এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৫696313
  • অপ্রাসঙ্গিক হবে হয় তো, তবু জানাই, মমতা এইবার এক্সিট রুট খুঁজছেন। কাল রাতের নিউজে দেখলাম মমতার নতুন দাবি রাজ্য সরকারি কর্মচারীদের বেতনও কে-স-চা-দের সঙ্গে সমানহারে বর্ধিত হতে হবে।

    এই নিয়ে তিনি সম্ভবত নেক্সট সপ্তাহে রা-স-চা-দের নিয়ে একটা মিছিলও করতে চলেছেন।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৮696314
  • মিটিন পিছিয়ে বিকেলে। অ্যাপারেন্টলি রাজ্য সরকার একটা অল্টারনেটিভ প্যাকেজ তৈরী করছে যেটা এখনও শেষ হয়নি।
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১৯696316
  • ঈশেন আর অজদার আলোচনা বেশ ইন্টারেস্টিং। যে কোনো কনফ্লিক্টে কনসেন্সাস হল ফার্স্ট বেস্ট অপশন। হলে খুব ভালো, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই হয় না। জনসমাজ বলে একটা মোনোলিথিক কোনো কনস্ট্রাক্ট তো হয় না। একই জনসমাজের মধ্যে দুই ভিন্ন মত থাকে। সেক্ষেত্রে সেকেন্ড বেস্ট অপশন হল সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটার পক্ষে মত দেবে। জনস্বার্থ বলে একটা শব্দ মানবসমাজ সৃষ্টির সময় থেকে তৈরি হয়েছে। কারণ, এমন কিছু পরিষেবা এবং বস্তু রয়েছে, যার সুফল শুধু যারা বানাচ্ছে বা দিচ্ছে, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সারা সমাজের মানুষ এর সুফল ভোগ করে। এই পরিষেবা বা বস্তুকে অর্থনীতির ভাষায় পাবলিক গুড বলে, এবং সেই পাবলিক গুড থেকে আহৃত সুফলকে পজিটিভ এক্সটার্নালিটি বলা হয়। রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, সেচ- এই সবই পাবলিক গুডের অন্তর্ভুক্ত। এইবার ধরা যাক, নতুন একটা রাস্তা হবে, বা নতুন একটা হাসপাতাল তৈরি হবে। তার জন্য সবাই জমি দিতে রাজি থাকলে ভালো। কিন্তু এইরকম হতেই পারে, যে পাঁচটি গ্রাম জমি দিতে রাজি হল, বা পাঁচজন রাজি হল, কিন্তু একটি গ্রাম বা একজন রাজি হল না। এক্ষেত্রে ঐ একজন বা একটি গ্রাম হল পিভোটাল ভোটার। এইক্ষেত্রে সিদ্ধান্তটা খুব পরিষ্কার- সংখ্যাগরিষ্ঠের মত মেনে নিতে হবে। এইবার যে একজন বা একটি গ্রাম রাজি হচ্ছে না, তাদের লাঠিসোঁটা মেরে রাজি করানো অন্যায়। হয় আলোচনার মাধ্যমে, এবং আলোচনা ফলপ্রসূ না হলে আইনী পথে সমস্যার সমাধান করতে হবে। কিন্তু এই পিভটাল ভোটারের বাধা দেওয়ার অধিকারকে যদি গণতান্ত্রিক অধিকার বা সাংবিধানিক অধিকার বলে মান্যতা দেওয়া হয়, তাহলে কোনো প্রকল্পই কখনও রূপায়িত হবে না। তবে বাস্তবক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ/পুনর্বাসন পেলে এই অসুবিধা দুর্লঙ্ঘ্য হওয়া উচিত নয়। সিঙ্গুর-নন্দীগ্রাম যেমন আছে, কিছু সার্থক উচ্ছেদ ও পুনর্বাসনের কাহিনীও আছে।
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৩696319
  • চিন্তা ভাবনা করলে অরিজিতের পেট খারাপ হয় নাকি? কি কেলো! কোনদিক দিয়ে ভাবছো আজকাল!! আমার কিঞ্চিৎ মাথাব্যথা হয় অবশ্য। তবে সবই অভ্যেসের ব্যপার, ল্যামার্ক বাবু বলে গেছেন সেই কত্তদিন আগে :-)

    আন্দোলনকারীরা নিজেদের জমি/জীবিকা বাঁচাতে সংগঠিত হয়েছিলেন, খুবই অন্যায়! ক্যাপিটাল কিম্বা প্রগতি কিম্বা পিডি অর্গ পড়িয়া হন নাই। এইটুকুই যা সদিচ্ছার অভাব ছিল তাঁদের। মমতার দল ভ্যাকুয়ামে - অ্যাস ইন রাজনৈতিক, অ্যাবসেন্স অফ ইলেক্টোরাল রাজনীতিতে যুক্ত সংগঠনের অ্যাবসেন্সে ঢোকে। নন্দীগ্রামেও তাই। সেটা খুবই দু:খজনক, যেটা আমি আগেও বলেছি। বিকল্প বামেরা সংগঠিত হতে পারেন নি এখনো। এখনও তাঁরা কোন লাইন, ভারতীয় নেশন স্টেটের ক্যারেক্টার ইত্যাদি কূট তর্কে নিজেদের মুখ দেখা দেখি করেন না।

    আর আদর্শ - ওয়েবসাইট এই কানেকশনটা বোঝা গেলনা।
  • Suvajit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৩696318
  • একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ডামাডোলে আজকাল কিন্তু আর 'বাজারি পত্রিকা'কে কটাক্ষ করছে না। 'বাজারি পত্রিকা' এখন আজকালের গুডবুকে :-)
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৭696320
  • মমতার ধর্নার ব্যাপারে আমার অ্যানালিসিস আর সি পি আই এম এল (লিবারেশন)-এর অ্যানালিসিস প্রায় মিলে যাচ্ছে। কি কান্ড!

    http://www.expressindia.com/latest-news/Largest-Naxal-party-rebukes-Trinamool/357631/
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪৩696321
  • বাজারি কাগজ আজকালের গুডবুকে। স্টার আনন্দের মঞ্চে এসে সিটুনেতা রাজ্যের অন্ধকার ভবিষ্যতের সম্ভাবনা ব্যাখ্যা করেন। আইটির ছেলেমেয়েরা হয়ে যায় "আমাদের তথ্যপ্রযুক্তির বন্ধুরা'।

    খুব তাড়াতাড়ি পাল্টে যায় সবকিছু। তাল মেলাতে গিয়ে হোঁচট খাই।
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫৮696323
  • নন্দীগ্রামের সময় স্টার আনন্দ সঠিক খবর দেয়, এখন স্টার আনন্দ টাটার দালাল। আমি হোঁচট খাই না। ;-)
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৪696324
  • ইহা হইতে প্রমাণ হয় প্রকৃতিতে শূন্যস্থান থাকিতে পারে না। ;)
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৭696326
  • এর থেকে প্রমাণ হয় বাংলা মিডিয়া পুরো ভুলভাল- আমার বহুদিনের দাবী।
  • Suvajit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৭696325
  • এখানে হোঁচট খাবার তো কিছু নেই, কংগ্রেসি পত্রিকা তো ৩০ বছর আগে থেকেই টাটা বিড়লার দালাল। শুধু বক্তার পরিচয় পাল্টে গেছে।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:১৯696327
  • না না ভুলভাল হবে কেন? দেখতে তো বেশ লাগে, খবরকে খবর, সিনেমা কে সিনেমা। তা বাপু বেচারা মিডিয়াই বা করে কি। মার্কসবাদী পার্টি পুঁজিবাদীদের দিকে, ডানপন্থী মমতা সমবায়ের কথা বলে, এই নকশাল এদিকে তো অন্য নকশাল অন্যদিকে। এই বাজারে খবরওয়ালারা খবর বেচে খবর শিল্পের উন্নতি ঘটাচ্ছে মাত্র।
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৪696328
  • ঠিকঠাক খবরের সাথে বাম্পন্থী-মার্ক্সবাদী-সমবায়ের কি সম্পর্ক? যখনই কেউ কপি লিখতে হাজারটা বিশেষণ ব্যবহার করে, বুঝতে হবে সাংবাদিকতার বেসিক শিক্ষাতে গোলমাল আছে।
  • Du | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৫696329
  • শেষ পর্য্যন্ত ইংরিজী !! মমতা নিজেও সেদিন কাঁদুনি গেয়েছেন - ওরা বলে আমায় দেখতে ভাল নয় - এইসব ফালতু কথা। এই ধরনের কথা নিরুপম বললে যেমন লাগবে, মমতা বললেও ঠিক সেইরকমই লাগে।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৬696330
  • ** আমার আগের পোস্টটা স্মাইলি সহযোগে পড়ুন। :-))
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪৩696331
  • ***আমি দেখেও দেখছি না।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪৭696332
  • অ: আগে কইবা তো।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৯696334
  • কেন আবাপ তো আমার হেবি লাগে। উহারা ডালমিয়া, মমতা টাটা এবং ব্র্যান্ড বুদ্ধের সাপোর্টার। ঘুরিয়ে ফিরিয়ে। :)
  • Div0 | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৩696335
  • আহ্‌। আবাপ-দলনের রিকার্সিভ লুপ থেকে এবার বেরোও সব!!!
  • shyamal | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২696336
  • সিঙ্গুরে কি হইল সংক্ষেপে লিখ।

    মমতা দেখিলেন ৮০% এর উপর ভারতীয় আর ৭০% এর উপর প:বঙ্গ বাসী সিঙ্গুর, টাটা, শিল্পের পক্ষে। ইহারা বিকটভাবে রুট ২ অবরোধ করার বিপক্ষে। এমনকি সিঙ্গুরের অধিকাংশ মানুষ টাটার পক্ষে। একজন বলিয়াছেন, আমার জমিতে বছরে ৬০০০০ টাকা আয় হইত খুব বেশি হইলে। আমি যা টাকা পাইয়াছি তা ব্যাঙ্কে রাখিয়া মাসে সুদ পাইব ২০০০০ টাকা।
    নগন্য কিছু সংখ্যক লোক নীতি,ন্যায়, আইন ইত্যাদির কথা বলিয়া সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিপক্ষে। কিন্তু ইঁহারা শিল্পের বিপক্ষে কিনা, ৪০০ একর জমি ফিরাইয়া দিবার পক্ষে কিনা বোঝা গেলনা।
    অতি সংক্ষেপে বলিতে গেলে মমতা ব্রিঙ্কম্যানশিপের খেলা খেলিতে গিয়াছিলেন। তাহাতে টাটা, বুদ্ধ ও ভারতীয় জনতা টাচডাউন করিয়াছেন। মমতার ভাগ্যে স্যাক আর টার্নওভার। (মার্কিনি এন এফ এল, যাহা কাল শুরু হইল, তাহার টার্মিনোলজি ব্যবহার করায় দু:খিত)
  • bitoshok | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০২:০৭696337
  • shyamal বাবু আপনি অঙ্কে বড় কাঁচা। তাই ছড়িয়ে ৩৬ করেছেন। বাঙ্কের সুদে মাসে ২০,০০০ টাকা পেতে গেলে মালিক পিছু যত জমি থাকতে হয়, ততে ১০০০ একর জমির মালিকের সংখ্যা ১১,০০০+ হয় না। তার থেকে অনেক কম হয়।

    সমস্যা টা ছোট চাষি, ভাগ চাষি, ক্ষেতমজুর, অনথিভুক্ত বর্গাদার দের নিয়ে। এদের সংখ্যা আপনার ২০০০০ কামানেওয়ালা চাষীর থেকে বেশি।

    আপনি একটি অশ্বডিম্ব পাইবার অধিকারী হইলেন।
  • aja | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪০696339
  • র-এর বক্তব্য ভাল লেগেছে। তবে একটি কথা। আইনী পথে সমাধান অনেক সময়েই রাষ্ট্রের দ্বারা বলপ্রয়োগ। কাজেই লাঠিসোঁটা মারার একটা ব্যাপার থাকছেই।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১০696341
  • শ্যামলবাবু, আপনিও এটা পড়ুন।

    http://sanhati.com/articles/319/

    সুবিধার জন্য কিছু অঁশ তুলে দিলাম।

    Only 3 % of landowners possess landholding of size 1 acre or greater. In Bajemelia and Singherberi Mouza, the corresponding figures are even more depressing at 0.8 % and 0.9 % respectively.

    79 % of individual landowners, excluding government, fall in the landholding range of 1/100th of an acre to half acre. In terms of average compensation amount, the range for such landowners could lie between Rs.11, 934 and Rs.5, 96,724 respectively.

    12.7 % of individual landowners possess landholding of size below 1/100th of an acre. These 641 individual landowners would be compensated below Rs. 11, 934. Again in Bajemelia and Singherberi Mouza, the corresponding figures are more depressing at 17.7 % and 17 % respectively. "

  • c | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১০696340
  • আবার এনে লাখবেলাখ হাজির করেছে এই লোক! এ যে কোথা থেকে এরকম কোটিকোটি টাকার খবর কার থেকে এনে থ্যাপ থ্যাপ করে ফ্যালে! আরে আগে দ্যাখ কতটা ঠিক,তারপরে বল!
  • shyamal | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ০৮:০২696342
  • পাই,
    আপনার লেখা পড়লাম। প্রথমেই বলি আমার একটা ভুল হয়েছিল। যে ভদ্রলোক জমি বেচার কথা ভাবছেন তাঁর ২৫ কাঠা তিন ফসলি জমি টাটার উল্টো দিকে। তাঁর জমি আজ কাঠাপ্রতি এক লাখ।

    আপনার দেওয়া বিরাট পেপার পড়তে পারিনি। কিন্তু আপনি যে অংশ তুলে দিয়েছেন তা পড়লাম। আমাদের অনেকেরই না একর, কাঠা, বিঘা, স্কো ফুট সম্বন্ধে ধারণা নেই। এক কাঠা হল ৭২০ স্কো:ফুট। আর একর হল ৬০ কাঠা। বিঘা ২০ কাঠা।
    এবারে বুঝতেই পারছেন, ঐ লেখায় যে দিয়েছে কারো কারো জমি 1/100 acre, তার মানে যে ৪৮০ স্কো:ফুট সেটা কি আপনি জানতেন? ঐ জমিতে কিচেন গার্ডেন হয়, চাষ হয়না। চাষ কেন, ঐ জমিতে একটা বাড়ি বানানোই দুষ্কর। যাদের ৪৮০ স্কো:ফুটের কম জমি আছে, তারা নিশ্চয় চাষ করেনা, ঐ জমিতে থাকে।
    ঐ সাইজের গ্রামীণ জমির জন্য কত দেওয়া উচিৎ বলে মনে হয়?
  • Somnath | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫২696343
  • সমপরিমাণ জমি কাছাকাছি এলাকায় অন্যত্র আর নতুন বাড়ি বানানোর খরচ + উচ্ছেদ ও পুনর্বাসন জনিত ক্ষতিপূরণ।।
  • bitoshok | ০৬ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১০696345
  • ১) না ছোট জমিতেও চাষ সম্ভব, যখন সেটা পরিবারের হাতে থাকে। ক্ষুদ্র জমিগুলি আসলে আছে একই পরিবারের বিভিন্ন শরিকের কাছে। বস্তুতপক্ষে, অধিগ্রীহিত এলাকার মধ্যে বাস্তু, দেবোত্তর বা অন্যধরনের
    জমি প্রায় নেই বললেই চলে।

    ২) এছাড়া আছেন ক্ষেতমজুর, ভাগচাষি + কয়েক হাজার শ্রমজীবি মানুষ, যারা সবাই জীবিকা হারাবেন কিন্তু ক্ষতিপুরন পাবেন না। নথিভুক্ত বর্গাদার জমির দামের ২৫% ক্ষতিপুরন পেয়েছেন। কিন্তু তিনি যখন চাষ করতেন তখন ফসলের ৩/৪ ভাগে অধিকার ছিল। ক্ষতিটা কার?

    যেকোন তথাকথিত উন্নয়নের সবথেকে বেশি শিকার হন এই প্রান্তবাসী মানুষগুলি। মিডিয়া এদের বাইট নেয় না, আর ভদ্দরনোকেরাও এদের খবর তাই জানতে পারেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন