এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৩582269
  • স্মাইলি-র কথা গুলো কি শুধু ভারতের জন্যই বলা? আমি সাত বছরের বেশী দক্ষিণ পুর্ব এশিয়া তে আছি, একটা তৃতীয় বিশ্বের দেশে। মেয়েদের খোলা চামড়া এখানে দিনের আলোর মত সহজ ব্যাপার, নিজের দেশের ছেলেদের পাত্তা না দিয়ে বিদেশীদের রক্ষিতা হয়ে থাকাটাও খুব সাধারণ ঘটনা। তাও রাস্তায় কেউ মেয়েদের আওয়াজ দেয় না, রাতবিরেতে বাইরে বেরোনো কোন ব্যাপারই নয় এখানে। আমার এখানকার বন্ধুরা দিল্লী, কামদুনির ঘটনা শুনে বিশ্বাস করে নি, লিংক পাঠানো পর বিশ্বাস করল!
    আর হ্যাঁ এখানে ধনী-দরিদ্রের রোজগারে তফাতও খুব বেশী।
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৬582270
  • আর অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর - আমি সুযোগসন্ধানীকে সুযোগসন্ধানীই ভাবি, নষ্ট ফষ্ট ভাবিনা।
  • de | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৭582271
  • ঝিকির প্রশ্ন আমারো -- ভারতীয় ছেলেরাই কি তাহলে অতিরিক্ত পরিমাণে নারীমাংসলোলুপ? বিদেশে তো এর থেকে অনেক বেশী খোলামেলা জামাকাপড় পড়েও মেয়েদের ইনসিকিওরড বোধ করার কোন কারণ দেখি না! আর জামাকাপড়ের দোহাই দিয়ে রেপ কেও কেউ জাস্টিফায়েড করে না। ভারতীয় অসভ্যতার (সভ্যতা!!) রন্ধ্রে রন্ধ্রেই মেয়েদের অসম্মান করার প্রবণতা। অধিকাংশ ছেলেই ছোটবেলা থেকে মেয়েদের ভোগ্যবস্তু মনে করতেই শেখে -- মানুষ বলে সম্মান করতে শেখে না!
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৮582272
  • ঝিকি এইটা কি লিখল ? শাইনিং ইন্ডিয়ার তত্ত্ব তো মুখ থুবড়ে পড়বে !
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৫582273
  • যত মেয়েদের অসম্মান করা তত বেশী দেবী পুজো। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, সন্তোষী, জগদ্ধাত্রী,, শেরাবালী আরও কত কী। তুলে নে মা, এবার তুলেই নে।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৫582274
  • হিন্দু ধর্মে আবার মাতৃরূপে পুজো করতে শেখানো হয়
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৮582275
  • AP, রেপ করাটা জাস্টিফাই (সাপোর্ট বলিনি কিন্তু) করবেন কেন সেইটা বুঝলেন না। আমিও বুঝিনি কোথায় জাস্টিফাই করলাম।একটু আগেভাগেই কনক্লুশনে ঝাঁপাচ্ছেন। যে বস যে স্যার তাঁদের যদি সম্মান করতে অসুবিধে না হয় - কে সম্মান করে? আপনি করেন নাকি? আমি তো করি না। ইন জেনারাল 'পুরুষ'-রা সম্মান-অযোগ্য না - এইটেই বা কোথায় পেলেন? আমি তো আমার মেয়েকে পরিচিত অপরিচিত কোনো পুরুষের কাছেই কখনো একলা ছাড়বো না। কি সম্মান করি আমি আমার পারিপার্শ্বিককে? কি সম্মান করা সম্ভব? কি বিশ্বাস বাকি রয়েছে? এই নোংরামি দেখতে দেখতে, করতে করতে সহনাগরিকের প্রতি পারস্পরিক সম্মান শেখার প্রকল্প অলীক অবাস্তব মনে হয়। পণ্যায়ন আর মরালিটির পতন হ্যাভনটসদের দূর্বৃত্তায়ন এসবকে হাইলি কোরিলেট করছি। যারা এনজয় করছেন তারা নয়, যারা ভিকটিম তারা অবিলম্বে আইন কানুন হাতে তুলে নেবে বলে আশা করি। সেইদিন কোথায় পড়লাম এক ধর্ষক কে পিটিয়ে মেরে ফেলেছে না জ্বালিয়ে দিয়েছে। অনুরূপ ভাবে সমগ্র থুড়ি ভুক্তভোগী নারীজাতির মনে ছেলেদের সম্পর্কে এই বিধ্বংসী ঘৃণা থেকেই এ জাতীয় ঘটনা আরো বেশি বেশি দেখতে হবে আশা করি। এই টইয়েরই ২ নং পাতার নিচের দিকে জনৈক আইণপ্রনেতার বক্তব্য ছিল ধর্ষণ কেন হয় - এই নিয়ে ভাবার। ধর্ষকের যুক্তিগুলো লিস্টডাউন করার, সেগুলো কাউন্টার করার জন্যেই। বাকি ৩০ পাতায় সেরকম কিছুই নাই দেখলাম। একটা জিনিস মাথায় রাখা দরকার, রাগ ক্ষোভ ক্রোধ ঘৃণা এসব যেখান থেকে উৎপন্ন হয়, সেখানেই বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনা বরং কম। বসের কাছে খিস্তি খেয়ে বাড়ি ফিরে বৌছেলেমেয়ের উপর চোটপাট করাই রীতি। এই বহিঃপ্রকাশ স্রেফ ক্ষমতার তারতম্যের উপর দাঁড়িয়ে। "তাজা লোফারের শীসের বিষ / উঠে গিয়ে কেন্নো কে পিষে দিস" - এইই হয়, যার যতটুকু যেখানে সম্ভব, সে কমোডে একদলা থুতু ফেলে ফ্ল্যাশ টেনে দেওয়া হলেও।

    হ্যাঁ, jhiki , শুধু ভারত প্রসঙ্গেই বলা। এর মতন কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে ছিটকে স্বাধীন হয়ে শিক্ষা সচেতনতা অর্থনীতিও সামাজিক অপ্রেশনের কঠিন জায়গায় দাঁড়িয়ে হঠাৎ লিবেরেশনের ফ্লাডগেট খুলে প্রতিটি ক্ষুদ্রতম সামাজিক এককে পলিটিক্স, সেক্সুয়ালিটি আর ভায়োলেন্সের যে অনুপ্রবেশ তা অন্য দেশে বিশেষ জানিনা, থাকলে সেখানের বর্তমান পরিস্থিতিও জানিনা। দক্ষিণ পুর্ব এশিয়ায় ভারতের মতো সুদীর্ঘ পৌরাণিক ও ঐতিহাসিক মরালিটির প্রোটোটাইপিং আছে কিনা জানিনা। সেটার বিবর্তন করার বদলে সেটকে হঠাৎ ভেঙে ফেলার চেষ্টা হয়েছে কিনা তাও জানিনা।

    ভাট থেকে একটা পুরোনো পোবোন্ধের খসড়া তুলে রাখি, অনেক খুঁজে পাওয়া গেল, যেখান থেকে এই উপোরোক্ত কচকচির শুরু ঃ

    এদেশের অর্থনৈতিক বিন্যাসে, সামাজিক পরিস্থিতিতে, প্রকৃত শিক্ষার বাস্তবতায় ও মূল্যবোধের ঐতিহাসিক বিবর্তনের প্রেক্ষিতে সব রকমের গণমাধ্যমে শরীরের পণ্যায়িত প্রদর্শন, বিজ্ঞাপন ও বিনোদনের মাধ্যম হিসেবে শরীর ও শারীরিক চাহিদাকে ফোকাস ও এনক্যাশ করার প্রবণতার ক্রমশঃ বাড়তে থাকাকেই সার্বিক ভাবে নারীদের প্রতি তথাকথিত "সম্মান" কমার অন্যতম কারণ বলে মনে করি। উপরোক্ত কারণকেই বহুসংখ্যক নারীর নিজেদের সামাজিকভাবে সম্মানীয় ভাবমূর্তি বজায় রাখায় অনীহাপ্রকাশের ট্রেন্ডের জন্য দায়ি করি, যা ক্রমশঃ এক হিস্টেরিসিস লুপের (ভিসিয়াস সার্কেলের) জন্ম দেয়। হ্যাভসদের উপভোগের বিষয় হিসেবে যৌনতা যত ট্যাবুমুক্ত হচ্ছে, উন্মুক্ত ও লিবেরেল হচ্ছে, হ্যাভনটসদের কাছে ততই তা ঈর্ষা অসম্মান ও ঘৃণার উদ্রেক করছে বলে মনে করি। শিক্ষা ও আর্থসামাজিক অব্স্থানের দরুণ অর্জিত ক্ষমতায় যারা নিজেদের প্রোটেক্ট করতে সক্ষম তারা তাদের স্বেচ্ছাচারকে স্বাভাবিক অধিকার হিসেবে ভাবতেও প্রচার করতে পারেন। তুলনায় আর্থসামাজিক ক্ষমতার বিচারে দুর্বলেরা এদের বেকায়দায় পেলে বা অপেক্ষাকৃত দূর্বলতর উপরে নিজেদের বঞ্চিতজ্ঞানের হতাশা বা মরাল সুপেরিওরিটিজ্ঞানের শাস্তিবিধানের কর্তব্য সমাধা করে থাকে বলে মনে করি।
  • jhiki | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৯582276
  • সুদীর্ঘ পৌরাণিক, ঐতিহাসিক পটভুমি ..... তাও বটে, দ্রোপদীকে বাজি রাখা, তাকে সর্বসমক্ষে নির্বস্ত্র করতে চাওয়ার মহান ঐতিহ্যের ধারক ও বাহক আমরা!
  • siki | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩১582277
  • নাঃ, স্মাইলির সাথে আর থাকা গেল না। আমি দলবদল করলাম।
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৭582279
  • একদম। দ্রৌপদীকে বাজি রাখা আর তাকে সর্বর্সমক্ষে নির্বস্ত্র করতে চাওয়ার ইমমরালিটিকে কাউন্টার করতেই বাকি মহাভারত আর যুদ্ধুটুদ্ধু। প্রোটোটাইপিংটা ছিলই।
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৬582280
  • এবং ইন্টারেস্টিংলি, দ্রৌপদীর অর্জুনের জন্যে কর্নকে প্রত্যাখ্যান। রূপে গুণে ইকুইভ্যালেন্ট হয়েও শুধু জন্মপরিচয়, যার কন্ট্রোল তার হাতে ছিল না, তার বেসিসে তাকে প্রত্যাখ্যান। সেখান থেকে দ্বেষ। দূর্যোধন দূঃশাসনের কালচারাল টেকনিকাল ইনকম্পিটেন্সির জায়গা থেকে ইম্পর্টেন্সের জায়্গা থেকে পিছিয়ে থাকার দ্বেষ। ওদিকে ঘটনাচক্রে দ্রৌপদীর পঞ্চপতির সঙ্গে সহবাসকে প্রস্টিটিউশনের সঙ্গে সিমিলারিটি দেখানো, মরালিটির প্রোটোটাইপিং থেকে অ্যাকিউজ করা। আর পাশাখেলায় সুযোগ পাওয়ামাত্র ক্ষমতাশীলের প্ল্যাটাফর্ম থেকে শ্লীলতাহানি। পুরো থিয়োরির খাপে খাপ।
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৭582281
  • যা বোঝা গেল, বহুসংখ্যক নারীর নিজেদের সামাজিকভাবে সম্মানীয় ভাবমূর্তি বজায় রাখায় অনীহাপ্রকাশের ট্রেন্ডের থেকেই দেশের সরলমতি বালকেরা অপরাধে প্রবৃত্ত হয়।

    খাপ পঞ্চায়েতও এটাই বলে থাকে এবং ফতোয়া প্রদানকারী ইমামরাও ঃ-)
  • riddhi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৮582282
  • এপিকে, মাধুরীর নাভি একসাথে (দাদু নাতি ভাইপো) দেখলে একটা সমবেত জয়ধ্বনি উঠবে(সীটি, কমেন্ট) সেখান থেকে একটা মিনি-মব গোছের কিছু তৈরি হবে, পিটিবাবু এই ইঙ্গিত করছেন।
  • riddhi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৯582283
  • ঝিকি আর দে দি, রি-ওয়ান্ড করে ভিক্টোরিয়ান যুগে গেলে ইউরোপে মনে হয় একি সিচুয়েশান পাব। এই রেপের আধিক্য, তা নিয়ে গুচ্ছের ছেঁদো মরালিটি, ম্যারিটাল রেপকে সাপোর্ট, ভিক্টিম ব্লেম, বেশ্যাদের ধর্ষনযোগ্য মনে করা, পুরো প্যাকেজ টা, বিশাল স্কেলে ( আজকের পশ্চিমে এসব উবে গেছে বলছি না ) ছিল। কোনসময়েই কম কাপড় কোন কারণ না। এইটা ওমনাথ স্যার ইয়ারকি দিচ্ছেন মনে হয়। আর, এগুলো "ভারতীয়" বৈশিষ্ট্য এটা একেবারেই মনে হয় না।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৫582284
  • শরীরকে ক্রয়যোগ্য করা নিয়েই যখন পুরুষের এত ঘৃণা, তাহলে ২০০ টাকার যে পুরুষ কিনতে চাইছে, তার প্রতি ঘৃণা বা সম্মানের অভাব নয় কেন ? সেই থেকে, সেই সম্মানবোধের অভাব থেকে অন্য পুরুষকে মারতে চাওয়া,খুন করার ইচ্ছা নয় কেন ?
    আর এই কারণে ঘৃণাটা যদি কেবল নারীকেন্দ্রিকই হয়, তাহলে বলতে হয় নারীর প্রতি ঘৃণা হতই, বা মিসোজিনি ছিলোই, সেটা জন্মের বা প্রকাশের জন্য ' জাস্ট সুযোগের অপেক্ষা ছিল'।
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২০582285
  • স্যান, প্রশ্নটা রেপিস্টদের ক্ষেত্রেও যুক্তিপরম্পরাটা একই কিনা। যে নিজে একটিও অ্যাডাল্টারি করে উঠতে পারছে না, সে বাকিদের সানন্দ অ্যাডাল্টারি স্রোতকে কিভাবে ট্রীট করবে? এইটে শাইনিং ও অর্থনৈতিকভাবে এগোতে থাকা ইন্ডিয়ার প্রতি ফিউডাল ও পিছোতে থাকা ভারতের দৃষ্টিভঙ্গি কিনা। এইটে ফ্যাতাড়ুদের বাকি জণগোষ্থীর তুলনায় মরাল সুপিরিওরিটির ধারণার স্তম্ভ কিনা।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩২582287
  • সিনেআর দৃশ্যের প্রভাব নিয়ে যদি মেনে নি, ভায়োলেন্সের ইত্যাদির প্রভাব আছে, তাহলে হিংসার দৃশ্য বেশি দেখালে হিংসাত্মক কাজে প্রভাব পড়তে পারে, ইভটিজিং দেখালে সেরকম কাজে প্রভাব পড়তে পারে, ভায়োলেণ্ট পানু দেখলে তার থেকে হয়তো যৌন নির্যাতন প্রভাব পড়তে পারে, কিন্তু দুপক্ষের সম্মতিক্রমে যৌন কামনার দৃশ্য দেখালে সেখান থেকে এক পক্ষের সম্মতিবিহীন নির্যাতন করার প্রবৃত্তি কেন জেগে উঠবে ?
    আর আবারো প্রশ্ন রাখলাম, রেপ কি শুধু যৌন কামনার নিবৃত্তিসাধন মনে করা হয় নাকি তার সাথে পাওয়ার প্রদর্শনও জড়িয়ে থাকে ?

    আর আর সব রকম নারী নির্যাতন কি একই মানসিকতা থেকে আসছে? বাসে ট্রামে গ্রোপিং এর সমস্যা পাওয়ার প্রদড়ন কি ঘৃণা প্রদর্শনের চেয়েও বেশি সেক্স্যুয়াল স্টার্ভেশনের সমস্যা মনে করি। সব কিছু এক করে দেখলে হবা ?

    আর আর আর, মেয়েদের দেখলে আওয়াজ দেওয়া আর ধর্ষককে একেবারে এক সেটে ফেললে সেই সেটে মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা ছেলেরাও ( যেটা প্রায় সব ছেলেরাই করে থাকে), বা মেয়েদের নিয়ে ফ্যণ্টাসাইজ করা ছেলেরাও ঢুকবে তো?
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৫582288
  • ওগুলো অপরাধের জাস্টিফিকেশন। আগে নুন খাইয়ে আঁতুরে মেরে ফেলতাম, সতীদাহ করাতাম, এখন রেপ করি। তখন মেয়ে লায়াবিলিটি ছিল বলে নরম মাটি পেয়ে অত্যাচার করতাম, এখন আর হাতের মুঠোয় নেই বলে ক্ষোভে অত্যাচার করি। ইন্ডিয়া শাইনিং হবার আগে, কনজিউমারিজম ছেয়ে ফেলার আগে যেন মেয়েদের সম্মানের চূড়োয় বসিয়ে পুজো করছিলাম !
    মিসোজিনির আগমন নতুন না আরো কিছু !
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৬582291
  • ওমনাথদাকে।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৬582290
  • *পাওয়ার প্রদর্শন

    বিটিডব্লু, রেপ নিয়ে যারা মেয়েদের মরালিটির প্রশ্ন তোলে তারা কিন্তু আবার শাইনিং দের মধ্যে ফিউডাল সেট ঃ) তবে ওটা ওমনাথ, ঐ তাতিন মোডে খেলছে বলেই এখনো ধারণা।
  • Reshmi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৭582292
  • শাইনিং ও অর্থনৈতিকভাবে এগোতে থাকা ইন্ডিয়ার বনাম ফিউডাল ও পিছোতে থাকা ভারত দিয়ে সব কিছু বিশ্লেষণ করতে গেলে প্রিয়দর্শিনী মাটুর ঘটনাটা কি ভাবে ব্যাখ্যা করা হবে? অপরাধী একজন আই পি এস অফিসারের ছেলে, অন্ততঃ "আর্থসামাজিক ক্ষমতার বিচারে দুর্বলে " এ কথা তো মোটেই বলা যাবেনা এ ক্ষেত্রে।
    এই ঘটনাটা যখনই মনে পড়ে, সমস্ত যুক্তি-ই ইনভ্যালিড লাগে। কিসের বঞ্চনায় লোকটা "সুযোগ্য নাগরিক" হলো না?
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৯582293
  • আর মেয়েদের মরালিটি এবং তজ্জাত ঘৃণার যে উদা; গুলো এল, 'আমিও আশা করব ডিপার্টমেন্টের যে মেয়েটির বসের ঘরে ফাইল খুঁজতে উবু হতে গেলে প্যান্ট আদ্দেক পাছু ছাড়িয়ে নেমে যায়, লীড প্রজেক্ট বোঝাতে বসলে লীডের উল্টোদিকের চেয়ারে যে ক্রমশ ঝুঁকে কুঁজো হতে থাকে যাতে প্রায় নাভি পর্যন্ত লীডের চোখে পড়ে, বাজে পরীক্ষা দিয়ে স্যরের ঘরে রিকোয়েস্ট করতে যাওয়ার আগে যে ওড়নাটি খুলে রেখে যায়, দুপুরে খেয়ে উঠে পান চিবোতে চিবোতে দেওর ও তার বন্ধুদের সাথ তাস খেলতে ও শেষ দুপুরের ভাতঘুমের জন্য নেমে আসে যে বৌদি সম্পূর্ণ খালি গায়ে এক পলতা পাতলা শাড়ি গায়ে, যে মাতৃবন্ধু কিশোরের যৌবন জিজ্ঞাসা সমাধান ও পারঙ্গমতার শিক্ষয়িত্রি (সিনেমা বি এ পাস), যে গৃহবধু মধুচক্র চালান, বিভিন্ন দিন বিভিন্ন বন্ধুর সাথে যে সেন্ট্রাল পার্ক যাচ্ছে, যে মাসি সদ্যযুবতী অ্যাডাল্টদের শরীরব্যবসা তদারক করেন।' ... এর সবেতেই তো প্রায় কোন একজন পুরুষও ইন্ভলভড বা পুরুষেও এজাতীয় কজ করে থাকেন। তাই সেই প্রসঙ্গে। Date:18 Sep 2013 -- 05:15 PM এর প্রশন্টা আবার রইলো। এইসব পুরুষকে পুরুষেরা ঘৃণা, অসম্মান করেন না ? করলে তার বহিঃপ্রকাশ কী ?
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫১582294
  • ফিউড্যাল মানসিকতা শাইনিং দের মধ্যে নেই নাকি ? হুলিয়ে আছে।
  • san | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৫582295
  • ভাল কথা, যখন সামাজিকভাবে সম্মানীয় ভাবমূর্তি বজার রাখাটাই মেয়েদের বহুলপ্রচলিত বা একমাত্র ট্রেন্ড ছিল, তখন ঠিক কিভাবে সম্মান করা হত তাদের ? কোন কোন প্রথা সেই সম্মানের সমর্থনে পাওয়া যায় ? (সম্মানের অভাব প্রমাণ করে তো অজস্র প্রথা দেখাতে পারি, সকলেই জানেন, নতুন কিছু না) জানলে বুঝতে পারি সেই সম্মান 'কমেছে'। ছিল কবে বা কিভাবে সেটা না জানলে কমার হিসেব করা টাফ। এমনকি মেয়েদের ট্যাবু থেকে সরে আসাকে সেই 'কমার' জন্য দায়ী করাও চাপ, বুঝতেই পারছেন।
  • :-) | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৬582296
  • পাই পড়া করে না। 04:18 PM
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১২582297
  • কোন পুরুষই তাহলে কোন পুরুষকেও সম্মান করে না। এবং সবার প্রতি ঘৃণা অনুভব করে আর সেখান থেকে অন্যদের কেলিয়ে বা খুন করেও দিতে পারে তাই তো ? বেসিক্যালি সবাই সবার প্রতি এরকম মনোভাব পোষণ করে থাকে, অন্তত করার কথা। ওমনাথের যুক্তিতে তাই দাঁড়াচ্ছে।
  • Reshmi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৬582298
  • অরিজিনালি এই টই-টা যে বিষয় নিয়ে ছিল সেই প্রসঙ্গে এই কেসটার ডিটেল আবার দিলাম, যদিও সবাই জানেনঃ Priyadarshini was in the third-year of her law program, when she was found strangled in her uncle’s residence. She had been raped, struck 14 times with a motorcycle helmet, and finally strangled with a wire. Santosh Kumar Singh, her senior in college, had been stalking and harassing her for several years, and was the immediate suspect. But Santosh came from an influential family - his father J.P. Singh was then Inspector General of Police in the Indian Union Territory of Puducherry - in the course of the trial he served as Joint Commissioner of Police in Delhi, where the crime had been committed. In view of these connections, the court handed over investigation of the case to the Central Bureau of Investigation (CBI). In 1995, Priyadarshini had complained that Santosh Singh was harassing and stalking her. She had been provided with a personal security officer at the time. In retaliation, Santosh had lodged a complaint with the university alleging that she was pursuing two degrees simultaneously. However, it turned out that Priyadarshini had passed M.Com in 1991 and the complaint was merely malicious. On the morning of January 23, 1996, Santosh was seen knocking for entrance into Priyadarshini's uncle's house, where she was living, in the Vasant Kunj area of Delhi. A servant saw Santosh entering her house, apparently saying that he wanted a compromise in their legal complaints. Subsequently he raped her, strangled her with an electric wire and then battered her face beyond recognition with a motorcycle helmet. Santosh's presence in the house after the murder was also established by the prosecution. It was also said that out of 206 bones in a human body there was no bone left unbroken in Priyadarshini's body.

    আমার প্রশ্ন হলো কেন এই লোকটাও সংশোধনের সুযোগ পাবে, এ তো কখনো হ্যাভ্নটসদের দলে ছিল না, সব কিছু পেয়েও এই পাশবিক আচরণের কি যুক্তি? এই লোকটার শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনে কমিয়ে এনে সমাজে ঠিক কি মেসেজ দেওয়া হলো?
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৭582299
  • পাই দিদি - সিনেমায় একটা মেয়ের সহজলভ্যতাকে যে ভাবে portray করা হয় সেটা মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি করে। তবে এটা আমার ধারণা ১-২% -এর বেশি না। আসল ক্ষতি ইদানিং কালে করছে মোবাইল পর্ণো সাইট, রেপের ঘটনার বিভৎসতাগুলো দেখে এটাই আমার কনক্লুশান
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৩582301
  • মোবাইল পর্ণো সাইট ঠিক কী জিনিস ? ভায়োলেন্ট পর্ণ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন