভাবীরূপে জনবিরোধী। " তা সুজ্জি বাবু এবং চামচাগণ এই জনবিরোধী নীতির সমর্থক হবেন -আশ্চর্য কি ?

    বস্তুত শিল্পায়নের প্রশ্নে, কৃষি জমি দখলের প্রশ্নে বিজেপি কংগ্রেস সিপিয়াম এ তেমন কোন বিরোধ নেই, বিরোধের যথার্থ কোন কারনই নেই। উদারনৈতিক অর্থনৈতিক বিকাশের রাস্তা সব গাধা গরু কে একসাথে জল খাওয়াচ্ছে - কি শিল্প করবেন সুজ্জি বাবু ?

    মমতার হাতে সপাটে চড় খেয়ে, ভোটে হেরে, নির্বাচনের দায়ে বর্তমানে সিপিয়াম জানাচ্ছে কৃষকের সম্মতি ছাড়া জমি অধিগ্রহণ করা যাবেনা। তা কি করে শিল্প হবে সুজ্জি বাবু ? আর কি শিল্প হবে ? কর্পোরেট শিল্পায়ন প্রক্রিয়া -সে তো অবশ্যম্ভাবীরূপে জনবিরোধী।

    অর্ধ পক্ক অ্যাজেন্ডা, নীতি নিয়ম পলিসির বালাই নেই, চলে এয়েছেন উনি চোর এই বলে ভোট দিন ভোট দিন চ্যাঁচ্যাঁতে। শিল্প হবে গণ্ডা গণ্ডা চাকরী হবে আরে ১২% রেটে বছরের পর বছর গ্রোথ করে চীন শিল্পে কর্মসংস্থান বাড়াতে পারেনি, আর ভারতে ১৯৯১ সাল থেকে ৮% ম্যানুফ্যাকচারিং গ্রোথ হওয়া স্বত্বেও শিল্পে কর্মী সংখ্যা এক রয়ে গেছে - তো কি ধরনের শিল্প সুজ্জি বাবু এবং নয়া উদারবাদী ব্যবস্থার ধামাধরা গন ?
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৮:৪৯701060
  • ডোমকলে একজন গুলীতে নিহত হলেন....
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৮:৪৯701059
  • "মমতার হাতে সপাটে চড় খেয়ে, ভোটে হেরে, "
    কোন আলোচনাতে যিনি এই বাক্যবন্ধ ব্যবহার করেন তাঁকে তিনোমুলী ছাড়া আর কি-ই বা বলা যায়?
  • | ২১ এপ্রিল ২০১৬ ০৮:৫১701061
  • আরে হ্যাঁ আমিও সুমন্দের এই চিল্লানি শুনে কিছু বুঝলাম না। কেউ প্লীজ একটা প্রাসঙ্গিক লিং দিন না এখানে। ভিদিও দেবেন না প্লীজ ও আপিস থেকে খোলে না। পড়া যায় এমন একটা লিং দিন কিস্যু বুঝছি না।
  • Debabrata Chakrabarty | ২১ এপ্রিল ২০১৬ ০৮:৫৩701062
  • S লিখছেন " আজকাল শিল্প পরিবেশবান্ধব না হলে মনে হয় করতেই দেয়না।" এই নিন প্রতিবেদন কি ধরনের পরিবেশ বান্ধব দেখে নিন

    জল নাকি জীবনের অন্য নাম
    একদিকে লাতুরে, মহারাষ্ট্রে দিল্লী থেকে রেলের ট্যাংকারে করে জল যাচ্ছে, বিশেষজ্ঞ’রা বলছেন ২০২৩ সালের মধ্যে কেবল জলের কারনে বাঙ্গালোর আর মনুষ্য বাসযোগ্য থাকবেনা -জলের জন্য হাহাকার দেশ জুড়ে অন্যদিকে বিগত তিন বছরে দেশী এবং বিদেশী কোম্পানি মিলিয়ে মোট ১৪৪ টি কোম্পানি কে বিনি পয়সায় মাটির তলা থেকে ঢালাও জল তুলে বোতলবন্দী করে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে এবং তার মধ্যে কয়েকটি জল যেখানে অপ্রতুল সেই সমস্ত অঞ্চলে অবস্থিত।

    বর্তমানে ভারতে বোতলবন্দী জলের ব্যবসা ১০০০ কোটির অধিক এবং এই ব্যবসা বাৎসরিক ৪০-৫০% হারে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে মাটির নিচে জলের টেবিল হু হু করে নেমে যাচ্ছে। এই নূতন লাইসেন্স প্রাপ্ত ১৪৪ টি কোম্পানি তাদের ব্যবসার স্বীকৃতি পেয়েছেন স্বয়ং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রালয়ের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটির কাছ থেকে। এই নব্য লাইসেন্স প্রাপ্ত সংস্থা গুলির মধ্যে ২৯ টি আসামে, ২৮ টি উত্তর প্রদেশে, ১৩ টি অন্ধ্রপ্রদেশে, ১০ টি হরিয়ানায় এবং ৮টি মহারাষ্ট্রে।

    এই কোম্পানি গুলির মধ্যে অন্যতম “ পেপসি “। পেপসি মাটির তলা থেকে প্রতি বছর 648000 কিউবিক মিটার জল তুললেও এক ড্রপ জলও মাটিতে ফিরিয়ে দেয়না যদিও চুক্তি অনুসার প্রতি বছর ৮৩,৭৭৮ কিউবিক মিটার জল তাদের মাটিতে ফিরিয়ে দেওয়ার কথা।

    ত্রিনিদাদ এবং টোবাগো ভিত্তিক আরেক আন্তর্জাতিক কোম্পানি MJ Beverages Asia Ltd. বাঙ্গালোরের কাছে হোসকোটাকা প্ল্যান্ট এ প্রতিবছর ৭৮০০ কিউবিক মিটার জল মাটি থেকে তুললেও প্রাপ্ত তথ্য অনুসার এক বিন্দু জলও মাটিতে ফিরিয়ে দেয়নি -অথচ বাঙ্গালোর জলের অভাবে ২০২৩ সালের মধ্যে আর মনুষ্য বাসযোগ্য থাকবেনা এই মতামত অনেক বিশেষজ্ঞের।
    এই ভয়ঙ্কর পরিস্থিতি’র ওপরে কোবরা পোস্টের তরফে এক বিস্তারিত তদন্ত মূলক রিপোর্ট বানিয়েছেন Md Hizbullah। রিপোর্ট টি আপনাদের জন্য সংলগ্নিত ঃ-

    Cobrapost Exclusive Digging Deeper for Profit Leaving Poorer the Earth the Common Man http://cobrapost.com/index.php/news-detail?nid=9583&cid=7
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৯:০০701064
  • আমার নাম পোস্টে জড়িয়েছেন, অতেব উত্তরটা আমিই দেবো।

    আপনার ভিত্তি হলো একজন বামপন্থী লেখকের লেখা একটা ওপিনিয়ন পীস? কারণ আপনি তো কোনো ডেটা তো দিলেন না। আমি এরকম হাজারটা লেখা নামিয়ে দেখিয়ে দিতে পারি যেখানে আরো অনেক বেশি নামকরা ইকনমিস্টরা শিল্পের হয়ে সওয়াল করেছেন।

    এনিওয়ে আমি ডেটা দিয়ে দি। সে দায়িত্ব আমার। আপনি যেহেতু যেহেতু মহামতি (আপনি চামচা বলেছেন, অতেব এইটুকু আমি বলতেই পারি) আপনি শুধুই এক্সপার্ট ওপিনিয়ন (প্রায় সবসময়ই ভুল) দেবেন - অনেকটা দিদির স্টাইলেই। আর এখানে অনেকেই আছেন তারা সঙ্গে সঙ্গে সেই কথা ধরে আলোচোনা চালু করে দেবে। আবাপের আর দোষ কোথায়?

    http://www.ilo.org/wcmsp5/groups/public/---ed_emp/documents/publication/wcms_377811.pdf
    এই পেপারের ১ নম্বর টেবিলটা দেখবেন। গ্রোথ কম হলেও হচ্ছে। তার কারনও আগের পোস্স্টে লিখেছি।

    আর একটা কথা বলে যাই চুপি চুপিঃ আগে ভেবেছিলাম আপনি শুধুই বাম বিরোধি। এখন দেখছি আপনি দিদির (চামচা বলবো না) ভাই। ঃ))
  • Debabrata Chakrabarty | ২১ এপ্রিল ২০১৬ ০৯:০০701063
  • "মমতার হাতে সপাটে চড় খেয়ে, ভোটে হেরে, " বাক্যবন্ধেই ব্যাথা লাগলো ? তাহলেই ভাবুন বুদ্ধ বাবুর কি হাল হয়েছিল !
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ০৯:০৫701065
  • দেবব্রত, আপনি যেহেতু লেখালিখি করেন তাই অনুরোধ নিজেকে জোর করে শ্রদ্ধাহীন করবেন না।
    যে কোন লেখাতে এইজাতীয় বাক্য ব্যবহার করলে আপনার রাজনৈতিক অবস্থানটি প্রকটিত হয়। তখন কোন সংখ্যাতত্ব বা যুক্তিজালেরই আর কোন বিশ্বাসযোগ্যতা থাকেনা।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৯:১০701066
  • এইবারে আমি দেবব্রত বাবুর সাথে ঝগড়া করবো। আপনি বোধয় এইসব খবর পড়ে খুব উত্তেজিত হয়ে মতামত তৈরী করেন। আপনিই তো দুদিন আগে লিখলেন পস্কো চলে যাচ্ছে। অথচ কেন চলে যাচ্ছে সেইটা লিখলেন না। ইচ্ছে করে হলে কি আর বলবো। না বুঝে হলে ঠিক আছে।

    এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স তো লাগে। এইটা তো হক্কলে যানে। এই মোদি সরকার এসে গত বছর সেই লিস্স্টি থেকে অনেক গুলো ইন্ডাস্ট্রি বাদ দেছেন। উনি আচ্ছে দিন আনবেন কিনা। যাকগে। এইবারে সেই পলিসি কতটা ভালো ইত্যাদি সেটা তক্কের ব্যাপার। আম্রিগা ফ্রান্সে যে পলিসি ইমপ্লিমেন্ট করা যায় সেটা ভারতে এখনই করা যায়্না ইত্যাদি।

    আপনি কি গুরুর তিনোব্যথীদের রেসিডেন্ট ইকনমিস্ট। তাহলে আপনার অপসারণ হলো বলে।
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ০৯:১১701068
  • জলের থেকে মাটি চুরি, পাখির থেকে আকাশ চুরি, সারদার থেকে আশীর্বাদ চুরি। সত্যি একেবারে সভ্যতার সংকট এসে হাজির হয়েছে। এসিতে বসেও ঘেমে উঠলাম, ফ্রিজ থেকে এক বোতল জল বের করে খেয়ে ঠান্ডা হতে হচ্ছে।
  • SS | ২১ এপ্রিল ২০১৬ ০৯:১৪701069
  • ইয়ে, মানে ডক্টর রেড্ডির শ্রীকাকুলাম প্ল্যান্টে ডেটা ম্যানিপুলেশন করার জন্যে FDA অলরেডি ওয়ার্নিং লেটার ধরিয়েছে। নেক্স্ট এক বছর বা দু বছর ডক্টর রেড্ডির প্ল্যান্টে তৈরি কোনো প্রোডাক্ট ইউএস মার্কেটে বিক্রি হবে না। শেয়ার ও পড়েছে, বেশ কিছু জব কাটও হতে পারে।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৯:১৫701070
  • dc, আপনাকে বললাম ভোট দিয়ে বোতলটা নিয়ে আসুন। তাইলে এই জল সন্কটের দিনে আর জল খেয়ে ঠান্ডা হতে হয়্না। সঙ্গে কি আম্মা চখনা দিচ্ছেন?
  • কল্লোল | ২১ এপ্রিল ২০১৬ ০৯:১৭701071
  • পিটি।
    ব্যাঙ্গালোর আর হায়্দ্রাবাদে জলের সংকট ভয়াবহ। এটার সত্যতা নিয়ে সন্দেহ থাকলে গুরুতে বহু ব্যাঙ্গালোর বাসিন্দা আছেন জিগাইতে পারো।

    তারা কলকাতায় ফিরতে আগ্রহী নয়। সে তো আমিও নয়। কলকাতায় ভালো চাকরী পেলেও নয়।

    আমি ব্যাঙ্গালোরের তাপমাত্রার কথা উল্লেখ করলাম। এটা শুধু ব্যাঙ্গালোরে নয় সারা পৃথিবীতেই - সে নিয়ে বহু কথা হয় নানান মিডিয়ায়। সেটা যে পরিবেশ ধ্বংসকারী শিল্পের ফল তাও আর কারো-ও অজানা নেই। তাই পরিবেশবান্ধব শিল্প চাই। যদিও কালই বোধহয় আবাপতে দেখলাম পরিবেশ আইন মেলে শিল্প করতে গেলে তা আদৌ লাভজনক হবে না।

    বড়ো এস।
    আমার কি সৌভাগ্য যে আমনার মুট ভালো ছেলো!! আমার অশেষ কৃতজ্ঞতা জানবেন।
    তবে কি ছিপিয়েম ও তিনো ছাড়াও জগতে আরও বহু বহু রকম চিন্তা বিরাজ করে। সেটি মাথায় রাখবেন। ভালো থাকবেন। মুট ভালো রাখবেন।

    কৃষি নিয়ে আমার ভাবনা বহুবার বলা হয়েছে এই গুরুর পাতাতেই। তাই আবার লিখলাম না। ছোট করে বলি - সমবায়।

    আর হ্যাঁ, জোট নিয়ে আমার কুনো আপিত্ত নাই, ছেলো-ও না। আমি শুধু সিপিএম-এর ১০০% কৃষকের মত না পেলে জমি নেওয়া হবে না - এই সিদ্ধান্তটি উল্টে যেতে পারে সেই সম্ভাবনা নিয়ে বলতে জোটের উদাহরণ দিয়েছি মাত্র। কদিন আগে এরাই না বলেছিলো কারুর সাথে জোট নয়!!!
  • T | ২১ এপ্রিল ২০১৬ ০৯:২১701073
  • ডোমকলে সিপিয়েমের এজেন্ট খুন।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৯:২১701072
  • কল্লোল বাবু, মুড ভালো কথাটা মজা করে বলেছিলাম। এনিওয়ে এই সুযোগে আপনার সেন্স অব হিউমারটা বুঝে নিলাম। নাকি আপনার আবার মুট ভালো নেই। দিদির কথা মনে পড়ছে বুঝি? এতো চাপ নেবেন না, দিদি জিতছেন। ভালো থাঅকবেন।
  • ranjan roy | ২১ এপ্রিল ২০১৬ ০৯:২৩701075
  • S এর পোস্টটির পয়েন্ট ধরে তথ্যভিত্তিক আলোনা জরুরি। উনি সুন্দর শুরু করেছেন। দেবব্রত একটি পয়েন্ট নিয়ে লেখা শুরু করেছেন।
    আশা করি, এখন আর ব্যক্তিগত আক্রমণ বা দেগে দেওয়ার শব্দাবলী ব্যবহার করে কেউ ডিসকাশনের মেজাজ নষ্ট করবেন না।
    এ ব্যাপারে পিটির 9.05 AM এর পোস্টটি যুক্তিযুক্ত। সবাই একটু খেয়াল রাখবেন এই অনুরোধ।
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ০৯:২৩701074
  • ভোট তো ষোল তারিখে। কিন্তু আম্না এই প্রোহিবিশানের জালে ফেঁসে বড়ো দাগা দিল, নাহলে এবার ভেবেছিলাম আম্মাকেই ভোট দেব।
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ০৯:২৮701076
  • রঞ্জনবাবু - চামচে, ধামাধরা এগুলো বুঝি ব্যক্তিগত আক্রমণ নয়?
  • কল্লোল | ২১ এপ্রিল ২০১৬ ০৯:৩১701079
  • বড় এস।
    আমি ঘোষিত নোটা।
    মমতা এবার সরকার গড়বে হয়তো। বিরোধীরা শক্ত পোক্ত হলে ভালো। সেটাই হওয়া উচিৎ।
    আমার মুট এতে ভালো বা খারাপ হয় না।
    আমনার রসিকতটি ধত্তে না পারার কারনে আরএকবার ক্ষমাপ্রার্থী। পিলিজ ক্ষমা করে দিন।
  • সুমন্দে | ২১ এপ্রিল ২০১৬ ০৯:৩২701080
  • চেঁচাইছে অই কারণেই। রেজ্জাক বলেছে দেব মুনমুন সংক্রান্ত কোটটি সুমন্দে তার মুখে বসিয়েছে। তাতেই সুমন্দের সাংবাদিকতা ছাড়ার একটা চান্স দেখা যাচ্ছে।
  • S | ২১ এপ্রিল ২০১৬ ০৯:৪৪701082
  • কমিশন আর কেন্দ্রীয় বাহিনী কি হাওয়া খাচ্ছে? এইবারে তো এদেরকেই শোকজ নোটিস দিতে হয়।
  • dd | ২১ এপ্রিল ২০১৬ ০৯:৫৭701083
  • ব্যাংগালোরের জল?

    তো প্রায় বাইশ বছোর ধরে আছি,এই শহরে।চিরকালই জলের কষ্ট পেয়েছি।সব মিলিয়ে চারটে পাড়ায় থেকেছি। বরং এখন(আমাদের পাড়ায়) কাবিনী জল আসছে বছর খানেক,ফলতঃ এদানী আর জলের কোনো কষ্ট নেই।

    দেখুন, হয়তো লিং খুঁজেও পাবেন। ৯৫ কি ৯৬ সালেও লুরুতে এগজাক্টলি এরকমই হয়েছিলো। সময়ে বৃষ্টি হয় নি। সাংঘাতিক জলের কষ্ট। শহর ছেড়ে পালানোর কথাও উঠেছিলো - ঐ কুরি বাইশ বছর আগেও।

    সেন্নাইতে তো সাংঘাতিক অবস্থা। এখনো বেশ কিছু পাড়ায় নোনা জল ঢুকে পরায় গ্রাউন্ড ওয়াটার জলে কিছুই করা যায় না। সেই পাড়াগুলি ট্যাংকারের জলের উপর ১০০% ডিপেন্ডেন্ট - সেও প্রায় কুরি পঁচিশ বছর ধরে। ট্রেনে করে জল আসতো সেন্নাইতে কুরি বছর আগেও।

    এরই মধ্যে গত দুই দশক ধরে খরা আর বন্যা - শহরের বুকে সাইক্লিকালি হয়ে চলেছে। সেন্নাইতেও আর লুরুতেও। তার আগেও বোধ হয় হোতো - জানা নেই।

    লুরুতে হটেস্ট এপ্রিল হোলো তো সেই বছরেই কোল্ডেস্ট আর ওয়েটেস্ট জানুয়ারী হয়ে গেলো। জন্ম অবদি দেখছি সেই একই কথা। ঘুরে ফিরে আসে।

    এটা শোনা কথা। চেরাপুন্জীতেও নাকি পানীয় জলের সমস্যা আছে। অথচ বৃষ্টির কমতি নেই। ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক নেই। চেরাপুন্যীতেও, লুরুতেও। জল জমানোর ব্যবস্থা নেই। কোটি গ্যালোন জল ড্রেন দিয়ে চলে যায়। সাগরে পড়ে। শহর ডুবে যায় আর ঠিক তার তিন মাস পরেই নির্জলা হয়ে যায় শহর।

    এই ত্তো অবোস্থা।
  • PT | ২১ এপ্রিল ২০১৬ ১০:০০701084
  • পুলিশের নজরবন্দী তিনোনেতা আনোয়ার খান পুলিশ ও ক্যামেরার সামনে মোবাইলে কাউকে নির্দেশ দিচ্ছে(ন?)-"কমিশনের মুখে জুতো মারো"! এটি ঘটছে শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য কাশীরাম উদ্যানবাটির সামনে!!

    আমাদের অনেকেই শুনিয়ছিল যে চ্যানেলে চ্যানেলে ক্যামেরার সংখ্যা বাড়লে নাকি ভোটের সময়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমবে। সে গুড়ে বালি বলেই মনে হচ্ছে!!

    কল্লোলদাঃ লুরুতে জলকষ্ট তীব্রতর হলেও বা তাপমাত্রা আরো বাড়লেও গঙ্গার হাওয়া ছেড়ে দলে দলে বাঙালীর লুরুযাত্রা চলতেই থাকবে।
  • dc | ২১ এপ্রিল ২০১৬ ১০:০৮701085
  • চেন্নাইতে এবছর বোধায় জলের কষ্ট অতোটা হবেনা। তবে চেন্নাইতে পানীয় জলের খুব কষ্ট, অনেকদিন ধরেই দেখছি। কর্পোরেশনের জল খেতে সবাই মানা করে, বাড়িতে সব্বাই হয় জলের ক্যান নেয় নাতো পিউরিফায়ার বসায়। আর চেন্নাইয়ের ঘাম প্যাচপেচে গরম তো কহতব্য না। অবশ্য তামিল নাড়ুতে বড়ো শিল্পও অনেক আছে। শহরে প্রচুর লোকের বাড়িতে এসিও আছে। সব মিলিয়ে ভালোই আছি।
  • ! | ২১ এপ্রিল ২০১৬ ১০:০৯701086
  • তাহলে ডিডি বলছেন কল্লোল সত্যের অপালাপ করছেন, ওখানে জল কখনই ছিল না।
  • করঞ্জাক্ষ | ২১ এপ্রিল ২০১৬ ১০:১৫701087
  • সমবায় প্রেমী কল্লোলদার জন্য http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/trinamool-candidate-allegedly-involved-in-co-operative-fund-ransacked-1.354278

    “ ভোটের মুখে ঝুলি থেকে বেরলো দুর্নীতির আর এক নজির। এ বার সমবায় ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল প্রার্থীর।
    অভিযুক্ত সমরেশ দাস এগরার বিদায়ী বিধায়কও বটে। পাশাপাশি তিনি বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান। অভিযোগ, ওই সমবায় ব্যাঙ্কের মাধ্যমে তিনি কয়েক কোটি টাকা তছনছ করেছেন। এ নিয়ে জনস্বার্থ মামলা করেছিল সমবায়ের কর্মচারী সংগঠন। শুক্রবার তার শুনানি ছিল হাইকোর্টে। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ দিন রাজ্য রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিসকে নির্দেশ দিয়েছে, সমরেশবাবুর বিরুদ্ধে ফের তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে আইনি ব্যবস্থা নিতে।"
  • চাষার ব্যাটা | ২১ এপ্রিল ২০১৬ ১০:২০701088
  • রূপা তো দ্রৌপদী এর ওর সাথে থাকে সিগারেট খায় -উবাচ অধুনা তিনো একদা মন্ত্রী কমরেড চাষার ব্যাটা
  • S | ২১ এপ্রিল ২০১৬ ১০:২২701090
  • করঞ্জাক্ষ (দাদা একটা সহজ নাম রাখুন না প্লিজ), আপনিও কিন্তু সেই একই ভুলটা করছেন। একটা দুর্নীতি হলেই তাতে সমবায় ব্যবস্থা খারাপ হয়ে যায়্না। ব্যবস্থাটার মেরিট নিয়ে কথা হোক, দুর্নীতি একটা ডিমেরিট হিসেবে থাকতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন