এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:২১608995
  • ডেম্পো কি জিততে ভুলে গেছে?

    এবারে মনে হয় আই-লিগে সবথেকে বেশী বিদেশী কোচ।

    আমাদের কলকাতা'র চারটে দলের-ই তো বিদেশী কোচ।
  • + | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:৩৯608996
  • সুখবিন্দর ডেরেক পেরেরা বাদে সবারই বিদেশি কোচ বোধ্হয়। ডেম্পো টিমটা নতুন, মানে গুটি কয়েক বাদ দিয়ে, সেট হতে সময় লাগবেই। আমার মনে হয় এবার আই লীগেও ইপিএলের মতই উলটপালট হতে পারে। টিম স্পিরিট হিসেবে ইউনাইটেডের (প্রয়াগ কেউ আবার ম্যানু ভাববেন না) জেতা দেখতে চাইছি। (মোবার দ্বারা তো হবেনা? আজ শুনলাম টিমের ফিজিওকে ছেড়ে দিয়েছে, এই বছর টূলুঙ্গা-বিশ্বজিত-স্নেহাশীষ-অ্যান্টনি পেরেরা-জোনাথন এতগুলোকে চুক্তি করে ছারালো, শেষ হবে বোধহয় ওডাফাকে দিয়ে)
  • ঊমেশ | ০৫ অক্টোবর ২০১৩ ১৫:৪৩608997
  • আজ ভালো কিছু ম্যাচ নেই
  • + | ০৫ অক্টোবর ২০১৩ ১৬:১০608998
  • হুম্ম, কাল ও নেই মোবার খেলা বাদে
  • + | ০৫ অক্টোবর ২০১৩ ১৬:১১608999
  • ৫-১৫ ম্যান্সিটি-এভার্টন
  • ঊমেশ | ০৫ অক্টোবর ২০১৩ ১৭:২৩609000
  • মার্টিনেজ এর গোলকিপার হতে গেলে কি দাঁড়ি রাখতেই হবে?
  • + | ০৫ অক্টোবর ২০১৩ ২১:৫৩609002
  • ২ন্ড হাফে ল্যাদ না খেলে ৪-৫ গোল হত। লুইস আলবার্তো বেশ ভালো।

    এদিকে রেমি গুছিয়ে গোল করছে
  • রোবু | ০৫ অক্টোবর ২০১৩ ২৩:২২609003
  • সুয়ারেজ খুব ভালো খেলল গান্ধী। ভীষণ শার্প লাগছিল।
  • + | ০৬ অক্টোবর ২০১৩ ১৯:০৯609004
  • মোহনবাগানের আজকের খেলা বেশ ভালই লাগল, এরিক আই লীগ লেভেলের প্লেয়ার নয়, তবু মুরিতালা আলি-স্ট্যানলি-ডয়মন্ডস্টারের থেকে ভালো। তবে করিমের একটা জিনিস বরাবরের ভালো, বাচ্ছা নতুন প্লেয়ার তোলার, এবারও আছে রাম মালিক-অর্ঘ্য-মনীশ-সাবিথ

    মমেডান হারল-ইউনাইটেড হারল, ব্যাঙ্গালুরু টিম বেশ ভাল
  • ঊমেশ | ০৬ অক্টোবর ২০১৩ ২২:৩১609005
  • আর্সেনাল এর অফ-ডে তেও এক পয়েন্ট পাওয়া গেছে।
    ড্র করার দুখ্খু টা হলো না স্পার্স দের ঘরে তিন গোলে হারার খবরে।

    একটা মজার কাকতলীয়, আর্সেনাল-ওয়েস্ট ব্রোম ম্যাচে মরিসন নামের প্লেয়ার নামার পরের মুহুর্তে স্কোর আপডেট এলো, স্পার্স ০-ওয়েস্ট হ্যাম ৩, স্কোরারঃমরিসন।
  • + | ০৬ অক্টোবর ২০১৩ ২২:৫৮609006
  • হুম্ম, এটা দেখে আমিও বললাম, প্লেয়ারের ক্যাপা ই আলাদা এই মাঠে নেমে ঐ মাঠে গোল দিয়ে এলঃ)

    যাই হোক, আজকের দিনটা আমাদের জন্য ভালই ছিল, খালি চেলসীটা হারলে আরো ভালো যেত
  • ঊমেশ | ০৭ অক্টোবর ২০১৩ ১১:৪১609007
  • এই সিজনের এখনো পর্যন্ত বেস্ট আপ-সেট রেজাল্ট কাল হয়েছে।
    স্পার্স ০ - ৩ ওয়েস্ট হ্যাম

    ২০১১ তে নিউকাসেল যে চমক দিয়েছিল, ২০১২ তে দিয়েছিল সোয়ান্সি, সেই চমক মনে হচ্ছে এবার দিতে চলেছে সাউথহ্যাম্টন।
    এবারে অনেকেই চমকে দিয়ে টপ-হাফে থাকবে।
  • + | ০৮ অক্টোবর ২০১৩ ১৭:১৩609008
  • নভেম্বরে ভারত-ফিলিপিন্স ফ্রেন্ডলি হবে।
    @উমেশদা
    সাউদ্যাম্পটনের ডিফেন্সটা হেব্বি ভালো।

    ইপিএলের এই মাসের সেরা ম্যানেজার হল আর্সেন ওয়েঙ্গার। এর থেকে Pochettino এর পাওয়া উচিত ছিল।
  • ঊমেশ | ০৯ অক্টোবর ২০১৩ ১১:৫২609009
  • ওদের ডিফেন্স খুব ভালো, এখনো পর্যন্ত সাউ'টন সবথেকে কম গোল খেয়েছে।

    পোচেত্তিনো ইংরেজি বলতে পারেনা, তাই সেরা ম্যানেজার হতে পারিনি। এটা মুল কারন। (স্মাইলি দিয়ে)

    সেপ্টেম্বরঃ ওয়েঙ্গার ৪ জয়, পোচেত্তিনো ৩ জয় ১ ড্র
    এটা আর একটা কারন হতে পারে, তবে আমার জানা নেই, কি দেখে সেরা ম্যানেজার করে।

    তবে ম্যাচ জেতাটাই সব নয় মনে হয়।
    মোয়েস একবারো লিগ না জিতে তিনবার সিজন সেরা ম্যানেজার হয়েছিল।

    আজ আমাদের টিম আই-লিগ শুরু করবে।
  • + | ০৯ অক্টোবর ২০১৩ ১১:৫৮609010
  • না না, পয়েন্টের হিসাবে ওয়েঙ্গার সেরা মানতে আপত্তি নেই, কিন্তু কোন টিম নিয়ে পোচেত্তিনো ৩টে জিতেছে, তাও কাদের কাছে সেটা কি ম্যাটার করেনা?

    কি করে করে জানিনা, কিন্তু ফেবুতে হেব্বি তর্ক হচ্ছে এটা নিয়ে।

    হুম্ম, গ্লেন প্লেয়ারটার খেলা দেখার ইচ্ছা আছে, কিন্তু আজও বোধ্হয় খেলা দেখাবেনা
  • ঊমেশ | ০৯ অক্টোবর ২০১৩ ১২:১৪609011
  • আমার ত মনে হয় টিম ম্যাটার করে।
    তা নাহলে মোয়েস কি করে তিন বার সিজন সেরা ম্যানেজার হয়।

    যে তিন বার হয়, গুগলদাদা কে জিগ্গেস করে দেখলাম সেই তিনবারের রেজাল্ট হলে ফোর্থ, ফিফথ আর সেভেন্থ।

    তাহলে নিশ্চয়-ই টিমটা ম্যাটার করে।
  • ঊমেশ | ০৯ অক্টোবর ২০১৩ ১৫:৫৫609013
  • ইবে ১-০ (মোগা)। খেলা চলছে
  • রোবু | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:০০609014
  • এই মুহুর্তে মহেশ এর টিমের হল দেখে মনে হচ্ছে, গত বছর দাদুর সেরা ম্যানেজার হওয়া বিলকুল উচিত ছিল।
  • ঊমেশ | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:০৪609015
  • মহেশ নামটা দারুণ হয়েছে।
    গতবছর তো ফার্গি-দাদু সেরা ম্যানেজার হয়েছিল।
  • রোবু | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:১০609016
  • ও হয়েছিল বুঝি? তাহলে ঠিকই আছে। ওই টিম নিয়ে :-)
    নামটা আমার কয়েনেজ নয়, জানিয়ে দেওয়া উচিত বোধ করলাম। ফেবুতে ফুটবলের আড্ডা গ্রুপে দেখেছি।
  • রোবু | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:১৮609017
  • লাজং ০ - ইবে ৪
  • ঊমেশ | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৩৩609018
  • দারুন (!) একটা টিমকে দারুন ভাবে হারিয়ে, আই-লিগ শুরু করলাম।

    মহেশ নামটা আমার বেশ পছন্দ হয়েছে, এবার থেকে আমি এই নামটা ব্যবহার করবো।
  • Arpan | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:০১609019
  • এবার আমরা আই লিগ জিতছিই। একমাত্র বেঙ্গালুরু দলটা ছাড়া ভালো কোন টিম নেই আর।
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:২৪609020
  • সে তো পার্দুও গত বছরের আগের বছর সেরা ম্যাঞ্জার হয়েছিলো - প্রিমিয়ার লীগ আর লীগ ম্যানেজারস অ্যাসোসিয়েশন - দুটোই। কেমন দল নিয়ে কেমন রেজাল্ট করছে সেইটা দ্যাখে। ওই আফনাগো অ্যাপ্রেইজালের মত। গোলশীটে যা আছে সেইটুকু করলে পাঁচে তিন কারণ গোলের ১০০% অ্যাচিভ করাই তো এক্ষপেক্টেড। পাঁচে পাঁচ পেতে হলে দ্বিগুণ কাজ করতে হয়।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১৩609021
  • ৪ - ০, ইবে করেছে কি, ডি লা গ্রান্ডি ফালোপা, ইয়াক ইয়াক
  • Tim | ০৯ অক্টোবর ২০১৩ ২০:৫৬609022
  • দুটো গোলগেটার থাকার সুফল এবার পাওয়া যাচ্ছে। ভালো শুরু, খুশি হলাম।
  • ঊমেশ | ১০ অক্টোবর ২০১৩ ১৬:৫০609024
  • আমরা অনেকেই ভেবেছিলাম, এবারে মহামেডান ভালো কিছু একটা করবে।
    ডুরান্ড জেতার পর মনে হওয়াটা আরো পাকা হয়েছিল, কিন্তু আই-লিগে যা করছে, তাতে আবার না ওরা ডুবে যায়।
    আজ ২-০ এ পিছিয়ে।

    টোলগে ইবে ছাড়া'র পর আর দাড়াতে পারলো না।

    কমরেড অর্পন ঠিক বলেছো, ব্যাঙ্গালোর এবারে আমাদের সবথেকে বড়ো বাধা।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৩ ১৬:৫২609025
  • বেঙ্গালুরু আর ইবের ম্যাচটা দেখতে যাবো লুরুতে - আমি, প্রতীক আর দেখি কে যায়।
  • potke | ১০ অক্টোবর ২০১৩ ২০:১২609026
  • টিকিটের ব্যবস্থা করে রাখবেন কমরেড!
  • ঊমেশ | ১০ অক্টোবর ২০১৩ ২১:০৪609027
  • ইবে শুধু কলকাতা'র মান রাখলো।
    বাকি তিন জনের দুজন হারলো, একজন ড্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন