এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪০579760
  • রাজনৈতিক নেতারা করাপ্ট, বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করছে, অত্যাচার করছে, মোদী তো আর এক কাঠি ওপরে, দু দিনের জন্য মব-কে মানুষ মারার ফ্রী হ্যান্ড দিয়েছিল। তো পলিটিশিয়ান-দের ওপর ঘৃণা, ডিসরেস্পেক্ট লজিকালি আসতে পারে, আসাই উচিত হয়্ত।
    কিন্তু বেশ্যা, এসকর্ট, পর্ণো ছবির অভিনেত্রী - এদের প্রতি ঘৃণা, অসম্মান কেন আসবে ??????

    স্মাইলি-র সাথে একমত, আমারও মনে হয় ভারতের অধিকাংশ মানুষ - নারী, পুরুষ নির্বিশেষে এদের ভাল চোখে দেখে না। কিন্ন্তু সেটা তো অন্যায়।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৬579761
  • মানে, ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে -আমি স্মাইলি-র সব যুক্তির সাথেই একমত, যদি উনি বলেন ভারতের অধিকাংশ লোক এইভাবে ভাবে। কোন স্টাডি নেই, কিন্তু চারদিক দেখে শুনে আমারও তাই মনে হয়।
    স্মাইলি যদি সব যুক্তি-ই প্লেসহোল্ডারের নিরাপদ অবস্থান থেকে দেন, তাইলে কোন কথা নাই। কিন্তু যদি বলেন, আমি 'নিজে' মনে করি যে এই বেশ্যা, এসকর্ট, পর্ণো ছবির অভিনেত্রী, রাস্তাঘাটে খোলা মেলা পোশাক পরা মেয়েরা 'নষ্ট' মেয়ে, 'অসম্মানযোগ্য' - তাহলে আমি স্মাইলি-কে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে বলব, কেন তারা নষ্ট।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৮579762
  • কথা টোটাল ঘেঁটে গেছে। আমি আমার গরু রচনাই লিখি। :)

    কালকে চাউনির কথা হচ্ছিল। এই চাউনি ব্যাপারটা, মানে স্টেয়ার করা, কোনো সন্দেহ নেই, প্রচন্ড বিরক্তিকর। তবে সমস্যা হচ্ছে সেটা শুধু পুং দেরই একচেটিয়া নয়। পুংদের টা বিতিকিচ্ছিরি হয়। কিন্তু মেয়েদেরটাও কম হাড়জ্বালানো নয়। মেয়েরা একা-একা কারো দিকে ড্যাবড্যাব করে তাকায়না। মানে সাধারণভাবে আমি দেখিনি। কিন্তু তিনটি কমবয়সী মেয়ে একত্র হলেই সামনে একবার করে তাকাবে আর তারপর নিজেদের মধ্যে গুজগুজ কিংবা খিখি করবে। যেন চিড়িয়াখানায় হাতি দেখতে এসেছে। পষ্টো বোঝা যাবে আপনাকে নিয়েই কিছু হচ্ছে। কী বিরক্তিকর বলে বোঝানো যাবেনা। এটা কমবয়সীদের। মাসীমা রেঞ্জের মহিলাদের অন্য প্যাটার্ন। পাড়ার মোড়ে কি ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে, সামনে দিয়ে গেলে এমন লুক দেবেন, যেন কোথায় যাচ্ছি জানিয়ে যাওয়াটা উচিত ছিল। সঙ্গে একজন মেয়ে থাকলে তো কথাই নেই, বান্ধবী বগলে হাওয়া খেতে যাবার জন্য পারমিশন নিইনি কেন, এমন একটা দৃষ্টি।

    আমার তো হেবি জ্বলে। এগুলো নিয়ে বড়ো হলে ফিলিম বানাব। তবে, বলাবাহুল্য এসবের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নাই। :)
  • rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪579763
  • তাকিয়ে থাকা নিয়ে আমার একটা ছবি ছিল, এই সুযোগে প্রচার করে যাই। তবে এ অবশ্য নিরীহ প্রেমিক টাইপ। আর হ্যাঁ, আপেলওলারা দেখতে পাবেননা, ফ্ল্যাশ।

    http://sayankb.webs.com/apalak/
  • ক্লোজেট | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮579764
  • খিদিরপুর আর তপসিয়ার সিলেকশনটা বেশ ভেবেচিন্তেই করা মনে হচ্ছে
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৪579766
  • খিদিরপুর আর তোপসিয়া লেখার পরেই আমার মনে হয়েছিল একটা ডিস্ক্লেমার দিয়ে দিয়ে দি - নাহলে আবার এটা নিয়ে কয়েকশো পাতা পোস্ট হয়ে যাবে। কিন্তু কাজের চাপে ভুলে গেছিলাম। তবে একটা জিনিস বুঝলাম গুরুর তক্কের ধাঁচটা ঠিক আন্দাজ করেছি - যখন অন্য আলোচনায় যুক্তিতে টান পড়বে তখন খিদিরপুর আর তোপসিয়া নিয়ে পড়বে লোকজন

    যাইহোক লেখাটা যখন লিখছিলাম তখন গাড়িটা তপসিয়া দিয়ে পাস করছিল, তাই তপসিয়া লেখা - আর পাশে কেউ একটা খিদিরপুর নিয়ে কিছু বলছিল তাই ওই নামটা লেখা। যেহেতু এই দুটো জায়গায় আইনশৃঙ্খলার অবনতির জন্যে প্রায়ই শিরোনামে আসে তাই আর এটা নিয়ে ভাবি নি। গাড়িটা শ্যামবাজার বা মানিকতলা দিয়ে গেলেও তাই লিখতাম।

    আরো এক্সপ্লিসিটলি বলতে গেলে আমি কোনো ভাবেই রেপিস্টদের কোনো ধর্মীয় মেরুকরণ করতে চাইনি - আগ্রহীও নই। পরিষ্কার?
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৪579765
  • aranya, যে-চারদিক দেখে শুনে আপনারও তাই মনে হয় সেখানে একটু এই যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার আবেদনটা কেন চালাচ্ছেন না এইটে আবার আমি ঠিক বুঝছি না। আমি তো আজকেই অফিসের দুই শাইনিং কলিগের সাথে কথা বলে কনফার্ম করলাম।

    যাক, কারও মতামত বা আচরণএর আমার নিজস্ব মরালিটির সাথে সংঘাত হলে, তাঁকে সম্মান করতে না পারার sinfautকৃত ব্যাখ্যাটিও কি পছন্দ হয়নি? আপনার আর আমার মরালিটির যে পার্থক্য রয়েছে সেটা কি স্বীকার করেন? শিক্ষা অর্থনৈতিক অবস্থান বেড়ে ওঠা ব্লা ব্লা যে যে কারণেই হোক। তো আপনি আমাকে সম্মান করবেন না, আমি আপনাকে, এতে কি যথেষ্ট যুক্তিপরম্পরা রয়েছে বলে মনে হয়?

    আবার, অনাবশ্যক, বলে নিই। এখানে "আপনি" আর "আমি' দুইই প্লেসহোল্ডার।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫579767
  • স্মাইলি, আপনার আগে আর কারুর সাথে এ নিয়ে মতবিনিময় হয় নি, হলে নিশ্চয়ই তার যুক্তিটাও শুনতে চাইতাম। চারদিক দেখে শুনে বলতে আমি মিডিয়ায় প্রকাশিত খবর মিন করেছি।

    আপনার মরালিটি-কে যদি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে না পারেন, সেটা আপনার মরাল স্ট্যাণ্ডের অন্তর্নিহিত দুর্বলতা বা আপনার যুক্তিদানের ক্ষমতার দুর্বলতা।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০০:০১579768
  • কোন মেয়ে যদি শরীর ব্যবহার করে আনডিউ অ্যাডভান্টেজ নেয় - যেমন কলেজে শিক্ষকের কাছ থেকে বা অফিসে বসের কাছ থেকে, যে সুবিধা তার অ্যাকাডেমিক বা কাজের পারফরম্যান্স অনুযায়ী প্রাপ্য নয়, তাহলে সেই মেয়েটি-র প্রতি আমার সম্মানের অভাব হতে পারে।
    এ ছাড়া এই টইতে আপনি এবং অন্যরা যা যা উদাহরণ এনেছেন, তার কোন ক্ষেত্রেই আমি কোন মেয়েকে সম্মান না করার কোন কারণ পাচ্ছি না, আমার মরালিটি অনুযায়ী।
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৬579770
  • স্মাইলির বক্তব্যটা ঠিক কি দাঁড়ালো?

    মেয়েরা শরীর দেখিয়ে স্বার্থসিদ্ধি করলে সেটা অসন্মানের কাজ। হুমম বেশ।

    এইদেশে এইসময়ে মরালিটির একটা 'প্রোটোটাইপ' রয়েছে। একদম ঠিক। খুব গভীর অবজার্ভেশন।

    সিনেমা টিভিতে মেয়েরা নাচাগানা করলে ছেলেদের ওপর প্রভাব পড়ে। আপত্তি নেই। অল্প হলেও পড়ে। ঠিক। আর পর্ন তো আছেই।

    ট্রেনে বাসে প্রেমিক/বরের সাথে গা ঘেঁষে ঘুরলে, হেসে কথা বললে আশপাশের ছেলেদের হিংসে হয়। মাক্কালী আমার তো হয়।

    এই সমস্ত থেকে ধর্ষণের প্রবণতা বাড়ছে (জাস্টিফায়েড নয় কিন্তু)। মেয়েদের উচিত নয় এসব করা।

    ভুল বুঝে থাকলে শুধরে দেবেন। এবারে একটা প্রেসক্রিপশন দিন, গাইডলাইন, মেয়েদের কি করা উচিত, উচিত নয়। কিছুদিন আগে এক 'কনজার্ভেটিভ প্রবীণও' গুরুতে তাঁর গাইডলাইন দিয়ে গেছিলেন আপনিও খেয়াল করেছেন। ডিটেলে একটা নামান।

    আর হ্যাঁ ছেলেদের টেনে আনার দরকার নেই। এইসমস্ত চক্কোরে ছেলেদের ভূমিকা নিয়ে ভাবার কোন কিছু নেই। "আমরা মিসোগাইনি নিয়ে তর্কাচ্ছি, মিস্যান্ড্রি নিয়ে নয়"। মানতে বাধ্য হচ্ছি, যুক্তিটা ধারালো।
  • Shibir | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৫579771
  • "ভারতে মরালিটির একটি প্রোটোটাইপ রয়েইছে। থিয়োরিটা হইল, বাজার অর্থনীতি, পণ্যায়ন ইত্যাকার ঝাপটায় সেক্সুয়ালিটির ঢেউ এ দেশের সর্বস্তরে আছড়ে পড়ার আগে কোনোভাবে সেই প্রোটোটাইপটির বিবর্তনের চেষ্টা বা সম্ভাবনা ছিল না। করা যেত, নানাভাবেই"- 'ভারতে মরালিটির একটি প্রোটোটাইপ' টা কি বস্তু ? এটা যখন প্রোটোটাইপ তখন এটা কোনো ফাইনাল স্ট্যান্ডার্ড(কোড) অফ মরালিটি বা বেঞ্চমার্ক নয়, অতএব পরিবর্তন সাপেক্ষ। 'প্রোটোটাইপটির বিবর্তনের চেষ্টা বা সম্ভাবনা ছিল না ' মানেটা কি ? ভারতে যৌনতার ইতিহাস তো প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ যেটা ars erotica হিসেবে প্রসিদ্ধ (উদা: কামসূত্র, কালিদাসের রচনা, খাজুরাহ ইত্যা:)। সেখানে ইউরপের যৌনতার ইতিহাস মূলত scientia sexualis বা যৌন-বিজ্ঞানের। তাই "বাজার অর্থনীতি, পণ্যায়ন ইত্যাকার ঝাপটায় সেক্সুয়ালিটির ঢেউ এ দেশের সর্বস্তরে আছড়ে পড়ার " কোনো প্রশ্নই আসেনা। যৌনতা ভারতে প্রথম থেকেই ছিল শুধু মাঝে ব্রিটিশ তথা ভিক্টোরিয়ান puritanism এর ঢেউ এর ধাক্কায় বেসামাল হয়ে যায়।
    স্মাইলি, খারাপ কোনটা যৌনতা না বাজার অর্থনীতি, পণ্যায়ন এর হাত ধরে আসা যৌনতায় ? আমারতো মনে হয় আর পাচটা মানসিক আর শারীরিক চাহিদার মত যৌনতা খারাপ নয় বরঞ্চ স্বাভাবিক এবং এর সাথে জড়িত ধারণাগুলোও স্বাভাবিক এবং নৈতিক, যেমন সেক্স ট্রেড, পর্নোগ্রাফি ইত্যা:।এগুলো এইজন্য খারাপ নয় যে এর সাথে যৌনতা জড়িয়ে আছে। খারাপ হত তখনি যখন exploitation হত, যেমন চাইল্ড সেক্স ট্রেড, trafficking।

    তবু কিছু data থাক এখানে যা হয়ত স্মাইলির যুক্তি কে সাহায্য করবে। তবে এই data তে একটা গোল আছে - এটা পুরোটাই রিপোর্টেড কেসের উপর ভিত্তি করে দেওয়া। আনরিপোর্টেড কেস গুলো যদি যোগ করা যেত তবে চিত্র টা কি হত কে জানে।
    http://www.nationmaster.com/graph/cri_rap-crime-rapes
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০২579772
  • এই আনডিউ অ্যাডভান্টেজ নেওয়াটা - মেয়েরা শরীর দেখিয়ে নিতে পারে, ছেলেরা বা মেয়েরা পয়সার জোরে বা রাজনৈতিক ক্ষমতার জোরে নিতে পারে, বিরল ক্ষেত্রে হয়ত ছেলেরা শরীর ব্যবহার করেও নিতে পারে - সবই অসম্মানের কাজ, কারণ আনডিউ অ্যাডভান্টেজ নেওয়াটা ফেয়ার না, এইটুকুই।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৮579773
  • আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা হচ্ছে দেখলে পুরুষেরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ আনেনা কেন?
  • s | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫৭579774
  • ঃ) কোনো দেশের আইনে মেয়েরা ঝুঁকে পড়ে তাদের দোকানপত্তর দেখালে সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ আনা যায়?
    আর অক্ষ কি প্রমান করার চেষ্টা করছেন, মেয়েরা আনডিউ অ্যাডভান্টেজ নেয় না?
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১০579775
  • সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রশ্ন আসছে না তো। ধরুন অফিসে আমার কাছে ৫ জন রিপোর্ট করে। তাদের মধ্যে একটি মেয়ে আমাকে শরীর দেখিয়ে আনন্দ দিচ্ছে। তো আমি আনন্দ পাচ্ছি, খামোকা সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ আনতে যাব কেন?
    এবার মেয়েটির পারফরম্যান্স অন্যদের থেকে খারাপ, তাও তাকে বেটার রেটিং দিলাম। এটা আনফেয়ার আমার গ্রুপের অন্য ৪ জন এমপ্লয়ির জন্য। মেয়েটি আর আমি, দুজনেই দোষী।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৪:২০579776
  • আজ্ঞে না এরকম কিছু প্রমাণের কোনো মশলা আমার লেখায় ছিল না। এদেশের একটিমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্ট চার্জ আমি খুব কাছ থেকে দেখেছি। একটি ইউক্রেনিয়ান মেয়ে এক বাংলাদেশী ডাক্তারকে না না ছুতোয় দেখাতে যেত, দেখানোর সময় একটু লো কাট জামা, একটু বেশি সাজগোজ এবং কিঞ্চিৎ ফ্লার্ট করার চেষ্টা এই করে। কনুই মারা তো দূরের কথা। ভদ্রলোক সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ আনেন এবং মেয়েটিকে একদিন এসকর্ট করে বার করে দেওয়া কাজের জায়গা থেকে।

    আমার বক্তব্য অরণ্য যেটা বললেন সেটাই - অর্থাৎ এই ক্ষেত্রে হ্যারাসমেন্ট হচ্ছেনা - অর্থাৎ যাকে দেখাচ্ছে সেও আনন্দ পাচ্ছে, কিন্তু যখন বাসে ট্রামে ঠেলে দাঁড়ানো কিম্বা প্র্যাক্টিকালের ক্লাসে শিক্ষক নিজে কনুই মেরে যান, তখন কাউকে এখনও অবধি আনন্দ পেতে দেখিনি।

    এই কে কোনখানে আনন্দ পাচ্ছে এটাও তো ঠিক করেই দেওয়া। একটি পুরুষ কাজের জায়গায় মেয়েটির অঙ্গ প্রদর্শনে পুলকিত হচ্ছেন, বাসে ট্রামে স্তনভারে উত্তেজিত হচ্ছেন। হতেই পারেন, কিন্তু না হওয়াটাই যেন ট্যাবু। পুলকিত না হলে সামথিং ইস রং উইথ ইউ এই মেসেজটা পাঠানো হয়। ম্যাচিস্মোর এই ডেফিনিশনটাও ঠিক করে দেওয়া। কাজেই সেই ফ্রেমওয়ার্ক, যেটা পুরুষতান্ত্রিকতা দিয়েই ঠিক করা, সেখানে দাঁড়িয়ে কই আমাকেও তো এই করা হয়, ওকেও হয়, কাজেই শোধ বোধ - কেসটা ঠিক সেরকম না।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৬:২৭579778
  • :) এর বক্তব্য মেয়েরা আনডিঊ আডভ্যান্টেজ নেয় শরীর দেখিয়ে। নেয় নিশ্চ্যই কিছু মেয়ে - তবে সেখানে নারী পুরুষ দুজনেই সমান ভাবে ইনভলভড। পুরুষটিও আডভ্যান্টেজ দেয় দুর্বল হয়ে। কাজেই মর‍্যালিটির দিক থেকে কে বেশী অপরাধী জানি না।
    আর এ ঘটনা তো আদিকাল থেকে হয়ে আসছে। এর জন্যে হঠাৎ ধর্ষণ বেড়ে যাবে কেন। কোনো মহিলা যদি শরীর দেখিয়ে আডভ্যান্টেজ নিতে চানও তাহলেই কি তাকে ধর্ষণ করার অধিকার জন্মায়?

    কোনো শক্তিশালী পেশীবহুল পুরুষ যখন নিজের পেশী আস্ফালন করে বাহুবলে ধমকি দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করে, তখনও তো সে "শরীর দেখাচ্ছে" কোনো না কোনো ভাবে। তখন কি তাকে খুন করার অধিকার জন্মায় ? জন্মায় না।

    কোনো নারী বা পুরুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্যে শরীর ব্যবহার করলে তার সম্বন্ধে কোনো শ্রদ্ধা থাকে না। এবার শ্রদ্ধা নিয়ে সে -বাবু অনেক দিন ধরে বক্তব্য রাখছেন - এবং সেই সূত্র ধরে চলে এসেছে পাওলিকে কেমন শ্রদ্ধা করব, বেশ্যাকে (?? এই শব্দটার জায়গায় সেক্স ওয়ার্কার ভালো মনে হয়) কেমন শ্রদ্ধা করব। এই ব্যাপারটা মনে হয় খুব জটিল না। এখানে শ্রদ্ধা মানে আরেকজনের ব্যক্তি স্পেশকে রেস্পেক্ট করা।

    আমি (মানে কেউ একজন) কোথাও খেতে গেছি বারোয়ারী জায়গায়, আমার পাশে একজন বসলেন - আমি জানি তিনি সেক্স ওয়ার্কার - আমি যদি সেখান থেকে ঊঠে না যাই - আরেকজন সাধারণ মানুষের মতো তাকে ট্রিট করি তাহলেই সেটা তাকে সম্মান দেখানো। এবার যেহেতু সে সেক্স ওয়ার্কার ওমনি আমি ছলে ছুতোয় যদি তার সাথে আইস বাইস খেলার চেষ্টা করি তাহলে সেটা তাকে অসম্মান করা। আমার মনে হয় এইটুকুই সে বাবু বলতে চেয়েছেন। মানে রাখি শাওয়ান্তকে আমি কোনো পাবলিক প্লেসে দেখলে ধরে নেব না তার শরীরে ছুঁকছাক হাত চালানোর এক্তিয়ার আমার আছে। আর পাঁচজন মহিলার মতোই তার সাথে ব্যবহার করব।

    আমার পাশের বাড়ীর দত্ত কাকিমা (প্লেস হোল্ডার) কথায় কথায় বুক থেকে আঁচল ফেলে দেন - সেটা মুদ্রাদোষ, অসাব্দনতা না ওনার পুরকি বাজী সে নিয়ে মাথা ঘামানো অবান্তর - আমার ভালো না লাগলে ওনাকে এড়িয়ে যাব, ঠিক যে ভাবে এড়িয়ে যাবো/অপছন্দ করবো/অশ্রদ্ধা করবো সামনের বাড়ির রায় বাবুকে (প্লেস হোল্ডার) যিনি সুযোগ পেলেই মেয়েদের বুকের দিকে তাকিয়ে থাকেন। এই সব শ্রদ্ধা ঠিক শেখানো যায় না মনে হয় - ইন্ট্রিঞ্জিক ফাংশান।

    এগুলো ব্যক্তিগত চয়েসের ব্যাপার সমস্যা নেই। আমরা এ সবে রেপ টেপ করি না। সমস্যা হচ্ছে দত্ত কাকিমা একা বাড়িতে, গ্যাস ওয়ালা (প্লেস হোল্ডার) গ্যাস দিতে এল, ওনার অসাবধানতায় বুকের আঁচল খসে গেল আর গ্যাসওয়ালা ধরে নিল এটা ইঙ্গিত - সে ঝাঁপিয়ে পড়ল এবং রেপ করল। এবার গ্যাসওয়ালার কেন মনে হল এটা ইঙ্গিত???? তার সমাজ কিন্তু গড়ে ঊঠছে মুভি, টিভি এই দিয়ে - সেখানে সে এটাই দেখেছে,। এই ইঙ্গিতের ইন্টারপ্রিটেশান সবার আসে তার চারপাশের জানার জগৎ থেকে

    ভারতবর্ষের একটা বড়ো অংশের কাছে কিন্তু ছোট থেকে বড়ো হওয়ার মুখে "সামাজিক ব্যবহারের" সংজ্ঞা গড়ে উঠছে টিভি, মুভি এই সব থেকে (এখন তার সাথে মোবাইল ইন্টারনেট)। তাদের শ্রদ্ধা সেখানোর কেউ নেই টেই। সিনেমায় দেখছে একটা মেয়ে অনিচ্ছুক - কিন্তু হীরো যেই তাকে টানাটানি করলো সে শেষমেষ রাজী হলো। আগে এটা ছিল প্রেমে -- এখন এটা হয়েছে শরীরে। তো সে বাস্তবেও তার প্রতিফলন হচ্ছে। এর জন্যে কি সেন্সার বোর্ড করা হলে লাভ হবে? নাহ কিচ্ছু হবে না - দরকার রেপ জিনিসটাকে একটু অন্যভাবে পোর্টে করা। রেপ মানেই পরের সিনে মেয়েটা সুইসাইড করছে, বা দামিনী স্টাইলে একটা উকিল কাম সুপার হীরো লাগছে অপরাধীদের শাস্তি দিতে এই ধারণাটা বদলানো দরকার। মিদিয়ার মাধ্যমেই - তবে যেখানে সেক্সই সেলেবেল - সেখানে মিডিয়ার কি দায় কে জানে।

    আর একটা জিনিস হল যৌন হিংসা। ঝিকি বলছেন আজকাল পোষাক আশাকে তেমন পরিবর্তন হয় নি - না ঠিক পর্যবেক্ষণ। কিন্তু ফ্রি মিক্সিং অনেক বেড়ে গেছে। আর "ওর নিজস্ব নারী আছে আমার নেই" এখান থেকে একটা যৌন হিংসার বোধ কাজ করছে। আমার কিন্তু ধারণা দিল্লীর ঘটনার মূল বীজ যৌন হিংসা, ওই ল ইয়ারের বক্তব্যের মধ্যেও যৌন হিংসার বীজ - উনি নিজে কোনোদিন ফ্রী মিক্সিং করেন নি - আর এই অবদমিত ইচ্ছেটা ক্রোধে পরিণত হয়ছে।

    এইসব মিলিয়ে টিলিয়ে আর কি সব বেড়ে যাচ্ছে। প্রিয়দর্শিনী মাট্টুর মতো ঘটনা, ভানোয়ারী দেবীর মতো ঘটনা আগেও হত - কিন্তু সাম্প্রতিক কালে যে রেপ মহামারী হয়েছে সেটা বোধহয় অন্য রকম।
  • jhiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৩579779
  • 'রেপ মহামারী' যা তা তো! এতো পাতা জুড়ে এই মহামারী কারণ ও সাবধনতা নিয়ে আলোচনা হল, একটু ভ্যাকসিনেশন নিয়ে হবে ন??
  • s | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০০579781
  • পার্কস্ট্রীট কেসে তো কাদির খান (যে এখনো পলাতক) বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাতের বয়ফ্রেন্ড ছিল। তাহলে 'ওর নিজস্ব নারী আছে' বলে যৌন হিংসা কোদ্দিয়ে এল।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৬579782
  • ভ্যাকসিনেসান তো বললাম ঝিকি - একটু দিফারেন্ট পোর্ট্রেয়াল অফ ফিমেলস - আণ্ড দ্য অফেন্ডারস
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৯579783
  • s, আমি কি ওটাই একমাত্র কারণ বললাম - ওই রকম রেপিস্টরা আগেও ছিল - এখনো আছে। সে আটকানোর একমাত্র উপায় আইনের হাত শক্ত করা।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০০579784
  • জ্বলে গেলাম। লোকে কনক্লুশনে ঝাঁপাবেই। রেপের জাস্টিফিকেশন, অধিকার জন্মানো নিয়ে কখন একটাও শব্দ খরচ করা হল?

    aranya সেটাই বলছি, একটু চারিদিকের লোকজনের সাথে কথা বলুন। তারা সিনে অ্যাকট্রেসদের চরিত্রহীন মনে করে কিনা। মরালিটির জায়গা থেকে কোনোরকম সম্মান করে কিনা, নাকি "বেসিকালি খা... " বলেই মনে করে। আমি একটা বিস্তীর্ণ জনগোষ্ঠীর এক্সপ্রেশন উদ্ধৃত করলাম। কেন কোনটা হওয়া উচিত ছিল বা ছিলনা সেই নিয়ে কিচ্ছু বলিনি, সরি, বলেছি মরালিটির প্রোটোটাইপিংটায় একটা বিবর্তন আসার কথা ছিল। তার বদলে সেটা ভেঙে ফেলার আগ্রহই বেশি দেখা গেছে।

    দেব,
    এই সমস্ত থেকে ধর্ষণের প্রবণতা বাড়ছে (জাস্টিফায়েড নয় কিন্তু)। মেয়েদের উচিত নয় এসব করা। - এটা আপনার টানা কনক্লুশন। পেসক্রিপশন কিছু দেওয়া হয় নি। আপনার পছন্দসই বালির বস্তাটি পেসক্রিপশন হিসেবে দেবার ও কোনো দায় আমার নেই।

    শিবির,
    ভারতে মরালিটির একটি প্রোটোটাইপ' টা কি বস্তু ? - দেব মনে হয় আপনাকে সাহায্য করতে পারেন। আর বাকি লেখায় মরালিটি আর যৌনতায় গুলিয়েছেন। আমার স্ত্রী পাড়ার পাঁচজনের সাথে শুয়ে বেড়াবে না, বা ইনটেনশনালি তাদের সেক্সুয়ালি উসকে বেড়াবে না এটা মরালিটি। আর আমরা অ্যাজ এ কাপল কতটা প্যাশনেট ভাবে থাকব, শোব বা উপভোগ করব সেটা যৌনতা। খুব গ্রসলি বললাম। ভালো খারাপের কথা নয়, সেক্সুয়ালিটি কে প্রত্যেক ইউনিটে একটা বেসিক মোড অব এক্সপ্রেশন হিসেবে সর্বস্তরে পোর্ট্রে করার আগে এই মরালিটির প্রোটোটাইপিংটা বদলানো দরকার ছিল। নইলে কনফিল্ক্ট আসা অস্বাভাবিক নয়।

    sch এর প্রতি প্যারা ধরে লিখতে হবে। সময়ের ব্যপার। একটু আধটু লাইনে আসছেন। সংক্ষেপে, কিছু করার "অধিকার" প্রতিষ্ঠা করা হচ্ছে না আপাতত এটা বুঝলেই চলে।
  • কল্লোল | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪১579785
  • জানি না কেন ধর্ষনের সাথে মেয়েদের পোষাক, অ্যাটিচুড ইত্যাদি আসছে। কেউ খোলামেলা পোষাক পরলে, তার দোষ হবে কেন এটা এখনো মাথায় ঢোকে নি। আমি বাড়িতে তালা না দিয়ে চলে গেলাম। চুরি হলো। চোর ধরা পড়লো। তো শাস্তি হবে কার? আমার না চোরের? এবং সেটা এই সমাজের/রাষ্ট্রের আইনেই হবে।
    এবার আবার আসছে কে কে তাদের আঁচল ফেলে দিচ্ছে, কে কে ঝুঁকে পড়ছে, কে কে ঠেকাচ্ছে বা ঠেকনা খেতে দিচ্ছে। কি বলবো!! ভ্যাকাদা (৮০র দশকের একডাকে চেনা পার্কাশনিস্ট) প্রচুর রোজগার করতেন প্রতিদিন। এবং প্রতিদিনই প্রচুরতর মাল টেনে রাসবিহারী মোড়ে ট্যাক্সি ছেড়ে এক রিক্সাওয়ালাকে ডাক দিতেন। সে রিক্সায় তিনি কদাপী চড়তেন না। সামনে হাঁটতে হাঁটতে যেতেন। পাঞ্জাবীর পকেট থেকে রুমাল বার করলেই টাকা রাস্তায় পড়ে যেতো (রেকর্ডিংএর পেমেন্ট কলকাতায় এখনো নগদেই হয়)। আর সেই রিক্সাওয়ালা সেগুলো কুড়োতে কুড়োতে বাড়ি অবধি গিয়ে বৌদিকে দিয়ে আসতো। কিন্তু যদি সে টাকা মেরে দিতো (যেটাই স্বাভাবিক বলে অনেকেই বলবে), তাহলেও ধরা পড়লে ও প্রমান হলে শাস্তি ভ্যাকাদার হতো না।
    তক্কো যেভাবে চলছে এরপর কে বলে বসবেন - মেয়েদের স্তন বা যোনি থাকে বলেই তো এতো ঝামেলা। ওগুলো না রাখলেই হয়। আফ্রিকার বহু দেশে সেটা চালু ছিলো, আছেও হয়তো। যোনি সেলাই করে দেওয়া, স্তন ইস্তিরি করে দেওয়া। না থাকিবে বাঁশ, না বাজিবে বাঁশুরী।
  • সে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৮579786
  • আফ্রিকায় যেটা এখনো চালু আছে সেটা হচ্ছে ক্লিটোরিস কেটে বাদ। কোনোভাবেই যৌন আনন্দ যাতে না পেতে পারে।
  • Shibir | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫579787
  • "aranya সেটাই বলছি, একটু চারিদিকের লোকজনের সাথে কথা বলুন। তারা সিনে অ্যাকট্রেসদের চরিত্রহীন মনে করে কিনা। মরালিটির জায়গা থেকে কোনোরকম সম্মান করে কিনা,.....মরালিটির প্রোটোটাইপিংটায় একটা বিবর্তন আসার কথা ছিল। তার বদলে সেটা ভেঙে ফেলার আগ্রহই বেশি দেখা গেছে।।" "বিবর্তন" আর "ভেঙে ফেলার " বলতে কি বোঝাতে চাইছেন ? "বিস্তীর্ণ জনগোষ্ঠীর এক্সপ্রেশন" জিনিসটা খুব গন্ডগোলে বস্তু, একটা উদাহরণ দিই

    ভারতের একটি জাতীয় সমিখ্খাএ দেখা গেছে প্রায় ৪৫%(তথ্যে ভুল হতে পারে, বইটা হাতের কাছে নেই ) ভারতীয় পুরুষ মনে করে কিছু কিছু কারণে বউ পেটানো তাদের নৈতিক অধিকার। মজার কথা হলো পুরুষদের থেকে বেশি বোধয় ৫০% ভারতীয় নারী পুরুষের এই অধিকারকে সাপোর্ট করে। মোটের উপরে ভারতের একটি "বিস্তীর্ণ জনগোষ্ঠী" বউ পেটানোকে সমর্থন করে। এবার এই মরাল প্রোটোটাইপিং এর বিবর্তন কি ভাবে হবে স্মাইলি ?

    মরালিটি আর যৌনতায় গুলিয়ে যায়েনি। আমার স্ত্রী পাড়ার পাঁচজনের সাথে শুয়ে বেড়ানোটা ইম্মরাল নয় কারণ পাঁচজনের সাথে শওয়াটা ইম্মরাল নয় যখন আমি এটা জানি এবং এতে আমার কনসেন্ট আছে। এটা তখনি ইম্মরাল হবে যখন আমার স্ত্রী আমার অজান্তে এটা করবে। এখানে আমি জানলে হয়ত কনসেন্ট নাও দিতে পারতাম। তাই না জানানোটা ইম্মরাল, শওয়াটা নয়। আমার কনসেন্ট ও ম্যাটার করেনা, যেমন আমি চাইবনা আমার স্ত্রী সিগারেট খাক কারণ এটা আমি পছন্দ করিনা তার মানে এটা নয় যে যেসব মেয়েরা সিগারেট খায় তাদের আমি অসন্মান করি।

    আকা- পুরুষ কে পুরুষ রেপ করতে পারে উদা: prison rape। মুভি ডকুমেন্টেশন - চাঁদনী বার, তিন দিওয়ারে
  • সে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০১579789
  • অবশ্য তাতেও ধর্ষণ বন্ধ করা যায় নি।
    এখন যে চেষ্টাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্ষণের দায়/দোষ ধর্ষক ছাড়া অন্য কারো ওপর চাপিয়ে দেওয়া। এই "অন্য" জন ধর্ষিত নিজেও হতে পারে বা কোনো বিশেষ পেশা বা কারো অ্যাটিটিউড, বা শাইনিং ইন্ডিয়া, বা মিডিয়া/সিনেমা, এনিথিং। কিন্তু অপরাধীর অপরাধ নেই - সে "বাধ্য" হয়ে এসব করেছে, সে নিজেই "পরিস্থিতি"র ভিক্টিম।
    সেই "পরিস্থিতি"টা পরিষ্কার নয়। সেটা কি সামাজিক শিক্ষা, ইঃ? নাকি কোনো আক্রোশের/ মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ?
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৯579790
  • পুরো ঘেঁটে গেলাম ঃ) র লেখা পড়ে

    "আমার স্ত্রী পাড়ার পাঁচজনের সাথে শুয়ে বেড়াবে না, বা ইনটেনশনালি তাদের সেক্সুয়ালি উসকে বেড়াবে না এটা মরালিটি। আর আমরা অ্যাজ এ কাপল কতটা প্যাশনেট ভাবে থাকব, শোব বা উপভোগ করব সেটা যৌনতা। "

    এ ফান্ডা কোথায় পেলেন ?
    আপনি আপনার স্ত্রীকে স্যাটিস্ফাই না করতে পারলে নারী হিসেবে তার অধিকার আছে অন্য পুরুষের কাছে যাবার।
    সেটা তার যৌনতার অধিকার। যৌনতা ওরকম কাপল বেসড হয় নাকি ? ডাবলস গেম নাকি? লিয়েন্ডার ভূপতির মতো?

    এবার তিনি গিগোলো সার্ভিস নেবেন না পাড়ার পুরুষদের ওস্কাবেন সেটা তাঁর ব্যাপার। আপনার কিচ্ছু বলার নেই। যদি আরএকজন অতৃপ্ত পুরুষের সাথে তিনি শুয়ে আনন্দ পান - এটা তাদের মুচুয়াল ব্যাপার - এমনকি এই গ্রাউন্ডে আদালতে গিয়ে আপনার অক্ষমতার প্রমাণ করে দিলে ইনফাইদেলিটির চার্জও টিকবে না।

    মরালিটি হলঃ আপনি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে - তাকে আওয়াজ দেবেন না - তার হাত ধরে টানবেন না - তাকে কুৎসিত ইসারা করবেন না এবং এর উল্টোটা।

    কিন্তু দুজন কন্সেন্সুয়াল পুরুষ ও নারী কি করবে তাতে মর‍্যালিটির কোনো ব্যাপার নেই।

    সমস্যা হচ্ছে আপনি নারীদের ব্যক্তিগত যৌন স্বাধীনতায় বিশ্বাস করছেন না - একটু করে ফেলুন তাহলে আর কোনো বক্তব্য বুঝতেই প্রব্লেম হবে না আর এর সাথে ধর্ষণের কোনো সম্পর্ক নেই।
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৪579792
  • কারুর ইচ্ছে বিরুদ্ধে কিছু করা হল ধর্ষণ। এই অর্থে ধর্ষণকে যেদিন অ্যাড্রেস করা যাবে আমরা এর বাইরে আসতে পারব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন