এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২579727
  • এ পুরো গোল গোল লজিক।

    অমুক সেক্সুয়ালিটি বেচছে, তার আবার সম্মান কি ?
    কেন, সেক্সুয়ালিটি বেচলে অসম্মান করতে হবে কেন?
    কারণ ও তো সেক্সুয়ালিটি বেচছে।

    ওফ মাইরি। লজিক নেই বলে দিলেই হয়। পুরোটাই একজন পিউরিটানের স্বতঃসিদ্ধের উপর দাঁড়িয়ে আছে, যে সেক্সুয়ালিটি বেচা 'খারাপ'। আর 'যুক্তিকাঠামো' বলে চালাতে হয়না ঃ-)

    যাগ্গে যাক।
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২579726
  • সিকি তাহলে মানে যে ভারতে মরালিটির একটি প্রোটোটাইপ রয়েইছে। থিয়োরিটা হইল, বাজার অর্থনীতি, পণ্যায়ন ইত্যাকার ঝাপটায় সেক্সুয়ালিটির ঢেউ এ দেশের সর্বস্তরে আছড়ে পড়ার আগে কোনোভাবে সেই প্রোটোটাইপটির বিবর্তনের চেষ্টা বা সম্ভাবনা ছিল না। করা যেত, নানাভাবেই। কিন্তু সেই বিবর্তনের বদলে যেটা হল, খুব কম সময়গ্যাপে, যাকে 'হঠাৎ" বলা যায়, দেশে মরালিটির হ্যাভ আর হ্যাভনট, ট্যাবুর হ্যাভ আর হ্যাভ নট, উপভোগ, এনজয়ের হ্যাভ আর হ্যাভ নটের ব্যান্ড তৈরি হল, একেবারে অর্থনীতি শিক্ষা আর ক্ষমতার হ্যাভ আর হ্যাভ নটদের মতই, র‌্যাদার তাদের হাত ধরেই। আমরা এখন অর্থনীতির ভিত্তিতে দুটো ভারতের কথা বলি। কিন্তু এই সো-কলড মরাল ভ্যালুজ এর ভিত্তিতেও ভারত যে দুটো ভাগে ভেঙে রয়েছে, আর একটা ক্রমশ অন্যটার থেকে দূরত্ব তৈরি করছে এটা ভুলে যাই। কারন ও আছে। জিডিপি ইত্যাকার অর্থনৈতিক সূচকের মত কিছু এখনো এই দূরত্ব মাপার জন্য আবিস্কৃত নয়। এবার স্কাইস্ক্র্যাপারের অর্থনীতি ও আচরণ, ভোগ, আকাঙ্ক্ষা, যাপন উচ্চারণ যেভাবে বস্তির অর্থনিতির কাছে স্বপ্ন আকর্ষন ও একইসাথে ঘৃন্য (নবারুণ রচনাসমগ্র) সেই জিনিসটাকেই ম্যাপিং করার চেষ্টা চলছে। যে কারণে অর্থনৈতিক ক্রাইমগুলির কারণ নির্ণয় সোজা এবং মরাল ক্রাইমের কঠিন, সেই সূচকের আবিস্কার বা অন্তত উপস্থিতির প্রমানের জন্য সমাজতাত্বিক ও মনস্তাত্বিকদেরই এগিয়ে আসার।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৯579728
  • ট্যাবুকে টাবু পড়ে বেশ বিচলিত বোধ করছিলাম।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৭579729
  • না, সরি, সিকি ওভাবে মোট্টেই মানে না। ভারতে মরালিটির একটা কেন, হাজার রকমের প্রোটোটাইপ রয়েছে। প্রত্যেকটাই প্রত্যেকটার থেকে আলাদা। কিছু ওভারল্যাপিং ব্যাপার আছে অবশ্যই, কিন্তু তাই বলে "একটা প্রোটোটাইপ" মানতে পারলাম না।

    প্রথম যখন লাইভ ফোন ইন অনুষ্ঠান চালু হল কলকাতার এফ এম চ্যানেলে, পোচ্চুর আতাক্যালানে শ্রোতা ভুলভাল বক্তব্য নিয়ে ফোন করে মোজা জ্বালাত। পরে শ্রোতারাও ম্যাচিওরড হয়েছে, এখন আর তেমন আতাক্যালানে ফোন টোন আসে না। আমাদের কিশোরবেলায় টিভিতে স্যানিটারি ন্যাপকিনের অ্যাড চালু হলেই বাবা কীরকম গলাখাঁকারি দিয়ে অস্থির হয়ে যেত, মা চ্যানেল ঘুরিয়ে দিত। এখন আর কেউ ফিরেও দ্যাখে না। টিভি নিজের মত চলতে থাকে।

    তো, মরালিটির হঠাৎ কিছু পরিবর্তন আসে নি। বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন ফেজে এইসব পরিবর্তন আসে, এসেছে। আগে গে ম্যারেজ নিয়ে অনেকেই ছ্যা ছ্যা করত, এখন অনেক কম লোক করে। আগে লিভ্টুগেদার করলে দুশ্চরিত্র বলত, এখন প্রায় কেউই বলে না।

    আর্থসামাজিক বিভেদ টিভেদ যা বলেছো, সবই ঠিক আছে, সেটুকু নিয়ে একমত হতে আপত্তি দেখছি না, কিন্তু মরালিটির গপ্পোটা খেতে পারলাম না।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫০579730
  • ফ্র্যাঙ্কলি এগুলোকে বলে দ্বিচারিতা। ঐ যে বললাম, অ্যাঞ্জেলিনা জোলিকে সম্মান করতে অসুবিধে হয় না, কিন্তু পাওলিকে সম্মান করতে অসুবিধে হয়। অনেকটা সেই ধরণের ভারতীয়দের মত, যারা মনে করে মুসলমান মানেই টেররিস্ট আর ব্যাটাদের পেছনে লাথ মেরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত, আর তারাই হলএ গিয়ে শাহরুক খান বা সলমান খানের ছবি দেখে প্রাণ ভরে, সিটি মারে।
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০১579731
  • জোলি বা আর যার যার নাম করলেন তাদের কে সম্মান করে? নিজের মা বোনের মতন? আপনি তো আবার কলেজের প্রফেসরের মতনও করেন না। আমি আবার একজন বেশ্যাকে যত্টুকু করি, ওদেরও ততটুকুই। হ্যাঁ "আমি" প্লেসহোল্ডার। স্যান তো আবার "সুযোগসন্ধানী"দের সম্মান করে কিনা বলে না। অন্তত মেয়েদের মধ্যে এমন কেউ কি আছে যে স্যানের চোখে ঠিক সম্মানের যোগ্য নয়? এইটের উত্তর দিতে অবশ্য কোনো নারীবাদীকে কখনই দেখি নাই।
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০২579732
  • আমি বেশ্যাদের সম্মান করি। এবার বলুন।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৬579733
  • স্মাইলির উদাহরণ বা লজিকগুলো এতোই বোগাস হচ্ছে যে পড়াও যাচ্ছে না আর -- যাগ্গে, খোলা পাতায় মনের খুশীতে যা খুশি তালিবানি মত প্রচার করা যয়!

    অ্যাঞ্জেলিনা জোলি বা পাওলি দাম অভিনেত্রী -- তাঁদের সঙ্গে প্রস্টিটুশনকে জুড়ে তাঁদের এই অসম্মানের প্রতিবাদ করলাম -- অত্যন্ত বিচ্ছিরি লাগলো

    মাইকেল ডগলাস বা অনুব্রতকে স্মাইলির স্কেলে কতটা সম্মান দেওয়া যায়?
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১০579736
  • কারও জীবিকা তাঁকে সম্মান করার ক্ষেত্রে অন্তরায় নয়, আমার কাছে। কারও মতামত বা আচরণ আমার নিজস্ব মরালিটির সাথে সংঘাত হলে, তাঁকে সম্মান নাও দিতে পারি, আবার সম্মান দেওয়া না দেওয়া পর্যন্ত নাও ভাবতে পারি। কিন্তু তার কোনো সহজ সমাজবোধ্য সমীকরণ নেই। এই যেমন স্মাইলি কে একদমই সম্মান করতে পারছিনা। তাঁর মতামতের জন্য।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১০579734
  • না স্যার, আপনার কথা মোল্ড করবার ক্ষমতা অসীম। এইভাবে বাকতাল্লা চালানো যায় না।

    তবু যাবার আগে বলে যাই। আইআইটি ছাড়া আমার অন্য কলেজের প্রফেসরদের আমি বিশেষ সম্মান করি না, আইআইটির যে সব প্রফেসরদের সংস্পর্শে এসেছি, তাঁদের করি। আর পাওলি বা জোলিকে "কলেজের প্রফেসরদের মতন সম্মান করি না" বললে মানেটা অন্য রকমের দাঁড়ায়। আমি বোধ হয় সেই রকমের মানে করতে চাই নি।

    আর জোলি বা পাওলিকে খামোকা "নিজের মা বা বোনের মত" সম্মান করতে হবে কেন? মা বোন আলাদা, জোলি পাওলি আলাদা। মায়ের মতন বা বোনের মতন দেখতে হবে কেন। একজন প্রফেশনালের ভঙ্গীতে তাদের সম্মান করা যায় না?

    ও ইয়েস। বেশ্যাদের আমিও সম্মান করি। প্লেসহোল্ডার নয়। আমিই করি। তার পর?
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২579738
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২579737
  • এবং তারপরেও স্মাইলি কে ঘৃনা করছিনা বা তাঁর শাস্তি দাবী করছিনা, বা ধর্ষন করতে চাইছিনা।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৩579739
  • দে-র বক্তব্যেও ফ্যালাসি রয়েছে। প্রস্টিট্যুশন একটা পেশা। অভিনয় একটা পেশা। একটা পেশাকে অন্য পেশার সাথে রিলেট করলে কমলালেবু-আপেলের গল্প হতে পারে। অসম্মান হতে পারে না।

    অসম্মান রয়েছে স্মাইলির প্লেসহোল্ডারের বক্তব্যে। এদেরও "যতটুকু" সম্মান করি, ওদেরও "ততটুকু" সম্মান করি। এইটা অসম্মানজনক।

    সম্মানের মাপকাঠি হয় না। একে বেশি ওকে কম। আইআইটির প্রফেসরকে সম্মান এক রকমের, ন্যুড সীনে অভিনয় করা অভিনেত্রীকে সম্মান করা আরেক ধরণের। দুটোর তুলনা চলে না।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৪579740
  • আর এই মা বোনের মতো সম্মানের মানে কি? প্রস্টিটিউটের ছেলে বা ভাই তাঁদের সম্মান করে না? নাকি তাঁরা সম্মানের যোগ্যই নন?

    স্মাইলির মতে -- এক লাইনে --
    দেশে চতুর্দিকে মেয়েদের ওপর হয়ে চলা অসম্মানের জন্য মেয়েরাই দায়ী, দেশীয় নাড়ুগোপালরা উস্কানি খেয়েই এইসব ঘটাচ্ছে। ভালো করে বোরখা ঢেকে মেয়েরা ঘরে বসে থাকুক তাইলেই আর কোন সমস্যা থাকবে না!

    এর জন্য এতো পাতার পর পাতা লেখার কি আছে?
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৬579742
  • সিফোঁকে, ওটা সম্ভবত স্মাইলি প্লেসহোল্ডারের জবানিতে তক্কো চালাচ্ছে। অসম্মান করতে গেলে প্লেসহোল্ডারকে করতে হয়। তবে স্মাইলি নিজে এই ব্যাপারে একবার কনফার্মেশন দিয়ে দিলেই চাপ থাকে না।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৬579741
  • সিকি, ঠিক!
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৬579743
  • প্রথমত আমি নারীবাদী না। সোজা কথা সোজাভাবে বললেই অবশ্য নারীবাদীর তকমা কিছু লোকে চাপিয়ে দেয় কারণ তাতে তাদের গাল দিতে সুবিধে হয় :-)
    সম্মান প্রসঙ্গে। অসম্মান করা বলতে যদি এই বোঝায় যে তাদের উপর চড়াও হয়ে জোর ফলানো, নিজে বা অন্য কারো ফলানোর জাস্টিফিকেশন দেওয়া, সেরকম অসম্মান কাউকেই করিনা। কোনো মহিলা আত্মরক্ষা/সার্ভাইভাল ছাড়া অন্য কারণে মানুষ খুন করলে নিশ্চয় তার প্রতি অসম্মান আসবে। সেটা একজন খুনীর প্রতি অসম্মান। কিন্তু ইভন খুনীরও এই বেসিক সম্মানটা প্রাপ্য মনে করব যে তার জামাকাপড় খুলে অপমান করার অধিকার কারো নেই। গণপিটুনি দেওয়ার অধিকার কারো নেই। মানুষ হিসেবে জন্মালে এই বেসিক সম্মানগুলি প্রাপ্য হয় যা তার কৃতকর্ম বা কোড অফ কনডাক্ট দ্বারা ডিটারমিনড হয় না।

    সেইরকম কেউ যদি সুযোগসন্ধানী হয় তার আইনগত বিচার প্রাপ্য, তাকে অসম্মান করে রেপ করার জাস্ট কোনো জাস্টিফিকেশন হয় না।

    লাস্ট প্রশ্নে হ্যাঁ। আমি অনেক মহিলাকেই সম্মানের যোগ্য নয় মনে করি।
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩২579744
  • একটা ভুল কোথাও হচ্ছে। নারীবাদী=ফেমিনিস্ট।
    ফেমিনিস্ট কাকে বলে সেটা জানা না থাকলে অনেকে মনে করে এটা কোনো খারাপ কথা। আমি নিজে ফেমিনিস্ট। আমি সমান অধিকারে বিশ্বাস করি। ফেমিনিস্ট হতে গেলে নিজেকে নারী হতে হবে এমন কোনো ব্যাপার নেই। পুরুষরাও ফেমিনিস্ট হয়/ হতে পারে।
    http://en.wikipedia.org/wiki/Feminism
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৫579745
  • প্রস্টিটিউশন জুড়লেই বা অসম্মান কীসের ?
    আর সবাইকে নিজের মা বোনের মত সম্মান ই বা করতে হবে কেন? একজন মানুষের মত সম্ম্মন করলেই যথেষ্ট। Abused Goddess ক্যাম্পেনের ঐ save our sister স্লোগান নিয়েও একই কথা বলা হয়েছিল। সেটা ওমনাথ পড়লো কিনা জানিনা।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪১579748
  • বাই দ্য ওয়ে শুধু মা বোন কেন, স্ত্রী প্রেমিকা বান্ধবী এদেরকে সম্মান করা যায় না ? অবশ্য যদি জনগণের সাইকিতে ঢুকে গিয়ে থাকে যৌনতা পাপ, অতএব যৌনতার অনুষঙ্গে জড়িয়ে থাকা মেয়েদের ক্ষেত্রে সম্মানবোধ কথাটাই আসেনা, তাদের ক্ষেত্রে পাপবোধ সরাসরি ঘৃণার জন্ম দেবে যারাই আনন্দ দিচ্ছে তাদেরই অভিমুখে। সে শুয়েই হোক পর্দায় জামা খুলেই হোক রাস্তায় রিভিলিং জামা পরেই হোক, এ আমাদের মধ্যে যৌনতার ভাব জাগায়, অতএব এ খারাপ। এখন দেশের দলে দলে জনতার সাইকিতে পাপবোধ ঢুকে থাকলে তাদের দিক থেকেই সমস্যার সৃষ্টি, মেয়েদের দিক থেকে নয়, এটা আগে বুঝতে হবে ! আর সমস্যাটা যাদের, ওষুধ ও তাদেরই প্রয়োজন !

    মাস এর সাইকলজির বিশ্লেষণ হচ্ছেই যখন !
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৯579749
  • হ্যাঁ, বেশ্যাদের অন্য যে কোনো পেশার মানুষের মতই সম্মান করি। গোটা গোটা করে না লিখলে কাল আবার উত্তর দিতে হবে ঃ-)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫০579750
  • তবে হ্যাঁ, ওমনাথ যেগুলো বলছে, সেভাবে প্রচুর লোকই ভাবেন। ফিউডাল শাইনিং রা এবং বাকি ফিউডাল ভারতবর্ষ। অবশ্য এক্স্যাকটলি সেভাবে বলবো না। সম্মানীয় নয় অতএব ঘৃণাযোগ্য, এরকম লজিকে ভাবেন বলে মনে হয়না। মেয়েদের এত স্বাধীনতা কীসের, সেই নিয়ে বরং রাগ আছে বলে মনে হয়, আর সেই আক্রোশটা কোন এক রকমের নির্যাতনে প্রতিফলিত হয়। অবশ্য আর একটা বিপ্লবী অংশকে ভাবতে দেখেছি, 'পণ্যায়ন' লাইনে, মেয়েদের দেহকে পণ্য হিসেবে 'প্রোজেক্ট করে' মেয়েদের 'অসম্মান' করা হচ্ছে এই ভাবে। কিন্তু তাঁরাও ঐ ২০০ টাকায় শুয়ে পড়েন বলে মেয়েরা অসম্ম্মান অতএব ঘৃণা এতএব নির্যাতনযোগ্য, সেটা মনে করেন না।
  • সম্মান | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৬579751
  • বেশ্যাকে আলাদাভাবে সম্মান বা অসম্মানের প্রশ্ন উঠছে কেন? 'বেশ্যা' তো একটা সাবানের টুকরো বা মাখন-পাউরুটি নন, প্রত্যেক বেশ্যাই তো একেক্জন নারী! এবার কোন এক বেশ্যা, তিনি যদি সম্মান পাবার মতন কাজ করেন, যেমন কারুর উপকার করেন, বা একটা বেড়াল পোষেন, বা তবলা বাজান, বা জীবনানন্দের সুন্দর ব্যাখ্যা করেন, তো তাকে সম্মান করবো! আর যদি ঝগড়া করেন, বা লোক পেটান, তো করবোনা! ঠিক একই কারনে এক্জন নারী, যিনি ডাক্তার, বা উকিল, বা সেল্সপার্সন, তাকেও সম্মান বা অসম্মান করব!

    সম্মান প্রাপ্য তো হয় এক্জন মানুষের, সে মানুষ কেমন তার ওপর। পেশার সম্মান বা অসম্মান হয় নাকি!
  • সম্মান | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৪579752
  • লাস্ট লাইনটায় আরেকটু বলে দিই, অনেকেই মনে করেন ডাক্তার বা প্রফেসর বা উকিল বা ইন্জিনিয়ার হলেই তিনি সম্মনীয়। আমি সেইভাবে দেখিনা। প্রতিটি পেশায় নিযুক্ত প্রচুর মানুষ আর অমানুষ, দুই দেখেছি। চশমখোর ডাক্তারও দেখেছি, নিজের পয়্সায় রুগীর ওষুধ কিনে দেন এমন ডাক্তারও দেখেছি। সম্মান প্রাপ্য মানুষেরই হয়, পেশার না।
  • Reshmi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৫579753
  • "সম্মান করি না" আর "অসম্মান করি" এ দুটো কি সমার্থক? মানে, আমি কাউকে আমার দৃষ্টিভঙ্গী দিয়ে বিচার করে সম্মানের যোগ্য নাও ভাবতে পারি, কিন্তু সে ক্ষেত্রে সে রকম বাধ্যতামূলক পরিস্থিতি সৃষ্টি না হলে তাকে অসম্মান-ই বা করে আসতে যাবো কেন? তার প্রতি উদাসীন-ও তো থাকতে পারি। উদাসীনতা তো ঠিক অসম্মান করা-র ক্যাটিগোরিতে পড়ে না।
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৯579754
  • কি মুস্কিল সকলে পেশার পেছনে পড়ল কেন? খিস্তি হিসেবে"খানকি" বললে ভালো হত?
  • cb | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২০579755
  • খিদিরপুর নিয়ে টু পিস :)

    "স্চ কেউ যদি টু-পিস পরে রাত্তির বারোটার সময় তপসিয়া বা খিদিরপুর অঞ্চলে জাস্ট ঘুরে বেড়ান তাহলেও তার ......"

    শুনে মনে হচ্ছে ধর্ষক/ ইসলামিক টেররিস্ট ভরা যায়্গা। খিদিরপুর গেছেন কখনো? আই ডু নট ফাইন্ড এনি ডিফারেন্স বিটউইন সল্লেক আর খিদিরপুর। সল্লেকে বরং একলা হাঁটতে ভয় করে। খিদিরপুরে এখনো ছেলেরা বালবাজি করলে বড়রা এসে কান ধরতে পারে।
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৯579756
  • বিড়াল পুষলে সম্মান আর ঝগড়া করলে অসম্মান - এইটে হল এই টইএর সেরা কন্ট্রিবিউশন ;-)

    ঈশান আর আকা, রোস চ্যাস্ম-এর লেখাটা পড়েছিলে?
  • :-) | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১১579757
  • আচ্ছা বেশি কড়া হয়ে যাচ্ছে। অন্যভাবে বলি? যদিও ভাষা ও টোন সম্পর্কিত স্ট্যাচুটারি ওয়ার্নিং রইলই। এটা ক্রমশ আরো ডিস্টার্বিং হবে।

    আমি মোদী কে সম্মান করি না। তার মানে তাকে গিয়ে অসম্মান করে আসছি না, কিন্তু তাকে ঘৃণা করছিই। এই ইনট্রিনসিক ধারণা বা মনোভাব কখন কোন কাজের মধ্যে দিয়ে কিভাবে বেরিয়ে আসবে সেটা নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে যে সিরিজ অব কাজমর্মের মধ্যে দিয়ে তিনি তাঁর সম্মান হারিয়েছেন। আমার কাছে। আমি প্রত্যেকজন পলিটিকাল নেতাকে আলাদা আলাদা করে চিনি না। কিন্তু গুচ্ছ নেতাদের হাল হকিগত ও কাজ কর্ম দেখে শুনে আমি সমস্ত রাজনৈতিক নেতাদের ইন জেনারেল শূয়োরের বাচ্চা বলি। (মুখে এলেও খানকির ছেলে বললাম না আবার পেশা সেক্সিস্ট খিস্তি ইত্যাদির দিকে আলোচনা চলে যাবে।) তো এই দৃষ্টিভঙ্গির কথা হচ্ছে। বলা বাহুল্য আমি এদের কাউকে কোনো দিন কোনোভাবে একটা লাথ ও মারতে পারব না। কিন্তু এই পলিটিক্সের এই নেতাদের প্রতিও আমার ঘৃণা আমার ডিসরেসপেক্ট টা যে তৈরি হয়েছে এটা অস্বীকার করার জায়গা রয়েছে? হ্যাঁ বলাবাহুল্য এখানেও, "আমি" প্লেসহোল্ডার।
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২০579759
  • এইটে থাক এখানে ঃ-)

    http://jezebel.com/5900928/your-vagina-isnt-just-too-big-too-floppy-and-too-hairyits-also-too-brown

    "ঃ-)"-র অনেক কথার খোসার ভেতর থেকে উদ্ধার করে আনা একটা কথা কিছুটা ঠিকই। দেশ খুব দ্রুত পাল্টাচ্ছে, ভারত ও ইন্ডিয়া দুটো পুরো আলাদা স্পেসে চলছে। এরমধ্যে সেক্সুয়ালিটি, মরালিটি এগুলোও আসে। কয়েকবছরের মধ্যেই অ্যাভারেজ এজ অফ লুসিং ভার্জিনিটি ২৩ থেকে ১৯-এ নেমে এসেছে। খুব দ্রুত। এটা ঘটনা। এটার এফেক্ট কি, কতটা, এটা দিয়ে কী কী ব্যাখ্যা করা যায়, সেটা নিয়ে খুব নিশ্চিত নই যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন