এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aja | ২২ জানুয়ারি ২০০৯ ০৪:১৪560986
  • এবারে মেজাজ গরম হয়ে যাচ্ছে মাইরি। উনি আমাদের কামিনীকাঞ্চনের দাস, যোনিকীট, এই সব ভাল ভাল নামে ডাকবেন আর আমরা ওনাকে ধ্বজ বললেই খুব খারাপ না!!
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ০৪:৩৫560987
  • এই তর্ক-বিতর্কের বাইরে আমার একটা অনেস্ট প্রশ্ন আছে। বিবেকানন্দর ক্ষেত্রে জানি, কিন্তু মানুষের কাজ বলতে যা বোঝায় রামকৃষ্ণদেবের সেরকম কাজ আর কী কী আছে - গল্প বলে লোকশিক্ষা ছাড়া?
  • Abhyu | ২২ জানুয়ারি ২০০৯ ০৫:১২560988
  • রঞ্জনদা আর ন্যাড়াদাকে উত্তর দেব। একটু পরে।
  • aja | ২২ জানুয়ারি ২০০৯ ০৫:২১560989
  • আমার প্রশ্নটার জবাব কেউ দেবে আশা করব। আমার প্রশ্ন, রামকৃষ্ণ আমাকে গালাগাল দিলে (নেম কলিং) কেন সেটা ঠিক আছে, আর আমি রামকৃষ্ণকে গালাগাল দিলে সেটা ঠিক নেই।
  • myaao | ২২ জানুয়ারি ২০০৯ ০৭:৪১560990
  • DummY
    আপনার সাম্প্রতিক পোস্ট পড়ে আমি মুগ্‌ধ। কী সুন্দর বোঝালেন। রামকৃষ্ণ কী করে "মা" সারদাকে মেয়ে না বানিয়ে মানুষ করে তুলেছিলেন! গয়না কিনে দিলেন, বললেন সকলের মা হয়ে ওঠ, পাঁচজনের সামনে ভূয়সী প্রশংসা করলেন। সত্যিইতো মেয়েদের এত সম্মান এর আগে কেউ দিয়েছে? আজ থেকে কিছুদিন আগে ঋতুপর্ণের সিনেমা "অন্তরমহলে" একটি দৃশ্য ছিল নবীন পটুয়ার ঘরে ঢুকছে বাড়ির বড় রাণী। পটুয়া মা বলে ডেকে ওঠে, সে ফিরে যায়, আর তারপরেই একটা দীর্ঘশ্বাস -"মা" বলে ডাকলে যে!
    "মা" ডাক আর মাতৃত্বের ভয়াবহ কোড অব কন্ড্যাক্ট মায়েদের কী আর মানুষ হিসাবে দেখে!
    ------
    যেমন বিদ্যাসাগরেরে কথা বললেন, বললেন তিনি এসেছিলেন মেয়েদের জাঙ্ক ইয়ার্ডে না পাঠাতে, কিন্তু জানেনে কী বিদ্যাসাগর নিজের ছেলের বিয়ের জন্য তাঁর স্ত্রীর মতামতকে গুরুত্ব দেননই এবং আলোচনা করার প্রয়োজন মনে করেননি। তার মানে তিনি নারীদের জন্য করেননি তা'নয় করেছেন কিন্তু ঐ ঘরেরে নারীর ক্ষেত্রে উদাসীন ছিলেন।
    তবে পাশ ফিরে শুয়ে থাকলে এইসব জিনিস দেখা যায়না।
    তবে এসবই অকিঞ্চিতকর, আগে লেখাটার গঠনগত বা পরিবেশনার ত্রুটি ধরা পড়ছিল, মনে হচ্ছিল এই ইস্যুতে আর একটু ডিটেলে সমস্যার কতাটা তুলে ধরলে ভাল হ'ত, এখন আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনি এযুগের পরমহংস, শুধু দুধটুকু খেয়ে নাও জল পড়ে থাক।
  • Sudipta | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:০৭560991
  • aja, রামকৃষ্ণ কাউকে 'যোনিকীট' সম্বোধন করেছেন বলে জানা নেই, তথ্যপ্রমাণ পেলে বাধিত হব; দ্বিতীয়ত: 'কামিনীকাঞ্চনের দাস' আর 'ধ্বজ', 'যোনিকীট' শব্দের মধ্যে শুধু অ্যাজ ইফ গালাগাল হিসেবেও পার্থক্য আছে; তৃতীয়ত: ধ্বজ শব্দটি যদি নিছক শব্দার্থে ধরা হয়, তাহলেও কারো ব্যক্তিগত গোপন শারীরিক ত্রুটি নিয়ে গবেষণা অনুচিত মনে হয়, সেটা যেই হোন; চতুর্থত: রামকৃষ্ণ আপনাকে বাই নেম কলিং গাল পাড়েন নি বোধ হয়, যাদের পেড়েছিলেন তারা কেন কিছু বলেন নি সে প্রশ্ন বরং তোলা যায় কারণ খামোখা গাল শুনতে কেউ-ই পছন্দ করে না; গালাগাল যে কেউ যে কাউকে দিতে পারে, তবে তা রুচির উপর নির্ভর করে, হ্যাঁ রামকৃষ্ণ হলে-ও তাই; রামকৃষ্ণের সেই সো-কলড শিক্ষা বা বোধের অভাব ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে (প্রচলিত শিক্ষা যে ওনার ছিল না সেটা যদি-ও সর্বজনবিদিত), কিন্তু তাতে আপনার গাল পাড়াকে মোটেই সমর্থন করাযায় না, বরং পাড়লে সেই এক প্রশ্ন আপনাকে-ও তাড়া করবে। আশা করি বোঝানো গেল।
  • Sudipta | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:১৮560992
  • রঞ্জনদা, আলোচনাটা যেদিকে টানছ সেটা একদিক থেকে ভালো, লেখকের কাছে আমার-ও সেটাই প্রত্যাশা ছিল, মানে আলটপকা মন্তব্যের সঙ্গে সামান্য বিশ্লেষণ, যাতে ঐ ব্যবহৃত বিশেষণ -গুলির 'মর্যাদা' থাকে, আর কিছু নয়।

    nyara, লোকশিক্ষা টা কাজ নয় বুঝি? সেক্ষেত্রে লিস্টে আরো অনেক নাম ঢুকছে যে!
  • arjo | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:২২560993
  • বুবুভা ভালো নয় বলে রামমোহনের সতীদাহ প্রথা বন্ধ করা, বিদ্যাসাগরের বাল্যবিবাহ রদ করা আর রামকেষ্টর বউকে মা বলে ডাকা সমার্থক হয়ে গেল? না:, এটা ঠিক নেওয়া গেল না। ডামি আপনি দাবী করেছেন দুটো সমার্থক। কেমন করে সেটা একটু বুঝিয়ে বলার দায় আপনার। যতটুকু বলেছেন একটুও বোঝা যাচ্ছে না।

    আরও কিছু প্রশ্ন আছে।

    ১। বউকে হাত খরচ দেওয়া, মাথা ধরলে অন্য কাউকে নয় বউকে জিজ্ঞাসা করা তৎকালীন সমাজেও প্রচণ্ড ভাব ভালোবাসা বলে ধরা হত? নাকি নূন্যতম।

    ১(a) সর্বোপরি টাকা দেওয়াটা ভালোবাসা না গিল্টি ফিলিং? যদি কোনো এভিডেন্স না থাকে তাহলে দুটোর যেকোনো একটা হতে পারে। কোনটা বুঝব কেমন করে?

    ২। সারদা দেবী কি বিয়ের আগে জানতেন যে তাঁকে বিশ্বমাতা হতে হবে? নাকি মেনে নিয়েছিলেন। এ নিয়ে কোনো এভিডেন্স আছে কি? যদি মেনে নিয়ে থাকেন তাহলে সেই চাপিয়ে দেওয়া কেন তাকে প্রশ্ন করা কেন অনুচিত হবে? নাকি বিবাহিত নারী বিশ্বমাতা হবে না সাধারণ বউ সেটাও ঠিক করে দেবে স্বামী?
  • d | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:৩৫560994
  • ডামির লেখা পড়ে একটা জিনিষ বুঝলাম। বুবুভা'র লেখক এই মাতৃমূর্তি নির্মাণ বা আর্কিটাইপ তৈরীর বিপক্ষেই প্রশ্ন তুলতে চেয়েছিলেন --- তারপর ছড়িয়ে লাট হয়েছে, সেটা আলাদা কথা।

    যাই হোক, "মা' হতে গেল এই এই এই এই এই করতে হবে, ভাবতে হবে, দেখতে হবে, এইগুলো ডামি একেবারে ভক্তিভরে মেনে নিয়েছেন। নিজেই নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তাহলে আর অত ধাক্কা খাবেন না।
  • Ishan | ২২ জানুয়ারি ২০০৯ ০৮:৫০560996
  • শুধু মতামতগুলো পড়লে লোকে নির্ঘাত ভাববে এই লেখাটা রামকৃষ্ণ আর সারদামণির যৌন জীবন নিয়ে লেখা। :)
  • Dummy | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:২০560997
  • কাজের তাগিদে আগের লেখাটা হঠাৎ করে শেষ করতে হয়েছিল। তবে এখন এসে কিছু লেখা পড়ে মনে হচ্ছে যে সেটাই বেশ ভাল ছিল। "এ কেবল দিনে রাত্রে, জল ঢেলে ফুটা পাত্রে" ইত্যাদি ইতাদি ....

    যাক, এখানে অনেক বড় বড় বোদ্ধা এবং বিজ্ঞ ব্যক্তি আছেন। তাঁরা নিজেদের মত করে সব বুঝে নেবেন।
    কারো প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, অনাবশ্যক নিজের প্রশ্নবিহীন আনুগত্য ও চুড়ান্ত ব্যাকডেটেড ভক্তিগদগদ মানসিকতার পরিচয় দেওয়া ছাড়া আর বিশেষ সুবিধে করতে পারব না।
    তাই এখানেই ইতি।
  • pi | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:২৩560998
  • অনেকের অনেক অ্যানালিসিস ইত্যাদি পড়ে কিছু মন্তব্য করতে মন গেল।

    দুদি, ঈশ্বরপ্রেম বা অন্বেষণ বা কারুর ননসেক্সুয়ালিটি কে নিয়ে খিল্লি করা হচ্ছে এটা না ভেবে তো এভাবেও ভাবা যেতে পারে, ঐ নন-সেক্সুয়ালিটিকে ঈশ্বরপ্রেমের মোড়কে মুড়ে পুজোর প্রসাদের মতন পরিবেশনের চেষ্টাটাকে খিল্লি করা হচ্ছে।

    এবার এটা নন-সেক্সুয়ালিটি র কেস, লেখাটার মধ্যে এইরকম হাইপোথেসিস তৈরি করা হয়েছে, এরকম তো ঠিক মনে হয়নি রে স্যান, বরং এটা যে নন-সেক্সুয়ালিটি র কেস না, সেটা কতটা রুল আউট করে দেওয়া যায়, সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
    প্রশ্ন তোলাতে তথ্য বা বিশ্লেষণের অভাবে তো তেমন গুরুদোষ দেখি না !

    তবে দমদি, এটা কারুর পার্সোন্যাল ব্যাপার বলে সে নিয়ে আলোচনাতে আপত্তি আছে যদি বল, তো বলবো, এ ব্যাপারটাকে পার্সোন্যাল বলতেই আপত্তি আছে আমার।
    এনিয়ে তো উনি নিজের মুখেই বলে গ্যাছেন।
    ইস্কুলে সেই কোন ছোটোবেলা থেকে ছোটোদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর ছোটোদের মা সারদা তে ঐ ষোড়শী পূজার সচিত্র স্তবগাথা পড়িয়ে পড়িয়ে মা মা ডাকে মাতোয়ারা হতে শেখানো হল !
    এখন এর পিছনে অন্য কোন কারণ থাকতে পারে কিনা সে নিয়ে কড়চা করলে তাকে পার্সোন্যাল ব্যাপার নিয়ে চাটনি বানানো বলবো না ভক্তবৃন্দের রাঁধা পরমান্নে গোমূত্র ত্যাগ, সেটা অবিশ্যি পার্সোনাল মতামত।

    শ্রীমতি সারদা দেবী হৃতসম্পদ নারীদের মধ্যে কিধরণের এবং কিভাবে 'বিদ্যাশক্তি' র প্রসারণ ও সঞ্চারণ ঘটিয়েছিলেন, একটু বিশদে জানার ইচ্ছা রইলো, ডামির কাছে।

    তবে কিনা, ডামি, আপনি একটা ব্যাপার মিস করে যাচ্ছেন। স্বামীর কাছে মাতৃসুলভ ট্রীটমেণ্ট পেলেও অনেক মেয়ে নিজেদের জীবনটাকে 'জাংক ইয়ার্ড' মনে করতে পারে। :)
    কেবল অন্যের ভোগ্যা হয়ে বাঁচা মতন ই, নিজের ভোগ করার অধিকার খর্বিত হয়ে বাঁচাটাও কিন্তু নারীত্বের অপমান, অনেক নারীর কাছেই।

    রঞ্জনদার কোটেশনগুলো কিকরে কাউণ্টার করা হয়, দেখার আগ্রহ রইলো।

    যিনি মেয়েদের মধ্যে ভিতর বাহির এফোঁড় ওফোঁড় করে 'নাড়ি ভুঁড়ি, রক্ত, মল, মূত্র, বিষ্ঠা' ছাড়া আর কিছু দেখতে পাননি, তিনি তাদের মধ্যে আর কী 'লুণ্ঠিত সম্পদ' এর কথা কয়েছিলেন, তা ও জানার আগ্রহ রইলো।

    আর প্রাসঙ্গিকতা প্রসঙ্গে, অজদার কথার খেই ধরেই বলি, বিষয়ের সাথে বেশ সাযুজ্য রেখেই রেফারেন্স টা এসেছে বলে মনে হল তো !
    বরং, সুদীপ্তবাবুর পোস্টের দাবী অনুযায়ী, ঐ যত মত তত পথ কি, বিবেকানন্দকে ঢ্যামনা শালা বলা, এসব প্রসঙ্গের উল্লেখ ও বিশ্লেষণ এই লেখাটিতে করা হলে সেগুলো ই বরং রীতিমতন অপ্রাসঙ্গিক লাগতো তো !
    ওনার এই কথা গুলো ভাল না বা ওনার কোনো কথা ই ভাল না, এরকম কথা কেউ কয়েছে কি?

    ও হ্যাঁ, অজদার তোলা প্রশ্নটা আমারো পেয়েছে। প্যাস বুঝানো হউক।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৩০560999
  • বোর হয়ে গেলাম। বেসিক্যালি অজদা-র ওই পাবলিক আইকনিফিকেশন নিয়ে পোস্টটাই এক্কেরে ঠিক এখানে কমেন্টগুলো সম্পর্কে।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৫২561000
  • এবার বুঝলাম। আসলে আর্টিকলটা রামকৃষ্ণ-সারদা কে নিয়ে, এবং খুব স্বাভাবিকভাবেই যৌনতা ইত্যাদি ঢুকে পড়েছে লেখায়।
  • Arpan | ২২ জানুয়ারি ২০০৯ ০৯:৫৮561001
  • "ধর এমন তো হতেই পারে' কথাটা মিস করে গেলে কেং কয়ে হবে?
  • Sudipta | ২২ জানুয়ারি ২০০৯ ১০:০৮561002
  • pi, ইয়ে, রামকৃষ্ণ বিবেকানন্দকে ঐ 'ঢ্যামনা শালা' বলেন নি; আর আমি লেখার মধ্যে কোথাও এর বিশ্লেষণ করতে বলি নি, পাদটীকা টাইপ কিছু দেওয়ার কথা বলেছিলাম; সবচেয়ে ভালো হত, যদি লেখায় এই 'ধ্বজ' শব্দবিশিষ্ট ওয়ান লাইনার টাইপ না দিয়ে সিরিয়াসলি এই ব্যাপার-টা নিয়ে আলোচনা করতেন, যেমন স্যান্দি বলেছে তার পোস্ট-এ। আমি যদি ফস করে কাউকে খুব প্রসঙ্গক্রমে-ও বলি যে সে একটি খাজা লোক, তাহলে সেটা প্রমাণ করার দায়-ও আমার ওপর বর্তায়। তাই রামকৃষ্ণ কে একজন সাধারণ মানুষ হিসেবে-ও নিন্দে মন্দ করলে তার বিশ্লেষণের প্রয়োজন আছে, অন্তত: পাদটীকা বা অবশিষ্ট হিসেবে। এখানে আইকন বা ভগবানের প্রশ্ন আসছে না। আশা করি লেখক বা অন্য কেউ এই নিয়ে একটি বিশ্লেষণাত্মক লেখা ভবিষ্যতে লিখবেন, তখন আবার এ বিষয়ে আলোচনা হবে; আর হ্যাঁ, সুদীপ্তবাবু থেকে বাবুয়ানি বাদ দিলে খুব খুশী হব :)
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:১৩561003
  • হাহাহা এলসিএম :-))
    বুবুভার চেয়ে মতামত পড়তে বেশি মজা লাগছে।
    আর আমি আবার অনেক খুঁজেও নারীদের যৌনমুক্তির বা যৌনঅবদমনের কোন গল্প খুঁজে পাইনি :-)
  • san | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৮561004
  • 'এমনতো হতেই পারে' কেউ মিস করে যায়নি। ইন ফ্যাক্ট ওটাকেই দমদি চাটনি খাওয়ার মানসিকতা বলেছে বলে তো আমার মনে হল !

    রামকৃষ্ণের যৌনতায় আগ্রহ ছিলনা এবং তার ফলে সারদাদেবীও বাধ্য হলেন যৌনতাবিহীন জীবন কাটাতে, নিজের ইচ্ছা-অনিচ্ছা নিরপেক্ষে তিনি জগতের মা হতে বাধ্য হলেন কেননা স্বামী তাই চেয়েছিলেন - এইসব সোজা ব্যাপার। আমার বা অন্য কারুর ও আপত্তি তোলার কোন জায়গাই দেখছিনা।যৌনতায় নারীর অবদমন হিসেবে বেশ ভালই উদাহরণ বলা যায়।

    এইখানে থেমে গেলে কোন সমস্যাই ছিলনা।

    আমার ব্যক্তিগত ভাবে খারাপ লাগে, এর মধ্যে ধ্বজভঙ্গ এইসব কেন আনা হচ্ছে? এক্সাক্ট কি কারণে রামকৃষ্ণের অনাগ্রহ ছিল এইটা তো খুব অপ্রাসঙ্গিক এই আলোচনায়। দু দি যেমন বলেছে, অণ্বেষণ তো কারুর অল-ওভারল্যাপিং ইমোশন হতেই পারে। এই অণ্বেষণ ব্যাপারটা যে 'মোড়ক ' ( রেফারেন্স পাইদি) সেইটা ভাবার-ই আদৌ কারণ কি? রামকৃষ্ণের নানারকম সমালোচনা হতে দেখেছি কিন্তু ঈশ্বরপ্রেম টা 'মোড়ক' ছিল এইটা একটু অভিনব থিওরি।শুদ্ধু নিজের অক্ষমতা ঢাকতে এতখানি .... ইয়ে মানে কেমন যেন।

    যতটুকু ফ্যাক্ট,(সারদামণির যৌন অবদমন) ততটুকুই যদি অরিন্দম লিখতেন, পয়েন্ট টা দাঁড়াত। ফর নাথিং আইকন বা নন আইকন কে নিয়ে 'রসচর্চা' র দরকার ছিলনা।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৩৭561005
  • করলেই বা এত হাহাকারের কি আছে? হাইপোথিসিস ছাড়া তো কিছু নয়। যীশুর ছেলে-মেয়ে থাকতে নেই, যীশুর এক বউ ছিলো শুনলেই ডিভোটেড ক্রিশিয়ানরা জিভ কেটে মারতে আসে, বা রাম কেন সীতাকে খেদিয়ে দিয়েছিলো বল্লে আরেকদল খুন করবে বলে শাসায়, বা মহম্মদ নিয়ে বিভিন্ন লেখায় বিভিন্ন পয়েন্ট নিয়ে চেঁচামেচি-মারামারি - আর এই হাহাকার - শুধু কয়েক ডিগ্রীর তফাত।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৩৯561007
  • হাতির মাথা অবদমন। এই লেখায় এসব কিস্যু নেই, শুধু কিছু বাঁদরের কথপোকথন আছে, কোন দোকানে কি কিনতে পাওয়া যায় তাই আছে, ছেলেমেয়েদের শিক্ষাকে ভুল বললেও লেখক ঠিক শিক্ষার নির্দেশ দেন নি, ঠিক দোকানের ঠিকানাও দেন নি :-) ওভার অ্যানালিসিস হয়ে যাচ্ছে।
  • Arpan | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪১561008
  • আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে বলে বিস্তারিত কিছু লিখতে পারব না। কিছু পোস্ট পড়ে (সব নয়) মনে হল ওই কথাটা ইচ্ছে করে ভুলে যাওয়া হল। অ্যাজ ইফ লেখক যেন মহাপুরুষের গায়ে লেবেল মেরেই দিয়েছেন! এইটাই বলার ছিল।
  • san | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৬561009
  • হ্যাঁ সে তো ঠিকই - অ্যানালিসিস আর কেচ্ছা ঘাঁটায় মোটে কয়েক ডিগ্রির তফাৎ !
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০৫561010
  • অ্যানালিসিস আছে কিনা - অন্য প্রশ্ন। লেখার কোয়ালিটি - অন্য প্রশ্ন। আমার বক্তব্যটা হল লোকের এত খচে যাবার কি আছে? মানে প্রথম প্রশ্নটাই তাই ছিলো, এখনও তাতে স্টিক করে আছি - যে সমালোচনাগুলো কি নিয়ে? লেখার কোয়ালিটি নিয়ে, নাকি দুইজন আইকনকে টানা হয়েছে বলে রাগ? আমার তো মনে হচ্ছে দ্বিতীয়টা (কয়েকজনের মতামত পড়ে) - এবং সেটা নিয়েই আমার আপত্তি।
  • Arpan | ২২ জানুয়ারি ২০০৯ ১১:৫৩561011
  • একে বলে পায়ে পা দিয়ে ঝগড়া করা। লুজ টক বা অ্যানালিসিসের অভাব নিয়ে কি কিছু বলেছি? বাকিটা তো অরিজিৎ লিখেই দিয়েছে।
  • myaao | ২২ জানুয়ারি ২০০৯ ১২:০৯561012
  • ঈশানের মন্তব্য দেখে ভাল লাগল, বিশেষ করে ":)" চিহ্নটি দেখে।
    লেখাটার মধ্যে আছে
    মা-ডাক কাম তাড়ানোর সবচেয়ে বড় ভ্যাকসিন, মায়ের শরীর থাকতে নেই। মা অথবা বিশ্বমাতা হতে হলে কাম সরাতে হবে শরীর থেকে। সেক্সে-এ সাম্য বাদ পড়েছে। সেক্স পাপ। এইসব কথা বাদ চলে গেল শুধু পড়ে রইঅল ধ্বজ, বা রামকৃষ্ণের সেক্স লাইফ। সত্যি কী বিচিত্র এই দেশ, তবু দেখছি কিছু এচোঁড়ে পাকা লোক আছে। এগুলোকে দেশ থেকে তাড়াতে হবে। সত্যিতো একটা বয়েসে পরে প্রেম থাকতে নেই, আর মা হওয়ার পরে যৌন ইচ্চে থাকতে নেই। শুধু থাকতে আছে সমাজের প্রতি প্রশ্নহীন আনুগত্য।
    লেখার নাম -"স" এর কী বাহার, এর আগেও "স" নিয়ে বাঁদর সিরিজের লেখা পড়েছি, স এ সেক্স, স-এ সংস্কৃতি। মুদ্রার এ-পিঠ ওপিঠ।
  • pi | ২২ জানুয়ারি ২০০৯ ১২:১৩561013
  • ওরে স্যান, ধীরে।
    সারদামণির যৌন অবদমন টা 'ফ্যাক্ট' সে ই বা কে বল্লো তোরে !
    এসবে ওনার আপত্তি ছিলো, দু:খু ছিল, এসব 'বিশ্লেষণ' কোন 'তথ্যের' ভিত্তিতে করলি ! :)
    এমনকি যদি এটা ফ্যাক্ট না হয়ে তোর হাইপোথেসিস ও হয়, তার জন্য ও তো ঐ কি যেন বলেছিলি, তথ্য অর্থাৎ ফ্যাক্ট চাই !! ;-)

    সে যাগ্গে, আগেও বলেছি, অর্পণ ও বলে গেল, 'ধর' কথাটা না ধরা টা না, ঠিক, ঠিক নয়।

    আর ভায়া সুদীপ্ত,'যত মত তত পথ এর এফেক্টে জাতি ধর্ম নির্বিশেষে লোকে দক্ষিণেশ্বরে ঢুকতে পারে, নির্ভয়ে সেটা "বিশ্লেষণ" করুন' একথাটা তুমি না লিখলে আমি আর কেন ই বা বলি, তুমি এই লেখায় এই বিশ্লেষণ চেয়েছ !
    এমনি এমনি এরকম হাইপোথিসিস দেব, আমার ঘাড়ে কি বাঁদরের মাথা নাকি ! :)
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১২:২৮561014
  • খাইবার পাসের প্রচণ্ড গরমে গান্ধারী অন্ধ হয়ে গেসলেন - তাই অন্ধ বউয়ের বিরম্বনা থেকে বাঁচার জন্যে চোখে পট্টি বেঁধে সারা জীবন কাটিয়ে দিলেন - স্বয়ং মুজতবা আলি এই হাইপোথিসিসটি করেছেন "দেশেবিদেশে'-তে। ভাগ্যিস গান্ধারী পাবলিক আইকন ছিলেন না...
  • siki | ২২ জানুয়ারি ২০০৯ ১২:৪৭561015
  • রামাকৃষ্ণ স্কিট্‌জোফ্রেনিক ছিলেন। স্কিট্‌জোফ্রেনিয়া এক ধরণের মৃগী রোগ। আমি এক দম্পতিকে চিনতাম যাঁদের মধ্যে স্ত্রী-টি ছিলেন মৃগী রোগী। ডাক্তারের কড়া বারণ ছিল তিনি যেন কখনও যৌন মিলনে লিপ্ত না হন, কারণ মিলনের চূড়ান্ত মুহুর্তে শরীর যে উত্তেজিত অবস্থায় পৌঁছয়, মৃগী রোগ সেই মুহুর্তে খুব সহজেই অয়্‌টাক করতে পারে এবং তকে সামলানোর মত ক্ষমতা সেই মুহুর্তে রোগীর শরীরে না-ও থাকতে পারে। মানে এক লাইনে বলতে গেলে, যৌন মিলনের আনন্দ তাঁর পক্ষে প্রাণঘাতী হতে পারে।

    শুধু বেঁচে থাকার অদম্য তাগিদে মহিলা ডাক্তারের নির্দেশ মেনে চলেছেন সারাজীবন। তাঁরা নি:সন্তান। কখনও দত্তকও নেন নি, কেন, অত বিস্তারিত জানি না। লোকটি কীভাবে জীবন কাটিয়েছেন তাও জানি না, তবে তিনি শারীরিকভাবে সুস্থই ছিলেন। নেহাৎ তাঁদের একজন রামকৃষ্ণ ছিলেন না বলে অপরজনের সারদামণি হয়ে ওঠা হয় নি, নিতান্ত সাধারণ মানুষ হিসেবেই জীবন কাটিয়ে দিলেন তাঁরা।
  • san | ২২ জানুয়ারি ২০০৯ ১৩:৩৯561016
  • স্কিজোফ্রেনিয়া এক ধরণের মৃগী রোগ ??????
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১৩:৪২561018
  • ডেইলি কোটা পূরণ। সিজোফ্রেনিয়া না এপিলেপ্টিক? সিজোফ্রেনিয়া হল নিজে যা নয় তাই ভাবা - মানে আমি যদি ভাবি আমি মনমোহন সিং, আর সেই মতন বাতেলা দিতে থাকি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন