এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৮579660
  • শিশুবয়সে যৌনদৃশ্যের প্রভাব নিয়ে কথা শুরু হল, অথচ শৈশব কৈশোরে হিংসার কোন এক্সপোজার নিয়ে কথা হলনা ? সেগুলো সেবয়সে দেখাতে রেস্ট্রিকশন করা নিয়ে কথা হল না ? লেবেল লাগানো টাগানো তো অনেক দূরস্থান, শিশু কিশোর স্পেসিফিক, তাদেরকে টার্গেট করা যে জিনিসপত্র বাজারে চলে, তার মধ্যে হিংসা কিছু কম ? গেমস, কার্টুন ... সবেতে ভায়োলেন্স। সেগুলোর প্রভাব নিয়েও কথা হোক।
  • s | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৫579661
  • আবার কাগজ পড়ে মন খারাপ হয়ে গেল। চারিদিকে পশুদের চিহ্ন।
    http://www.anandabazar.com/18sil2.html
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৮579662
  • ইকি কেউ হল্টারনেক জামা পরলে দেখা যাবেনা? এ কি ধরণের ফতোয়া, অ্যাঁ? আমি যদি লুঙ্গি পরে শীর্ষাসন করি, আর বলি কেউ কিন্তু দেখবেন না, দেখলে চোখ গেলে দেব, সে কি হয় নাকি? আমার লুঙ্গি আমাকেই সামলাতে হবে, আপনার হল্টারনেক আপনাকেই।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৪579663
  • শ্চ জামার ভিতর দিয়ে চেষ্টাচরিত্র করে দেখার ক্ষেত্রে বলেছেন। চোখ বন্ধ রাখতে বলেননি মনে হয়। নর্মালি তাকালে যা দেখা যায় তাতে কেউ আপত্তি করবে বলে মনে হয় না।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৯579664
  • তবে স্মাইলি এখনও বোঝাতে পারেননি, আনডিউ ফেভারটেভার ছাড়া এম্নি এম্নি কোনো মেয়ে ছোটো জামা পরলে কার কি ক্ষতিবৃদ্ধি হচ্ছে। শক ভ্যালু বাড়ানোর চেষ্টা করেছেন ঠিকই, বিরক্তি প্রকাশ যথেষ্টই পাচ্ছে, কিন্তু বিরক্তি তো কোনো যুক্তি না। নিজের আক্রোশ ছাড়া কিছুই প্রমাণ হচ্ছে না। কংক্রিট যুক্তি থাকলে দিন।
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১২579665
  • ইশান দেখতে তো কেউ আপত্তি করে নি - দেখ রে নয়ন ভরে। train এ মা বাচ্চাকে দুধ খাওয়ালেও অনেকে দেখে আবার অনেকে চোখ ঘুরিয়ে নেয় - যার যেমন বিচার - এ নিয়ে কাউকে কিচ্ছু বলা যায় না। কিন্তু দুটো জিনিস -

    ১) উঁকিঝুঁকি মারাটা বোধহয় খুব সুবিধের ব্যাপার না
    ২) আর দেখতে পাচ্ছেন বলে যারটা দেখছেন তিনি সিডিউস করার জন্যে দেখাচ্ছেন বা চরিত্রহীন এই সিদ্ধান্তে না আসাই ভালো।

    দেখতে থাকুন - আমিও তো গুরুতে কত্ত কি দেখছি - শিখছি। দেখা বন্ধ করলে তো টিকতেই পারবো না
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২০579666
  • সচ, আমিও পোশাক নিয়ে কোনো ফতওয়া র কথা বলিনি। আমি খালি বলতে চেয়েছিi মহিলা পুরুষ নির্বিশেষে, পোশাক আশাক, সময় ও স্থান এর উপর নির্ভার করে। কেউ কেউ বেশি অ্যাডভান্সড হয়ে পরে তখন অন্যের চোখে সেটা দৃষ্টিকটু লাগে।যেমন ধরুন মহিলা টিচার রা জিন্স/tights বা টপ পরে schoole এলে, ভারতে হয়ত দৃষ্টিকটু লাগবে, কিন্তু বিদেশে নয়। আবার হাসপাতাল এ ডক্টরস রা বারমুডা পরে চিকিত্স্ঘা করলে, হয়ত বিদেশে ও সেটা সমান দৃষ্টিকটু। আবার দেখুন শরত্চন্দ্র র আমলে মহিলা রা সুধু শাড়ি পরে ঘুরতেন, তা আজকের দিনে কলকাতা শহরে বেমানান। এর মধ্যে কোনো ফতওয়া র ব্যাপার নেই। এটা একটা observation মাত্র। সুতরাং পরিবর্তন ধীরে হলে, ব্যক্তি ও সমাজ দুপখ্খ ই এডজাস্ট করতে পারে। একটু বেশি অ্যাডভান্স হলেই প্রবলেমস সৃষ্টি হয়।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৬579667
  • হ্যাঁ, রুট কজ নিয়ে কথা হওয়া দরকার। শৈশব ও কৈশোরের বেড়ে ওঠার প্রক্রিয়া। বস্তির ছেলেদের কথা ঠিক জানিন, মাঝারি মধ্যবিত্তদের কথা বলতে পারি। মানে বেসিকালি আমার কথা। আমার বন্ধুবান্ধবদের কথা। সর্বত্র, ধরুন এই গুরুতেই মেয়েদের বেড়ে ওঠার প্রক্রিয়া নিয়ে নানা কথা শুনি, অ্যাবিউজ নিয়ে নানা লেখা পড়ি। পুংরা কেউ কোত্থাও লেখেনা। আম্মো না। তার কারণ কি এই, যে অ্যাবিউজ কিছু কম পড়িয়াছে? একেবারেই না। আমাদের বেড়ে ওঠার প্রক্রিয়াটা জানেন? সে অতীব ভায়োলেন্ট একটা ব্যাপার। শহরের ছেলেদের কথা জানিনা, মফঃস্বলের আমাদের কথাই কই। ধরুন, ইশকুলে। নির্মম, নিষ্করুণ মার খেয়েছেন কখনও? যাতে একটু বাদে মনে হয়, মেরে ফেলবে না তো? এরকম মার আমরা দিনের পর দিন খেয়েছি, বন্ধুদের খেতে দেখেছি। এবং তারপর "কিরে কেমন খেলি?" বলে মায়াদয়াহীন খোরাক করা হয়েছে। সেই নির্মম লোকটির কাছ থেকে কৃপা ও করুণা চাইতে হয়েছে। ওটা আমাদের যাপনে ঢুকে গেছে।

    হস্টেলে ধরুন। র‌্যাগিং এর গপ্পো আর কিই বা বলব। সবাই যে হস্টেলে পড়ে আর র‌্যাগড হয় তাও নয়। কিন্তু প্রস্তুতিটা চলে। নিতে হয় ভিতরে ভিতরে। যারা পড়েনা তাদের মধ্যেও। ভায়োলেন্সকে যখন নিতেই হবে, সেটাকে কাউন্টার করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? সেটাকে ভায়োলেন্স হিসেবে রেজিস্টার না করতে দেওয়া। আমার ভায়োলেন্স শিখেছি, ভায়োলেন্স দেখেছি, তার শিকার হয়েছি, এবং ভায়োলেন্ট হয়েছি। পুরোটাই দীর্ঘকালীন একটা প্রক্রিয়ায়। যেখানে "শক্ত" হতে হয়, "নির্মম" হতে হয়, এবং সর্বোপরি, সেটাকে ভায়োলেন্স হিসেবে স্বীকার করতে হয়না। নিজের কাছেই।

    আমরা মলেস্টেড হইনি? হয়েছি। কিন্তু ওটা কোনো ট্রমা তৈরি করেনি কখনও, কারণ বাকি সব ভায়োলেন্সের কাছে ওটা যৎসামান্য লেগেছে। মনেই স্থান দিইনি। মনে আছে, ক্লাস টেন ইলেভেনে একটা সিনেমাহলে সিনেমা দেখতে যাওয়া হত, সেখানে হলের এক কর্মচারী বিনি পয়সায় শো দেখার ব্যবস্থা করে দিত। বিনিময়ে এসে যৌনাঙ্গে হাত দিত হলের অন্ধকারে। সেই নিয়ে প্রবল বিরক্তি ছিল। বিচ্ছিরি ব্যাপার সবাই জানত। কিন্তু ট্রমা? একটুও নেই। বরং হ্যাহ্যা হয়েছে প্রচুর। ঠ্যাঙানি খেয়ে পোড় খাওয়া ছেলেরা ও নিয়ে মাথা ঘামায়না।

    আমার মনে আছে, প্রবল বিস্ময়, যখন "গাঁড় কেলিয়ে হাসিসনা" বলায় এক বান্ধবী প্রবল দুঃখ পেয়েছিল। মানুষ না ছিঁচকাদুনে? সামান্য "গাঁড়" কথাটাই যার অয়্বিউজ মনে হয়? এরকম লেগেছিল। পরে অবশ্য অনেক মেয়েই খিস্তিখাস্তা দিয়েছে বা দেয় দেখেছি, কিন্তু সেই প্রথম বিস্ময় এখনও মাথায় ঢুকে আছে। ওদিকে আমার প্রাণের বন্ধু আমাকে মা-বাপ, তাদের যৌনতা তুলে উদ্ধার করে যাচ্ছে, আর সামান্য একটা কথা শুনলেই এই? ন্যাকামি করার জায়গা পায়নি?

    পরে বুঝেছি, একই দুনিয়ায় থেকেও আমাদের বেড়ে ওঠা একেবারে আলাদা। আমরা আলাদা পৃথিবীতে বড়ো হয়েছি। ওরা আলাদা। ওদের অ্যাবিউজের আলাদা প্যাটার্ন আছে ভায়োলেন্সের আলাদা। ওদের ভায়োলেন্স অন্যরকম, সেটা আমরা বুঝিনি। আমাদের ভায়োলেন্স অন্যরকম, সেটা ওরা বোঝেনি। ওরা বদ হলে ম্যানিপুলেটিভ হয়েছে, আমরা বদ হলে টিটকিরিবাজ।

    কিন্তু "বদ" তো নেহাৎই একটা সামাজিক নির্মাণ। অ্যাবসলিট জাজমেন্ট কে দেবে? এইটুকু বলতে পারি শুধু আমাদের মতো ছেলেরা, ক্রুড ভায়োলেন্স শিখেছে, রীতিমতো মিলিটারি ট্রেনিং এর মতো করে। আর ওরা ফেমিনাইন হয়েছে। ওরাও ভায়োলেন্ট, কিন্তু তার ধরণ আলাদা। আমাদের অ্যাবিউজ আমাদের আক্রমণাত্মক করেছে, আর উহাদের করেছে রানী।

    তবে এসবই নেহাৎই ব্যক্তিগত দেখাশোনা। আমাদের মতো যারা আমার চারিদিকে তাদের কথা। তাদের ভায়োলেন্স জানি, কাউকে কখনও ধর্ষণ করতে দেখিনি। বা করেছে বলে শুনিওনি। কাজেই আমি হিংসা খানিক বুঝলেও ধর্ষণ বুঝিনা। সেটা করে যে বস্তির ওই ব্যাটারা, সেই ওদের কথা আমি জানিনা। তাই লিখলাম না।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩২579668
  • হল্টারনেক পরে নিচু হলে উঁকি ঝুঁকি মারতে হয়না। লুঙ্গি পরে শীর্ষাসনের মতই অবভিয়াস। হ্যাঁ, "দেখি দেখি একটু" বলে উঁকি মারলে সেটা খুবই খারাপ হবে। সেটা ঠিক।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৮579670
  • যা অবভিয়াস মোডে দেখা যায় তা নিয়ে কেই বা আপত্তি করবে। তবে দেখার সুবিধের জন্য বারবার অ্যাঙ্গল পাল্টালে, একবার কাছে একবার দূরে এলে, মেপেজুপে পরখ করতে থাকলে সেটা ঠিক ভদ্রতা হবেনা। ধরেন পার্টিতে কেউ মিনিস্কার্ট পরলে আপনি তো আর চোখ বন্ধ করে রাখেন না, কিন্তু আবার পায়ে ফোকাস করেও আধ ঘন্টা সোজা তাকিয়ে থাকেন না। এইসবই।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪১579671
  • অতক্ষণ তিনি নিচু হয়েই থাকবেন? বেশ।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৭579672
  • সেটা তিনি কি করছেন তার উপর নির্ভর করছে।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫২579673
  • তিনি কি করছেন তো আমরা জানিই। হল্টারনেক জামা পরে নিচু হয়ে আছেন।
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৫579674
  • আমার প্রশ্নের উত্তর নাই। A implies B হইলে A কি Bর ট্রিগার না জাস্টিফিকেশন না কারণ। এখনো ফিজিক্সের কসালিটির প্রশ্ন বাকি আছে।

    যারা স্বাধীনতা খুব খুব ভালোবাসেন তাদের কাছে প্রশ্ন ধরা যাক দুটো ভ্যারিয়েবল রয়েছে যারা ফাংশনালি রিলেটেড। তাদের মধ্যে কাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিতে পারি?
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৮579675
  • A implies B মানে কি? এ হইলে বি হয়?
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৯579676
  • হ্যাঁ।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৬579677
  • ১। যদি বাকি পৃথিবী উল্টে গেলেও এ হইলেই বি হয়,
    এবং
    ২। এ না হইলে কোমোমতেই বি হয়না,

    তাহলে অবশ্যই এ বি র কারণ।

    বাকি দুটো এ বি দিয়ে বলা যাবেনা।
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:২১579678
  • sm - হ্যাঁ কিছুটা প্রকশান নিতেই হয়। আজ যদি কেউ প্যান্টি আর ব্রা পরে রাত্তির বারোটার সময় তপসিয়া বা খিদিরপুর অঞ্চলে জাস্ট ঘুরে বেড়ান, তাহলে প্রোবাবিলিটি হাই তিনি আসল্টেড হবেন। কিন্তু তাতে তার সম্বন্ধে আম্রা ক্যালাস বা অতি সাহসীর বেশি কিছু বলতে পারি না - কারণ ঠিকঠাক্ সমাজ ব্যবস্থা থাকলে একজন বোধহীন পাগলীরও ধর্ষিতা হওয়া উচিত না। সেই জন্যে প্রিকশান
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৪579679
  • স্চ-কে ক
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৯579681
  • (incomplete ছিল)

    sm - হ্যাঁ কিছুটা প্রকশান নিতেই হয়। আজ যদি কেউ প্যান্টি আর ব্রা পরে রাত্তির বারোটার সময় তপসিয়া বা খিদিরপুর অঞ্চলে জাস্ট ঘুরে বেড়ান, তাহলে প্রোবাবিলিটি হাই তিনি আসল্টেড হবেন। কিন্তু তাতে তার সম্বন্ধে আম্রা ক্যালাস বা অতি সাহসীর বেশি কিছু বলতে পারি না - কারণ ঠিকঠাক্ সমাজ ব্যবস্থা থাকলে একজন বোধহীন পাগলীরও ধর্ষিতা হওয়া উচিত না।
    কিন্তু আমরা আইডিয়াল থেকে বহুদূরে আছি।
    সেই জন্যে প্রিকশান নিতে হবে। কেউ ব্যাঙ্ক থেকে লাখ টাকা তুলে রাস্তা দিয়ে সেটা নিয়ে হাওয়া খেতে খেতে গেলে ছিনতাই হবেই। কিন্তু আমরা তাকে বলতে পারি না তুমি এভাবে টাকা নিয়ে গেছ বেশ হয়েছে। তাকে অনুরোধ করতে পারি একটু সতর্ক হওয়ার জন্যে।

    ওই গল্পে বর্ণিত স্যার যদি মেয়েটিকে একলা ডেকে বলতেন যে ছেলেরা বিশ্রী ভাবে দেখছিল - তুমি একটু কেয়ারফুল থেকো - তাহলে সেটা ফতোয়া হত না। কিন্তু এই কমেন্টের পর আমি ওখানে থাকলে একটাই কথা বলতাম -"কেন স্যার, আপনি একাই দেখবেন ?"
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬579682
  • 'একজন বোধহীন পাগলীরও ধর্ষিতা হওয়া উচিত না' - এইটাই মোদ্দা কথা। কখনো, কোন অবস্থাতেই কোন মেয়েরই ধর্ষিতা হওয়ার কথা নয়, মলেস্টেড হওয়ারও কথা নয়।
    সেই আইডিয়াল থেকে আমরা বহুদূরে আছি - আপশোস
  • s | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৭579684
  • স্চ কে ক। এক্সাক্টলি। নারী পুরুষ নির্বিশেষে নগ্ন হয়ে চললেও তার অননুমতিতে তাকে স্পর্শ করাও অ্যাসল্ট। কিন্তু ঐ যে আডিয়াল সোসাইটি। সে তো হাজার যোজন দুর।
    প্রসঙ্গক্রমে কিছুদিন আগে অস্টিনের একটি পার্ক কাম সুইমিং পুলে গেছিলাম। সেখানে নারী পুরুষ কটিমাত্র বস্ত্র পড়ে সাবলীল ঘুরে বেরাচ্ছে। আমিই জামা প্যান্ট পরিহিত হিসাবে কিছুটা বেমানান। তো হঠাৎ দেখি উল্টোদিক থেকে একজন পুরুষ, বয়স আন্দাজ মধ্য ত্রিশ বা চল্লিশ, প্রায় নগ্ন অবস্থায় (প্রায় বল্লাম কেননা সামনে একটি এক ইঞ্চি বস্ত্রখন্ড কি কায়দায় তাঁর লজ্জা নিবারণ করছে) একটি সাইকেল হাতে ধরে সপ্রতিভভাবে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ লক্ষ্যও করছে না।
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৭579683
  • হল্টার নেক ব্যাপারটা কী সেটা গুগল করে জানতে হল। এরা এতরকম মেয়েদের জামাকাপড়ের খবর রাখে কী করে?
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫১579685
  • আবার ক।
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০১579686
  • আমার একটি অতি বিচ্ছু এবং অতি আদরের মাসতুতো ভগিনী আছে kC -দা - তার পাল্লায় পড়ে অনেক কিছুই শিখতে হয়।
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫579687
  • যদি এ হইলে বি হয় এবং এ না হইলে বি কোন মতেই হয়না তাহলে এ আর বি সমার্থক। তাকে কারণ বলব না তা কারণের চেয়ে বেশি কিছু। তাহলে আমাকে ঐ ট্রিগার, জাস্টিফিকেশন আর কারণের ফারাক বুঝিয়ে দেওয়া হোক।

    আর গুগল লাগবে কেন আমি তো আলোচনা পড়েই বুঝলুম যেই নেক দেখে পুরুষ প্রজাতির এক লক্ষ্যণীয় অংশ হল্ট করিয়া যায় তাহাকেই হল্টার নেক কয়।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮579688
  • এইটা মিঞাসাব ভাল দিয়েছেন, গুড ডেফিনিশন অব হল্টার :-)
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৯579689
  • কিন্তু ভারতীয় মেয়েদের পোষাকে কি এমন বিপ্লব এসেছে যে এত সাবধান বাণী শুনতে হচ্ছে। গতমাসেই তো কলকাতা দিল্লী ঘুরে এলাম। জিন্স\চুড়িদার\টাইটস আর বড়\ ছোট ঝুলের কামিজ। টি-শার্ট পড়া মেয়ে কমই দেখলাম। তবে হ্যাঁ, ওড়না\ দোপট্টার বাহুল্য বেশীর ভাগ মেয়েই বর্জন করেছে দেখে ভালো লাগল।
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪579690
  • এই মেয়েদের কোথায় কোথায় দেখলাম তাও জানিয়ে দিই, নইলে আবার শাইনিং ইত্যাদি নিয়ে কথা উঠবে।
    তো তাদের দেখলাম যাদবপুর-গড়িয়াহাট- ধর্মতলা-আউটরাম ঘাট-শিয়ালদা স্টেশন-বর্ধমান- দিল্লীর সি আর পার্ক-নেহরু প্লেস-লাজপত নগর মোটামুটি এই সমস্ত জায়গাতে।
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪১579692
  • সাউথ সিটি, গড়িয়াহাটের প্যান্টালুন ইত্যাদি শাইনিং জায়গা গুলো লিস্ট থেকে বাদ পড়ে গেছে। প্যান্টালুনে কুর্তা কিনতে যত মেয়ে ভীড় করেছিল তার অর্ধেকও ওয়েস্টার্ন সেকশনে ছিলনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন