এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৭ অক্টোবর ২০১৬ ০৯:৫৪716160
  • গোলপোস্টটা কি কাঁধে করে তুলে বাড়ি নিয়ে গেলেন?
    কথা হয়েছিল যে বন্ধ হয়ে যাওয়া চটকলগুলো চালু করা আদৌ উচিত হয়েছিল কিনা!! অর্থাৎ কিনা দশ বছর বাদে কোন কারখানা বন্ধ হয়ে যেতে পারে এই ভেবে বসে থাকলে তো কোন কারখানাই চালু করা উচিৎ নয়। সেই প্রসঙ্গে বেঙ্গল কেমিকালের কথাও হয়েছিল।

    আর রতন বাবুদের ঘরেলু বিবাদে আমার বিন্দু মাত্র উৎসাহ নেই। কিন্তু শুধু আগের সরকার কেন-টাটাকে আপনার প্রিয় বিপ্লবী কৃষক নেত্রীও পব-তে ১০০০ একর জমির গাজর দেখিয়ে ডাকাডাকি করছেন। ব্যাপারটা কি? ওদের নাহলে যে কোন সরকারেরই চলেনা তাহলে, কি বলেন?
  • sm | ২৭ অক্টোবর ২০১৬ ১০:১৬716161
  • যা বাব্বা, নিজেরা 34 বছরে শ খানেক কারখানা বন্ধ করে, লক আউট করে- এখন তিনোদের দ্বারস্থ হয়েছেন, পুনরায় চালু করার জন্য! শিল্প পতিরা যতো ইচ্ছে কারখানা করুক, কিন্তু হাজার হাজার কোটি টাকা সরকারি খয়রাতি দিলে আপত্তি হ্যাজ।
    তারপর শুরু হবে সেই আদি অকৃত্ৰিম হ্যাজানো- দলে দলে রাজ্যের ইঞ্জিনিয়াররা বাইরে কাজ করতে কেন যাচ্ছে ?
    যতই গাজর ঝোলাক আর আনন্দ বাজার চাটনি মার্কা খবর পেশ করুক- মিত্তাল রা কলকাতার লোক,জিন্দালের বাবা চেয়ে ছিল এ রাজ্যে কারখানা করবে, টাটা দের এ রাজ্যের সঙ্গে নাড়ীর যোগ, মুকেশ আংকেল কে খুব শ্রদ্ধা করে - চিঁড়ে ভিজবে না। ডাব্বু ছাড়া শিল্পপতি, পা ফেলবে না।
    ভারতে টপ শিল্পপতিদের কয়েক লক্ষ কোটি টাকা দেনা। সেসব যোগান আসবে কোত্থেকে?
  • PT | ২৭ অক্টোবর ২০১৬ ১০:৪২716162
  • সত্যি তো!
    এইসব ব্যবসায়ীরা ভারতের কোথাও বেওসা করছে না। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে একদিকে বাঙালী বিপ্লবীরা ক্রমশঃই লুরু-পুণা-চেন্নাইতে আশ্রয় নিচ্ছে ও সেখানে লাঙ্গল কাঁধে মাঠে যাচ্ছে। অন্যদিকে বাঙালী "সব-কিছু-জানি" পন্ডিতেরা ক্রমাগত বিপ্লবী কথাবার্তা বলছেন আর কলকাতা ক্রমশঃ চাকরী-প্রত্যাশীদের কবরখানায় পরিণত হচ্ছে।
    Is Kolkata Turning into a Graveyard for Job-seekers?
    "Fatter paychecks, better opportunities, promising lifestyle and several opportunities to learn while they earn—feature among the top reasons for the young generation to look for opportunities outside Kolkata..........
    ........However, other than the pay package, what draws jobseekers to these cities are designation growth, national roles, long-term career prospects. Even at times, certain skill-oriented jobs are also difficult to find in Kolkata. For example, someone who excels in auto designing, is unlikely to get a job in Kolkata. This leaves him with no other option, but to leave for another city."
  • sm | ২৭ অক্টোবর ২০১৬ ১১:০৮716163
  • আমিতো দেখছি বাইপাসের ধারে বড় বড় হোটেল হচ্ছে। যেমন ম্যারিয়ট। কে যাচ্ছে;এই সব হোটেল গুলো তে?
    নতুন নতুন গাড়ির শো রুম খুলছে,মল গজাচ্ছে।
    ট্রেডিং তো ভালোই চলছে।
    ঠিক মতো বেছে নিলে শিল্প ও হবে।
    তা না করে; গাড়ি তৈরী করবো,এরোপ্লেন তৈরী করবো,এসব বলে বিস্তর নাপা নাপি করলেও কুনো লাভ নাই।
  • PT | ২৭ অক্টোবর ২০১৬ ১১:৩৩716164
  • সোনার বাংলা, তাজ ইত্যাদি তো বাম আমলেইহয়েছিল। তাহলে সেই সময়েও সব কিছুই ঠিকঠাক ছিল-কি বলেন?
  • PT | ২৮ অক্টোবর ২০১৬ ০৮:০৯716165
  • এবার ডেঙ্গিতে সুপারস্পেসালিটি তকমা পাচ্ছে সরকারী হাসপাতাল!!


    ও কল্লোলদা, এসব কি বলছে খবরওয়ালারা? কে কার লক্ষী প্যাঁচা এবার টের পাওয়া যাচ্ছে?
    নাগপুরের ইচ্ছাফুল/পশ্চিমবঙ্গে তিনোমূল?
  • sm | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:১১716166
  • কেরলে আর এস এস দিন দিন বাড়ছে- এই প্রতিবেদনে বলা হয়েছে।ওখানে কারা রাজ্যপাট চালাচ্ছে বলে দিতে হবেনা নিশ্চয়।আর পব তে বামেরা ক্ষয়িষ্ণু।কাউকে তো গ্যাপ ভরাতে হবে নাকি?বিশেষত বি যে পি যখন পাওয়ারে।
  • PT | ০২ নভেম্বর ২০১৬ ০০:২১716167
  • "রেলশহরে সাম্প্রতিক অশান্তির ঘটনায় গ্রেফতার হলেন উপ-পুরপ্রধানের দাদা। রবিবার রাতে খড়্গপুর টাউন থানার পুলিশ পাঁচবেড়িয়ার বাসিন্দা শেখ জামশেদকে গ্রেফতার করেছে। জামশেদ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা খড়্গপুরের উপ-পুরপ্রধান শেখ হানিফের দাদা। পুরনো জিনিসের ব্যবসা রয়েছে জামশেদের। তিনি এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত। ওয়ার্ডে দলীয় কাজ দেখভালের দায়িত্ব ছিল তাঁর হাতে। গ্রেফতারের সময়ে ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি বোমা ও বোমার মশলা পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি।

    শনিবার রাতেই পুলিশ জামশেদকে আটক করেছিল। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। অশান্তির ওই ঘটনায় আগেই ধৃত শহরের মহিলা তৃণমূল নেত্রী প্রিয়ঙ্কা শী-কেও এ দিন আদালতে হাজির করা হয়েছিল। গত ১৯ অক্টোবর প্রিয়াঙ্কা গ্রেফতার হয়েছিলেন। এত দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ দিন জেলা আদালত প্রিয়াঙ্কাকে সাত দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে।"
  • rabaahuta | ০২ নভেম্বর ২০১৬ ০১:২৩716168
  • তবে এই প্রবল তৃণমূল জমানাতেও তৃণমূলের নেতারা, যে সাইজেরই হোক, টুকটাক গ্রেপ্তার হচ্ছে সেটা আমার কাছে সুখবর বলে মনে হয়। ছাড়া হয়তো পেয়ে যাবে, তবু।
  • π | ০২ নভেম্বর ২০১৬ ০৭:৩৫716170
  • এদিকে মমতা সরকারি হাসপাতালে সব ফ্রি ঘোষণা করায় নাকি আশেপাশের সব রাজ্য থেকে রোগীর ভিড়ে বিশাল ক্যাওস ?
  • কল্লোল | ০২ নভেম্বর ২০১৬ ০৭:৪৪716171
  • পিটি। সিপিএম ক্যাবলা বিরোধী হয়ে বসে থাকলে তো এটাই হবে। কেউ না কেউ তো শূন্যস্থান পূরণ করবে। তার উপর কেন্দ্রে বিজেপি।
    ওদিকে দেখা গেল কেরালাতেও বাড়ছে RSS।
    এটাকে সিপিএম বিজেপি গোপন আঁতাত বলে মানতে পারবে কি?
    দ্যাখো, ভেবে দ্যাখো।
  • PT | ০২ নভেম্বর ২০১৬ ০৮:৪৮716173
  • বিরোধীদের ক্যাবলা ছ্যাবলা যা খুশী বল কল্লোলদা। কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটাও কর যে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে সংখ্যালঘু তোষণ মাত্রাছড়া হওয়াতে বিজেপির বাড়-বাড়ন্ত হচ্ছে কিনা। আর তিনো-বিজেপি এই বিকৃত রাজনীতি দিয়ে পরস্পরকে বাঁচার রসদ জুগিয়ে যাচ্ছে পব-তে।
    যা ঘটেছে (এবং ঘটবে) সেখানে বিরোধীদের কিছু করার জায়গা খুবই কম। তবে তুমি চারুবাবুর ফেলে যাওয়া চশমা লাগিয়ে সিপিএমকে দেখে যাচ্ছ এখনো!!
  • কল্লোল | ০২ নভেম্বর ২০১৬ ০৯:১২716174
  • সরকারী ব্যবস্থাকে ব্যবহার করে সংখ্যালঘু তোষন কেরালাতেও হচ্ছে। তাই কেরালাতেও আরেসেস বাড়্ছে। এনে নিচ্ছ তবে?
  • PT | ০২ নভেম্বর ২০১৬ ০৯:৩১716175
  • সত্যি? তুমি জান যে কিভাবে পব-তে অস্ত্রের জোগান দেওয়া হচ্ছে? যে খবর কোট করেছি তার বাইরে এমন সব খবর আছে যা কাগজ ছাপাচ্ছে না আমিও লিখতে চাইছি না। স্থানীয় উচ্চপধাদিকারি পুলিশের লোক "নাকি" অকুস্থল থেকে "পালিয়ে" একটি সরকারি গেস্ট হাউসে আশ্রয় নিয়েছিল। বেশ কিছু পাড়া থেকে লোক পালিয়েছে-এখনো ফেরেনি......
    তুমি চারুবাবুর চশমা চোখে লাগিয়ে কি আর অতদূর থেকে এসব দেখতে পাচ্ছ নাকি?
  • কল্লোল | ০২ নভেম্বর ২০১৬ ০৯:৫১716176
  • সেই খবরেই তো লিখছে কেরালাতেও আরেসেস বাড়ছে। সেখানেও তবে একই কারন। তাই তো? সিভিক পুলিশের নিয়োগে রাজ্য সরকার দুর্নিতি করেছে। এটা কোর্টে প্রমানিত। তারপর সিপিএম কি করেছে একটু বলতে পারবে?
  • PT | ০২ নভেম্বর ২০১৬ ২৩:০১716177
  • তক্ক চালানো-ই যায় এইসব বলে যে যেখানে সিপিএম নেই সেখানেই RSS হু হু করে বাড়ছে আর বেশ কয়েকটা সিপিএম-হীন রাজ্যে বিজেপি জাঁকিয়ে বসেছে। কিন্তু যেখানে সিপিএম আছে (আর ছিল) সেখানে RSS-এর বাড়-বাড়ন্ত খুব খুব কম। সেসব রাজ্যে RSS/বিজেপি একেবারেই থাকবে না সেটা ধরে নেওয়াটা বালখিল্যতা হবে আর একেবারেই কোন দুর্নীতি থাকবে না সেটা ধরে নেওয়াও হাস্যকর। (এসব দেখিয়ে কি তিনোদের আবার জাস্টিফাই করার চেষ্টা হল?)

    কিন্তু সেতো অন্য তথ্য। কথা হচ্ছে যে পব-তে বিজেপি/RSS-এর বাড় বাড়ন্তের কারণ কি শুধুই সিপিএমের "ক্যাবলামো" নাকি বিজেপি/RSS -কে লালন পালন করলে সিপিএমকে আটকানো আরো সহজ হবে তিনোদের পক্ষে? কে কার হাত ধরে অন্ধকারের পথে পা বাড়িয়েছে সেটা টের পেতে হয়ত কিছুদিন সময় লাগবে।
    নাগপুরের ইচ্ছাফুল/পশ্চিমবঙ্গে তিনোমুল?

    কিন্তু আমি ভাবছিলাম যে এই শ্রাবণধারার মত দল-বদলের ঋতুতে তুলনামুলক ভাবে কতজন বিজেপি ছেড়ে তিনোতে যোগ দিয়েছে?
  • Du | ০৩ নভেম্বর ২০১৬ ০০:১৮716178
  • আর এস এস নেতারা তাই বলেছে বলে লেখা আছে।
  • কল্লোল | ০৩ নভেম্বর ২০১৬ ০৮:৪৯716179
  • আহা পিটি, তাতো বটেই। পবতে সিপিএমকে আটকানোর জন্য তৃণমূল বিজেপিকে তোল্লাই দিচ্ছে। আর কেরালায় কংগ্রেসকে আটকানোর জন্য সিপিএম বিজেপিকে তোল্লাই দিচ্ছে। এই তো ব্যাপার।
    তবে কি না পবতে বিজেপি মিছিলে যে পরিমান লাঠি চলল, তাতে তোল্লাই দেওয়াটা বেশ পষ্টো বোঝা গেল!!!
    সিপিএমএর ক্যাবলামো চলতে থাকলে বিজেপি আরও উঠে আসবে, সেটাই চাইছে সিপিএম - এরকমও ভাবা যেতে পারে। পারে কি?
  • PT | ০৩ নভেম্বর ২০১৬ ০৯:০৬716181
  • "কেরালায় কংগ্রেসকে আটকানোর জন্য সিপিএম বিজেপিকে তোল্লাই দিচ্ছে"
    সত্যি? তুমি দায়িত্ব নিয়ে বলছ? যথেষ্ট তথ্য-প্রমাণ আছে তোমার কাছে এই ব্যাপারে?
  • কল্লোল | ০৩ নভেম্বর ২০১৬ ১৩:৩২716182
  • পিটি। ওম্মা। এতো সাংঘাতিক সোজা। কেরালাতে সিপিএম-এর ঘোষিত শত্রু কে? কংগ্রেস। কেরালায় তৃণমূল নেই। কেরালায় RSS বাড়ছে। কেরালায় ক্ষমতায় সিপিএম। এরপরেও প্রমাণ চাই?
    কেরালায় বিজেপি বা RSSএর মিছিল বা কর্মসূচীতে পুলিশ কবার লাঠি চালিয়েছে? জবাব চাই জবাব দাও।
  • sm | ০৩ নভেম্বর ২০১৬ ১৩:৫২716183
  • ওসব ছেঁদো কোথায় হবে না। তথ্য ও প্রমান চাই। দু চারটে লিংক বা নিদেন অ ব প এর ভিউজ দিলেও চলবে।
  • কল্লোল | ০৩ নভেম্বর ২০১৬ ১৬:১৮716185
  • এসময় লিখছে - কেরালায় RSS বাড়ছে। পবতেও বাড়ছে। পবতে তৃণমূল ক্ষমতায়, এবং তারা সিপিএমকে ঠেকাতে বিজেপিকে তোল্লাই দিচ্ছে। একই যুক্তিতে কেরালায় সিপিএম বিজেপিকে তোল্লাই দিচ্ছে।
    ব্যস QED।
  • PT | ০৩ নভেম্বর ২০১৬ ১৭:১২716186
  • ও মা, মা গো,..... কল্লোলদার কি হয়েছে!?
  • কল্লোল | ০৩ নভেম্বর ২০১৬ ১৮:৫২716187
  • এই রে! শেষকালে মা-মা-মাএর স্মরণ!!
    তা ভালো। অবশ্য নিজের যুক্তি নিজের দিকে ফিরে এলে, অমন হয়।
  • PT | ০৩ নভেম্বর ২০১৬ ১৯:৫২716188
  • সমস্যা এটাই কল্লোলদা।
    আমি লিখেছি "মা....মা" অর্থাৎ কিনা দুটো মা আর তুমি চারুবাবুর চশমার কল্যাণে "মা-মা-মা" অর্থাত কিনা তিনটে "মা"-য়ের কথা ভাবছ!!
    আসল পরিচয় কেমন আপসেই বেড়িয়ে এল। তিনোদের সমর্থ্ক হয়েছ বহুদিন ধরেই-সেটা মেলে নিলেই তো আর কোন গোল থাকে না।!!
  • Du | ০৪ নভেম্বর ২০১৬ ০৫:৫১716189
  • এইসময় আর এস এস নেতাকে কোট করেছে। আগেও অব্শ্য এইরকম তিনি বলেন টাইপের নিউজ দেখেছি। ইগুলোকে নিউজ বলা যায় কি?
  • PT | ০৪ নভেম্বর ২০১৬ ০৭:৫৪716190
  • যদিও মোট্টে ভাল খবর নয়, তবু কল্লোলদা যা দাবী করে যাচ্ছে ঘটনাক্রম তার সম্পূর্ণ বিপরীতঃ
    The workers of RSS-BJP and the CPI(M) continue their thing: killing each other with chilling regularity..........The root of this violence is the scarcely concealed craze of both the RSS-BJP and the CPI(M) to CURB EACH OTHER's GROWTH in Kerala.
    http://www.firstpost.com/politics/will-kannurs-rss-and-cpm-goons-please-stop-killing-each-other-and-give-kerala-a-break-3049924.html
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৬ ০৮:৩৪716192
  • ওম্মা। ঐ একই রকম বিবৃতি তো বাবুল ইঁট খাওয়ার পর, বিজেপি মিছিলে লাঠি চলার পর পব বিজেপিও দিয়েছে। তাতেই তো প্রমাণ হচ্ছে পবতে তৃণমূল আর কেরালায় সিপিম বিজেপিকে তোল্লাই দিচ্ছে।
    তাই না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন