এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১২ ১৬:৪৪557202
  • বেশ টেনশনে ছিলাম।
    সালগাওকার আমাদের bogey টিম, কিন্তু জিতে পার করা গেছে।
    কাল ডেম্পো না জিতলে খুশী হবো।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ১৭:৩৪557203
  • আজ ইবে যা খেলেছে, মোবা হাজার চেষ্টা করেও এত বাজে খেলতে পারবেনা। কারণ আমাদের ওডাফা আছে, নবী আছে, হাজার বাজে খেললেও ওরা খারাপ খেলবেনা।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ১৭:৪৯557204
  • আজকের মতো খারাপ রেফারিং খুব কম দেখেছি। কিন্তু তাকেও বা দোষ দি কি'করে। ফেবুতে এই কমেন্টটা দেখলাম। কমেন্টেটাররা চ্যানেল-১০ এ বলেছেন

    "যখন ন্যাশনাল ফূটবল থাকে না, রেফারী সন্তোশ কুমার তখন কেরালায় অটো চালান।"
    রেফারীদের পয়সা দেবোনা, এদিকে প্লেয়ারদের ২ কোটি দেব, এই অ্যাটিচিউড নিয়ে চললে ওদের থেকেও এর বেশী কিছু এক্সপেক্ট করা যায়না
  • কৃশানু | ২৭ নভেম্বর ২০১২ ১৭:৫১557205
  • গান্ধী - একদম ঠিক।
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১২ ১৭:৫৭557206
  • আমি খেলা দেখিনি, তাই খেলার বা রেফারী'র মান নিয়ে কিছু বলছি না।
    কিন্তু আমরা জিতেছি, এই মুহুর্তে এটাই খবর, আজ এটা নিয়ে একটু আনন্দ করে নিই, কাল ভাববো বাজে খেলে জিতেছি।
  • de | ২৭ নভেম্বর ২০১২ ১৮:০৭557207
  • ঠিক!
  • Tim | ২৭ নভেম্বর ২০১২ ১৯:৫১557208
  • খুব খুব খুব বাজে খেলেও যেন এভাবেই জিততে থাকি। টানা দুবার অনেক ম্যাচে দুর্ধর্ষ খেলেও সেকেন হয়েছে ইবে। এবার যেন লিগটা আসে, তার জন্য সবথেকে কুৎসিত ফুটবলও খেলতে যদি হয়, ওকে।
  • প্পন | ২৭ নভেম্বর ২০১২ ২০:১৬557209
  • একদম। কুৎসিত খেলেও ম্যানিউর মত জিতে যেতে পারলে তবেই ট্রফি আসে।

    কিন্তু মোবা বাজে খেললেও খারাপ খেলবে না, গান্ধীর এই আপ্তবাক্য বেশ মনে ধরেছে। ঃ)
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১২ ২০:৩৫557210
  • টিম, দারুণ লিখেছো। একদম মনের কথাটা।
    তোমাকে `ক`, `খ`, `গ`....... পুরো বর্ণমালাটাই দিলাম।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ২১:০৮557212
  • ওটা "এত বাজে" হবে। আজকের খেলা দেখলে এই মন্তব্য করতে না। পেনের চোটের জন্য যদি এই হাল হয় তো চাপ আছে। মিলিয়ে নিও।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ২১:১৩557213
  • " কুৎসিত খেলেও ম্যানিউর মত জিতে যেতে পারলে তবেই ট্রফি আসে।"

    প্পনদার এই মন্তব্য নোট করে নিলাম, এর পর ম্যানু নিয়ে কিছু বললে বলব। আজ খেলা দেখতে দেখতে একটি ইবে সাপোর্টার নাক ডেকে ঘুমিয়ে পড়ল আর আমি ইবেকে খিল্লি করতে করতে কাজ ফেলে গোটা খেলা দেখে ফেললাম।
  • প্পন | ২৭ নভেম্বর ২০১২ ২১:১৭557214
  • আরে ইবের খেলা থাকলে আমিও দশ মিনিট দেখে অন্য চ্যানেল ঘোরাই। তাতে কী হল? ঃ)
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১২ ২১:৪১557215
  • যখন ক্লাবের নাম "ইষ্টবেঙ্গল", তখন আমরা দিনের শেষে জিততে চায়। ভালো খেলে না খারাপ খেলে তাতে কিছু এসে যায় না।
    আমরা সব ইষ্টবেঙ্গলী একই কথা বলবো।

    দুনিয়ার বাকি সব টিম ভালো খেলে জিতলো না খারাপ খেলে, তাই নিয়ে পাতার পর পাতা তর্ক করবো, গালাগালি দেব, কিন্তু ইবে'র খেলা'র মান নিয়ে কথা হবে না। শুধু জিতেছি না হেরেছি তাই নিয়ে কথা হবে।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ২২:০৪557216
  • ওক্কে, মাঝেমাঝে হারার পর নৈতিক জয় আমাদের, রেফারিটা ভুলভাল করেছে বলে হেরেছি, এগুলো ও নিশ্চয়ই বলা হবেনা??? খালি জিতেছ কি হেরেছ সেটাই মেইন? যেমন আগেরবার ২-০য় হারার পর বলেছিল কেউ কেউ
  • প্পন | ২৭ নভেম্বর ২০১২ ২২:১০557217
  • ২-০ তে হারাল? কে? কবে?
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ২২:১৩557219
  • ধেত্তেরি

    ওটা অমি
  • if (-delta<x(i))&(x(i)<a) | ২৭ নভেম্বর ২০১২ ২২:১৩557218
  • ২০১১-২০১২ র খেলাগুলোর রেজাল্ট মনে আছে?? নাকি ডেট সমেত মনে করাব?? সেই যে মনীশ ভার্গভ জীবনের প্রথম ম্যাচে নেমে ওপারার মাথার উপর দিয়ে গোল দিয়ে এল, ওডাফার বল সন্দীপ বগলে গোল খেল
  • sosen | ২৭ নভেম্বর ২০১২ ২২:১৫557220
  • if (-delta<x(i))&(x(i)<a)
    !!!!!!!!!!!!!!!!
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ২২:১৯557221
  • ওটা পড়াশুনাঃ( সেটাও তো কপি-পেস্ট করেই চলেঃ)
  • প্পন | ২৭ নভেম্বর ২০১২ ২২:৩৩557223
  • নাঃ, ২-০ স্কোরলাইন গেলবারের আই লিগে হয়নি।
  • প্পন | ২৭ নভেম্বর ২০১২ ২২:৩৭557224
  • ওহ, মনে পড়েছে, কলকাতা লিগের কথা। সেই ম্যাচের রেফারিং নিয়ে কেউ তো কিছু বলেনি। বাজে রেফারিং হয়েছিল আই লিগের ফার্স্ট লেগে।

    তবে ঠিকই দশ বছর, দশ বছর কেন পাঁচ বছর পরেও রেকর্ড বইতে রেফারিং নিয়ে কিছু লেখা থাকবে না।
  • গান্ধী | ২৭ নভেম্বর ২০১২ ২৩:৩৬557225
  • নভেম্বারের আই লীগের ম্যাচ। ওপারা জেনু ফাউল করেছিল বলে পেনাল্টী, তাইতে কি রাগ সবারঃ) মনে আচেঃ)

    জাহা বলে ক্রিস্টাল প্যালেসের একটা প্লেয়ারকে নিয়ে জানুয়ারীতে চেলসী-সিটি-লিভারপুলের মাঅরপিট হচ্ছে শুনছি
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ১১:১৮557227
  • একটু আধটু খেলা দেখেছে সেটা রিপোর্টের শেষটুকু দেখে বুঝলাম। বাকিটা তো টিপিকাল এবিপি রিপোর্টিং, আগে থেকে তৈরী ছিল, খেলার পর বসিয়ে দিয়েছে
  • Tim | ২৮ নভেম্বর ২০১২ ১১:২০557228
  • ঃ-)

    গান্ধীর কাছে মার খাওয়ার ভয়ে বেশি কিছু লেখেনি মনে হয়।
  • ঊমেশ | ২৮ নভেম্বর ২০১২ ১৩:১৮557229
  • আজ আমি পুরোপুরি মোহনবাগানী। প্রথমত বাংলা vs গোয়া, আর ডেম্পো হারলে আমাদের কিছুটা লাভ।
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ১৩:৫৩557230
  • কিচ্ছু লাভ নয়, লং রানে ৬ পয়েন্টের ডিফারেন্স কিছুই নয়, আমরাই টেনে দিতে পারি আই ড্র করলে
  • গান্ধী | ২৮ নভেম্বর ২০১২ ১৬:১৫557232
  • সুব্রত পালের অসাধরন মিসে হারল প্রয়াগ

    ১-২ এ। বেটো রেড কার্ড খেল। তবু হারল। যে গোল করেছে তার নাম ইজ্রায়েল
  • SG | ২৮ নভেম্বর ২০১২ ১৬:২০557234
  • প্রয়াগ হেরে গেল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন